Blog

  • শার্শার জামতলায়  ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

    শার্শার জামতলায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

    আজিজুল ইসলাম : যশোরের শার্শার জামতলায় পাট বোঝাই ট্রাকের ধাক্কায় আল আমিন (২৪) নামে এক অটোভ্যান চালক নিহত হয়েছে।

    বুধবার(১৯ জুন) বিকাল ৪ টার দিকে যশোর – সাতক্ষীরা মহাসড়কে জামতলা মবিল ফ্যাক্টরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত ভ্যানচালক আলআমিন শার্শা উপজেলার পশ্চিম কোটা (দক্ষিণ পাড়া) গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

    পুলিশ ও স্থানীয়রা জানান, আলআমিন অটোভ্যান নিয়ে বাগআঁচড়া বাজারে আসছিলো। সে জামতলা মবিল ফ্যাক্টরী এলাকায় পৌঁছালে পিছন থেকে একটি পাট বোঝাই ট্রাক ( যশোর-ট ১১-০২৭৯) তার ভ্যানে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সে মারা যায়।

    নাভারন হাইওয়ে থানার এস আই মফিজুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাক ও তার চালককেঙ আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

  • জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নিয়ে কুমিল্লা জেলা শাখার ঈদপূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত

    জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নিয়ে কুমিল্লা জেলা শাখার ঈদপূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত

    মোঃতরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে,

    কুমিল্লা জেলা সদরের বিশ্ব রোড হোটেল নুরজাহানে বৃহস্পতিবার সকাল ৮ টায় আনন্দ মুখর পরিবেশে জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দের সাথে সৌজন্যে সাক্ষাৎ ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
    কুমিল্লা জেলা শাখার সভাপতি সাংবাদিক মোঃ তরিকুল ইসলাম তরুনের সভাপতিত্বে কুমিল্লা বিভাগীয় কমিটির সভাপতি সাংবাদিক হারেছুর রহমান ও জেলা কমিটির সাধারণত সম্পাদক সাংবাদিক জুয়েল রানা মজুমদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন
    মুহাম্মদ কামরুল ইসলাম
    মহাসচিব কেন্দ্রীয় নির্বাহী পরিষদ,

    বিশেষ অতিথির বক্তব্যে রাখেন মোঃ খায়রুল ইসলাম
    সহ সভাপতি
    কেন্দ্রীয় নির্বাহী পরিষদ।

    মোঃ মমিনুর রশীদ শাইন
    সহসভাপতি কেন্দ্রীয় নির্বাহী পরিষদ,
    মোঃ আব্দুল মজিদ
    যুগ্ন মহাসচিব
    কেন্দ্রীয় নির্বাহী পরিষদ,
    মোঃ হাসান সরদার জুয়েল,
    সহকারী মহাসচিব
    কেন্দ্রীয় নির্বাহী পরিষদ,
    মোঃ আবেদ আলী
    তথ্য ও প্রযুক্তি সচিব
    কেন্দ্রীয় নির্বাহী পরিষদ,
    মোঃ আতিকুর রহমান আজাদ
    আজীবন সদস্য
    জাতীয় সাংবাদিক সংস্থা,।এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কমিটির সহ সভাপতি সাংবাদিক বাবর হোসেন,বিভাগীয় সাধারণ সম্পাদক শাহ জালাল,সজিব,সাংগঠনিক সম্পাদক সাংবাদিক কামরুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক জাহিদ হাসান, প্রচার সম্পাদক সাংবাদিক শরীফসুমন,সাংবাদিক দেলোয়ার হোসেন, বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এনসি জুয়েল, সাংবাদিক আবুল কালাম আজাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

  • বাবুগঞ্জে জমিজমার পূর্ব শ*ত্রুতার বিরোধের জের ধরে প্রতিপক্ষকে কু*পিয়ে র*ক্তাক্ত জ*খম

    বাবুগঞ্জে জমিজমার পূর্ব শ*ত্রুতার বিরোধের জের ধরে প্রতিপক্ষকে কু*পিয়ে র*ক্তাক্ত জ*খম

    কে এম সোহেব জুয়েল ঃ বাবুগঞ্জের কেদারপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে জমিজমার পুর্ব শত্রুতার বিরোধের জের ধরে প্রতিপক্ষকে কুপিয়ে রক্তাক্ত যখম করে হাসপাতালে পাঠিয়েছে বলে একাধিক সুত্রে জানা গেছে।

    ১৯ জুন বুধবার বেলা ৩ ঘটিকায় মোঃ রশিদ সর্দারের বসত বাড়িতে এ ঘটনা ঘটে।

    সুত্র মতে জানা গেছে মোঃ আজাহার আলী হাওলাদারের পুত্র মো: বাবুল হোসেন (৪২), মো: কামাল হোসেন হাওলাদার ৩৭ ও মজিবর আকনের পুত্র মাহমুদ আকন ২০ দের সাথে তাদের একই ওয়ার্ডের প্রতিপক্ষ মোঃ মোঃ রসিদ সরদারের পুত্র ফারুক সরদার ৪৫, জাকির সরদার ৪০,জসিম সরদার ২৩ মজিবর আকনের পুত্র মো: মাহমুদ আকন (২০), দের সাথে একই ওয়ার্ডের প্রতিপক্ষ মোঃ রশিদ সরদারের পুত্র মো: ফারুক সরদার (৪৫), মো: জাকির সরদার (৪০), মোঃ জসিম সরদার (২৩) দের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষরা মাহমুদকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত যখম করলে স্হানীয়রা তাকে( মাহামুদ) উদ্ধার করে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

  • আওয়ামী লীগ এর ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনের আগৈলঝাড়ায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    আওয়ামী লীগ এর ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনের আগৈলঝাড়ায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    বি এম মনির হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-

    এশিয়া মহাদেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন, দেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব প্রদানকারী রাজনৈতিক দল ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ এর ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর হীরক জয়ন্তী উৎসব বর্নাঢ্য আয়োজনে পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় সম্প্রতি অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে দলের সাংগঠনিক সিদ্ধান্তের একক প্রার্থীর পরাজয়ের কারণ হিসেবে উগ্র সাম্প্রদায়িক শক্তির উত্থানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করে দলকে আগের মতো অ-সাম্প্রদায়িক দল হিসেবে সু-সংগঠিত করতে সিদ্ধান্ত নেয়া হয়েছে। ১৯ জুন বুধবার সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগামী ২৩জুন দলের ৭৫তম জন্মদিনে “হীরক জয়ন্তী”র বর্নাঢ্য আয়োজনে বিস্তারিত কর্মসূচি গ্রহন করে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, ইউপি চেয়ারম্যান মোঃ ইলিয়াস তালুকদার,মোঃ গোলাম মোস্তফা সরদার, মোঃ আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ। সভায় গত ৯জুন অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে দলের সাংগঠনিক সিদ্ধান্তের আনারস প্রতীকের একক প্রার্থী আব্দুর রইচ সেরনিয়াবাতের সামান্য ভোটের ব্যাবধানে পরাজয়ের কারন হিসেবে দলের কিছু নেতা-কর্মীরা দলের সাংগঠনিক নীতি ও আদর্শ ভুলে উগ্র সাম্প্রদায়িক শক্তির সাথে আতাত করে ধর্মীয় অনুভুতির সুরসুরি দিয়ে প্রতিপক্ষ রাজনৈকিক দলের পরোক্ষ সমর্থনকে সাপোর্ট দিয়ে “পঞ্চ ন” তত্বর (পাঁচ জন ব্যক্তির প্রথম আদ্যাক্ষর ‘ন’ এমন ব্যক্তিরা) সেই ঘৃণ্য ধর্মীয় অসহিষ্ণু উগ্রতাকে দায়ি করেন। এ সময় দলের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত উপজেলা নির্বাচনে দলের উপজেলা সভাপতি সুনীল কুমার বাড়ৈর দলীয় প্রার্থীর সাথে থেকে নেতিবাচক কাজের ভুমিকা নিয়ে কথা বলে বিষয়টি দলের সর্বোচ্চ ফোরামে উত্থাপন করবেন বলেও জানান।তিনি আরও বলেন- সাংগঠনিক লোক না হয়েও অলংকার হিসেবে যারা এতদিন দলে ছিলেন তাদের অতীত এবং পরবর্তী রাজনৈতিক কর্মকান্ড নিয়েও দলের নীতি নির্ধারনী ফোরামে আলোচনা করা হবে বলে জানান। ওই সভায় নির্বাচনে সাম্প্রদায়িত সম্প্রীতি বিনষ্টকারীরা দলের একমাত্র অভিবাবকের বিরুদ্ধে অপপ্রচার করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করে দলকে আগের মতো অ-সাম্প্রদায়িক রাজনৈতিক দল হিসেবে সু-সংগঠিত করতে সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহনেরও সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সহসভাপতি আব্দুস সাত্তার মোল্লা, বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পিয়ারা ফারুক বক্তিয়ার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও পরাজিত ভাইস চেয়ারম্যান প্রার্থী মলিনা রানী রায়, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ সাইদুল সরদার, সাগঠনিক সম্পাদক অনিমেষ মন্ডল, কাজী রিয়াজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ফরহাদ হোসেন তালুকদার, দপ্তর সম্পাদক নিখিল সমদ্দার, যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সহিদ তালুকদার, শ্রমিক লীগের সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম সরদার, স্বেচ্ছা সেবক লীগের সভাপতি ফিরোজ সিকদার, সাধারণ সম্পাক গোলাম নবী সেরনিয়াবাত, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন পাইকসহ সকল ইউনিয়নের সভাপতি, সস্পাদকসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

  • ঈদের ছুটিতে পাইকগাছার বিনোদন কেন্দ্রগুলোতে ছিলো উপচে পড়া ভিড়

    ঈদের ছুটিতে পাইকগাছার বিনোদন কেন্দ্রগুলোতে ছিলো উপচে পড়া ভিড়

    ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা)।।
    পবিত্র ঈদুল আজহার টানা ছুটিতে পাইকগাছার বিনোদন কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ঈদ আনন্দে ব্রীজগুলোতে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত জনস্রোতে রুপ নেয় ব্রিজ এলাকা। পাইকগাছা বিনোদনের তেমন কোন স্পর্ট না থাকায় ব্রীজগুলিই বিনোদনের কেন্দ্রবিন্দু হয়ে দাড়িয়েছে। রাড়ুলী স্যার পিসি রায়ের বসতভিটা ও উপজেলা সদরে মধুমিতা পার্ক নামে একটি পার্ক থাকলেও সেখানে কোন বিনোদনের পরিবেশ না থাকায় কেউ যায় না। এ কারণে পাইকগাছাবাসীর অনেকেই মধুমিতা পার্কের নাম ভুলতে বসেছে। তবে শিববাটি ব্রিজের পাশে বিনদোনের জন্য রয়েছে বিনোদনের এক মাত্র পার্ক।
    পবিত্র ঈদুল আজহার টানা ছুটিতে পাইকগাছার বিনোদন কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। পরিবার-পরিজন নিয়ে তারা ভাসছেন ছুটির আমেজে।
    নদীবেষ্টিত পাইকগাছা উপজেলা সদর পার্শ্ববর্তী ইউনিয়নগুলো ৩টি ব্রীজ দ্বারা যোগাযোগ মাধ্যম তৈরী হয়েছে। পূর্বপাশে শিবসা ব্রীজ, দক্ষিণ পাশে শিববাটী ব্রীজ ও পশ্চিম দিকে কপোতাক্ষ নদের উপর বোয়ালিয়া ব্রীজ অবস্থিত। যে কোন উৎসবে এই ব্রীজ ৩টিতে দর্শনার্থিদের বিনোদনের কেন্দ্র হিসাবে পরিণত হয়। পাইকগাছা কপোতাক্ষ নদের উপর বোয়ালিয়া ব্রীজ। ব্রীজ সংলগ্ন বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে বিনোদনের জন্য ছোট একটি পার্কের মত জায়গা রয়েছে। অনেকেই সেখানে উৎসবে পিকনিক সহ ছোট অনুষ্ঠান করে থাকে।
    কপোতাক্ষ নদে বন্ধু-বান্ধব ও পরিবার পরিজন নিয়ে কেউ কেউ নৌকা ভ্রমনে মেতে ওঠে। এবারের ঈদে বোয়ালিয়া ফার্ম ও বোয়ালিয়া ব্রীজে দর্শনার্থিদের উপছে পড়া ভীড় ছিল। দর্শনার্থী রিতু জানান, পাইকগাছায় বিনোদনের জন্য তেমন কোন পার্ক না থাকায় বোয়ালিয়া ব্রীজ ও ফার্ম এলাকায় ঈদে বন্ধুদের নিয়ে ঘুরতে এসেছি। উন্মুক্ত পরিবেশে খুব ভালো লাগছে। ব্রীজে দর্শনার্থিদের ঢল নামায় ব্রীজের উপর ভ্রাম্যমান ছোট ছোট দোকান বসতে দেখা যায়। দর্শনার্থিদের নিরাপত্তার জন্য ব্রীজগুলোতে পুলিশি টহল ব্যবস্থা ছিল।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।

  • মানববন্ধন কর্মসুচিতে এমপি কন্যা ডরিন “আমাকে এতিম করে শান্তনার নামে অভিনয় করতে এসেছিল মিন্টু”

    মানববন্ধন কর্মসুচিতে এমপি কন্যা ডরিন “আমাকে এতিম করে শান্তনার নামে অভিনয় করতে এসেছিল মিন্টু”

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ‘আমাকে এতিম করে সেদিন কালীগঞ্জে এসে আমাকে শান্তনা দিয়ে অভিনয় করে যায়। ভাঙ্গায় বসে তারা ছবি আদান-প্রদান করে। কেন তারা আমার বাবাকে নৃশংশভাবে হত্যা করলো ? গ্যাস বাবু তো আমার বাবার প্রতিপক্ষ না। আমি কাউকে সন্দেহ করিনি। হত্যাকান্ডের সঙ্গে কারা জড়িত তাদের নামও আমি বলিনি। আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করে হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করেছে। আমার বাবার নির্মম ও নৃশংস হত্যাকান্ডের সঙ্গে জড়িত ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু চাচাকে আটক করেছে। তাহলে কেন এখন বলা হচ্ছে, তাদের ফাঁসানো হচ্ছে। বুধবার ঝিনাইদহের কালীগঞ্জের উপজেলার রাখালগাছি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে রঘনাথপুর বাজারে আয়োজিত এক মানববন্ধন কর্মসুচিতে এসব কথা বলেন এমপি আনার কন্যা ডরিন। এ সময় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, দিন দিন ডিবির তৎপরতা কমে যাচ্ছে। ডরিন আরো বলেন, আমি বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি, এখন নাকি চাপ আসছে। যার কারণে বাবা হত্যার মামলাটি কার্যক্রম দিন দিন কমে যাচ্ছে। ডিবির কার্যক্রমও কমে যাচ্ছে। তিনি বলেন, এ হত্যার পেছনে থার্ড পার্টির হাত রয়েছে। আর এই থার্ড পার্টির একজন হচ্ছে গ্যাস বাবু। আমি আমার বাবা নির্মম ও নৃশংস হত্যারীদের বিচার চাই। তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। রাখালগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টুর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু। এ সময় কালীগঞ্জ পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ ও উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুজ্জামান রাসেল বক্তব্য রাখেন। মানববন্ধনে কালীগঞ্জের কৃষক লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।

  • স্মার্ট ওয়ার্ড  নির্মানে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় মেম্বার  হতে চান  মোবারক

    স্মার্ট ওয়ার্ড নির্মানে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় মেম্বার হতে চান মোবারক

    স্টাফ রিপোর্টারঃ
    আর মাত্র কিছুদিনের মধ্যেই ময়মনসিংহের সদর উপজেলার ১২নং ভাবখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার গুঞ্জন রয়েছে। যেহেতু ইউনিয়ন পরিষদের বর্তমান পরিষদের মেয়াদ প্রায় শেষ পর্যায়ে। সে মোতাবেক তফসিল এর সময় ঘনিয়ে আসছে। ইতোমধ্যে প্রচারণা শুরু করে দিয়েছেন প্রার্থীরা। দিনরাত চলছে প্রচারণা। ইউনিয়নের ৭নং ওয়ার্ডে এবারও মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান মেম্বার মোবারক হোসেন। তিনি এর আগেও দুই বার নির্বাচিত হয়েছেন।
    বিগত দিনে টানা দুই মেয়াদে ক্ষমতায় থেকে এলাকার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করেছেন তিনি। আর বাকি কাজগুলো পরিকল্পনা অনুযায়ী শেষ হওয়ার পথে। বিগত দিনে তিনি তার প্রতিশ্রুতি অনুযায়ী এ সমস্যা সমাধানে সর্বাত্মক চেষ্টা করেছেন। সেই সাথে নির্মাণ করা হয়েছে পর্যাপ্ত ব্রিজ ও কালভার্ট।সমাজকে এগিয়ে নিতে শিক্ষাকেও গুরুত্ব দিয়েছেন । ওয়ার্ডে নারী শিক্ষার প্রসারে পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা করাসহ তাদের কর্মসংস্থানেরও উদ্যোগ নিয়েছেন তিনি। এর ফলে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেয়ে তাদের স্বাবলম্বী হওয়া সহজ হয়েছে।

    চলমান এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় ১২নং ভাবখালী ইউনিয়ন পরিষদের মেম্বার হতে চান বর্তমান মেম্বার মোবারক হোসেন। ময়মনসিংহ জেলার সদর উপজেলার ভাবখালী ইউনিয়ন পরিষদের টানা দুই বারের মেম্বার ও সাবেক যুবলীগ নেতা মোবারক হোসেন বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেএী শেখ হাসিনার কর্মী । তিনি আরো বলেন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সুখী-সমৃদ্ধ সোনার বাংলার অংশ হিসাবে আমি ভাবখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডকে সাজানোর জন্য কাজ করে যাচ্ছি। সামনে সুযোগ পেলে ওয়ার্ডের যেসব এলাকা উন্নয়ন বঞ্চিত আছে সেসব এলাকায় উন্নয়ন কর্মকান্ড পৌছে দিবো। জনগণ ও ভোটারদের কাছে প্রার্থীদের যোগ্যতা যাচাই করার সুযোগ রয়েছে,অনেকেই প্রার্থী হবেন, তাদের মধ্যে থেকে তারা আমাকে যাচাই করবেন। তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবে। জনগণ যদি মনে করে আমি তাদের পাশে রয়েছি, সেবা দিয়েছি, ওয়ার্ডের উন্নয়ন করেছি তাহলে তারা অবশ্যই আমাকে আবারো বিজয়ী করবেন। তিনি আরো বলেন আমি নির্বাচিত হলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার “স্মার্ট বাংলাদেশ গড়ার” ভিশন বাস্তবায়নের পাশাপাশি জনগণের কল্যাণে কাজ করছি এবং করবো। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণ সংযোগ করছেন।। মোঃ মোবারক হোসেন বলেন, আমি ওয়ার্ডের যেখানেই যাচ্ছি জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন পাচ্ছি। জনগণ আমার পাশে আছে, আমি জনগণের পাশে ছিলাম , আছি, থাকবো, আবারো তৃতীয় মেয়াদে আমার বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। তিনি বলেন-আমি যদি আবার নির্বাচিত হই তাহলে আমার পরিকল্পনার মধ্যে আছে এলাকার অসম্পূর্ণ কাজগুলো সমাপ্ত করে ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড হিসাবে জনগণকে উপহার দিবো।

  • নড়াইলের যুদ্ধাপরাধ মামলায় দীর্ঘ আট বছর  আত্মগোপনে থাকার পর রুহুল কুদ্দুস গ্রেফতার

    নড়াইলের যুদ্ধাপরাধ মামলায় দীর্ঘ আট বছর আত্মগোপনে থাকার পর রুহুল কুদ্দুস গ্রেফতার

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলের যুদ্ধাপরাধের মামলায় দীর্ঘ আট বছর আত্মগোপনের পর নড়াইলের মো. রুহুল কুদ্দুস খানকে (৭৩) গ্রেফতার করেছে পুলিশ। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, বুধবার (১৯ জুন) দুপুরে যশোর সদরের ঝুমঝুমপুর এলাকায় পুলিশের এন্টিটেররিজম ইউনিট অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এন্টিটেররিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমা বিষয়টি নিশ্চিত করেছেন।
    মো. রুহুল কুদ্দুস খান ওরফে কুদ্দুস খান ওরফে গোলাম কুদ্দুস নড়াইল সদরের পেরুলী গ্রামের মৃত এম ভি আসাদুজ্জামানের ছেলে।
    পুলিশ জানায়, ২০১৬ সালের ২১ মার্চ ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আদালতে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন ১৯৭৩ এর ৩ ধারায় এর মামলায় মো. রুহুল কুদ্দুস খানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। পরে তার অনুপস্থিতিতে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিজ্ঞ আদালত। ৮ বছর পলাতক থাকার পর এন্টিটেররিজম ইউনিটের (এটিইউ) একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৯ জুন) দুপুর ৩টার দিকে যশোর সদরে বিশেষ অভিযান পরিচালনা করে ঝুমঝুমপুর বিসিক শিল্পনগরী এলাকা থেকে রুহুল কুদ্দুস খানকে গ্রেফতার করে।
    এন্টিটেররিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমা বলেন, ‘গ্রেফতার রুহুলকে আদালতের মাধ্যমে নড়াইল জেলা কারাগারে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত ঢাকায় পাঠানো হবে।

  • শার্শায় কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে দুই শিশু আহত

    শার্শায় কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে দুই শিশু আহত

    আজিজুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে আকিনুল হাসান (১৩) ও মারিয়া (৭) নামে দুই শিশু আহত হয়েছে।
    আহত দুই শিশুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে বলে স্থানীয়রা জানান।
    বুধবার (১৯ জুন) বেলা আড়াইটার দিকে শার্শা উপজেলার হরিনাপোতা গ্রামে এই ঘটনা ঘটে।
    আহত আকিনুল হাসান হরিনাপোতা গ্রামের আলমগীর হোসেনের ছেলে ও মারিয়া একই গ্রামের মেহেদী হাসানের মেয়ে।
    স্থানীয়রা জানান, আকিনুল ও মারিয়া ঐ গ্রামের আলমগীরের বাড়ির উঠানে ক্রিকেট খেলছিলো।এসময় রাস্তার পাশে ঝোপঝাড়ে পড়ে থাকা পরিত্যক্ত ককটেল বল ভেবে ব্যাট দিয়ে আঘাত করার এক পর্যায়ে বিস্ফোরন ঘটলে তারা মারাত্নক আহত হয়। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তারা আশাস্কা মুক্ত বলে জানান সেখানকার কর্তব্যরত চিকিৎসক।
    শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান জানান, পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে আকিনুল ও মারিয়া নামে দুই শিশু আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সক্রান্ত আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

  • বানারীপাড়ায় প্রমিকের সাথে মনমানিল্যে ১৩ বছরের কিশোরির আত্মহত্যা

    বানারীপাড়ায় প্রমিকের সাথে মনমানিল্যে ১৩ বছরের কিশোরির আত্মহত্যা

    মোঘল সুমন শাফকাত ।। বরিশাল প্রতিনিধি।
    বরিশালের বানারীপাড়ায় ১৭ জুন কোরবানীর দিন সকালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের সাতবাড়িয়া মাদ্রাসার ছাত্রী ওবায়দুলের মেয়ে বৃষ্টি। এমন খবর পেয়ে থানা পুলিশ মৃত্যুর সঠিক কারন জানতে  লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে পাঠায়।  শিক্ষার্থী বৃষ্টির আত্মহত্যার স্পট  আউয়ার গ্রামের নিমতলা নামক স্থানে তার (বৃষ্টি) নানার বাড়িতে মৃত্যুর কারন জানতে গেলে ওই বাড়িতে কাউকেই পাওয়া যায়নি। ওখানকার প্রতিবেশীরা জানান বৃষ্টির মসজিদবাড়ি এলাকার ইউনুসের ছেলে চাখার সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র রাকিবের সাথে প্রেমের সম্পর্ক ছিল। এলাকাবাসীর ধারনা বৃষ্টি ও রাকিবের প্রেমের সম্পর্কে টানা পোরেনের কারনে হয়ত ঘটতে পারে এ ঘটনা! মসজিদবাড়ি এলাকায় গেলে পাওয়া যায় রাকিবের বাবা ইউনুসকে তিনি বলেন ছেলের এমন বিষয়টি তার জানা ছিলনা। এমনকি ছেলে রাকিব এখন কোথায় আছে সেটিও তার জানা নেই! এসময় মুঠো ফোনে সংবাদকর্মীদের সাথে কথা হয় রাকিবের। রাকিব জানায় সে বর্তমানে ঢাকার মিরপুরে তার এক বন্ধুর বাড়িতে রয়েছেন। বৃষ্টির বিষয়ে জানতে চাইলে রাকিব বলেন গত ৬মাস পূর্বে বৃষ্টির সাথে তার প্রেমের সম্পর্ক তৈরি হয়। এর পরে রাকিব জানতে পারে বৃষ্টি অন্য এক ছেলের সাথেও কথা বলত। সেই থেকেই শুরু হয় তাদের সাথে মনমালিন্য। রাকিব আরও জানায় গত দের মাস আগে বৃষ্টির সাথে তার কথা হয়েছিল। এর পরে বৃষ্টি তাকে বহুবার ফোনে কল করেছে কিন্তু রাকিব তার কল রিসিভ করতনা। এদিকে মৃত বৃষ্টির একটি খাতার একাধিক পৃষ্ঠায় রাকিবকে সে মন দিয়ে ভালোবাসত তার আবেগঘন কিছু লেখা পাওয়া যায়। অপরদিকে বৃষ্টির মৃত্যুর পর থেকে রাকিব এলাকা ছেড়ে পালিয়ে থাকায় আত্মহত্যায় প্ররোচিত করেছে কিনা তা নিয়ে প্রশ্ন জেগেছে এলাকাবাসীর মনে। বৃষ্টির নিকট এক আত্মিয়ের কাছ থেকে জানা গেছে মৃত্যু রহস্য উদঘাটনে মামলার প্রস্তুতি চলছে।