Blog

  • সিরাজগঞ্জে ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে বৃদ্ধের মৃত্যু

    সিরাজগঞ্জে ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে বৃদ্ধের মৃত্যু

    সিরাজগঞ্জ প্রতিনিধি :
    সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বালুবাহি ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে আলাউদ্দিন (৭২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে।

    রবিবার (২৩ জুন) সকালে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের ১নং গেইটের সামনে এঘটনাটি ঘটে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, বৃদ্ধটি রাস্তা পার হচ্ছিল। এ সময় শহর থেকে দ্রুগতিতে আসা একটি বালুবাহী ট্রাক পথচারীকে চাপা দেয়। এসময় পথচারীর মাথাসহ দেহের অনেক অংশ থেতলিয়ে যায়। পরে স্থানীয়রা ট্রাকটিকে ধাওয়া করে সদর উপজেলার শিলন্দা এলাকা থেকে ভাই ভাই এন্টার প্রাইজ গাড়িটিকে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে ট্রাকটি যার নম্বর সিরাজগঞ্জ -ড-১১-০৪১৭ জব্দ করে। এসময় গাড়িতে থাকা ড্রাইভার ও অন্যান্যরা পালিয়ে যায়।

    সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় ট্রাকটি জব্দ করা গেলেও ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে।

    তিনি আরও জানান, নিহত অজ্ঞাত বৃদ্ধার পকেটে থাকা একটি প্রেসক্রিপশন পাওয়া যায় তার নাম মো. আলাউদ্দিন। বাকি পরিচয় এখনও পাওয়া যায়নি।

    জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ।

  • মোরেলগঞ্জে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন  উপলক্ষে আনন্দ র‍্যালি

    মোরেলগঞ্জে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে আনন্দ র‍্যালি

    শেখ সাইফুল ইসলাম কবির. বিশেষ প্রতিনিধি:
    বাগেরহাটের মোরেলগঞ্জে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি ও দিনভর নানা কর্মসূচি পালন করেছে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।রবিবার বেলা ১০টার দিকে দিবসটি ঘিরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণসহ দিনভর নানা কর্মসূচির সূচনা করেন স্থানীয় সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ।পরে বেলা ১১টার দিকে শহরের প্রধান প্রধান সড়কে আনন্দ র‍্যালি বের করে আনন্দ মিছিল করা হয় এতে যোগ দেন দলটির শতশত নেতাকর্মীবৃন্দ।এছাড়াও নানা রকম বর্নিল সাজে মোরেলগঞ্জ পৌর পার্কে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো.লিয়াকত আলী খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক,উপজেলা ভাইস চেয়ারম্যান মো.রাসেল হাওলাদার ও মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার।

  • শাজাহানপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল

    শাজাহানপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল

    মিজানুর রহমান মিলন,
    শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :

    বগুড়ার শাজাহানপুরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ,আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার(২৩ জুন) বাদ আসর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক সোহরাব হোসেন ছান্নু’র উদ্যোগে উপজেলা জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সহকারি অধ্যাপক আলহাজ্ব জহুরুল ইসলাম, নজরুল ইসলাম মাস্টার, সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন,নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ আকন্দ, সাংগঠনিক সম্পাদক একেএম ফজলুল হক,হোসেন শরীফ মনির, জুলকার নাইম,প্রচার ও প্রকাশনা সম্পাদক আসাদুজ্জামান লিটন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এইচ কামাল জুয়েল, ধর্ম বিষয়ক সম্পাদক এমএ ছাত্তার, শ্রম সম্পাদক সঞ্জয় চৌধুরী সবুজ,তথ্য ও গবেষনা সম্পাদক আলমগীর হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এসএম ফেরদৌস, সহ প্রচার সম্পাদক সৈয়দ মনির হোসেন ময়না, সহ দপ্তর সম্পাদক মোস্তফা কামাল মনা, উপজেলা আওয়ামীলীগ নেতা আঃ হামিদ চুরু,আলাউদ্দিন জোয়ারদার,আজাহার আলী মাস্টার,মামুনুর রশিদ মাস্টার,আঃ ওয়াদুদ মুকুল,জালাল উদ্দিন,আলহাজ্ব জহুরুল ইসলাম খোকন,জাহাঙ্গীর আলম তোতা, আলম মন্ডল,মনিরুল ইসলাম,সাইফুল ইসলাম,সাহাবুল ইসলাম,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক যথাক্রমে আব্দুল বারী মন্ডল,আলহাজ্ব ইউসুফ আলী,গাজিউল হক গাজী,আজিজার রহমান, সানাউল হক সানা, আবু সাঈদ বাবু, মোমিনুল হক মুক্তা,জেলা যুবলীগের সহ-সম্পাদক আব্দুল আলিম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাদশা আলমগীর, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ ঠান্ডা,উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রঞ্জু, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা শাহিন আলম,সাজ্জাদুল ইসলাম রনি, এমদাদুল হক,যুবলীগ নেতা এস এম বাকি বিল্লাহ,ইমাম হোসেন,শাহাদাত হোসেন আঃ রহমান,শ্রমিকলীগ নেতা আজিজুর রহমান মাস্টার, শাহিন আলম, লেমন খান,খাইরুল আলম নুহু, ছাত্রলীগ নেতা সেলিম রেজা,নাসমুস সাকিব, আল-আমিন,
    সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    দোয়া মাহফিল শেষে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।

  • বর্নাঢ্য আয়োজনে আগৈলঝাড়ায় আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বর্নাঢ্য আয়োজনে আগৈলঝাড়ায় আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বি এম মনির হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-

    জাতির পিতার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে অ-সাম্প্রদায়িক স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বরিশালের আগৈলঝাড়ায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বর্নাঢ্য আয়োজনে দেশের সর্ববৃহত তথা এশিয়া মহাদেশের ঐতিহ্যবাহী সংগঠন, স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দানকারী প্রাচীন রাজনৈতিক দল, সাফল্য, সংগ্রাম আর গৌরবের দাবিদার বাংলাদেশ আওয়ামী লীগ এর ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে ২৩ জুন রবিবার সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধ নিবেদন,দেশ মাতৃকার টানে জীবন উৎসর্গকারী সকল শহীদদের স্মরণে নীরবতা পালন শেষে ৭৫ম প্লাটিনাম প্রতিষ্ঠা বার্ষিকীর বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে সহযোগী সংগঠন ও বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতা-কর্মীরা বাদ্য বাজনা সহকারে উপজেলা সদরে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়। বর্নাঢ্য শোভাযাত্রা শেষে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরহাদ হোসেন তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত। তিনি বলেন- জাতির পিতার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সকলকে সাথে নিয়ে অসাম্প্রদায়িক স্মার্ট বাংলাদেশ নির্মাণ করার কথা ব্যক্ত করেন। পরে দলীয় কার্যালয়ে ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন নেতৃবৃন্দরা। অনুষ্ঠানের মধ্যে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান যতীন্দ্র নাথ মিস্ত্রী উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত ও বর্তমান উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাতের হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করে একসাথে আওয়ামী লীগের নেতৃত্বে দেশ গড়ার অঙ্গিকার ব্যক্ত করেন। প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান যতীন্দ্র নাথ মিস্ত্রী,ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওযামী লীগের সভানেত্রী মলিনা রানী রায়, নবনির্বাচিত হাফিজা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি,সাধারণ সম্পাদকসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা কর্মীরা।

  • গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটি (জিডিআরইউ)’র নতুন কমিটি গঠিত

    গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটি (জিডিআরইউ)’র নতুন কমিটি গঠিত

    শেখ সাইফুল ইসলাম কবির.বিশেষ প্রতিনিধি:গাজীপুর জেলায় কর্মরত পেশাদার সাংবাদিকদের দাবী দাওয়া ও অধিকার আদায়ের প্রত্যয় নিয়ে সুসংগঠিত ‘গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটি'(জিডিআরইউ) এর ২০২৪-২৬ মেয়াদে সকল সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি’র সভাপতি এম কাজল খান, দৈনিক আজকের আলোকিত সকাল, কার্যকরী সভাপতি এম এ মমিন আনসারী জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্ট ও মো: মোস্তাকিম খান দৈনিক বর্তমান, সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।

    শনিবার (২২ শে জুন) বিকেলে সংগঠনের গাজীপুরস্থ চৌধুরী বাড়ি, ভোগড়া,বাসনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে দুই বছরের জন্য ২১ সদস্যবিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠিত হয়।

    অস্থায়ী কার্যালয়ে প্রথম সাধারণ সভায় গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটি’র ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি’র আংশিক ঘোষণা করা হয়।

    কমিটির অন্যরা হলেন- কার্যকরী সভাপতি এম এ মমিন আনসারী (জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্ট), সহ-সভাপতি মো:আব্দুল হামিদ ( দৈনিক দিন প্রতিদিন), ও শেখ সাইফুল ইসলাম কবির ( ডেইলি অবজারভার / দৈনিক লাখো কন্ঠ), সাধারণ সম্পাদক মো: মোস্তাকিম খান (দৈনিক বর্তমান), যুগ্ম-সাধারণ সম্পাদক মো: নুরুজ্জামান শেখ (দৈনিক বজ্রশক্তি),ও জি এস জয় (দৈনিক বাংলার দূত), সাংগঠনিক সম্পাদক মো: সাইফুল্লাহ খান ( দৈনিক আকাশ জমিন /আজকের সিলেট ডটকম),অর্থ সম্পাদক মো: আবু সালেক ভূইয়া (দৈনিক রুদ্র বাংলা)।
    এবং বাকী পদগুলো শীঘ্রই ঘোষণা করা হবে।

    সভায় বক্তারা গণমাধ্যমকর্মীদের কল্যাণে গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটি’র সদস্যদের সমসাময়িক বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেন। এছাড়া জনগণের কল্যাণে নিবেদিত সাংবাদিকতার প্রত্যয় নিয়ে এগিয়ে যাওয়া এই সংগঠনের একতা এবং ঐতিহ্যকে সমন্বিত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি সভায় ‘গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটি’র পরিচিতি ও সার্বিক উন্নয়নের জন্য একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়।

  • বাগেরহাটে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

    বাগেরহাটে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

    শেখ সাইফুল ইসলাম কবির. বিশেষ প্রতিনিধি:বাগেরহাটে উৎসব ও উচ্ছাসের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হচ্ছে। দিনটি উপলক্ষে রবিবার (২৩ জুন) সকালে শহরের রেলরোডস্থ দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

    এসব কর্মসূচিতে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা আক্তার বানু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি বশিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইবনে মিজান হীরু, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শরিফা খাতুন, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর খান আবুবক্কর, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাকিবুল ইসলাম রাজসহদলীয় নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

    আপর দিকেবাগেরহাটের মোরেলগঞ্জে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি ও দিনভর নানা কর্মসূচি পালন করেছে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।রবিবার বেলা ১০টার দিকে দিবসটি ঘিরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণসহ দিনভর নানা কর্মসূচির সূচনা করেন স্থানীয় সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ।পরে বেলা ১১টার দিকে শহরের প্রধান প্রধান সড়কে আনন্দ র‍্যালি বের করে আনন্দ মিছিল করা হয় এতে যোগ দেন দলটির শতশত নেতাকর্মীবৃন্দ।এছাড়াও নানা রকম বর্নিল সাজে মোরেলগঞ্জ পৌর পার্কে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো.লিয়াকত আলী খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক,উপজেলা ভাইস চেয়ারম্যান মো.রাসেল হাওলাদার ও মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার।এছাড়া এছাড়া বিকেল ৫টায় শোভাযাত্রা ও আলোচনা সভা করবে জেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনগুলো। একইভাবে জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়নে একইভাবে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হচ্ছে।

  • ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১ লাখ টাকার ঋণ পেতে ঘুষ লাগে ২ হাজার টাকা

    ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১ লাখ টাকার ঋণ পেতে ঘুষ লাগে ২ হাজার টাকা

    স্টাফ রিপোর্টার।।ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে একটি বেসরকারি সংস্থা থেকে এক লাখের ঋণ পেতে ঘুষ লাগে ২ হাজার টাকা। গত ১০ জুন সোমবার ওই সংস্থার মহাপরিচালক বরাবর এমন একটি অভিযোগ দায়ের করেন ওই শাখার সদস্য আঃ সালাম । অভিাযোগ থেকে জানা য়ায় বেসরকারি সংস্থা আরডিআরএস বাংলাদেশ এর উপজেলার লোহাগাড়া শাখার এক জন সদস্য আঃ সালাম। তিনি দীর্ঘ দিন ধরে আরডিআরএস বাংলাদেশ থেকে ঋণ গ্রহন করে তা নিয়মিত পরিষোধ করে। পূর্বের ঋণ পরিষোধ করে নতুন করে ঋণ গ্রহনের জন্য আবেদন করলে ওই সংস্থার মাঠকর্মী ব্যাবস্থাপক নন্দীতা রানী পালে সাথে দেখা করতে বলে। গত ৮ জুন শনিবার ব্যাবস্থাপকের সাথে দেখা করলে শাখা ব্যাবস্থাপক প্রতি লাক্ষে ২ হাজার টাকা করে ঘুষ দিতে হবে মর্মে জানায় অন্যাথায় ঋন আবেদন মঞ্জুর করিবেন না বলে জানান।এবং কি ঋণ গ্রহনের উৎকোচ প্রদান না করায় একাধিক সদস্যকে সংস্থাটির ওই শাখা থেকে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগের বিষয়ে আরডিআরএস বাংলাদেশের লোহাগাড়া শাখা ব্যাবস্থাপক নন্দীতা রানী পালের সাথে কথা হলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন অভিযোগকারী ও তিনার মায়ের নামে ঋণ রয়েছে তারা ঠিক মত ঋণ পরিশোধ না করতে পারায় আমারা নতুন ঋণ গ্রহনের আবেদ মঞ্জুর করিনি তাই তিনি আমার নামে এমন একটি মিথ্যা অভিযোগ করেছেন। অভিযোগ গ্রহনকারী বেসরকারি সংস্থা আরডিআরএস বাংলাদেশের প্রধান কার্যালয়ের কর্মকতা সাবরিনা জানান ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার লোহাগাড়া শাখার ব্যাবস্থাপকের বিরুদ্ধে একটি অভিাযোগ এসেছে অফিসে। অভিাযোগটি পেয়েছি অফিসিয়ালি ভাবে ব্যাবস্থা নেওয়া হবে।

  • কালকিনিতে আওয়ামী লীগ নেতাকে মারধর !! থানায় অভিযোগ

    কালকিনিতে আওয়ামী লীগ নেতাকে মারধর !! থানায় অভিযোগ

    রতন দে,মাদারীপুর প্রতিনিধিঃ
    মাদারীপুরের কালকিনিতে আওয়ামী লীগ নেতা অখিল চন্দ্র দাস(৬১) কে মারধর করে নগদ টাকা সহ ইন্ডিয়ার ভিসা লাগানো পাসপোর্ট ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিচার দাবি করে কালকিনি থানায় অভিযোগ করেন ভুক্তভোগী।
    আজ (২৩) জুন রবিবার ভুক্তভোগী ও অভিযোগ সুত্রে এ তথ্য জানা যায়।
    জানা যায়,মাদারীপুর জেলার কালকিনি উপজেলার পার্শ্ববর্তি গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের মৃত অনিল কুমার দাস এর ছেলে আ.লীগের বার বার নিবার্চিত সাধারন সম্পাদক অখিল চন্দ্র দাস এর সাথে কালকিনি উপজেলার গোপালপুর এলাকার সুনীল চন্দ্র সরকারের ছেলে তপন কুমার সরকারের সাথে দীর্ঘদিন যাবত ব্যবসায়ী এবং বরিশাল জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১০৭ ধারার একটি মামলা নিয়ে বিরোধ চলে আসছে। পুর্ব বিরোধের জের ধরে গত ২০ জুন অখিল চন্দ্র দাস ইন্ডিয়া চিকিৎসার জন্য জিএম পরিবহনে রওয়ানা দিলে গাড়িটি গোপালপুর ব্রীজের উপর আসলে তপন কুমার সরকার,তনয় সরকার সহ ১০/১২ জন লোক গাড়িটি ঘীরে ধরে গতিরোধ করেন এবং অখিল চন্দ্র দাসকে মারধর করে গাড়ি থেকে নিচে নামিয়ে এলোপাথাড়ি মারধর করে মারাত্তক আহত করেন। এসময় আশেপাশের লোকজন আসতে শুরু করলে,আহত অখিল চন্দ্র দাসকে নিয়ে তপন সরকারের নিজ বাড়িতে আটকে রেখে নিযার্তন করেন। সে খানে আত্মচিৎকার দিলে,সে খান থেকে বের করে পাশে একটি বাগানে নিয়ে যান। এ সময় তার কাছ থেকে নগদ ৪৭,০০০/ টাকা এবং ইন্ডিয়ার ভিসা লাগানো পাসপোর্ট নিয়ে তিনটি সাদা স্ট্যাম্প স্বাক্ষর নিয়ে মটরসাইকেল যোগে ভুরঘাটা বাসস্টান্ডে ছেড়ে দেন। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ভুক্তভোগী অখিল চন্দ্র দাস কালকিনি থানায় একটি অভিযোগ দায়ের করেন।
    ভুক্তভোগী অখিল চন্দ্র দাস আজ রবিবার ঘটনার বিবরন দিয়ে বলেন, আমার সাথে তপন সরকারের ১০৭ ধারার মামলা নিয়ে বিরোধ চলছে। আমি কেন এ মামলা করলাম। আমি চিকিৎসার জন্য ইন্ডিয়া যাইতে ছিলাম । মামলার এর জেরে ধরে আমাকে হত্যা করার উদ্দেশে গাড়ি থেকে নামিয়ে মারধর করে তার বাড়িতে নিয়ে রুমে আটকিয়ে মারে। এক পর্যায় বড় একটি বাগানে নিয়ে যায় মারার জন্য। সে নিয়ে মারতে না পেরে, আমার ইন্ডিয়ার ভিসা লাগানো পাসপোর্ট ও নগদ ৪৭,০০০/ নিয়ে যায়। পরে আমাকে আহত অবস্থায় ভুরঘাটা বাসস্ট্যান্ডে ফেলে রেখে যায়।
    এঘটনায় বিচার দাবি করে কালকিনি থানায় একটি অভিযোগ দায়ের করেছি।
    অভিযুক্ত তপন সরকার বলেন, অখিল চন্দ্র দাস এর সাথে আমার পূর্বের ঝামেলা ছিল তাি গাড়ি থেকে নামিয়ে আনছি।গাড়ি ভিতর বশে একটু ধস্তাধস্তি হয়েছে।
    এ ব্যাপারে কালকিনি থানার এসআই বিরাজ কুমার দাস বলেন, অভিযোগটি তদন্ত হচ্ছে। তদন্ত শেষ হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • বরগুনায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের মাঝে ভলান্টিয়ার ফর বাংলাদেশের ত্রাণ বিতরণ

    বরগুনায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের মাঝে ভলান্টিয়ার ফর বাংলাদেশের ত্রাণ বিতরণ

    বেতাগী (বরগুনা) প্রতিনিধি

    নওরিশ বাংলাদেশের সহযোগিতায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে জাগো ফাউন্ডেশনের এর যুব সংগঠন “ভলান্টিয়ার ফর বাংলাদেশ-বরগুনা জেলা”

    রবিবার (২৩ শে জুন) বরগুনার বেতাগী উপজেলার বুড়ামজুমদার ইউনিয়ন ও কালিকাবাড়ি এলাকার জামীর উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে চাল, মশুর ডাল, আলু, সয়াবিন তেল, লবণ, মিনারেল ওয়াটার, মুড়ি, গুড়, স্যালাইন, প্যারাসিটামল ও সেনিটারি প্যাড বিতরণ করে।

    এসময় ভলান্টিয়ার ফর বাংলাদেশ-বরগুনা জেলার সভাপতি মো. খাইরুল ইসলাম মুন্না, সাধারণ সম্পাদক আবু জাফর, সহ-সভাপতি লিমা গাজী, কোষাধ্যক্ষ তাকওয়া তারিন নুপুর, জনসংযোগ কর্মকর্তা সৈকত মিনার সহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

    ত্রাণ পেয়ে সরিষামুড়ি ইউনিয়নের বাসিন্দা রাবেয়া বেগম(৬৪) বলেন, “ঘূর্ণিঝড়ের সময় হেরা সব সময় মোগো খোঁজ খবর নেছে। সাইক্লোন সেন্টারে যাইতে সহযোগিতা করছে। এহন এই দূর্দিনে মোগো আবার সহযোগিতা করতেছে।”

    ত্রাণ পেয়ে কালিকাবাড়ি গ্রামের রশিদ হাওলাদার(৭৮) বলেন, “ঘূর্নিঝড়ে আমার ঘর-দুয়ার ভাইঙ্গা গেছে। ঘরে ঠিকমতো রাইন্ধা খাওয়ার মতো কিছু নাই। হেগো এই উপকার কোনোদিন ভুলমু না”

    ভলান্টিয়ার ফর বাংলাদেশ বরগুনা জেলার সভাপতি মো. খাইরুল ইসলাম মুন্না জানান, “ঘূর্ণিঝড় রেমালে দক্ষিণাঞ্চলের প্রায় ২১টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে অন্যতম আমাদের বরগুনা জেলা। যেকোনো দুর্যোগে ভলান্টিয়ার ফর বাংলাদেশ সাড়া দেয়। এরই ধারাবাহিকতায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন খাবারের সংকটে না পড়ে কিংবা অসুস্থ হয়ে না পড়ে, সে জন্য ভলান্টিয়ার ফর বাংলাদেশ উপকূলীয় জেলা বরগুনার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে।”

  • ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের ইতিহাস

    ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের ইতিহাস

    স্টাফ রিপোর্টারঃ
    ১৯৪৯ সালে ২৩শে জুন ৭৫ বছর আগে, আওয়ামী মুসলিম লীগ দলটি প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন মাওঃ আব্দুল হামিদ খান ভাষানী ও সাধারণ সম্পাদক ছিলেন শামছুল হক। ১৯৪৯ সালে ময়মনসিংহের ভালুকার মোঃ হোছেন আলী খান বাদেশী আওয়ামী মুসলিম লীগে যোগদান করেন। তৎকালীন দলের সভাপতি মৌখিকভাবে তাকে ময়মনসিংহ জেলার আহবায়ক ঘোষণা করেন। দল সম্প্রসারণ করতে ব্যপক ভাবে কাজ করার নির্দেশ দেন। ১৯৫০ সালে লেখক আবুল মনসুর আহমেদ দলে যোগদান করলে দল শক্তিশালী হয়ে উঠে এবং গণজোয়ার দেখা দেয় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগে। ময়মনসিংহ জেলার ১ম সম্মেলনে আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি হন লেখক আবুল মনসুর আহম্মেদ ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হন মোঃ হোছেন আলী খান বাদেশী। পরবর্তীতে ১মে লেখক আবুল মনসুর আহমেদ ও পরে মোঃ হোছেন আলী খান বাদেশী কেন্দ্রীয় আওয়ামী লীগের সহঃ সভাপতি হয়েছিলেন। ২য় সম্মেলনে সভাপতিঃ লেখক আবুল মনসুর, সাঃ সম্পাদক হাসিম উদ্দিন, ৩য় সম্মেলনে সভাপতিঃ জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক হাসিম উদ্দিন, ৪র্থ সম্মেলনে সভাপতিঃ সৈয়দ নজরুল ইসলাম, সাঃ সম্পাদক রফিক উদ্দিন ভূইয়া, ৫ম ও ৬ষ্ঠ সম্মেলনে সভাপতিঃ রফিক উদ্দিন ভূইয়া, সাঃ সম্পাদক শামছুল হক, ৭ম সম্মেলনে সভাপতিঃ রফিক উদ্দিন ভূইয়া, সাঃ সম্পাদক এড. আজিজুল হক, ৮ম সম্মেলনে সভাপতিঃ রফিক উদ্দিন ভূইয়া, সাঃ সম্পাদক অধ্যক্ষ মতিউর রহমান, ৯বম সম্মেলনে সভাপতিঃ শামছুল হক, সাঃ সম্পাদক অধ্যক্ষ মতিউর রহমান, ১০ম সম্মেলনে সভাপতিঃ অধ্যক্ষ মতিউর রহমান, সাঃ সম্পাদক নাজিম উদ্দীন, ১১ তম সম্মেলনে সভাপতিঃ অধ্যক্ষ মতিউর রহমান, সাঃ সম্পাদক আঃ মতিন সরকার, ১২ তম সম্মেলনে সভাপতিঃ এড. জহিরুল হক খোকা, সাঃ সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুল, ১৩ তম সম্মেলনে সভাপতিঃ এহতেশামুল আলম, সাঃ সম্পাদক এডঃ মোয়াজ্জেম হোসেন বাবুল। বর্তমানে সর্বশেষ কমিটি চলমান রয়েছে। ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ কর্তৃক প্রকাশিত- “যে ছবি মানচিত্র সমান-৪”, প্রবীণ আওয়ামী লীগ নেতা, বিভিন্ন অনুলিপি, সর্বশেষ দৈনিক স্বজন, দৈনিক সবুজ বাংলাদেশ, দৈনিক বিশ্বের মুখপাত্র এর রিপোর্টসহ বিভিন্ন মাধ্যম থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে।