Blog

  • পটিয়ায় প্রতিপক্ষের হামলায় আহত-২

    পটিয়ায় প্রতিপক্ষের হামলায় আহত-২

    পটিয়া প্রতিনিধি: পটিয়ায় প্রতিপক্ষের হামলায় দুইজন আহত হয়েছে। আহতরা হলেন ইব্রাহিম জোবায়ের ও বদিউল আলম। ঘটনাটি ঘটেছে গত ১৮ জুন পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের ৫নং ওয়ার্ড টেইল্লাপাড়া এলাকায়। স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করেন। এ ঘটনায় ইব্রাহিম জোবায়ের বাদী হয়ে প্রতিপক্ষ মোহাম্মদ মুছা, মো: কাশের, মো: শহিদ প্রকাশ হৃদয়, মো: ইসহাক বিবাদী করে পটিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
    অভিযোগ সূত্রে জানাযায়, বিবাদীদের সহিত দীর্ঘদিন যাবৎ বিরোধ চলিয়া আসিতেছে। উক্ত বিরোধকে কেন্দ্র করিয়া বিবাদীগণ বিভিন্ন তারিখ ও সময় আমাকে নানান ধরণের ভয়ভীতি প্রদর্শনসহ হুমকি-ধমকি দেয়। ১৮ জুন আমি খরনা ইউনিয়নের টেইল্লাপাড়া বাদী খরিদা জায়গায় গেলে উপরোক্ত বিবাদীগণ পূর্ব শত্রুতার জের ধরিয়া হাতে দেশীয় অস্ত্রেসস্ত্রে সজ্জিত হইয়া জায়গায় অনধিকার প্রবেশ করিয়া আমার উপর অতর্কিত আক্রমনপূর্বক এলোপাতাড়িভাবে মারধর করিয়া হাতে, পায়ে, পিটেসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক নীলাফুলা জখম করে। শোর চিৎকারে আমার ব্যবসায়ী পার্টনার বদিউল আলম (৪৬) আগাইয়া আসিলে উপরোক্ত বিবাদীগণ বদিউল আলমকে বেধরক পিটাইয়া শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক নীলাফুলা জখম করে। এক পর্যায়ে ১নং বিবাদী আমার পাঞ্জাবির পকেটে ‘থাকা পাচঁ হাজার টাকা নিয়া নেয়। ২নং বিবাদী আমার ব্যবসায়ী পার্টনার বদিউল আলমের ব্যবহৃত একটি মোবাইল সেট নিয়া যায়। পরবর্তীতে আশপাশ হইতে স্থানীয় লোকজন আগাইয়া আসিতে থাকিলে বিবাদীগণ উক্ত বিষয়ে কোন প্রকার মামলা-মোকদ্দমা করিলে আমাকেসহ আমার ব্যবসায়ী পার্টনার বদিউল আলমকে দেখে নিবে, মারিবে, কাটিবে, মিথ্যা মামলায় জড়াইয়া হয়রানী করিবে এবং সুযোগমত একা পাইলে প্রাণনাশ করিবে মর্মে হুমকি দিয়া দ্রুত পালিয়ে যায়।
    এ বিষয়ে গতকাল ২৪ জুন পটিয়াস্থ একটি রেস্তুরায় ভুক্তভোগী ইব্রাহিম জোবায়ের সংবাদ সম্মেলনের মাধ্যমে করেন। তিনি এ বিষয়ে সঠিক তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন বদিউল আলম, মো: রুবেল, মো: টিটু।

  • জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা

    জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা

    মোঃতরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে,

    গত২২ জুনে বিকালে কুমিল্লা নগরীর কান্দিড়পাড়স্থ নিউ মার্কেট এর ৫ম তলায় একটি হল রোমে জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

    জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা কমিটির সভাপতি সাংবাদিক মোঃতরিকুল ইসলাম তরুনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাংবাদিক জুয়েল রানা মজুমদারের সঞ্চালনায় মতবিনিময় ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন সংগঠনের প্রধান অতিথি সিটিভি নিউজ এর সম্পাদক ওমর ফারুকী তাপস, বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিটির সভাপতি হারেছুর রহমান, সংগঠনের উপদেষ্টা দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাংবাদিক সাদিক মামুন,সাংবাদিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক সাঃ মনির হোসেন।

    এসময় জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা কমিটি কর্তৃক ১৩ সদস্য বিশিষ্ট ব্রাহ্মণপাড়া উপজেলা কমিটি অনুমোদন দেওয়া হয় এতে মোঃ হারুন অর রশিদ (দৈনিক মানবকণ্ঠ)কে সভাপতি। মোঃ রেজাউল হক শাকিল (ভোরের সূর্যোদয়)কে সাধারণ সম্পাদক। আতাউর রহমান (দৈনিক কালবেলা) কে সাংগঠনিক সম্পাদক করা হয়।

    অনুষ্ঠানে জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার সহ সভাপতি সাংবাদিক মোঃবাবর হোসেন পবিত্র কোরআন তেলাওয়াত করে সভা শুরু করেন।
    এসময় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শাহজালাল সজিব,
    সহ সভাপতি সাংবাদিক মনোয়ার হোসেন। যুগ্ন সাধারন সম্পাদক ইকবাল হোসেন, সাংবাদিক জাহিদ হাসান,সাংগঠনিক সম্পাদক সাংবাদিক কামরুজ্জামান,

    নির্বাহী সদস্য ইসমাইল নয়ন। সাইফুল ইসলাম, আলাউদ্দিন, শরিফুল ইসলাম অর্থ সম্পাদক নারায়ণ চন্দ্র কুন্ডু সাংগঠনিক, প্রচার সম্পাদক সাংবাদিক শরীফ সুমন,
    চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি আবু বক্কর সুজন।

    বুড়িচং উপজেলা সাধারণ সম্পাদক আকাশ আল মাহমুদ হৃদয়। ব্রাহ্মণপাড়া উপজেলা কমিটির সভাপতি সাংবাদিক হারুন আর রশিদ,
    ব্রাহ্মণ পাড়া জাতীয় সাংবাদিক সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমেদ,বরুড়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক নুরুজ্জামান অপু,লালমাই উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আনোয়ার হোসেন।নির্বাহী সদস্য আলাউদ্দিন, সহ প্রচার সম্পাদক ডাঃ দেলোয়ার হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

  • হাতীবান্ধায় ৬৮০বোতল ফেন্সিডিলসহ সেলিম গ্রেফতার

    হাতীবান্ধায় ৬৮০বোতল ফেন্সিডিলসহ সেলিম গ্রেফতার

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।

    হাতীবান্ধা থানা পুলিশের বিশেষ  অভিযানে ৬৮০ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ ০১ জন কুখ্যাত মাদক ব্যাবসায়ী গ্রেফতার।লালমনিরহাট পুলিশ সুপার  এর দিক নির্দেশনায়, হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ  সাইফুল ইসলাম এর নের্তৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) নির্মল চন্দ্র মহন্ত, এসআই/আনোয়ারুল ইসলাম, এএসআই/ রফিকুল ইসলাম এএসআই/ আবু সাঈদ, কনস্টেবল/ এছাহাক আলী, কনস্টেবল/আরমান আলী, কনস্টেবল/বদিউজ্জামান, কনস্টেবল/আবেদুল ইসলাম, কনস্টেবল/হাসান আলী দোয়ানী পুলিশ ক্যাম্পে কর্মরত এএসআই/ লুৎফর রহমান, এএসআই আশরাফ আলী, কনস্টেবলআবু সায়েম, কনস্টেবল/ছাইফুল ইসলাম, কনস্টেবল/মাইদুল ইসলাম, সহ গোপন সংবাদের ভিত্তিতে জেলার হাতীবান্ধা থানার গড্ডিমারী ইউনিয়নের দোয়ানী পিত্তিফাটা গ্রামস্থ সেলিম ইসলাম ওরফে বিপুল (২৪) এর বসতবাড়ীর পূর্ব দুয়ারী টিনের শয়ন ঘরের ভিতর শোয়ার খাটের নিচে অভিযান চালিয়ে ০৭টি সাদা প্লাষ্টিকের বস্তায় রক্ষিত মোট ৬৮০বোতল কোডিনযুক্ত কথিত মাদকদ্রব্য ভারতীয় ফেন্সিডিলসহ এক জন কে হাতেনাতে গ্রেফতার করেন পুলিশ। 

    গ্রেফতারকৃত আসামী সেলিম ইসলাম ওরফে বিপুল (২৪) পিতা রফিকুল ইসলাম, সাং-দোয়ানী পিত্তিফাটা ০২নং ওয়ার্ড, থানা-হাতীবান্ধা জেলা-লালমনিরহাট। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে হাতীবান্ধা থানায় একটি মামলা হয়। মামলা নাম্বার-৩৪ ধারা: ৩৬(১) সারনির ১৪(গ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ রুজু করা হয়েছে।পরে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণের করা হয়। হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ  সাইফুল ইসলাম, জানান গোপন সংবাদের ভিত্তিতে গড্ডিমারী ইউনিয়নের দোয়ানী পিত্তিফাটা গ্রামস্থ সেলিম ইসলাম ওরফে বিপুল (২৪) এর বসতবাড়ীতে অভিযান চালিয়ে ৬৮০বোতল কোডিনযুক্ত মাদকদ্রব্য ভারতীয় ফেন্সিডিলসহ এক জন কে হাতেনাতে গ্রেফতার করেন পুলিশ।

    হাসমত উল্লাহ।

  • নড়াইলে আ. লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে

    নড়াইলে আ. লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি

    নড়াইলে বিভিন্ন আয়োজনে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, এ উপলক্ষে রবিবার (২৩ জুন) বাংলাদেশ আওয়ামী লীগ, নড়াইল জেলা শাখার আয়োজনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, বিশেষ দোয়া এবং নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ এর সুলতান মঞ্চ চত্বরে ৭৫পাউন্ড কেককাটা , আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
    নড়াইল জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

    বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও নড়াইল -০২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তজা,জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস,
    সাধারন সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু,সহ-সভাপতি ও নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, সদর উপজেলা চেয়ারম্যান আজিজুর রহমান ভুইয়া, যুবলীগের সভাপতি গাউছুল আযম মাসুম, সাধারন সম্পাদক খোকন সাহা, জেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভুইয়া, সাধারন সম্পাদক স্বপ্নীল সিকদার নীলসহ জেলা আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মিরা এ সময় উপস্থিত ছিলেন।

  • ঝিনাইদহের সড়কে ভ্রাম্যমাণ আদালত ৭৯ হাজার টাকা জরিমানা

    ঝিনাইদহের সড়কে ভ্রাম্যমাণ আদালত ৭৯ হাজার টাকা জরিমানা

    ঝিনাইদহ প্রতিনিধি
    সড়ক দুর্ঘটনা রোধসহ সড়কে শৃঙ্খলা ফেরাতে ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। রোববার দিনব্যাপী ঝিনাইদহ-যশোর মহাসড়কের চুটলিয়া মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়। ঝিনাইদহ জেলা প্রশাসন, ট্রাফিক পুলিশ, বিআরটিএ ও হাইওয়ে পুলিশের সমন্বয়ে গঠিত এ ভ্রাম্যমাণ আদালতে ওই সড়কে চলাচল কারী যানবাহণে অভিযান চালানো হয়। অভিযানে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন্নাহার শিলা, বিআরটিএ’র ইন্সপেক্টর প্রকৌশলী এস এম সবুজ, ট্রাফিক ইন্সপেক্টর মশিউর রহমান, হাইওয়ে পুলিশের সার্জেন্ট ফয়সাল আহমেদ উপস্থিত ছিলেন। দিনভর অভিযানে নানা অনিয়মের অভিযোগে ১২ টি যানবাহনে মামলা দিয়ে ৭৯ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও চালকদের নানা বিষয়ে সতর্ক করা হয়।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ

  • শৈলকুপায় ট্রান্সফরমার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইনম্যানের মৃত্যু

    শৈলকুপায় ট্রান্সফরমার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইনম্যানের মৃত্যু

    ঝিনাইদহ প্রতিনিধি
    বিদ্যুৎ চালু থাকাবস্থায় ট্রান্সফরমার মেরামত করতে গিয়ে ঝিনাইদহের শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল খালেক নামে এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন সোহেল রানা নামে আরেক লাইনম্যান। আজ রোববার দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের সাধুখালি গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুল খালেক কুষ্টিয়া সদর উপজেলার কুমারগাড়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতি। শৈলকুপা পল্লী বিদ্যুতের ডিজিএম মিজানুর রহমান বলেন, শৈলকুপার সাধুখালী গ্রামের বিদ্যুতের ট্রান্সফরমার লাগানোর কাজ করছিলেন শেখপাড়া বিদ্যুৎ অফিসে কর্মরত লাইনম্যান সোহেল রানা ও আব্দুল খালেক। মেরামতের সময় বিদ্যুতের কন্ট্রোলরুমে ফোন দিয়ে উপরে ওঠেন লাইনম্যান সোহেল রানা। কিন্তু বিদ্যুৎ বন্ধ না থাকায় বিদ্যুস্পৃষ্ট হন সোহেল। নিচে দাড়িয়ে থাকা াইনম্যান আব্দুল খালেক কন্ট্রোলরুমে ফোন করে আবারো বিদ্যুৎ বন্ধ করতে বলে উপরে উঠে যান আহত সোহেলকে উদ্ধার করতে। কিন্তি কন্ট্রোলরুম বিদ্যুৎ বন্ধ না করায় আব্দুল খালেক ঘটনাস্থলেই মারা যান। আহত সোহেল রানাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হলেও তার শারিরীক অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। এ ব্যাপারে পল্লী বিদ্যুতের জিএম ওমর আলী জানান, লাইন বন্ধ করে কাজ চলছিলো। কিন্তু কিভাবে বিদ্যুৎস্পৃষ্ট হলো তা তদন্ত করে দেখা হচ্ছে। তিনি বলেন কন্ট্রোলরুমের দায়িত্বে থাকা ব্যক্তিদের অবহেলা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। তবে বারবার কন্ট্রোলরুমে ফোন করে লাইন বন্ধ রাখার জন্য বলা হলেও তারা কেন বন্ধ করেনি তা নিয়ে প্রশ্ন উঠেছে। শৈলকুপা থানার ওসি সফিকুল ইসলাম চৌধুরী বলেন, বিদ্যুৎস্পৃষ্টে পল্লী বিদ্যুৎ সমিতির একজন লাইনম্যান মারা গেছে। এ বিষয়ে সমিতির পক্ষ থেকে এখনো কিছুই জানানো হয়নি।

  • পাইকগাছার ১০ হাজার কৃষকের মাঝে নারিকেল চারা, বীজ ও রাসায়নিক সার বিতরণ

    পাইকগাছার ১০ হাজার কৃষকের মাঝে নারিকেল চারা, বীজ ও রাসায়নিক সার বিতরণ

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।

    খুলনার পাইকগাছার প্রায় ১০ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে নারিকেল চারা, আমন ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে কৃষি অফিস চত্ত¡রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে চারা বীজ ও সার বিতরণ করেন খুলনা ৬ আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান। কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ৫ হাজার কৃষকের প্রত্যেককে ৫টি করে মোট ২৫ হাজার দেশীয় প্রজাতির নারিকেলের চারা ও ৪ হাজার ২২৫ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি আমন ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, মেয়র সেলিম জাহাঙ্গীর। বক্তব্য রাখেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম মনিরুল হুদা, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ^জিৎ দাশ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহম্মেদ তুহিন, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক ¯েœহেন্দু বিকাশ, পূর্ণ চন্দ্র মন্ডল, যুবলীগনেতা সুকুমার ঢালী, পরেশ মন্ডল, জেলা ছাত্রলীগনেতা মৃণাল কান্তি বাছাড়, রাজিকুজ্জামান সুমন, রিপন রায়, ময়নুল হোসেন বাবু ও রাকিব।

    ইমদাদুল হক,
    পাইকগাছা খুলনা।

  • আওয়ামী লীগ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করেছে…. এমপি রশীদুজ্জামান

    আওয়ামী লীগ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করেছে…. এমপি রশীদুজ্জামান

    ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)।।
    খুলনা -০৬ আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান বলেছেন আওয়ামী গণমানুষের একটি গনতান্ত্রিক ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। দলটির রয়েছে দীর্ঘ লড়াই সংগ্রামের গৌরব উজ্জ্বল ইতিহাস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের অগ্রণী ভূমিকা রয়েছে। স্বাধীনতা পরবর্তী দেশের প্রতিটি গনতান্ত্রিক আন্দোলনে ও দলটির রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। বঙ্গবন্ধু কে হত্যার পর জামায়াত বিএনপি ও অগণতান্ত্রিক সরকার দীর্ঘ সময় এদেশের মানুষকে শোষণ করে নিজেদের ভাগ্যের পরিবর্তন করেছে। ফলে জনগণের কোন ভাগ্যের পরিবর্তন হয়নি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ দেশের জনগণ কে সাথে নিয়ে ১৯৯৬ সালে গনতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে এনে সরকার গঠনের মধ্য দিয়ে দেশের উন্নয়ন মানুষের কল্যাণে কাজ শুরু করে আওয়ামী সরকার। বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে সরকারের ধারাবাহিকতা না থাকায় বাধাগ্রস্ত হয় উন্নয়ন ও অগ্রগতি। এরপর ২০০৮ সালের নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে জয়লাভ করে আওয়ামী লীগ। সরকারের ধারাবাহিকতা বজায় রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়ন ও অগ্রগতি কে অনন্য উচ্চতায় নিয়ে গেছে এবং দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করেছে জনবান্ধব আওয়ামী লীগ সরকার। কৃষি, শিক্ষা, বিদ্যুৎ সহ প্রতিটি ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হওয়ায় উন্নত জীবন যাপন করছে দেশের মানুষ। দেশের এ অর্জন ধরে রাখতে হলে আওয়ামী লীগ সহ দেশের মানুষ কে ঐক্যবদ্ধ থাকতে হবে। এমপি রশীদুজ্জামান স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কাজ করার জন্য আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী কে জনগণের পাশে থেকে কাজ করার আহবান জানান। তিনি শনিবার সকালে পাইকগাছা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সমীরণ সাধু, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, জেলা আওয়ামী লীগ নেতা খায়রুল আলম, মেয়র সেলিম জাহাঙ্গীর, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দার, রিপন কুমার মন্ডল, কে এম আরিফুজ্জামান তুহিন, কাজল কান্তি বিশ্বাস, শাহাজাদা আবু ইলিয়াস, শেখ জিয়াদুল ইসলাম জিয়া, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ গোলদার, মুনসুর আলী গাজী, রুহুল আমিন বিশ্বাস, আওয়ামী লীগ নেতা নির্মল মন্ডল, শেখ বেনজির আহমেদ বাচ্চু, নির্মল অধিকারী, জি এম ইকরামুল ইসলাম, এস এম রেজাউল হক, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, হেমেশ চন্দ্র মন্ডল, এস এম আয়ুব আলী, শেখ ইকবাল হোসেন খোকন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান সম আব্দুল ওয়াহাব বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান অনিতা রাণী মন্ডল, যুবলীগ নেতা এস এম শামছুর রহমান, এডভোকেট শেখ আব্দুর রশীদ, অহেদুজ্জামান মোড়ল, অধ্যক্ষ শিমুল বিল্লাল বাপ্পি, জগদীশ চন্দ্র রায়, পরেশ মন্ডল, বাবুলাল বিশ্বাস, জেলা ছাত্রলীগ নেতা মৃণাল কান্তি বাছাড়, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাইমিন সরদার, রাজিকুজ্জামান সুমন, সিদ্দিকুর রহমান, ছাত্রলীগ নেতা রিপন রায়, আবির আক্তার আকাশ, আরিফ আহমেদ জয়, রাকিব ও ময়নুল হোসেন বাবু। এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি, কেককাটা, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয় সংগঠনের পক্ষ থেকে।

  • সলঙ্গায় সরকারি রাস্তা হতে মাটি কাটার অভিযোগ

    সলঙ্গায় সরকারি রাস্তা হতে মাটি কাটার অভিযোগ

    সিরাজগঞ্জ প্রতিনিধি :
    সিরাজগঞ্জের সলঙ্গা থানার ধুবিলে সরকারি রাস্তা হতে জোর পুর্বক মাটি কেটে সরিয়ে নেয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে।এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে হাতাহাতিরর ঘটনাও হয়েছে। ঘটনাটি ঘটেছে,গতকাল দুপুরে থানার ধুবিল কাটার মহল গ্রামে। ।জানা গেছে, উক্ত গ্রামের প্রবাসী গোলবারের বাড়ির পশ্চিমে সরকারি রাস্তায় প্রতিবেশী হামিদ,সালাম,সোহেল, জাহানারা গংয়েরা বৃষ্টির পানি গড়ানোর জন্য ভেক্যু মেশিন দিয়ে জোর পুর্বক মাটি খুড়তে থাকে।অপর প্রতিবেশী প্রবাসীর ভাই মজনু,হাকিম,রবিজল তার ভাইয়ের বাড়ির সামনে থেকে মাটি সরানোর কারনে রাস্তা নিচু হয়ে বাড়ি ভেঙ্গে যাবার আশঙ্কায় বাধা প্রদান করেন। এক পর্যায় বাধা প্রদানকারীদেরকে অতর্কিত ভাবে কিলঘুষি সহ প্রতি পক্ষরা হামলা চালায়।এতে উভয় পক্ষের মধ্যে হাতিহাতিও হয়েছে বলে স্থানীয়রা জানায়। এ ঘটনায় প্রতিবেশী জেল,কাদের,হবি তাহমিনা জানান,সলঙ্গার বিশিষ্ট ধান ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের পুকুর কাটার ভাড়া করা ভেকু মেশিন এনে জোর পুর্বক হামিদ গংয়েরা রাস্তার মাটি সরাতে থাকে। বিষয়টি নিয়ে গ্রামে চরম উত্পত্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থার আশু হস্তক্ষেপ প্রয়োজন বলে এলাকাবাসী দাবী করেন।

    জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ।।

  • সিরাজগঞ্জে ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে বৃদ্ধের মৃত্যু

    সিরাজগঞ্জে ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে বৃদ্ধের মৃত্যু

    সিরাজগঞ্জ প্রতিনিধি :
    সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বালুবাহি ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে আলাউদ্দিন (৭২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে।

    রবিবার (২৩ জুন) সকালে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের ১নং গেইটের সামনে এঘটনাটি ঘটে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, বৃদ্ধটি রাস্তা পার হচ্ছিল। এ সময় শহর থেকে দ্রুগতিতে আসা একটি বালুবাহী ট্রাক পথচারীকে চাপা দেয়। এসময় পথচারীর মাথাসহ দেহের অনেক অংশ থেতলিয়ে যায়। পরে স্থানীয়রা ট্রাকটিকে ধাওয়া করে সদর উপজেলার শিলন্দা এলাকা থেকে ভাই ভাই এন্টার প্রাইজ গাড়িটিকে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে ট্রাকটি যার নম্বর সিরাজগঞ্জ -ড-১১-০৪১৭ জব্দ করে। এসময় গাড়িতে থাকা ড্রাইভার ও অন্যান্যরা পালিয়ে যায়।

    সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় ট্রাকটি জব্দ করা গেলেও ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে।

    তিনি আরও জানান, নিহত অজ্ঞাত বৃদ্ধার পকেটে থাকা একটি প্রেসক্রিপশন পাওয়া যায় তার নাম মো. আলাউদ্দিন। বাকি পরিচয় এখনও পাওয়া যায়নি।

    জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ।