Blog

  • চট্টগ্রামের বাঁশখালীতে পাহাড়ধসের সচেতনতায় কাজ করবে ইপসা ও সেভ দ্য চিলড্রেন

    চট্টগ্রামের বাঁশখালীতে পাহাড়ধসের সচেতনতায় কাজ করবে ইপসা ও সেভ দ্য চিলড্রেন

    মোঃ শহিদুল ইসলাম
    বিশেষ প্রতিনিধিঃ

    বাঁশখালী উপজেলায় পাহাড়ধসের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে কাজ করবে ইপসা ও সেভ দ্য চিলড্রেন। দক্ষিণ চট্টগ্রামের ৪টি ইউনিয়ন সাধনপুর, পুকুরিয়া, কালিপুর, বৈলছড়িতে পাহাড়ধসের সৃষ্ট ক্ষতির প্রভাব কমিয়ে আনতে জিএফএফও, সেভ দ্য চিলড্রেন এবং ইপসা “Child centred anticipatory action for better preparedness of communities and local institutions in Northern end coastal areas of Bangladesh” প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ব্যাপক ভাবে কাজ করবে।
    আজ ২৭ জুন (বৃহস্পতিবার) বাঁশখালী উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত উল্লেখিত প্রকল্পের অবহিতকরণ সভায় বিষয়টি নিশ্চিত করা হয়।

    উপজেলা/ ইউনিয়ন পর্যায়ে স্থানীয় প্রশাসন,  দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, কমিউনিটি  ভলান্টিয়ার, চাইল্ড এন্ড ইয়ূথ গ্রুপ, আবহাওয়াবিদ, রিসোর্স পুল সহ বিভিন্ন গ্রুপ কে Early warning system সহ নানাবিধ প্রশিক্ষণ প্রদান, কমিউনিটি পর্যায়ে ভয়েস ম্যাসেজ প্রদান, সচেতনতামূলক সভা/ ক্যাম্পেইন, শর্তবিহীন ও শর্তযুক্ত নগদ অর্থ প্রদান, রেইন গেজ, সয়েল ময়েস্চোর সহ বিভিন্ন ক্ষেত্রে ডিভাইস প্রতিস্থাপনের মাধ্যমে টেকনিক্যাল সাপোর্ট প্রদান করা হবে।

    আজ  প্রকল্প বাস্তবায়নের লক্ষ্য, উদ্দেশ্য সম্পর্কে ধারণা প্রদান এবং কার্যকর প্রন্থা অবলম্বনে স্টেকহোল্ডার/অংশীজনদের মতামত গ্রহণ করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার জনাব জেসমিন আক্তার। এছাড়াও প্যানেল আলোচক ও অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল খালেক পাটোয়ারী, সাধনপুর ইউপি চেয়ারম্যান কে এম সালাহ উদ্দিন কামাল, উপজেলা কৃষি অফিসার আবু সালেক, মৎস কর্মকর্তা মাহমুদুল ইসলাম চৌধুরী, প্রাণী সম্পদ কর্মকর্তা ড. সুপন কুমার নন্দী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম শাওন ভূঁইয়া, লিপটন ওম, সিপিপি কর্মকর্তা মিটু কুমার দাশ, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মামুনুর রশীদ,  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টিম ম্যানেজার মো. আজাদুল ইসলাম, রেঞ্জ অফিসার আমিন হক, ইউপি সদস্য, লোকমান হোসেন, রিনা আক্তার  প্রমূখ। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ইপসা ‘র প্রজেক্ট ম্যানেজার সানজিদা আক্তার, প্রেজেন্টেশন উপস্থাপন করেন সেভ দ্য চিলড্রেন ‘র অফিসার (এন্টিসিপেটোরি এ্যাকশন) আবু তৈয়ব। সভাl সঞ্চালনা করেন ইপসার সহকারী প্রজেক্ট অফিসার কল্যান বড়ুয়া। প্রধান অতিথি মিসেস জেসমিন আক্তার (ইউএনও) বলেন দক্ষিণ চট্টগ্রামে বাঁশখালী উপজেলা ঘূর্ণিঝড় ও পাহাড়ধসের জন্য অত্যন্ত দুর্যোগপূর্ণ এলাকা হিসেবে পরিচিত, উপজেলার কয়েক হাজার মানুষ পাহাড়ি এলাকায় ঝুঁকিপূর্ণ ভাবে বসবাস করছে, স্থানীয় জনগোষ্ঠী সহ নিন্ম আয়ের কিছু মানুষ কে প্রশাসন বিভিন্ন ভাবে চেষ্টা করেও ঝুঁকিপূর্ণ মানুষকে পুরোপুরি সরিয়ে আনতে সক্ষম হচ্ছেনা, পাহাড়কাটা রোধে প্রশাসন সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অতিবৃষ্টির প্রেক্ষিতে যেকোনো সময় পাহাড়ধসে বড় ধরণের বিপযর্যের সম্ভাবনা তুলে ধরে তিনি প্রশাসনের পাশাপাশি বেসসরকারী প্রতিষ্ঠানগুলোর কার্যকর প্রদক্ষেপ এবং স্থানীয় জনগোষ্ঠীর সচেতনতার উপর গুরুত্বারোপ করেন। তিনি  বিগত দিনে ইপসা কর্তৃক গৃহহীনদের ভূমি ও গৃহ নির্মাণ, সেলাই মেশিন, গবাদি পশু বিতরণ সহ বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে ইপসা, সেভ দ্য এবং জিএফএফও বাস্তবায়িত চাইল্ড সেন্টারড এন্টিসিপেটরি একশন ‘র প্রকল্পের কার্যক্রম পাহাড়ি অঞ্চলের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সচেতনতায়  অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ করেন এবং প্রকল্প বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

  • চসাস আয়োজিত আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসের আলোচনা সভা

    চসাস আয়োজিত আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসের আলোচনা সভা

    মোঃ শহিদুল ইসলাম
    বিশেষ সংবাদদাতাঃ

    চট্টগ্রাম সাংবাদিক সংস্থা (চসাস) আয়োজিত আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসের আলোচনা সভায় বক্তারা বলেন মাদকাসক্তি আধুনিক সভ্যতার বিপজ্জনক রোগ। এইডস, ক্যান্সার ও হৃদরোগের মতো মাদকাসক্তিও ভয়াবহ রোগ। এটি পারমাণবিক বোমার চেয়েও বেশি ক্ষতিকর। আলোচনা সভায় জানানো হয়, দেশের ৭০ লাখ লোক মাদক সেবন করেন। বছরে সেবন করা মাদক এক লাখ কোটি টাকার সমপরিমাণ, যা দেশের বাজেটের প্রায় এক চতুর্থাংশ। উন্নয়ন বাজেটের ৫৬ শতাংশ। গত ১০ বছরে মাদকাসক্ত সন্তানের হাতে প্রায় ২০০ বাবা—মা মারা গেছেন। সবাই একটি কথায় মত দেন যে, মাদকাসক্তি প্রতিরোধে সামাজিক সচেতনতা জরুরি। গত বুধবার চট্টগ্রাম একাডেমীতে ‘মাদকের ভয়াবহতা, যুব সমাজের নৈতিক অধঃপতন ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। চসাস সভাপতি সৈয়দ দিদার আশরাফীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওসমান এহতেসাম এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। সভার উদ্বোধক ছিলেন চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন, সাবেক প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের সাবেক আহ্বায়ক সৈয়দ মাহমুদুল হক। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য এভারেস্ট বিজয়ী ডা. বাবর আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চসিক কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগ নেতা হাসান মুরাদ বিপ্লব ও চট্টগ্রাম প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের সভাপতি এম.এ. সবুর। অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন আওয়ামী লীগ নেতা আলী নাওয়াজ, সংগঠক প্রণবরাজ বড়ুয়া, পলাশ কান্তি নাথ, গাজী গোফরান, আলতাফ হোসেন, আনিছুর রহমান, গণফোরাম নেতা ডা. আলাউদ্দিন ভূঁইয়া, মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন, মুক্তিযোদ্ধা সুনিল মেম্বার, যুব সংগঠক নোমান উল্লাহ বাহার, সংগঠক তাহের তালুকদার, কবি সোমা মুৎসুদ্দি, নারী নেত্রী সাবিহা সুলতানা রোকসী, শিল্পী জয়া সরকার, নুরুল হক মেম্বার, ইঞ্জি. সিঞ্চন ভৌমিক, কবি অভিলাষ মাহমুদ, আয়কর আইনজীবী পি.কে বড়ুয়া, এড.পীযূষ কান্তি নাথ, প্রকৌশলী তপন কান্তি বড়ুয়া, অরুণ চন্দ্র বণিক, সুজিত দাশ অপু, ওসমান জাহাঙ্গীর, মোঃ আতিকুর গোলদার, নীল কমল সুশীল, মীর বরকত হোসেন, শারমিন আক্তার, রাশেদ চৌধুরী, কবি শাহীন ফেরদৌসী, কবি শবনম ফেরদৌসী, আলাউদ্দিন ভূঁইয়া, জাতীয় দৈনিক ঘোষণা পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ শহিদুল ইসলাম,একে মুজিবুর রহমান, মিসেস মাবিয়া নাওয়াজ, রাফিকা চৌধুরী, সৈয়দ নুর রাসেল, শংকর কুমার দাশ ও শহিদুল ইসলাম তোহা। আলোচনা সভার শুরুতে সদ্য এভারেস্ট ও লোৎসেজয়ী বাবর আলীকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে অতিথিরা বাবর আলীর হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন। বাবর আলীর আগে লোৎসেতে ইতোপূর্বে কোনো বাংলাদেশি সামিট করেননি এবং কোনো বাংলাদেশি একই অভিযানে দুটি আট হাজারী শৃঙ্গে আরোহণ করেননি। এ সময় বাবর আলী নিজের এভারেস্ট জয়ের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন।

  • ধামইরহাটে বাল্যবিবাহ নিরোধে কমিউনিটি কনসাল্টেশন এবং ভ্যালিডেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

    ধামইরহাটে বাল্যবিবাহ নিরোধে কমিউনিটি কনসাল্টেশন এবং ভ্যালিডেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

    আবুল বয়ান,ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

    নওগাঁর ধামইরহাটে বাল্যবিবাহ নিরোধে কমিউনিটি কনসাল্টেশন এবং ভ্যালিডেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

    সরকারি-বেসরকারী কর্মকর্তা, ধর্মীয় নেতৃবৃন্দ শিক্ষক-শিশুসহ স্থানীয় জনগণের অংশগ্রহণে ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি’র আয়োজনে গতকাল উপজেলা পরিষদ অডিটরিয়ামে দিনব্যাপী কার্যক্রমের সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপির ভারপ্রাপ্ত ম্যানেজার নাথন চৌকিদার। ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি’র সহযোগিতায় উপজেলার চারটি ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত করতেই এই কমিউনিটি কনসাল্টেশনের আয়োজন করা হয়। কর্মশালায় স্বাগত বক্তব্যে কমিউনিটি কন্সাল্টেশন এবং ভ্যালিডেশন ওয়ার্কশপ বিষয়ে বিস্তারিত বর্ণনা দেন ভারপ্রাপ্ত এপি ম্যানেজার নাথন চৌকিদার। অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন উপজেলা সমাজসেবা অফিসার মো. সাজেদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার অভিজিত কুমার কুন্ডু, ইসবপুর ইউপি চেয়ারম্যান মাহফুজুল আলম লাকি, খেলনা ইউপি চেয়ারম্যান আলহিল মাহমুদ চৌধুরী, আড়ানগর ইউপি’র প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান, আগ্রাদ্বিগুন ইউপির প্যানেল চেয়ারম্যান এনামুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি প্রজেক্ট অফিসার নাথন চৌকিদার, মুকুল বৈরাগী, ডেভিড সাংমা, জুনিয়র প্রোগ্রাম অফিসার রোজলিন মিতু কোড়াইয়া, শারমিন আক্তার সুরভী, উপজেলা প্রেস ক্লাব সভাপতি এম এ মালেক প্রমুখ।

    আবুল বয়ান
    ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি।

  • চাঁপাইনবাবগঞ্জ মধুমালা রেডিও ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

    চাঁপাইনবাবগঞ্জ মধুমালা রেডিও ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

    বিশ্ব পরিবেশ দিবস উদ্যাপন উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ মধুমালা রেডিও ক্লাব বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে ২৬ জুন বুধবার সকাল ৯.৩০ মিনিটে ক্লাবের সদস্য ও শিশু-কিশোরদের নিয়ে গাছের চারা রোপণ করা হয়।

    বেতার শ্রোতা ও ক্লাব সদস্যদের নিয়ে মধুমালা রেডিও ক্লাব বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। মধুমালা রেডিও ক্লাব সভাপতি ও কেন্দ্রীয় বেতার শ্রোতা ক্লাবের সদস্য মোঃ শাহাদাত হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও শাহ্জাহানপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য জনাব শিশমোহাম্মদ, কলেজ শিক্ষার্থী দেলোয়ার হোসেন প্রমুখ। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে কর্মসূচির অংশ হিসেবে ক্লাবের উদ্যোগে মাসব্যাপি বাড়ির ছাদ, টব এবং আঙিনায় গাছের চারা রোপণ করার পরিকল্পনা করা হয়। এছাড়াও নিজ বাড়ির আঙিনা ও বাগান পরিষ্কার কারার কর্মসূচিও পালনের কর্মসূচি গ্রহণ করা হয়। সামাজিক বন বিভাগ ও কৃষি বিভাগের সহায়তা পেলে এ বছর ক্লাব সদস্য, বেতার শ্রোতা ও শিক্ষার্থীদের মাঝে ৫০০ গাছের চারা রোপণ ও বিতরণ করা হবে বলে ক্লাব সভাপতি জানিয়েছেন। এর মধ্যে রয়েছে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা।
    উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১০ নং শাহ্জাহানপুর ইউনিয়নে মধুমালা রেডিও ক্লাব রেডিওর শতাধিক শ্রোতা নিয়ে শিশু-কিশোর ও তরুণ যুবকদের মাঝে নিরাপদ পরিবেশ, শিক্ষা ও সচেতনতামূলক কাজ করে যাচ্ছে।

  • নড়াইলে চিত্রা নদীতে বন্ধুদের সঙ্গে গোসলে গিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

    নড়াইলে চিত্রা নদীতে বন্ধুদের সঙ্গে গোসলে গিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইল সদর পৌরসভায় বন্ধুদের সাথে চিত্রা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ কিশোর আসমাউল মীরের (১৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, বুধবার (২৬ জুন) সকালে ঘটনাস্থল থেকে প্রায় সাড়ে ৩ কিলোমিটার দূরে সদর উপজেলার আউড়িয়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
    এর আগে মঙ্গলবার (২৫ জুন) দুপুরে নড়াইল সদর পৌরসভার উজিরপুর এলাকার চিত্রা নদীতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ হয় সে।
    নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
    আসমাউল মীর নড়াইল সদর পৌরসভার উজিরপুর গ্রামের বিল্লাল মীরের ছেলে। ফায়ার সার্ভিস ও পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ঘটনাস্থল সদর পৌরসভা থেকে প্রায় সাড়ে ৩ কিলোমিটার দূরে সদর উপজেলার আউড়িয়া এলাকা থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করে স্থানীয়রা। এর আগে গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে দুই বন্ধুর সঙ্গে আসমাউল মীর চিত্রা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন নড়াইল ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে সংবাদ দেয়। পরে তারা এসে উদ্ধার কার্যক্রম শুরু করে রাত পর্যন্ত তার সন্ধান পায়নি।
    নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মাসুদ রানা এ প্রতিবেদক উজ্জ্বল রায়, জানান, মঙ্গলবার দুপুরে ওই কিশোর নদীতে ডুবে নিখোঁজ হয়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। পরে খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। এরপর তারা এসে রাত পর্যন্ত অভিযান চালিয়েও তার কোনো সন্ধান পায়নি। বুধবার সকালে আমাদের উদ্ধার অভিযান হওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই ঘটনাস্থল থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে ওই কিশোরের লাশ ভেসে উঠলে স্থানীয়রা সেটি উদ্ধার করেন।

  • আলামত উদ্ধারে কাজী কামাল আহমেদ বাবুকে নিয়ে ঝিনাইদহের পুকুরে অভিযান

    আলামত উদ্ধারে কাজী কামাল আহমেদ বাবুকে নিয়ে ঝিনাইদহের পুকুরে অভিযান

    ঝিনাইদহ প্রতিনিধি
    এমপি আনার হত্যা মামলার আসামী কাজী কামাল আহমেদ ওরফে গ্যাস বাবুকে নিয়ে আলামত উদ্ধারে অভিযান শুরুর প্রস্তুতি শুরু করেছে ডিবি। আজ বুধবার (২৬ জুন) বেলা ১১টার দিকে ঝিনাইদহের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ফারুক আযমের নিতৃত্বে এই অভিযান শুরু করা হচ্ছে। অভিযানিক দল ঝিনাইদহ শহরের মতলেব মিয়ার পেট্রোল পাম্প সংলগ্ন পিপিলিকা মার্কেটের পেছনে অবস্থান গ্রহন করেছে। ওই পুকুরেই দুইটি মোবাইল ফেলে দেন গ্যাস বাবু। এই মোবাইল উদ্ধারে ডুবুরি ও জেলেদেরকে জাল নিয়ে প্রস্তুত রাখা হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্যাস বাবুকে ঘটনাস্থলে আনা হয়নি। অভিযানের খবর নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ওসি মোঃ শাহিন উদ্দীন জানান, খুব দ্রুতই বাবুকে ঘটনাস্থলে আনা হবে। অভিযানের প্রস্তুতির সময় মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর ডিবির সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান, ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া ইমরান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান ও ঝিনাইদহ সদর থানার ওসি মোঃ শাহিন উদ্দীনসহ ডিবি, এনএসআই ও ডিএসবির কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। এর আগে মঙ্গলবার বিকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের একটি প্রিজন ভ্যানে কাশিমপুর কারাগার থেকে ঝিনাইদহ জেলা কারাগারে আনা হয় গ্যাস বাবুকে। গত সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহর আদালত আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ ওরফে গ্যাস বাবুকে নিয়ে ঝিনাইদহে অভিযানের আদেশ দেন। পাশাপাশি বাবুর ব্যবহৃত তিনটি মোবাইল ফোন উদ্ধারে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালনার আদেশ দেওয়া হয়। আদেশ মোতাবেক মঙ্গলবার বিকাল চারটার দিকে গ্যাস বাবুকে ঝিনাইদহ কারাগারে পাঠানো হয়। জিজ্ঞাবাদে গ্যাস বাবু জানিয়েছেন, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু তার কাছ থেকে তিনটি মোবাইল ফোন নিয়ে আলামত নষ্টের জন্য দুইটি পুকুরে ফেলে দেন। তাকে সঙ্গে নিয়ে আজ বুধবার দুটি পুকুরে অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে ডিবি ও ঝিনাইদহ পুলিশের যৌথ অভিযানিক টিম।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।

  • বাগেরহাটে মোরেলগঞ্জ শরণখোলায়  তীব্র গরমে ঘন ঘন লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন

    বাগেরহাটে মোরেলগঞ্জ শরণখোলায় তীব্র গরমে ঘন ঘন লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন

    এস. এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট:তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, তারপরও বাগেরহাটের মোরেলগঞ্জ শরণখোলা চলছে ঘন ঘন লোডশেডিং। বিশেষ করে গ্রামাঞ্চলগুলো পড়েছে লোডশেডিংয়ের কবলে। দিন কিংবা রাত সমান তালে হচ্ছে লোডশেডিং। দিন-রাত সমানতালে লোনফেকশনারি ডশেডিং হচ্ছে এমন অভিযোগ করছেন ভুক্তভোগীরা।এদিকে এই লোডশেডিংয়ের কারণে উপজেলার উচ্চ মাধ্যমিক ও সমমানের পরিক্ষার্থীরা বিপাকে পড়েছে। তাদের পরীক্ষা প্রস্তুতিতে ব্যাঘাত ঘটছে।
    জানা যায়, বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতি এর আওতাধীন এলাকা শুধু মোরেলগঞ্জ,শরণখোলা নয়, কচুয়া, বাগেরহাট সদরসহ জেলার অন্য ৮টি উপজেলা এবং বাগেরহাট শহরে তীব্র লোডশেডিং গত দেড় সপ্তাহ ধরে হচ্ছে। ২৪ ঘণ্টায় অর্ধেকের বেশি সময়ই থাকছে না বিদ্যুৎ। ফলে শিশু-বৃদ্ধসহ বাড়িতে থাকা অসুস্থ মানুষজনকে পড়তে হচ্ছে ভোগান্তিতে। তাদের বিশ্রামের প্রয়োজন হলেও বিদ্যুৎ না থাকায় ঘরে থাকতে পারছেন না তারা। ফলে গাছের ছায়ায় ঠাণ্ডাযুক্ত স্থানে মাদুর বিছিয়ে বিশ্রাম নিতে হচ্ছে। এ ছাড়াও খাবার রান্নাসহ ঘরের আনুষঙ্গিক কাজ করা নিয়ে বিপাকে পড়েছেন গৃহিণীরা। রাতেও বিদ্যুতের একই অবস্থা হওয়ার কারণে ভোগান্তি আরও বেড়েছে।
    বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির এর দেয়া তথ্য অনুযায়ী, প্রতিদিন এ এলাকায় বিদ্যুতের চাহিদা যেখানে ২৬ মেগাওয়াট সেখানে বিদ্যুতের যোগান ১৪মেগাওয়াট।

    রাফি স্টোরের ব্যবসায়ী আ: রফ ফকির বলেন, গরমে আইসক্রিম ও কোল্ড ড্রিংসের চাহিদা বেশি থাকে। কিন্তু এই লোডশেডিংয়ের কারণে আইসক্রিম গলে যাচ্ছে ও কোল্ড ড্রিংকসও গরম হয়ে যাচ্ছে।
    খান আবুবকর সৃতি ইসলামী একাডেমী মাদ্রাসার শিক্ষার্থী মোসাম্মাদ সানজিদা ইসলাম জুই বলেন, বিদ্যুতের এই অবস্থায় পড়াশোনায় মনোযোগী হতে পারছি না। জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটি প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান মুহম্মদ আলতাফ হোসেন বলেন, সারা দেশে ব্যাপকহারে বিদ্যুৎ অপচয় হচ্ছে। লোডশেডিং কমাতে হলে প্রথমত আমাদেরকে সচেতন হতে হবে। বিদ্যুৎ অপচয় রোধ করা গেলে তুলনামূলকভাবে লোডশেডিং কমিয়ে আনা সম্ভব।
    বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সুশান্ত রায় জানান, আমরা বিদ্যুৎ কম পাচ্ছি। তাই সকল এলাকায় বিদ্যুৎ সেবা দিতে গিয়ে লোডশেডিং হচ্ছে।২৬ মেগাওর্য়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে আমরা ১৩ থেকে ১৪ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পাই।চাহিদা অনুযায়ী বিদ্যুতের যোগান থাকলে গ্রাহকদের সমস্যায় পড়তে হতো না। তীব্র গরমে লোডশেডিং কমিয়ে আনতে আমরা কাজ করছি। যার কারণে কিছুটা লোডশেডিং হয়ে থাকে। একদিকে প্রচণ্ড তাবদাহ হওয়াতে স্বাভাবিক সময়ের চেয়ে চাহিদা বেশ বেড়ে গেছে। এছাড়া চাহিদার সংকুলান না হওয়ায়, জাতীয় গ্রিড থেকেও মাঝে মধ্যে বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হচ্ছে।

    তবে আবহাওয়া কিছুটা শীতল হলে চাহিদা কমবে এবং লোডশেডিংয়ের মাত্রাও কমে যাবে বলে জানান তিনি।

  • ক্রিকেট বল নিক্ষেপে দেশ সেরা রায়গঞ্জের ছাত্রী ইয়াসমিন

    ক্রিকেট বল নিক্ষেপে দেশ সেরা রায়গঞ্জের ছাত্রী ইয়াসমিন

    সিরাজগঞ্জ প্রতিনিধি :
    জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ প্রতিযোগীতা ক্রিকেট বল নিক্ষেপে দেশ সেরা হয়েছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার স্কুল ছাত্রী ইয়াসমিন।সে উপজেলার নলকা ক্লাস্টারের দত্তকুশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী।তার বাবার নাম এরশাদ আলী।মাতার নাম পারভীন খাতুন। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ও জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহে ক্রীড়া ক্ষেত্রে ক্রিকেট বল নিক্ষেপ ক্যাটাগরিতে বিদ্যালয় থেকে শুরু করে ইউনিয়ন,উপজেলা,জেলা, বিভাগ এমনকি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে।ঢাকার শারিরীক শিক্ষা কলেজ মাঠে দেশের ৮ টি বিভাগের বিভিন্ন প্রতিযোগীদের নিয়ে অনুষ্ঠিত প্রতিযোগীতায় ৫ম শ্রেণীর ছাত্রী ইয়াসমিন এ সাফল্য অর্জন করে।দত্তকুশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা বলেন,জাতীয় পর্যায়ে পদক পেতে যাচ্ছে এ কৃতিত্ব বিদ্যালয়ের সকল শিক্ষক,অভিভাবক,ম্যানেজিং কমিটি সবার।শুধু তাই নয়,এই গৌরব নলকা ক্লাস্টারের দায়িত্বপ্রাপ্ত সহকারি উপজেলা শিক্ষা অফিসার জনাব আব্দুল্লাহ আল মাহমুদ স্যার ও সুযোগ্য রায়গঞ্জ উপজেলা শিক্ষা অফিসার জনাব আপেল মাহমুদ স্যার সহ সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা পরিবারের।সকলের সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিক সহযোগীতায় আমার বিদ্যালয়ের ছাত্রী ইয়াসমিন ক্রীড়া নৈপুণ্যে জাতীয় পর্যায়ে যাওয়ায় সবাইকে ধন্যবাদ জানাই।

  • লালমনিরহাটে সারে পাঁচকেজি গাজাসহ সফিকুল গ্রেফতার

    লালমনিরহাটে সারে পাঁচকেজি গাজাসহ সফিকুল গ্রেফতার

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।

    লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার বিশেষ  অভিযানে  পাঁচকেজি পাচশত গ্রাম মাদকদ্রব্য গাজা, ১টি মিশুক অটো রিক্সাসহ এক জন কে গ্রেফতার করেন গোয়েন্দা পুলিশ।

    গত(২৫শে জুন)২০২৪ইং রাতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম, এর নেত্বতে এস আই নিজাম উদ দৌলা, এএসআই আব্দুল বারী সরকার ও সঙ্গীয়  ফোর্সসহ থানাধীন পৌরসভার ক্যান্টিন মোড় এলাকায় আল নাহিয়ান শিশূ পরিবার এর মূল ফটকের পশ্চিমে লালমনিরহাট টু পাটগ্রামগামী পাঁকা রাস্তার উপর বিশেষ অভিযানে চালিয়ে ৫কেজি ৫০০গ্রাম গাজা ও ১টি মিশুক অটো রিক্সাসহ একজন কে গ্রেফতার করেন গোয়েন্দা পুলিশ।

    গ্রেফতারকৃত আসামী সফিকুল ইসলাম (৩৮), পিতা-মৃত সোলায়মান আলী, সাং-বনগ্রমা (গতামারী)০৬ নং ওয়ার্ড, কুলাঘাট ইউপি, থানা+জেলা-লালমনিরহাট। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সদর থানায় একটি মামলা রুজু হয়। লালমনিরহাট জেলার গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম, জানান গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন পৌরসভার এলাকার লালমনিরহাট টু পাটগ্রামগামী পাঁকা রাস্তায় অভিযানে চালিয়ে গাজা ও অটো রিক্সাসহ একজন কে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

    হাসমত উল্লাহ 

  • সাজা প্রাপ্ত ২ জন আসামি ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেফতার.

    সাজা প্রাপ্ত ২ জন আসামি ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেফতার.

    মোঃ শহিদুল ইসলাম
    বিশেষ সংবাদদাতাঃ

    চট্টগ্রাম নগরীর সিএমপির ইপিজেড থানা পুলিশের অভিযানে সিআর সাজা পলাতক দুই আসামি কে আটক করা হয়েছে।

    ইপিজেড থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ হোসাইন এর নির্দেশনায়
    এএসআই (নি.) রাসেদ উদ্দিন সঙ্গীয় অফিসার ফোর্সসহ ইপিজেড থানা এলাকায় পুলিশের অভিযানে সিআর সাজা প্রাপ্ত পলাতক দুই আসামি কে আটক করা হয়েছে।
    ইপিজেড থানার সূত্র মতে, গত সোমবার জাহেদ হাসান বাপ্পাকে গ্রেফতার করা হয়।
    এর আগে গত ২৩ জুন ইপিজেড থানার এএসআই (নি.) মোঃ রাসেদ উদ্দিন এর টিম অত্র এলাকায় অভিযান পরিচালনা করে সিআর মামলায়‌ সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ হোসাইনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন থানার কর্তব্যরত ডিউটি অফিসার।

    উক্ত আটক কৃত দুই জন আসামি কে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন।