Blog

  • সুজানগরে দলিল লেখক সমিতির হানিফ সভাপতি, কালাম সম্পাদক ও মোজাম্মেল হক সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

    সুজানগরে দলিল লেখক সমিতির হানিফ সভাপতি, কালাম সম্পাদক ও মোজাম্মেল হক সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

    এম এ আলিম রিপনঃ উৎসবমুখর পরিবশে পাবনার সুজানগর উপজেলা দলিল লেখক সমিতির কার্যকরী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোঃ আবু হানিফ সভাপতি, কালাম চৌধুরী সাধারণ সম্পাদক ও মোজাম্মেল হক সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। সভাপতি পদে আবু হানিফ চেয়ার প্রতীক নিয়ে ৬৮ ভোট পেয়ে বিজয়ী হন,তার নিকটতমপ্রতিদ¦ন্দ্বী আফছার আলী দোয়াত কলম প্রতীক নিয়ে পান ২১ ভোট। সাধারণ সম্পাদক পদে কালাম চৌধুরী ফ্যান প্রতীক নিয়ে ৬৫ ভোট পেয়ে বিজয়ী হন, তার নিকটতমপ্রতিদ¦ন্দ্বী ইসমাইল হোসেন দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে পান ২৫ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মোজাম্মেল হক গোলাপ ফুল মার্কা প্রতীক নিয়ে ৬৩ভোট পেয়ে বিজয়ী হন, তার নিকটতমপ্রতিদ¦ন্দ্বী কামাল হোসেন ছাতা প্রতীক নিয়ে পান ২৫ ভোট। নির্বাচনে নির্বাচন কমশিনারের দায়িত্ব পালন করেন দলিল লেখক আব্দুল ওহাব। এদিকে নির্বাচনে বিজয়ের পর এক প্রতিক্রিয়ায় সুজানগর উপজেলা দলিল লেখক সমিতির নব নির্বাচিত সভাপতি আবু হানিফ, সাধারণ সম্পাদক কালাম চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বলেন তারা যেন তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন এজন্য সকলের নিকট আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর পাবনা প্রতিনিধি।

  • প্রথম দিনে পাইকগাছায় এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ অনুষ্ঠিত-৩৮ পরীক্ষার্থী অনুপস্থিত

    প্রথম দিনে পাইকগাছায় এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ অনুষ্ঠিত-৩৮ পরীক্ষার্থী অনুপস্থিত

    পাইকগাছা প্রতিনিধি ॥
    পাইকগাছায় এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিনের পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন, সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম ও ওসি ওবাইদুর রহমান। রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার ৬ কেন্দ্র ও ৩টি ভেন্যু কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিনের পরীক্ষায় মোট ২ হাজার ১৬৬ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ২ হাজার ১২৮ জন, অনুপস্থিত ছিল ৩৮ জন পরীক্ষার্থী। অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায় জানান, পাইকগাছা সরকারি কলেজ কেন্দ্রে ২৯২ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ২৯০, অনুপস্থিত ২। অধ্যক্ষ উৎপল কুমার বাইন জানান, ফসিয়ার রহমান মহিলা কলেজ কেন্দ্রে ২৩০ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ২২৪, অনুপস্থিত ৬। অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার জানান, কপিলমুনি কলেজ কেন্দ্র ও হরিঢালী মহিলা কলেজ ভেন্যু কেন্দ্রে ৩৭১ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ৩৬৮, অনুপস্থিত ৩। অধ্যক্ষ গোপাল চন্দ্র ঘোষ জানান, রাড়ুলী আরকেবিকে হরিশ্চন্দ্র কলেজিয়েট কেন্দ্র ও রাড়ুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভেন্যু কেন্দ্রে ৬৬১ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ৬৫৫, অনুপস্থিত ৫। অধ্যক্ষ শহিদুল ইসলাম শেখ জানান, শহীদ আয়ুব ও মুসা মেমোরিয়াল ডিগ্রী কলেজ কেন্দ্র ও গড়ইখালী আলমশাহী ইনস্টিটিউট ভেন্যু কেন্দ্রে ৪৪৮ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ৪৪৬, অনুপস্থিত ২। অধ্যক্ষ আজহার আলী জানান, পাইকগাছা সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে ১৬৪ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ১৪৫, অনুপস্থিত ১৯। বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন জানান।

    ইমদাদুল হক
    পাইকগাছা, খুলনা।

  • আশুলিয়ায় সেনাবাহিনীর সদস্য পরিচয়ে নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেফতার

    আশুলিয়ায় সেনাবাহিনীর সদস্য পরিচয়ে নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেফতার

    হেলাল শেখঃ সেনাবাহিনীর সদস্য পরিচয়ে বিয়ের প্রলোভনে নবম শ্রেণীর ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে এক যুবক মিথ্যা বিয়ের ঘটনা সাজিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগ, এই অভিযোগে তাকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ। ভুয়া পরিচয় ব্যবহার করে যুবকের একাধিক বিয়ের তথ্যও পেয়েছে পুলিশ।

    রোববার (৩০ জুন) সকালে আশুলিয়া থানা থেকে তাকে ঢাকার আদালতে পাঠানো হয়। এর আগে শনিবার বিকেলে ভুক্তভোগী ছাত্রীর অভিযোগের ভিত্তিতে আশুলিয়ার ডেন্ডাবর নতুন পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃত আসামি কুষ্টিয়া জেলার কুমারখালীর থানার দূর্গাপুর গ্রামের হাসিবুল ইসলাম তারেক (২৩)। এ ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে তার বাবা আশরাফ আলী (৫০) ও মা হাসিনা বেগম (৪২) কে আসামি করে মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।

    ভুক্তভোগী শিক্ষার্থী (১৫) আশুলিয়ার ডেন্ডাবর নতুন পাড়া এলাকায় একটি ভাড়া বাসায় পরিবারের সাথে বসবাস করে। সে স্থানীয় একটি বেসরকারি স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী।

    আশুলিয়া থানার মামলার এজাহার থেকে জানা যায়, সেনাবাহিনীর সদস্য পরিচয়ে সেই শিক্ষার্থীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে তারেক। গত ফেব্রুয়ারি মাসে শিক্ষার্থীকে একটি অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে সাদা স্ট্যাম্পে শিক্ষার্থীর স্বাক্ষর নেয় তারেক। পরে তাকে জানায় যে বিয়ে হয়ে গেছে। পরে তারেকের বাবা-মা সেই শিক্ষার্থীর বাসায় গিয়ে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু মেয়ের বয়স কম হওয়ায় প্রস্তাব প্রত্যাখ্যান করে মেয়ের পরিবার। মেয়ের মা বাসায় না থাকার সুযোগে তারেক প্রায়ই সেই বাসায় গিয়ে মেয়েকে ধর্ষণ করে আসছিল।

    পরে তারেকের গতিবিধি সন্দেহজনক হলে খোঁজ নিয়ে জানা যায় সে সেনাবাহিনীর কোন সদস্য নন। সর্বশেষ ২৮ জুন সেই শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। পরে এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়ের করে ভুক্তভোগী।

    আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, আমরা তারেকের একাধিক বিয়ের কথা শুনেছি এবং দুটি বিয়ের প্রমাণ পেয়েছি। সেনা সদস্য পরিচয় দিয়েই এই অপরাধ করে আসছিল তারেক। তাকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।

  • সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে  নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা পরিষদের  কর্মবিরতি ও প্রতিবাদ সভা

    সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা পরিষদের কর্মবিরতি ও প্রতিবাদ সভা

    স্টাফ রিপোর্টারঃ
    সর্বজনীন পেনশন স্কিম বিধিমালার প্রজ্ঞাপন থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্তি অবিলম্বে প্রত্যাহারের দাবিতে বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। আন্ত বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের আহবানে আয়োজিত কর্মসূচির অংশ হিসাবে রবিবার (৩০জুন) ‘সকাল ১০ থেকে দুপুর ১টা পর্যন্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পরিষদ এর নেতৃত্বে কর্মবিরতি ও প্রতিবাদ সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা।

    কর্মসূচির মধ্যে সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পরিষদের আয়োজনে সর্বজনীন পেনশন স্কিম বিধিমালার প্রজ্ঞাপন থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্তি অবিলম্বে প্রত্যাহারের দাবিতে সকাল থেকে বেলা ২টা পর্যন্ত কর্মবিরতি ও প্রতিবাদ সভা করেছে কর্মকর্তা পরিষদ এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা।

    প্রতিবাদ সভায় উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা বলেন, সরকারি চাকরিতে বেতন তুলনামূলক কম হলেও সবাই সরকারি চাকরিতে আসেন। এই আশায় যে, যখন বয়স হয়ে যাবে, তখন আমার একটি আর্থিক নিরাপত্তা থাকবে। বয়স হয়ে গেলে মানুষের কর্মক্ষমতা কমে যায়। তখন একটি পরিবার চলবে এ পেনশনের টাকাতেই। এর উপর যেকোনো অন্যায় হস্তক্ষেপ আমরা কখনোই মানবো না।

    নজরুল বিশ্ববিদ্যালয় কর্মকর্তা পরিষদের সভাপতি মোকারেরম হোসেন মাসুম বলেন, আমাদের পেনশনের যে সুবিধা, তা থেকে আমাদের বঞ্চিত করতে আমলারা পায়তারা করছে। আমরা তাদের এই উদ্দেশ্য সফল করতে দিবো না। এতে মেধাবী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য স্বায়ত্বশাসিত, স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরি করতে চাইবে না, বিশ্ববিদ্যালয়ের কাঠামো ভেঙ্গে যাবে।

    তিনি বলেন, মানুষের সুবিধা দিনদিন বাড়ে। কিন্তু বর্তমান পেনশন স্কিমের আওতায় ১৫ বছরের মাঝে কেউ এককালীন টাকা পাবে না। এতে একজন সরকারি কর্মকর্তা অবসরের সময় নিরাপত্তাহীনতায় ভুগবে।

    আন্তঃ বিশ্ববিদ্যালয় ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও নজরুল বিশ্ববিদ্যালয় কর্মকর্তা পরিষদের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল এর সঞ্চালনায় প্রতিবাদ সভায় অংশগ্রহণকারী কর্মকর্তারা বলেন, চলমান পেনশনের পরিবর্তে সর্বজনীন পেনশন একপ্রকার চক্রান্ত। দেশের গুটিকয়েক সুবিধাবাদী আমলা দ্বারা প্ররোচিত হয়ে এমন বৈষম্যমূলক প্রজ্ঞাপন দেওয়া হয়েছে। এটা আমরা মানি না। প্রজ্ঞাপন থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের নাম অন্তর্ভুক্তি অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এ কর্মসূচির সঙ্গে একাত্মতা পোষণ করেন নজরুল বিশ্ববিদ্যালয় এর শিক্ষক সমিতির
    নেতৃবৃন্দ।

    এসময় অন্যান্যদের মাঝে বিশ্ববিদ্যালয় কর্মকর্তা পরিষদের সহ সভাপতি রেবেকা সুলতানা, যুগ্ম সম্পাদক এ কে এম আমিনুল হক , সাংগঠনিক সম্পাদক জাহিদুল হোসেন, কোষাধ্যক্ষ এইচ এম এরশাদ,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহমুদুর রহমান আনসারী দপ্তর ও প্রচার সম্পাদক শাহিদুল ইসলাম রানা এবং সদস্য রাধেশ্যাম, এনামুল হক,দেলোয়ার হোসেন (স্বপন) আফরিন জাহান,ফাতেউল আলম (শিশির),নাসরিন সুলতানা, মছিউজ্জামানসহ বিশ্ববিদ্যালয়ের কর্মরতা কর্মকর্তা কর্মচারীরা।

    উল্লেখ্য, গত ১৩ মার্চ অর্থ মন্ত্রণালয়ে প্রজ্ঞাপনে স্বায়ত্বশাসিত, স্বশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানে আগামী ১ জুলাইয়ের পর যারা যোগদান করবেন, তাদের জন্য সর্বজনীন পেনশনের ‘প্রত্যয় স্কিম’ বাধ্যতামুলক।

  • প্রতিবেশীর খামখেয়ালীতে গৃহহীন একটি পরিবার

    প্রতিবেশীর খামখেয়ালীতে গৃহহীন একটি পরিবার

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে প্রতিবেশীর খামখেয়ালীতে গৃহহীন একটি পরিবার। অল্পের জন্য পরিবারসহ প্রানে রক্ষা পেয়েছেন। এ ব্যাপারে ভুক্তভোগী মো. বাহাদুর নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার মগড় ইউনিয়নের করুয়াকাঠি গ্রামের বাসিন্দা মো. বাহাদুরের বসতঘরের পাশেই প্রতিবেশী মো. খোকন হাওলাদারের বিশাল আকৃতির চাম্বল ও মেহেরগনি গাছ ছিল। যা ঘূর্ণিঝড় রেমালের কারণে তাদের বসতঘরের উপর পরে ঘরটি দুমড়েমুচড়ে যায়। ঝড়ের সময় তারা পরিস্থিতি খারাপ দেখে অন্য এক ঘরে আশ্রয় নেয়ায় প্রানে বেঁচে যায়।

    এ ব্যাপারে ভুক্তভোগী মো. বাহাদুর জানান, আমার প্রতিবেশী মো. খোকন হাওলাদারের কয়েকটি গাছ আমার বসতঘরের পাশেই ছিল। গাছগুলো বিশাল আকার হওয়ায় আমাদের নিরাপত্তার স্বার্থে তাদেরকে গাছের ডালপালা কেটে দিতে বলেছিলাম তারা সেটা করেনি। তারা বরং উল্টো আমাদের বিভিন্ন ধরনের হুমকি দিয়ে কথা বলতে থাকেন। এখন ঝড় রেমালের কারণে তাদের গাছ উপড়ে পরে আমার বসতঘর নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। বর্তমানে আমার পরিবার খোলা আকাশের নিচে বসবাস করছে।

    এ ব্যাপারে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. নজরুল ইসলাম জানান, তাদের লিখিত একটি অভিযোগ পেয়েছি বিষয়টা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

  • ইন্টারন্যাশনাল প্রেসক্লাব এন্ড হিউম্যান রাইটস এর কেন্দ্রীয় কার্যালয়ের শুভ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন

    ইন্টারন্যাশনাল প্রেসক্লাব এন্ড হিউম্যান রাইটস এর কেন্দ্রীয় কার্যালয়ের শুভ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন

    বিশেষ সংবাদদাতাঃ

    বন্দর নগরীর চট্টগ্রামের এক ঝাঁক সাংবাদিক ও মানবিক কল্যাণে সমাজের বিভিন্ন স্তরে কাজ করে যাচ্ছে এমন নিবেদিত প্রান একত্রিত হয়ে মিলিতভাবে চট্টগ্রাম চকবাজার আধুনিক চক সুপার মার্কেটের দ্বিতীয় তলায় ইন্টারন্যাশনাল প্রেসক্লাব এন্ড হিউম্যান রাইটস (আইপিসি এন্ড এইচ আর) এর কেন্দ্রীয় কার্যালয়ের শুভ উদ্বোধন ও উন্মুক্ত আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

    উক্ত আলোচনা সভায় লায়ন রঞ্জন কান্তি দত্তের সভাপতিত্বে ও সিনিয়র সাংবাদিক মো: সাইফুর রহমানের সঞ্চালনায় উপস্থিত সাংবাদিক মোজাফফর হোসেন শিকদারের কন্ঠে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে ইন্টারন্যাশনাল প্রেসক্লাব এন্ড হিউম্যান রাইটসের কেন্দ্রীয় কার্যালয়ের শুভ উদ্বোধন ও ” মানবাধিকারে আলোকিত সমাজ” এর মূল বিষয় বস্তুর উপরে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা তুলে ধরেন বক্তারা।‌ সভাপতির লায়ন রঞ্জন কন্তি দত্ত তাহার বক্তব্যে বলেন,

    আমাদের একার পক্ষে কিছুই করা সম্ভব নয়। আমরা সবাই মিলে যে কাজটি পারব তা একা কখনোই পারব না। কাজেই আমরা যাই করি না কেন একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। সমাজের প্রতিটি স্তরেই আমাদের মেম্বারদের সাহায্যের হাত পৌঁছে দিতে হবে। নিভৃতে পল্লীর অন্ধকারে ক্ষীণ প্রদীপের আলোকে জীর্ণশীর্ণ কুটিরে যারা এখনো বসবাস করছেন অর্ধাহারে অনাহারে, শিক্ষার আলো যাদের এখনো ছুঁতে পারেনি, আমাদের ঐ সকল জায়গায় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তবেই আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ এর স্বপ্নের বাস্তবায়নের পক্ষে নিবেদিত প্রাণের একজন কর্মী হিসেবে নিজেকে দাবি করতে পারব।

    অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ সিনিয়র সাংবাদিক নিউজ গার্ডেন এর সম্পাদক মোঃ কামরুল হুদা। কামরুল হুদা তার বক্তব্য বলেন দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ। নিশ্চয়ই আমরা প্রতিটি ভালো উদ্যোগের পাশে ছিলাম আগামীতেও থাকব। আমরা এই সংগঠনের সফলতা কামনা করছি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক জাবেদ রকি। এসময় জাবেদ রকি তার বক্তব্যের মাধ্যমে সমাজের অবহেলিত মানুষের কথা বলতে গিয়ে বলেন বলিষ্ঠ কর্মনীতির মাধ্যমে ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব এন্ড হিউম্যান রাইটস এর সকল সদস্যদের সাথে নিয়ে নির্যাতিত সাধারণ মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়িয়ে কাজ করার মানসিকতায় দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করলাম।

    ৭১ পত্রিকার সম্পাদক ও সাংবাদিক সুমন সেন বলেন আমরা সবাই মিলে একটি পরিবার। সুখ দুঃখে যেমন আমরা একসাথে থাকতে পারি এবং আমাদের পক্ষ হতে তৃণমূল পর্যায়ে সাহায্য পৌঁছে দিতে পারি এটাই আমি আশা করব প্রত্যেকের কাছে। পশ্চিম বাকলিয়া ১৭ নং ওয়ার্ড ১ নং ইউনিট আওয়ামী লীগ সেক্রেটারি মোঃ আজগর হোসেন বলেন দলমত নির্বিশেষে আমরা মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই। আর এই সংগঠনকে আমি অত্যন্ত ভালোবাসি কারণ দীর্ঘদিন থেকে আমরা একসাথে অনেকগুলো মানবিক কাজে অংশগ্রহণ করেছি।

    পশ্চিম বাকলিয়া ১৭ নং ওয়ার্ড ১ নং ইউনিট আওয়ামী লীগ সভাপতি মোঃ শওকত বলেন কাজের মাধ্যমেই আমরা সমাজের দূর দশা ও দূর্ভোগরত মানুষকে সহায়তা পৌঁছে দিব এই সংগঠনের মাধ্যমে। সাংবাদিক কনোজ বলেন অতীতের মানবিক কাজ গুলো যেমন আমরা একসাথে করেছি, তেমনি ভবিষ্যতেও মানবিক কাজ গুলোতে অবশ্যই আমরা তৃণমূল পর্যায়ে পৌঁছে যাব।

    এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম ভয়েস এর সম্পাদক সাংবাদিক ফোরকান, জাতীয় পত্রিকা স্বাধীন সংবাদের সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ ফারুক, জাতীয় দৈনিক ঘোষণা পত্রিকার স্টাফ রিপোর্টার, সাংবাদিক শহিদুল ইসলাম, একুশের পত্রিকার স্টাফ রিপোর্টার মোহাম্মদ রিয়াজ উদ্দিন, জাতীয় দৈনিক ভোরের আকাশ পত্রিকার রিপোর্টার মোঃ সাকিল আহমেদ, সাংবাদিক উত্তম চক্রবর্তী, এছাড়াও সমাজ কর্মী মোঃ আরমান, মোঃ কাজিউল, আলম,মোঃ আমির , রাজু প্রমূখ।

  • নড়াইলে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত

    নড়াইলে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলে সড়ক দুর্ঘটনায় সুমন শেখ (৩৭) নামে এক ভ্যানচালক নিহত হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শনিবার (২৯ জুন) সকালে নড়াইল-যশোর-মহাসড়কের সদর উপজেলার দূর্বাজুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
    বিষয়টি নিশ্চিত করেছেন তুলরামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো:মনির হোসেন। নিহত, সুমন শেখ যশোর বাঘারপাড়া ইন্দ্রা গ্রামের মো:রাশেদ শেখের ছেলে।
    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,সুমন শেখ ভ্যান চালিয়ে নড়াইল থেকে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে নড়াইল যশোর মহাসড়কের দূর্বাজুড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত গাড়ি ভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনা স্থলে নিহত হন,সুমন শেখ। পরে স্থানীয লোকজন দেখতে পেয়ে তুলরামপুর হাইওয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থালে এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করে।
    এ বিষয়ে,তুলরামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো:মনির হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

  • র‌্যাব-১২ সদর কোম্পানির অভিযানে ৩৪৭০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ ২ জন গ্রেফতার

    র‌্যাব-১২ সদর কোম্পানির অভিযানে ৩৪৭০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ ২ জন গ্রেফতার

    প্রেস বিজ্ঞপ্তি

    র‌্যাব-১২ সদর কোম্পানির অভিযানে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা এলাকা হতে ৩,৪৭০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার, ০১টি ট্রাক জব্দ।

    ১। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    ২। র‌্যাব-১২ সদর কোম্পানি, সিরাজগঞ্জ এর আভিযানিক দল র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, ট্রাকযোগে অবৈধ নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন বহন করা হচ্ছে। সেই মোতাবেক র‌্যাব-১২, সদর কোম্পানির একটি আভিযানিক দল ঢাকা-বগুড়া মহাসড়কে একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে। চেকপোষ্ট চলাকালে অদ্য ২৯ জুন ২০২৪ খ্রি. বিকাল ১৫.৪৫ ঘটিকায় সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন ঘুরকা বেলতলা এলাকায় একটি চালবাহী ট্রাক যার রেজিঃ নাম্বার ঢাকা মেট্রো-ট-২৪-৪৫৫৬ ট্রাক হতে লুকানো অবস্থায় ৩,৪৭০ পিস বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে আসামি ১। মোঃ শাহিন খান (২৭), পিতা-মৃত কফিল উদ্দিন, ২। মোঃ মেহেদী হাসান (২১), পিতা-মোঃ হারেজ উদ্দিন, সর্ব সাং-পূর্ব রামচন্দ্রপুর, সর্ব থানা-পাঁচবিবি, সর্ব জেলা-জয়পুরহাটদ্বয়কে আটক করা হয়।

    ৩। এছাড়াও মাদক ব্যবসায়ীদের সাথে থাকা নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০৩টি মোবাইল ফোন, ০৫টি সিম কার্ড, নগদ ৭,৮৭৫/- টাকা এবং ০১টি ট্রাক জব্দ করা হয়। বিস্তারিত তথ্যের জন্য অনুসন্ধান চলমান আছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

  • উজিরপুরে কুকুরের কামড়ে মৃত গর্ভবতী গাভীর মাংস বিক্রির অভিযোগ

    উজিরপুরে কুকুরের কামড়ে মৃত গর্ভবতী গাভীর মাংস বিক্রির অভিযোগ

    মোঃ জুনায়েদ খান সিয়াম, নিজস্ব প্রতিনিধিঃ
    বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর বন্দরে কুকুরের কামড়ে মৃত গর্ভবতী একটি গাভীর মাংস বিক্রির অভিযোগ পাওয়া গেছে। মৃত গরুটির মালিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৭ই জুন শুক্রবার রাত ৮ টার দিকে উপজেলার শিকারপুর ইউনিয়নের পশ্চিম মুন্ডপাশা গ্রামের করিম হাওলাদারের একটি গর্ভবতী গাভীকে কিছুদিন পূর্বে কুকুরের কামড় দিলে ২৮ জুন শুক্রবার রাতে মারা যায়। তখন তিনি পশ্চিম জয়শ্রী গ্রামের আব্দুর রহিম হাওলাদার এর পুত্র, ভূলু কসাই ও তার পার্টনার আবু সাঈদ কসাইর কাছে নাম মাত্র মূল্যে গাভীর মালিকের কাছ থেকে চামড়া কিনে নিয়ে আসে।গরুর মালিক করিম হাওলাদার আরো জানান তখন কসাইরা মৃত গাভীটির দেহকে নিরাপদ স্থানে পুঁতে ফেলার কথা বলে ভ্যানে করে নিয়ে আসে।এর পর লোক মুখে শুনতে পাই ওই কসাইরা শনিবার ভোর রাতে গরুটির অংশে অংশে কেটে বিভিন্ন গরুর মাংসের দোকানে সাপ্লাই দিয়ে মোটা অংকে মাংস বিক্রি করে ফেলেছে।তখন বিষয়টি সাংবাদিক সহ উপজেলা প্রশাসনকে জানাই। মরা গরুর মাংস বিক্রির বিষয়টি জানাজানি হলে, দুই কসাই মোবাইল ফোন বন্ধ করে লাপাত্তা হয়ে যায়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন সাংবাদিকদেরকে জানান, বিষয়টি শুনেছি এবং ঘটনাস্থলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। শিকারপুর বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ হেমায়েত মুন্সী কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের অসৎ মন-মানসিকতার ব্যবসায়ীকে আগামীকাল থেকে এ বন্দরে ব্যবসা করতে দেওয়া যাবে না।
    যে সকল ব্যবসায়ীরা মানুষের জীবন নিয়ে খেলা করে তাহাদের এ বন্দরে ব্যবসা করার কোন অধিকার নাই। শিকারপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মাঝি বলেন, এ ধরনের অসৎ ব্যবসায়ীর ট্রেড লাইসেন্স বাতিল করে দেওয়া হবে।

  • ময়মনসিংহের চুড়খাই জামতলা এলাকায় হাডুডু খেলা অনুষ্ঠিত

    ময়মনসিংহের চুড়খাই জামতলা এলাকায় হাডুডু খেলা অনুষ্ঠিত

    স্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহের সদর উপজেলার ১২ নং ভাবখালী ইউনিয়নের জামতলা নামক স্থানে ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় সিনিয়র একাদশ বনাম জুনিয়র একাদশ দুটি দল অংশ গ্রহণ করে।

    শুক্রবার (২৮জুন) বিকেলে চুড়খাই জামতলা যুবসমাজের উদ্যোগে বিলুপ্তপ্রায় জাতীয় এই খেলাটি অনুষ্ঠিত হয়। খেলা দেখতে আসেন কয়েকশত মানুষ।
    খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ভাবখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সাত্তার সোহেল। খেলার উদ্বোধনী বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বার ঈশাঁ খাঁন।

    হাডুডু খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সাত্তার সোহেল বলেন, যে কোনো মূল্যে দেশের জাতীয় খেলা হাডুডুকে বাঁচিয়ে রাখতে যুবসমাজকেই ভূমিকা রাখতে হবে। যুব সমাজকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ থেকে মুক্ত রাখতে ক্রীড়া চর্চায় মনোযোগী ও আগ্রহী করে তোলার পাশাপাশি গ্রামের মানুষে মানুষে পারস্পরিক সৌহার্দ্য বাড়াতে প্রতি বছরই এই খেলার আয়োজন করা উচিত। যারা আয়োজন করবে তাদেরকে তিনি সার্বিক সহযোগীতারও আশ্বাস প্রদান করেন চেয়ারম্যান সোহেল।

    সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শফিক উদ্দীন আহমেদ নয়ন এর সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্যে ইউনিয়ন পরিষদ মেম্বার ঈশাঁ খাঁন বলেন, হাডুডু আমাদের দেশের জাতীয় খেলা হলেও কালের বিবর্তনে অনুশীলন হয় না আর। এ খেলার ঐতিহ্য ধরে রাখতে আগামীতে হাডুডুসহ দেশীয় খেলার আয়োজন করতে সকলের প্রতি আহবান জানান তিনি।

    খেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি এফসিএ ঢাকা হায়দার আহমেদ খান। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের ১,২,৩ নং ওয়ার্ড সংরক্ষিত আসনের মহিলা মেম্বার রেহেনা খাতুন,আগামী ইউপি নির্বাচনে ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মাহফুজুর রহমান জুম্মন, ২নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোখলেছুর রহমান, আনসার বিডিবি ক্লাব চুড়খাই শাখার সভাপতি আইয়ুব আলী ছুতন,মোটরযান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি নুরে আলম,সাধারন সম্পাদক শহিদুল ইসলাম,
    কর্মচারী শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি রুস্তম আলী, সৌদী প্রবাসী বাবুল মিয়া,বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম,গোলাম মোস্তফা,বিশিষ্ট ব্যবসায়ী বিল্লাল হোসেন, আকবর আলী ড্রাইভার, বিশিষ্ট সমাজ সেবক বাবুল মিয়া,মতিন মিয়া,শামসুল হকসহ
    স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা। পরে খেলা শেষে প্রধান অতিথি ও উদ্বোধকসহ সকল অতিথিরা বিজয়ী দলের মাঝে পুরস্কার তুলে দেন।