Blog

  • কালীগঞ্জে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ

    কালীগঞ্জে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।

    লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় চলতি মৌসুমে বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন কৃষকেরা, গ্রাম বাংলার কৃষকরা ভালো ফলনের আশায়।উপজেলার ৮টি ইউনিয়নে কৃষিরা বীজ 

    সংরহ করেন। কৃষি সম্প্রসারন অধিদপ্তর আয়োজনে আমন মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আবাদ বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতারণ করেন।১৭০০জন কৃষক কৃষি অফিস থেকে ডি এ বি ১০কেজি, এম ও পি ১০কেজি ৫কেজি ধানের বীজ সংগ্রহ করেন। ভোটমারী ১৮৫,মদাতী ১৯৫, তুষভান্ডা ২৬০, দলগ্রাম ১৯৬, চন্দ্রপুর ১৯৫, গোড়ল ১৯৫, চলবলা ২৪৫, কাকিনা ইউনিয়নে ২৩০, জন কৃষক।

    কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায়, বলেন ভালো বীজে ভালো ফলন হয়। এবং রোগ বালাই কম হয়।ভালো জায়গাতে বীজ বপন করেন।অনুকূল আবহাওয়া থাকালে এবং নিবিড় পরিচর্যাসহ যথা সময়ে জমিতে সার কীটনাশক দিলে এবার লক্ষ মাত্রা পূরন হবে বলে আশা করছি। বীজ সংগ্রহ কারি এক কৃষক এর সাথে কথা বল্লে তিনি বলে গত বছর অফিসের বীজ নিয়ে যে ফলন হয়েছে এবার অনুকূল আবহাওয়া থাকালে এবারো ভালো ফলনের আশকরছি। তাই সকল কৃষক ভাইদের বলি সবাই ভালো বীজ দিয়ে কৃষি আবাদ করবেন।

    হাসমত উল্লাহ ।

  • গোড়লে মোটরসাইকেল ও গাঁজাসহ শাহিদুল গ্রেফতার

    গোড়লে মোটরসাইকেল ও গাঁজাসহ শাহিদুল গ্রেফতার

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।

    লালমনিরহাটের কালীগঞ্জ থানার গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্র, অভিযানে ৪কেজি মাদকদ্রব্য গাজা ও ১টি মোটরসাইকেলসহ ১জন আসামী গ্রেফতার।

    লালমনিরহাট পুলিশ সুপার এর দিক নির্দেশনায়, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির এর তত্ত্বাবধানে গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আব্দুল কাদের এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে  থানার ০৭নং চলবলা ইউপির নিথক এলাকায় অভিযান চালিয়ে ৪কেজি মাদকদ্রব্য গাঁজা ও একটি মোটরসাইকেল সহ শাহিদুল ইসলাম শাহিন, কে গ্রেফতার করেন গোড়ল তদন্ত কেন্দ্রের পুলিশ। ঘটনারস্থান থেকে সু কৌশলে পালিয়ে যায় এক জন।

    গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ তে নিয়মিত মামলা রুজু করা হয়।পরে গ্রেফতারকৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে। গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই আব্দুল কাদের, জানান গোপন সংবাদের ভিত্তিতে চলবলা ইউনিয়নের নিথক এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল ও ৪কেজি গাঁজাসহ এক জন কে গ্রেফতার করা হয়।

    হাসমত উল্লাহ।

  • মোংলায় এক নারী ইউপি সদস্যের নেতৃত্বে হামলা – আহত ৩

    মোংলায় এক নারী ইউপি সদস্যের নেতৃত্বে হামলা – আহত ৩

    বায়জিদ হোসেন,

    মোংলা প্রতিনিধি 

    তুচ্ছ ঘটনায় মোংলায় এক নারী ইউপি সদস্যের নেতৃত্বে হামলার ঘটনা ঘটেছে। এতে নারীসহ তিনজন রক্তাক্ত জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২৯জুন বেলা সাড়ে ১১টার এ হামলার ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। 

    অভিযোগের সূত্রে জানা যায়, গত ২৯জুন মোংলা উপজেলার চিলা ইউনিয়নের হলদিবুনিয়া গ্রামের বসত বাড়ির কাঠের গোলায় জ্বালানি কাঠ উঠাচ্ছিলেন ঝুনু দাস। ওই সময় একই এলাকার শ্যামল দাসের ছেলে সুমন দাস তার ছোট দেবর তাপসকে গালিগালাজ করে। এ সময় তাকে গালিগালাজ করতে নিষেধ করলে ক্ষিপ্ত হয়ে দেবর তাপসের চোখের ওপর ধারালো দা দিয়ে কোপ দিয়ে জখম করে সুমন দাস। এ সময় ঝুনু দাসের স্বামী ঠাকুর দাস ও দেবর তাপস দাসের স্ত্রী কবিতা দাস ঠেকাতে এলে তাদেরকেও লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে সুমন দাসের বাবা শ্যামল দাস। 

    পরে প্রতিবেশীদের সহযোগিতা নিয়ে ঝুনু দাসের স্বামী ঠাকুর দাস (৬০), দেবর তাপস দাস (৪৫) ও তার স্ত্রী কবিতা দাস (৪০) কে আহত অবস্থায় স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করান। পরে এ বিষয়ে সুমন দাস (২৬) ও তার বাবা শ্যামল দাস (৫২) কে আসামী করে থানায় এজাহার দিয়েছেন হামলার শিকার পরিবার। 

    ঝুনু দাস সাংবাদিকদের অভিযোগ করে বলেন, এই হামলার নেতৃত্বে ছিলেন চিলা ইউনিয়নের সংরক্ষিত ১, ২, ও ৩ নং ওয়ার্ডের সদস্য শিপ্রা হালদার। এই ইউপি সদস্য উস্কানী দিয়ে তাদের ওপর হামলা চালান। 

    এ বিষয়ে ইউপি সদস্য শিপ্রা হালদারের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলে তিনি রিসিভ করেননি।

    এদিকে মোংলা থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, এ বিষয়ে তদন্তের পর সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।

  • প্রত্যয়’ পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে দুইদিনব্যাপী কর্মবিরতি

    প্রত্যয়’ পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে দুইদিনব্যাপী কর্মবিরতি

    স্টাফ রিপোর্টারঃ
    সর্বজনীন পেনশনের আওতায় নতুন করে ঘোষণা করা ‘প্রত্যয়’ স্কিম প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি পালন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদ। এই কর্মসুচী আগামীকাল বুধবার দিনব্যাপী চলবে। প্রত্যয়কে ‘বৈষম্যমূলক’ আখ্যা দিয়ে তা তুলে নিয়ে ‘প্রতিশ্রুত’ সুপার গ্রেড এবং স্বতন্ত্র বেতন স্কেল দেওয়ার দাবি করেছেন তারা।

    প্রত্যয় স্কিমে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তকে ‘বৈষম্যমূলক’ বলে বর্ণনা করে তা তুলে নিয়ে ‘প্রতিশ্রুত’ সুপার গ্রেডে অন্তর্ভুক্ত করতে এবং স্বতন্ত্র বেতন স্কেল দেওয়ার দাবিতে দুইদিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদ নেতৃবৃন্দ।

    মঙ্গলবার ২রা জুলাই ও ৩রা জুলাই বুধবার সকাল ৯.০০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এই কর্মসুচী চলবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদের পক্ষে আন্তঃ বিশ্ববিদ্যালয়ে ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও নজরুল বিশ্ববিদ্যালয় কর্মকর্তা পরিষদ এর সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল শান্ত। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করেন। এই কর্মসূচির সাথে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর,শিক্ষক নেতৃবৃনদসহ সকল কর্মকর্তা কর্মচারীরা ঐক্যমত পোষণ করে কর্মসূচিতে অংশ গ্রহণ করে।

    কয়েকজন শিক্ষক নেতা বলেন, একটি কুচক্রী মহল অল্প কয়েকজন পেশাজীবীকে সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করে নিজেদের তার আওতামুক্ত রেখেছে। এ ধরনের স্কিম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য প্রযোজ্য হবে না।

    কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পরিষদ এর সভাপতি মোকারেরম হোসেন মাসুম বলেন, “এটা আমাদের যৌক্তিক দাবি। আমরা আমাদের পেশার সুযোগ-সুবিধার কথা বলছি। শ্রীলঙ্কা ও নেপালের মত দেশেও কর্মকর্তাদের জন্য রয়েছে সম্মানজনক পে-স্কেল।

    জাককানইবি শিক্ষকদের ভাষ্য- সর্বজনীন শব্দটার যথার্থ ব্যবহার হওয়া উচিত। এ আন্দোলন সরকারবিরোধী আন্দোলন নয়, এটা শিক্ষকদের যৌক্তিক দাবি। এই আন্দোলন অর্থের জন্য নয়, শিক্ষকদের মর্যাদার জন্য। পেনশন স্কিমে প্রথমে প্রত্যয় স্কিম ছিল না, একটা কুচক্রী মহল এটিকে পরে নিয়ে এসে শিক্ষকদের তাতে অন্তর্ভুক্ত করেছে।

    কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদ এর সভাপতি বলেন, “আজ থেকে আমাদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি শুরু হল। আগামী দুই দিনও চলবে। ৩রা জুলাই পর্যন্ত আমরা এই পূর্ণদিবস কর্মবিরতি পালন করব। পরীক্ষা ও জরুরি কার্যক্রম এ কর্মবিরতির আওতামুক্ত থাকবে। তবে এ সময়ের মধ্যে দাবি মানা না হলে ৩রাজুলাই এর পর থেকে সর্বাত্মক কর্মবিরতি পালন করব। তখন আমাদের হলের প্রভোস্ট হলে যাবেন না, কোনো বিভাগের চেয়ারম্যান বিভাগে যাবেন না, ইনস্টিটিউটের পরিচালকরা ইনস্টিটিউটে যাবেন না। এমনকি যে শিক্ষকেরা প্রশাসনিক দায়িত্বে আছেন, তারাও দায়িত্ব পালন করবেন না।”

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত সার্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন বাতিলের দাবিতে আন্তঃ বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের আহবানে এই কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদ। এর আগে একই দাবিতে গত ৩০জুন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গণে কর্মবিরতি ও প্রতিবাদ কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পরিষদ নেতৃবৃন্দ।

    এদিকে-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতির কারণে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। রেজিস্ট্রার ভবন সরেজমিনে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী এসেছেন সনদ তুলতে। কিন্তু কর্মবিরতি থাকায় সে তার কাজ সম্পন্ন করতে পারছেন না। এ প্রতিনিধিকে সে শিক্ষার্থী বলেন, ‘কর্মবিরতির কারণে আমার সার্টিফিকেট তোলার কাজ সম্পন্ন করতে পারিনি। আমার জরুরি দরকার ছিল।

    আন্তঃ বিশ্ববিদ্যালয়ে ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও নজরুল বিশ্ববিদ্যালয় কর্মকর্তা পরিষদ এর সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল শান্ত বলেন, দাবির বিষয়ে এখনো সরকারের কোনো পর্যায় থেকে তাঁরা কোনো আশ্বাস পাননি। তাই তাঁদের এই কর্মসূচি আন্তঃ বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সিদ্বান্ত মোতাবেক পরিচালিত হবে।

    দুপুরে রেজিস্ট্রার ভবনের সামনে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীদের অনেকেই মূল চত্বরে বসে আড্ডা দিচ্ছেন। হলগুলোর কর্মকর্তা-কর্মচারীদেরও সেখানে দেখা যায়। রেজিস্ট্রার ভবন বিশ্ববিদ্যালয় প্রশাসনিক কার্যক্রমের কেন্দ্র। সেখানে অচলাবস্থা তৈরি হওয়ায় গোটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে। জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে একাধিক কর্মকর্তা–কর্মচারী নেতা এই প্রতিনিধিকে জানান- দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক কর্মবিরতি পালন করে যাবেন।

  • নলছিটি প্রেসক্লাব সভাপতির ছেলের গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

    নলছিটি প্রেসক্লাব সভাপতির ছেলের গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    দৈনিক যুগান্তরের নলছিটি প্রতিনিধি ও নলছিটি প্রেসক্লাব সভাপতি মো. এনায়েত করিমের ছেলে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী রাগীব শাহরিয়ার অংকন গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড করেছেন। (Guinness World Record এ “The Most Football (Soccer) Toe Taps in one minute” category ) অর্থাৎ এক মিনিটে সর্বোচ্চ ২২০ বার ফুটবলে ট্যাপ করে তিনি এ রেকর্ড অর্জন করেছেন। যেটি আগে ছিলো ২১২।

    মঙ্গলবার অংকন অফিসিয়ালি তার এ অর্জনের সার্টিফিকেট হাতে পেয়েছেন। এর আগে তার এ কৃতিত্বের জন্য গত ২০ ফেব্রুয়ারি গিনেস বুক অফ ওয়ার্ল্ড ওয়েবসাইটে তার নাম অন্তর্ভুক্ত হয়।

    অংকন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগে স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র। তার বাড়ি ঝালকাঠির নলছিটি পৌর শহরের হাই স্কুল সড়কে।মেধাবী অংকনের এ ব্যতিক্রমি অর্জনে নলছিটিবাসী ও তার সহপাঠীরা তাকে ফোনে ও ফেসবুকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ।

    এ ব্যাপারে রাগীব শাহরিয়ার অংকন জানান, এ রেকর্ড গড়তে পারায় আমি অত্যন্ত খুশি। এজন্য আমি দীর্ঘদিন অনুশীলন করেছি। দৃঢ় প্রচেষ্টা ও অনুশীলনে অসম্ভবকেও সম্ভব করা যায়। তিনি সকলের কাছে দোয়া কামনা করছেন।

  • গোদাগাড়ীতে  উপজেলা চেয়ারম্যান সোহেলের সাপের “অ্যান্টিভেনম” হস্তান্তর

    গোদাগাড়ীতে উপজেলা চেয়ারম্যান সোহেলের সাপের “অ্যান্টিভেনম” হস্তান্তর

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ী উপজেলাবাসীর জন্য
    নিজস্ব অর্থায়নে উপজেলা চেয়ারম্যান মোঃ বেলাল উদ্দীন সোহেল বর্তমান আতঙ্ক রাসেল’স ভাইপার সাপের “অ্যান্টিভেনম” গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আলী মাজরুই রহমান নিকট হস্তান্তর করেছে।

    মঙ্গলবার সকাল ১১ টার দিকে গোদাগাড়ীতে বর্তমানের সবচেয়ে বড় আতঙ্ক রাসেল’স ভাইপার সাপের “অ্যান্টিভেনম” গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (প্রেমতলী)
    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আলী মাজরুই রহমান এর হাতে হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলার সুদক্ষ নির্বাহী অফিসার আতিকুর ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত উপজেলা বীর মুক্তিযুদ্ধা কমান্ডার অশোক কুমার চৌধুরী।

    গোদাগাড়ী উপজেলা কয়েকটি ইউনিয়ন ও পৌরসভা পদ্মানদীর তীর ঘেষে হওয়ায় রাসেল’স ভাইপার সাপের উপস্থিতি লক্ষ্য করা করা গেছে। বেশ কয়েকটি সাপ স্থানীয়রা হত্যা করেছেন। একজন এ সাপের কামড়ে মারা যাওয়ায় মানুষ আতঙ্কিত হয়ে পড়ে ছিলেন। সরকারের বরাদ্ধ থেকে ১০ টি সাপের “অ্যান্টিভেনম” পায়। এ সংখ্যা একে মবারই নগন্য হওয়ায় গোদাগাড়ী উপজেলাবাসী কথা বিবেচনা করে এমহৎ উদোগ্যেটি গ্রহন করেছেন।

    ডাঃ মোঃ আলী মাজরুই রহমান বলেন, একটি সাপে কাটা রোগির জন্য ৫/৮টি সাপের “অ্যান্টিভেনম প্রয়োজন হতে পারে। তাই চেয়ারম্যান স্যার গোদাগাড়ীবাসীর কথা বিবেচনা করে আমাদের হাসপাতালে হস্তান্তর করেছেন। এটা মহৎ কাজ। আপনাদের সবাইকে রাসেল’স ভাইপার হতে সাবধানতা অবলম্বন ও সচেতন থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সাপে কামড় দিলে কিংবা জরুরী প্রয়োজনে যোগাযোগ করুন:-০১৭০১২৪৮৬৮৫, ০১৭১২৫৬৭৩৮৩

    এ প্রসঙ্গে মোঃ বেলাল উদ্দীন সোহেল বলেন, বর্তমান শেখ হাসিনার সরকার, জনবান্ধব ও উন্নায়নমূখী সরকার। এ সময় সাপ মানুষকে বেশী কামড় দেয়। আর রাসেল’স ভাইপার সাপ নিয়ে গোদাগাড়ীর মানুষ বেশী আতঙ্কিত পড়ে পড়েছিল। তাদের কথা বিবেচনা করে নিজস্ব অর্থায়নে আমি কাজটি করেছি। মানুষকে সচেতন, সাবধানতা আবলম্বন করে রাস্তাঘাট, মাঠে চলাচল করতে হবে। আতঙ্কিত হবার কোন কারন নেই। আগামীতে যা যা করা দরকার আমি গোদাগাড়ীর মানুষের জন্য করবো ইনশাল্লাহ।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • বেনাপোলে কাস্টমসের অভিযানে ৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার, চালক ও ট্রাক জব্দ

    বেনাপোলে কাস্টমসের অভিযানে ৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার, চালক ও ট্রাক জব্দ

    আজিজুল ইসলাম : বেনাপোল স্থলবন্দরে ভারতীয় ট্রাকে অভিনব কায়দায় সিটের নিচে লুকিয়ে রাখা ৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে কাস্টমস ও বিজিবি সদস্যরা। এসময় ভারতীয় ট্রাকচালক রফিকুল মন্ডল (২৪) কে আটক করা হয়। আটক ট্রাকচালক ভারতের পেট্টপোল সীমান্তের নাছির আলী মন্ডলের ছেলে।

    সোমবার রাতে বেনাপোল বন্দরের শেড থেকে ফেনসিডিলের এ চালানটি উদ্ধার করা হয়।  

    কাস্টমস ও বিজিবি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বন্দরের শেডের সামনে (WB 25 E 2372) ভারতীয় ট্রাক তল্লাশী করা হয়। এসময় ট্রাকচালকের সিটের নিচে অভিনব কায়দায় লুকিয়ে ৯৯ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা। 

    কাস্টমসের ডিসি অথলো চৌধুরী বলেন, বন্দর থেকে ফেনসিডিল উদ্ধার হওয়া ভারতীয় ট্রাক জব্দ করা হয়। উদ্ধার মাদক ও ট্রাকচালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • তরুণ সাংবাদিক জুনায়েদ খান সিয়াম এর  শুভ জন্মদিন আজ

    তরুণ সাংবাদিক জুনায়েদ খান সিয়াম এর শুভ জন্মদিন আজ

    নিজস্ব প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরের তরুণ সাংবাদিক মোঃ জুনায়েদ খান সিয়াম এর শুভ জন্মদিন আজ।এই দিনে তিনি বরিশালের উজিরপুর সদর এলাকায় তার পিতা-মাতার ঘরকে আলোকিত করে জন্মগ্রহণ করেন।

    জুনায়েদ খান সিয়াম বরিশাল থেকে প্রকাশিত জনপ্রিয় পত্রিকা সময়ের বার্তা এর উজিরপুর উপজেলা প্রতিনিধি ও উজিরপুর সাংবাদিক ইউনিয়ন এর দপ্তর সম্পাদক। সাংবাদিকতার পাশাপাশি তিনি মাস্টার্সে অধ্যায়নরত আছেন।

    তিনি বরিশালের জনপ্রিয় দৈনিক আজকের বরিশাল ও অনলাইন দিপ্তকন্ঠ নিউজ পোর্টালে যোগদানের মধ্য দিয়ে তার সাংবাদিকতা শুরু হয়।

    পরে বরিশালের বেশ কয়েকটি জনপ্রিয় দৈনিকে পত্রিকায় কাজ করেছেন তিনি। তিনি বর্তমানে আজকের সময়ের বার্তা, বাংলাদেশ জনপদ, জনতার সময়, বরিশালের খবর,প্রতিদিনের ক্রাইম, নতুন বাজার পত্রিকার উজিরপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।জুনায়েদ খান সিয়াম উজিরপুর ছাত্র ঐক্য সংঘের কোষাধক্ষ্য ও করোনায় মৃতদেহ সেচ্ছায় দাফন কাফন টিমের সদস্য এবং বিভিন্ন সামাজিক সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ন পদে দায়িত্ব পালন করছেন। এদিকে সাংবাদিক জুনায়েদ খান সিয়াম এর জন্মদিন উপলক্ষে ২ জুলাই সহকর্মী,বন্ধুমহল ও স্বজনরা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান।সাংবাদিক মোঃ জুনায়েদ খান সিয়াম জানান, রাত থেকে ভালো লাগছে অনেক,প্রতি বছরের ন্যায় এ বছরেও প্রথম শুভেচ্ছা পেয়েছি প্রিয় বড় বোনের কাছ থেকে। আমার কাছের দূরের এত এত মানুষ শুভেচ্ছা জানাচ্ছে, সবার শুভেচ্ছার উত্তর দেয়ার চেষ্টা করছি। সিয়াম সকলের কাছে দোয়া চেয়েছেন। যাতে করে বাকিটা জীবন সকলের মাঝে সততার সাথে বেচে থাকতে পারেন।

  • নড়াইলে হানিফ পরিবহের বাস নিয়ন্ত্রন হারিয়ে উল্টে খাদে পড়ে আন্তত ১৫ যাত্রি আহত

    নড়াইলে হানিফ পরিবহের বাস নিয়ন্ত্রন হারিয়ে উল্টে খাদে পড়ে আন্তত ১৫ যাত্রি আহত

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি

    নড়াইলে যাত্রিবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে উল্টে খাদে পড়ে আন্তত ১৫ যাত্রি আহত হয়েছে। সোমবার(১জুলাই) বিকেলে নড়াইল শহরতলীর তুলারামপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এতে অহতদের নড়াইল সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, ফায়ারসার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে যশোরগামী হানিফ পরিবহের একটি বাস বেপরোয়া গতির ফলে যশোর ঢাকা মহাসড়কে নড়াইল সদর উপজেলার তুলারামপুর এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। বাসটি পাশের খাদে গিয়ে উল্টে পড়ে দুমড়ে মুচড়ে যায়। এতে অন্তত ১৫জন যাত্রী আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে গুরুত্বর আহত ৫জনকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। বাকিরা বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়ে ঘরে ফিরেছে।###

  • “স্টুডেন্ট ট্যুরিজম সিকিউরিটি” বিষয়ক সেমিনার ব্র্যাক ইউনিভার্সিটিতে টুরিস্ট পুলিশ ঢাকা রিজিয়নের

    “স্টুডেন্ট ট্যুরিজম সিকিউরিটি” বিষয়ক সেমিনার ব্র্যাক ইউনিভার্সিটিতে টুরিস্ট পুলিশ ঢাকা রিজিয়নের

    বি এম মনির হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-

    আজ সকাল ১১ ঘটিকায় রাজধানীর বাড্ডা তে অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাক ইউনিভার্সিটি ও টুরিস্ট পুলিশ ঢাকা রিজিয়নের যৌথ উদ্যোগ “স্টুডেন্ট ট্যুরিজম সিকিউরিটি” বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়।

    উক্ত সেমিনারে প্রধান অতিথি এবং মূল স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন টুরিস্ট পুলিশ ঢাকা রিজিয়নের পুলিশ সুপার জনাব মোঃ নাইমুল হক পিপিএম। তাছাড়া আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ঢাকা রিজিয়ন মোমেনা আক্তার, ঢাকা জোন ইনচার্জ ইন্সপেক্টর রাকিবুর রহমান। অনুষ্ঠানে গেস্ট অফ অনর হিসাবে উপস্থিত ছিলেন উক্ত বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মিস্টার ড.ডেভিড ডোলান্ড, মিস্টার শামীম আহমেদ ডেপুটি রেজিস্টার, মিস তাহসিনা রহমান জয়েন্ট ডিরেক্টর স্টুডেন্ট লাইফ, মোহাম্মদ মশিউর রহমান এসিস্ট্যান্ট ডিরেক্টর স্টুডেন্ট লাইফ, মিস সাজেদা জোহরা ঠাকুর সিনিয়র লেকচারার, দীপ্তি সরকার-টিম লিডার আউট রিচ এন্ড রিক্রুটমেন্ট, খাইরুল বাশার ডিরেক্টর কমিউনিকেশনস সহ ব্র্যাক ইউনিভার্সিটি এবং টুরিস্ট পুলিশের বিভিন্ন সদস্যবৃন্দ।

    গেস্ট অফ অনর মিস্টার ড.ডেভিড ডোলান্ড রেজিস্টার ব্রাক বিশ্ববিদ্যালয় তার বক্তব্যে টুরিস্ট পুলিশ ঢাকা রিজিয়ন কে তাদের কর্মকাণ্ডের জন্য ধন্যবাদ জানান। বিশেষ করে বাংলাদেশের ট্যুরিজম খাতের উন্নয়নে টুরিস্ট পুলিশের ভূমিকা ব্যাপক বলে তিনি মনে করেন।

    অনুষ্ঠানের প্রধান অতিথি এবং মুল স্পিকার পুলিশ সুপার জনাব মোঃ নাইমুল হক পিপিএম তার বক্তব্যে বলেন ” স্টুডেন্টরাই দেশের ভবিষ্যৎ। আর তাই ট্যুরিজম খাতের উন্নয়নে ছাত্রদের ব্যাপকভাবে এগিয়ে আসতে হবে। বিশেষ করে বাংলাদেশের আকর্ষণীয় টুরিস্ট স্পটগুলো পরিদর্শন করে সেই সম্পর্কে পত্রপত্রিকা এবং সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচার-প্রচারণা চালাতে হবে। তাহলে দেশি- বিদেশি পর্যটকের ব্যাপক সমাগম ঘটবে। আর বিভিন্ন ট্যুরিজম স্পটের সিকিউরিটির বিষয়ে অবশ্যই টুরিস্ট পুলিশের সাথে যোগাযোগ করতে হবে। ”

    পরবর্তীতে ছাত্র-ছাত্রীদের মাঝে উক্ত সেমিনারে অংশগ্রহণের সার্টিফিকেট প্রদান করা হয় ও আমন্ত্রিত অতিথিবৃন্দকে শুভেচ্ছা উপহার দেওয়া হয়।