Blog

  • মৃত সভাপতির সাক্ষর জাল করে নিয়োগ সিআইডি’র তদন্ত দল দেখে আবারো দৌড়ে পালালেন সুপারসহ ৮ শিক্ষক

    মৃত সভাপতির সাক্ষর জাল করে নিয়োগ সিআইডি’র তদন্ত দল দেখে আবারো দৌড়ে পালালেন সুপারসহ ৮ শিক্ষক

    ঝিনাইদহ প্রতিনিধি
    আবারো দৌড়ে পালালেন সুপারসহ ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার পারফলসি মাদ্রাসার ৮ শিক্ষক। মঙ্গলবার দুপুর ১২টার দিকে মাদ্রাসায় শিক্ষক নিয়ে নিয়ে দুর্নীতির অনুসন্ধানে যান ঝিনাইদহ সিআইডি’র একটি তদন্ত দল। সিআইডি’র তদন্ত দল দেখামাত্রই মাদ্রাসা সুপার ইয়ারুল হক দৌড় দিয়ে পালিয়ে যান। এরপরপরই একে একে পালান আরো ৭ শিক্ষক। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঝিনাইদহ সিআইডির তদন্ত কর্মকর্তা আতিয়ার রহমান খবর নিশ্চিত করে জানান, মৃত সভাপতির সাক্ষর জাল করে ওই মাদ্রাসায় ১২জন শিক্ষক নিয়োগ করা হলে আদালতের নির্দেশে তদন্তে নামে সিআইডি। একাধিকবার ওই মাদ্রাসায় সরজমিন পরিদর্শনে গিয়েও সুপার ইয়ারুল হক সহযোগিতা করেন নি। তিনি শিক্ষক নিয়োগের কাগজপত্র দেননি। বরং যতবার সিআইডি’র তদন্ত দল মাদ্রাসায় গিয়েছে ততবারই সুপারসহ শিক্ষকরা পালিয়েছেন। প্রত্যাক্ষদর্শী কনক মন্ডল জানান, মঙ্গলবার দুপুরে সিআইডি’র তদন্ত দল মাদ্রাসায় উপস্থিত হলে ৩/৪ জন শিক্ষক উপস্থিত ছিলেন তদন্ত দল খবর পেয়ে সুপার ইয়ারুল হক আগেই পালিয়ে যান। এরপর একে একে শিক্ষক বাবু হোসেন, রুহুল আমনি, মঞ্জুরা খাতুন, মসলেম উদ্দীন, সাইফুর রহমান, খায়রুল ইসলাম ও আবু সালেহ পালিয়ে যান। সিআইডি কর্মকর্তা আরো জানান, বিষয়টি আদালতের দৃষ্টিতে এনে নতুন করে আদেশ চাওয়া হবে। এছাড়া সুপারসহ শিক্ষকদের চিঠি দিয়ে নিয়োগের কাগজপত্র হাজির করার জন্য উপজেলা শিক্ষা অফিসার আব্দুল বারীকে বলা হয়েছে। মাদ্রাসার সভাপতি হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার হোসেন ও হরিণাকুন্ডু থানার ওসি জিয়াউর রহমানকে অবহিত করা হয়েছে। মামলা সুত্রে জানা গেছে, ২০০১ সালে হরিণাকুন্ডু উপজেলার পারফলসি গ্রামে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়। ২০২২ সালের ৬ জুলাই মাদ্রাসাটি রাতারাতি এমপিও ভুক্ত হলে বর্তমান ইয়ারুল হক হঠাৎ আর্বিভুত হন সুপার হিসেবে। এরপর দাবী করে বসেন প্রয়াত প্রতিষ্ঠাতা সভাপতি খলিলুর রহমান তাদের নিয়োগ দিয়ে গেছেন। এ নিয়ে এলাকায় শোরগোল শুরু হলে মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা সভাপতির ছেলে কনক মন্ডল মামলা করে বসেন। আদালতের নির্দেশে মামলাটি এখন সিআইডি তদন্ত করছে। মাদ্রাসাটি প্রতিষ্ঠালগ্ন থেকে দপ্তরী হিসেবে দায়িত্ব পালনরত মনজের আলী জানান, ২০০৪ সাল থেকে ২০১৪ সাল এই ১০ বছর পর্যন্ত বর্তমান সুপার ইয়ারুল হক ছিল না। এমপিও ভুক্ত হওয়ার পর তিনি রাতারাতি উড়ে এসে জুড়ে বসেন। এ বিষয়ে মাদ্রাসা সুপার সুপার ইয়ারুল হক দৌ দিয়ে পালানোর বিষয়টি এড়িয়ে যান। ভুয়া নিয়োগের বিষয়ে তিনি বলেন, কোথায় কবে নিয়োগ বোর্ড বসেছিল তা তার এখন মনে নেই। বিষয়টি নিয়ে হরিণাকুন্ডু উপজেলা শিক্ষা অফিসার আব্দুল বারী জানান, সিআইডির তদন্ত কর্মকর্তা মঙ্গলবারের ঘটনাটি তাকে অবহিত করেছেন। সিআইডির চিঠি পেলে সে ভাবেই ব্যবস্থা গ্রহন করা হবে।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ

  • পীরগঞ্জে বিনামূল্যে চোখের ছানি মুক্ত করতে সংবাদ সম্মেলন

    পীরগঞ্জে বিনামূল্যে চোখের ছানি মুক্ত করতে সংবাদ সম্মেলন

    পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ডায়াবেটিস হাসপাতাল কর্তৃক বিনামূল্যে চোখের ছানি মুক্ত করার লক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেন ।
    গতকাল মঙ্গলবার পীরগঞ্জ ডাযাবেটিস এন্ড জেনারেল হাসপাতাল হল রুমে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
    সংবাদ সম্মেলনে পীরগঞ্জ ডায়াবেটিস সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম বলেন, গাওসুল আযম বিএনএসবি আই হসপিটাল দিনাজপুর এর মেডিকেল টীম ৬ জুলাই চোখের ছানি পড়া রোগীদের বিনামূল্যে অপারেশনের মাধ্যমে দিনব্যাপী চিকিৎসা সেবা প্রদান করবেন। তিনি আরও বলেন, ছানি মুক্ত পীরগঞ্জ চাই।
    এ সময় আলোচনায় অংশন নেন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক ব্যাংক কর্মকর্তা দাবিরুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি সাংবাদিক জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, ডায়াবেটিস সমিতির কোষাধক্ষ্য সোলেমান আলী প্রমুখ।

    এন এন রানা
    পীরগঞ্জ, ঠাকুরগাঁও

  • চারঘাট থানা চত্তরে দেখা মিললো রাসেল ভাইপার

    চারঘাট থানা চত্তরে দেখা মিললো রাসেল ভাইপার

    মাজেদুর রহমান (মাজদার)
    বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদা কুঠিপাড়া, পিরোজপুর এলাকায় এখন রাসেল ভাইপার আতঙ্ক বিরাজ করছে। এবার যোগ হলো চারঘাট মডেল থানা। সোমবার রাতে হঠাৎ থানায় দেখা মেলে রাসেল ভাইপার সাপের। এতে থানায় কর্মরত অফিসার ফোর্সদের মাঝে রাসেল ভাইপার আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে থানা পুলিশ সাপটিকে মেরে ফেলেছেন।
    মডেল থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন জানান, সোমবার রাতে থানা ওয়াস রুমে যাওয়ার সময় হঠাৎ একটি রাসেল ভাইপার সাপ ফসকে করে কামড় দিতে আসলে পা সড়িয়ে নিই। পরে থানার অফিসার ফোর্সদের সহযোগীতায় সাপটি মেরে ফেলা হয়েছে। এর আগে বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদা কুঠিপাড়া, পিরোজপুর এলাকায় রাসেল ভাইপার দেখা দিলেও এই প্রথম চারঘাট থানা চত্তরে দেখা গেলো। এতে অফিসার ফোর্সদের মাঝে আতঙ্ক রয়েছে।
    এবিষয়ে চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ এএসএম সিদ্দিকুর রহমান জানান, গত কয়েকদিন ধরে থানা চত্তরে কিটনাশক প্রয়োগ করে আগাছা পরিস্কার করা হয়েছে। ধারনা করা হচ্ছে থানাটির পার্শ্বে পদ্মা নদীর কাছাকাছি হওয়ায় সাপটি থানা চত্তরে চলে আসছে। সকলকে সচেতন থাকা ও তিনি বাড়ীর আশে পাশে পরিস্কার পরিছন্ন রাখার জন্য এলাকাবাসীকে অনুরোধ জানিয়েছেন। #

    মাজেদুর রহমান( মাজদার)
    পুঠিয়া রাজশাহী

  • গোদাগাড়ীতে  উপজেলা চেয়ারম্যান সোহেলের সাপের “অ্যান্টিভেনম” হস্তান্তর

    গোদাগাড়ীতে উপজেলা চেয়ারম্যান সোহেলের সাপের “অ্যান্টিভেনম” হস্তান্তর

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ী উপজেলাবাসীর জন্য
    নিজস্ব অর্থায়নে উপজেলা চেয়ারম্যান মোঃ বেলাল উদ্দীন সোহেল বর্তমান আতঙ্ক রাসেল’স ভাইপার সাপের “অ্যান্টিভেনম” গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আলী মাজরুই রহমান নিকট হস্তান্তর করেছে।

    মঙ্গলবার সকাল ১১ টার দিকে গোদাগাড়ীতে বর্তমানের সবচেয়ে বড় আতঙ্ক রাসেল’স ভাইপার সাপের “অ্যান্টিভেনম” গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (প্রেমতলী)
    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আলী মাজরুই রহমান এর হাতে হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলার সুদক্ষ নির্বাহী অফিসার আতিকুর ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত উপজেলা বীর মুক্তিযুদ্ধা কমান্ডার অশোক কুমার চৌধুরী।

    গোদাগাড়ী উপজেলা কয়েকটি ইউনিয়ন ও পৌরসভা পদ্মানদীর তীর ঘেষে হওয়ায় রাসেল’স ভাইপার সাপের উপস্থিতি লক্ষ্য করা করা গেছে। বেশ কয়েকটি সাপ স্থানীয়রা হত্যা করেছেন। একজন এ সাপের কামড়ে মারা যাওয়ায় মানুষ আতঙ্কিত হয়ে পড়ে ছিলেন। সরকারের বরাদ্ধ থেকে ১০ টি সাপের “অ্যান্টিভেনম” পায়। এ সংখ্যা একে মবারই নগন্য হওয়ায় গোদাগাড়ী উপজেলাবাসী কথা বিবেচনা করে এমহৎ উদোগ্যেটি গ্রহন করেছেন।

    ডাঃ মোঃ আলী মাজরুই রহমান বলেন, একটি সাপে কাটা রোগির জন্য ৫/৮টি সাপের “অ্যান্টিভেনম প্রয়োজন হতে পারে। তাই চেয়ারম্যান স্যার গোদাগাড়ীবাসীর কথা বিবেচনা করে আমাদের হাসপাতালে হস্তান্তর করেছেন। এটা মহৎ কাজ। আপনাদের সবাইকে রাসেল’স ভাইপার হতে সাবধানতা অবলম্বন ও সচেতন থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সাপে কামড় দিলে কিংবা জরুরী প্রয়োজনে যোগাযোগ করুন:-০১৭০১২৪৮৬৮৫, ০১৭১২৫৬৭৩৮৩

    এ প্রসঙ্গে মোঃ বেলাল উদ্দীন সোহেল বলেন, বর্তমান শেখ হাসিনার সরকার, জনবান্ধব ও উন্নায়নমূখী সরকার। এ সময় সাপ মানুষকে বেশী কামড় দেয়। আর রাসেল’স ভাইপার সাপ নিয়ে গোদাগাড়ীর মানুষ বেশী আতঙ্কিত পড়ে পড়েছিল। তাদের কথা বিবেচনা করে নিজস্ব অর্থায়নে আমি কাজটি করেছি। মানুষকে সচেতন, সাবধানতা আবলম্বন করে রাস্তাঘাট, মাঠে চলাচল করতে হবে। আতঙ্কিত হবার কোন কারন নেই। আগামীতে যা যা করা দরকার আমি গোদাগাড়ীর মানুষের জন্য করবো ইনশাল্লাহ।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • রায়গঞ্জে অটোভ্যান চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

    রায়গঞ্জে অটোভ্যান চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

    জি,এম স্বপ্না,
    সিরাজগঞ্জ প্রতিনিধি :
    সিরাজগঞ্জের রায়গঞ্জে কছিম উদ্দিন (৫০) নামের এক অটোভ্যান চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।আজ মঙ্গলবার (২ জুলাই) সকালে সোনাখাড়া ইউনিয়নের গোতিথা গ্রামে এ ঘটনা ঘটে।

    নিহত কছিম উদ্দিন নিমগাছী বিলের পাড় এলাকার শফিকুল ইসলামের ছেলে।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকালে গোতিথা এলাকার নিমগাছী থেকে শালিয়াগাড়ী যাওয়ার রাস্তায় পাশের ডোবায় একটি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী।স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল হতে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

    রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিনয় কুমার বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কছিম উদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

  • জীবননগর থানা পুলিশ মাদক বিরোধী অভিযানে ০১(এক) কেজি গাঁজা উদ্ধার।

    জীবননগর থানা পুলিশ মাদক বিরোধী অভিযানে ০১(এক) কেজি গাঁজা উদ্ধার।

    আল আমিন মোল্লা
    জীবননগর অফিস

    চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা মহোদয়ের দিকনির্দেশনায় মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় জীবননগর থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে জনাব এস.এম. জাবীদ হাসান, অফিসার ইনচার্জ, জীবননগর থানার নেতৃত্বে এসআই(নি:) এসএম রায়হান সঙ্গীয় অফিসার ফোর্সসহ আজ ০১ জুলাই ২০২৪ খ্রি: বিকাল ১৮:৩০ ঘটিকায় জীবননগর থানাধীন কালা গ্রামস্থ কালা তিন রাস্তার মোড় সংলগ্ন ইটের সলিং রাস্তার উপর হতে পলাতক আসামী ১। মোঃ বিপুল (৩৮), পিতা-মৃত সিরাজুল ইসলাম, সাং-কালা, থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গার ফেলে যাওয়া ০১ (এক) কেজি গাঁজা উদ্ধার করে।

    গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।

  • টঙ্গীবাড়ীতে শিশুকে গাছের সাথে ঝুলিয়ে নির্যাতন, ভিডিও ভাইরাল

    টঙ্গীবাড়ীতে শিশুকে গাছের সাথে ঝুলিয়ে নির্যাতন, ভিডিও ভাইরাল

    লিটন মাহমুদ,
    মুন্সীগঞ্জ প্রতিনিধি

    মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়নের পূর্ব নিতীরা গ্রামে এক শিশুকে গাছের সাথে ঝুলিয়ে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

    জানাযায়, মঙ্গলবার (১জুলাই) বিকাল ৪টার দিকে উপজেলার আড়িয়ল ইউনিয়নের পূর্ব নিতীরা গ্রামে মোঃ সিয়াম(১২) নামের একটি এতিম শিশুকে গাছের সাথে ঝুলিয়ে নির্যাতন এর অভিযোগ উঠেছে একই গ্রামের মোঃ করিম মাদবর(৬০) এর বিরুদ্ধে। তিনি মৃত- সামসুল মাদবর এর ছেলে।

    নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে বইতে থাকে সমালোচনার ঝড়। তীব্র ক্ষোপ বিরাজ করছে আড়িয়ল ইউনিয়ন তথা টঙ্গীবাড়ী উপজেলা জুড়ে।

    এলাকাবাসির একাধিক সুত্র থেকে জানাযায়, রিয়াদ, রনি, রাশিদুল নামের তিনটি ছেলে মোঃ করিম মাদবর এর আঁখ ক্ষেতের আঁখ চুরি করে খায়। সন্দেহ ভাবে করিম মাদবর এতিম ছেলে সিয়ামকে অমানবিক ভাবে গাছের সাথে ঝুলিয়ে নির্যাতন করেছে। যা শিশু নির্যাতন আইন বহির্ভুত। এবিষয়ে এলাকাবাসী তীব্র ক্ষোপ প্রকাশ করেন।

    আরো জানাযায়, নির্যাতনের শিকার সিয়াম সোনারং গ্রামের মোঃ টুকু সরদার এর ছেলে। বাবা মায়ের বিবাহ বিচ্ছেদ হওয়ায় এবং মা শিউলি আক্তার এর অন্যত্র বিবাহ হওয়ায় নানা মোঃ মন্নান শেখ এর কাছেই পূর্ব নিতীরা গ্রামেই বড় হয় এ এতিম ছেলেটি। মোঃ সিয়াম নিতীরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র।

    এবিষয় জানতে নির্যাতনের শিকার সিয়াম এর চাচা ডা. আলমগীর সর্দার জানান, যারা আঁখ চুরি করছে তাদের না ধরে আমার ভাতিজা এতটুকু শিশুকে আম গাছের সাথে ঝুলিয়ে অমানবিক ভাবে নির্যাতন করা হয়েছে। যা আইন বহির্ভুত। আমরা শিশু নির্যাতন আইনে আইনগত ব্যবস্থা নিব এবং সংবাদ সম্মেলন করব।

    এবিষয়ে জানতে শিশু নির্যাতনকারী মোঃ করিম মাদবর এর সাথে ২ জুলাই সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

    এবিষয় ওয়ার্ড মেম্বার তোফাজ্জল হোসেন বলেন, বাচ্চাটি নির্দোষ, একটি অমানবিক কাজ করেছে করিম মাদবর। এটা অত্যান্ত দুঃখজনক।

    এবিষয়ে আড়িয়ল ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ দুলাল হালদার বলেন, আপনার মাধ্যমে জানলাম, আমার কাছে এখনও এবিষয় কোনো অভিযোগ আসেনি।

    এবিষয়ে আড়িয়লে শিশু নির্যাতনের ঘটনায় কোনো অভিযোগ হয়েছে কি না জানতে চাইলে টঙ্গীবাড়ী থানা অফিসার ইনচার্জ মোল্লা শোয়েব আলী বলেন, না এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি।

  • সুজানগরে ইমাম ও খতীবদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    সুজানগরে ইমাম ও খতীবদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগর উপজেলার সকল মসজিদের ইমাম ও খতীবদের অংশগ্রহণে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে উপজেলা ইমাম সমিতির আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন। প্রধান অতিথির বক্তব্য রাখের সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ মো. আব্দুল ওহাব। অন্যদের মাঝে বক্তব্য রাখেন সুজানগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো.রফিকুল ইসলাম, উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা আরিফ বিল্লাহ,হাসপাতাল জামে মসজিদের ইমাম সিদ্দিকুর রহমান, মাওলানা আল মামুন খান, মাওলানা ফজলুর রহমান, মাওলানা রবিউল ইসলাম, মুফতি আখতারুজ্জামান, মাওলানা জোবায়ের, মাওলানা আব্দুল মমিন, মুফতি মোশারফ ও হাফেজ আব্দুল গফুর প্রমুখ। স ালনা করেন হাফেজ মো হাসিবুল ইসলাম।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি

  • তারাকান্দায় ওসির সহায়তায় ছোট্ট শিশু ফিরল আপন ঠিকানায়

    তারাকান্দায় ওসির সহায়তায় ছোট্ট শিশু ফিরল আপন ঠিকানায়

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহের তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াজেদ আলীর সহয়তায় নিখোঁজ ১১ বছরের ছোট্ট শিশু শাকিল ফিরেছে আপন ঠিকানায়। নিখোঁজ শিশু পুত্রকে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা শাকিলের বাবা-মাসহ তার পরিবার। শাকিল শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার উত্তর কাওয়াকড়ি এলাকার
    মোশারফ হোসেন এর পুত্র।

    মঙ্গলবার (২রা জুলাই) সন্ধ্যার পূর্বে তারাকান্দা থানা পুলিশের হেফাজতে থাকা শিশু শাকিলের পরিচয় নিশ্চিত হয়ে ওসি ওয়াজেদ আলী তাকে তার বাবার কাছে তুলে দেন।

    শাকিলের বাবা মোশারফ হোসেন বলেন, সোমবার কাজ শেষে বাসায় ফিরে জানতে পারি শাকিলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর অনেক স্থানে খোঁজাখুঁজির পর না পেয়ে আমরা বেশ দুশ্চিন্তায় ছিলাম। আজ মঙ্গলবার জানতে পারি শাকিল তারাকান্দা থানার ওসির তত্ত্বাবধানে রয়েছে। এরপর ছুটে আসি তারাকান্দা থানায়।

    শাকিল জানায়, মাদ্রাসার উদ্দ্যেশে শেরপুর থেকে আসতে গাড়ীতে উঠলে সে চিনতে না পেরে তারাকান্দায় চলে আসে। এরপর সেখানে সে কান্না করতে থাকলে স্থানীয় লোকজন তারাকান্দা থানায় খবর দেন। খবর পেয়ে থানার ওসি ওয়াজেদ আলী শিশু শাকিলকে স্থানীয় গ্রাম পুলিশের মাধ্যমে থানায় নিয়ে আসে। ওসি ওয়াজেদ আলী শিশুর সাথে কথা বলে জানতে পারেন তাদের বাসা শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার উত্তর কাওয়াকড়ি এলাকায়।

    তারাকান্দা থানার ওসি ওয়াজেদ আলী বলেন,শিশু শাকিলকে তার ইচ্ছার বিরুদ্ধে মাদ্রাসায় পাঠানোর ফলে সে মাদ্রাসা থেকে গতকাল পালিয়ে শেরপুর থেকে বিভিন্ন ভাবে চলে আসে তারাকান্দা থানার বিসকা ইউনিয়নের একটি গ্রামে। পুরো ঠিকানা বলতে না পারায় এলাকার লোকজন থানায় পৌছে দেয়।তিনি বিভিন্ন ভাবে জিজ্ঞাসাবাদ করে আংশিক তথ্যের ভিত্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মোবাইলে কল দিয়ে খোজ খবর নিয়ে সন্ধ্যার পুর্বে তার পিতার কাছে বুঝিয়ে দেওয়া হলো। ওসি মনে করেন-ছোট শিশুদের কে বাবা মা মাদ্রাসায় বা কোন প্রতিষ্ঠানে ভর্তি করে দিয়েই নিশ্চিন্ত হয়ে যায়। বাচ্চাদের মান-অভিমান, জেদ ইত্যাদি বাবা-মা যেভাবে অনুভব করে সেইভাবে অন্য কেউ পারবে না। তাই আগে সন্তানের মনোভাব বুঝে, তার আবেগ অনুভূতি বুঝেই শিক্ষাপ্রতিষ্ঠানে দেওয়া উচিত বলে জানান ওসি। তিনি আরো বলেন-আগে তো জীবন পরে শিক্ষা। তবে
    পরিচয় নিশ্চিত হয়ে এবং আইনি প্রক্রিয়া শেষে শিশুটিকে তার বাবার হাতে তুলে দিতে পেরে খুবই ভালো লাগছে বলে জানান ওসি ওয়াজেদ আলী।

  • ধামইরহাটে বিনামূল্যে কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

    ধামইরহাটে বিনামূল্যে কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

    আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ

    ধামইরহাটে কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
    মঙ্গলবার ২ জুলাই সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাজেদুল ইসলাম মাজেদ, মহিলা ভাইস চেয়ারম্যান আনজুয়ারা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, পরিবার কল্যাণ কর্মকর্তা বেদারুল ইসলাম, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জাহাঙ্গীর রাব্বি। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক আল জুবায়ের জানান- ২০২৩-২৪ খরিপ -২/ ২০২৪-২৫ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র- প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উপজেলার ৮ টি ইউনিয়ন এবং ১ টি পৌরসভার মোট ১ হাজার ৯ শত কৃষকের মাঝে ১০ ডিএপি, ১০ কেজি এমওপি এবং ৫ কেজি করে ধান বিতরণ করা হবে। কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অধিক উৎপাদন নিশ্চিত করতে ইউএনও আসমা খাতুন কৃষকদের প্রতি আহ্বান জানান।

    আবুল বয়ান
    ধামইরহাট নওগাঁ প্রতিনিধি।