Blog

  • ছয় মাসের সাজা পরোয়ানাভুক্ত ০১ জন পলাতক আসামী ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেফতার

    ছয় মাসের সাজা পরোয়ানাভুক্ত ০১ জন পলাতক আসামী ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেফতার

    মোঃ শহিদুল ইসলাম
    বিশেষ সংবাদদাতাঃ

    চট্টগ্রাম নগরীর সিএমপি”র ইপিজেড থানা এলাকায় বিশেষ অভিযানে পরিচালনা করে সিআর সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করা হয়।

    ইপিজেড থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হোছাইন এর নির্দেশনায় ইপিজেড থানা পুলিশের একটি আভিযানিক টিম
    অদ্য ০৩/০৭/২০২৪ খ্রিঃ তারিখ এএসআই (নিঃ) কাজী মোঃ ইউনুছ মিঞা সঙ্গীয় অফিসার ফোর্সসহ ইপিজেড থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ০৬(ছয়) মাসের সিআর সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামী মোঃ মোস্তাফিজুর রহমান (৪৮), পিতা-মৃত তৈয়বুর রহমান, নিউমুরিং জাহানারা মেডিকেল, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করেন। গ্রেফতাকৃত আসামী’কে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

  • মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখাসহ বিভিন্ন দাবীতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

    মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখাসহ বিভিন্ন দাবীতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

    হেলাল শেখঃ সরকারি চাকরিতে প্রবেশে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

    বুধবার সরকারি চাকরিতে প্রবেশে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখাসহ নানা দাবিতে ঢাকা সাভারের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

    বুধবার বিকেল সোয়া ৩টার দিকে মহাসড়কে নেমে আসেন কয়েক হাজার শিক্ষার্থী। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় কয়েক কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

    পরে বিকেল ৫টার দিকে মহাসড়ক থেকে সরে যান শিক্ষার্থীরা। বিক্ষোভের সময় আন্দোলনকারীদের বাধা মুখে পড়েন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম।‌ এ সময় বিকল্প পথে গাড়ি নিয়ে রওনা হয়ে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় সাভারে যান তিনি।

    এর আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল বের হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের ডেইরি গেইট এলাকায় অবস্থান নেন শিক্ষার্থীরা।

    আন্দোলনরত শিক্ষার্থীদের দাবিগুলো হলো ২০১৮ এর পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকুরিতে (সব গ্রেডে) অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দিতে হবে এবং সংবিধান অনুযায়ী কেবল অনগ্রসর ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কথা বিবেচনা করা যেতে পারে, সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দিতে হবে, দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

    উক্ত বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ. এফ. এম সায়েদ গণমাধ্যমকে বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে আন্দোলনকারীরা মহাসড়ক থেকে ফিরে যাওয়ার পর বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।

  • পেশাগত সততা ও দক্ষতায় শুদ্ধাচার পুরস্কার পেলেন মাদরাসা অধিদপ্তরের ডিডি জাকির হোসেন

    পেশাগত সততা ও দক্ষতায় শুদ্ধাচার পুরস্কার পেলেন মাদরাসা অধিদপ্তরের ডিডি জাকির হোসেন

    আরিফ রববানী ময়মনসিংহ।।

    পেশাগত দক্ষতা, সততা, কর্তব্যনিষ্ঠা, শৃঙ্খলাবোধ, সহকর্মীদের ও সেবাগ্রহীতার সঙ্গে ভালো আচরণের জন্য ‍শুদ্ধাচার ‍পুরস্কার পেয়েছেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মোঃ জাকির হোসাইন। তিনি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের গ্রেড-২ থেকে গ্রেড-৯ ভুক্ত কর্মকর্তা হিসাবে এই পুরস্কার পেয়েছেন বলে জানা গেছে। মাদরাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মো. জাকির হোসেনসহ মোট তিনজন শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন।

    রবিবার (৩০ জুন)মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবু নঈম স্বাক্ষরিত অফিস আদেশে শিক্ষা মন্ত্রণালয়ের মাদরাসা ও কারিগরি বিভাগ থেকে ২০২৩-২৪ অর্থবছরে তাদের শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত করা হয় বলে সুত্র জানিয়েছে।

    শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরের আওতাধীন সংস্থা/প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে থেকে মোঃ জাকির হোসেন এই পুরস্কার পেয়েছেন। তিনি ২০২৩-২৪ অর্থবছরের জন্য এই পুরস্কার অর্জন করেছেন।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সহকারী অধ্যাপক মোঃ জাকির হোসাইন ৩১ তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা।

    মোঃ জাকির হোসাইন ছাড়াও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরের আওতাধীন সংস্থা/প্রতিষ্ঠানের আরও দুইজন এই শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন।মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন দপ্তর/প্রতিষ্ঠান প্রধান হিসেবে পুরস্কার পেয়েছেন মাদ্রাসা শিক্ষকগণের শিখন দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ সংক্রান্ত প্ৰকল্পের প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মোঃ হানিফ উদ্দীন। ১৭তম গ্রেড থেকে ২০তম গ্রেডের মধ্যে থেকে এই পুরস্কার পেয়েছেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর মোঃ রিপন মিয়া।

    নীতিমালা অনুযায়ী, শুদ্ধাচার পুরস্কার পাওয়া কর্মকর্তা-কর্মচারীরা এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ, ক্রেস্ট ও সনদ পাবেন।

    শুদ্ধাচার পুরস্কার প্রদান (সংশোধন) নীতিমালা-২০২১ এর ৩.২ নং নীতি অনুযায়ী কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরের আওতাধীন সংস্থা/প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারীকে শুদ্ধাচার চর্চার স্বীকৃতিস্বরূপ “শুদ্ধাচার পুরস্কার ২০২৩-২৪” প্রদান করা হয়।

    রাষ্ট্রীয় শুদ্ধাচার পুরস্কার হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রবর্তিত সরকারি কর্মচারীদের পেশাগত দক্ষতা, সততা ইত্যাদির উপর ভিত্তি করে প্রদান করা একটি পুরস্কার। ২০১৭ সালের ৬ এপ্রিল শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা-২০১৭ (সংশোধিত-২০২১) প্রকাশিত হয়।

  • অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা

    অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা

    মোঃ রকিবুল মিনা
    বাগেরহাট সদর প্রতিনিধি।

    পল্লী বিদ্যুৎ সমিতিগুলোতে বেতন বৈষম্য, মানহীন ও নিম্নমানের মালামালের কারণে ভঙ্গুর বিতরণ ব্যবস্থা নিরসনসহ অভিন্ন চাকরিবিধি এবং চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। মঙ্গলবার (২ জুলাই) বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির পোলঘাট এলাকার প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন তারা।

    সমিতির প্রধান কার্যালয়সহ ১০টি জোনাল ও একটি সাব-জোনাল অফিসের কয়েকশ’ কর্মকর্তা-কর্মচারী কর্মবিরতিতে যোগ দেন।

    এ সময় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন, বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম শহিদুল ইসলাম, এজিএম সিফাতুল্লাহ, পারভেজ আলম, রিপন বিশ্বাস, লাইন টেকনিশয়ান রাজীব রায়, রাজু আহম্মেদ, শারমিন কেয়া প্রমুখ।

    বক্তারা বলেন, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলায়, বৈষম্যের কোন স্থান নাই’। একই দেশে দুই আইন থাকতে পারে না। পল্লী বিদ্যুতায়ন বোর্ড সমিতি সমূহে শোষন, নির্যাতন, নিপীড়ন অব্যহত রেখেছে। পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির বৈষম্য দূরীকরণ ও অভিন্ন সার্ভিস কোড অবশ্যই প্রয়োজন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান আন্দোলনরতরা। তবে জরুরি গ্রাহক সেবা ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে।

  • সভাপতি নুরুল ইসলাম, সম্পাদক কাদের পটিয়া প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত

    সভাপতি নুরুল ইসলাম, সম্পাদক কাদের পটিয়া প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত

    পটিয়া প্রতিনিধি।।
    চট্টগ্রামের পটিয়া প্রেস ক্লাবের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপÍ করে ১৪ সদস্য বিশিষ্ট একটি নতুন কার্যকরি কমিটি ঘোষণা করা হয়েছে। ২ জুলাই (মঙ্গলবার) বিকেলে পটিয়া প্রেস ক্লাব কার্যালয়ে এক সভা বর্তমান সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
    এতে সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য পটিয়া প্রেস ক্লাবের কার্যকরি কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি নুরুল ইসলাম (দৈনিক প্রতিদিনের সংবাদ), সাধারণ সম্পাদক গোলাম কাদের (দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ), সিনিয়র সহ-সভাপতি এটিএম তোহা (দৈনিক ইত্তেফাক), যুগ্ম সম্পাদক আ.ন.ম সেলিম (দৈনিক দেশ রূপান্তর), অর্থ সম্পাদক বিকাশ চৌধুরী (দৈনিক জনকন্ঠ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তাপস দে আকাশ (বিজয় টিভি), প্রচার সম্পাদক মহিউদ্দিন চৌধুরী (একুশে টিভি), দপ্তর সম্পাদক মোঃ মোরশেদ আলম (দৈনিক সময়ের আলো), সমাজ কল্যান সম্পাদক এসএমএ জুয়েল (দৈনিক আমার বার্তা), কার্যকরি সদস্য কাউছার আলম (দৈনিক কালেরকন্ঠ), গিয়াস উদ্দিন  (দৈনিক সাঙ্গু), রনি কান্তি দেব (দৈনিক জনবাণী), সনজয় সেন (দৈনিক ভোরের দর্পন), আবদুল্লাহ আল নোমান (দৈনিক সময়ের কাগজ)।
    নবনির্বাচিত কমিটির সভাপতি নুরুল ইসলাম এক বিবৃতিতে জানান, সাবেক মহকুমা শহর পটিয়ার অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে। পটিয়া প্রেস ক্লাব ১৯৭৭ সাল থেকে ধারাবাহিকভাবে অন্যায়, অনিয়ম-দূর্নীতি তুলে ধরে উন্নয়ন অগ্রযাত্রায় অগ্রনী ভূমিকা রেখে যাচ্ছে। যা আগামীতেও ধরে রাখা হবে। এজন্য তিনি দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন।

  • পুঠিয়ায় মাছবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ১ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

    পুঠিয়ায় মাছবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ১ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

     

    পুঠিয়া (রাজশাহী):প্রতিনিধিঃ পুঠিয়ায় মাছবাহী ট্রা কের চাকায় পিষ্ট হয়ে নাসিম আলী (৩৫) নামে এক মোটর সাইকেল আরোহী মৃত্যুহয়েছে।

    এ ঘটনারপর স্থানীয় লোকজন মাছসহ ট্রাকটি আটক করেছে।

    মঙ্গলবার দুপুরে পুঠিয়া-তাহেরপুর সড়কের ধোকড়াকুল বাজারে এই র্দুঘটনা ঘটে। নিহত নাসিম ধোকড়াকুল এলাকার মকসেদ আলীর ছেলে।

    প্রত্যক্ষর্দশীরা জানান, নিহত নাসিমের ধোকড়াকুল বাজারে মুদিখানার দোকান আছে। সে বাড়ী থেকে মোটরসাইকেলে দোকানে আসার সময় ধোকড়াকুল বাজারে আসলে তাহের পুরের দিক থেকে আসা মাছবাহী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।

    এ বিষয়ে থানার অফিসার ইনর্চাজ সাইদুর রহমান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায়।

    এলাকার লোকজন ট্রাক ও তার ড্রাইভারকে আটক করে রেখেছিল, পরে তাদের থানায় নিয়ে এসেছি।

    মৃত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। #

    মাজেদুর রহমান( মাজদার) 

    পুঠিয়া রাজশাহী। 

  • উজিরপুর সাংবাদিক ইউনিয়নে সাংবাদিক জুনায়েদ খান সিয়াম এর জন্মদিন পালন

    উজিরপুর সাংবাদিক ইউনিয়নে সাংবাদিক জুনায়েদ খান সিয়াম এর জন্মদিন পালন

    নিজস্ব প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর সাংবাদিক ইউনিয়ন এর দপ্তর সম্পাদক ও দৈনিক সময়ের বার্তা পত্রিকার উজিরপুর উপজেলা প্রতিনিধি তরুন সাংবাদিক মোঃ জুনায়েদ খান সিয়াম এর জন্মদিন পালন করেছে উজিরপুর সাংবাদিক ইউনিয়ন।

    ২ জুলাই মঙ্গলবার উজিরপুর সাংবাদিক ইউনিয়ন এর কার্যালয়ে জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। এসময় উপস্থিত ছিলেন উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও আমাদের সময় উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার, সাধারণ সম্পাদক ও মানবকন্ঠ প্রতিনিধি মোঃ মাহফুজুর রহমান মাসুম, সহ সভাপতি বাংলার বনে প্রতিনিধি চঞ্চল সরদার,সাংগঠনিক সম্পাদক আমাদের নতুন সময় প্রতিনিধি নাজমুল হক মুন্না,ক্রীড়া সম্পাদক ও বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি সুদেব মন্ডল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও হিরন্ময় প্রতিনিধি বিপ্লব চন্দ্র হাজারী,সাংবাদিক জিএম আকাশ সহ আরো অনেকে।
    সাংবাদিকতার পাশাপাশি তিনি এম,এস, এস সমাজকর্মে অধ্যায়নরত আছেন। তিনি বরিশালের জনপ্রিয় দৈনিক আজকের বরিশাল ও অনলাইন দিপ্তকন্ঠ নিউজ পোর্টালে যোগদানের মধ্য দিয়ে তার সাংবাদিকতা শুরু করেন।পরে বরিশালের বেশ কয়েকটি জনপ্রিয় দৈনিকে পত্রিকায় কাজ করেছিলেন তিনি। তিনি বর্তমানে আজকের সময়ের বার্তা সহ বেশ কয়েকটি নিউজ পোর্টালে কর্মরত আছেন।

  • উত্তম কুমার ব্যানার্জী, রোটারী ক্লাব অব চিটাগং লেইক ভিউ- এর সভাপতি নির্বাচিত

    উত্তম কুমার ব্যানার্জী, রোটারী ক্লাব অব চিটাগং লেইক ভিউ- এর সভাপতি নির্বাচিত

    মহিউদ্দীন চৌধুরী, ষ্টাফ রিপোর্টার।।
    উত্তম কুমার ব্যানার্জী, রোটারী ক্লাব অব চিটাগং লেইক ভিউ- এর সভাপতি (২০২৪-২৫) নির্বাচিত হয়েছেন। তিনি বাংলাদেশে রোটারী ক্লাব অব চিটাগং লেইক ভিউ নানা বিষয়ে সাফল্য অর্জন করেছে। ৩০ শে জুন -২০২৪ থেকে তিনি ক্লাব বোর্ডের সভাপতি হিসাবে দায়িত্বভার গ্রহন করেছেন। মিঃ উত্তম কুমার ব্যানার্জী, ১৯৮১ সালে চট্টগ্রাম কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচ এস সি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে কৃতির্থের সাথে বি এস সি (অনার্স) ও মাস্টার্স কেমিষ্টী ডিগ্রী লাভ করেন। তরুন বয়স থেকে তিনি কেমিষ্ট- কোয়ালিটি কন্ট্রোল (ফার্মাসিউটিকেল), সন্দ্বীপ মুস্তাফিজুর কলেজে কেমিষ্টী প্রভাষক, বিসিআইসির অধীন যমুনা সারকারখানা, বহুজাতিক কোম্পানী কর্ণফুলী ফার্টিলাইজারে কর্মরত ছিলেন। তিনি চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন এবং বিসিএস এর আজীবন সদস্য। বর্তমানে তিনি মিরেরসরাই ইকনোমিক জোনে “টেকনিকেল এডভাইজার টু এম ডি” পদে একটি রফতানীমুখী কেমিকল ইনডাস্ট্রীতে দায়িত্বভার গ্রহন করেছেন।

  • নড়াইলে ইয়াবাসহ একজন গ্রেফতার

    নড়াইলে ইয়াবাসহ একজন গ্রেফতার

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি//

    নড়াইলে ডিবি পুলিশের অভিযান একশত পিস ইয়াবাসহ একজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ মুরসালিন মোল্লা (২৩) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ মুরছালিম মোল্লা (২৩) যশোর জেলার অভয়নগর থানাধীন ধুলগ্রাম গ্রামের মোঃ কবির মোল্লার ছেলে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, সোমবার (১ জুলাই) নড়াইল জেলার কালিয়া থানাধীন ৮নং পেড়লী ইউনিয়নের পেড়লী গ্রামের মহসিন মোড় হিরন শিকদারের মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) ফারুক হোসেন, এএসআই (নিঃ) আনিসুজ্জামান ও এএসআই (নিঃ) মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ মুরসালিন মোল্লা (২৩) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য একশত পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামির নামে তিনটি নিয়মিত মামলা রয়েছে যা বিজ্ঞ আদালতে বিচারাধীন। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম জানান, নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান’র নির্দেশনায় মাদক মুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

  • রায়গঞ্জে শিক্ষার্থীরা পেল প্রধানমন্ত্রীর বিশেষ উপহার

    রায়গঞ্জে শিক্ষার্থীরা পেল প্রধানমন্ত্রীর বিশেষ উপহার

    সিরাজগঞ্জ প্রতিনিধি :
    সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বরে নতুন বাইসাইকেলের হাতল ধরে দাঁড়িয়ে ছিল ৪৩ জন শিক্ষার্থী। তারা যে খুশি তা দাঁড়ানোর ভঙ্গিতেও প্রকাশ পাচ্ছিল। আর বাইসাইকেল যে তারা চালাতে প্রস্তুত এমন দৃঢ়তা ফুটেছিল ওদের মুখে। এরা সবাই এ উপজেলার প্রত্যন্ত গ্রামের খেটে খাওয়া গরিব মানুষের সন্তান।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার হিসাবে সমতলে বসবাসকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ভুক্ত শিক্ষার্থীদের মাঝে ৩য় ও ৪র্থ পর্বের গরীব ও মেধাবী ৪৩ শিক্ষার্থীকে বাই সাইকেল ও ৩৪২ জনকে শিক্ষা উপবৃত্তি’র অর্থ বিতরণ করা হয়।
    গতকাল সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত বাইসাইকেল ও উপবৃত্তি বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা: আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান গোলাম হোসেন শুভন সরকার, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব আব্দুল হান্নান খান, ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম মাইকেল, মহিলা ভাইস চেয়ারম্যান পাপিয়া পারভীন পরি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদী আল মাজি জিন্নাহ,রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি কে,এম রফিকুল ইসলাম প্রমুখ।

    সাইকেল পেয়ে ক্ষুদ্র-নৃগোষ্ঠী শিক্ষার্থী ববিতা মাহাতো বলেন, বাবার আর্থিক অবস্থা বুঝে সাইকেল নিয়ে স্কুলে যাওয়ার ইচ্ছেটা প্রায় বিসর্জন দিয়েছিলাম। প্রধানমন্ত্রীর দেওয়া সাইকেল পেয়ে আমার সেই ইচ্ছে পুরণ হলো। আমি সাইকেল নিয়ে স্কুলে যাব। এ আনন্দ আপনাদের বলে বোঝাতে পারব না।