Blog

  • সুজানগরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৭৬টি পরিবার পেল ঢেউটিন ও অর্থ সহায়তা

    সুজানগরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৭৬টি পরিবার পেল ঢেউটিন ও অর্থ সহায়তা

    এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগর উপজেলায় বিভিন্ন সময় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৭৬টি পরিবারের মাঝে নগদ অর্থের চেক ও গৃহ নির্মাণের জন্য ঢেউটিন বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারকে নগদ তিন হাজার টাকার চেক ও এক বান্ডিল করে ঢেউটিন বিতরণ করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদার স ালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মো.আব্দুল ওহাব, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মেহেদী হাসান ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জুয়েল রানা । এ সময় তাতীবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা, ভায়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন, হাটখালী ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ, আহম্মদপুর ইউপি চেয়ারম্যান সবুজসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা জানান, সুজানগর পৌরসভাসহ উপজেলার ৮টি ইউনিয়নের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৭৬টি পরিবারের প্রত্যেকটি পরিবারকে নগদ তিন হাজার টাকার চেক ও এক বান্ডিল করে এ ঢেউটিন বিতরণ করা হয়

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • সাগরকান্দি এতিমখানায় ২ লাখ ৪০হাজার টাকার চেক বিতরণ

    সাগরকান্দি এতিমখানায় ২ লাখ ৪০হাজার টাকার চেক বিতরণ

    এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগর উপজেলার নিবন্ধনপ্রাপ্ত সাগরকান্দি এতিমখানায় দুই লাখ ৪০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে বুধবার অত্র প্রতিষ্ঠানের প্রধানের হাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের এ অর্থের চেক তুলে দেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। এ সময় সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো.আব্দুল ওহাব,উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মেহেদী হাসান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জুয়েল রানা,উপজেলা সমাজ সেবা অফিসার জিল্লুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, তাতীবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা, ভায়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন, হাটখালী ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ, আহম্মদপুর ইউপি চেয়ারম্যান সবুজ,দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলম রিপনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা সমাজ সেবা অফিসার জিল্লুর রহমান জানান, বেসরকারি নিবন্ধনপ্রাপ্ত এতিমখানায় এতিম শিশুদের লালন পালনের বেসরকারীভাবে এতিমখানাগুলো পরিচালনা করে আসছে। আর এতিমখানাগুলো সুষ্ঠভাবে পরিচালনার জন্য বিভিন্ন সময় সমাজসেবা অধিদপ্তর থেকে সরকারিভাবে সহযোগিতা প্রদান করা হয়,যা ক্যাপিটেশন গ্রান্ড নামে পরিচিত। বেসরকারি এতিমখানায় ক্যাপিটেশন গ্রান্ড বরাদ্দ সরকারের সামাজিক নিরাপত্তা বলয় কর্মসূচির একটি উল্লেখযোগ্য অংশ। এরই অংশ হিসেবে সুজানগর উপজেলার নিবন্ধনপ্রাপ্ত সাগরকান্দি এতিমখানায় দুই লাখ ৪০ হাজার টাকার অনুদানের এ চেক বিতরণ করা হয়।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • নড়াইলের পল্লীতে দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা, স্বর্ণালংকার ও মোটরসাইকেল লুট

    নড়াইলের পল্লীতে দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা, স্বর্ণালংকার ও মোটরসাইকেল লুট

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার বাঐসোনা ইউনিয়নের নলামারা গ্রামে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা ঘরের গেটের তালা ভেঙ্গে প্রবেশ করে অস্ত্রের মুখে বাড়ির মালিককে জিম্মি করে হাত মুখ বেধে নগদ টাকা সহ ৮ লক্ষ টাকার মালামাল লুটের অভিযোগ পাওয়া গেছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, ৩ জুলাই (বুধবার) রাত আড়াই টার দিকে নলামারা গ্রামের মফিজ চৌধুরীর বাড়ীতে এ দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। ভুক্তভোগী সূত্রে জানা যায়, রাত আড়াই টার দিকে সংঘবদ্ধ ডাকাত দল একতলা পাঁকা ভবনের গেটের তালা ভেঙ্গে ঘরে ঢুকে অস্ত্রের মুখে মফিজ ও তার স্ত্রীকে জিম্মি করে নগদ ৩,৫১,০০০/=(তিন লক্ষ একান্ন হাজার) টাকা, একটি মোটরসাইকেল, ৩২ ইঞ্চি টিভি ও আড়াই ভরি স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়।পরে তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে।
    এ বিষয়ে স্থানীয়রা বলেন, আমরা খবর পেয়ে এসে জানতে পারি মফিজের বাড়ি রাতে ডাকাতি হয়েছে।সে কৃষি কাজ করে কিছু সম্পদ বানিয়েছে এবং তার মেয়ের বিবাহের জন্য কিছু টাকা সংগ্রহ করেছিল ডাকাতেরা সবকিছু লুট করে তাকে সর্বশান্ত করে দিয়েছে।
    এ বিষয়ে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীরা অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • ঝিনাইদহে বিএনপির খালেদা মুক্তি সমাবেশে নিতাই রায় চৌধূরী

    ঝিনাইদহে বিএনপির খালেদা মুক্তি সমাবেশে নিতাই রায় চৌধূরী

    ঝিনাইদহ প্রতিনিধি
    বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এ্যাডভোকেট নিতাই রায় চৌধূরী বলেছেন, আমাদের প্রিয় মাতৃভুমির স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব ও আমাদের জাতীয় মুক্তি এখন আর মুক্ত স্বাধীন দেশের মতো নেই। দেশ এক ভয়াবহ পরিস্থিতির মুখে ঠেলে দিয়েছে এই লুটেরা দর্নীতিবাজ সরকার। শুধু সরকার প্রধানই নয়, তার মন্ত্রীসভার সব সদস্যই লুটেরা-দুর্নীতিবাজ। আর শেখ হাসিনা হচ্ছেন এই ৩৪ চোরের সরকার প্রধান। নিতাই রায় চৌধুরী আজ বুধবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে বিএনপি এই সমাবেশের আয়োজন করে। ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট এম এ মজিদের সভাপতিত্ব সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা মীর রবিউল ইসলাম লাভলু, জাহিদুজ্জামান মনা, এ্যাডভোকেট মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, আহসান হাবিব রণক, শাহাজাহান আলী, আশরাফুল ইসলাম পিন্টু, ছাত্রদল নেতা সৌমেনুজ্জামান সোমেন, মহিলাদল নেত্রী অধ্যক্ষ কামরুন্নাহার লিজি ও তহুরা বেগম। বৃষ্টি ও দুর্যোগপুর্ন আবহাওয়া উপেক্ষা করে ঝিনাইদহের ৬ উপজেলার বিভিন্ন গ্রাম থেকে শত শত নেতাকর্মী সমাবেশে যোগদান করেন। নিতাই রায় চৌধূরী আরো বলেন, একটা দেশের সেনাবাহিনী নিয়ে এই দেশের মানুষ কত গর্বিত। কত সুযোগ-সুবিধা দিয়ে তিল তিল করে গড়ে তোলে। অথচ সেই বাহিনীর প্রধান জেনারেল আজিজ দুর্নীতি, ক্ষমতার অপব্যাবহার, অন্যায় ও অবৈধ ভাবে সম্পদ গড়ে তুলেছেন। একই ভাবে পুলিশ প্রধান বেনজির আহম্মেদ, এনবিআর কর্মকর্তা মতিউর রহমানসহ সরকারের আস্থাভাজনরা পালিয়ে বেড়াচ্ছেন। তারা দেশের মানুষের লাখ লাখ কোটি টাকা লুটপাট করেছেন। নিতাই রায় অভিযোগ করেন, শেখ হাসিনা এই মহাদুর্নীতিবাজদের দিয়ে বিরোধী মত দমন করে চলেছেন। তিনি এই বাহিনীগুলো এভাবেই সাজিয়েছেন। এ করণেই প্রতি মহুর্তে গনতান্ত্রিক আন্দোলন-সংগ্রামকে প্রতিমুহুর্তে পদপিষ্ট করা হচ্ছে, যাতে আমরা আগের মতো উন্মুক্ত জায়গায় সভা সমাবেশ করতে না পারি। তিনি বলেন, একের পর এক অন্যায় আইন করে দেশের ব্যাংকগুলো থেকে হাজার হাজার নয়, ক্রমাগত ভাবে লাখ লাখ কোটি টাকা লুটপাট করা হয়েছে। শেয়ার বাজার ধ্বংস করা হয়েছে। দেশের মেরুদন্ড ভেঙ্গে দেয়া হয়েছে। তাই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এবং তলিয়া যাওয়া এই দেশকে টেনে উদ্ধার করতে আন্দোলনের কোন বিকল্প নেই। আর একরণেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি প্রয়োজন। দেশনেত্রীকে মুক্ত করতে না পারলে আমাদের পায়ে পরাধীনতার ডান্ডাবেড়ি উঠবে। তাই সময় থাকতে দেশপ্রেমিক বিএনপি নেতাকর্মীদের জেগে উঠতে হবে।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।

  • সুজানগরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে পৌরসভা চ্যাম্পিয়ন

    সুজানগরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে পৌরসভা চ্যাম্পিয়ন

    এম এ আলিম রিপন,সুজানগরঃ সুজানগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭)বালক জাতীয় ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় দুলাই ইউনিয়নকে ১-০ গোলে হারিয়ে সুজানগর পৌরসভা উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আখতারুজ্জামান জর্জ এর স ালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো.আব্দুল ওহাব, থানা অফিসার ইনচার্জ জালাল উদ্দিন,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মেহেদী হাসান ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জুয়েল রানা। অনুষ্ঠানে সুজানগর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সেলিম মোরশেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই,তাতীবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা, ভায়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন, হাটখালী ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ, আহম্মদপুর ইউপি চেয়ারম্যান সবুজ, সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) দিলীপ কুমার, মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের, ক্রীড়া সংগঠক আব্দুল জব্বার, শহিদুল ইসলাম দায়েন, আব্দুল আলিম যতিন, মজিবর রহমান,সাইদুর রহমান সাইদ,দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলম রিপনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলা পরিচালনা করেন দেলোয়ার হোসেন,সবুজ, শাহীন ও তুহিন। ধারাভাষ্যকার ছিলেন মোতাহার আলী ও রাহেনুল ইসলাম। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরীদের ক্রীড়া চর্চায় উদ্বুদ্ধকরণ ও শারীরিক,মানসিক ও নান্দনিক বিকাশ,প্রতিযোগীতার মাধ্যমে মনোবল বৃদ্ধি এবং মাদকাশক্তি,জঙ্গিবাদসহ সকল ধরণের অসামাজিক কার্যকলাপ থেকে বিরত রাখার লক্ষ্যেই এ আয়োজন করেছে সরকার।উল্লেখ্য সুজানগর পৌরসভা সহ উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ এ প্রতিযোগিতায় অংশগ্রহন করে।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি

  • পাইকগাছায় টানা বৃষ্টিতে ব্যস্ততা বেড়েছে ছাতা কারিগরদের

    পাইকগাছায় টানা বৃষ্টিতে ব্যস্ততা বেড়েছে ছাতা কারিগরদের

    ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা)।।
    বৃষ্টিতে ব্যস্ততা বাড়ছে ছাতার কারিগরদের। ঋতুর এই দেশ বাংলাদেশ। বর্ষার দুই মাস হলো আষাঢ় আর শ্রাবণ মাস। এ বছর আষাঢ় মাস থেকে বৃষ্টি হচ্ছে। একটানা বৃষ্টি মানুষের ভোগান্তি বেড়েছে। তাই বর্ষাকালে ছাতার ব্যবহার অন্য সময়ের তুলনায় বেড়ে যায়। সেই সঙ্গে ব্যস্ততা বেড়ে যায় ছাতা কারিগরদের।
    সারাবছর তেমন একটা কাজ থাকে না ছাতা কারিগরদের। তবে বর্ষা যেন তাদের জন্য আশীর্বাদ স্বরূপ। কারণ, বর্ষা এলেই কদর বাড়ে তাদের। আর গেলো কয়েকদিনের টানা বৃষ্টির কারণে পাইকগাছায় ছাতা কারিগররাও ব্যস্ত সময় পার করছেন।
    বৃষ্টির কারণে পাইকগাছা উপজেলার পৌরবাজার, নতুন বাজার,আগড়ঘাটা, কপিলমুনি,বাকা বাজারসহ বিভিন্ন হাটবাজারে রাস্তার পাশে ফুটপাতে বসে নষ্ট ছাতা মেরামত করাতে লোকজনের ভিড় করছে। কারিগরদের ব্যস্ততা অনেক বেড়েছে। তারা নাওয়া-খাওয়া ভুলে রাতদিন কাজ করে যাচ্ছেন।
    পৌরবাজার পোস্ট অফিসের সামনে ফুটপাতে ছাতা মেরামতে ব্যস্ত ছিলেন কামাল শেখ। দীর্ঘ ২০ বছর ধরে তিনি এ কাজের সঙ্গে যুক্ত। কামাল শেখ বলেন, বৃস্টি হলে কাজও বেশী হয়। বৃষ্টির দিনে ছাতা মেরামতের কাজ একটু বেশি হয়।এসময় তিন থেকে পাচ শত টাকা রোজগার হয়।টানা বৃস্টির দিন ১৫শত টাকার কাজ করেছি। তবে অন্য সময় তেমন একটা কাজ থাকে না।
    উপজেলার মটবাটি গ্রামের গৃহিণী রহিমা বেগম বলেন, আমার এক মেয়ে এক ছেলে। ছেলে-মেয়েরা বিদ্যালয়ে লেখাপড়া করে। এখন বৃষ্টির সময়। তাই প্রাইভেট পড়তে গেলে বৃষ্টিতে ভিজতে হয়। ছেলেমেয়েদের জন্য ঘরে থাকা দুইটা নষ্ট ছাতা মেরামত করতে এসেছি। ছাতা মেরামতের সামগ্রীর দাম বেড়েছে আর মুজুরিও বেশি টাকা নিচ্ছেন বলে অভিযোগ জনসাধারণের।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।

  • নড়াইলে পুলিশের অভিযান জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ গ্রেফতার ২

    নড়াইলে পুলিশের অভিযান জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ গ্রেফতার ২

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলের লোহাগড়া উপজেলায় জুয়ার আসর থেকে ইউপি সদস্য (মেম্বার) ফরিদ মোল্যা (৩৫) এবং আসলাম শেখ (৪৫) নামে দুই জুয়াড়িকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, মঙ্গলবার (২ জুলাই) তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালাতে পাঠিয়েছে পুলিশ। এর আগে গত সোমবার (১ জুলাই) রাতে উপজেলার বাহিরপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
    লোহাগড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তৌফিক হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

    গ্রেফতার মো. ফরিদ মোল্যা উপজেলার কাশিপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) এবং ঈশাণগাতী গ্রামের মান্নান মোল্যার ছেলে। আসলাম শেখ একই উপজেলার বাহিরপাড়া গ্রামের মৃত ইউনুস শেখের ছেলে।

    পুলিশ জানায়, সোমবার রাতে লোহাগড়া উপজেলার বাহিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের ধানক্ষেতে জুয়ার আসর বসেছে— এমন গোপন সংবাদ পেয়ে লোহাগড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তৌফিক হাসানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। এসময় ৬/৭ জুয়াড়ি দৌড়ে পালিয়ে গেলেও ইউপি সদস্যসহ আরও এক জুয়াড়িকে গ্রেফতার করে পুলিশ। এসময় জুয়া খেলার সরঞ্জামসহ নগদ টাকা জব্দ করে পুলিশ।
    এসআই তৌফিক হাসান জানান, সোমবার রাতে অভিযান চালিয়ে এক ইউপি সদস্যসহ দুজনকে জুয়ার আসর থেকে গ্রেফতার করি। মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

  • গোদাগাড়ীতে ইউএনও আতিকুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

    গোদাগাড়ীতে ইউএনও আতিকুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম এর বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
    বুধবার দুপুরে উপজেলা পরিষদ অডিটারিয়ামে উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ বেলাল উদ্দীন সোহেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম।

    রিপা রানী দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবেদন, গোদাগাড়ী প্রেস ক্লাবের সভাপতি এবিএম কামরুজ্জান বকুল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি একে তোতা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সারমিন সুলতানা, পরিসংখ্যান অফিসার মোঃ শরিফুল ইসলাম, উপজেলা এলজিইডির প্রকৌশলী মুনসুর রহমান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. শাইলা সারমিন প্রমূখ।

    বক্তাগণ বলেন, উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম মাত্র ১০ মাসের মধ্যে এত সাফল্য অর্জন করেছেন, মাদক প্রতিরোধ, মুক্তিযোদ্ধাদের জন্য অফিসে লাল রং এর চিয়ার স্থাপন করে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। উপজেলার মেইন গেট, বাসভবনের গেট, প্রধান মন্ত্রীর বিনা মূল্য বাড়ী উপহার, ব্যাপক উন্নয়ন কাজের সাথে যুক্ত থেকেছেন। মানুষ বেঁচে থাকে তার কর্মের মাধ্যমে। তিনি কর্মকর্তা, কর্মচারী, রাজনীতিবিদ, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, সুধীজনদের সাথে সুসম্পর্ক রেখে রাষ্টের কাজ করেছেন, জনগনের কাজ করেছেন। তিনি কর্মঠ, সৎ, যোগ্য, দ্রুততার সাথে কাজ করেছেন। এত গুনের অধিকারী মানুষটি সবার হৃদয় ভেঙ্গে চলে যাচ্ছেন। যেত নাহি দিব হায় তবু যেতে দিতে হয়, তবে চলে যায়।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • তানোরে সামাজিক নিরাপত্তা কর্মসুচির টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকচক্র

    তানোরে সামাজিক নিরাপত্তা কর্মসুচির টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকচক্র

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরে সামাজিক নিরাপত্তা কর্মসুচির উপকারভোগীদের মাসিক ভাতার টাকা কৌশলে হাতিয়ে নিচ্ছে একটি সংঘবদ্ধ প্রতারকচক্র। এনিয়ে উপকারভোগীরা চরম বিপাকে পড়েছেন। ভুক্তভোগীদের অভিযোগ সংশ্লিষ্ট বিভাগের একশ্রেণীর অসাধু ও দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীর নেপথ্যে মদদে সংঘবদ্ধ প্রতারকচক্র বিস্তার নেটওয়ার্ক গড়ে তুলেছে। কারণ কর্মকর্তা-কর্মচারীদের মদদ ব্যতিত উপকারভোগীর মোবাইল নম্বর অন্য কারো জানার কথা নয়।
    জানা গেছে, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসুচিতে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও অনগ্রসর জনগোষ্ঠীদের আর্থিক সহায়তা দিয়ে আসছে। অথচ তাদের মাসিক ভাতার টাকা কৌশলে হাতিয়ে নিচ্ছে একটি সংঘবদ্ধ প্রতারকচক্র।
    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তানোর উপজেলায় সামাজিক নিরাপত্তা কর্মসুচির বিভিন্ন ক্যাটাগরিত মোট ৭ হাজার ৮৯২ জন ভাতা পাচ্ছেন। তার মধ্যে বয়স্ক ৩ হাজার ৮০৫ জন, বিধবা এক হাজার ৯০৫ জন, প্রতিবন্ধী ৪ হাজার ৬৫৪ জন এবং অনগ্রসর হিসেবে ৩১ জন ভাতা পাচ্ছেন। বয়স্করা প্রতি তিন মাস অন্তর অন্তর ১ হাজার ৮০০ টাকা, বিধবারা ১হাজার ৬৫০ টাকা, প্রতিবন্ধীরা ২ হাজার ৫৫০ টাকা এবং অনগ্রসর জনগোষ্ঠীর মানুষ প্রতি তিন মাস অন্তর অন্তর ১ হাজার ৬৫০ টাকা করে ভাতা পাচ্ছেন।
    এদিকে সাম্প্রতিক সময়ে উপজেলার বিভিন্ন এলাকার শত শত উপকারভোগীর কাছ থেকে প্রতারণার মাধ্যমে বড় অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। বিষয়টি নিয়ে প্রতিনিয়ত ভুক্তভোগীরা ভিড় করছেন উপজেলা সমাজসেবা কার্যালয়ে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খান বলেন, এই ধরণের প্রতারণা রোধে জনসচেতনতার কোনো বিকল্প নাই।
    খোঁজ নিয়ে জানা গেছে, বিগত ২০২১ সালের জানুয়ারি থেকে ‘নগদ’ মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে ভাতার টাকা দিচ্ছে সরকার। সেই টাকা বাড়িতে বসে মোবাইলে পাচ্ছেন উপকারভোগীরা। অথচ এর আগে ভাতার টাকা তুলতে উপকারভোগীদের ব্যাংকে যেতে হতো। কিন্ত্ত ডিজিটালাইজেশন হবার পর একটি সংঘবদ্ধ প্রতারক চক্র উপকারভোগীদের কাছ থেকে ভাতার টাকা হাতিয়ে নিচ্ছে। প্রথম দিকে তারা ফোন করে অ্যাকাউন্টের পিন নাম্বার চাইলেও এখন তারা ওটিপির মাধ্যমে নিমেষেই অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিচ্ছে। ইতমধ্যে উপজেলার ২টি পৌরসভা ও ৭টি ইউনিয়নের বিভিন্ন এলাকার শত শত মানুষ এই প্রতারণার শিকার হয়েছে।
    ভুক্তভোগী উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) কৃষ্ণপুর গ্রামের শারীরিক প্রতিবন্ধী বকুল বলেন, প্রতিবন্ধী হিসেবে প্রতিমাসে ৮৫০ টাকা করে ৩ মাস পরপর ২৫৫০ টাকা ভাতা পেতেন তিনি। এবার টাকা তুলতে গিয়ে শুনেন তার মোবাইল ব্যাংকিং এর অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হয়েছে। একথা শুনে কান্নায় ভেঙে পড়েন তিনি। অভাবের সংসারে ভাতার টাকায় দিয়ে তিনি ওষুধপত্র কিনতেন। এখন কিভাবে তিনি ওষুধ কিনবেন এ নিয়ে চিন্তার ভাজ তার কপালে। তিনি মোবাইল ব্যবহার করতে পারেন না আর তার পরিবারের কেউ প্রতারক চক্রকে ওটিপি দিয়েছেন কিনা তিনি তাও জানেন না। ইউপির বাতাসপুর গ্রামের আরেক ভুক্তভোগী মুনছুর আলী বলেন, কয়েকদিন আগে কেউ একজন ফোন দিয়ে নিজেকে উপজেলা সমাজসেবা অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে তার ভাতার টাকা বাড়িয়ে দেওয়া হবে এ কথা জানান। এজন্য তার মোবাইলে একটি কোড যাবে যা তাকে দেওয়ার জন্য বলে। তিনি সরল মনে বিশ্বাস করে ওটিপি দেওয়ার পর তার অ্যাকাউন্ট থেকে টাকা চলে যায়। তিনি শুধু নন তার গ্রামের অন্তত ৭ জন এরকম প্রতারণার শিকার হয়েছে বলে জানান তিনি।
    উপজেলার মুন্ডুমালা পৌরসভার বাসিন্দা রুবিনা বেগম বলেন, তিনি মোবাইলের কিছুই বুঝেন না। কিছুদিন আগে ভাতার টাকা বাড়িয়ে দেবে বলে একটা ফোন আসে যা আমার মেয়ে রিসিভ করে। পরবর্তীতে ফোনে একটি কোড আসে যা ওদেরকে দেওয়ার পরে অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যায়। বিষয়টির প্রতিকার চেয়ে তিনি উপজেলা সমাজসেবা অফিসে জানাবেন বলে জানান।
    তানোর উপজেলার সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খান বলেন, গত কয়েকদিনে প্রতারকচক্র কর্তৃক প্রতারিত হয়েছেন এ রকম বেশ কয়েকজন মানুষ আমাদের অফিসে এসেছেন। আমরা তাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি। উপজেলা সমাজসেবা অফিস থেকে কেউ ভাতা ভোগীদের ফোন করে কখনো পিন কোড অথবা ওটিপি চাইবে না। প্রতারণার রোধে এ বিষয়ে প্রচার প্রচারণা চালাচ্ছেন তারা।
    এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

  • তানোরে সরকারি রাস্তার গাছ নিধনের অভিযোগ

    তানোরে সরকারি রাস্তার গাছ নিধনের অভিযোগ

    আলিফ হোসেন,
    তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
    রাজশাহীর তানোরে অবৈধভাবে দু’দফায় সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত ৩ জুলাই বুধবার এলাকাবাসির পক্ষে আসলাম উদ্দিন মিয়া বাদি হয়ে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে বুরুজ মহল্লার আলহাজ্ব সৈয়দ আলী মিয়ার পুত্র সোহরাব আলী মিয়াকে প্রধান করে মোট ৯ জনকে আসামি করা হয়েছে।
    লিখিত অভিযোগে বলা হয়েছে, বাজশাহী জেলার তানোর পৌরসভার অন্তর্গত ৮ নম্বর ওয়ার্ডের জেএল নম্বর ১৩১, মৌজা- বুরুজ, আরএস দাগ নম্বর ৩৮০। সরকারি রাস্তার নকশার প্রকৃত স্থান পরিবর্তন করে নিজের স্বার্থে অন্যপাশ দিয়ে ২০ ফিট বিশিষ্ট রাস্তা নির্মাণ করিয়াছে। যার দু-পাশে মেহগনি, ইউকালেক্টর ও তালগাছ ছিল। যাহার আনুমানিক মূল্য ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা। আরও সময় পেলে উক্ত গাছগুলি আরো মূল্যবান হতো। যাহা ১ নম্বর বাদীর পিতা তার নিজ সীমানায় রোপন করেন এবং স্থানীয় জনগন কর্তৃক রোপিত ছিল। বর্তমানে উক্ত বিবাদীগন প্রভাবশালী হওয়ায় এবং লাইসেন্স বিহীন সার্ভেয়ার ৮নম্বর বিবাদী নাসির উদ্দিন (ভাদু)- র যোগসাজশে পরিকল্পিতভাবে সরকারি রাস্তার দু’দফায় মহামূল্যবান প্রায় ১৪টি তাজা গাছ কর্তন করেছে। যাহা সম্পূর্ণ বে-আইনী ও অপরাধমূলক কাজ। উল্লেখ্য যে, উক্ত রাস্তার পার্শ্বে বাদীর জমি থাকায় দীর্ঘ প্রায় ৩৫ বছর যাবৎ উক্ত রাস্তা ভোগদখল করিয়া আসিতেছে। বর্তমানে তারা উক্ত রাস্তার পার্শ্বে অন্য কাউকে যাতায়াত করতে দিবে না মর্মে ভীতি প্রদর্শন করিতেছে। তারা এলাকার প্রভাবশালী ও দাঙ্গাবাজ ব্যক্তি হওয়ার কারণে তাদের বিরুদ্ধে নাম উল্লেখপূর্বক কেহ বাদী হতে ভয় পাই।
    এদিকে এসব গাছ নিধনের খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসির মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে, উঠেছে সমালোচনার ঝড়। স্থানীয়রা ঘটনা সরেজমিন তদন্তপুর্বাক জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছেন। এবিষয়ে জানতে চাইলে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।#