তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভিকটিম বাদি হয়ে এক জনকে আসামি করে তানোর থানায় মামলা করেছেন। এঘটনায় পুলিশ মমিনুর রহমান(২৫) নামের একজনকে আটক করেছেন।
আটক মমিনুর রহমান উপজেলার বাধাইড় ইউনিয়নের (ইউপি) ঘোলকান্দর গ্রামের মুনসুর রহমানের পুত্র
জানা গেছে, উপজেলার বাধাইড় ইউনিয়নের (ইউপি) ঘোলকান্দর গ্রামের মুনসুর রহমানের পুত্র বখাটে মমিনুর রহমান (২৫) দীর্ঘদিন ধরে একই গ্রামের জনৈক ব্যক্তির স্ত্রীকে বিভিন্ন সময়ে কু-প্রস্তাব দিয়েও সাঁড়া পেতে ব্যর্থ হয়। পরবর্তীতে বখাটে মমিনুর রহমান গৃহবধূর স্বামী বাড়িতে না থাকার সুযোগে গৃহবধূর শয়নকক্ষে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে তানোর থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গত বুধবার ধর্ষক মমিনুর রহমানকে গ্রেফতার ও কারাগারে প্রেরণ করেন। এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম জানান, ধর্ষণের শিকার গৃহবধূ বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। বিশেষ অভিযান চালিয়ে ধর্ষণকারীকে গ্রেফতার ও কারাগারে প্রেরণ করা হয়েছে।#
Blog
-

তানোরে ধর্ষণ মামলায় যুবক আটক
-

নড়াইলে পুলিশের এস আইকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়ায় কাজী ইমরান আহমেদ (৪৫) নামে এক পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করানো হয়। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, বুধবার (৩ জুলাই) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার পাাংখারচর পাকার মাথা বটতলায় এ ঘটনা ঘটে। আহত কাজী ইমরান ওই গ্রামের কাজী পাড়ার মৃত কাজী নজির আহমেদের ছেলে। তিনি পুলিশের উপ পরিদর্শক (এস আই) পদে খুলনায় কর্মরত আছেন। ইতনা ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড সদস্য মো. রানা কাজী এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পুলিশ কর্মকর্তা কাজী ইমরান স্থানীয় এক ভাতিজির বিয়ের অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য খুলনা থেকে গ্রামের বাড়িতে রওনা করেন। বুধবার (৩ জুলাই) আনুমানিক সাড়ে ১০ টার দিকে পাংখারচর পাকার মাথা বটতলায় পৌঁছালে ১০ থেকে ১২ জনের একদল দুর্বৃত্ত ওই কর্মকর্তার গাড়ি চালককে অস্ত্রের মুখে জিম্মি করে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালিয়ে গুরুতর জখম করেন। দুর্বৃত্তের দল আগ্নেয়াস্ত্রের মহড়া দিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে পালিয়ে গেলে স্থানীয়রা আহত পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ কর্মকর্তার এখনো জ্ঞান ফেরেনি, তার চিকিৎসা চলছে।
স্থানীয় ইউপি সদস্য মো. রানা কাজী বলেন, স্থানীয় আধিপত্যের জেরে ইতনা ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আরজ আলী কাজী ওরফ লিচু কাজী ও রুবেল সরদারসহ আরও ১০ থেকে ১২ জন কাজী ইমরান আহমেদের ওপর হামলা চালায়। তাদের কাছে আগ্নেয়াস্ত্র থাকায় স্থানীয় কেউ আমরা আগাতে সাহস পাইনি। ঘটনা ঘটিয়ে তারা ফাঁকা গুলি ছুঁড়ে এলাকা ত্যাগ করে। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে তাজা বুলেট উদ্ধার করেছে। এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। -

নবনির্বাচিত উপজেলা প্রতিনিধিদের সাথে কলেজ শিক্ষকদের শুভেচ্ছা ও মতবিনিময়
পাইকগাছা (খুলনা)প্রতিনিধি।।
পাইকগাছা উপজেলা পরিষদের নবনির্বাচিত প্রতিনিধিদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন ফসিয়ার রহমান মহিলা কলেজের শিক্ষক বৃন্দ। শিক্ষক বৃন্দ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ কার্যালয় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আনন্দ মোহন বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান স ম আব্দুল ওয়াহাব বাবলু ও মহিলা ভাইস-চেয়ারম্যান অনিতা রাণী মন্ডল এর সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ উৎপল কুমার বাইন, সহকারী অধ্যাপক শফিয়ার রহমান,জিএম শফিকুল ইসলাম, ময়নুল ইসলাম, গাজী নূর মোহাম্মদ, মোস্তাফিজুর রহমান, আব্দুল আলীম, প্রভাষক প্রশান্ত সরকার,খান সেলিম, সমরেন্দ্র বিশ্বাস ও জাহাঙ্গীর আলম। -

পাইকগাছায় প্রেমিক যুগলের আত্মহ*ত্যা
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছায় আত্মহত্যার মাধ্যমে প্রেমজ সম্পর্ক সমাপ্ত করলো ব্রজ ও প্রিয়াঙ্কা নামের এক প্রেমিক যুগল।
তারা দু’জনই বুধবার সন্ধ্যার পরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যাকারী ব্রজ পাশ্ববর্তী কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নে নোয়ানী গ্রামের জয়দেব মন্ডলের ছেলে ও প্রিয়াঙ্কা উপজেলার গড়ইখালী ইউনিয়নের পরিতোষ মন্ডলের মেয়ে।ব্রজ গড়ইখালীর হোগলার চকে তার মামার বাড়ি থেকে লেখাপড়া করতো। লেখাপড়া সূত্রে প্রিয়াঙ্কার সাথে ব্রজ’র প্রেমজ সম্পর্ক গড়ে ওঠে।তারা দু’জনই এইচএসসি পরীক্ষার্থী। পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সম্প্রতি প্রিয়াঙ্কার অনত্র বিয়ে নিয়ে কথাবার্তা চলছিল। এ নিয়ে ব্রজ ও প্রিয়াঙ্কার মধ্যে ঝগড়া ও মনোমালিন্য সৃষ্টি হয়। যার জের ধরে প্রেমিকা প্রিয়াঙ্কা বুধবার সন্ধ্যার পরে প্রেমিক ব্রজ’র ফেসবুক মেসেঞ্জারে বিদায়ী ম্যাসেজ দিয়ে নিজ বসত ঘরের আড়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে প্রেমিকার মৃত্যুর খবর শুনে ব্রজ ও বাড়ির পাশে শিরিষ গাছে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। তাদের দুজনের আত্মহত্যার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পরে খবর পেয়ে মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান থানার ওসি ওবাইদুর রহমান।ইমদাদুল হক,
পাইকগাছা, খুলনা। -

চিংড়ি ও মৎস্য খাত রক্ষা করতে মৎস্য আড়ংদারী সমিতির মতবিনিময়
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছায় চিংড়ি শিল্প ধ্বংসের ষড়যন্ত্রের বিরুদ্ধে ও চিংড়ি এবং মৎস্য খাত রক্ষা করার দাবিতে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলার রাড়ুলী ইউনিয়নের বাঁকা বাজারে বাঁকা বাজার মৎস্য আড়ৎদারী সমিতি এ মতবিনিময় সভার আয়োজন করে।
আড়ৎদারী সমিতির সাবেক সভাপতি ইয়াছিন আলী সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চিংড়ি চাষী সমিতির প্রধান উপদেষ্টা ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চিংড়ি সমিতির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া রিপন, এ্যাড মোর্তজা জামান আলমগীর রুলু, মনোহর চন্দ্র সানা, সাজ্জাত আলী সরদার, রবীন্দ্রনাথ রায়,সুনিল মন্ডল, জামিলুর রহমান রানা,ছায়েদ আলী কালায়, মোবারক সরদার, শাহাজাহান আলী, শেখ শহীদ হোসেন বাবুল,আজু মোল্লা,মুজিবর রহমান বাবু, মাহমুদুল, সাবেক ইউপি সদস্য আব্দুস ছাত্তার গাজী, শেখ হাবিবুর রহমান, শাহিনুর রহমান মিস্ত্রী, হাফিজুর রহমান গাজী, হাবিবুর রহমান বিশ্বাস, কওছার তাহলী, হালিম সরদার,রজব গাজী ও আছাদুল গাজী।সভায় বক্তারা লবণ পানির চিংড়ি চাষ বন্ধের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। -

নড়াইলের চন্ডিবরপুর ও কলাবাড়িয়া ইউপিতে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ১২জন প্রার্থীর মনোনয়নপত্র জমা
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইল জেলার দুটি ইউপিতে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ১২জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে।
মনোনয়নপত্র জমাদানের শেষদিনে বৃহস্পতিবার (৪ জুলাই) নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নে ৬ জন ও কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নে ৬জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, এছাড়া নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের সংরক্ষিত ৩নং ওয়ার্ডে উপ নির্বাচনে ২ জন ও তুলারামপুর ইউপির ১নং ওয়ার্ডে সদস্য পদে ২জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাচন অফিসার শামীম আহমাদ জানান, ৩নং চন্ডিবরপুর ইউপিতে ৬জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন রতডাঙ্গা গ্রামের মোঃ সাজ্জাদ হোসেন, বাধাল গ্রামের মোঃ মাসুদুর রহমান (গুলু), পাইকমারী গ্রামের মোঃ নুরুল ইসলাম, ফেদী গ্রামের মোঃ মিজানুর রহমান, রতডাঙ্গা গ্রামের জাহিদুর রহমান, ও গোয়ালবাথান গ্রামের সৈয়দ তারিকুল ইসলাম।
এই ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান ভূঁইয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় তিনি পদত্যাগ করেন। নির্বাচনে অংশগ্রহণ করে তিনি জয়লাভ করেন।
এছাড়া সদর উপজেলার মুলিয়া ইউপির সংরক্ষিত ৩নং ওয়ার্ডে উপ-নির্বাচনে মিতালী বিশ্বাস ও সুন্দরী বালা বাগচী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সদর উপজেলার তুলারামপুর ইউপির ১নং ওয়ার্ডে উপ-নির্বাচনে সাধারণ সদস্য পদে পঞ্চানন রায় ও দিবাকর সিংহ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এছাড়া কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউপিতে উপ-নির্বাচনে ৬জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
প্রার্থীরা হলেন মোঃ সোহেল রানা, মোঃ হাফিজুর রহমান, শেখ সিরাজ উদ্দিন, এম,এম আবুল হাসান, শেখ সাদি ও মাহমুদুল হাসান কায়েস।এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহামুদুল হাসান কায়েস উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। অবশ্য তিনি উপজেলা পরিষদ নির্বাচনে হেরে যাওয়ায় পুনরায় উপ-নির্বাচনে অংশগ্রহণ করছেন।
জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন জানান, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিলো ৪ জুলাই, যাচাই-বাছাই ৫ জুলাই, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ জুলাই, প্রতীক বরাদ্দ ১১ জুলাই এবং আগামী ২৭ জুলাই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
-

খাগড়াছড়ি জেলার দিঘীনালা থানা পুলিশের অভিযানে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সহ ১ জন আসামী গ্রেফতার
মিথুন সাহা,
গত ০৩ জুলাই, ২০২৪,খ্রিঃ ২২.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালা থানাধীন ০২নং বোয়ালখালী ইউপির জামতলী ব্রীজ সংলগ্ন পূর্ব পাশে মুসলিম চেয়ারম্যানের ভাড়া দেওয়া বাড়ীর সামনে দীঘিনালা টু খাগড়াছড়ি পাকা রাস্তার উপর পুলিশের উপস্থিতি টের পাইয়া একজন মহিলা ডান হাতে থাকা সাদা পলিথিন সহ কৌশলে পালানোর চেষ্টাকালে তিনি সংগীয় নারী ফোর্সের সহায়তায় মোছাঃ তাহেরা (৪৯), স্বামী— মোঃ আলমগীর, পিতা— মোঃ আঃ জব্বার, মাতা— মোছাঃ সুফিয়া, সাং— জামতলী, ওয়ার্ড নং—০৮, ০২ নং বোয়ালখালী ইউপি, থানা— দীঘিনালা, জেলা—খাগড়াছড়ি পার্বত্য জেলা আটক করেন। উপস্থিত সাক্ষীদের সম্মুখে নারী পুলিশ দ্বারা তল্লাশী প্রাক্কালে মোছাঃ তাহেরা (৪৯) এর ডান হাতে থাকা সাদা রংয়ের পলিথিনের ভিতর রক্ষিত ০৮ (আট) পিচ ইয়াবা ট্যাবলেট, যাহার ০৩ (তিন) পিচ+০৩ (তিন) পিচ+০২ (দুই) পিচ ইয়াবা ট্যাবলেট আলাদা আলাদা ভাবে নীল পলিথিনে মোড়ানো প্রাপ্ত হইয়া ০৩ জুলাই, ২০২৪,খ্রিঃ ২২.৩০ ঘটিকার সময় জব্দ তালিকামূলে জব্দ করেন।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দিঘীনালা থানায় মামলা রুজু করা হয়েছে এবং আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
-

গ্রামীণ ব্যাংক ইমাদপুর শাখায় বৃক্ষ রোপণ কর্মসূচী পালন
রংপুর থেকে বিভাগীয় প্রধান আবু নাসের সিদ্দিক তুহিন।
গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয়ের কর্মসূচি অনুযায়ী ২০২৪ সালে ৩০ কোটি বৃক্ষ রোপনের মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে গত ৪ জুলাই বৃক্ষ রোপণের ” প্রথম বিশেষ দিবস ” ঘোষণা করা হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুর জোন,পীরগঞ্জ এরিয়ার আওতাভুক্ত রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ইমাদপুর শাখায় বৃক্ষরোপণ কর্মসূচি জোড়ালোভাবে পালিত হয়েছে।
উক্ত কর্মসূচির শুভ উদ্বোধন করেন, গ্রামীণ ব্যাংক ইমাদপুর শাখা ব্যবস্থাপক মোঃ মনিরুজ্জামান। উপস্থিত ছিলেন, মোহাম্মদ মোন্নাফ মিয়া (সেকেন্ড ম্যানেজার) আইয়ুব আলী (অফিসার) মোতালেব হোসেন, শাহিন আলম,, সিরাজুল ইসলাম, সুমাইয়া শাহরিন, মোহাম্মদ আপেল সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উদ্বোধনী বক্তব্যে শাখা ব্যবস্থাপক মোঃ মনিরুজ্জামান বলেন, গাছ আমাদের অকৃত্রিম বন্ধু, উত্তপ্ত পৃথিবীকে বাসযোগ্য করতে গাছ অগ্রনী ভূমিকা পালন করে।গাছ আমাদের জ্বালানি চাহিদা পূরণ করে,কার্বনডাই অক্সাইড গ্রহণ করার মধ্য দিয়ে এবং অক্সিজেন ত্যাগ করার মধ্য দিয়ে গাছ এ বসুমাতাকে মায়ের মতো আগলে রেখেছে । তাই বলা যায় গাছ আমাদের অকৃত্রিম বন্ধু ফলে আসুন চারা রোপণের মৌসুমে আমরা বেশি বেশি করে চারা লাগিয়ে পৃথিবীকে বাসযোগ্য হিসেবে গড়ে তুলি। -

বাগেরহাটে স্বামী-স্ত্রীর ঝু-ল-ন্ত লা*শ উদ্ধার
মোঃ রকিবুল মিনা
বাগেরহাট সদর প্রতিনিধি।বাগেরহাটে স্বামী-স্ত্রীর ঝু-ল-ন্ত লা*শ উদ্ধার করা হয়েছে।
বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের বৈটপুর এলাকায় একই ঘরে একই সময়ে আবু দাউদ শেখ এবং তার স্ত্রী সোহেলী আক্তার লাকির গলায় র*শি দেয়া ঝু’ল*ন্ত লা*শ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৪ জুলাই) সকালে তাদের নিজ বসতঘরের ফ্যনের সাথে ঝু*ল’ন্ত অবস্থায় লা*শ উদ্ধার হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে গত রাতের কোনএক সময় তারা আ*ত্ম’হ*ত্যা করেছে। তবে ময়নাতদন্তের রিপোর্টে মৃ’ত্যু*র সঠিক কারণ জানা যাবে।
নিহত আবু দাউদ শেখ বৈটপুর ফকিরডাঙ্গা এলাকার মৃত আব্দুল আজিজ শেখের ছেলে ও নি*হত সোহেলী আক্তার লাকি আবু দাউদ শেখর স্ত্রী। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। -

গোদাগাড়ীতে এককই ব্যক্তি কলেজ অধ্যক্ষ, চেয়ারম্যান, দুটি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি, গ্রহন করেন দুই প্রতিষ্ঠানের বেতনভাতা
নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান ২০২১ সালে দ্বিতীয়বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি ২০১৬ সালে প্রথমবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। সম্প্রতি তাকে গোদাগাড়ীর প্রেমতলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
ইউপি চেয়ারম্যান থাকাবস্থায় অধ্যক্ষ নিয়োগ পেয়ে সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে তার বেতনভাতার (এমপিও) সরকারি অংশ চালু হয়েছে। তিনি অধ্যক্ষ পদের বেতনও তুলছেন।
এদিকে অভিযোগ উঠেছে মজিবুর রহমান কলেজ অধ্যক্ষ হিসেবে সরকারি বেতনভাতা যেমন তুলছেন তেমনি একই সময়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে প্রাপ্য বেতন-ভাতা গ্রহণ করছেন। শুধু তাই নয়, তিনি গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগেরও যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। বিভিন্ন দলীয় কর্মসূচিতেও তিনি নিয়মিত অংশ নেন।
ওই প্রভাবশালী মজিবর রহমান উপজেলার ২ টি শিক্ষা প্রতিষ্ঠানে তথ্য গোপন করে সভাপতি হিসেবে ম্যানেজিং কমিটি অনুমোদন নিয়ে সভাপতির দায়িত্বও পালন করছেন। একটি গোগ্রাম উচ্চ বিদ্যালয় ও কলেজ, অন্যটি বিড়ইল উচ্চ বিদ্যালয়। এ দুটি প্রতিষ্ঠানে এমপির নাম ভাঙ্গিয়ে কোটি টাকার নিয়োগ বানিজ্য করেছেন ব্যাপক অভিযোগ রয়েছে। এ নিয়ে স্থানীয় জাতীয় পত্রিকায়, অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে।
শিক্ষা প্রশাসন সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক পদটা বাদ দিলেও দুটি প্রতিষ্ঠানের সভাপতি, বিধিমালায় এমন কিছু নেই যে তিনি একই সঙ্গে ২টি প্রতিষ্ঠানের প্রধান হিসেবে দায়িত্ব পালন করতে পারেন। কিন্তু মজিবুর রহমান বিধিমালা লঙ্ঘন করে তাই করছেন।
খোঁজ নিয়ে জানা, মজিবুর রহমানের বাড়ি গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নের বিড়ইল গ্রামে। তার পিতার নাম মৃত আব্দুল কুদ্দুশ। তবে তিনি রাজশাহী মহানগরীর রানীবাজারে বসবাস করেন। ইতিহাস বিষয়ে থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি করা মজিবুর রহমান বেশ কয়েক বছর আগে নওগাঁর মান্দা উপজেলার একটি কলেজে তথ্য প্রযুক্তি বিষয়ের শিক্ষক হিসেবে যোগ দেন। পরে গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ পদে নিয়োগ লাভ করেন।
জানা গেছে, ২০১৬ সালে গোদাগাড়ীর গোগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। চেয়ারম্যান নির্বাচিত হলেও মাটিকাটা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষের পদ থেকে পদত্যাগ করেননি। বরং উপাধ্যক্ষ হিসেবে সরকারি বেতনভাতা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বেতনভাতা ভোগ করেছেন। স্থানীয়দের অভিযোগ, উপাধ্যক্ষ পদে বহাল থাকলেও তিনি কলেজে যেতেন না।
এদিকে মজিবুর রহমান ২০২১ সালে দ্বিতীয়বার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। সর্বশেষ গত অক্টোবর মাসে ওই কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ নিয়োগ লাভ করেন। এরপর থেকে তিনি দুই জায়গা থেকে বেতন ভাতা উত্তোলন করছেন। এলাকাবাসীর অভিযোগ মজিবুর রহমান কলেজে খুব কম সময় যান এবং অবস্থান করেন।
রাজশাহী জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৫ মে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে একটি পরিপত্র জারি করে ইউপি চেয়ারম্যানদেরকে সরকার নির্ধারিত সময়ে অফিসে অবস্থান করে বিধিবদ্ধ দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের ওই নির্দেশনায় বলা হয়েছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা জন্ম-মৃত্যু নিবন্ধন, ট্রেড লাইসেন্স প্রদান ও নবায়ন, ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের মাধ্যমে অন্যান্য সেবা প্রদান, গ্রাম আদালত পরিচালনাসহ নানা সেবা দিয়ে থাকেন। জনগণ সাধারণত অফিস সময়ে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ইউনিয়ন পরিষদের এসব সেবা নিয়ে থাকেন। ইউনিয়ন পরিষদের সেবা সহজে এবং যথাসময়ে নিশ্চিতের লক্ষ্যে ইউপি চেয়ারম্যানদেরকে সরকারিভাবে নির্ধারিত অফিস সময়ে পরিষদ কার্যালয়ে উপস্থিত থাকতে হবে। কোনো প্রয়োজনে ইউপি চেয়ারম্যানরা নিজ ইউনিয়ন অধিক্ষেত্রের বাইরে অবস্থান করলে বা অফিসে উপস্থিত থাকতে না পারলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বা প্রয়োজনে জেলা প্রশাসককে অবহিত রাখবেন।
এ বিষয়ে জানতে চাইলে গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম বলেন, মজিবর রহমান একই সঙ্গে একটি ইউপির চেয়ারম্যান ও একটি ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে আছেন। বিষয়টি সম্পর্কে আমরা অবগত। চেয়ারম্যান না অধ্যক্ষ পদে তিনি দায়িত্ব পালন করবেন সে সিদ্ধান্ত তাকেই নিতে বলা হয়েছে। তিনি নিজে সিদ্ধান্ত না নিলে বিধি অনুযায়ী প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের রাজশাহী বিভাগের পরিচালক অধ্যাপক ড. বিশ্বজিৎ ব্যানার্জী বলেন, কলেজ অধ্যক্ষের পদটি প্রতিষ্ঠান প্রধান বা প্রশাসনিক একটি পদ। দুই পদে একই সময়ে কারো পক্ষেই দায়িত্ব পালন করা সম্ভব নয়। আর তিনি যদি দুই প্রতিষ্ঠান থেকে বেতনভাতা নেন সেটা আরও খারাপ। নির্দিষ্টভাবে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
দুই প্রতিষ্ঠানের সভাপতি, দুই প্রতিষ্ঠানে একই সময়ে কীভাবে দায়িত্ব পালন করছেন জানতে চাইলে মজিবুর রহমান বলেন, আমি অধ্যক্ষ আমিই চেয়ারম্যান। সকালে কলেজে কাজ করি। পরে ইউনিয়ন পরিষদে কাজ করি। দুই প্রতিষ্ঠান থেকে বেতনভাতা তোলার কথা স্বীকার করে তিনি বলেন, আগে তুলতাম। এখন শুধু কলেজ অধ্যক্ষ পদের বেতনভাতা নিচ্ছি।
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী।