শেখ সাইফুল ইসলাম কবির. বিশেষ প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে নিজের ঘর নিজে ভেংগে প্রতিপক্ষকে ফাঁসানোর ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে মোরেলগঞ্জ পৌরসভার ভাইজোড়া গ্রামের মৃত মহিদ মল্লিকের স্ত্রী শ্যামলী বেগম তার বোন লাকি ইয়াসমিন এর সাথে বিরোধপূর্ন জমিতে থাকা বসতঘর ভেংগে নতুন বিল্ডিং তৈরি করার জন্য লোকজন নিয়ে ঘর ভেংগে মালামাল অন্যত্র সরিয়ে নিতে থাকে। এসময় লাকি ইয়াসমিন তাকে নতুন বিল্ডিং করা যাবেনা মর্মে জানালে শ্যামলী বেগম ৯৯৯ এ ফোন দিয়ে লাকি ইয়াসমিন ও তার ছেলে-মেয়ের নামে মিথ্যা অভিযোগ জানায়।
৯৯৯ নম্বরের মাধ্যমে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে ঘর ভাংগার কাজ বন্ধ রাখতে বলে।
ঘটনার বিষয়ে হয়রানীর শিকার লাকি ইয়াসমিন বলেন সকাল ০৭.০০ টার দিকে শ্যামলি বেগম লোকজন নিয়ে তার বসতঘর ভাংগার জন্য আসে। সে তখন সেখারে বিল্ডিং বানাবে বলে ঘর ভেংগে যায়গা পরিস্কার করবে। এক পর্যায়ে লাকি ইয়াসমিন উক্ত বিরোধপুর্ন যায়গায় নতুন কোন ঘর তৈরি করা যাবেনা বলে বাধা দিতে গেলে শ্যামলী বেগম ৯৯৯ এ ফোন করে পুলিশ ডেকে আনে। সে ও তার ছেলে-মেয়ে ভয়ে কোথাও বের হতে পারছে না।
এ বিষয়ে জানার জন্য শ্যামলী বেগমের সাথে যােগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ সামসুদ্দিন বলেন, জমিজমা সংক্রান্ত বিষয়ে দুই বোনের মধ্যে বিরোধ চলে আসছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্হা গ্রহণ করা হবে।
Blog
-

মোরেলগঞ্জে প্রবাসীর পরিবারকে ফাঁসাতে নিজের ঘর নিজে ভেংগে প্রতিপক্ষকে হয়রানীর অভিযোগ
-

ময়মনসিংহে দীর্ঘ প্রায় ৪০ বছর পর এসিল্যান্ডের অভিযানে দখলমুক্ত হলো শেরপুর পুকুর
আরিফ রববানী ময়মনসিংহ।।
দীর্ঘ প্রায় চল্লিশ বছর পর অবৈধ দখলমুক্ত হয়েছে ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী ‘শেরপুকুর। ময়মনসিংহ নগরীর প্রাণকেন্দ্র আমলাপাড়ায় ২০ কোটি টাকা মূল্যের ২৫ শতক জমির ঐতিহ্যবাহী পুকুরটিঅবৈধ দখলমুক্ত হওয়ায় জেলা প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছেন স্থানীয় এলাকাবাসী।সুত্র মতে জানা গেছে-আমলাপাড়ায় ২০ কোটি টাকা মূল্যের ২৫ শতক জমির ঐতিহ্যবাহী পুকুরটি বিগত ৪০বছর যাবৎ এক প্রভাবশালীর জবরদখল থেকে গত বুধবার বিকেলে জেলা প্রশাসনের নির্দেশনায় উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস এর সার্বিক সহযোগীতায় অভিযান চালিয়ে ডোজার দিয়ে জবরদখল করা অবৈধ স্থাপনাগুলো গুঁড়িয়ে দেন
সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি।জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারের অর্পিত সম্পত্তিভুক্ত ২৫ শতাংশ জমিতে ‘শেরপুকুর’টি ময়মনসিংহ টাউন মৌজায় খতিয়ানভুক্ত। গত ১৯৮৪ সালে পুকুরটি মাছ চাষের জন্য জনৈক আলফাজ উদ্দিন বাচ্চু ব্যক্তি খাতে লিজ নিলেও তিনি মাছ চাষ করেননি। ২০১২ সালে মাছ চাষের জন্য লিজ গ্রহীতা শর্ত ভঙ্গ করায় জেলা প্রশাসন ওই লিজ বাতিল করে দেয়। এর পর একই বছরের ১৫ এপ্রিল ওই জমি ব্যবসায়ী মো: রেজাউল করিমকে বার্ষিক মাত্র ৯৩০ টাকায় লিজ দেয়া হয়। লিজ নেয়া জমি আগের মতোই দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় ছিল।
সরেজমিনে দেখা যায়, জমির তিন দিকেই বহুতল ভবন। একদিকে সিটি করপোরেশনের পাকা সড়ক। ভরাট করা পুকুরের জমিতে ইট, পাথর, মাটি, ময়লার স্তূপ, কিছু গাছসহ কয়েকটি ঝুপড়ি ঘর ছিল। শেরপুর শাহের আমলে পুকুরটি খনন করা হয়েছিল বলে নগরবাসীর কাছে পুকুরটি ‘শেরপুর’ নামে সমধিক পরিচিত ছিল।
স্থানীয়রা জানান, পুকুরটির প্রকৃত আয়তন বর্তমানের চেয়ে দ্বিগুণ ছিল। পুকুরের উত্তর-পূর্বাংশে মাটি ভরাট করে বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। ভূমি কর্মকর্তাদের যোগসাজশেই এসব বহুতল ভবন নির্মিত হয়। পুকুরটি দখলমুক্ত করতে বিভিন্ন মিডিয়ায় সচিত্র খবর প্রকাশিত হলেও প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। উচ্ছেদ অভিযানে সন্তুষ্ট হয়ে স্থানীয় বাসিন্দারা এখানে পুনরায় পুকুর খননের দাবিও জানান।
জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী জানান, নজরদারির অভাবে মূল্যবান সরকারি এই জমি বেহাতের আশঙ্কা ছিল। এ জন্য অবৈধ দখলদার উচ্ছেদের মাধ্যমে জমি পুনরুদ্ধার করা হয়েছে। জমির সদ্ব্যবহারে পরিকল্পনা নেয়া হবে এবং অন্যান্য খাসজমি পুনরুদ্ধারে জেলা প্রশাসনের তৎপরতা অব্যাহত থাকবে।
এ ব্যাপারে সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও
নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রনি বলেন, ২৫ শতকের পুকুরটি ২০১২ সাল পর্যন্ত ইজারা দেওয়া ছিল। সর্বশেষ ইজারাগ্রহীতা ছিলেন রেজাউল করিম নামের এক ব্যক্তি। এরপর কাউকে ইজারা দেওয়া হয়নি। পুকুর হিসেবে একসনা বন্দোবস্ত দিলেও সেটি ভরাট করা হয়। তিনি বলেন, আগে জমিটি অর্পিত সম্পত্তি থাকলেও এখন ১ নম্বর খাস খতিয়ানভুক্ত করা হয়েছে। বর্তমানে জমিটির মালিক জেলা প্রশাসন। এসএ ও বিআরএস রেকর্ডে পুকুর উল্লেখ থাকলেও বাস্তবে সেটি ভরাট করে স্থাপনা নির্মাণ করে মেস হিসেবে ভাড়া দেওয়া হয়। গিনি আরও বলেন, এক সপ্তাহ আগে সরকারের মালিকানাসংক্রান্ত নোটিশ স্থাপন করা হয়। যাঁদের দখলে ছিল তাঁদের মালামাল সরিয়ে নিতে বলা হয়েছিল কিন্তু তাঁরা সরাননি। উচ্ছেদ শুরুর পর মালামাল সরাতে শুরু করেন তাঁরা।ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক নূরুল আমিন কালাম বলেন, পুকুরটি ইজারা নিয়ে ভরাট করে ফেলা হয়। শেরপুকুরসহ অন্য সরকারি পুকুরগুলো দখলমুক্ত করতে তাঁদের দীর্ঘদিনের দাবি ছিল। পুকুরটি যেহেতু উদ্ধার করা হয়েছে, সেখানে আবার পুকুর কাটার দাবি জানান তিনি
-

মু্ন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে দরজার পাড়, নয়াকান্দি ড্রিম কাপ মিনি বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
‘ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল’- এই শ্লোগানকে সামনে রেখে মু্ন্সীগঞ্জে টঙ্গীবাড়ী
দরজার পাড়, নয়াকান্দি ড্রিম কাপ মিনি বার ফুটবল টুর্নামেন্ট-২০২৪
ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।দরজার পাড় নয়াকন্দি যুব সংঘের আয়োজনে ৫ই জুলাই (শুক্রবার) বিকেলে খেলাটি যশলং উপজেলার হাবিব জুবেরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
খেলায় ট্রাইবেকারের স্থানীয়
লিমন একাদশ ২-৩ গোলে সজিব একাদশ কে হারিয়ে জয়লাভ করে।এদিন খেলা শেষে সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী-বিজিত দলের মাঝে পুরস্কার তুলে দেন যশলং ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য হাজী ইব্রাহিম সরকার ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দাদন বাকাউল,সোবাহান সরদার, রিপন সরদার, আসা খাঁন, স্থানীয় সাংবাদিক লিটন মাহমুদ ।
এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন ,তাজুল ইসলাম, সামসুল হক, মোঃ মিজান,মনির হোসেন মোল্লা, ওয়াহিদ সরদানর, রিপন সরদার,মামুন হায়দার ,ফিরুজ বাকাউল, সুরুজ মীর, সজিব আবু রায়হান,,মাহিম, ইব্রাহিম প্রমূখ।
-

কবরস্থানের লীজকৃত জমি জোরপূর্বক আত্মসাতের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল
লিটন মাহমুদ,
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃমুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে নকল দলিলের মাধ্যমে কবরস্থানের সরকারী লীজকৃত জমি জোরপূর্বক
আত্মসাতের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছেন বেশনাল সামাজিক কবরস্থান পরিচালনা কমিটি ।আজ ৫ই জুলাই (শুক্রবার) বাদ জুম্মা টঙ্গীবাড়ী উপজেলার কামাড়খাড়া ইউনিয়নের বেশনাল মাদ্রাসা মাঠে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে দুই শতাধিক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেয়। মানববন্ধন শেষে মুসল্লিদের একটি বিক্ষোভ মিছিল বের করে।
মানববন্ধনে বেশনাল সামাজিক কবরস্থান পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন মৃধা ,বেশনাল সামাজিক কবরস্থান পরিচালনা কমিটির সহ সভাপতি মোঃ আমির হোসেন শেখ,বেশনাল সামাজিক কবরস্থান পরিচালনা কমিটির সহ-সভাপতি মোহাম্মদ ইলিয়াস মেম্বার ,বেশনাল সামাজিক কবরস্থান পরিচালনা কমিটির সহ-সভাপতি মোহাম্মদ মনির হোসেন মৃধা ,বেশনাল সামাজিক কবরস্থান পরিচালনা কমিটির ক্যাশিয়ার মোহাম্মদ মানিক শেখ , মোহাম্মদ অনিক হালদার
প্রমুখ বক্তব্য রাখেন। -

ছনহরা ষোড়শীবালা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন পটিয়ায় জেলা প্রশাসক আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায়
মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টার।।জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। উন্নত, সমৃদ্ধি ও স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। ‘পটিয়ার ইতিহাস, ঐতিহ্য, ক্রীড়া, শিক্ষা , সংস্কৃতি ও মর্যাদা ফিরিয়ে আনা হবে’। পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ খেলাধুলায় ভরপুর হয়ে উঠবে। আগামীতে এই মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের আয়োজন করা হবে। জেলা প্রশাসক আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় বনাম ছনহরা ষোড়শীবালা উচ্চ বিদ্যালয় উভয়ের ভালো খেলার খেলেছে। পটিয়ায় শান্তি পূর্ণভাবে এই টুর্নামেন্টের উপহার দেওয়ায় আয়োজক কমিটির কর্মকর্তাদের ধন্যবাদ জানান।
তিনি গতকাল শুক্রবার বিকেলে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত জেলা প্রশাসক আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এ টুর্নামেন্টে পটিয়া উপজেলার ৮টি মাধ্যমিক বিদ্যালয় খেলায় অংশগ্রহণ করেন।
ফাইনাল খেলা আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় বনাম ছনহরা ষোড়শীবালা উচ্চ বিদ্যালয় একাদশ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে টাইব্রেকারে ছনহরা ষোড়শীবালা উচ্চ বিদ্যালয় ৪-১ গোল করে আব্দুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছেন।
ফাইনাল খেলায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠান উপজেলা নিবার্হী কর্মকর্তা আলাউদ্দিন ভূঁইয়া জনীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ নব নির্বাচিত চেয়ারম্যান দিদারুল আলম দিদার, ভাইস-চেয়ারম্যান এমদাদুল হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা নাছির উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র নাথ, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আবুল কালাম বাবুল,ছনহরা ষোড়শী বালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেএম আবদুল গনি সহ বিভিন্ন সংগঠনের নেতৃত্ব উপস্থিত ছিলেন। -

ত্রিশালে এসিল্যান্ডের সহায়তায় পানিবন্দি মুক্ত হওয়ায় খুশী প্রায় ৬০০ পরিবার
আরিফ রববানী ময়মনসিংহ।।
ত্রিশাল টেক্সটাইল এর বিপরীতে অতি বৃষ্টির ফলে প্লাবিত পানিবন্দি প্রায় ৫০০ থেকে ৬০০ পরিবারের সদস্যদের জান মাল রক্ষার জন্য খাল কেটে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেন এসিল্যান্ড মাহবুবুর রহমান।সম্প্রতি অতি বৃষ্টিতে ত্রিশাল উপজেলার ত্রিশাল টেক্সটাইল এর বিপরীতে তলিয়ে গেছে রাস্তাঘাট, একাকার হয়ে গেছে খাল বিল, জলমগ্ন হয়ে পড়েছে কাঁচা-পাকা ঘরবাড়ি, ডুবে গেছে টয়লেট, টিউবওয়েলসহ বসতবাড়ির উঠান। পার্শ্ববর্তী খালে বৃষ্টির পানি নিষ্কাশন না হওয়ায় প্রাকৃতিক জলবদ্ধতায় বন্দি হয়ে পড়েছে সেই এলাকার প্রায় ৫থেকে ৬শত পরিবার। বিষয়টি জানতে পেরে ত্রিশাল সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) মাহবুবুর রহমান পানিবন্ধী সেইএলাকায় গমন করেন। এসময় তিনি স্থানীয় সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং প্লাবিত এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে এলাকার অসহায় মানুষদের জলবদ্ধতা থেকে মুক্তি দিতে
ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ এর দিকনির্দেশনায় এবং সড়ক ও জনপথ বিভাগ, ময়মনসিংহ ও ত্রিশাল থানা পুলিশের সহযোগীতায়
রাস্তার পাশে অবৈধভাবে দখল হয়ে যাওয়া জায়গা দিয়ে খাল কেটে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন এসিল্যান্ড মাহবুবুর রহমান।এসময় তিনি বলেন, আমি ত্রিশালের একজন সরকারি কর্মকর্তা হিসাবে সরকারের পক্ষ থেকে অসহায় মানুষের পাশে থাকা আমার দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকে জলবদ্ধতায় মানবতার জীবনযাপন করবে এটা আমি কখনোই মেনে নিতে পারিনা। উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ এর দিকনির্দেশনায় এবং সড়ক ও জনপথ বিভাগ, ময়মনসিংহ ও ত্রিশাল থানা পুলিশের সহযোগীতায়রাস্তার পাশে অবৈধভাবে দখল হয়ে যাওয়া জায়গা দিয়ে খাল কেটে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনে তাদের জন্য সরকারি অনুদানের ব্যবস্থা নেওয়া হবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী কোন মানুষ গৃহহীন থাকবে না, পানিবন্দী থাকবে না, অনাহারে থাকবে না। যতোদিন দায়িত্বে আছি প্রধানমন্ত্রীর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করবো।
এদিকে এসিল্যান্ড মাহবুবুর রহমান এর ব্যবস্থাপনায় ও মানবিকতায় পানিবন্ধী থেকে মুক্ত হতে পেরে তার মানবিকতার প্রশংসায় মেতে উঠেছেন ত্রিশাল টেক্সটাইল এর বিপরীতে অতিবৃষ্টিতে জলাবদ্ধতায় আটকে থাকা অসহায় মানুষেরাসহ স্থানীয় এলাকাবাসী। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পানিবন্দী হয়ে যাওয়া প্রায় ৫০০ থেকে ৬০০ পরিবারকে পানিবন্ধী থেকে রক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সহযোগীডা করায় তিনি ত্রিশালের সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার,সড়ক ও জনপথ বিভাগ, ময়মনসিংহ এবং ত্রিশাল থানা পুলিশ সহ সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এসিল্যান্ড মাহবুবুর রহমান।
-

পুঠিয়া সাংবাদিক সমাজের সদস্যগণের সাথে উপজেলা চেয়ারম্যানের মতবিনিময়
পুঠিয়া (রাজশাহী)প্রতিনিধিঃ পুঠিয়া প্রতিনিধিঃ পুঠিয়া সাংবাদিক সামজের সদস্যগণের সাথে উপজেলা চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুলাই) রাত্রি ৮টায় পুঠিয়া সাংবাদিক সমা জের কার্যালয়ে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এড্যাঃ আব্দুস সামাদ।
মতবিনিময় সভায় পুঠিয়া সাংবাদিক সমাজের সভাপতি শেখ রেজাউল ইসলাম লিটনে সভাপতিত্বে মতবিনিময় সভা য় উপস্থিত ছিলেন, পুঠিয়া সাংবাদিক সমাজে ভারপ্রাপ্ত সাধা রণ সম্পাদক মফিজুল ইসলাম ডলার, সিনিয়র সহ-সভাপতি সাজেদুর রহমান জাহিদ, সহ- সভাপতি মেহেদী হাসান, সাংগ ঠনকি সম্পাদক মনিরুজ্জামান, অর্থ সম্পাদক এস এম আ ব্দুর রহমান, দপ্তর সম্পাদক হাসানুল ইসলাম সেন্টু, নির্বাহী সদস্য ইউনছ আহমেদ শিশির, সদস্য মাজিদুর রহমান মাজদার,
মারসিফুল ইসলাম সুইট ও রাকিবুল হাসান রকি।
এছাড়াও মতবিনিময় সভায় ভার্চুয়ালি উপস্থিত ছিলেন সাং বাদিক সমাজের সহ-সাধারণ সম্পাদক তারেক মাহামুদ। #
মাজেদুর রহমান (মাজদার)
পুঠিয়া, রাজশাহী। -

শিশুকে ধর্ষণের চেষ্টায় এক যুবক আটক
এ,কে,এম,খোরশেদ আলম
নাটোর জেলা প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রহিদুল ইসলাম (৪০) নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার(৪ জুলাই) সকাল ১০ টার দিকে উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের বৈদ্যবেলঘড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃত রহিদুল ইসলাম উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউপির মৃত জয়েন প্রামানিকের ছেলে।ভুক্তভোগী শিশুর পরিবারের সদস্য ও এলাকাবাসী জানায়, পরিবারের সদস্যরা প্রতিদিনের মত শিশুকে একা বাড়ীতে রেখে তারা কাজে যায়। সকালে স্থানীয় যুবক রহিদুল শিশুটিকে বাড়ীতে একা দেখে সে শিশুটির ঘরে ঢুকে পড়ে। এ সময় বাড়ীতে কেউ না থাকার সুযোগে রহিদুল শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটির ডাক চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে এবং রহিদুলকে ঘরের ভিতরে আটকে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রহিদুলকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ারুজ্জামান জানান,তিনি একটি জরুরী মিটিং এ নাটোরে রয়েছেন। তিনি থানা থেকে এমন অভিযোগের বিষয়ে জানতে পেরে আগে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যেতে বলেছেন। পরে তিনি জানতে পেরেছেন রহিদুলকে আটক করে থানায় নিয়ে এসেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির পরিবারের সদস্যদের মামলা দায়ের করতে বলা হয়েছে। মামলা দায়ের হলে আটককৃত যুবকের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।
এ,কে,এম,খোরশেদ আলম
নাটোর। -

র্যাব-১২ সদর কোম্পানির অভিযানে ১৬০ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রেস বিজ্ঞপ্তি
র্যাব-১২ সদর কোম্পানির অভিযানে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানা এলাকা হতে ১৬০ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
১। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম, অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় অদ্য ০৪ জুলাই ২০২৪ খ্রিঃ ভোর ০৩.৩০ ঘটিকায় র্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন জোরপুল চান্দাইকোনা জমজম হোটেলের সামনে রংপুর টু ঢাকাগামী মহাসড়কের উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৬০ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত ০২টি মোবাইল ফোন ও নগদ ৭,৯৪৫/- টাকা জব্দ করা হয়।
২। গ্রেফতারকৃত আসামি ১। মোঃ আসাদ আলী (৫৫), পিতা-মৃত আশিকুর আলী, সাং-চিরইপাড়া, থানা- বন্দর, জেলা- নারায়নগঞ্জ, ২। চয়ন তলা পাত্র (৪০), পিতা-মৃত ডিজেন্দ্রনাথ তলা পাত্র, সাং-কুন্ডকগ্রাম, থানা-আদমদীঘি, জেলা-বগুড়া।
৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছিল।
৪। গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২ বদ্ধপরিকর।
র্যাব-১২ কে তথ্য দিন – মাদক, অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন:-
মোহাম্মদ ইলিয়াস খান
স্কোয়াড্রন লীডার
কোম্পানি কমান্ডার
র্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জ।
-

তানোরে গ্রামীণ ব্যাংকের গাছ বাণিজ্যে
আলিফ হোসেন, তানোরঃ
রাজশাহীর তানোরে গ্রামীণ ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে গাছের চারা বাণিজ্যের অভিযোগ উঠেছে। ব্যাংকের হতদরিদ্র ঋণ গ্রহীতা গ্রাহকদের জিম্মি করে গাছের চারা কিনতে বাধ্য করা হয়েছে। এঘটনায় সাধারণ গ্রাহকদের মধ্যে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে, উঠেছে সমালোচনার ঝড়। অন্যদিকে নোবেল বিজয়ী এই প্রতিষ্ঠানের চরম ইমেজ সংকট দেখা দিয়েছে। স্থানীয়রা জানান, বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন প্রজাতির গাছে চারা কিনে গ্রাহকদের কাছে মাথা পিছু দুটি গাছের চারা দিয়ে একশ’ টাকা করে হাতিয়ে নেয়া হয়েছে। অথচ বাজারে এসব চারা গাছের মুল্য ২০ থেকে ৩০ টাকা।
জানা গেছে, তানোর গ্রামীণ ব্যাংকের (সদর) শাখায় গ্রাহক রয়েছে প্রায় তিন হাজার। গত বৃহস্প্রতিবা সরেজমিন দেখা গেছে, ঋণ গ্রহীতা প্রতিটি গ্রাহককে দুটি করে গাছের চারা কিনতে বাধ্য করা হচ্ছে। প্রতিটি চারার দাম নেয়া হচ্ছে ৫০ টাকা করে। এসময় দেখা যায় কয়েকজন গ্রাহক সকাল থেকে দুপুর তিনটা পর্যন্ত বসে আছেন। গাছের চারা না নেয়ায় তাদের ঋণ দেয়া হয়নি।তারা বলেন, ৫০ টাকা সঞ্চয় বকেয়া থাকলে ঋণ দেয়া হয়না, তাহলে গাছ কেনো কিনতে হবে ?তানোর পৌর সদরের এক গ্রাহক জানান, গাছ না কিনলে ঋণ দিবে না, আমি ঋণ নিচ্ছি প্রয়োজনের তাগিদে। আর তারা সুযোগ বুঝে গাছের চারা বিক্রি শুরু করেছেন। যদি গাছের চারা প্রতি ২০ টাকা মুনাফা করা হয় তাহলে তিন হাজার গ্রাহকের কাছে ৬০ হাজার টাকা বানিজ্যে করা হচ্ছে। গ্রামীণ ব্যাংক নোবেল বিজয়ী প্রতিষ্ঠান। ফলে তাদের এমন চারা বাণিজ্য প্রতিষ্ঠানের ভাবমুর্তিক্ষুন্ন ও ইমেজ সংকটের সৃষ্টি করেছে।
এবিষয়ে জানতে চাইলে
গ্রামীণ ব্যাংক তানোর শাখা (ম্যানেজার) ব্যবস্থাপক রেজাউল করিম জানান, জলবায়ুর বিরুপ প্রভাবের কারনে দেশে ব্যাপক তাপমাত্রা বৃদ্ধি শুরু হয়েছে। এ জন্য বন ও পরিবেশ মন্ত্রী বৃক্ষ রোপণের শুভ উদ্বোধন করে সকলকে গাছ লাগানোর পরামর্শ দিয়েছেন। সেই মোতাবেক গ্রাহকদের মাঝে গাছ বিক্রি করা হচ্ছে। গাছ না কিনলে কোনভাবেই ঋন দিচ্ছেন না জানতে চাইলে তিনি জানান, বাধ্য করা হচ্ছে কথা সঠিক নয় তাদের উদ্বুদ্ধ করা হচ্ছে। এবিষয়ে জানতে চাইলে গ্রামীণ ব্যাংকের এরিয়া ম্যানেজার শুভঙ্কর বলেন, আমরা গাছ রোপণের জন্য গ্রাহকদের উদ্বুদ্ধ করতে বলেছি, বিক্রি করে বলিনি। তিনি বলেন, এবিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। #