Blog

  • সুজানগর স্যানেটারী দোকান মালিক সমিতির নতুন কমিটি গঠন

    সুজানগর স্যানেটারী দোকান মালিক সমিতির নতুন কমিটি গঠন

    এম এ আলিম রিপনঃ পাবনার সুজানগর পৌর বাজার স্যানেটারী দোকান মালিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষ্যে পৌর বাজার স্যানেটারী দোকান মালিক সমিতির সভাপতি শাহজাহান আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আহাদের স ালনায় এক সভা অনুষ্ঠিত হয়। সভায় পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে সর্বসম্মতিক্রমে পৌর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আহাদ ট্রেডার্স এর কর্ণধার আব্দুল আহাদকে নতুন সভাপতি, পৌর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মন্ডল ট্রেডার্সের কর্ণধার মিজানুর রহমান(মিনু মন্ডল) সহ সভাপতি, পৌর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আসাদুল ট্রেডার্সের কর্ণধার পিন্টু প্রামানিক সাধারণ সম্পাদক, পৌর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মেসার্স মার্জিয়া স্যানেটারী এন্ড টাইলসের কর্ণধার হাবিবুর রহমান রব সহ-সাধারণ সম্পাদক ও পৌর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রওশন ট্রেডার্সের কর্ণধার আব্দুস সোবাহান কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়। নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় নব নির্বাচিত নেতৃবৃন্দ সকল ব্যবসায়ীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বলেন, তারা যেন তাদের উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে সঠিকভাবে পালন করতে পারেন এজন্য সকলের নিকট আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • হাতীবান্ধায় যুব ম‌হিলা লীগের প্র‌তিষ্ঠাবা‌র্ষিকী পা‌লিত

    হাতীবান্ধায় যুব ম‌হিলা লীগের প্র‌তিষ্ঠাবা‌র্ষিকী পা‌লিত

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।। লালমনিরহাটের হাতীবান্ধা উপ‌জেলায় বর্ণাঢ‌্য আ‌য়োজ‌নে বাংলা‌দেশ যুব ম‌হিলা লী‌গের ২২তম প্র‌তিষ্ঠা বা‌র্ষিকী পা‌লিত হ‌য়েছে।

    শ‌নিবার (৬ জুলাই ) সকা‌ল ১১টায় উপ‌জেলা আওয়ামী লী‌গে‌র দলীয় কার্যাল‌য়ে নেতাকর্মী‌দের উপস্থিতিতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে আনুষ্ঠা‌নিকভা‌বে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবর রহমা‌নের প্র‌তিকৃ‌তি‌তে পুষ্পমাল‌্য অর্পন করে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

    হাতীবান্ধা উপজেলা যুব ম‌হিলা ল‌ী‌গের আহ্বায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সাথি’র সভাপতিত্বে ও ব্যবস্থাপনায় আ‌য়ো‌জিত অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি ছি‌লেন হাতীবান্ধা উপ‌জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম‌্যান লিয়াকত হোসেন বাচ্চু।‌ বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন উপজেলা ভাইস চেয়ারম‌্যান বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মিয়া। এ ছাড়াও উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সঞ্চালক উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আনোয়ার সাদাত পাটোয়ারী রিপন, উপ‌জেলা যুব লীগ নেতা শাহিনুর ইসলাম শাহিন, শ্রমিক নেতা আমিনুল হক ডনসহ হাতীবান্ধা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুব ম‌হিলা ল‌ী‌গের নিবেদিত নেতাকর্মীবৃন্দ।

    হাসমত উল্লাহ ।

  • রংপুর মহানগরীতে বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযানে দশ হাজার টাকা জরিমানা

    রংপুর মহানগরীতে বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযানে দশ হাজার টাকা জরিমানা

    প্রেস বিজ্ঞপ্তি

    বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এবং রংপুর জেলা প্রশাসন এর যৌথ উদ্যোগে ০৪.০৭.২০২৪ ইং তারিখে রংপুর মহানগরীতে একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

    উক্ত মোবাইল কোর্ট অভিযানে রংপুর মহানগরীর জাহাজ কোম্পানি মোড়ে অবস্থিত কাচ্চি ডাইন নামক প্রতিষ্ঠানে বিএসটিআই মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত বোরহানি পণ্য উৎপাদন, বিক্রয়-বিতরণ করায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ১০,০০০/- জরিমানা করা হয় এবং অবিলম্বে নিবন্ধন সনদ গ্রহণ করার নির্দেশ প্রদান করা হয়।

    উক্ত অভিযানে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আব্দুল কাইয়ুম খান। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) জনাব আহসান হাবীব ও ফিল্ড অফিসার (সিএম) জনাব খন্দকার মোঃ জামিনুর রহমান। এছাড়া আরও উপস্থিত ছিলেন জনাব সন্দীপ দাশ, পরিদর্শক (মেট্রোলজি, রসায়ন) ।

    জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • মাটিরাঙ্গা থানা পুলিশের অভিযানে ভারতীয় ১ জন নাগরিককে  ভারতীয় পণ্যসহ গ্রেফতার

    মাটিরাঙ্গা থানা পুলিশের অভিযানে ভারতীয় ১ জন নাগরিককে ভারতীয় পণ্যসহ গ্রেফতার

    মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি

    খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানা পুলিশ অভিযানে ভারতীয় ১ জন নাগরিককে ভারতীয় পণ্যসহ আসামীক গ্রেফতার করে মাটিরাঙ্গা থানা পুলিশ।

    গত বৃহস্পতিবার (৪ জুলাই) রাত ১০ টা.৫০ ঘটিকার সময় মাটিরাঙ্গা থানার একটি চৌকস আভিযানিক দল মাটিরাঙ্গা থানা এলাকায় মাদক দ্রব্য ও চোরাচালান পণ্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান পরিচালনা করিয়া মাটিরাঙ্গা থানাধীন মাটিরাঙ্গা বাজারস্থ বিআরটিসি কাউন্টারের সামনে হতে তাকে গ্রেফতার করা হয়।

    এই সময় আসামীর নিকট ০৫ আইটেম এর ভারতীয় বিভিন্ন কসমেটিক্স, যাহার অনুমানমূল্য ২১,১০০/-টাকা, ভারতীয় কিছু রুপি যাহার বাংলাদেশী টাকার মূল্য ২১,৪১৫/-টাকা, একটি কালো রংয়ের পুরাতন স্যামসাং এন্ড্রয়েড ফোন এবং আসামীর পকেট হইতে ভারতীয় পরিচয়পত্র সহ ইমামুল হক খন্দকার ইমাম (১৮) (ভারতীয় পরিচয়পত্র নং-৪৫১৮৫৩০৯৪২৫২), পিতা-এনামুল হক, মাতা-ফাতেমা বেগম কুমকুম, সাং-ভেপুরা, ভেপুর, বীরভুম, পশ্চিমবঙ্গ-ভারত কে গ্রেফতার করে।

    গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাটিরাঙ্গা থানায় মামলা রুজু করা হয়েছে এবং আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

  • পীরগঞ্জে গ্রামীণ ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচী

    পীরগঞ্জে গ্রামীণ ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচী

    পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : প্রধান কার্যালয় ঘোষিত দেশব্যাপী পীরগঞ্জ খনগাঁও গ্রামীণ ব্যাংক শাখা বৃক্ষরোপন কর্মসূচী পালন করেছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ।
    গত বৃহস্পতিবার পীরগঞ্জ উপজেলার গ্রামীণ ব্যাংক খনগাঁও শাখার উদ্দ্যোগে ২৮৪২ জন সদস্যদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি ৩টি করে মোট ১৭০৫২টি গাছের চারা বিতরণ করা হয়েছে।
    বিতরণ সময় পীরগঞ্জ উপজেলার গ্রামীণ ব্যাংক খনগাঁও শাখা ব্যবস্থাপক রেবতী রায়, সেকেন্ড ম্যানেজার জাহিদুল ইসলামসহ কর্মকর্তা কর্মচারী ও সদস্যগণ উপস্থিত ছিলেন।

    এন এন রানা
    পীরগঞ্জ, ঠাকুরগাঁও

  • র‌্যাব-১২ সদর কোম্পানির অভিযানে ৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

    র‌্যাব-১২ সদর কোম্পানির অভিযানে ৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

    প্রেস বিজ্ঞপ্তি

    র‌্যাব-১২ সদর কোম্পানির অভিযানে ৬৬২ বোতল ফেনসিডিল ও ১২ কেজি গাঁজাসহ ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার, ০১টি ট্রাক ও ০১টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।

    ১। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    ২। র‌্যাব-১২ সদর কোম্পানি, সিরাজগঞ্জ এর আভিযানিক দল র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় একাধিক অস্থ্ায়ী চেকপোষ্ট স্থাপন করে গত ০৪ জুলাই ২০২৪ খ্রি. রাত ২০.০০ ঘটিকায় ‘‘সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন ২নং বাগবাটি ইউনিয়নের ফুলকুচা এলাকায়” রেজিস্ট্রেশন বিহীন একটি কাভার্ড ভ্যান হতে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১৫১ বোতল ফেনসিডিল ও রাত ২১.১০ ঘটিকায় “সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন ঘুরকা বেলতলা বাজার এলাকায় ০১টি ভুট্টা ভর্তি ট্রাক যার রেজিঃ নাম্বার ঢাকা মেট্রো-ট-২০-৪৪৭৬’’ হতে ৫১১ বোতল ফেনসিডিল এবং অদ্য ০৫ জুলাই ২০২৪ খ্রি. ভোর ০৪.২৫ ঘটিকায় ‘‘ঢাকা-বগুড়া মহাসড়কে বগুড়া জেলার শেরপুর থানাধীন হাজীপুর এলাকায়’’ একটি যাত্রীবাহী বাস হতে ১২ কেজি গাঁজা, সর্বমোট ৬৬২ বোতল ফেনসিডিল ও ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে আসামি ১। মোঃ মোজাহার শেখ (৩১), পিতা-মোঃ বক্কার শেখ, সাং-খাজানগর (কাতলমারি), থানা-সদর, জেলা-কুষ্টিয়া, ২। মোঃ আব্দুল মোনা (১৯), পিতা-মোঃ নুর মোহাম্মদ, সাং-মদনপুর, থানা-আদিতমারী, জেলা- লালমনিরহাট, ৩। মোঃ আনিছুর রহমান (৩৫), পিতা-মৃত কামাল হোসেন, সাং-কেদার (খাঁ পাড়া) , থানা-কচুকাটা, জেলা-কুড়িগ্রাম, ৪। মোঃ নিজাম উদ্দিন(৪০), পিতা-মোঃ মঈন আলী, সাং-কাঠগিরি, থানা-ভুরুঙ্গামারী, জেলা-কুড়িগ্রাম এবং ৫। মোঃ সাদ্দাম হোসেন(৩০), পিতা-তমছের আলী, সাং-দক্ষিন বলদিয়া (কুমারটারী), থানা-কচাকাটা, সর্ব জেলা-কুড়িগ্রামদেরকে আটক করা হয়।

    ৩। এছাড়াও মাদক ব্যবসায়ীদের সাথে থাকা মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০৮টি মোবাইল ফোন, নগদ ৬,৮৯০/- টাকা, ০১টি ট্রাক এবং ০১টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। বিস্তারিত তথ্যের জন্য অনুসন্ধান চলমান আছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সিরাজগঞ্জ জেলার সদর ও সলঙ্গা থানা এবং বগুড়া জেলার শেরপুর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

  • পাইকগাছায় জনপ্রিয়তা পাচ্ছে ওলকচু চাষ

    পাইকগাছায় জনপ্রিয়তা পাচ্ছে ওলকচু চাষ

    ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)।।
    পাইকগাছায় কম খরচে বেশি ফলন পাওয়ায় বাণিজ্যিক ভিত্তিক ওলকচুর চাষ দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে। পাইকগাছা উপজেলার মাটি ওলকচু চাষের উপযোগী। চলতি বছর উপজেলাতে প্রায় ৩ হেক্টর জমিতে ওলকচু চাষাবাদ করেছেন কৃষকরা।
    জানা গেছে, চৈত্র মাসে জমিতে ওল কচুর বীজ রোপণ করতে হয়। ওল কচুর পূর্ণতা পেতে পুরো ৬ মাস সময় লাগে। সেই হিসেবে জমি থেকে ভাদ্র মাসে ওল কচু উত্তোলন করা যাবে। এ সময়ে ওলকচু চারা ওজনের ৪/৫ গুন বৃদ্ধি পেয়ে একেকটি ওলকচু ৮/ ১০ কেজি পর্যন্ত হয়ে থাকে। বাণিজ্যিক ভাবে চাষাবাদ করা ওলকচু অত্যন্ত সুস্বাদু। কোন রকম গলা জ্বালা করে না। এ কারণে বাজারে এ ফসলের চাহিদা রয়েছে অনেক।
    সরজমিন ঘুরে দেখা গেছে, উপজেলার গদাইপুর ইউনিয়নের হিতামপুরর গ্রামের রফিকুল ইসলাম ২০শতাংশ জমিতে মাদ্রাজী শ্বেতী জাতীয় ৪০০টি ওলকচু চাষাবাদ করেছেন। নিয়মিত পরিচর্যার মাধ্যমে ওলকচুর গাছগুলো ২/৩ হাত লম্বা হয়েছে। ওলকচু চাষি রফিকুল বলেন, ২০ শতাংশ জমি থেকে প্রায় ১০০মণ ওলকচু বিক্রি করতে পারবো। কচুর পাশাপাশি বীজও সংগ্রহ করে বিক্রি করে লাভবান হওয়ার সম্ভাবনা দেখছি। বর্তমান বাজারে ওলকচুর চাহিদা ব্যাপক রয়েছে।
    উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ওল কচু গাছে তেমন কোনো রোগ হয় না, তবে পাতা ও কাণ্ড পচা রোগ দেখা যেতে পারে। ওলকচুর ক্ষেত্রে কীট পতঙ্গ তেমন কোন সমস্যা নেই। নিয়মিত আগাছা পরিষ্কার, গোড়া উঁচু করে দেয়া ও গোড়ায় খড় বা আচ্ছাদন দিয়ে ঢেকে দিলে ভালো ফলন পাওয়া যায়। জৈব সার বেশি ব্যবহার করা ভালো। তবে রাসায়নিক সার যেমন ইউরিয়া, পটাশ, টিএসপি সারও কিছু দেওয়া যায়। গাছ লাগানোর ৭-৯ মাস পর যখন ৮০% গাছের পাতা হলুদ হয়ে যাবে, তখন ওল সংগ্রহ করতে হবে।
    উপজেলা কৃষি আফিসার কৃসিবিদ অসিম কুমার দাশ বলেন, সঠিক পরিচর্যা অব্যাহত রেখে চাষ করলে ওলকচু চাষিরা প্রতি শতাংশে ৫/৬মন ওলকচু সংগ্রহ করতে পারবে। ফলে তাদের সংসারে যেমন সচ্ছলতা আসছে তেমনি কৃষকরা ওল চাষের প্রতি দিন দিন আগ্রহী উঠছেন।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।

  • স্বরূপকাঠি ধলহার পঞ্চগ্রাম সম্মিলনি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

    স্বরূপকাঠি ধলহার পঞ্চগ্রাম সম্মিলনি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

    স্বরূপকাঠি উপজেলা প্রতিনিধি//

    স্বরূপকাঠি উপজেলার ধলহার পঞ্চগ্রাম সম্মিলনি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে মঙ্গলবার (১জুলাই) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অভিভাবকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে অভিভাবক সদস্যরা ভোট দিয়ে ৪জন প্রতিনিধি নির্বাচিত করেন। এবং বুধবার বিদ্যালয়ের অফিস কক্ষে সকল সদস্যদের উপস্তিতে সর্বসম্মতি ক্রমে একক প্রার্থী মিলন মিস্ত্রি সভাপতি নির্বাচিত হয়েছে।

    বিদ্যালয় সূত্রে জানা যায়, অভিভাবকদের সরাসরি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই ম্যানেজিং কমিটির নির্বাচনটি সম্পন্ন হয়। উক্ত নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, এদের মধ্যে ৭ জন পুরুষ কোন মহিলা প্রার্থী নির্বাচনে অংশ নেয়নি।অভিভাবকদের মধ্যে দুটি প্যানেলে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

    নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন স্বরূপকাঠি উপজেলা পল্লি সঞ্চয় ব্যাংক এর ম্যানেজার বিশ্বজিৎ বিশ্বাস তিনি বলেন, একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ধলহার স্কুলের পরিচালনা কমিটি নির্বাচিত হয়েছে এবং সর্ব সম্মতিক্রমে মিলন মিস্ত্রি সভাপতি নির্বাচিত হয়েছে। কমিটির অন্যান্ন সদস্যরা হলেন,ঝর্না রানি সমদ্দার ভার প্রাপ্ত প্রাধান শিক্ষক, বিনয় ভুষন মন্ডল শিক্ষক ,উত্তম কুমার বেপারি শিক্ষক ,তৃষ্ণা বড়াল সংরক্ষিত মহিলা সদস, নিলয় মিস্ত্রি দাতা সদস্য ,প্রবির মিস্ত্রি, সুজন মিস্ত্রি,নিখিল মিস্ত্রি, ও মানিক মিস্ত্রি।

    নির্বাচন বিষয় জানতে চাইলে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ঝর্না সমদ্দার বলেন, নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে তবে আমি এ বিষয়ে কোন বক্তব্য দিতে চাই না।

  • তানোরে গোপণে বিদ্যুৎ মিটার স্থানান্তর থানায় অভিযোগ

    তানোরে গোপণে বিদ্যুৎ মিটার স্থানান্তর থানায় অভিযোগ

    আলিফ হোসেন।
    তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
    রাজশাহীর তানোরে পল্লী বিদ্যুতের মিটারের সিল কেটে অবৈধ মিটার স্থানান্তর চক্রের মুলহোতা জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) মাদারিপুর গ্রামের বাসিন্দা জয়মতুল্লাহর পুত্র জাহাঙ্গীর আলম। এদিকে দীর্ঘদিন অতিবাহিত হলেও পুলিশ এবিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ না করে, উল্টো ঘটনা ধাঁমাচাপা দিতে মরিয়া হয়ে উঠেছে। কারণ পল্লী বিদ্যুৎ অভিযোগ করেছেন অপরাধীর শাস্তির জন্য। কিন্ত্ত পুলিশ এখানো কোনো তদন্তই করেনি বলে অভিযোগ উঠেছে।
    জানা গেছে, চলতি বছরের গত ২৪ মার্চ অভিযোগ করা হলেও রহস্যজনক কারনে কোন ব্যবস্থা গ্রহণ না করে উল্টো গ্রাহককে মিমাংসা করার নির্দেশ দেন মামলার তদন্ত কারী কর্মকর্তা এসআই মজিবুর বলে ভুক্তভোগীদের অভিযোগ। এতে দুই গ্রাহক বিচার তো পাইনি উল্টো চরম বেকায়দায় পড়েছেন। ফলে অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতারের জোর দাবি তুলেছেন ভুক্তভোগী দুই গ্রাহকসহ পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।
    অভিযোগে বলা হয়েছে, রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির প্যাডে ১৯৬ নম্বর স্বারকের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, জাহাঙ্গীর পিতা জয়মতুল্লাহ সাং মাদারিপুর, উক্ত ব্যক্তি তানোর জোনাল অফিসের আওতাধীন বিভিন্ন এলাকায় অর্থের বিনিময়ে অবৈ ভাবে বৈদ্যুতিক মিটার এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করে দিচ্ছেন। যেমন হিসাব নম্বর ৪৬৪-২৬২০ গ্রাহকের নাম আব্দুর রশিদ পিতা বদের আলী ও হিসাব নম্বর ৪৬৪-২৬৫০ গ্রাহক বদের আলী পিতা মাশি উভয়ের গ্রাম, ধানোরা। এদুজন গ্রাহকের আবাসিক মিটার অফিসকে অবহিত না করে অবৈধভাবে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করে দিয়েছেন। যা বিদ্যুৎ আইন ২০১৮ অনুযায়ী কর্তৃপক্ষের অনুমোদন ব্যতিত বৈদ্যুতিক স্থাপনা/ইক্যুইপমেন্টে দন্ডনীয় অপরাধ।
    স্থানীয়রা জানান, উপজেলার কামারগাঁ ইউপির ধানোরা গ্রামের রশিদ ও তার পিতা বদের আলীর ঘর ওয়ারিং শেষে মিটারের সিল কেটে অন্যত্র স্থানান্তর করেন জাহাঙ্গীর। বিদ্যুৎ বিল দেয়ার জন্য মিটার রিডার এসে এঅবস্থা দেখে গ্রাহককে জিজ্ঞেস করেন কে করেছে মিটারের এঅবস্থা। গ্রাহকরা বলেন জাহাঙ্গীর। মিটার রিডার বিষয়টি পল্লী বিদ্যুৎ অফিসের কর্তৃপক্ষকে অবহিত করেন। বিষয়টি জানার পর ডিজিএম ওই দুজন গ্রাহককে অফিসে তলব করেন এবং মিটারের সিল কাটার বিষয়টি ডিজিএমকে খুলে বলেন। এসময় দুজন গ্রাহকক লিখিত অভিযোগ দেন ডিজিএম বরাবর। অভিযোগের প্রেক্ষিতে ডিজিএম থানায় লিখিত অভিযোগ করেন জাহাঙ্গীরের বিরুদ্ধে।
    এছাড়াও জাহাঙ্গীরের ছোট ভাই তানোর পল্লী বিদ্যুৎ অফিসের ইলেক্ট্রিশিয়ান লিটন অধিক টাকার বিনিময়ে এবং কর্তৃপক্ষের নাম করে আর্থিক সুবিধা নিয়ে বিদ্যুৎ লাইন পাইয়ে দিতেন। ঘটনা বুঝতে পেরে এবং টাকার বিষয়টি প্রমান পাওয়ায় তাকে পল্লী বিদ্যুৎ তানোর জোনাল অফিস থেকে বহিষ্কার করেন । লিটন এখনো বহিষ্কার অবস্থায় আছেন। সে সুযোগ কাজে লাগিয়ে তার বড় ভাই একই কায়দায় বৈদ্যুতিক মিটার টাকার বিনিময়ে স্থানান্তর করে থাকেন। স্থানীয়রা জানান, জাহাঙ্গীর ও লিটন তারা দুই ভাই পল্লী বিদ্যুৎ গ্রাহকের কাছে এখন মুর্তিমান আতঙ্ক। তারা আরো বলেন, তাদের কথা মতো তাদের দিয়ে কাজ না করালে তারা গোপণে রাঁতের আঁধারে মিটারের সিলকাটা, সংযোগ বিচ্ছিন্নসহ নানাভাবে সাধারণ গ্রাহকদের হয়রানি করে। এবিষয়ে
    মামলার তদন্তকারী কর্মকর্তা
    এসআই মজিবুর রহমান বলেন, বিষয়টি তারা আপোষ-মিমাংসা করে নিয়েছেন। তবে পুলিশ তদন্ত করে কি পেয়েছেন জানতে চাইলে তিনি কোনো সদোত্তর না দিয়ে এড়িয়ে গেছেন।
    এবিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, মামলার তদন্ত কারী কর্মকর্তাকে বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।এবিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীর আলম অভিযোগ অস্বীকার করে বলেন, তারা দুই ভাই ষড়যন্ত্রের
    শিকার। এবিষয়ে জানতে চাইলে তানোর পল্লী বিদ্যুতের কর্মকর্তা (ডিজিএম) জহুরুল ইসলাম বলেন, তারা থানায় অভিযোগ করেছেন অপরাধীর শাস্তির জন্য, এখানে আপোষের কথা আসছে কেন ? আর বাদি পল্লী বিদ্যুৎ তারা আপোষ করলো কার ।

  • তানোরে ৩ প্রার্থীর মনোনয়নপত্র জমা

    তানোরে ৩ প্রার্থীর মনোনয়নপত্র জমা

    আলিফ হোসেন।
    তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
    রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়ন পরিষদ (ইউপি) উপনির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। গত বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র জমা দেবার শেষ দিন। এদিন উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তার কাছে তারা মনোনয়নপত্র জমা দেন। এরা হলেন কামারগাঁ ইউপির সাবেক চেয়ারম্যান মোসলেম উদ্দিন প্রামানিক, সুফি কামাল মিন্টু এবং মাসুদ করিম। তফসিল অনুযায়ী ৪ জুলাই বৃহস্পতিবার মনোনয়ন ফরম জমা দেয়ার শেষ দিন, ৫ জুলাই শুক্রবার যাচাই বাছাই, ১০ জুলাই প্রত্যাহার, ১১ জুলাই প্রতীক বরাদ্দ এবং ২৭ জুলাই ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হবে বলে নিশ্চিত করেন রিটার্নিং ও উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুজ্জামান।
    এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মোটরসাইকেল শো-ডাউন নিয়ে মনোযনপত্র জমা দিয়েছেন সুফি কামাল মিন্টু। এছাড়াও তিনি মনোনয়নপত্র জমা দিয়ে নেতাকর্মীদের নিয়ে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে নিচে নেমে আসলে নেতাকর্মীদের মাঝে জুস বিতরণ করা হয়। একইদিন নেতাকর্মীদের নিয়ে মোটরসাইকেল শোডাউন দেয়া হয়।#