স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহ সদরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক-বালিকা (অনূর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৬ জুলাই) সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে উপজেলার চুড়খাই নাজিরাবাদ উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত উক্ত খেলায় প্রধান অতিথি থেকে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন ময়মনসিংহ-৪ সদর আসনের জাতীয় সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় বিষয়কে স্থায়ী কমিটির সদস্য এবং ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত।
প্রধান অতিথির বক্তব্যে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধূলা ও সংস্কৃতি চর্চার সুসমন্বয় প্রয়োজন বলে জানান সাংসদ মোহিত উর রহমান শান্ত।
এসময় তিনি বলেন, কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে শিক্ষা পূর্ণতা পায় না। এর সঙ্গে প্রয়োজন খেলাধূলা ও সংস্কৃতি চর্চার সুসমন্বয় ঘটানো। আর এর মাধ্যমেই একজন ছাত্র-ছাত্রী পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে ওঠার এসব উপাদানের সমন্বয় ঘটেছে আওয়ামী লীগ সরকার আমলে। আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা যখনই ক্ষমতায় আসে তখনই বাংলাদেশে মানসম্মত শিক্ষা ব্যবস্থাপনার ক্ষেত্রে সফল দৃষ্টান্ত স্থাপন করেছে।
তিনি বলেন, যখনই মাননীয় প্রধানমন্ত্রী সরকারে এসেছে তখনই তিনি চেষ্টা করেছেন খেলাধুলার প্রতি আমাদের ছেলেমেয়েদের আরও বেশি অনুরাগী করতে। কারণ খেলাধুলা মানুষের শারিরীক ও মানসিক শক্তি দেয়। দেশপ্রেম শেখায়, আনুগত্য শেখায় এবং সে সঙ্গে দেশেপ্রেমে উদ্বুদ্ধ করে। সাংসদ মোহিত উর রহমান শান্ত বলেন- আমাদের সফল ও বিশ্বসেরা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা চান আমাদের ছেলেমেয়েরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, শরীর চর্চা, সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে নিজেদের উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে উঠবে।তাই খেলাধুলায় আমাদের ছেলেমেয়েরা যেন আরও বেশি আগ্রহী হয়ে অংশগ্রহণ করে, আমাদের দেশীয় খেলাধুলাগুলোকেও সমানভাবে সুযোগ দিতে হবে। কারণ দেশীয় খেলাগুলোর মধ্য দিয়ে আমাদের ছেলেমেয়েদের আরও মেধা বিকাশের সুযোগ হবে ।
এমপি বলেন,এই খেলার মাধ্যমে আমাদের ক্ষুদে ফুটবল খেলোয়াড়রা যারা আজকে এখান থেকে শুরু একদিন তারা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের জন্য আরও বেশি সম্মান বয়ে নিয়ে আসবে।
উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স এর -এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ,মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা সুলতানা কাজল , কোতোয়ালি মডেল থানার ইনচার্জ মাইনউদ্দিন , ঘাগড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান , ভাবখালী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সাত্তার সোহেল । উদ্বোধনী খেলায় ঘাগড়া ইউ পি দল ট্রাইবেকারে ৪ – ২ গোলে ভাবখালী ইউ পি দলকে পরাজিত করে।
এর আগে সংসদ সদস্যকে ভাবখালী ইউনিয়ন পরিষদের পক্ষ ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সাত্তার সোহেলসহ ইউপি সদস্যগণ।