উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলে পুলিশের পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিনজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ সজিব শেখ (২৭) ও মোঃ নাজিম মোল্লা (১৯) নামের দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার নড়াগাতী থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ সজিব শেখ (২৭) খুলনা জেলার রুপসা থানাধীন হোসাইনপুর গ্রামের মোঃ গোলাম শেখের ছেলে এবং মোঃ নাজিম মোল্লা (১৯) নড়াইল জেলার নড়াগাতি থানাধীন পাখিমারা গ্রামের মোঃ মাসুদ মোল্লার ছেলে।প্রতিনিধি জানান, রবিবার (৭ জুলাই) নড়াইল জেলার নড়াগাতী থানাধীন পহরডাঙ্গা ইউনিয়নের বাগডাঙ্গা বাজার হতে জনৈক লাবু শেখ এর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে তাদেরকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলার নড়াগাতী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোস্তাফিজুর রহমান এর তত্ত্বাবধানে এএসআই(নিঃ) মোঃ ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ সজিব শেখ (২৭) ও মোঃ নাজিম মোল্লা (১৯) দেরকে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামিদের নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ০৪(চার) কেজি গাঁজা জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরদিকে উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, নড়াইল সদর থানা পুলিশ কর্তৃক বিশ পিস ইয়াবা সহ একজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ সাগর শেখ (২১) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ সাগর শেখ (২১) নড়াইল জেলার সদর থানাধীন সড়াতলা গ্রামের মোঃ আজিজুর শেখের ছেলে। নড়াইল জেলার সদর থানাধীন ৪ নং আউড়িয়া ইউপির অন্তর্গত পশ্চিম বালিয়াডাঙ্গা সাকিনস্থ জনৈক বিল্লাল ভূঁইয়া (৪০) এর বি এন্ড কে নামক ইট ভাটার অফিসের সামনে হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ শাহ্ আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ সাগর শেখ (২১) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য বিশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসা’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
Blog
-

নড়াইলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবা সহ গ্রেফতার ৩
-

পাইকগাছার বাইনতলা স্লুইসগেটের উপর ১শ ফুট রাস্তা মেরামত না হওয়ায় যাতায়াতে চরম দুর্ভোগে এলাকাবাসী
ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)।।
পাইকগাছার আলমতলা-গড়ইখালী প্রধান সড়কের বাইনতলা স্লুইসগেট গেটের রাস্তা দিয়ে যাতায়াতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। স্লুইসগেট গেট নির্মাণ কাজ সম্পন্ন না হওয়ায় এবং যাতায়াতের প্রধান সড়ক জরাজীর্ণ হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে যাতায়াতে মানুষের দুর্ভোগ বেড়েছে। ক্ষতিগ্রস্থ ১শ ফুট রাস্তা দ্রুত সংস্কারের দাবী জানিয়েছেন এলাকাবাসী।
উল্লেখ্য, পাইকগাছা-কয়রা প্রধান সড়কের আলমতলানামক স্থান থেকে সংযুক্ত হয়ে বাইনতলা হয়ে গড়ইখালী-কয়রা সহ বিভিন্ন এলাকায় যুক্ত হয়েছে আলমতলা-গড়ইখালী সড়ক। সড়কটি দিয়ে গড়ইখালী, লস্কর, সোলাদানা ও আশে পাশের বিভিন্ন এলাকার হাজারো মানুষ প্রতিদিন যাতায়াত করে থাকে। সড়ক দিয়ে পিকআপ, মাইক্রো, ইজিবাইক, ভ্যান, নছিমন, করিমন সহ ছোট ও মাঝারী ধরণের বিভিন্ন যানবাহন চলাচল করে থাকে। শুকনো মৌসুমে যাতায়াতে মানুষের তেমন কোন ভোগান্তি হয় না। তবে বর্ষা মৌসুমে যাতায়াতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। সড়কের লস্কর ইউনিয়নের বাইনতলা বাজার সংলগ্ন স্থানে সড়কের উপর একটি সরকারি স্লুইসগেট রয়েছে। গেটটি ব্যবহারের অনুপযোগী হয়ে যাওয়ায় পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে চলতি বছরের শুরু থেকে নতুন স্লুইসগেট নির্মাণ কাজ চলমান রয়েছে। একদিকে নির্মাণ কাজ শেষ না হওয়ায় সড়কের ১শ ফুট জুড়ে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। অন্যদিকে বর্ষা মৌসুম হওয়ায় বর্ষা আসলেই সড়কের ক্ষতিগ্রস্থ এলাকাটুকু কাদা-মাটির কারণে মটর সাইকেল সহ অন্যান্য যানবাহন চলাচল করতে পারছে না। এতে চরম দুর্ভোগে পড়েছেন পথচারী সহ যানবাহন চালকরা। শিক্ষিকা অনামিকা জানান, প্রতিদিন রাস্তা দিয়ে স্কুলে যেতে হয়। সমস্ত রাস্তা ভাল, শুধু বাইনতলা স্লুইসগেটর রাস্তা টুকু জরাজীর্ণ। বিশেষ করে বর্ষা হলেই এটুকু রাস্তা দিয়ে যাতায়াত করা যায় না। মাসুম বিল্লাহ বলেন, শনিবার দুপুরে গড়ইখালী থেকে আসার সময় বাইনতলা স্লুইসগেট পর্যন্ত আসার পর কাদামাটির কারণে সেখানে আটকে যায়। প্রধান সড়ক টুকু জরাজীর্ণ, আবার বিকল্প যেটি বেড়িবাঁধ করা হয়েছে সেটুকুও পাকা করা হয়নি। ফলে বর্ষা হলেই মটর সাইকেল সহ ছোট ছোট যানবাহন নিয়ে যাতায়াতে চরম দুর্ভোগ হয়। ক্ষতিগ্রস্ত রাস্তাটুকু দ্রুত সংস্কারের দাবী জানিয়েছেন এলাকাবাসী।ইমদাদুল হক,
পাইকগাছা, খুলনা। -

রূপগঞ্জে কাউন্সিলরের একটি ছয়তলা ও দুটি ৪তলা বাড়ি জব্দের আদেশ
হেলাল শেখঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব পৌরসভার কাউন্সিলর আতিকুর রহমানের চারটি বাড়ি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এগুলোর মধ্যে একটি ছয়তলা ও দুটি চারতলা ভবন রয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন আজ রোববার বাড়িগুলো জব্দ করার আদেশ দেন। দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মীর আহমেদ আলী সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পিপি মীর আহমেদ আলী সালাম বলেন, কাউন্সিলর আতিকুর রহমানের দুর্নীতির মাধ্যমে অর্জিত সাড়ে সাত কোটি টাকার সম্পদের খোঁজ পেয়েছে দুদক। রূপগঞ্জে তাঁর নামে চারটি বাড়ি থাকার তথ্য পাওয়া গেছে। এ ছাড়া আরও জমি পাওয়া গেছে। দুদকের পক্ষ থেকে আতিকুরের বাড়ি ও জমির তালিকা তুলে ধরে সেগুলো ক্রোক (জব্দ) করার আবেদন করা হয়। আদালত দুদকের আবেদন মঞ্জুর করেছেন।
দুদকের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কাউন্সিলর আতিকুরের তারাবতে চার শতক জমির ওপর নির্মিত চারতলা বাড়ি জব্দ করার আদেশ দিয়েছেন আদালত। জমি কেনা হয়েছিল ২০১২ সালে। তারাবতে সাড়ে সাত শতক জমির ওপর নির্মিত ছয়তলা বাড়িটি জব্দের আদেশ দেওয়া হয়েছে। এই জমি কেনা হয় ২০১৯ সালে। তারাবতে ৩৮ শতাংশ জমির ওপর নির্মিত চারতলা বাড়িটিও জব্দের আদেশ দেওয়া হয়েছে। জমি কেনা হয় ২০২০ সালে। এ ছাড়া তারাবতে ৫ শতক জমির ওপর আতিকুরের আরেকটি টিনশেড বাড়ি রয়েছে। এটার জমি কেনা হয় ২০১৯ সালে।
দুদকের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৭ সালে তারাব পৌরসভায় আতিকুর ২৮ শতক জমি কেনেন। পরের বছর (২০১৮ সাল) তিনি তারাব এলাকায় আরও চার শতক জমি কেনেন। একই বছর আতিকুর আরও দেড় শতক জমি কেনেন।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে জানতে চেয়ে কাউন্সিলর আতিকুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে। পরে তারাব পৌরসভার মেয়র হাসিনা গাজীকে ফোনে করলে অন্য একজন ধরেন। আতিকুর রহমানের চার বাড়ি জব্দের আদেশের তথ্য জানানোর পর তিনি বলেন, মেয়র অসুস্থ। তিনি এ বিষয়ে কথা বলতে চান না।
সাড়ে সাত কোটি টাকার সম্পদ আতিকুরের
আতিকুর রহমান ২০১৫ সালে প্রথম কাউন্সিলর নির্বাচিত হন। এরপর তিনি আরও একবার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। দুদকের অনুসন্ধান প্রতিবেদনের তথ্য মতে, চার বছর আগে (২০২০ সাল) তারাব পৌরসভার কাউন্সিলর আতিকুরের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের বিষয়টি অনুসন্ধান শুরু করে দুদক। দুদকের অনুসন্ধানে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের সত্যতা পাওয়ার পর ২০২১ সালে কাউন্সিলর আতিকুরকে তাঁর সম্পদ বিবরণী জমা দেওয়ার জন্য নোটিশ দেয় দুদক। পরে দুদক কার্যালয়ে তিনি সম্পদের বিবরণী জমা দেন। আতিকুরের সম্পদ বিবরণীর তথ্য পর্যালোচনা করে দুদক জানতে পারে, আতিকুর স্থাবর সম্পদ দেখিয়েছেন ৩ কোটি ৬১ লাখ টাকার। আর অস্থাবর সম্পদের পরিমাণ উল্লেখ করেন ৮ লাখ ৬৪ হাজার টাকা। তবে দুদকের অনুসন্ধানে উঠে আসে, কাউন্সিলর আতিকুরের স্থাবর সম্পদের পরিমাণ ৬ কোটি ৭৫ লাখ টাকার। আর অস্থাবর সম্পদের পরিমাণ ৮০ লাখ টাকা। সব মিলিয়ে তাঁর সম্পদের পরিমাণ ৭ কোটি ৫৫ লাখ টাকার।অনুসন্ধানে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের সত্যতা পাওয়ার পর গত ১৪ মার্চ কাউন্সিলর আতিকুরের রহমানের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলার তথ্য অনুযায়ী, আতিকুরের গ্রহণযোগ্য বৈধ আয় ৪০ লাখ ৪৫ হাজার টাকা। তাঁর ঋণের পরিমাণ ১ কোটি ২০ লাখ টাকা। তাঁর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের পরিমাণ ৫ কোটি ৯৪ লাখ টাকা।
-

নলছিটিতে কৃষকদের মাঝে নারিকেল চারা, বীজ ও সার বিতরণ
ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক
ঝালকাঠির নলছিটিতে কৃষি প্রনোদনা কর্মসূচি ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ-২/২০২৪-২৫ মৌসুমে উফশী আমন ধান ও নারিকেল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৮ জুলাই) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলার ৭ হাজার ১শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।কৃষক প্রতি ১ বিঘা (৩৩ শতক) জমির জন্য ৫ কেজি উফশি আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও এমওপি সার ১০ কেজি সহায়তা পাবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সালাউদ্দিন খান সেলিম, উপজেলা কৃষি অফিসার সানজিদ আরা শাওন।
এছাড়া ২০২৩-২৪ অর্থ বছরে নারিকেল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ১২০ জন উপকারভোগীসহ উপজেলার মোট ৯০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক বিনামূল্যে ৫টি করে নারিকেল চারা পাবেন।
-

ডাসারে সেরা ভূমি উন্নয়ন করদাতাদের মাঝে সম্মাননা সনদপত্র প্রদান
রতন দে,মাদারীপুর প্রতিনিধিঃ
বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২৪-২০২৫ বাস্তবায়নের অংশ হিসেবে মাদারীপুরের ডাসারে সেরা ভূমি উন্নয়ন করদাতাদের মাঝে সম্মাননা সনদপত্র প্রদান করা হয়েছে।
০৮ জুলাই সোমবার সকালে ডাসার উপজেলার গোপালপুর, কাজীবাকাই, ডাসার,বালিগ্রাম ও নবগ্রাম ইউনিয়নের মধ্যে থেকে বাছাই করে ১৫ জন সেরা ভূমি উন্নয়ন করদাতা’কে এ সম্মাননা সনদপত্র প্রদান করেন ডাসার উপজেলার নির্বাহী কর্মকর্তা(ইউএনও)কানিজ আফরোজ।
এসময় ইউনিয়ন ভুমি কর্মকর্তা সহ উপজেলার কর্মকর্তা গন উপস্থিত ছিলেন। -

বাগআঁচড়ায় দেনার দায়ে ব্যবসায়ীর আত্মহ*ত্যা
আজিজুল ইসলামঃ যশোরের শার্শার বাগআঁচড়া সাত মাইল এলাকার এক ব্যাবসায়ী দেনার দায়ে আত্মহত্যা করেছেন। রুহুল আমিন মোল্লা (৪৪) সোমবার রাতে তার নিজ বাড়িতে সিলিং ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। তিনি শার্শার বাগআঁচড়া সাতমাইল গ্রামের মৃত মুজিবর মোল্লার ছেলে ও বাগআঁচড়া সাতমাইল বাজারের একজন ফ্লাক্সিলোড ও মোবাইল ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, রুহুল আমিন মোল্লার বাগআঁচড়া সাতমাইল বাজারে ফ্লেক্সিলোড, মোবাইল ও বিকাশের ব্যবসা ছিল । ব্যবসায় লোকসান হয়ে দেনায় জড়িয়ে পড়েন। ধার দেনা পরিশোধ করতে হতাশায় ভুগছিলেন।এছাড়াও রুহুল আমিন দীর্ঘদিন যাবৎ টিবি (যক্ষা) রোগে আক্রান্ত হয়েছিলেন। ঘটনার রাতে তিনি খাওয়া শেষে তার নিজ শয়ন কক্ষে ঘুমাতে যান।মেয়ে অসু্স্থ থাকায় তার স্ত্রী মেয়ের কাছে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে দ্যাখেন তার স্বামী আত্মহত্যা করেছেন। এ সময় তার ডাক চিৎকারে স্থানীয়রা এসে রুহুলআমিনের মরদেহ নিচে নামায়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ব্যবসায়ীর আত্মহত্যার খবর নিশ্চিত করেন। তিনি বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।এ ব্যাপারে শার্শা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।
-

গোদাগাড়ীতে কৃষকদের স্মাার্ট কৃষক হওয়ার আহ্বান
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ অফিসের মাধ্যমে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ৬ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা – ২০২৪ এর শুভ উদ্বোধন হয়েছে।
গোদাগাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে কৃষিই সমৃদ্ধি এই স্লোগান কে সামনে রেখে উপজেলা পরিষদ চত্ত্বরে সোমবার সকাল ১১ টায় কৃষি প্রযুক্তি মেলা এবং কৃষি মেলা -২০২৪ এর শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য, সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এমপি। গোদাগাড়ী উপজেলার নির্বাহী নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ জাহিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মরিয়ম আহম্মেদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান সফিকুল সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি।
এরপর অতিথিগণ মেলায় প্রদর্শিত বিভিন্ন কৃষি প্রযুক্তি এবং স্টল পরিদর্শন করেন।এদিকে ২০২৩-২৪ অর্থবছরে খরিপ/২০২৪-২৫ মৌসুমে রোপা আমন ধানের উফশী জাতের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
মোঃ হায়দার আলী
রাজশাহী। -

মধুপুরে আইইউজিআইপি প্রকপ্লের ইএমপি বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুর পৌর সভায় আইইউজিআইপি প্রকপ্লের ইএমপি বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মধুপুর পৌরসভায় বাস্তবায়ানাধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অন্তর্গত আইইউজিআইপি প্রকপ্লের ইএমপি বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ সোমবার ৮ জুলাই দুপুরে মধুপুর পৌর সভার হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রশিক্ষন কর্মসূচির উদ্বোধন করেন মধুপুর পৌরসভার মেয়র আলহাজ মো: সিদ্দিক হোসেন খান। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র (০১) মো: জাকিরুল ইসলাম ফারুক সহ অন্যান্যরা। প্রশিক্ষণে অংশ গ্রহন করেন প্রকল্পের প্রকৌশলীবৃন্দ এবং ঠিকাদারের প্রতিনিধিগন সহ শ্রমিকরা। প্রশিক্ষনটি প্রদান করেন রিসোর্সসেফ কনসালট্যান্টস লিমিটেড (আর সি এল) এর পরিবেশ বিষয়ক বিশেষজ্ঞগণ।
-

ময়মনসিংহের সদরের নতুন ইউএনও আরিফুল ইসলাম প্রিন্সের যোগদান
স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের সদর উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মো.আরিফুল ইসলাম প্রিন্স। রবিবার (৭জুলাই ) বিকালে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুস নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে মো: আরিফুল ইসলাম প্রিন্সকে দায়িত্বভার বুঝিয়ে দেন।মো.আরিফুল ইসলাম প্রিন্স ৩৫তম বিসিএস (প্রশাসন)-এর একজন কর্মকর্তা। ময়মনসিংহ সদরে যোগদানের পূর্বে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি
বরিশালের গৌড়নদী উপজেলায় সহকারী কমিশনার(ভূমি) ছিলেন। পরে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে সেখান থেকে তাকে প্রথমে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ও পরে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসাবে দায়িত্ব দেওয়া হয়। তার নিজ জেলা বরগুনা।নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আরিফুল ইসলাম প্রিন্স বলেন, সকলের সহযোগিতায় বিভাগীয় ময়মনসিংহের গুরুত্বপুর্ণ এ উপজেলাকে আরো সমৃদ্ধ করতে সবাইকে নিয়ে একসাথে কাজ করব। ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনকে জনবান্ধব হিসেবে গড়ে তুলবো। এছাড়া আমার সর্বোচ্চটা দিয়ে এ উপজেলার মানুষের পাশে থাকবো । এজন্য জনপ্রতিনিধি, সুশীল সমাজ, গণমাধ্যম কর্মীসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করছি।
যোগদানের প্রথম দিন তাকে ফুলের শুভেচ্ছায় বরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ, সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান রণি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা, উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন,শিক্ষা অফিসার মনিকা পারভীন,সমাজ সেবা অফিসার মাকসুদা খাতুন,ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সাঈদুর রহমান,আব্দুস সাত্তার সোহেল, প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সালাম,অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক জাকির হোসেন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা কর্মচারীরা। পরে তিনি উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন এবং আগামীর উন্নয়ন কর্মকান্ড বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যানের সাথে মতবিনিময় করেন।
-

চট্টগ্রামে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, থানা জিডি
মহিউদ্দীন চৌধুরী, ষ্টাফ রিপোর্টার।।
চট্টগ্রামে শিমুল বড়ুয়া নামের এক ব্যবসায়ীকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। গত ৪ জুলাই নগরীর নন্দনকানন এলাকায় অজ্ঞাতনামা ৪জন ব্যক্তি অতর্কিতভাবে হামলা করে। এসময় তাকে চড়থাপ্পড়, কিল, ঘুষি মেরে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় ব্যবসায়ী শিমুল বড়ুয়া বাদী হয়ে গত ৬ জুলাই কোতোয়ালি থানায় একটি সাধারণ ডাইরি করেছেন। ডাইরি নং-৭০৯।জানা গেছে, ব্যবসায়ী শিমুল বড়ুয়া নগরীর রহমতগঞ্জ এলাকার একটি ফ্লাইট বাসায় থাকেন। অফিসের কাজ শেষ করে ফেরার পথে গত ৪ জুলাই অজ্ঞাতনামা ব্যক্তিরা অতর্কিতভাবে হামলা করে রক্তাক্ত জখম করেছেন বলে ব্যবসায়ীর অভিযোগ। তিনি অভিযোগ করেন, হামলাকারীরা তাকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়েছেন। নিরাপত্তার জন্য থানায় জিডি করা হয়েছে।
কোতোয়ালি থানার ওসি এসএম ওবায়দুল হক জানান, অতর্কিতভাবে হামলার ঘটনায় থানায় একটি অজ্ঞাত হামকারীদের বিরুদ্ধে জিডি করা হয়েছে। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। সত্যতা পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷