Blog

  • নাগেশ্বরীতে বন্যার্তদের জনস্বাস্থ্য প্রকৌশলের জেরিকান ও পানি বিশুদ্ধকরন ট্যাবলেট বিতরণ

    নাগেশ্বরীতে বন্যার্তদের জনস্বাস্থ্য প্রকৌশলের জেরিকান ও পানি বিশুদ্ধকরন ট্যাবলেট বিতরণ

    এম এস সাগর, কুড়িগ্রাম:

    নাগেশ্বরী উপজেলার বন্যাদুর্গত ৪টি ইউনিয়নের ১হাজার ৬শত ৫জন পরিবারের মাঝে ১০লিটারের প্লাস্টিকের জেরিকান ও পানি বিশুদ্ধকরন ট্যাবলেট বিতরণ করা হয়।

    নাগেশ্বরী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ও ইউনিসেফের অর্থায়নে গত শুক্রবার থেকে নাগেশ্বরীর নুনখাওয়া, কালীগঞ্জ, নারায়ণপুর ও বল্লভেরখাস ইউনিয়নের চরাঞ্চল ও নিন্মাঞ্চলের বন্যাদুর্গত ১হাজার ৬শত ৫জন পরিবারের মাঝে দুটি ১০লিটারের প্লাস্টিকের জেরিকান ও ৫০টি পানি বিশুদ্ধকরন ট্যাবলেট বিতরণ করেন ইউনিসেফের প্রতিনিধি এবং নাগেশ্বরী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ফিরোজ কবীর। বন্যার্ত ৪টি ইউনিয়নের ১হাজার ৬শত ৫জন পরিবারের মাঝে ১০লিটারের প্লাস্টিকের জেরিকান প্রতি পরিবার কে দুটি হিসেবে ৩হাজার ২শত ১০টি জেরিকান এবং প্রতি পরিবার কে পানি বিশুদ্ধকরন ট্যাবলেট ৫০টি হিসেবে ৮০হাজার ২শত ৫০টি ট্যাবলেট বিতরণ করা হয়েছে।

    নাগেশ্বরী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ফিরোজ কবীর বলেন, বন্যার্তদের জনস্বাস্থ্য মোকাবেলায় ৪টি ইউনিয়নের ১হাজার ৬শত ৫জন পরিবারের মাঝে ১০লিটারের প্লাস্টিকের জেরিকান ও পানি বিশুদ্ধকরন ট্যাবলেট বিতরণ করা হয়েছে। প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলায় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ক্ষতিগ্রস্তদের পাশে সবাইকে দাঁড়ানোর আহ্বান জানান।

  • ঠাকুরগাঁওয়ে ট্রেনের আসন পুনর্বহাল ও বগির মান উন্নয়নের দাবিতে  মানববন্ধন কর্মসূচি পালন

    ঠাকুরগাঁওয়ে ট্রেনের আসন পুনর্বহাল ও বগির মান উন্নয়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।
    স্টাফ রিপোর্টার।।
    বাংলাদেশের উত্তর বঙ্গের ঠাকুরগাঁও হতে ঢাকাগামী ট্রেনের পূর্বের ১৭০ টি আসন পুনর্বহাল ও বগির মান উন্নয়নের দাবিতে মানববন্ধন মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।গত ৮ জুলাই সোমবার দুপুর ১২ টায় ঠাকুরগাঁও জেলা শহরের চৌরাস্তায় “বদলে দাও ঠাকুরগাঁও” এর আয়োজনে ঘণ্টা ব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।সে সময় বক্তব্য রাখেন, “বদলে দাও ঠাকুরগাঁও”এর প্রধান সমন্বায়ক বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার নুর উস সাদিক,একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি এস এম জসিম, এটিএন নিউজ এর জেলা প্রতিনিধি এম এ সামাদ, সাংবাদিক, অ্যাডভোকেট আশিকুর রহমান রিজভী,আরমান শিহাব সহ অনেক।সে সময় তারা বলেন,ঠাকুরগাঁওয়ে আগেও ট্রেনের বগি পরিবর্তন করা হয়েছে যার ফলে ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের মানুষকে অনেক দুর্ভোগে পড়তে হয়।এদিকে যেমন ট্রেনের বগি পরিবর্তন করেছে অন্যদিকে কয়েকদিন আগে আবার ট্রেনের আসন সংখ্যা কমিয়ে আনা হয়েছে যা আমাদের উত্তরবঙ্গের মানুষের সাথে বৈষম্যমূলক আচরণ।সকলের দাবি বাংলাদেশের সবচেয়ে দূরত্বের জায়গা ঠাকুরগাঁও ও পঞ্চগড়।তাই এই অঞ্চলে ভালো ও মানসম্পন্ন ট্রেনের পাশাপাশি আসন সংখ্যা বাড়ানো হোক। এ সময় বক্তারা আরো বলেন,আমাদের আসন সংখ্যা যেটা পূর্বের ছিল সেই আসন সংখ্যা থেকে ৬০ টি আসন কমানো হয়েছে। আমরা মনে করি আরও আসন সংখ্যা বেশি দিয়ে যদি ভালো মানের বগি দেওয়া হয় তাহলে এই অঞ্চলে মানুষের জন্য অর্থনৈতিক পথ যেমন সুগম হবে অন্যদিকে যাতায়াতের রাস্তাও সুখময় হবে।
    আমাদের দাবী অবিলম্বে এসব করা না হলে পরবর্তীতে আরো বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্রহণ কারী নেতৃবৃন্দ প্রমুখ।

  • বাবা কেনো এম্বুলেন্সে শুয়ে আছে বাড়িতে আসেনা কেনো, ছেলে মেয়ে জিজ্ঞেসা করছে আমি কি উওর দিবো

    বাবা কেনো এম্বুলেন্সে শুয়ে আছে বাড়িতে আসেনা কেনো, ছেলে মেয়ে জিজ্ঞেসা করছে আমি কি উওর দিবো

    লিটন মাহমুদ,
    মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

    আমার ছেলে-মেয়েরা রাতে ঘুমাতে পারেনি,একটু পরপর শুধু জিঙ্গেস করেছে ওর বাবা কোথায়। সকালেও জিঙ্গেস করেছে ওর বাবা কেনো এম্বুলেন্সে শুয়ে আছে, বাড়িতে আসেনা কেনো,আমি ওদের কি উত্তর দিবো!

    কথাগুলো বলতে বলতে কাদছিলেন মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার পাঁচগাওয়ে প্রকাশ্যে গুলিতে নিহত ইউপি চেয়ারম্যান এইচ এম সুমন হালদারের স্ত্রী এলাছ আক্তার। সুমন ও এলাছ দম্পতির পাঁচ বছরের জান্নাতুল সেজদা নামে এক মেয়ে ও সালমান সাদি নামের তিন বছর বয়সি এক ছেলে রয়েছে।

    নিহত চেয়ারম্যান সুমন হালদার পাঁচগাঁও গ্রামের প্রয়াত পিয়ার হোসেন হালদারের ছেলে। তিনি ২০২৩ সালের মার্চে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন সুমন।

    আজ সোমবার সকালে ছেলে-মেয়েকে বুকে জড়িয়ে বারবার কান্নায় ভেঙে পড়ছিলেন এলাছ আক্তার।বাড়িতে শতশত মানুষ সুমনের স্ত্রী এবং সন্তানদের দেখতে আসছেন।অনেকে ডুকরে ডুকরে কাদছিলেন।নিহতের স্বজনরা এলাছকে সান্তনা দিতে চেষ্টা করছিলেন।

    এ সময় এলাছ নিজেকে সামলে নিয়ে বলতে থাকেন,৬ বছর আগে পারিবারিক ভাবে সুমনের সঙ্গে বিয়ে হয়।কোন ঝামেলা ছিলনা।সুমন কৃষি কাজ করতো।ভালোভাবে আমাদের সংসার জীবন চলছিল।সুমন খুব মিসুক ছিল।ছোট-বড় সবাই ভালবাসত।এ জন্য গত বছর এলাকার সবাই জোর করে ইউপি নির্বাচনে আনে।বড় ব্যবধানেও জয়ী হয় সে। নির্বাচিত হওয়ার পর সুমন দিন-রাত মানুষের বিপদে দৌড়াদৌড়ি করত। সুমনের দুই ভাই ইউরোপ প্রবাসী।মানুষের বিপদ দেখলে সুমন নিজের পকেটের টাকা,ইউনিয়ন পরিষদ থেকে পাওয়া সম্মানীর টাকা দিয়ে মানুষকে সহযোগিতা করতো।টাকা না থাকলে প্রবাসী ভাইদের কাছ থেকে টাকা চেয়ে এনে সহযোগীতা করতো।কখনো নিজের চেয়ারম্যানির অসদ ব্যবহার করতো না।এজন্য মানুষ তাকে আরো বেশি ভালোবাসত।এ ভালোবাসাই তার জন্য কাল হয়ে দাড়িয়ে ছিল।চেয়ারম্যান না হলে হয়তো সুমনকে মরতে হতো না।

    স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে,রোববার সকাল ১০টা থেকে পাঁচগাঁও ওয়াহেদ আলী উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন চলছিল। নির্বাচনে বিদ্যালয়টির প্রতিষ্ঠাতার ছেলে সাবেক ব্যাংক কর্মকর্তা দেওয়ান মনিরুজ্জামান নামে স্থানীয় একজন ব্যক্তি এবং সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মিলেনুর রহমান

  • ফুলছড়ি রেঞ্জের রাজঘাট বিটের বাগান পরিদর্শনে বিভাগীয় কর্মকর্তা

    ফুলছড়ি রেঞ্জের রাজঘাট বিটের বাগান পরিদর্শনে বিভাগীয় কর্মকর্তা

    মোঃ কাউছার উদ্দীন শরীফ,ঈদগাঁওঃ
    কক্সবাজার উত্তর বনবিভাগের আওতাধীন ফুলছড়ি রেঞ্জের রাজঘাট বিটে সুফল প্রকল্পের অর্থায়নে সৃজিত এনরিচমেন্ট, এফজিএস বাগান পরিদর্শন করা হয়েছে।

    সোমবার ৮ জুলাই সকালে বর্ণিত রেঞ্জের রাজঘাট বিটে সুফল প্রকল্পের অর্থায়নে সৃজিত ২০১৯-২০, ২০২১-২২,২০২২-২৩- ২০২৩-২৪ অর্থবছরের এনরিচমেন্ট, এফজিএস বাগান পরিদর্শন করেছেন কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন সরকার।

    বাগান রক্ষণাবেক্ষণের জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এই কর্মকর্তা। এছাড়াও বাগান পরিদর্শনকালে বাগান পরিদর্শনকালে বন্যহাতির পাল দেখতে পেয়ে রেঞ্জ কর্মকর্তাসহ সকলকে বন্যপ্রাণী রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন।

    এসময় উপস্থিত ছিলেন, ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা হুমায়ুন আহমেদ, রাজ ঘাট বিট কর্মকর্তা শাহ আলমসহ বিটের স্টাফগণ ও ভিলেজারা।

  • নড়াইলে সাত দিনব্যাপী রথযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

    নড়াইলে সাত দিনব্যাপী রথযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ

    নড়াইলে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। নড়াইলে যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, রবিবার (৭ জুলাই) নড়াইলের কেন্দ্রীয় টাউন কালীবাড়ি চৌরাস্তায় আন্তর্জাতিক কৃষভাবনামৃত (ইসকন), নড়াইল ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, নড়াইলের আয়োজনে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব-২০২৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় অংশগ্রহণ করেন নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান মহোদয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান ও জনাব মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, জেলা প্রশাসক, নড়াইল রথযাত্রার শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম, অফিসার ইনচার্জ, সদর থানা, নড়াইল; অশোক কুমার কুন্ডু, সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, নড়াইল সহ জেলার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। অপরদিকে
    নড়াইলে সাত দিনব্যাপী রথযাত্রা মহোৎসব শুরু
    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, নড়াইলে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭জুলাই) বেলা ১২ টার দিকে সর্বমঙ্গলা মন্দির হতে রথযাত্রা শুরু হয়ে বাধাঘাট কেন্দ্রীয় দূর্গা মন্দিরে এসে শেষ হয়। এসময় সর্বমঙ্গলা মন্দিরের সাধারণ সম্পাদক স্বপন ঘোষ, বাধাঘাট কেন্দ্রীয় দূর্গা মন্দিরের সভাপতি অসিম কাপুড়িয়া, সাধারণ সম্পাদক সরকার নিলাংশু শেখর নীপু, পৌর আওয়ামী লীগের সভাপতি মলয় কুন্ডু প্রমুখ উপস্থিত ছিলেন। সনাতনী রীতি অনুযায়ী, প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় জগন্নাথদেবের রথযাত্রা। আগামী ১৩ জুলাই উল্টো রথের বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই উৎসব শেষ হবে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথদেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এই বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে রথ নিয়ে যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা।###

  • উজিরপুরে যুব ফোরামের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত

    উজিরপুরে যুব ফোরামের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত

    মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে “যুব নেতৃত্বে জলবায়ু কার্যক্রমের বাধা এবং সমাধান” শীর্ষক যুব ফোরামের বার্ষিক সমাবেশ ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

    সিআরএসএস ও ওয়াল্ড ভিশন এর সহযোগিতায় ও যুব ফোরাম উজিরপুর এপি এর আয়োজনে ৮ জুলাই সোমবার সকাল ১০ টায় উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান ইকবাল,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম শিপন মোল্লা,মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট মোর্শেদা পারভীন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা, সি আর এস এস এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এ্যাডওয়ার্ড রবিন বল্লভ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার, সিলভিয়া ডেইজি এ সময় আরো উপস্থিত ছিলেন, শিকারপুর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম মাঝি, সাতলা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শাহিন হাওলাদার প্রমুখ। এ সময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ গুলো সবার আগে আমাদেরকে চিহ্নিত করতে হবে। জলবায়ু কে মানুষের বাসযোগ্য করে তুলতে হলে , যুব ফোরামের মাধ্যমেই সকল যুবককে প্রশিক্ষিত করে, জলবায়ুর ভারসাম্য রক্ষা করতে হবে। অধিকহারে বৃক্ষ নিধন করলে জলবায়ুতে বিরূপ প্রক্রিয়া সৃষ্টি হবে।

  • নড়াইলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবা সহ  গ্রেফতার ৩

    নড়াইলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবা সহ গ্রেফতার ৩

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইলে পুলিশের পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিনজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ সজিব শেখ (২৭) ও মোঃ নাজিম মোল্লা (১৯) নামের দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার নড়াগাতী থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ সজিব শেখ (২৭) খুলনা জেলার রুপসা থানাধীন হোসাইনপুর গ্রামের মোঃ গোলাম শেখের ছেলে এবং মোঃ নাজিম মোল্লা (১৯) নড়াইল জেলার নড়াগাতি থানাধীন পাখিমারা গ্রামের মোঃ মাসুদ মোল্লার ছেলে।প্রতিনিধি জানান, রবিবার (৭ জুলাই) নড়াইল জেলার নড়াগাতী থানাধীন পহরডাঙ্গা ইউনিয়নের বাগডাঙ্গা বাজার হতে জনৈক লাবু শেখ এর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে তাদেরকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলার নড়াগাতী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোস্তাফিজুর রহমান এর তত্ত্বাবধানে এএসআই(নিঃ) মোঃ ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ সজিব শেখ (২৭) ও মোঃ নাজিম মোল্লা (১৯) দেরকে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামিদের নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ০৪(চার) কেজি গাঁজা জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরদিকে উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, নড়াইল সদর থানা পুলিশ কর্তৃক বিশ পিস ইয়াবা সহ একজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ সাগর শেখ (২১) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ সাগর শেখ (২১) নড়াইল জেলার সদর থানাধীন সড়াতলা গ্রামের মোঃ আজিজুর শেখের ছেলে। নড়াইল জেলার সদর থানাধীন ৪ নং আউড়িয়া ইউপির অন্তর্গত পশ্চিম বালিয়াডাঙ্গা সাকিনস্থ জনৈক বিল্লাল ভূঁইয়া (৪০) এর বি এন্ড কে নামক ইট ভাটার অফিসের সামনে হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ শাহ্ আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ সাগর শেখ (২১) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য বিশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসা’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

  • পাইকগাছার বাইনতলা স্লুইসগেটের উপর ১শ ফুট রাস্তা মেরামত না হওয়ায় যাতায়াতে চরম দুর্ভোগে এলাকাবাসী

    পাইকগাছার বাইনতলা স্লুইসগেটের উপর ১শ ফুট রাস্তা মেরামত না হওয়ায় যাতায়াতে চরম দুর্ভোগে এলাকাবাসী

    ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)।।
    পাইকগাছার আলমতলা-গড়ইখালী প্রধান সড়কের বাইনতলা স্লুইসগেট গেটের রাস্তা দিয়ে যাতায়াতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। স্লুইসগেট গেট নির্মাণ কাজ সম্পন্ন না হওয়ায় এবং যাতায়াতের প্রধান সড়ক জরাজীর্ণ হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে যাতায়াতে মানুষের দুর্ভোগ বেড়েছে। ক্ষতিগ্রস্থ ১শ ফুট রাস্তা দ্রুত সংস্কারের দাবী জানিয়েছেন এলাকাবাসী।
    উল্লেখ্য, পাইকগাছা-কয়রা প্রধান সড়কের আলমতলানামক স্থান থেকে সংযুক্ত হয়ে বাইনতলা হয়ে গড়ইখালী-কয়রা সহ বিভিন্ন এলাকায় যুক্ত হয়েছে আলমতলা-গড়ইখালী সড়ক। সড়কটি দিয়ে গড়ইখালী, লস্কর, সোলাদানা ও আশে পাশের বিভিন্ন এলাকার হাজারো মানুষ প্রতিদিন যাতায়াত করে থাকে। সড়ক দিয়ে পিকআপ, মাইক্রো, ইজিবাইক, ভ্যান, নছিমন, করিমন সহ ছোট ও মাঝারী ধরণের বিভিন্ন যানবাহন চলাচল করে থাকে। শুকনো মৌসুমে যাতায়াতে মানুষের তেমন কোন ভোগান্তি হয় না। তবে বর্ষা মৌসুমে যাতায়াতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। সড়কের লস্কর ইউনিয়নের বাইনতলা বাজার সংলগ্ন স্থানে সড়কের উপর একটি সরকারি স্লুইসগেট রয়েছে। গেটটি ব্যবহারের অনুপযোগী হয়ে যাওয়ায় পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে চলতি বছরের শুরু থেকে নতুন স্লুইসগেট নির্মাণ কাজ চলমান রয়েছে। একদিকে নির্মাণ কাজ শেষ না হওয়ায় সড়কের ১শ ফুট জুড়ে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। অন্যদিকে বর্ষা মৌসুম হওয়ায় বর্ষা আসলেই সড়কের ক্ষতিগ্রস্থ এলাকাটুকু কাদা-মাটির কারণে মটর সাইকেল সহ অন্যান্য যানবাহন চলাচল করতে পারছে না। এতে চরম দুর্ভোগে পড়েছেন পথচারী সহ যানবাহন চালকরা। শিক্ষিকা অনামিকা জানান, প্রতিদিন রাস্তা দিয়ে স্কুলে যেতে হয়। সমস্ত রাস্তা ভাল, শুধু বাইনতলা স্লুইসগেটর রাস্তা টুকু জরাজীর্ণ। বিশেষ করে বর্ষা হলেই এটুকু রাস্তা দিয়ে যাতায়াত করা যায় না। মাসুম বিল্লাহ বলেন, শনিবার দুপুরে গড়ইখালী থেকে আসার সময় বাইনতলা স্লুইসগেট পর্যন্ত আসার পর কাদামাটির কারণে সেখানে আটকে যায়। প্রধান সড়ক টুকু জরাজীর্ণ, আবার বিকল্প যেটি বেড়িবাঁধ করা হয়েছে সেটুকুও পাকা করা হয়নি। ফলে বর্ষা হলেই মটর সাইকেল সহ ছোট ছোট যানবাহন নিয়ে যাতায়াতে চরম দুর্ভোগ হয়। ক্ষতিগ্রস্ত রাস্তাটুকু দ্রুত সংস্কারের দাবী জানিয়েছেন এলাকাবাসী।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।

  • রূপগঞ্জে কাউন্সিলরের একটি ছয়তলা ও দুটি ৪তলা বাড়ি জব্দের আদেশ

    রূপগঞ্জে কাউন্সিলরের একটি ছয়তলা ও দুটি ৪তলা বাড়ি জব্দের আদেশ

    হেলাল শেখঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব পৌরসভার কাউন্সিলর আতিকুর রহমানের চারটি বাড়ি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এগুলোর মধ্যে একটি ছয়তলা ও দুটি চারতলা ভবন রয়েছে।

    দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন আজ রোববার বাড়িগুলো জব্দ করার আদেশ দেন। দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মীর আহমেদ আলী সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

    পিপি মীর আহমেদ আলী সালাম বলেন, কাউন্সিলর আতিকুর রহমানের দুর্নীতির মাধ্যমে অর্জিত সাড়ে সাত কোটি টাকার সম্পদের খোঁজ পেয়েছে দুদক। রূপগঞ্জে তাঁর নামে চারটি বাড়ি থাকার তথ্য পাওয়া গেছে। এ ছাড়া আরও জমি পাওয়া গেছে। দুদকের পক্ষ থেকে আতিকুরের বাড়ি ও জমির তালিকা তুলে ধরে সেগুলো ক্রোক (জব্দ) করার আবেদন করা হয়। আদালত দুদকের আবেদন মঞ্জুর করেছেন।

    দুদকের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কাউন্সিলর আতিকুরের তারাবতে চার শতক জমির ওপর নির্মিত চারতলা বাড়ি জব্দ করার আদেশ দিয়েছেন আদালত। জমি কেনা হয়েছিল ২০১২ সালে। তারাবতে সাড়ে সাত শতক জমির ওপর নির্মিত ছয়তলা বাড়িটি জব্দের আদেশ দেওয়া হয়েছে। এই জমি কেনা হয় ২০১৯ সালে। তারাবতে ৩৮ শতাংশ জমির ওপর নির্মিত চারতলা বাড়িটিও জব্দের আদেশ দেওয়া হয়েছে। জমি কেনা হয় ২০২০ সালে। এ ছাড়া তারাবতে ৫ শতক জমির ওপর আতিকুরের আরেকটি টিনশেড বাড়ি রয়েছে। এটার জমি কেনা হয় ২০১৯ সালে।

    দুদকের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৭ সালে তারাব পৌরসভায় আতিকুর ২৮ শতক জমি কেনেন। পরের বছর (২০১৮ সাল) তিনি তারাব এলাকায় আরও চার শতক জমি কেনেন। একই বছর আতিকুর আরও দেড় শতক জমি কেনেন।

    অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে জানতে চেয়ে কাউন্সিলর আতিকুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে। পরে তারাব পৌরসভার মেয়র হাসিনা গাজীকে ফোনে করলে অন্য একজন ধরেন। আতিকুর রহমানের চার বাড়ি জব্দের আদেশের তথ্য জানানোর পর তিনি বলেন, মেয়র অসুস্থ। তিনি এ বিষয়ে কথা বলতে চান না।

    সাড়ে সাত কোটি টাকার সম্পদ আতিকুরের
    আতিকুর রহমান ২০১৫ সালে প্রথম কাউন্সিলর নির্বাচিত হন। এরপর তিনি আরও একবার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। দুদকের অনুসন্ধান প্রতিবেদনের তথ্য মতে, চার বছর আগে (২০২০ সাল) তারাব পৌরসভার কাউন্সিলর আতিকুরের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের বিষয়টি অনুসন্ধান শুরু করে দুদক। দুদকের অনুসন্ধানে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের সত্যতা পাওয়ার পর ২০২১ সালে কাউন্সিলর আতিকুরকে তাঁর সম্পদ বিবরণী জমা দেওয়ার জন্য নোটিশ দেয় দুদক। পরে দুদক কার্যালয়ে তিনি সম্পদের বিবরণী জমা দেন। আতিকুরের সম্পদ বিবরণীর তথ্য পর্যালোচনা করে দুদক জানতে পারে, আতিকুর স্থাবর সম্পদ দেখিয়েছেন ৩ কোটি ৬১ লাখ টাকার। আর অস্থাবর সম্পদের পরিমাণ উল্লেখ করেন ৮ লাখ ৬৪ হাজার টাকা। তবে দুদকের অনুসন্ধানে উঠে আসে, কাউন্সিলর আতিকুরের স্থাবর সম্পদের পরিমাণ ৬ কোটি ৭৫ লাখ টাকার। আর অস্থাবর সম্পদের পরিমাণ ৮০ লাখ টাকা। সব মিলিয়ে তাঁর সম্পদের পরিমাণ ৭ কোটি ৫৫ লাখ টাকার।

    অনুসন্ধানে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের সত্যতা পাওয়ার পর গত ১৪ মার্চ কাউন্সিলর আতিকুরের রহমানের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলার তথ্য অনুযায়ী, আতিকুরের গ্রহণযোগ্য বৈধ আয় ৪০ লাখ ৪৫ হাজার টাকা। তাঁর ঋণের পরিমাণ ১ কোটি ২০ লাখ টাকা। তাঁর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের পরিমাণ ৫ কোটি ৯৪ লাখ টাকা।

  • নলছিটিতে কৃষকদের মাঝে নারিকেল চারা, বীজ ও সার বিতরণ

    নলছিটিতে কৃষকদের মাঝে নারিকেল চারা, বীজ ও সার বিতরণ

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে কৃষি প্রনোদনা কর্মসূচি ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ-২/২০২৪-২৫ মৌসুমে উফশী আমন ধান ও নারিকেল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করা হয়েছে।

    সোমবার (৮ জুলাই) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলার ৭ হাজার ১শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।কৃষক প্রতি ১ বিঘা (৩৩ শতক) জমির জন্য ৫ কেজি উফশি আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও এমওপি সার ১০ কেজি সহায়তা পাবে।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সালাউদ্দিন খান সেলিম, উপজেলা কৃষি অফিসার সানজিদ আরা শাওন।

    এছাড়া ২০২৩-২৪ অর্থ বছরে নারিকেল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ১২০ জন উপকারভোগীসহ উপজেলার মোট ৯০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক বিনামূল্যে ৫টি করে নারিকেল চারা পাবেন।