Blog

  • নড়াইল নার্সিং কলেজে জনবল সংকটে ক্লাস রুম ঝাড়ু ও রান্নার তরকারি কাটতে হয় শিক্ষার্থীদের

    নড়াইল নার্সিং কলেজে জনবল সংকটে ক্লাস রুম ঝাড়ু ও রান্নার তরকারি কাটতে হয় শিক্ষার্থীদের

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইল নার্সিং কলেজে জনবল সংকটে ক্লাস রুম ঝাড়ু ও রান্নার তরকারি কাটতে হয় শিক্ষার্থীদের। নড়াইল নার্সিং কলেজের অবস্থা আমরা কি এখানে ঝাড়ু দিতে এসেছি, নাকি নার্সিং পড়তে’ শিক্ষক, অফিস সহকারী, অফিস সহায়ক, ঝাড়ুদার, কুক মাশালচিও নেই। ক্লাস রুম ঝাড়ু দিতে হয় নিজেদের। এমনকি রান্নার জন্য তরকারিও কাটতে হয়। স্যাররা বলছেন, বাইরে থেকে যারা আসে, তাদের এখন থেকে গেটেও ডিউটি করতে হবে। আমরা কী এখানে ঝাড়ু দিতে বা তরকারি কাটতে এসেছি? নাকি নার্সিং পড়তে এসেছি? কথাগুলো বলছিলেন, নড়াইল নার্সিং কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী অঙ্কিতা কুণ্ডু। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, নড়াইল নার্সিং কলেজ শহরের ভওয়াখালী এলাকায় ২ একর ৯০ শতাংশ জমির ওপর ১১ কোটি ৯৮ লাখ ৫৮ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হয়। ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থী ভর্তি শুরু হয়। বর্তমানে দুটি ব্যাচ লেখাপড়া করছে। প্রথম বর্ষে ৪৬ জন এবং দ্বিতীয় বর্ষে ৪৮ জনসহ মোট ৯৪ জন শিক্ষার্থী রয়েছেন কলেজটিতে।
    শুরু থেকেই এখানে কোনো প্রকার পদ সৃজন ছাড়াই কলেজটির কার্যক্রম শুরু হয় ২০২৩ সালে। কলেজটিতে অধ্যক্ষসহ পাঁচজন শিক্ষক রয়েছেন। এর মধ্যে দুজন ছুটি নিয়ে আর আসেন না। এছাড়া অফিস সহকারী, হিসাবরক্ষক, অফিস সহায়ক, ঝাড়ুদার, কুক মাশালচিসহ কোনো জনবল নেই।
    শিক্ষার্থীদের হাতেকলমে শিক্ষার জন্য কোনো ল্যাব নেই, হোস্টেল না থাকায় শ্রেণিকক্ষেই ঘুমাতে হয় তাদের। এসব শিক্ষার্থীদের মাসিক সম্মানী দেওয়ার কথা থাকলেও কেউ পান না। ফলে বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষার্থীদের অতিরিক্ত খরচ করে পড়ালেখা করতে হয়।
    দ্বিতীয় বর্ষের শ্রবণী মণ্ডল বলেন, শুরু থেকেই আমরা বিভিন্ন সংকটের মধ্য দিয়ে যাচ্ছি। এখানে শিক্ষক নেই, ল্যাব নেই। ঠিকমতো ক্লাসও হয় না। কোনো কোনো দিন ২-৩টা হয়, আবার হয় না। অধ্যক্ষ মহোদয়কে একাধিকবার জানিয়েও কোনো লাভ হয়নি। বাধ্য হয়ে গত ১ জুন বিভিন্ন দাবি নিয়ে আমরা সিভিল সার্জনের কার্যালয় ঘেরাও করি। তবে কাজের কাজ কিছুই হয়নি। কোনো প্রকার সুযোগ-সুবিধা ছড়াই আমরা এখানে আছি।
    প্রথম বর্ষের হামিমা বিনতে হায়দার বলেন, আমরা নামেমাত্র সরকারি নার্সিং কলেজে ভর্তি হয়েছি। এখানে সরকারি কোনো সুযোগ-সুবিধা নেই। লেখাপড়ার পরিবেশ খুবই খারাপ। মাসিক ভাতা টাকাও আমরা পাই না। পরিবারের কাছ থেকে টাকা এনে লেখাপড়ার খরচ চালানো অসম্ভব।
    আরেক শিক্ষার্থী অন্তিম বিশ্বাস বলেন, আমাদের থাকার কোনো হোস্টেল নেই। এক রুমে ক্লাস করি, আর পাশের রুমগুলোতে আমরা ১০-১৫ জন করে থাকি। সামনে আমাদের ইয়ার ফাইনাল পরীক্ষা। এ সময় লেখাপড়ার চেয়ে ল্যাবে কাজ বেশি থাকে। কিন্তু আমাদের ল্যাবের কোনো সুবিধা নেই। ফাইনাল পরীক্ষায় কী লিখব? কিছুই জানি না। এমনকি এখানে কোনো নিরাপত্তা প্রহরী নেই। এখন বলা হচ্ছে, শিক্ষার্থীদেরই পর্যায়ক্রমে নিরাপত্তার দায়িত্ব পালন করতে হবে। আমরা এখানে পড়তে এসেছি, না নিরাপত্তা প্রহরীর কাজ করতে এসেছি? কলেজে অধ্যক্ষসহ পাঁচজন শিক্ষক রয়েছেন। এর মধ্যে দুজন ছুটিতে আছেন। বাকি তিনজনকে অফিসের কাজসহ ক্লাস নিতে হয়।
    কলেজের বিভিন্ন সমস্যার কথা স্বীকার করে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আফরোজা খাতুন বলেন, কলেজের নামে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। ছাড়পত্রটি এখন অর্থ মন্ত্রণালয়ে আছে। অর্থ মন্ত্রণালয় থেকে অর্থনৈতিক কোড পেলে পদ সৃজনসহ জনবল পাব। আমরা প্রতিনিয়ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সমস্যার কথা জানিয়ে আসছি। আশা করছি, দ্রুত এসব সমস্যার সমাধান হবে।

  • নড়াইল ডিবি পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ মহিলা গ্রেফতার

    নড়াইল ডিবি পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ মহিলা গ্রেফতার

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি
    নড়াইল ডিবি পুলিশের অভিযানে পাঁচ বোতল ফেন্সিডিলসহ একজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত আকলিমা পারভীন (৪২) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত আকলিমা পারভীন (৪২) নড়াইল জেলার সদর থানাধীন রামচন্দ্রপুর গ্রামের মাসুদ শেখের স্ত্রী। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান সোমবার (৮ জুলাই) নড়াইল জেলার সদর থানাধীন ৪ নং আউড়িয়া ইউপির অন্তর্গত রামচন্দ্রপুর গ্রামের কবির শেখ (৩৫) এর গোয়াল ঘরের দক্ষিণ পাশে কাচা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ সাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ সাইফুল ইসলাম, এএসআই (নিঃ) মোঃ আনিসুজ্জামান ও এএসআই (নিঃ) মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আকলিমা পারভীন (৪২) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য পাঁচ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

  • স্বরূপকাঠিতে ঘূর্ণঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ করলেন মহিউদ্দিন মহারাজ

    স্বরূপকাঠিতে ঘূর্ণঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ করলেন মহিউদ্দিন মহারাজ

    স্বরূপকাঠি(পিরোজপুর)প্রতিনিধি //

    ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে ঢেউটিন বিতরণ করেছেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য মোঃ মহিউদ্দিন মহারাজ। মঙ্গলবার সকাল দশটায় স্বরূপকাঠি উপজেলা আওয়ামিলীগের নেতৃবৃন্দ তার নিজস্ব মিলনায়তনে বসে
    ওই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। উপজেলার একটি পৌরসভা ও দশটি ইউনিয়নের প্রথম ধাপে মোট চারশো জনের মাঝে ওই সহায়তা প্রদান করা হয়।

    এ সময় স্বরূপকাঠি পৌরসভার বার বার নির্বাচিত মেয়র জনাব গোলাম কবির বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সকল জনপ্রতিনিধিদের ঘূর্ণিঝর রেমালে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশ দিয়েছিলেন। সে লক্ষ্যে আমাদের পিরোজপুর ২ আসেনর মাননীয় সংসদ সদস্য জনাব মহিউদ্দিন মহারাজা সাহেব সরকারের পাশাপাশি তার ব্যক্তিগত তহবিল থেকে আপনাদের মাঝে এই ঢেউটিন বিতরণ করছেন। আপনার সকলে তার জন্য এবং জননেত্রী শেক হাসিনার জন্য দোয়া করবেন।

    ঢেউটিন বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন স্বরূপকাঠি উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক। এ সময় স্বরূপকাঠি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ শওকত আকবর , প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব পৌরসভার কাউন্সলরগন ও ছাত্রলীগের নেতৃবৃন্দ প্রমুখ।

  • বাংলাদেশ পুলিশের আইজিপি’র পুরস্কার পেলেন ময়মনসিংহ জেলা ডিবি ওসি ফারুক

    বাংলাদেশ পুলিশের আইজিপি’র পুরস্কার পেলেন ময়মনসিংহ জেলা ডিবি ওসি ফারুক

    ষ্টাফ রিপোর্টারঃ
    বাংলাদেশ পুলিশের আইজিপি কর্তৃক প্রেরিত অর্থ পুরস্কার পেলেন ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেন।

    মঙ্গলবার (৯জুলাই) দুপুরে পুলিশ সুপার কার্যালয়েে সম্মেলন কক্ষে জেলা পুলিশ আয়োজিত মাসিক কল্যাণ সভায় তাদের হাতে এই পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মাসুম আহমেদ ভূইয়া।

    জেলা গোয়েন্দা শাখা সুত্রে জানা গেছে- গত ডিসেম্বর/২৩ মাসে অভিযান পরচিালনা করে অনলাইনে পর্নোগ্রাফি সম্পর্কিত ঘটনায় জড়িত ১২ জন আসামী গ্রেফতার ও পর্ণোগ্রাফির কাজে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার এবং পুলিশ কনস্টেবল পদে চাকুরীর নিয়ে দেয়ার নাম করে নিজেকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবরিনা আলী পরিচয়ে প্রতারণা মূলক বিশ্বাস ভঙ্গ করিয়া বিভিন্ন ব্যাংক একাউন্টে ৪৭,৯০,০০০/- (সাতচল্লিশ লক্ষ নব্বই হাজার) টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় ০২ জন প্রতারক গ্রেফতার ও বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করায় ময়মনসিংহ জেলা গোয়েন্দো শাখা( ডিবি) র অফিসার-ইনর্চাজ মোঃ ফারুক হোসেন, এসআই মিনহাজ, এসআই(নিঃ) রেজাউল আমীন র্বষন, এসআই পরিমল, এসআই(নিঃ) রূপন কুমার সরকার, এসআই(নিঃ) মৃত্যুঞ্জয় পন্ডিত মিঠুনকে মাসিক ক্রাইম কনফারেন্স ডিসেম্বর/২০২৩ মাসে পুলিশ সুপার,ময়মনসিংহ মহোদয় কর্তৃক প্রদানকৃত বিশেষ সম্মাননা পুরস্কার গ্রহণ।
    এ সময় অন্যান্যদের আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) , অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা।

    এ পুরস্কার পাওয়ায় বাংলাদেশ পুলিশের অভিভাবক আইজিপি, রেঞ্জ ডিআইজি ময়মনসিংহ, জেলা পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ওসি ফারুক হোসেন। তিনি আরো বলেন- এই ধরনের পুরস্কার নিশ্চয় ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ টীমেকে আরো ভালো কাজের জন্য অনুপ্রাণিত করবে বলে মনে করেন তিনি।

    ওসি ফারুক হোসেন আরো জানান,পুরস্কার সবসময় দায়িত্ববোধকে বাড়ায় এবং সেবামূলক কর্মকাণ্ডে আরও উৎসাহ বৃদ্ধি করে। এ পুরস্কার ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর সকল সহকর্মীদের অবদান। সকলের সহযোগিতায় ময়মনসিংহবাসীকে সেবা ও নিরাপত্তা প্রদান করতে চাই। অভিনন্দন ও প্রত্যাশা রইল তিনি কর্মের স্বীকৃতিতে উৎসাহী হয়ে কর্মজীবনে তিনি আরও ভালো কিছু করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন ।

  • পাইকগাছা পৌরসভার ৩নং ওয়ার্ডের ড্রেন সহ আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

    পাইকগাছা পৌরসভার ৩নং ওয়ার্ডের ড্রেন সহ আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
    পাইকগাছা পৌরসভার ৩নং ওয়ার্ডের ড্রেন সহ আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণ কাজের উদ্বোধন করেন মেয়র সেলিম জাহাঙ্গীর। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কাউন্সিলর আব্দুল গফফার মোড়ল, নির্বাহী প্রকৌশলী নূর আহম্মদ, উপ-সহকারী প্রকৌশলী লিটু শেখ, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, স ম আব্দুর রব, আব্দুর রাজ্জাক সরদার, ঠিকাদার জাহাঙ্গীর আলম, কওছার আলী গোলদার, জাহিদুল ইসলাম, শাহিদুল ইসলাম, আশরাফুজ্জামান টুটুল, ফসিয়ার রহমান, মহাসিন সরদার ও আতিয়ার রহমান। উল্লেখ্য, বিশ^ ব্যাংকের অর্থায়নে কোভিড-১৯ প্রকল্পের আওতায় পৌরসভার ৩নং ওয়ার্ডের নাগরিক সাংবাদিক আব্দুল আজিজ এর বাড়ির সামনে প্রায় ২৮ লাখ টাকা ব্যয়ে ১৭৫ মিটার দৈর্ঘের ড্রেন সহ আরসিসি সড়ক নির্মাণ করা হচ্ছে। নির্মাণ কাজ বাস্তবায়ন করছে পৌরসভা।

  • পাইকগাছায় বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ; দুই ব্যবসায়ীকে জরিমানা

    পাইকগাছায় বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ; দুই ব্যবসায়ীকে জরিমানা

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
    পাইকগাছা পৌর সদরের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ এবং দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর আওতায় মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর নেতৃত্বে উপজেলা মৎস্য দপ্তর থেকে পৌর সদরের বিভিন্ন দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় আনুমানিক ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। এছাড়া দুই ব্যবসায়ীর একজনকে ৫ হাজার এবং আরেকজনকে ৩ হাজার সহ মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত কারেন্ট জাল থানার সামনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, মেরিন ফিশারিজ কর্মকর্তা কাওসার আকন, ক্ষেত্র সহকারী রণধীর সরকার, মৃদুল সরকার ও পেশকার মোহাম্মদ ইব্রাহীম।

  • পাইকগাছায় চিংড়ি ও মৎস্য খাত রক্ষা করার দাবীতে মতবিনিময় অনুষ্ঠিত

    পাইকগাছায় চিংড়ি ও মৎস্য খাত রক্ষা করার দাবীতে মতবিনিময় অনুষ্ঠিত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
    পাইকগাছায় চিংড়ি ও মৎস্য খাত রক্ষা করার দাবীতে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌর সদরে উপজেলার সোলাদানা ইউনিয়নের চিংড়ি চাষী ও মৎস্য ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন উপজেলা চিংড়ি চাষী সমিতির নেতৃবৃন্দ। উপজেলা চিংড়ি চাষী সমিতির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া রিপন এর স ালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর রুলু, মনোহর চন্দ্র সানা, রেজাউল ইসলাম, আলহাজ¦ আব্দুল মজিদ সানা, এসএম রেজাউল হক, সাজ্জাত আলী সরদার, আলমগীর সরদার, সাঈদুর রহমান পল্টু, প ানন সানা, জামিলুর রহমান রানা, সায়েদ আলী কালাই, বজলু গাজী, রেজাউল বিশ^াস, মোবাররক সরদার, রেজাউল ইসলাম, শওকত সরদার, রবিউল ইসলাম, কিনা সরদার, অধীর মেম্বর ও মাহমুদুল সানা। মতবিনিময় সভায় বক্তারা লবণ পানির চিংড়ি চাষ বহাল রাখতে চিংড়ি চাষী ও মৎস্য ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

    ইমদাদুল হক
    পাইকগাছা, খুলনা।

  • কাস্টমস বন্ড কমিশনারেটের সহকারী কমিশনার নুরুন নাহারের বিরুদ্ধে ঘুষ আদায়ের অভিযোগে বিক্ষোভ

    কাস্টমস বন্ড কমিশনারেটের সহকারী কমিশনার নুরুন নাহারের বিরুদ্ধে ঘুষ আদায়ের অভিযোগে বিক্ষোভ

    হেলাল শেখঃ ঢাকার সাভার রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের কাস্টমস বন্ড কমিশনারেটের সহকারী কমিশনার নুরুন নাহার সিদ্দিকার বিরুদ্ধে প্রায় সব ফাইলে ন্যূনতম তিনশো টাকা ঘুষ ও ফাইল আটকে রেখে অনৈতিকভাবে লাখ টাকা অর্থ আদায়ের অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা।

    মঙ্গলবার (৯ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের কাস্টমস বন্ড কমিশনারেট কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন গার্মেন্টস এক্সসোরিজ ও স্টেশনারি ব্যবসায়ীরা।

    এ সময় বহিরাগতদের দিয়ে অফিস কার্যক্রম পরিচালানার অভিযোগ করে আন্দোলনরত ব্যবসায়ীরা বলেন, আমরা সঠিক নিয়মেই ব্যবসা পরিচালনা করে আসছি। এরপরেও প্রতিটি ফাইল প্রতি ন্যূনতম ৩০০ টাকা ঘুষ দিতে হয়। কাগজপত্র সঠিক থাকা সত্ত্বেও ব্যবসায়ীদের ফাইল আটকে রাখেন এই সহকারী কমিশনার।

    তারা আর-ও বলেন, আগে যেখানে এক থেকে দুই দিনে ফাইল প্রস্তুত হতো, এখন সেখানে ঘুষ দিয়েও প্রায় ১৫ দিন সময় লেগে যাচ্ছে। আগে কর্মকর্তারা সরাসরি ঘুষ নিতেন কাজও সরাসরি হয়ে যেতো। কিন্তু এখন প্রতিটি ফাইলের জন্য অগ্রিম ঘুষ দিতে হয়। অগ্রিম টাকা দিয়েও প্রায় ১৫/২০ দিন যাওয়ার পরেও ফাইল আটকে থাকে।

    ঝুট ব্যবসায়ী বাহার উদ্দিন বাহার বলেন, অতিরিক্ত টাকা (ঘুষ) না দিলে ঝুটের ফাইল আটকে রাখেন ওই কর্মকর্তা। এমন অবস্থায় কারখানায় ঝুটসহ অন্যান্য মালামাল নষ্ট হয়ে যায়। এতে করে ব্যবসায়ীদের অনেক ক্ষতি হচ্ছে। তার সঙ্গে কথা বলতে গেলে অনেক খারাপ আচরণ করেন তিনি। এছাড়া লাইসেন্স বাতিল করার হুমকি দেন। এতে করে ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে আজ বিক্ষোভে নেমেছেন।

    ব্যবসায়ী মাসুদ রানা বলেন, ব্যবসার শুরু থেকেই প্রতিটা ফাইলের জন্য ৩০০ টাকা করে ঘুষ দিতে হচ্ছে। প্রায় তিন বছর ধরে কাস্টমস বন্ড কমিশনারেটের সহকারী কমিশনার এই ঘুষ আদায় করে চলেছেন। আমরা বাধ্য হয়েই ঘুষ দিচ্ছিলাম। কিন্তু সম্প্রতি তারা আমাদের কাছ থেকে অগ্রিম ঘুষ আদায়ের জন্য ব্যক্তিগত চারজন লোক নিয়োগ দিয়েছেন। যারা আগে ঘুষ নেন কিন্তু কর্মকর্তারা আমাদের ফাইল আটকে রাখেন। এতে করে বিভিন্ন মালামাল কারখানায় সরবরাহ করতে সমস্যার সৃষ্টি হচ্ছে।

    এ ব্যাপারে সাভার রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের কাস্টমস বন্ড কমিশনারেট ডিইপিজেড বিভাগের সহকারী কমিশনার নুরুন নাহার সিদ্দিকা বলেন, আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি ছাড়া কোনো কথা বলতে পারব না। তবে তারা যে অভিযোগ করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। বহিরাগত যারা অফিসে আসতেন তাদের আমি বের করে দিয়েছি।

  • পাইকগাছায় উত্তম কৃষি চর্চা সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত

    পাইকগাছায় উত্তম কৃষি চর্চা সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
    পাইকগাছায় দিনব্যাপি উত্তম কৃষি চর্চা (জিপিএ) সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২০২৩-২৪ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্স ফরনেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় মঙ্গলবার উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনব্যাপি এ প্রশিক্ষণের আয়োজন করে। পার্টনার প্রকল্পের খুলনা অ লের মনিটরিং অফিসার কৃষিবিদ মোঃ মোছাদ্দেক হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অ লের ভারপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক ও উপ-পরিচালক কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার অতিরিক্ত উপ-পরিচালক উদ্যান কৃষিবিদ মোঃ আব্দুস সামাদ। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাস। বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম মনিরুল হুদা, সহকারী সম্প্রসারণ কর্মকর্তা শাহজাহান আলী, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ^জিৎ দাশ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহম্মেদ তুহিন, রুবাইয়া খাতুন, কৃষক আনিছুর রহমান, কবির মোড়ল, জেসমিন নাহার শিলা ও স্বপ্না মন্ডল। প্রশিক্ষণে এলাকার ২৫জন কৃষক অংশগ্রহণ করেন।

  • পাইকগাছা মৎস্য আড়ৎদারি সমিতির সংবাদ সম্মেলন

    পাইকগাছা মৎস্য আড়ৎদারি সমিতির সংবাদ সম্মেলন

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।
    পাইকগাছায় মৎস্য আড়ৎদারি সমিতি নিয়ে বিভ্রান্তি মূলক নিউজ প্রকাশিত হওয়ায় মৎস্য আড়ৎদারি সমবায় সমিতি লিঃ উক্ত প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে।
    ৯জুলাই মঙ্গলবার সকাল ১১ টায় মৎস্য আড়ৎদারি সমবায় সমিতির লিঃ এর কার্যলয়ে সংবাদ সম্মেলন সমিতির সভাপতি ও সম্পাদক লিখিত বক্তব্য বলেন, গত ইং- ২০০০ সাল থেকে বাতিখালি মৌজায় শ্রী দুলাল চন্দ্র গংদের নিকট হইতে পাইকগাছা মৎস্য আড়ৎদারি সমবায় সমিতি লিঃ ও ব্যাক্তি মালিকানায় ১২৩০-১২৩১ নং দলিল মুলে জমি ক্রয় করা হয়েছে। ২০০৫ সালে অত্র জমিতে পাকা মার্কেট নির্মাণ পূর্বক সুনামের সহিত ব্যবসা পরিচালনা করে আসছি। সম্প্রতি আমাদের সুনাম ও সুখ্যাতির জন্য পাইকগাছা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও প্রশাসনের উদ্যোগে একটি মডেল মৎস্য আড়ৎ তৈরির জন্য সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিসারিজ প্রজেক্টের আওতায় মৎস্য অধিদপ্তর কর্তৃক ৩ কোটি ৭৩ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছেন। যা টেন্ডার হলে কাজ শুরু হবে।
    তাহারা আরো বলেন, পাইকগাছায় একটি মডেল মৎস্য আড়ৎ নির্মাণ হলে ব্যবসায়ী তথা পাইকগাছা উন্নয়নের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে। এমতাবস্থায় মৎস্য আড়ৎদারি মার্কেট নিয়ে কতিপয় সাংবাদিক বিভিন্ন পত্র পত্রিকায় বিভ্রান্তিমুলক খবর প্রচার করায় আমাদের মার্কেটের সুনাম ও সুখ্যাতি সহ ব্যবসায় বিরুপ প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে উক্ত বিষয়টি পত্র পত্রিকায় প্রকাশের মাধ্যমে সংশ্লিষ্ট কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।