Blog

  • মরাটিলা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে সিলিং ফ্যান বিতরণ করেন লেঃ কর্নেল আলমগীর কবির, পিএসসি

    মরাটিলা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে সিলিং ফ্যান বিতরণ করেন লেঃ কর্নেল আলমগীর কবির, পিএসসি

    মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধি

    সীমান্ত সূরক্ষার পাশাপাশি বাংলাদেশ বর্ডার গার্ড যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) বিভিন্ন ধরণের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলার আওতাধীন যামিনী পাড়া জোন এর ব্যবস্থাপনায় পানছড়ি উপজেলার মরাটিলা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৬টি সিলিং ফ্যান বিতরণ করলেন ২৩ বিজিবি যামিনীপাড়া ব্যাটালিয়ন এর জোন অধিনায়ক লেঃ কর্নেল আলমগীর কবির, পিএসসি।

    বুধবার ( ১০ জুলাই) বিকাল ৫টার সময় মরাটিলা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে তিনি এই মানবিক সহযোগিতা প্রদান করেন।

    এই সময় উপস্থিত ছিলেন মরাটিলা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও কার্বারী বাদশা কুমার ত্রিপুরা,প্রধান শিক্ষক প্রভাষ রায়,স্থানীয় জনপ্রতিনিধি অমর চান ত্রিপুরা কাখারাং,সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    জোন অধিনায়ক লেঃ কর্নেল আলমগীর কবির, পিএসসি বলেন,পার্বত্য এলাকায় স্থিতিশীলতা ও শান্তি সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) সীমান্ত রক্ষার পাশাপাশি নিয়মিতভাবে বিভিন্ন ধরণের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় আজকে যামিনী পাড়া জোন এর আওতাধীন মরাটিলা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ৬টি সিলিং ফ্যান দেওয়া হয়েছে। আমাদের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • নলছিটিতে সাড়া ফেলেছে রব সরদারের আখের রস

    নলছিটিতে সাড়া ফেলেছে রব সরদারের আখের রস

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ভেজালের এই রমরমা বানিজ্যের মধ্যে খাটি মানের নিশ্চয়তা পেয়ে ঝালকাঠির নলছিটিতে বেশ সাড়া ফেলেছে আ. রব সরদারের আখের রস। আখ ক্ষেতের পাশেই বিক্রি করছেন আখের রস। ক্রেতা নিজের পছন্দমত আখ ক্ষেত থেকে পছন্দ করে কেটে পাশেই রস তৈরির মেশিন দিয়ে রস তৈরি করে পান করতে পারছেন। তাই ক্রেতা পাচ্ছেন খাটি মানের পন্যের নিশ্চয়তা। তাই দুরদুরান্ত থেকে মানুষ তার আখের রসের একটু স্বাদ নিতে ছুটে আসছেন ।

    ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নের সরহমহল গ্রামে ৮০শতাংশ জমিতে আখের চাষ করেছেন একই এলাকার বাসিন্দা মো. রব সরদার। তিনি পেশায় সরকারি একটি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী হিসেবে আছেন। চাকুরীর পাশাপাশি ২০২০সালে একবার শখের বসে আখের চাষ করেন। সেখানে ভালো সফলতা পাওয়ায় নলছিটি কৃষি সস্প্রসারন অধিদপ্তরের সহায়তা নিয়ে আবারও করেছেন আখের চাষ। সাথে যোগ করেছেন ক্ষেতের পাশেই রস তৈরির মেশিন তাতেই সাড়া পেয়েছেন সাধারন মানুষজনের।

    আ.রব সরদার জানান, নলছিটি কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সহায়তা প্রথমে অল্প একটু জমিতে একটি প্রদর্শনীর মাধ্যমে আখ চাষ করি। সেখানে তারা আমাকে উচ্চফলনশীল বিএসআরআই-৪২ জাতের আখ বীজ সরবরাহ করেন। সেই সময় ভালো ফলন পাওয়ায় আবারও জমির পরিমান বাড়িয়ে আখের চাষ করি। আলহামদুলিল্লাহ ফলন বেশ ভালো হয়েছে। আমার এখানে প্রায় ৮০শতাংশ জমিতে আখ চাষ করা হয়েছে। যাতে আমার প্রায় মজুরী ও আনুষঙ্গিক খরচসহ ২লাখ টাকা খরচ হয়েছে। এখন আমি প্রতিদিন প্রায় ৩ হাজার টাকার আখের রস বিক্রি করছি। এখন পর্যন্ত আমার ১লাখ টাকার আখের রস বিক্রি হয়েছে আরও ৫লাখ টাকার আখের রস বিক্রি হবে বলে আমি আশাবাদী। এছাড়া কেউ যদি খাটি আখের গুড় পেতে চায় তাহলে সেটা অগ্রিম অর্ডার নিয়ে আমি তৈরি করে দেই। প্রতি কেজি তিনশত পঞ্চাশ টাকা দরে বিক্রি করি। তিনি আরও জানান, শুধু নলছিটি উপজেলাবাসী না ,ঝালকাঠি সদর,পিরোজপুর ও বরিশাল সদর থেকেও বিভিন্ন শ্রেনীর মানুষ তার এখানে রস খেতে আসেন। বিদ্যালয়ের ছুটির সময়ে তিনি এখানে সময় দেন। ।এছাড়া তার একজন সহযোগী সার্বক্ষনিক এখানে রস বিক্রিতে নিয়োজিত থাকেন।

    স্থানীয় বাসিন্দা ইয়াসিন আহমেদ নাজিম জানান, আমাদের এলাকায় এখন ভেজাল মুক্ত আখের রস পাওয়া যাচ্ছে। বর্তমানে টাকা হলেও খাটি মানের পন্য পাওয়া অনেক অসম্ভব হয়ে দাড়িয়েছে। লোভী ব্যবসায়ীদের জন্য সাধারন মানুষজন ভেজালমুক্ত খাবার খেতে পারছে না। তবে সেই শংকার মধ্যেই আমাদের রব ভাই ক্ষেত থেকেই আখ কেটে খাটি ভেজালমুক্ত আখের রস খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। প্রতিদিন দুরদূরান্ত থেকে মানুষজন এসে আখের খেয়ে যাচ্ছে আবার অনেকেই পরিবারের জন্য নিয়েও যাচ্ছেন। তিনি সাশ্রয়ী দামেই বিক্রি করছেন। প্রতি গøাস রস তিনি মাত্র ২০টাকা করে বিক্রি করছেন যা বর্তমান বাজার অনুযায়ী মানানসই দাম বলা যায়।

    নলছিটি উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ সানজিদ আরা শাওন জানান, কৃষক আ.রব সরদার তার জমিতে প্রথমে দাজিলিং কমলা ও মাল্টা চাষ করেছিলেন কিন্তু সেই সময় তিনি ভালো ফলন পাননি। যাতে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হন। পরবর্তীতে আমাদের পরামর্শে তিনি উন্নত জাতের আখ চাষ শুরু করেন এবং ভালো ফলনও পেয়েছেন। এবার তিনি আর্থিকভাবে বেশ ভালো লাভবান হবে বলে আমরা আশা করছি। আমাদের কৃষি উপসহকারী কর্মকর্তাবৃন্দ তাকে নানান পরামর্শ দিয়ে সহায়তা করে থাকেন। এছাড়া তিনিও নিয়মিত আমাদের সাথে বিভিন্ন সময়ে যোগাযোগ করে তার আখ ক্ষেতের ভালোমন্দ অবহিত করেন। তার আখ চাষ আরও সম্প্রসারন করতে নলছিটি কৃষি সম্প্রসারন অধিদপ্তর তাকে সার্বক্ষনিক সহায়তা দিয়ে যাবে।

  • রেগুলেশন ১৯০০ বহাল রাখার দাবীতে পানছড়িতে অবস্থান ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে

    রেগুলেশন ১৯০০ বহাল রাখার দাবীতে পানছড়িতে অবস্থান ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে

    মিথুন সাহা,
    খাগড়াছড়ি প্রতিনিধি

    আদালতের মাধ্যমে সিএইচটি রেগুলেশন ১৯০০ আইনটি বহাল রাখার দাবীতে খাগড়াছড়ি জেলার পানছড়িতে অবস্থান ধর্মঘট করে পানছড়ি সচেতন নাগরিক সমাজ।

    বুধবার (১০ জুলাই ) সকাল দশ’টা থেকে পানছড়ি কলেজ রোডের প্রধান সড়কের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে সমাজকর্মী রুমেল মারমার সঞ্চালনায় ও ২৪১ নং লতিবান মৌজা প্রধান, পানছড়ি সচেতন নাগরিক কমিটির আহবায়ক ও ৪নং লতিবান ইউপির চেয়ারম্যান ভূমিধর রোয়াজা এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা, ভাইস চেয়ারম্যান সৈকত চাকমা।

    এ সময় আরো বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা ও পানছড়ি উপজেলার কার্বারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হেম রঞ্জন চাকমা, নারী নেত্রী মানেকপুদি চাকমা ,১নং লোগাং ইউপি চেয়ারম্যান জয় কুমার চাকমা, ২নং চেংগী ইউপি চেয়ারম্যান আনন্দ জয় চাকমা, ৩নং পানছড়ি ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমাসহ প্রমুখ।

    বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে ১৯০০ সাল থেকে অদ্যবধি ২০২৪ সাল পর্যন্ত যে আইনি কার্যাদি চলছে তা খুব সুন্দর ও ভালোভাবে পরিচালিত হচ্ছে। তাই এই ১৯০০ সালের আইন বহাল রাখার জন্য সরকারের প্রতি বিনীত আহবান জানান। এই আইন বাতিল হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে বলেও বক্তারা জানান।

  • উজিরপুরে মায়ের সাথে ঔষধ কিনতে গিয়ে ট্রাক চাপায় শিশুর মৃত্যু

    উজিরপুরে মায়ের সাথে ঔষধ কিনতে গিয়ে ট্রাক চাপায় শিশুর মৃত্যু

    মোঃ জুনায়েদ খান সিয়াম উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

    ১০ জুলাই বুধবার ঢাকা-বরিশাল মহাসড়কের জয়শ্রী নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,উপজেলার ভরসা কাঠি গ্রামের ৪ নং ওয়ার্ডের সোহাগ ফরাজী এর পুত্র মোঃ শাহাদাত ফরাজী ( ৮) তার মা কাজল বেগমের সাথে ওষুধ কেনার জন্য জয়শ্রী বাসস্ট্যান্ড আসেন। এ সময় মায়ের হাত থেকে ছুটে গিয়ে শিশু শাহাদাত রাস্তা পার হওয়ার জন্য দৌর দিলে একটি ঘাতক ট্রাক তাকে চাপা দেয়। যার নম্বর ঢাকা মেট্রো ১২-০১-৩৮। শিশু শাহাদাত রাস্তার উপর ছিটকে পড়লে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় ঘাতক ট্রাক চালক ট্রাক রেখে দ্রুত পালিয়ে যায়। শিশু শাহাদাতের মৃত্যুতে পুরো এলাকায় শোকের মাতম বইছে।উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান দুর্ঘটনার কারনে একটি ট্রাক আটক করে গৌরনদী হাইওয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

  • ফুলছড়িতে ড্রেজার মেশিন জব্দ

    ফুলছড়িতে ড্রেজার মেশিন জব্দ

    মোঃ কাউছার উদ্দীন শরীফ, ঈদগাঁওঃ

    কক্সবাজার উত্তর বন বিভাগের আওতাধীন ফুলছড়ি রেঞ্জের অভিযানে অবৈধভাবে বালি উত্তোলন কাজে ব্যবহৃত ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।

    বুধবার ১০ জুলাই দুপুর ১২ টার দিকে রেঞ্জের খুটাখালী বিটের পাগলির বিল নামক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

    জানা যায়,কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা হুমায়ুন আহমেদের নেতৃত্বে খুটাখালী বিট কর্মকর্তা মুস্তফিজুর রহমান ও স্টাফগণ নিয়মিত টহলকালে একটি (০১) অবৈধভাবে বালি উত্তোলন কাজে ব্যবহৃত ড্রেজার মেশিন দেখতে পেয়ে জব্দ করে ফুলছড়ি রেঞ্জ হেফাজতে নিয়ে আসেন।

    অভিযানের বিষয়টি নিশ্চিত করে ফুলছি রেঞ্জ কর্মকর্তা হুমায়ুন আহমেদ বলেন,নিয়মিত টহলকালে অবৈধভাবে বালি উত্তোলন কাজে ব্যবহৃত ড্রেজার মেশিন জব্দ করা হয়। অপরাধীদের বিরুদ্ধে বন আইন, ১৯২৭ অনুসারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

    অভিযানে অংশগ্রহণকারী রেঞ্জ কর্মকর্তা, বিট কর্মকর্তাসহ স্টাফগণদের শুভেচ্ছা জানিয়েছেন কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা আনোয়ার হোসেন সরকার,ফুলছড়ি’র সহকারী বন সংরক্ষক শীতল পাল।

  • জেলখানা ঘাটে চাঁদাবাজি বন্ধে উপজেলা চেয়ারম্যান ও ইউএনও’র আশ্বাসে খুশী  ভুক্তভোগীরা

    জেলখানা ঘাটে চাঁদাবাজি বন্ধে উপজেলা চেয়ারম্যান ও ইউএনও’র আশ্বাসে খুশী ভুক্তভোগীরা

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহের সদর উপজেলার জেলখানা ঘাটে ব্যাটারি চালিত অটো,মিশুক থেকে চাঁদাবাজি বন্ধে চালকদের আন্দোলনে জেলখানা ঘাট থেকে উপজেলার সিরতা,পরানগঞ্জ ইউনিয়নের বেশ কয়েকটি এলাকায় যাতায়াতে দুর্ভোগের সংবাদ শুনে বিষয়টি তাৎক্ষণিক পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ ও উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স।

    বুধবার বিকেলে উপজেলার জেলখানা ঘাট থেকে সিরতা ইউনিয়নের কোনাবাড়ী পর্যন্ত ব্যাটারি চালিত অটো,মিশুক থেকে চাঁদাবাজি বন্ধে যানবাহন চালানো বন্ধ করে দিলে এতে জেলখানা ঘাট দিয়ে যাতায়াতকারী চরাঞ্চলের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী ও বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিদের চলাচলের বিঘ্ন ঘটে। বিষয়টি জানতে পেরে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ ও উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স ঘটনাস্থলে গিয়ে চালকদের সাথে কথা বলে বিষয়টি সমাধান করেন এবং চাঁদাবাজী বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

    সুত্র মতে জানা গেছে- সদর উপজেলার জেলখানা ঘাট দখল করে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে অটোরিকশা ও মিশুক স্ট্যান্ড। আর স্ট্যান্ডে বিভিন্ন পরিবহনে চলছে অবাধে চাঁদাবাজি। অভিযোগ রয়েছে, জেলখানা ঘাট থেকে কোনাবাড়ী পর্যন্ত ওই সড়কে চাঁদাবাজি করছে একটি প্রভাবশালী চক্র। এতে বিপাকে পড়ছে সাধারণ যাত্রীরা। আর এই চাঁদাবাজীর কারণে দ্বিগুণ ভাড়া গুনতে হয় যাত্রীদের। দীর্ঘদিন ধরে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে প্রতি মাসে হাজার-হাজার টাকা চাঁদা আদায় করা হচ্ছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন। এসব চালকরা চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে মঙ্গলবার-বুধবার গাড়ী চালানো বন্ধ করে চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ শুরু করলে ভেগান্তিতে পড়ে স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীসহ সাধারন যাত্রীরা।

    এসময় রিকশাচালকরা অভিযোগ করে বলেন আমাদের প্রতিদিন ৪শ টাকা গাড়ির আমদানি দিতে হয়। সড়কে গাড়ী চালাতে গিয়ে বিভিন্ন নেতা প সংগঠনের নামে আরো ৩০ থেকে ৫০ টাকা চাঁদা দিতে হয়। এই চাঁদাবাজি অবিলম্বে বন্ধ করতে হবে।

    দেলোয়ার হোসেন নামে প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক জানান- প্রতিদিন তিনি জেলখানা ঘাট হয়ে অটো দিয়ে কোনাবাড়ী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শিক্ষকতা করেন,কিন্তু চাঁদাবাজির কারণে দুইদিন যাবৎ গাড়ী বন্ধ থাকা স্কুলে যাতায়াতে দুর্ভোগের শিকার হচ্ছেন তিনিসহ ওই সড়কে যাতায়াতকারী শিক্ষকরা।

    উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ বলেন এলাকার নিম্ন আয়ের মানুষজন অটো রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে। চালকদের এই ঘাম জড়ানো আয়ের টাকা থেকে চাঁদা দিতে হয় এই বিষয়টি অত্যন্ত অমানবিক। চাঁদা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বস্ত করেন তিনি।

    উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স জানান- চাঁদাবাজি বন্ধে অচিরেই অভিযান চালিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    একদিকে খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার দ্রুত ঘটনাস্থলে গিয়ে চালকদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনায় গাড়ী চালক ও যাত্রীরা তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

  • ডিআইজি, রংপুর রেঞ্জ  সদ্য যোগদানকৃত ‍পুলিশ সুপার, নীলফামারীর ফুলেল শুভেচ্ছা বিনিময়

    ডিআইজি, রংপুর রেঞ্জ  সদ্য যোগদানকৃত ‍পুলিশ সুপার, নীলফামারীর ফুলেল শুভেচ্ছা বিনিময়

    মোঃ হামিদার রহমান নীলফামারীঃ

    ডিআইজি, রংপুর রেঞ্জ (অতিরিক্ত আইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ আব্দুল বাতেন, বিপিএম (বার), পিপিএম, বাংলাদেশ পুলিশ সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নবাগত পুলিশ সুপার নীলফামারী মোকবুল হোসেন।

     এ সময় নবাগত পুলিশ সুপার  রেঞ্জ ডিআইজি কে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। 

     রংপুর  রেঞ্জ ডিআইজি ও সদ্য যোগদান কৃত পুলিশ সুপার কে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

  • ঝালকাঠিতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত

    ঝালকাঠিতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত

    নাঈম মল্লিক।
    ঝালকাঠি প্রতিনিধিঃ

    ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ১২৫নং বাইতারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহিদুল ইসলামের বিরুদ্ধের দুর্নীতি ও অনিয়মের লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের বিষয়ে শিক্ষা বিভাগ তদন্ত কাজ শুরু করেছে।

    সম্প্রতি সুবিদপুর ইউনিয়নের মজকুনী গ্রামের ১৮ জন বাসিন্দার স্বাক্ষরিত প্রধান শিক্ষক শহিদুল ইসলামের বিরুদ্ধে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বরাবর একটি লিখিত অভিযোগ করেন।ওই শিক্ষকের বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্তের জন্য দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

    বুধবার (১০ জুলাই) গৌরনদীর উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা পরিমল চন্দ্র হাওলাদার ও বরিশাল সদর উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান তার বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত করেছেন।

    অভিযোগে জানা যায়, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে ওই স্কুলে কর্মরত থেকে সরকারি নিয়ম নীতি উপেক্ষা করে তার পছন্দের লোকজনকে নিয়ে স্কুলের বিদ্যোৎসাহী কমিটি গঠন করেছেন। ওই কমিটির সদস্যদের ছেলে-মেয়েরা স্কুলে লেখাপড়া করে না।

    প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জোরপূর্বক কবির হাওলাদারের জমি দখল করে নিয়ে সেই জমির উপর একটি দোতলা ভবন নির্মান করছেন। ওই ভবনের ঠিকাদার স্কুলের প্রধান শিক্ষক মোঃ শহীদুল ইসলাম এর সাথে যোগসাজসে নিম্নমানের নির্মান সামগ্রী দিয়ে ভবন নির্মান কাজ করছেন। ঠিকাদারের নিকট থেকে মোটা অংকের টাকা ঘুষ নিয়ে স্কুল কমিটির সদস্যদের নিয়ে ভাগ বাটোয়ারা করে নেন। স্কুলের বিভিন্ন খাতে প্রাপ্ত সরকারী অর্থ তাহারা প্রধান শিক্ষককে নিয়ে ভাগ বাটোয়ারা করিয়া নেন। স্কুলের কোন উন্নয়নমূলক কার্যক্রম করেন না। এই বিষয়ে জিজ্ঞাসা করিলে স্কুলের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম জানান, অর্থ বরাদ্ধ শুধু কাগজে কলমে হয়, সমুদয় টাকা সরকারের মন্ত্রী, এমপি, সচিব ও শিক্ষ্য অফিসারগণকে ভাগ বাটোয়ারা করিয়া দিয়ে দিতে হয়। তার উক্ত বক্তব্য সঠিক নয় মর্মে প্রকাশ করিলে মোঃ আল আমিন, লাভলী বেগমের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। উক্ত মিথ্যা মামলায় তার পক্ষে সাক্ষী না দিলে আঃ আজিজ খানকে প্রাণ নাশের হুমকি প্রদান করে।এছাড়া সজিব খানের দোকানে অগ্নিসংযোগ করার ভয় দেখায়।

    অত্র স্কুলের সহকারী শিক্ষকরাও সঠিক সময়ে স্কুলে আসেন না। ছাত্র-ছাত্রীদের সঠিকভাবে পাঠদানের বিষয়ে শিক্ষকদের কোন গুরুত্ব নেই। এমনকি স্কুলের প্রধান শিক্ষক মোঃ শহীদুল ইসলাম নিজেও ব্যক্তিগত কাজে স্কুলের বাহিরে থাকে। স্কুলের ছাত্র-ছাত্রীর সঠিকভাবে ক্লাস করানোর পরিবর্তে তিনি স্কুলের ক্লাস ফাঁকি দিয়ে নানা প্রকার অনিয়ম, দুর্নীতি করিয়া টাকা উর্পাজন করার মাস্টার প্লান নিয়ে ব্যস্ত থাকে। কেহ উহার প্রতিবাদ করিলে তিনি সরকারের উপর মহলের আর্শীবাদপুষ্ঠ কেহ তাকে কিছু করিতে পারিবে না। তার ইচ্ছামত স্কুল ও এলাকার লোকজনকে চলিতে হইবে মর্মে দম্ভোক্তি করিয়া বেড়ান। সেই সুযোগে সহকারী শিক্ষকরা সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করিয়া বিভিন্ন অনিয়ম করেন। ফলে স্কুলের ছাত্র-ছাত্রীরা শিক্ষা গ্রহণ হতে বঞ্চিত হন। স্কুলের সহকারী শিক্ষকরা বিলম্বে কর্তব্যে হাজির হলেও স্কুল ছুটির সরকার নির্ধারিত সময়ের অনেক আগেই ছাত্র-ছাত্রীর ছুটি দিয়ে শিক্ষকরা স্কুল ত্যাগ করেন।

    এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন,আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যা ভিত্তিহীন। যার প্রমান আমার কাছে রয়েছে, এগুলো উর্ধতন কর্তৃপক্ষের কাছে দিয়ে দিবো।

    তদন্তকারী কর্মকর্তা বরিশাল সদর উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান বলেন,আমরা বাদী ও বিবাদীদের লিখিতো ও মৌখিক বক্তব্য নিয়েছি।এরপাশাপশি তথ্য সংগ্রহের জন্য প্রয়োজনীয় কিছু কাগজ সংগ্রহ করেছি।তদন্তের পর বিস্তারিত জানানো যাবে।

  • ময়মনসিংহ জেলায় ফের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ভালুকার শাহ্ কামাল আকন্দ

    ময়মনসিংহ জেলায় ফের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ভালুকার শাহ্ কামাল আকন্দ

    ময়মনসিংহ প্রতিবেদকঃ

    ময়মনসিংহ জেলায় আবারও শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মো. শাহ্ কামাল আকন্দ। মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাসুম আহমেদ ভূইয়া ওসি শাহ্ কামাল আকন্দের হাতে ওই সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান করেন।

    গুরুত্বপূর্ণ মামলার মূল রহস্য উদঘাটন, চোরাই মালামাল উদ্ধার, মাদক উদ্ধার, থানা এলাকার আইন-শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সহ সেবা মূলক কার্যক্রম বিষয়ে অবদান রাখায় ওসি শাহ্ কামাল আকন্দকে এ সম্মাননা প্রদান করা হয়।

    ভালুকা মডেল থানায় সম্প্রতি সময়ে যোগদানের পর একাধিকবারের মতো রেঞ্জে ও জেলায় শ্রেষ্টত্ব অর্জন করেন ওসি শাহ কামাল আকন্দ। এর আগেও তিনি ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানা ও জেলা গোয়েন্দা শাখায় দায়িত্ব পালনে সুনাম অর্জন করায় একাধিকবার রেঞ্জ ও জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন । তাছাড়াও ওসি শাহ্ কামাল আকন্দ বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পুলিশ পদক পিপিএম দুইবার ও একাধিকবার জেলায় ও রেঞ্জে শ্রেষ্ট ওসি নির্বাচিত হয়েছেন।

    ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ্ কামাল আকন্দ বলেন, পুরষ্কার সবসময় দায়িত্ববোধকে বাড়ায় এবং জনসাধারণকে সেবামূলক কর্মকান্ডে আরও উৎসাহ বৃদ্ধি করে। এ পুরষ্কার ভালুকা মডেল থানার সকল সহকর্মীদের অবদান। আমার এ পুরষ্কার আমি ভালুকাবাসীকে উৎসর্গ করছি। সকলের সগযোগীতায় ভালুকাবাসীকে সেবা ও নিরাপত্তা প্রদান করতে চাই

  • তানোরে ইউপি আওয়ামী লীগের বর্ধিত সভা

    তানোরে ইউপি আওয়ামী লীগের বর্ধিত সভা

    আলিফ হোসেন,
    তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
    রাজশাহীর তানোরের কামারগাঁ ইউনিয়ন পরিষদ (ইউপি) উপ-নির্বাচন উপলক্ষে ইউপি আওয়ামী লীগের বিশেষ বর্ধিতসভা আয়োজন করা হয়েছে। জানা গেছে ,গত ৯ জুলাই সোমবার ইউপি আওয়ামী লীগ দক্ষিন শাখা (ভারপ্রাপ্ত) সভাপতি নুরুল নবী প্রভাত মৃধার সভাপতিত্বে ও সম্পাদক (উত্তর) নির্মল কুমার সরকারের সঞ্চালনায় ছাঐড় বালিকা বিদ্যালয় চত্ত্বরে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না ও ভাইস-চেয়ারম্যান তানভির রেজা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ও প্রভাষক আবুল কালাম আজাদ প্রদিপ সরকার।
    অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক জিল্লুর রহমান, দপ্তর সম্পাদক সহকারী অধ্যাপক মুন্সেফ আলী, বাধাইড় ইউপি চেয়ারম্যান ইউপি আওয়ামী লীগ সভাপতি আতাউর রহমান, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান ইউপি আওয়ামী লীগ ( দক্ষিণ) শাখার সভাপতি আব্দুল মতিন, চাঁন্দুড়িয়া ইউপি চেয়ারম্যান ইউপি আওয়ামী লীগ সভাপতি মজিবর রহমান, কামারগাঁ ইউপি প্যানেল চেয়ারম্যান ও ইউপি আওয়ামী লীগ( উত্তর)সভাপতি আলাউদ্দিন আলী প্রামানিক, কলমা ইউপি আওয়ামী লীগ (পুর্ব)
    সভাপতি আব্দুর রাহিম, পশ্চিম সম্পাদক আতাউর রহমান, বাধাইড় ইউপি আওয়ামী লীগ সম্পাদক ও প্রধান শিক্ষক রবিউল ইসলাম, উপজেলা কৃষক লীগ সভাপতি রাম কমল সাহা, কামারগাঁ ইউপি উপ-নির্বাচনের প্রার্থী মোসলেম আলী প্রামানিক ও সুফি কামাল মিন্টুপ্রমুখ।
    এদিন সভার শুরুতে কাঁমারগাঁ ইউনিয়ন পরিষদ (ইউপি) উপ-নির্বাচনে নিজের প্রার্থীতা প্রত্যাহার করে সুফি কামাল মিন্টুকে সমর্থন দিয়ে দলের সঙ্গে ঐক্যমত পোষণ করেন মোসলেম আলী প্রামানিক। এতোদিন তিনি এমপি বিরোধী শিবিরে ছিলেন। তবে অপর প্রার্থী মাসুদ করিম বর্ধিত সভায় উপস্থিত হয়নি। মসলেম উদ্দিন সমর্থকদের দাবি তাকে চাপ দিয়ে প্রার্থীতা প্রত্যাহার করতে বাধ্য করা হয়েছে।
    অন্যদিকে মাসুদ করিস প্রার্থীতা প্রত্যাহার না করায় বর্ধিত সভার বক্তারা মাসুদ করিমকে প্রতারক আখ্যা দিয়ে তার তীব্র সমালোচনা করেন। তফসিল অনুযায়ী কামারগাঁ ইউনিয়ন পরিষদ (ইউপি) উপ-নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১০ জুলাই বুধবার এবং প্রতীক বরাদ্দ ১১ জুলাই বৃহস্পতিবার।
    এদিকে স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষক মহলের ভাষ্য,তানোরের রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগ কি জনবিচ্ছিন্ন ও রাজনৈতিকভাব দেউলিয়া হয়ে পড়েছে,যে কারণে একটি ইউপির উপ-নির্বাচনে তাদের সমর্থিত প্রার্থীকে বিজয়ী করতে প্রতিদন্দী প্রার্থীকে প্রার্থীতা প্রত্যাহার করাতে হচ্ছে। এবিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তার কাছে প্রতীক বরাদ্দের আগে প্রার্থীদের নিয়ে বর্ধিত সভা করার বিষয়ে জানতে চাইলে তিনি জানান কোনভাবেই এসব সভা করা যাবে না,, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে বলে জানান। এবিষয়ে উপজেলা রিটার্নিং ও নির্বাচন কর্মকর্তা কামরুজ্জামান বলেন, দলীয়ভাবে বর্ধিত সভা করতে বাধা নাই।#