Blog

  • কালকিনিতে দু’পক্ষের মাঝে সংঘর্ষ ॥ নিহত-১ ,আহত-৯

    কালকিনিতে দু’পক্ষের মাঝে সংঘর্ষ ॥ নিহত-১ ,আহত-৯

    রতন দে,মাদারীপুর প্রতিনিধিঃ
    জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মাদারীপুরের কালকিনিতে দু’পক্ষের মাঝে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় প্রতিপক্ষের হামলায় মো. সাজ্জাদ হোসেন-(২৫) নামে এক যুবক নিহত হয়েছে। এবং উভয় পক্ষের মহিলাসহ কমপক্ষে ৯জন লোক আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। আজ বৃহস্পতিবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
    পুলিশ, এলাকা ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, উপজেলার কয়ারিয়া ইউনিয়নের চর আলীমাবাদ গ্রামের হারুন হাওলাদারের সাথে দীর্ঘদিন ধরে একই গ্রামের কালু হাওলাদারের জমি নিয়ে বিরোধে চলে আসছিল। এর জের ধরে সকালে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় প্রতিপক্ষের হামলায় মো. সাজ্জাদ হোসেন-(২৫) নামে এক যুবক নিহত হয়েছে। এবং উভয় পক্ষের কমপক্ষে ৯জন লোক আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে এ ঘটনায় ওই এলাকায় উভয় পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতরা হলেন আসাদ হাওলাদার-(৩৬), মনির হাওলাদার-(৪৪), খলিল হাওলাদার-(২৫), জাহানারা বেগম-(৬০), কালু হাওলাদার-(৫৩), স্বপন হাওলাদার-(৬০)সহ কমপক্ষে ৯ জন।

    এ ব্যাপারে কালকিনি থানার এস.আই মাহামুদ হাসান বলেন, দু’পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

  • টাঙ্গাইলের মধুপুরে  কবর থেকে ৫টি কঙ্কাল  চুরি

    টাঙ্গাইলের মধুপুরে কবর থেকে ৫টি কঙ্কাল চুরি

    আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

    টাঙ্গাইলের মধুপুরের আলোকদিয়া ইউনিয়নের বেঙ্গাইকুড়ী এলাকার একটি কবরস্থানে ৫ টি কঙ্কাল চুরির চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।
    আলোকদিয়া ইউনিয়নের বেঙ্গাইকুড়ী এলাকার কবরস্থান থেকে দুর্বৃত্তরা কবর খুঁড়ে ৫ টি লাশের কঙ্কাল চুরি করে নিয়ে গেছে।
    ওই এলাকার আমজাদ আলী জানান, ফজরের নামাজ পড়ে এলাকার কযেকজন কবর জিয়ারত করতে গিয়ে দেখে কয়েকটি কবর খোড়া এবং কবরের মাটি এলোমেলো।
    আমজাদ হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে অনেকগুলো কবর খোঁড়া দেখতে পাওয়ার খবর পেয়ে কবরস্থানে গিয়ে দেখি ৫ টি কবর খোড়া ও কবরে কোনো লাশ ও কঙ্কাল নেই।
    এলাকাবাসী সুত্রে জানা যায় , চুরি হয়ে যাওয়ার লাশের কবরগুলো ঘিরে ভীড় করছে এলাকার ’ মানুষ।
    তারা বলেন,কে বা কারা কবরস্থানের লাইট ভেঙে রাতের অন্ধকারে লাশগুলোর কঙ্কাল চুরি করে নিয়ে গেছে।
    তাদের ধারণা, কঙ্কাল চুরির উদ্দেশ্যেই দুর্বৃত্তরা দলবদ্ধভাবে রাতের অন্ধকারে এ কাজ করেছে।
    স্থানীয়রা জানান, এমন ঘটনা এর আগেও একবার ঘটেছিল।
    এদিকে, যাদের লাশ চুরি হয়েছে তাদের মধ্যে রিপোর্ট লেখা পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি। এঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

  • নলছিটিতে অটো-আলফায় যাত্রী হয়রানি, কোন নিয়মনীতি তোয়াক্কা করেনা, রাত হলে গুনতে হয় বাড়তি ভাড়া

    নলছিটিতে অটো-আলফায় যাত্রী হয়রানি, কোন নিয়মনীতি তোয়াক্কা করেনা, রাত হলে গুনতে হয় বাড়তি ভাড়া

    ঝালকাঠি প্রতিনিধিঃ

    ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা বাংলাদেশের সবথেকে প্রচীন একটি উপজেলা।  বরিশাল সিটি কর্পোরেশন লাগোয়া এই উপজেলা হওয়া সত্বেও যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটেনি এই উপজেলার বাসিন্দাদের।  উপজেলা শহর থেকে তালতলা মোল্লারহাট সড়কটি হলো মূল সড়ক।  

    এক সময় এই সড়ক দিয়ে মোল্লারহাট টু বরিশাল পর্যন্ত চলতো বাস।  তখন রাস্তা ছিলো ইটের হেরিংবোন কিন্ত পিচ হবার পরে কিছুদিনের মধ্যে সেটা বন্ধ হয়ে যায়।এ বিষয়ে তালতলা বাজারের দীর্ঘদিন যাবৎ বাস কাউন্টার পরিচালনা করে আসা আঃ মোতালেবের কাছে জানতে চাইলে তিনি বলেন।  এখানে গাড়ি চলাচল করলে বিভিন্ন লোকজন ডিস্টার্ব করে।  চাঁদা দিতে হবে তাদের কাউন্টার দখল নেবার জন্য গ্রুপ তৈরি হয়।  লোকাল যানবাহন চালকরা বাস শ্রমিকদের সাথে খারাপ আচরন করে।  যেসব কারনে এরুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। 

    যোগাযোগ ব্যবস্থার  কারনে উপজেলার পৌরশহরের দূরত্ব দিনদিন বেড়েই চলছে দক্ষিন ও উত্তরের বাসিন্দাদের।  

    এর কারন হিসেবে জানা যায় উপজলা শহর থেকে তালতলা, মোল্লারহাট,মানপাশা,নাচনমহল সহ দক্ষিনের ৬ টি ইউনিয়নের মানুষ একমাত্র কাগজপত্রের কাজ ছাড়া কেউই নলছিটি উপজেলা শহরে আসেন না।  কারন দিনের বেলা যাতায়াত ব্যবস্থা যেমন তেমন কিন্ত রাত হলেই যানবাহন সংকটের ভোগান্তিতে পড়তে হয় তাদের।

     দিনের বেলা সারিসারি অটোরিকশা,মাহেন্দ্র,  কিংবা মোটরসাইকেল থাকলেও রাত ৮ টার পরে পাওয়া কঠিন।  যদিও পাওয়া যায় তাতে গুনতে দ্বিগুণ তিনগুন বাড়তি ভাড়া।  এসব রুটে বড় যানবহন না থাকায় স্থানীয় এসব যানবাহন চালকদের স্বেচ্ছাচারিতার স্বীকার হয় এসব অঞ্চলের সাধারন যাত্রীরা। সুবিদপুরের বাসিন্দা সোহেল হাওলাদার জানান।  কোন জরুরি কিছু কিনতে যাওয়া বা জরুরি চিকিৎসার জন্য নলছিটি শহরে যাওয়া যতটা সহজ কিন্ত নলছিটি থেকে রাতে ফেরাটা কঠিন।  কারন আমাদের মতো সাধারন মানুষের পক্ষে অটো রিজার্ভ নিয়ে বাড়তি ভাড়া দিয়ে আসা অসম্ভব। তার থেকে বরিশাল যাতায়াত করি যেকোনো সময় গাড়ি পাওয়া যায় হয়রানির স্বীকার হতে হয়না।

     একাদিক সাধারন যাত্রীদের সাথে কথা বলে জানা যায়।  অটোচালক,মাহেন্দ্র, মোটরসাইকেল এদের নির্দিষ্ট কোন ভাড়ার চার্ট নেই।  তাই যে যার খুশিমতো ভাড়া নেয়। একটি অটোরিকশায় যাত্রী পরিবহন করার কথা ৫-৬ জন কিন্ত জোড়জবরদস্তি করে যাত্রী নেয় ৮ জন।  একসময়  টমটম,বডবডি কিংবা নসিমন চরলতো তখন ২০ মিনিট পরপর ছেড়ে দিতো। কিন্ত এখন আর কোন টাইম নেই ৮ জন যখন হবে তখন ছাড়বে। 

     যার ফলে করে স্কুল কলেজগামী ছাত্র ছাত্রীরা সঠিক সময়ে পৌঁছাতে পারেনা। অফিসগামী লোকজন সঠিক সময় অফিস করতে ও সমস্যা হয় বলে জানা যায়। একজন শিক্ষার্থী জানান বাস চললে তো আমরা হাফভাড়া দিতে পারতাম। কিন্ত এসব যানবাহনে সাধারন যাত্রীদের মতো  আমাদের থেকে ফুল ভাড়া নেয়।  হাফ ভাড়া দিতে চাইলে করে করে গালাগালি।  তাতে আমরা শিক্ষার্থী হিসেবে সরকারের দেওয়া হাফভাড়া সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। যথাযথ কর্তৃপক্ষের কাছে দাবী জানাই যাতে আমাদের হাফ ভাড়ার সুযোগ পেতে পারি সেই ব্যবস্থা করা হয়।

     এসব ড্রাইভারদের কোন নিয়মনীতি না থাকায় মহিলা পুরুষ উভয়ের সাথে প্রায় সময় খারাপ আচরন করে।  অনেক সময় সেটি হাতাহাতিতে পর্যন্ত গড়ায় যেটা কখনোই কাম্য না। রাতের বেলা কখনো কখনো নলছিটি থেকে তালতলা মোল্লারহাট মানপাশা যাবার মাঝ পথে তাদের গাড়ির চার্জ শেষ হয়ে যায়। তারপর যাত্রীদের রাতের বেলা এখান সেখানে নামিয়ে দেয় ভাড়াও বাড়তি নিয়ে যায়।  কেউ কেউ রাতে গাড়ি না পেয়ে পায়ে হেটেও গন্তব্যে পৌছাতে হয়। 

    এসব কারনে উপজেলা শহরের প্রতি বিমুখ হচ্ছে সাধারন মানুষ। যার কারনে উপজেলার ব্যবসীয়িদের ও দিনদিন লোকসানের মুখে পরতে হচ্ছে। রানাপাশা ইউনিয়নের লোকজনের বিশেষ কেনাকাটা করতে যেতে হয় রাজাপুর কারন নলছিটির থেকে তাদের রাজাপুরে যাতায়াত সহজ হয়। মগড়,আমিরাবাদ,ভৈরবপাশার মানুষ তো সবসময়ই ঝালকাঠী মুখি।  কারন তাদের নলছিটি আসতে নদী পার হতে হয়।  ফেরির সময় মতো ফেরি চলাচল করে দীর্ঘ সময় পরপর।  উপজেলা শহরের অনেক ব্যবসায়ীর সাথে কথা বলে জানা যায় দিনদিন নলছিটি উপজেলাগামী মানুষের সমাগম কমছে।  আমাদের ব্যবসা বানিজ্য দিন দিন অবনতি হচ্ছে।

    যেসময়ে পদ্মাসেতুর কারনে দক্ষিন অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ও পন্য সরবাহ সহজ হয়েছে। সেসময়ে নলছিটি উপজেলার মানুষ তার সুফল ভোগ করা থেকে বঞ্চিত হচ্ছে যোগাযোগ ও যানবাহন ব্যবস্থায় নিয়মশৃঙ্খলা না থাকার কারনে। নলছিটির ৬ টি ইউনিয়নের বাসিন্দাদের দাবী আগের মতো মোল্লারহাট টু বরিশাল বাস চলাচলের ব্যবস্থা করা। স্থানীয় যেসব যানবাহন চলাচল করে সেসব যানবাহন কে একটি নিয়ম শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা।  যাতে করে নির্দিষ্ট সময় পরপর একটি অটো,মাহেন্দ্র ছেড়ে যায়।  স্কুল কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীদের দাবী তারা বাংলাদেশ সরকারের দেয়া হাফ ভাড়া সেটি যেন কার্যকর করা হয়।  এজন্য ঝালকাঠি ২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আমির হোসেন আমু (এমপি) মহোদয় ও নলছিটি উপজেলা চেয়ারম্যান সালাউদ্দিন খান সেলিম,  নির্বাহী অফিসার জনাব মোঃ নজরুল ইসলাম সহ সকল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি চায় উপজেলার ৬ টি ইউনিয়নের সাধারন মানষ।

  • মোংলায় টাকা দিয়ে জমি কিনে বিপাকে পড়েছে কয়েক ব্যক্তি

    মোংলায় টাকা দিয়ে জমি কিনে বিপাকে পড়েছে কয়েক ব্যক্তি

    মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
    মোংলায় টাকা দিয়ে বৈধভাবে জমি কিনে বিপাকে পড়েছেন কয়েকজন ক্রেতা ব্যক্তি। পূর্বের মালিক জমি বিক্রি করার পরও ক্রেতাদের এখন বিভিন্ন হুমকি ধামকিসহ আদালতে মামলা দিয়ে নানাভাবে হয়রানী করছে বলে অভিযোগ উঠেছে। এনিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ইতিপূর্বে শালিস বৈঠক হলেও বিষয়টির কোন সুরাহা হয়নি।

    অভিযোগে জানা গেছে, মোংলার সিগনাল টাওয়ার এলাকার বাসিন্দা রেনুয়ারা বেগম ও তার মেয়ে নাসরুম আহমেদ মাম্মি গত বছরের ২৮ডিসেম্বর মোংলার বুড়িরডাঙ্গা ও কাপালির মাঠের মৌজা থেকে তাদের নামে থাকা ১দশমিক ২৫একর জমি সারাফাত হোসেন সাকিল ও মাহমুদ হাসানের নামে টাকার বিনিময়ে অপ্রত্যাহারযোগ্য আমমোক্তার নামের মাধ্যমে রেজিষ্ট্রি করে দেয়। এরপর মাহমুদ হাসান তার জমির অংশ থেকে রেজাউল ইসলাম আলম সাড়ে ৫শতক, গাউছ ফকির ৫১শতক, বাবুল ৩শতক ও সেলিম মোল্লা সাড়ে ৫শতক করে মোট ৬৫ শতক জমি ৪জনের কাছে নগদ টাকায় বিক্রি বাবদ রেজিষ্ট্রি করে দেয়। মজার ব্যাপার হচ্ছে, জমি রেজিষ্ট্রি করে দেওয়ার কয়েক মাস পরে রেনুয়ারা বেগম গত ৯জুন বাগেরহাট যুগ্ম জেলা জজ আদালত-০২ এ অপ্রত্যাহারযোগ্য আমমোক্তারনামা বাতিল চেয়ে একটি মামলা দায়ের করেন। যে মামলায় অন্যান্যদের সাথে সর্বশেষ জমির ক্রেতা রেজাউল ইসলাম আলম ও গাউছ ফকিরকেও বিবাদী করা হয়েছে।

    জমির ক্রেতা মোংলা শহরতলীর রাজ্জাক সড়কের বাসিন্দা ব্যবসায়ী রেজাউল ইসলাম আলম অভিযোগ করে বলেন, উক্ত জমি বিক্রি নিয়ে বিরোধ সৃষ্টি হওয়ায় স্থানীয়ভাবে গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ইতিপূর্বে শালিস বৈঠক হয়। ওই শালিসের সিদ্ধান্ত প্রথমে রেনুয়ারা মেনে নিলেও পরে তা উপেক্ষা করে তিনি মিথ্যা তথ্য দিয়ে আদালতে তাদের নামে মামলা দিয়ে হয়রানী করছে। এছাড়া এ জমিকে কেন্দ্র করে রেনুয়ারাসহ তার সহযোগীরা প্রতিনিয়ত তাদের বিরুদ্ধে বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালানোসহ নানাভাবে হুমকি ধামকিসহ ভয়ভীতি প্রদর্শন করে যাচ্ছে। আর এ কারণে এ জমির ক্রেতারা এখন টাকা দিয়ে জমি কেনার পরও প্রাণ নাশের আশংকায় শংকিত হয়ে পড়েছে।

    জমি বিক্রেতা রেনুয়ারা বেগম বলেন, মুলত মামলার অভিযুক্তরাই পরস্পর যোগসাজশে জালিয়াতির মাধ্যমে জমি রেজিস্ট্রি করিয়ে নিয়ে এখন আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

  • চারঘাট উপজেলা প্রেসক্লাবে জরুরী সভা অনুষ্ঠিত

    চারঘাট উপজেলা প্রেসক্লাবে জরুরী সভা অনুষ্ঠিত

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    রাজশাহীর চারঘাট উপজেলা প্রেসক্লাবে কার্যক্রম জোড়দারকরণ সহ বিভিন্ন বিষয় নিয়ে বৃহস্পতিবার বিকেল ৪ টায় চারঘাট উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক এর সভাপতিত্বে জরুরী সভায় উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবর, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক মৌসুমী দাস, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ ও সদস্য এম এম জিয়াউল হক জুয়েল।

    সভায় উপজেলা প্রেসক্লাবের সকল সদস্য উত্থাপিত সকল সিদ্ধান্ত বাস্তবায়ন কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করার অঙ্গীকার করেন।

    এছাড়া গঠনতন্ত্র মোতাবেক প্রেসক্লাবের উন্নয়নসহ সাংগঠনিক বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী। 

  • ত্রিশালের ১০বছর পর  স্কাউট কমিটি গঠন

    ত্রিশালের ১০বছর পর স্কাউট কমিটি গঠন

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ত্রিশালের প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে লেখাপড়ার পাশাপাশি স্কাউটিং-এর মাধ্যমে শিশু, কিশোর-কিশোরীদের শারীরিক, মানসিক, নৈতিক, বুদ্ধিবৃত্তিক এবং সামাজিক গুণাবলী উন্নয়নের মাধ্যমে তাদেরকে পরিবার, সমাজ দেশ তথা বিশ্বের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে ত্রিশাল স্কাউট এর নতুন কমিটি গঠন করা হয়েছে।

    উপজেলা নির্বাহী অফিসার জনাব জুয়েল আহমেদ স্যারের নেতৃত্বে সহকারী কমিশনার ভূমি মাহবুবুর রহমান এর সার্বিক তদারকি ও সহায়তায় গত দীর্ঘ প্রায় দশ বছর পর মঙ্গলবার (৯জুলাই) বাংলাদেশ স্কাউটস ত্রিশাল উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনের মাধ্যমে আগামী তিন বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। এর আগে গত ২০১৪ সালে সর্বশেষ গঠিত হয়েছিল ত্রিশাল উপজেলা স্কাউটসের কমিটি।

    স্থানীয় নজরুল বালিকা উচ্চ বিদ্যালে কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ।

    কাউন্সিল অধিবেশনে নতুন কমিটিতে আগামী তিন বছরের জন্য সভাপতি হিসেবে নির্বাচিত করা হয় উপজেলা উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদকে। কমিটিতে অন্যান্য পদে সহ-সভাপাতি হিসেবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম, ত্রিশাল আব্বাছিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ফজলুল হক, নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, উপজেলা ল্যাবরেটরী স্কুলের প্রধান শিক্ষক এ টি এম শিহাব উদ্দিন কে নির্বাচিত করা হয়। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক রেজাউল ইসলাম। কমিটির অন্যান্যরা হলেন, উপজেলা কমিশনার পদে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী সিদ্দিক, কোষাধ্যক্ষ ত্রিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রাশেদুজ্জামান রানা, যুগ্ম সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, ইউনিট সভাপতি পোড়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবিনাশ চন্দ্র দাম, গুজিয়াম আমিরাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম, অলহরী ইজারাবন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম উল্লাহ, নজরুল মেমুরিয়ায়ল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা আক্তার প্রমূখ।

    এসময় নতুন কমিটির সভাপতি ইউএনও জুয়েল আহমেদ বলেন-জীবনে বড় হতে হলে কঠোর পরিশ্রম আর অনুশীলনের বিকল্প নেই। স্কাউটিংয়ের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সামাজিক জীবনে প্রতিফলন করা গেলে জাতীয় উন্নয়ন ত্বরাণ্বিত হবে। স্কাউটিং একজন শিক্ষার্থীকে লেখাপড়ার পাশাপাশি সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হাতে কলমে শিক্ষা দেয়। স্কাউটিংকে দেশসেবা ও মানবিক কল্যাণে কাজে লাগানোর জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

    নতুন কমিটির সহ- সভাপতি ও সহকারী কমিশনার ভূমি মাহবুবুর রহমান বলেন, ‘দেশকে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করা এবং দেশের উন্নয়নকে এগিয়ে নিতে জনগণকে ইতিবাচক, আধুনিক ও বিজ্ঞান মনস্ক দৃষ্টিভঙ্গি নিয়ে উন্নয়ন অগ্রযাত্রায় সামিল হতে হবে। স্কাউটিং কার্যক্রমই পারে ভবিষ্যৎ প্রজন্মকে আধুনিক, প্রগতিশীল, সৃজনশীল হিসেবে গড়ে তুলতে এবং সমাজকে এগিয়ে নিতে।’

    এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউটস ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক পরিচালক মোঃ শামসুল হক, মোঃ নজরুল ইসলাম (এলটি), শিপ্রা সরকার (এলটি)। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক সুপারভাইজার শাহনাজ আক্তার।

  • আগরপুরে মরা গরু জবাই দেয়ার দায়ে জেল জরিমানা

    আগরপুরে মরা গরু জবাই দেয়ার দায়ে জেল জরিমানা

    কে এম সোয়েব জুয়েল।
    আগরপুরে মরা গরু জবাই দেয়ার দায়ে জেল ও জরিমানা করা হয়েছে। ঘটনা সুত্রে জানাযায় অর্থের বিনিময় ঘটনা ধামা চাপা দিতে মরিয়া উঠছেন আগরপুরের মাংস ব্যাবসায়িরা।

    ঘটনাটি ঘটছে আজ বুধবার ১০ জুলাই রাত ১০ টার দিকে বাবুগঞ্জর বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের আগরপুর গ্রামের শাজাহান ফকিরের পুত্র শোহান ফকিরের বাড়িতে।

    একাধিক সুত্রে জানা গেছে গরুটি মুমুর্ষ অবস্থায় গৌরনদী উপজেলার টরকি বন্দর থেকে অল্প মুল্যে ক্রয় করে আত্মগোপন করে রাখে আগর পুর গ্রামের মাংস ব্যাবসায়ী সেন্টু সুমন ইয়ামিন মজিদ ওরফে কশাই মজিদ ও তার মেয়ে জামাই পিন্টু।

    গতকাল রাত ১০ টার দিকে গরুটি মারা গেলে সোহান ফকিরদের বাড়ির আড়ালে নিয়ে তরিঘরি করে জবাই দিয়ে মাংস সরানোর চেষ্টা চালিয়েছেন বলে এমন অভিযোগ পাওয়া যায়। এ ঘটনা স্থানীয়রা স্ংবাদ কর্মিদের ফোন দিলে তারা ঘটনা স্থলে এসে তথ্য ও উপাথ্য নিলে তাদেরকে টাকা পয়সা দিয়ে ধামা চাপা দিতে চেষ্টা চালিয়ে ব্যার্থ হয়ছেন বলে জানা গেছে।

    এ ব্যাপারে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা রহমানের সাথে কথা হলে তিনি গতকাল রাতেই প্রয়োজনীয় ব্যাবস্তা নিয়ে জবাই কৃত গরুর মাংস সহ ব্যবসায়ী কালাম তাল্লুকদার ৬০ কে আগরপুর তদন্ত কেন্দ্রের পুলিশ আটক করে।

    আজ ১১ জুলাই বৃহস্পতিবার সকালে আটক কৃত কালামকে এই অপরাধের জন্য ২৫ হাজার টাকা জরিমানা সহ ৭ দিনের জেল দিয়ে বরিশালের কারাগারে পাঠিয়েছেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও (নির্বাহী মেজিষ্ট্রেট) মোসম্মৎ শাকিলা রহমান।

  • বঙ্গবন্ধুর সমাধিতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র. আ. ম উবায়দুল মোক্তাদির চৌধুরীর শ্রদ্ধা

    বঙ্গবন্ধুর সমাধিতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র. আ. ম উবায়দুল মোক্তাদির চৌধুরীর শ্রদ্ধা

    গোপালগঞ্জঃ

    গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী র. আ. ম উবায়দুল মোক্তাদির চৌধুরী। 

    আজ বুধবার (১০ জুলাই) দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

    পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে তিনি ‘৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

    এসময় ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল আলম, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক, অফিসার ইনচার্জ খন্দকার আমিনুর রহমান সহ ব্রাহ্মণবাড়িয়া জেলা  আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • দূর্ঘটনায় স্বামীর মৃত্যু ও অর্থিক সাহায্যের জন্য অসহায় স্ত্রী’র সংবাদ সম্মেলন

    দূর্ঘটনায় স্বামীর মৃত্যু ও অর্থিক সাহায্যের জন্য অসহায় স্ত্রী’র সংবাদ সম্মেলন

    গাইবান্ধা প্রতিনিধিঃ

    ট্টাক চালক স্বামীর দূর্ঘটনা জনিত মৃত্যু ও অর্থিক সাহায্যের জন্য এক অসহায় স্ত্রী’র সংবাদ সম্মেলন।

    বৃহস্পতিবার ১১ জুলাই দুপুরে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সহযোগিতা চান দু সন্তানের জননী অসহায় আর্জিনা বেগম (২৯)। সংবাদ সম্মেলনে তিনি জানান,গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার চকনদী গ্রামের ট্রাক চালক স্বামীর সাথে দু শিশু সন্তান নিয়ে সুখেই বসবাস করছিলেন। কিন্তু গত ১০/০৬/২০২৪ইং তারিখে আর্জিনার স্বামী ফিরোজ ড্রাইভার ধাপেরহাট এলাকার ট্রাক মালিক ইঞ্জিল মিস্ত্রি সাইফুল ইসলামের (ট্রাক নং – ঢাকা মেট্রো-ট-১২-০৯৫৬) গাড়িতে মাল বোঝাই করে নিয়ে নিত্যদিনের মতো বগুড়া অভিমুখে রওনা দেন। এদিকে পথিমধ্যে বগুড়া শেরপুরের মাঝামাঝি পল্লী একাডেমি সংলগ্ন অন্য একটি গাড়ির সাথে দূর্ঘটনা ঘটলে চালক ফিরোজ ড্রাইভার গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন আহত ড্রাইভার ফিরোজকে বগুড়া টিএমএস বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে দেন। আহতের শারীরিক অবস্থা গুরুতর হলে কর্তব্যরত চিকিৎসক রোগীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। কিন্তু সেখানে আইসিইউ না থাকায় আহত ড্রাইভার ফিরোজকে নিয়ে যাওয়া হয় ডক্টরস্ বেসরকারি হাসপাতালের আইসিইউতে। সেখানে ফিরোজের স্ত্রী গরু,সোনার গহনা ও বাবার বাড়ির জমি বিক্রি করে ৪ লক্ষাধীক টাকা ব্যয় করে স্বামীকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেন। কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়ে অবশেষে চিকিৎসাধীন থাকা অবস্থায় ফিরোজ ড্রাইভার গত ১৯/০৬/২০২৪ইং তারিখে মৃত্যুর মুখে ঢলে পড়ে। আর দুঃখজনক হলেও সত্য ওই ট্রাক মালিক/মহাজন সাইফুল ইসলাম তার ড্রাইভার দূর্ঘটনায় মৃত্যুবরন করলেও ওই অসহায় পরিবারটির আজ পর্যন্ত কোনো খোঁজ খবর নেয়নি এবং আর্থিক ভাবেও কোনো সহযোগিতা করেনি যা রহস্যজনক।

    স্বামীর বাড়িতে সংসার চালানোর মতো কিছু না থাকায়
    বর্তমানে মৃত ট্রাক চালকের স্ত্রী অসহায় আর্জিনা বেগম তার পঞ্চম শ্রেণীতে পড়ুয়া এক শিশু ছেলে ও কোলের শিশু কন্যাকে নিয়ে বাবার বাড়ি পলাশবাড়ী উপজেলার ৪নং বরিশাল ইউনিয়নের রামপুর গ্রামে অসহায় অবস্থায় বসবাস করছেন।

    আর অসহায় আর্জিনা বেগম আর্থিক সহযোগিতার জন্য মাননীয় প্রধানমন্ত্রী,ট্রাস্টি বোর্ড ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনে হস্তক্ষেপ কামনা করে বৃহস্পতিবার ১১ জুলাই দুপুরে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তার আকুতি জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,অসহায় আর্জিনা বেগমের মা,ভাই,দু শিশু সন্তান ও গাইবান্ধা জেলা ট্রাক,ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শামসুল আলম।।

  • গোদাগাড়ীতে অধ্যক্ষের বিরুদ্ধে ক্যাম্পাসে ট্রাক্টর দিয়ে হাল চাষ করার অভিযোগ

    গোদাগাড়ীতে অধ্যক্ষের বিরুদ্ধে ক্যাম্পাসে ট্রাক্টর দিয়ে হাল চাষ করার অভিযোগ

    হায়দার আলী,

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ রোকনুজ্জামান সরকারের বিরুদ্ধে কলেজ ক্যাম্পাসে ছাত্রী, অভিভাবক বসানোর জায়গায় ট্রাক্টর দিয়ে হাল চাষ করার অভিযোগ উঠেছে। বিষয়টি গোদাগাড়ীর টক অফ দ্যা টাউনে পরিনত হয়েছে। বৃহস্পতিবার সকালে এইচএসসি পরীক্ষার্থীরা পদার্থ বিজ্ঞান পরীক্ষা দিতে এসে ক্ষোপ প্রকাশ করেন।

    কলেজটি পরীক্ষা কেন্দ্র হওয়ায় বর্তমানে এইচএসসি পরীক্ষা চলছে। পরীক্ষার দিন শ শ পরীক্ষার্থী ও অভিভাবক কলেজ ক্যাম্পাসে আসেন। ওই সব স্থানে অবস্থান করেন। মহিশালবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আল ইসলা ইসলামী একাডেমী, মহিশালবাড়ী দারুল উলুম মহিলা মাদ্রাসা, এ ছাড়া মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা, মহিশালবাড়ী কেজি স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী, অভিভাবক চলাচল করে।
    কলেজ ক্যাম্পাসে ট্রাক্টর দিয়ে হাল চাষ করায় শিক্ষার্থী, অভিভাবক, এলাকাবাসী মাঝে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। তারা বলছেন অধ্যক্ষ রোকনুজ্জামান যখন যা ইচ্ছে তা করতে পারে না।

    এ ব্যপারে কলেজ অধ্যক্ষ রোকনুজ্জামান সরকার বলেন, আমাকে সেভাবে না জানিয়ে আম গাছ লীজকারীরা এ কাজ করেছেন। এতে কলেজের ব্যাপক ক্ষতি হয়েছে। দ্রুত মই দেয়ার ব্যবস্থা করা হচ্ছে।
    কলেজের প্রভাষক মিলন বলেন, অধ্যক্ষের যা ইচ্ছে করছেন তাই হচ্ছে, উনি কার অনুমতি নিয়ে এসব কাজ করছেন আমার জানা নেই। এইচএসসি পরীক্ষার্থি, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, কলেজ পরিবেশের ব্যাপক ক্ষতি করেছেন। তিনি উদ্ধোর্তন পক্ষের তদন্ত করে ব্যবস্থা গ্রহনের দাবী জানান। তিনি আরও বলেন আজ সকালে দ্রুত মই দেয়ার ব্যবস্থা করেছেন।

    উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হায়াতের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অধ্যক্ষ সাহেব কেন ট্রাক্টর দিয়ে পরীক্ষা কেন্দ্র বা কলেজ ক্যাম্পাস হাল করেছেন বষয়টি উনার সাথে যোগাযোগ করে জানতে পারবো। জেনে ব্যবস্থা গ্রহন করা হবে।

    উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদিন জানান, অধ্যক্ষ সাহেব এ কাজ করতে পারেন না। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে।

    গোদাগাড়ী পৌরসভার মাদারপুর মহল্লার অভিভাবক সাদেকুল ইসলাম ও খালেকুল ইসলাম বলেন, এখানে এইচএসসি পরীক্ষা হচ্ছে, অনেক ছাত্রছাত্রী, অভিভাবক এখানে অবস্থান করেন, ক্লান্তিদূর করেন অনেকে কোন চন্তায় তিনি একাজ করেছেন। এখানে তিনি ধান না কলাই চাষ করবেন। পরিবেশের ব্যপক ক্ষতি করেছেন। আমরা যখন ছাত্র ছিলাম তখন গোদাগাড়ী সরকারি স্কুল এন্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক তৈয়মুর রহমান খেলার মাঠে হালচাষ করে সরিষা বপন করেছিলেন এতে আন্দোলন ফলে তিনি চাকুরীচ্যুত হয়েছিলেন ফলে মৃত্যু আকতাউজ্জামান প্রধান শিক্ষক হওয়ার সুযোগ পেয়েছিলেন। এ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহনের দাবী জানান। একই মন্তব্য পরীক্ষা আব্দুল হাকিম, সেতাবুর, আব্দুল করিম। এলাকাবাসী শাহাদাত, মুতাসিন, শরিফসহ অনেকে তদন্ত করে ব্যবস্থা গ্রহনের দাবী জানান।