Blog

  • নেপালে Excellence performance in tourism Award-2024 পেলেন পুলিশ সুপার মোঃ নাইমুল হক

    নেপালে Excellence performance in tourism Award-2024 পেলেন পুলিশ সুপার মোঃ নাইমুল হক

    বি এম মনির হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-

    বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে হোটেল- মোটেল- রিসোর্ট এবং রেস্টুরেন্ট সমূহে নিরাপত্তা এবং পর্যটকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিশেষ অবদান রাখায় নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি এবং সাউথ এশিয়ান বিজনেস পার্টনারশিপ কর্তৃক নেপালের কাঠমুন্ডুর হোটেল থামেল পার্কে আয়োজিত নেপাল- বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি অ্যাওয়ার্ড-২০২৪ এ এক্সিলেন্স পারফরম্যান্স ইন ট্যুরিজম এওয়ার্ড লাভ করেছেন বাংলাদেশ টুরিস্ট পুলিশের ঢাকা রিজিয়ন টুরিস্ট পুলিশ সুপার জনাব মোঃ নাইমুল হক পিপিএম।জনাব মোঃ নাইমুল হক পিপিএম টুরিস্ট পুলিশ সুপার ঢাকা রিজিয়ন বাংলাদেশ টুরিস্ট পুলিশের যোগদান করার পর থেকেই ট্যুরিজমের বিভিন্ন খাত নিয়ে বিশেষ করে নিরাপত্তা বিষয়ক বেশ কিছু কর্মসূচি গ্রহণ করেন। তার ভিতরে রয়েছে প্রতিটি হোটেল-মেটেল- রিসোর্টে এবং রেস্টুরেন্টে টুরিস্ট পুলিশের তথ্য সেবা নম্বর সম্মলিত বিভিন্ন কাটআউট, এক্স ব্যানার এবং টেবিল টপার ইত্যাদ বিতরণ করেন যাতে করে বিভিন্ন দেশি-বিদেশি পর্যটক উক্ত স্থান সমূহ রাত্রি যাপনে বা অবস্থানকালে কোন ধরনের সমস্যায় পড়লে তাৎক্ষণিকভাবে টুরিস্ট পুলিশের সহায়তা পাচ্ছে।তাছাড়া তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের স্টুডেন্টদের পর্যটনের প্রতি আগ্রাহান্বিত এবং পর্যটন কালীন সময়ে নিরাপত্তা বিষয় নিয়ে “স্টুডেন্ট ট্যুরিজম সিকিউরিটি” নামক এক বিশেষ প্রোগ্রাম করে চলেছেন। তার প্রোগ্রামের আওতায় তিনি ইতিমধ্যে বাংলাদেশের প্রসিদ্ধ এবং বিখ্যাত সকল সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের সাথে “স্টুডেন্ট ট্যুরিজম সিকিউরিটি”নিয়ে মত বিনিময়,সেমিনার এবং কর্মশালা আয়োজন করে চলেছেন। এছাড়াও তিনি বিভিন্ন হোটেল-মোটেল- রিসোর্টে টেরোরিজম অ্যাটাক নিয়ে “টেরোরিজম ইন ট্যুরিজম” শীর্ষক বিভিন্ন মতবিনিময় সভা-সেমিনার আয়োজন করে চলেছেন। বিভিন্ন হোটেল যেন টেরোরিস্ট আক্রমণের শিকার না হয় সেই লক্ষ্যে তিনি হোটেলের বিভিন্ন নিরাপত্তা কর্মীসহ বিভিন্ন হোটেল কর্মীকে সচেতন এবং প্রশিক্ষণ প্রদান করে চলেছেন। তার এ সমস্ত কর্মকাণ্ড বাংলাদেশে ট্যুরিজম সহায়ক পরিবেশ সৃষ্টি করেছে এবং বিদেশি পর্যটকদের আগ্রহ বাড়িয়েছে। তার এ সমস্ত পদক্ষেপ ব্যাপক আলোচিত হয়েছে এবং তিনি যথেষ্ট প্রশংসনীয় হয়েছেন। এ প্রশংসনের কাজের স্বীকৃতি স্বরূপ নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি তাকে নেপাল- বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি এওয়ার্ড -২০২৪ এ ভূষিত করেছে। গত জুন মাসে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে তিনি কর্মব্যস্ততার কারণে উপস্থিত হতে পারেননি। উপস্থিত থাকতে না পারলেও তার অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে একটি ক্রেস্ট অ্যাওয়ার্ড এবং নেপালের সংস্কৃতি- ট্যুরিজম এবং সিভিল এভিয়েশন বিষয়ক মন্ত্রী মিস্টার হিট বাহাদুর তামাং স্বাক্ষরিত সার্টিফিকেট প্রদান করা হয়। বাংলাদেশের প্রতিনিধি সেই অ্যাওয়ার্ড এবং সার্টিফিকেট তার পক্ষে গ্রহণ করেন। উল্লেখ্য যে জনাব মোঃ নাইমুল হক পিপিএম রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বে থাকাকালীন সময়ে প্রশংসনীয় ও সাহসী কাজ করায় তাকে প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম)-২০২১ এবং বরিশাল জেলায় আইনশৃঙ্খলা রক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা রাখায় আইজিপি পদক-২০২০ পদকে ভূষিত করা হয়েছিল।

  • নড়াইল কালিয়া সার্কেলে নতুন সহকারী পুলিশ সুপার কিশোর রায়কে ফুলের শুভেচ্ছা এসপি মেহেদী হাসান’র

    নড়াইল কালিয়া সার্কেলে নতুন সহকারী পুলিশ সুপার কিশোর রায়কে ফুলের শুভেচ্ছা এসপি মেহেদী হাসান’র

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইল কালিয়া সার্কেলের নতুন সার্কেল অফিসার হিসেবে সহকারী পুলিশ সুপার কিশোর রায় যোগদান করেছেন। নতুন সার্কেল অফিসারের যোগদান উপলক্ষে নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান পুলিশ সুপারের কার্যালয়ে নতুন সার্কেল অফিসারকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, বুধবার (১০ জুলাই) কিশোর রায় ৩৬ তম বিসিএস পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। তিনি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার রাজাপুর গ্রামের সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি পূর্ব কোটালীপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, রামশীল কলেজ হতে এইচএসসি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন সরকারি তিতুমীর কলেজ, ঢাকা হতে বিবিএস (অনার্স), এমবিএস (হিসাববিজ্ঞান) ডিগ্রী অর্জন করেন। চার ভাই বোনের মধ্যে তিনি বাবা মায়ের বড় সন্তান। বৈবাহিক জীবনে তিনি বিবাহিত এবং একটি কন্যা সন্তানের জনক। তিনি পূর্ববর্তী কর্মস্থল হিসেবে সিপিসি-০১ কুষ্টিয়া, র‍্যাব-১২ এবং সিপিসি-২ পাবনা, র‍্যাব-১২ তে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
    এ সময় মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত; তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

  • দরজার হুক ভেঙে দুর্ধর্ষ চুরি

    দরজার হুক ভেঙে দুর্ধর্ষ চুরি

    কে এম সোহেব জুয়েল ঃ বিশেষ প্রতিনিধি। উজিরপুরে বসত ঘড়ের দরজার হুক ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনায় থানায় অভিযোগের প্রস্হতি নিচ্ছেন আলী আজিম কালু হাওলাদারের মেয়ে জামাই সহিদ পালোয়ান।

    ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের কালিহাতা গ্রামের মৃত আলী আজিম কালু হাওলাদারের পুত্র রিপন হাওলাদারের বেলায়।

    কালু হাওলাদারের মেয়ে জামাই সহিদ পালোয়ান জানায় গতকাল ১০ জুলাই গভীর রাতে খালি বসত ঘড়ের মেইন দরজার হুক ভেঙে স্টিলের আলমিরা খুলে নগদ ১০ হাজার টাকা আটানা ওজনের স্বঅনের চেইন ঘড়ে রাখা একটি এলইডি টিভি ব্যাবরিত কাপর চোপর সহ অন্যান্য সামগ্রী নিয়ে যায় চোর চক্রের লোকজন।

    এ ব্যাপারে উজিরপুর থানায় অভিযোগ দেয়ার কথা জানিয়েছেন কালুর জামাই সহিদ পালোয়ান।

  • নলছিটিতে চাচাকে হত্যা চেষ্টা মামলায় ভাতিজা গ্রেপ্তার

    নলছিটিতে চাচাকে হত্যা চেষ্টা মামলায় ভাতিজা গ্রেপ্তার

    ঝালকাঠি প্রতিনিধি: মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে পূর্ব শত্রুতার জের ধরে চাচাকে পিটিয়ে হত্যা করার চেষ্টা মামলায় জয় অধিকারী নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল(১০ জুলাই) তার নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে উপজেলার সুবিদপুর ইউনিয়নের সৈয়র এলাকার বাসিন্দা শান্ত অধিকারী একটি মামলা দায়ের করেছেন।

    এজাহার সূত্রে জানা যায়, গত ৭ জুলাই রবিবার সন্ধ্যায় স্থানীয় ভোজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখে পূর্ব থেকে ওত পেতে থাকা জয় অধিকারী তার দলবল নিয়ে কমল অধিকারীর উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। এসময় কমল অধিকারীর ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। তারা পালিয়ে যাওয়ার সময় কমল অধিকারীর কাছে থাকা নগদ টাকা, স্বর্নের চেইন ও স্মার্টফোন ছিনিয়ে নেয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে পাঠানো হয়।

    এ ঘটনায় কমল অধিকারীর পুত্র শান্ত অধিকারী চার জনের নাম উল্লেখ করে নলছিটি থানায় একটি এজাহার দায়ের করেছেন।

    কমল অধিকারীর পুত্র শান্ত অধিকারী জানান, তাদের সাথে আমাদের জমিজমা নিয়ে ঝামেলা ছিল।পরবর্তীতে শালিস বৈঠকে স্থানীয়দের নিয়ে জমি মেপে আমরা আরও অনেক জমির দখল পেয়েছি যেগুলো তারা আগে জবরদখল করে রেখেছিল। এছাড়া আমার বাবার নামে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আজেবাজে লিখেছিল সেটা নিয়ে আমার বাবা তাদের নামে একটি এজাহার দায়ের করেছেন। সবমিলিয়ে ক্ষিপ্ত হয়ে তারা আমার বাবাকে মেরে ফেলার জন্যই হামলা করেছিল। স্থানীয়রা ছুটে আসায় আমার বাবা প্রানে বেঁচে গেছেন। বর্তমানে তিনি বরিশাল শেবাচিমে চিকিৎসাধীন আছেন।

    গ্রেপ্তারকৃত জয় অধিকারী সুবিদপুর ইউনিয়নের সৈয়র নিবাসী সুনিল অধিকারীর পুত্র। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাব্বির রহমান।

  • তানোরে সড়ক দূর্ঘটনায় নিহত ১

    তানোরে সড়ক দূর্ঘটনায় নিহত ১

    তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
    রাজশাহীর তানোর কামারগাঁ ইউনিয়ন পরিষদ (ইউপি) উপ-নির্বাচনে বিনা প্রতিদন্দীতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সুফি কামাল মিন্টু। এদিকে উপজেলা নির্বাচন কমিশন আনুষ্ঠানিক ভাবে বিজয়ী ঘোষণা করার আগেই, গত ১০ জুলাই বুধবার দিবাগত রাতে সুফি কামাল মিন্টু শোডাউনসহ নেতাকর্মীদের নিয়ে এমপি ফারুক চৌধুরীকে শুভেচ্ছা জানিয়ে ফেরার পথে সড়ক দূর্ঘটনায়৷ শোডাউনের এক
    মাইক্রোবাস চালক নিহত হয়েছে। এর দায় নিবে কে ? নিহতের নাম বিদ্যুৎ হোসেন (২০) তিনি নওগাঁ জেলার মান্দা উপজেলার ভাঁরশো ইউনিয়নের (ইউপি) মহানগর নিচপাড়া গ্রামের আবু বাক্কার আলীর পুত্র।
    প্রত্যক্ষদর্শীরা জানান, গত বুধবার দিবাগত রাতে তানোর-চৌবাড়িয়া রাস্তার লব্যাতলা ব্রীজের কাছে মাইক্রোবাস দাঁড়িয়ে ছিল। এ সময় বিপরীত দিকে আশা (ওভারলোড) ধান বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসকে ধাক্কা দিলে ঘটনা স্থলেই চালকের মৃত্যু হয়। এঘটনায় ঘাতক ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করেছে থানা পুলিশ। নিহতের পিতা বাদি হয়ে চালক সাইফুল ইসলাম ও হেলপার জাহিদকে আসামী করে থানায় মামলা করেছেন।এদিকে চালক বিদ্যুতের অকাল মৃত্যুতে তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া একই সঙ্গে তার এই অকাল মৃত্যুর জন্য দায়ী কে ? এমন প্রশ্ন উঠেছে জনমনে। নিহতের স্বজনদের দাবি আনুষ্ঠানিকভাবে ঘোষণার আগেই মিন্টুর শোডাউন নির্বাচন বিধিমালা পরিপন্থী তায় এর দায় মিন্টু চাইলেও এড়াতে পারে না ?
    জানা গেছে, গত ১০ জুলাই বুধবার কামারগাঁ ইউনিয়ন পরিষদের (ইউপি) উপ-নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে তিনজন প্রার্থীর মধ্যে দু’জন প্রার্থীতা প্রত্যাহার করে নেয়। এরা হলেন মাসুদ করিম ও মোসলেম আলী প্রামানিক। ফলে বিনা প্রতিদন্দীতায় সুফি কামার মিন্টুর বিজয় নিশ্চিত হয়। কিন্ত্ত ১১ জুলাই উপজেলা নির্বাচন কমিশন আনুষ্ঠানিক ঘোষণা দেবার আগেই মিন্টু ও তার সমর্থকেরা বিজয় উৎসব শুরু করে।
    এদিকে গত বুধবার বিকেলে কামারগাঁ ইউপির নেতাকর্মী রা কামারগাঁ বাজারে মিন্টুকে সংবর্ধনা দেয়। পরবর্তীতে সেখান থেকে মিন্টু শোডাউনসহ নেতাকর্মীদের নিয়ে মাইক্রোবাস যোগে রাজশাহী শহরে এমপি ফারুক চৌধুরীকে শুভেচ্ছা জানাতে যায়। এদিন দিবাগত রাতে এমপি ফারুক চৌধুরীকে শুভচ্ছা জানিয়ে ফেরার পথে
    তানোর-চৌবাড়িয়া রাস্তার লব্যাতলা ব্রীজের কাছে এসে মাইক্রোবাসের
    তেল শেষ হয়ে যায়। ফলে যাত্রীদের নামিয়ে দিয়ে মাইক্রোবাস রাস্তার ধারে দাঁড় করিয়ে চালক দাঁড়িয়ে ছিল।
    এ সময় ধান বোঝাই (ওভারলোড)
    দ্রুতগামী একটি ট্রাক তানোর থেকে নওগাঁ যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দাড়িয়ে থাকা মাইক্রোবাসকে ধাক্কা দিলে চালক ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়। এ সময় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এবিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করা হয়েছে এবং ট্রাক জব্দ করা হয়েছে। এঘটনায় নিহতের পিতা বাদি হয়ে থানায় মামলা করেছেন। আটককৃত দের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।#

  • চিংড়ি ও মৎস্য খাত রক্ষা করার দাবিতে ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির মতবিনিময়

    চিংড়ি ও মৎস্য খাত রক্ষা করার দাবিতে ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির মতবিনিময়

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় চিংড়ি ও মৎস্য খাত রক্ষা করার দাবিতে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কপোতাক্ষ মার্কেট চত্বরে ঐতিহ্যবাহী ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি এ মতবিনিময় সভার আয়োজন করে। সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ ফজলুলর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চিংড়ি চাষী সমিতির প্রধান উপদেষ্টা শেখ কামরুল হাসান টিপু ‌। প্রধান বক্তা ছিলেন চিংড়ি চাষী সমিতির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন চিংড়ি চাষী সমিতির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া রিপন, এ্যাড মোর্তজা জামান আলমগীর রুলু, সাজ্জাদ সরদার, মনোহর চন্দ্র সানা, রেজাউল ইসলাম। বক্তব্য রাখেন সুনীল মন্ডল, ইলিয়াস হোসেন, কার্তিক দেবনাথ, সাইদুর রহমান পল্টু, বজলুর রহমান, ছায়েদ আলী কালায়, সঞ্জীব রায়, শওকত আলী মোড়ল, হেমেশ চন্দ্র মন্ডল, দেবব্রত দাশ দেবু, বিশ্বজিৎ সরকার,বাবুরাম মন্ডল , জামিলুর রহমান রানা, ফারুক হোসেন ও শেখ আবুল আজিজ। সভায় বক্তারা বলেন লবণ পানির চিংড়ি ও মৎস্য সম্পদ জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে লবণ পানির চিংড়ি বন্ধে কোন চক্রান্ত ও ষড়যন্ত্র করলে এলাকার মানুষকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করা হবে।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা৷

  • বঙ্গবন্ধু বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বাঁকা ও রেজাকপুর চ্যাম্পিয়ন

    বঙ্গবন্ধু বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বাঁকা ও রেজাকপুর চ্যাম্পিয়ন

    পাইকগাছা খুলনা প্রতিনিধি।।
    পাইকগাছায় বঙ্গবন্ধু বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
    বৃহস্পতিবার সকালে গদাইপুর ফুটবল মাঠে ছেলেদের খেলায় ঘোষাল বান্দিকাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশ কে ১-০ ব্যবধানে পরাজিত করে রাড়ুলীর বাঁকা ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়। অপরদিকে মেয়েদের খেলায় বাঁকা ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশ কে ২-০ ব্যবধানে পরাজিত করে কপিলমুনির রেজাকপুর কাশিমনগর ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনন্দ মোহন বিশ্বাস, মেয়র সেলিম জাহাঙ্গীর,সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান স ম আব্দুল ওয়াহাব বাবলু, মহিলা ভাইস-চেয়ারম্যান অনিতা রাণী মন্ডল। ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম জিয়া।স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা। বক্তব্য রাখেন ইউআরসি ইন্সট্রাক্টর ঈমান উদ্দিন, সহকারী শিক্ষা অফিসার শেখ ফারুক হোসেন, সঞ্জয় দেবনাথ, আছাদুজ্জামান, ঝংকার ঢালী, প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ রায়, নুরুজ্জামান, মিলিজিয়াসমিন,খুর্শিদা, সেলিনা পারভীন, চুমকি রায়,বিএম আক্তার হোসেন,এস এম শফিকুল ইসলাম,ডিএম শফিকুল ইসলাম,সবুর খান, সুস্মিতা সোম, ছন্দা ঘোষ, হাফিজুল ইসলাম, আব্দুল হাদী, প্রসেনজিৎ, মিজানুর রহমান, বাবুল আক্তার,এসকে আসাদুল্লাহ মিঠু ও রফিকুল ইসলাম।

  • পাইকগাছায় যুবক ও নারীর ঝুলান্ত মরদেহ উদ্ধার

    পাইকগাছায় যুবক ও নারীর ঝুলান্ত মরদেহ উদ্ধার

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় সাকিব সরদার(২১) ও মালতি সানা(৬০) নামে দুইজনের ঝুলন্ত মরাদেহ পৃথক স্থান থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে ও বৃহষ্পতিবার দুপুর লাশ দুটি উদ্ধার করা হয়। সাকিব সাড়ে ১২ টায় নিজ বাড়ির আড়ার এবং মালতি বাড়ির পাশে কেওড়া গাছের সাথে ঝুলে থাকা অবস্থায় তাদেরকে উদ্ধার করে পুলিশ। লাশ সুরত হাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে। জানাগেছে, উপজেলার কপিলমুনি ইউনিয়নের বিরাশি গ্রামের জাফর গাজীর ছেলে সাকিব সরদার বৃহষ্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে নিজ বাড়িতে গলায় রশি পেচিয়ে আত্নহত্যা করে। কি কারণে আত্ন হত্যা করেছে এখনো জনা যায়নি। অপর দিকে উপজেলার লস্কর ইউনিয়নে লস্কর গ্রামের বাইনতলা গেট সংলগ্ন গোষ্ট বিহারীর স্ত্রী মালতি সানা(৬০) গলায় রশি পেচিয়ে আত্ন হত্য করে। এলাকাবাসী বলছে, ছেলে মিলনের সাথে মনোমালিন্য হওয়ায় অভিমান করে সে আত্নহত্যা করে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, মরদেহে দুটির সুরতহাল রিপোট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত মামলা হয়েছে।

  • রাজশাহীর গোদাগাড়ীতে ১ শ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ৩

    রাজশাহীর গোদাগাড়ীতে ১ শ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ৩

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ পুলিশ সুপার, রাজশাহীর মোঃ সাইফুর রহমান, পিপিএম (বার) দিক নির্দেশনায়, ওসি ডিবি মুহাম্মদ রুহুল আমিন এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মাহাবুব আলম অভিযান পরিচালনায় সঙ্গীয় ফোর্সের সহায়তায় ১০০ গ্রাম হেরোইনসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
    ১১ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৪০ সময় গোদাগাড়ী পৌরসভার মহিষালবাড়ী মহল্লায় মোঃ ইউনুস আলী (৪৫), পিতা- মোঃ সাজ্জাদ আলী, মোঃ ইসাহাক আলী @ বিপ্লব (৩৫), পিতা-মোঃ আব্দুস সাত্তার, ৩। মোঃ ইমান আলী (১৯), পিতা-মোঃ ইউনুস তাদের বাড়ী গোদাগাড়ী থানার মহিশালবাড়ী মহল্লায়।

    গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় অবৈধ মাদকদ্রব্য আইনের ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ৮(গ)/৪১ মামলা করা হয়েছে। মামলা নং-২১, তাং-১১/০৭/২০২৪ খ্রিঃ, মামলাটি তদন্তাধীন বলে জানান ওসি ডিবি মুহাম্মদ রুহুল আমিন।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • কালকিনিতে দু’পক্ষের মাঝে সংঘর্ষ ॥ নিহত-১ ,আহত-৯

    কালকিনিতে দু’পক্ষের মাঝে সংঘর্ষ ॥ নিহত-১ ,আহত-৯

    রতন দে,মাদারীপুর প্রতিনিধিঃ
    জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মাদারীপুরের কালকিনিতে দু’পক্ষের মাঝে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় প্রতিপক্ষের হামলায় মো. সাজ্জাদ হোসেন-(২৫) নামে এক যুবক নিহত হয়েছে। এবং উভয় পক্ষের মহিলাসহ কমপক্ষে ৯জন লোক আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। আজ বৃহস্পতিবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
    পুলিশ, এলাকা ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, উপজেলার কয়ারিয়া ইউনিয়নের চর আলীমাবাদ গ্রামের হারুন হাওলাদারের সাথে দীর্ঘদিন ধরে একই গ্রামের কালু হাওলাদারের জমি নিয়ে বিরোধে চলে আসছিল। এর জের ধরে সকালে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় প্রতিপক্ষের হামলায় মো. সাজ্জাদ হোসেন-(২৫) নামে এক যুবক নিহত হয়েছে। এবং উভয় পক্ষের কমপক্ষে ৯জন লোক আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে এ ঘটনায় ওই এলাকায় উভয় পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতরা হলেন আসাদ হাওলাদার-(৩৬), মনির হাওলাদার-(৪৪), খলিল হাওলাদার-(২৫), জাহানারা বেগম-(৬০), কালু হাওলাদার-(৫৩), স্বপন হাওলাদার-(৬০)সহ কমপক্ষে ৯ জন।

    এ ব্যাপারে কালকিনি থানার এস.আই মাহামুদ হাসান বলেন, দু’পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।