Blog

  • নড়াইলে কলেজ ছাত্র চয়ন মাঝির আত্মহ*ত্যা

    নড়াইলে কলেজ ছাত্র চয়ন মাঝির আত্মহ*ত্যা

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলের লোহাগড়ায় বিষপানে করে চয়ন মাঝি (২০) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি
    জানান, রোববার (১৪ জুলাই) ভোরে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। মৃত চয়ন মাঝি লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের দিঘলিয়া গ্রামের চঞ্চল মাঝির ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৯ জুলাই) কলেজ থেকে বাড়ি ফিরে বন মারা বিষ পান করে সে পরে পরিবারের লোকজন জানতে পেরে তাকে আহত অবস্থা উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দ্বায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা প্রেরণ করে এখান থেকে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকায় প্রেরণ করেন। পরে তাকে ঢাকায় নিয়ে গেলে ৫ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর রোববার (১৪ জুলাই) ভোরে সে মারা যায়। তবে কি কারনে সে বিষপান করেছে তা পরিবারেরলোকজন জানাতে রাজি হয়নি। এসময় স্থানীয় কয়েকজনের সাথে কথা হলে তারা জানান চয়ন একটি মেয়েকে পছন্দ করত বিষয়টি দুই পরিবারের মাঝে জানাজানি হয়ে যায় পরে তাদেরকে পড়ালেখা চালাতে বলে পরে বিয়ে দেবে বলে জানাই, হয়তো এ ঘটনাই সে বিষপান করে আত্মহত্যা করেছে। এবিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন মৃত্যুর বিষয়টি আমরা জেনেছি যে ঢাকার একটি মেডিকেল হাসপাতালে তার মৃত্যু হয়েছে। চয়নের এই অকাল মৃত্যুতে পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এবং দিঘলিয়া একটি শ্মশানে চায়না শেষ কাজ সম্পন্ন হয়েছে।

  • ঝিনাইদহে মাদ*কদ্রব্য অ*পব্যবহার ও অ*বৈধ পা*চাঁরবিরোধী র‌্যালী অনুষ্ঠিত

    ঝিনাইদহে মাদ*কদ্রব্য অ*পব্যবহার ও অ*বৈধ পা*চাঁরবিরোধী র‌্যালী অনুষ্ঠিত

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    “মাদকের আগ্রাসন দৃশ্যমান প্রতিরোধেই সমাধান ” মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসেনর কার্যলয় চত্বর থেকে সকালে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালী শেষে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “মাদকের আগ্রাসন দৃশ্যমান প্রতিরোধেই সামাধান” এই শ্লোগানে জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম , বিশেষ অতিথি সিভিল সার্জন ডা.শুভ্রা রানী দেবনাথ, ডিডিএলজি রথীন্দ্র নাথ রায়, অতিরিক্ত পুলিশ সুপার মুন্নাা বিশ্বাস। সভাপতি-অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী সঞ্চালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক গোলক মজুমদার ।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ

  • স্বরূপকাঠিতে ইয়া*বা দিয়ে প্রতিপক্ষকে ফাঁ*সাতে গিয়ে নিজেরাই ফেঁ*সে গেল

    স্বরূপকাঠিতে ইয়া*বা দিয়ে প্রতিপক্ষকে ফাঁ*সাতে গিয়ে নিজেরাই ফেঁ*সে গেল

    আনোয়ার হোসেন,

    স্বরূপকাঠি (পিরোজপুর)প্রতিনিধি//

    পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজেরাই ফেঁসে গেলেন বানারীপাড়া উপজেলার ইলুহার গ্রামের ৬জন ষড়যন্ত্রকারী। বানারীপাড়া উপজেলার ইলুহার গ্রামের হাসান(৩৭),আল আমিন(৪০),রহিম তালুকদার(৪৫),সফিকুল ইসলাম(২৮)আবুল হোসেন (২৫)ও মো. শাহীন(২৫) মিলে তাদের প্রতিপক্ষ একই এলাকার বাসিন্দা স্বজন মো. সিদ্দিক তালুকদারকে মারধর করে কোমরে ৯০ পীচ ইয়াবা ট্যাবলেট ভর্তি কৌটা গুজে দিয়ে স্বরূপকাঠি থানার পুলিশের হাতে সোপর্দ করে। শুক্রবার রাতে স্বরূপকাঠি (নেছারাবাদ) উপজেলার জরুর বাড়ী বাজারে ওই ঘটনা ঘটে। এসময় পুলিশ মো. হাসান (৩৭) নামে একজনকে ও ঘটনার শিকার ছিদ্দিক তালুকদারকে থানায় নিয়ে যায়। পরে আসল তথ্য পেয়ে পুলিশ হাসানকে গ্রেফতার করে এবং অন্যান্যদের গ্রেফতারে অভিযানে নামার আগেই তারা অত্মগোপন করে। শনিবার থানায় এস আই মো. গোলাম হাফেজ বাদী হয়ে ৬ জনকে নামীয় ও আরো ৪/৫ জনকে অজ্ঞাত নামা আসামী করে মামলা দায়ের করেন। হাসানকে আদালতে ও ইয়াবা ট্যাবলেটের নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

    এজাহার ও স্থানীয়দের সূত্রে জানা গেছে বানারীপাড়া উপজেলার ইলুহার গ্রামের ছিদ্দিক তালুকদারের সাথে তার ভাইয়ের ছেলে হাসান সহ অপরাপর আসামীদের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে মামলা মোকর্দ্দমা চলে আসছে। বিভিন্ন মামলায় ছিদ্দিক তালুকদার জয়ী হলেও তারা একের পর এক মামলা দিয়ে আসছিলো। সেকারনে ছিদ্দিক তুলুকদারকে মাদক মামলায় ফাঁসাতে এ নাটক সাজিয়েছে বলে গ্রেফতারকৃত হাসান পুলিশের কাছে স্বীকার করেছে।

    ছিদ্দিক তালুকদার জানান, দীর্ঘ ৮/১০ বছর ধরে তার ভাইয়ের ছেলে হাসানসহ অপরাপর আসামী চাচাত ও ফুফাত ভাইদের সাথে জমিজমাকে কেন্দ্র করে মামলা চলে আসছিল। ঘটনার সময় আমি আমার দোকান বন্ধ করে বাড়ী যাচ্ছিলাম। এসময় অসামীরা আমাকে রাস্তা থেকে জোর করে অটোরিকসায় তুলে নিয়ে বেদম মারপিট করে এবং আমার কোমরে ইয়াবা সহ একটি কৌটা গুজে দিয়ে বানারীপাড়া এলাকা থেকে স্বরূপকাঠি (নেছারাবাদ) থানা এলাকার জরুরবাড়ী বাজারে নিয়েযায়। সেখানে ডাক চিৎকার দিয়ে আমার কোমরে গুজে দেওয়া কৌটা বের করে বলে ইয়াবা বিক্রেতা ধরেছি। ওই কৌটার মধ্যে ৯০ পীচ ইয়াবা ট্যাবলেট ছিল। তারা স্বরূপকাঠি থানার পুলিশকে খবর দিয়ে তাদের হাতে তুলে দেয়। পুলিশ আমাকে ও ঘটনার হোতা হাসানকে থানায় নিয়ে আসে। পরে মূল ঘটনা থানার ওসি সাহেবকে জানালে তিনি তাৎক্ষনিক তদন্ত করে হাসানকে গ্রেফতার করেন অন্যান্যদের গ্রেফতারে চেষ্টা করেন।

    নেছারাবাদ থানার ওসি মো. গোলাম ছরোয়ার সাংবাদিকদের জানান, রাতে যখন ওদেরকে থানায় নিয়ে আাসে তখন ছিদ্দিক তালুকদার জানায় তাকে ফাঁনোর চেষ্টা হচ্ছে। তখন রাত অনেক তাই দুজনকেই আটক রেখে সকালে খোজবর নেওয়া হবে বলে বাসায় যাই। সকালেই জানতে পারি ছিদ্দিক তালুকদারের সাথে তার ভাইর ছেলে অন্যান্য চাচাত ফুফাতো ভাইদের সাথে মামলা মোকর্দ্দমা রয়েছে। পরে এলাকায় তদন্ত করিয়ে জানতে পারি ছিদ্দিক তালুকদারকে ফাঁসাতে এনাটক তৈরি করা হয়েছে। তাই হাসানকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে এবং উদ্ধারকৃত ইয়াবার নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে। তিনি জানান জব্দকৃত ইয়াবার মূল্য ২৭ হাজার টাকার উর্ধে হবে। অন্য আসামীদের গ্রেফতারে চেষ্টা অব্যহত আছে।

  • চাঁপাইনবাবগঞ্জ মধুমালা রেডিও ক্লাবের বৃক্ষরোপণ

    চাঁপাইনবাবগঞ্জ মধুমালা রেডিও ক্লাবের বৃক্ষরোপণ

    প্রেস বিজ্ঞপ্তি:
    চাঁপাইনবাবগঞ্জে মধুমালা রেডিও ক্লাব বৃক্ষরোপণ কর্মসূচি
    গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে ১৪ জুলাই রবিবার বিকাল ৫.৩০ মিনিটে ক্লাবের সদস্যদের নিয়ে গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।
    বেতার শ্রোতা ও ক্লাব সদস্যদের নিয়ে মধুমালা রেডিও ক্লাব বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। মধুমালা রেডিও ক্লাব সভাপতি ও কেন্দ্রীয় বেতার শ্রোতা ক্লাবের সদস্য মোঃ শাহাদাত হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এ কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিয়ামাতুল্লাহ মুনিম, রুপ কুমার পাল, সমাজ সেবক শিশমোহাম্মদ প্রমুখ। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে কর্মসূচির অংশ হিসেবে মাসব্যাপি বাড়ির ছাদ, টব এবং আঙিনায় গাছের চারা রোপণ করার পরিকল্পনা করা হয়। সামাজিক বন বিভাগ ও কৃষি বিভাগের সহায়তা পেলে এ বছর ক্লাব সদস্য, বেতার শ্রোতা ও শিক্ষার্থীদের মাঝে ৫০০ গাছের চারা রোপণ ও বিতরণ করা হবে বলে ক্লাব সভাপতি জানিয়েছেন। এর মধ্যে রয়েছে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা।
    উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১০ নং শাহ্জাহানপুর ইউনিয়নে মধুমালা রেডিও ক্লাব শতাধিক রেডিও শ্রোতা নিয়ে শিশু-কিশোর ও তরুণ যুবকদের মাঝে নিরাপদ পরিবেশ, শিক্ষা ও সচেতনতার মাধ্যমে কাজ চালিয়ে যাচ্ছে।

  • বাগেরহাটের মোরেলগঞ্জে বসতঘর পু*রে ছাই ১০ লক্ষাধিক টাকার ক্ষ*তি

    বাগেরহাটের মোরেলগঞ্জে বসতঘর পু*রে ছাই ১০ লক্ষাধিক টাকার ক্ষ*তি

    এস এম সাইফুল ইসলাম কবির .বিশেষ প্রতিনিধি:খুলনা বিভাগের সর্ববৃহৎ বাগেরহাটের মোরেলগঞ্জ অগ্নিকান্ডে বসতঘরে পুড়ে ছাই। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
    ঘটনাটি ঘটেছে রবিবার বিকেল ৪টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব সরালিয়া গ্রামে। জানাগেছে, মৃত ইউনুছ হাওলাদারের ছেলে হাসান হাওলাদারের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত । আগুন নিয়ন্ত্রনের জন্য আশ পাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রনের জন্য চেষ্টা করা হলেও ততক্ষনে সম্পূর্ন পুড়ে ছাই হয়ে যায় ।
    অনার্স পড়–য়া হাসান হাওলাদারের পিতা ইউনুছ হাওলাদার মারা যাওয়ার পর খুলনায় টিউশনী করে পরিবারের খরচ চালাত। বৃদ্ধ মাতা সেলিনা বেগম একাই বাড়িতে ছিলেন।

    এ বিষয়ে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের ইউনিট লিডার মো. জাহাঙ্গীর হোসেন আগুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুনের খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করা হয়। ততক্ষনে বসতঘরটি পুড়ে ছাই হয়ে গেছে। তবে, আগুনের সূত্রপাত রান্না ঘর থেকে হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

  • স্থানীয় সাংসদের হ*স্তক্ষেপ কামনা তানোরে বিচা*রের বাণী নিভৃ*তে কাঁ*দছে

    স্থানীয় সাংসদের হ*স্তক্ষেপ কামনা তানোরে বিচা*রের বাণী নিভৃ*তে কাঁ*দছে

    আলিফ হোসেন,
    তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
    রাজশাহীর তানোরে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে নিরহ ব্যবসায়ীর
    দোকানের সামনে অবৈধ স্থাপণা নির্মাণ করে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে। এতে অসহায় দোকানী নিজের ঘর ফেলে অন্যর দোকান ভাড়া নিয়ে ব্যবসা করতে বাধ্য হয়েছে। ভুক্তভোগী নিজের ঘর ফেলে ভাড়ায় অন্যর ঘরে ব্যবসা করতে গিয়ে আর্থিক ক্ষতির মুখে পড়ে পরিবার নিয়ে চরম মানবেতর জীবনযাপন করছে। উপজেলার কালীগঞ্জহাট-কাঁকনহাট রাস্তার
    সরনজাই ইউনিয়নের (ইউপি)
    সরনজাই বাজারে এমন অমানবিক ঘটনা ঘটেছে। অন্যদিকে এমন অমানবিক ঘটনায় জনমনে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে, উঠেছে সমালোচনার ঝড়, বইছে মুখরুচোক নানা গুঞ্জন।স্থানীয়রা জানান,আওয়ামী লীগ নেতার এমন কান্ডে সাধারণ মানুষের মাঝে আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে, একই সঙ্গে সাংসদকে নিয়েও নেতিবাচক ধারণার সৃষ্টি হচ্ছে। তারা এবিষয়ে স্থানীয় সাংসদের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
    জানা গেছে,উপজেলার সরনজাই
    ইউপির আরএস খতিয়ান নম্বর ১০২৬, হাল দাগ নম্বর ৩১০৭ পরিমাণ ২২ শতাংশের কাত ২ দশমিক ৬০ শতাংশ। ক্রয় সুত্রে উক্ত সম্পত্তির মালিক
    সরনজাই গ্রামের ওয়াজেদ আলীর পুত্র মুদিদোকানী আশরাফুল ইসলাম। বিগত ২০১৯ সালে তিনি বিভিন্ন এনজিও থেকে প্রায় কুড়ি লাখ টাকা ঋণ নিয়ে সেখানে চারটি পাকা ঘর নির্মাণ করেছেন।কিন্ত্ত তার ঘরের সামনে সরনজাই স্কুলের জায়গা দাবি করে ইউপি আওয়ামী লীগ সভাপতি ও সরনজাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হান্নান সেখানে জোরপুর্বক অবৈধ স্থাপনা নির্মাণ করে শফিকুল, রাজু ও তোফাজ্জুলের কাছে ভাড়া দিয়েছেন।
    অথচ আরএস খতিয়ান নম্বর ৯৭৭ হাল দাগ নম্বর ১১৬৩ উক্ত দাগে মোট জমি ২১ শতাংশ এর মধ্যে ৩ দশমিক ৫০ শতক জমি রাস্তার জন্য অধিগ্রহণ করেছেন সরকার। যাহার এল,এ কেস নম্বর-২০/১৯৯৯-২০০০। এসব অধিগ্রহণকৃত জমি আশরাফুলের
    দোকানের সামনে। এদিকে সরনজাই ইউপি আওয়ামী লীগের সভাপতি ও সরনজাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হান্নান প্রতিবন্ধকতা সৃষ্টি করে অধিগ্রহণকৃত জমির ওপর জোরপুর্বক অবৈধ স্থাপনা (ঘর) নির্মাণ করে ভাড়া দিয়েছেন। এতে আশরাফুলের চারটি ঘরে যাতায়াতের পথ বন্ধ হওয়ায় ঘরগুলো কার্যত বন্ধ হয়ে পড়েছে। এতে আশরাফুল পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। একদিকে এনজিও ঋণের কিস্তির চাপ, অন্যদিকে নিজের ঘর ফেলে ভাড়া ঘরে ব্যবসা করতে গিয়ে আর্থিক ভাবে দেউলিয়া হয়ে পড়েছে।স্থানীয় আওয়ামী লীগ নেতা আলহাজ্ব শিহাবুল ইসলাম বলেন, এসব অনুপ্রবেশকারির কারনে সাধারণ মানুষের মাঝে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। তিনিও এবিষয়ে এমপি মহোদয়ের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
    স্থানীয়রা জানান, উপজেলা ভুমি অফিস থেকে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে নোটিশ করা হলেও তা আমলে নেয়নি অবৈধ দখলদারগণ। এবিষয়ে উপজেলা ভুমি অফিসের সার্ভেয়ার আমানত আলী বলেন, রাস্তা বর্ধিত করণের সময় ওই জায়গা সরকার অধিগ্রহণ করেছেন এবং টাকা স্কুল গ্রহণ করেছেন। কাজেই ওই জায়গা স্কুল দাবি করতে পারে না করলে এটা অবৈধ।তিনি বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদে নোটিশ দেয়া হয়েছে, কিন্ত্ত তারা আমলে নিচ্ছেন না। এবিষয়ে সরনজাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হান্নান বলেন, ওই জায়গা নিয়ে আদালতে মামলা করা হয়েছে, এটা আদালতে ফয়সালা হবে। এবিষয়ে সরনজাই ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক খাঁন বলেন, দোকানদার আশরাফুল ইসলামের সঙ্গে যা করা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। তিনিও এবিষয়ে মাননীয় এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন। এবিষয়ে সরনজাই ইউপি আওয়ামী লীগের সম্পাদক আতাউর রহমান বলেন, এটা অন্যায়। কিন্ত্ত প্রধান শিক্ষক তো কারো কথায় শোনেন না।
    এবিষয়ে রাজু, শফিকুল ও তোফাজ্জুল বলেন, তারা হেড মাস্টারের কাছে থেকে অধিগ্রহণকৃত জমিতেকরা দোকান ভাড়া নিয়েছেন।#

  • গোপালগঞ্জে হেলমেট বিহীন চালকদের বিরু*দ্ধে ক*ঠোর ব্যবস্থা নেওয়ার নির্দে*শ দিলেন ডিসি

    গোপালগঞ্জে হেলমেট বিহীন চালকদের বিরু*দ্ধে ক*ঠোর ব্যবস্থা নেওয়ার নির্দে*শ দিলেন ডিসি

    গোপালগঞ্জ প্রতিনিধি।।

    গোপালগঞ্জে সম্প্রতি সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার বেড়ে যাওয়ায় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিলে মোটরসাইকেল চালকদের হার সবচাইতে বেশি। সড়ক দুর্ঘটনার কারণ তদন্তে পুলিশ, ফায়ার সার্ভিস ও বিশেষজ্ঞদের তথ্য মতে অদক্ষ ও নিয়ন্ত্রণহীন বেপরোয়া গতিতে যানচলাচল, মোটরসাইকেল চালকদের মানসম্মত হেলমেট ব্যবহার না করার ফলে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল বেড়ে চলেছে। সড়কে সড়ক দুর্ঘটনায় অস্বাভাবিক মৃত্যু রোধে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় কমিটির সভাপতি জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহাবুবুল আলম সংশ্লিষ্টদেরকে হেলমেট বিহীন চালকদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন। হেলমেট বিহীন চালকদেরকে মোটা অংকের জরিমানা আদায় করে সেই জরিমানার অর্থ দিয়ে মানসম্মত হেলমেট কিনে তাদের মাঝে বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও বাস টার্মিনাল ব্যতীত সড়কে যত্রতত্র যানবাহন রাখা যাবে না, শহরের তীব্র যানজট নিরসনে সকল ৮ টার আগেই মালামাল বোঝাই ট্রাক আনলোড করার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া শহরে চুরি- ছিনতাই সহ বিভিন্ন অপরাধ দমনে শহরের বিভিন্ন প্রবেশদ্বারে স্থাপিত চেকপোস্ট গুলোর তদারকি আরো জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়।
    সভায় গোপালগঞ্জ জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জামিল সরোয়ার সহ গোপালগঞ্জ ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক আবু অবায়দা মোহাম্মদ মাস-উ-দুল হক সভায় গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া রুটে বন্ধ থাকা বাস সার্ভিস পুনঃ চালুর দাবি জানান।

    রোববার (১৪ জুলাই) বেলা ১১টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় আয়োজিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোছাঃ নাজমুন নাহারের সঞ্চালনায় অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির এ সভায় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আল-বেলী আফিফা পিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মোহাম্মদ রুহুল আমিন, র‌্যাব-৬ এর অধিনায়ক সৈয়দ ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল আলম, কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ মোক্তার হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মহসিন উদ্দিন, কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার, কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রাশেদুজ্জামান, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হক, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজিজুর রহমান, সহকারী কমিশনার প্রবীর বিশ্বাস, সহকারী কমিশনার রাসেল মুন্সী, গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের প্রতিনিধি, গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক বেনজীর আহমেদ, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের প্রতিনিধি, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ জীবিতেস বিশ্বাস, জেল সুপার মোঃ আল-মামুন, গোপালগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোঃ আলী আশ্রাফ, মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মানিক, গণমাধ্যমকর্মী বিএম জুবায়ের, কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়ন (১৯৪৭) এর সাধারণ সম্পাদক মোঃ কাজী সাইদ সহ জেলা আইন শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

  • বাগেরহাটের মোরেলগঞ্জে ইউএনওর উদ্যোগে ঐতিহাসিক রবার্ট মোরেলের ভাস্কর্য সংস্কার হচ্ছে

    বাগেরহাটের মোরেলগঞ্জে ইউএনওর উদ্যোগে ঐতিহাসিক রবার্ট মোরেলের ভাস্কর্য সংস্কার হচ্ছে

    এস এম সাইফুল ইসলাম কবির .বিশেষ প্রতিনিধি:

    খুলনা বিভাগের সর্ববৃহৎ একটি উপজেলা বাগেরহাটের মোরেলগঞ্জের নামকরণ ইংরেজ মোরেল পরিবারের নামে,কালের সাক্ষী,নীল কুঠিরের কুঠিবাড়ি আর বরার্ট মোরেলের ঐতিহাসিক ভাস্কর্য দীর্ঘদিন ধরে অযত্ন,অবহেলায় জরাজীর্ণ ছিল। ঐম্বিলা চরন লাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর ঘেষে,পানগুছি নদীর মোহনায় অবস্থিত সেই ভাস্কর্য অবশেষে  সংস্কারের উদ্যোগ নিলেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান। 

    মোরেলগঞ্জের ঐতিহ্য সম্বলিত এই ভাস্কর্যের  সংস্কার ও আধুনিকায়ন কাজের জন্য সরকারের একটি দপ্তর থেকে ছোট একটি প্রকল্প গ্রহন করা হয়। সেই প্রকল্পের অর্থ দিয়ে  চলতি মাসে কাজ শুরু করেন ইউএনও। তবে এই ভাস্কর্যের সম্পুর্ন কাজ শেষ করতে ২-৩ লাখ টাকার প্রয়োজন। মোরেলের এই ভাস্কর্য সংস্কারের কাজ করছেন মোরেলগঞ্জেই একজন চারুশিল্পী আব্দুল মালেক।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান জানান,মোরেলগঞ্জের ইতিহাসের সূতিকাগার হিসেবে রবার্ট মোরেলের ঐতিহাসিক ভাস্কর্যটি আমাদের কাছে মুল্যবান।তাই এটি সংস্কারের উদ্যোগ নিয়েছি।

    ###

  • মুন্সীগঞ্জে ইউপি চেয়ারম্যান সুমন হ*ত্যার বিচারের দাবীতে মানববন্ধন,আসামীর বাড়িতে আ*গুন

    মুন্সীগঞ্জে ইউপি চেয়ারম্যান সুমন হ*ত্যার বিচারের দাবীতে মানববন্ধন,আসামীর বাড়িতে আ*গুন

    লিটন মাহমুদ,
    মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

    মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন হালদার (৪৫) হত্যাকান্ডে আসামীদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে মানববন্ধন করেছে হাজারো মানুষ।

    আজ রবিবার সকাল ১০ টা হতে ঘন্টাব্যাপী জেলার টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাঁও গ্রামের আলহাজ্ব ওয়াহেদ আলী দেওয়ান উচ্চ বিদ্যালয়ের সামনে পাঁচগাঁও ইউনিয়নবাসীর ব্যানারে এ মানববন্ধন করে।

    মানববন্ধনে পাঁচগাঁও আলহাজ্ব ওয়াহেদ আলী দেওয়ান উচ্চ বিদ্যালয় ও পাচগাও গ্রামসহ আশেপাশের গ্রামের প্রায় এক হাজার নারী পুরুষ অংশগ্রহণ করে।

    মানববন্ধনে বক্তব্য রাখেন, পাঁচগাও আলহাজ্ব ওয়াহেদ আলী দেওয়ান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনিরুজ্জামান দেওয়ান, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান হালদার, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন চন্দ্র বিশ্বাস, নিহতের ছোট ভাই লিমন হালদার, সাবেক ইউপি সদস্য আব্দুল জব্বার, সাবেক ইউপি সদস্য আয়েশা বেগমসহ ওই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    মানববন্ধন শেষে সুমন হত্যা মামলার অন্যতম আসামি সাবেক ইউপি চেয়ারম্যান মিলেনুর রহমান মিলনের বাড়িতে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা।

    এ ব্যাপারে মুন্সীগঞ্জ পুলিশ সুপার আসলাম খান বলেন, হত্যাকান্ডের ঘটনায় মামববন্ধন শেষে হঠাৎ করেই এক আসামীর বাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। খবর পেয়ে পুলিশ অগ্নিসংযোগ করার স্থলে ছুটে যায়। আগুন নিয়ন্ত্রন আনা হয়েছে। আগুন দেওয়ার ঘটনা তদন্ত করা হবে। অগ্নিসংযোগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

    উল্লেখ্য গত ৭ জুলাই দুপুর ১ টার দিকে জেলার টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাঁও গ্রামের আলহাজ্ব ওয়াহেদ আলী দেওয়ান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে ওই বিদ্যালয়ের সামনে পুলিশের সামনে প্রকাশ্যে গুলি করে দুর্বৃত্তরা। ওরে তাকে উদ্ধার করে টঙ্গীবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ সময় তিন দুষ্কৃতিকারীকে ধরে পুলিশে সোপাদ্য করে উত্তেজিত জনতা। ঘটনার পরের দিন ৮ই জুলাই টঙ্গীবাড়ী থানায় নিহতের ছোট ভাই ইমন হালদার বাদী হয়ে সাতজনকে আসামি করে অভিযোগ দায়ের করলেও হত্যার মূল আসামিসহ পরিকল্পনাকারীরা এখনো পলাতক রয়েছে।

  • দীর্ঘ  ১৮ বছরেও চালু  হয়নি মোরেলগঞ্জে পানগুছি নদীর সন্ন্যাসী কলারন ফেরিঘাট

    দীর্ঘ ১৮ বছরেও চালু হয়নি মোরেলগঞ্জে পানগুছি নদীর সন্ন্যাসী কলারন ফেরিঘাট

    এস. এম সাইফুল ইসলাম কবির,বিশেষ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পানগুছি নদীর সন্ন্যাসী -কলারনফেরিঘাট দীর্ঘ ১৮ বছর ধরে বন্ধ হয়ে আছে । বারবার আশ্বাস দিয়েও শুরু হয়নি ফেরি চলাচল। ফলে ঝুঁকি নিয়ে প্রতিদিন নদী পারাপার হচ্ছে এই রুটে চলাচলকারী হাজার হাজার যাত্রী।

    সরেজমিন ঘুরে জানা যায়, বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সংলগ্ন পানগুচি নদীতে সন্ন্যাসী- কলারন ফেরি ঘাটটি ২০০৬ সালের ৪ আগস্ট চালু হয়। চালুর এক বছর পর প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডরে কলারন প্রান্তের ঘাটটি ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ হয়ে যায় ফেরি চলাচল। এরপর প্রায় ১৮ বছর কেটে গেলেও চালু করা হয়নি বাগেরহাটের মোরেলগঞ্জ-মোংলা-শরণখোলা -পিরোজপুর রুটের ইন্দুরকানীরকলারনএই ফেরি ঘাটটি। ফলে ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছেন এই রুটে চলাচলকারী যাত্রী সাধারণ। দুপাড়ের যাত্রী উঠানামার ঘাটটিও রয়েছে জরাজীর্ণ অবস্থায়। যাত্রীরা কোনোমতে উঠানামা করতে পারলেও মোটর সাইকেল উঠানামার ক্ষেত্রে থাকে প্রচুর ঝুঁকি। দুপাড়ের ঘাটের অবস্থা ভালো না থাকায় অনেক সময় নদীতে পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হতে হয় যাত্রী সাধারণকে।

    সন্ন্যাসীর ওপরের যাত্রীদের ট্রলারে করে নদী পাড় হয়ে কলারন ঘাট থেকে বাসে উঠে পিরোজপুর জেলা শহর এবং রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় যেতে হয়।

    এ আসনের সাবেক সংসদ সদস্যের ডিউলেটার এবং অনেক দিন ধরে সংশ্লিষ্ট দপ্তরের চিঠি চালাচালিতেও কোনো কাজ না হওয়ায় ফেরি ঘাটটি অদ্যবধি চালু হচ্ছে না।

    স্থানীয় সন্ন্যাসীর বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, ‘নদীটি পার হতে ট্রলারই আমাদের একমাত্র ভরসা। তা আবার বর্ষা মৌসুমের বৈরী আবহাওয়ায় প্রায়ই বন্ধ থাকে। বর্ষার সময় নদীতে বেশি ঢেউ থাকায় ট্রলারে করে নারী ও শিশুদের নিয়ে নদী পারাপার অনেক সময় ঝুঁকিপূর্ণ হয়ে যায়। বারবার আশ্বাসের পরও অজানা কারণে চালু হয়নি ফেরি চলাচল। ফলে, অসুস্থ রোগী ও শিক্ষার্থীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন। আমাদের দাবি হাজারো মানুষের দুর্ভোগ লাঘবে আবারও কলারন সন্ন্যাসীর ফেরি চালু করা হোক।’

    সাংবাদিক অমল তালুকদার, সাংবাদিক ডা: নাসির উদ্দীন জোমাদ্দার বলেন, ‘প্রায়ই এই ঘাট থেকে যাতায়াত করি। সব সময় ট্রলার না থাকার কারণে আমাদের অনেক সময়ই ভোগান্তিতে পড়তে হয়। স্থানীয় বাসিন্দা আলামিন বলেন, এই ঘাটটি আমাদের অনেক গুরুত্বপূর্ণ। এখানে ফেরি না থাকায় প্রতিদিন হাজার হাজার মানুষ নারী শিশুদের নিয়ে পারাপারে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

    স্থানীয় ১৬নং খাউলিয়া ইউপি চেয়ারম্যান মাস্টার সাইদুর রহমান বলেন, এ ফেরিঘাটটি পুনরায় চালু হলে মোরেলগঞ্জউপজেলার সাথে সন্ন্যাসী ইন্দুরকানীর কলারন,পিরোজপুর, শরনখোলা, সুন্দরবন, মোরেলগঞ্জ ও মোংলার সাথে সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা অনেকটা সহজ হবে। এর ফলে ব্যবসা বাণিজ্যেরও একটা নতুন দিগন্ত উন্মোচিত হবে।’

    পিরোজপুর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ জানান, ‘পানগুছি নদীর সন্ন্যাসী- কলারন ঘাটটি অনেক গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করছি ফেরি ঘাটটি পুনরায় চালু করার জন।