Blog

  • ময়মনসিংহে বঙ্গবন্ধু পরিষদ জেলার সম্মেলনে  সভাপতি এড, মোয়াজ্জেম – সম্পাদক মাহমুদ আল মামুন

    ময়মনসিংহে বঙ্গবন্ধু পরিষদ জেলার সম্মেলনে সভাপতি এড, মোয়াজ্জেম – সম্পাদক মাহমুদ আল মামুন

    স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।

    বঙ্গবন্ধু পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুলাই সোমবার সকালে ময়মনসিংহ নগরীর টাউন হল এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

    বঙ্গবন্ধু পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের সভাপতিত্বে ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক অধ্যাপক মফিজুন নুর খোকা ও কবি শরিফুল ইসলাম সরকার এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন- ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এহতেশামুল আলম। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিলে তিলে গড়ে উঠেছেন। দীর্ঘ সময়ে আওয়ামী লীগকে একটি শক্তিশালী সংগঠন গড়ে তুলেন। তিনি বলেন, সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব সৃষ্টি হবে। যারা বঙ্গবন্ধু পরিষদকে প্রতিটি উপজেলায় একটি শক্তিশালী সংগঠন গড়ে তুলবে।

    প্রধান অতিথির বক্তব্যে একুশে পদকপ্রাপ্ত কলামিস্ট, প্রাবন্ধিক ও সাংবাদিক অজয় দাস গুপ্ত বলেন,
    ১৯৭৫ সালের শোকাবহ দিনটি আনন্দঘন হওয়ার কথা ছিল। এই দিনে বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আসার কথা ছিল। তা হতে দেয়নি ঘাতকের দল। বঙ্গবন্ধু পরিষদ গঠন সম্পর্কে তিনি বলেন, অধ্যাপক ডঃ আব্দুল মতিন চৌধুরীর নেতৃত্বে বঙ্গবন্ধু পরিষদ গঠিত হয়। বঙ্গবন্ধুকে নিয়ে কাজ করা, গবেষণা করা এই সংগঠনের কাজ। অন্য সংগঠনের মত এ কাজ নয়। এটা বুদ্ধিভিত্তিক সংগঠন। বঙ্গবন্ধু পরিষদ দেশের উন্নয়ন, আওয়ামী লীগের নেতৃত্বে তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশ আজ বিশ্বে মডেল হয়েছে। বঙ্গবন্ধু পরিষদ অন্য সংগঠনের মত মিছিল মিটিং করবেনা। উন্নয়ন, বাংলাদেশ মডেল হওয়ার কথাগুলো জনসম্মুখে তুলে ধরবে । মেধাবীদের সংগঠিত করে দেশকে আরো উন্নত হতে কাজ করতে হবে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশকে ডিজিটাল করেছে। এই ডিজিটালের কিন্তু রাজাকার ও তাদের দুশররাও ভোগ করছে। সংগঠন এর সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ডাঃ শেখ আব্দুল্লাহ আল মামুন বলেন, বঙ্গবন্ধু পরিষদ ময়মনসিংহ শাখা সারা দেশের মধ্যে একটি শক্তিশালী সংগঠন। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক এমপি মনিরা সুলতানা মনি, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল ছাত্তার, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসান বাবু, দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাইদ দীন ইসলাম ফখরুল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব, বন ও পরিবেশ সম্পাদক ডঃ সিরাজুল ইসলাম, ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম, বঙ্গবন্ধু পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহমুদ আল মামুন, বিটিভি প্রযোজক কবি শরীফ তালুকদার প্রমুখ।
    সভাপতির বক্তব্যে এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল বঙ্গবন্ধু পরিষদ গঠনের উদ্দেশ্য ও আদর্শ নিয়ে কথা বলেন। তিনি বলেন, বঙ্গবন্ধু পরিষদ ময়মনসিংহ শাখার উদ্যোগে প্রতি বছর বিজয়ের মাসের শেষদিনে ময়মনসিংহ নগরীতে বিজয় পতাকা মিছিল হয়। এখন থেকে শোকের মাস আগষ্টে কালো পতাকা মিছিল হবে।

    সভায় আমেকসুর সাবেক জিএস কাজী আজাদ জাহান শামীম, মনিরা সুলতানা মনি, এডভোকেট এবিএম নুরুজ্জামান খোকনকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের রাজনীতিক সংগঠক হিসাবে মুক্তিযুদ্ধের চেতনায় সংস্কৃতি অঙ্গনের একজন পুরোধা হিসেবে বঙ্গবন্ধু পরিষদ জেলা শাখার সম্মেলনে সম্মাননা প্রদান করা হয়।
    সভা শেষে বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বঙ্গবন্ধু পরিষদ ময়মনসিংহ জেলা কমিটি ঘোষণা করেন। কমিটিতে সভাপতি এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ও সাধারণ সম্পাদক কবি মাহমুদ আল মামুন। কমিটির অন্যান্যরা হলেন সহ সভাপতি হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ফরিদুজ্জামান খান, এডভোকেট এম এ কাশেম, এডভোকেট হুমায়ুন মালিক, অ্যাডভোকেট মাহবুবুল আলম ফরিদ, অধ্যক্ষ মান্নান ফরিদী খোকা, মজিবর রহমান, এডভোকেট মফিজ উদ্দিন মন্ডল, অধ্যাপক সোহেল মাজহার, আব্দুল খালেক, ওমর ফারুক। যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সরকার, এডভোকেট মাহবুব আলম মামুন, আলমগীর সেলিম, এস,এম, জহিরুল হক জুয়েল, নাহিদ নিগার সুলতানা, গোলাম মেহেদী হাসান, মোঃ আনোয়ার হোসেন, ওয়াহিদুল হাসান সুজন, মানিকুজ্জামান মানিক, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ডেভিড, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, অ্যাডভোকেট এমদাদুল হক, অ্যাডভোকেট সানাউর রহমান তসলিম, মোহাম্মদ ফারুক হোসেন মন্ডল, মীর সালমা, মাহমুদা হোসেন মলি, রায়হান সিদ্দিকী সুজন ও সুমন তাজ প্রমুখ।

  • কালীগঞ্জে ৮কেজি গাঁ*জাসহ আমিনুল ইসলাম গ্রেফ*তার

    কালীগঞ্জে ৮কেজি গাঁ*জাসহ আমিনুল ইসলাম গ্রেফ*তার

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।

    লালমনিরহাটের কালীগঞ্জ থানার বিশেষ অভিযানে ৮কেজি মাদকদ্রব্য শুকনা গাঁজা ও একটি বাইসাকেলসহ একজন কে গ্রেফতার করেন পুলিশ। পুলিশ সুপার, লালমনিরহাট  পুলিশ সুপার ছাইফুল ইসলাম, এর দিক নির্দেশনায় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ  ইমতিয়াজ কবিরের, নেতৃত্বে এসআই মোঃ আব্দুল কাদের, ও সঙ্গীয় ফোর্সসহ কালীগঞ্জ থানার গোড়ল ইউনিয়নের মালগাড়া গ্রাম হইতে শিবরামপুর গ্রাম হয়ে গোড়ল হলমোড়ের দিকে যাওয়ার পথে ইউনিয়নের শিবরাম মৌজান্থ জনৈক আব্দুস সামাদ ফকীর এর বসত বাড়ীর সামনে বলাইরহাট হতে গোড়ল চৌপথী গামী কাঁচা রাস্তার উপর ০১টি বাইসাকেলসহ গ্রেফতারকৃত আসামিকে থামানোর সংকেত দিলে পুলিশের উপস্থিতি বুঝিতে পারিয়া বাইসাইকেলটি ফেলে দিয়া দৌড়াইয়া পালানোর চেষ্টা করে। পরে তারহার সাইকেলে থাকা ক্যরেটের মাঝখানে বিশেষ কায়দায় রক্ষিত ০৮ (আট) কেজি মাদকদ্রব্য শুকনা গাঁজা উদ্ধার ও বাইসাইকেল সহ তাকে গ্রেফতার করেন।

    গ্রেপ্তারকৃত আসামী হলে আমিনুল ইসলাম @ রাখু(৩৮), রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ১২নং মিঠুপুর ইউনিয়নের একবারপুর খিয়ার গ্রামের মৃত আব্দুর রহমানের,ছেলে। ঘটনা সাথে জড়িত ধৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়। কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ জনাব মোঃ ইমতিয়াজ কবির, জানান গোপন সংবাদের ভিত্তিতে  ০৬ নং গোড়ল ইউনিয়নের শিবরাম মৌজান্থ  বলাইরহাট হতে গোড়ল চৌপথী গামী কাঁচা রাস্তার উপর হতে ৮কেজি  মাদকদ্রব্য শুকনা গাঁজা ০১টি বাইসাকেলসহ একজন কে গ্রেফতার করেন পুলিশ। 

    হাসমত উল্লাহ।

  • বুড়ামজুমদারে ইউনিয়ন যুবলীগের  কমিটি বিলুপ্তির দাবিতে অবরো*ধ ও বিক্ষো*ভ

    বুড়ামজুমদারে ইউনিয়ন যুবলীগের কমিটি বিলুপ্তির দাবিতে অবরো*ধ ও বিক্ষো*ভ

    বেতাগী (বরগুনা) প্রতিনিধি

    বরগুনার বেতাগী উপজেলার ৫টি ইউনিয়নে যুবলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। সদ্য ঘোষিত বুড়ামজুমদার ইউনিয়ন যুবলীগের কমিটি বিলুপ্তির দাবিতে অবরোধ করে বিক্ষোভ করেছেন দলের বঞ্চিত নেতা- কর্মিরা।

    গত শুক্রবার বেতাগী উপজেলা যুবলীগের সভাপতি প্রভাষক জহিরুল ইসলাম লিটন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেহেদী হাসান জুয়েল রানা স্বাক্ষরিত পৃথক চিঠিতে এ সব কমিটির অনুমোদন দেওয়া হয়। গত বছরের মার্চ মাসে এসব ইউনিয়ন যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার (১৪জুলাই) রাত ৮ টার দিকে অর্থ বাণিজ্য করে হোসনাবাদ ইউনিয়ন যুবলীগের কমিটি দেওয়ার প্রতিবাদে বরগুনা-বেতাগী আঞ্চলিক সড়কের কাউনিয়া ব্রিজে টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।

    এসময় বুড়ামজুমদার ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমরা হোসেন রাজার সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

    বক্তারা টাকার বিনিময় বিএনপির লোক দিয়ে সদ্য ঘোষিত ইউনিয়ন যুবলীগের গঠিত কমিটি বাতিলের দাবি করেন। রাতে তা প্রত্যাহার করলেও আগামীতেও কমিটি বাতিলের দাবিতে তাদের কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান ।

    উপজেলা যুবলীগের দলীয় সূত্রে জানা গেছে, উপজেলার ৫টি ইউনিয়নে যুবলীগের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকেরা হলেন বিবিচিনি ইউনিয়নে সৈয়দ নজরুল ইসলাম আজাদ ও মো. আবুল কালাম আজাদ, হোসনাবাদ ইউনিয়নে মো. সিদ্দিকুর রহমান ও মো. সফিকুল ইসলাম, মোকামিয়া ইউনিয়নে মো. দেলোয়ার হোসেন হাওলাদার ও মো. রিয়াজুল ইসলাম, বুড়ামজুমদার ইউনিয়নে মো. সহিদুল ইসলাম নাসির ও মহিদুজ্জামান রণ এবং কাজিরাবাদ ইউনিয়নে এইচ.এম সজিব ও মো. তারেকুজ্জামান তারেক।

    এ অভিযোগ অস্বীকার করে বেতাগী উপজেলা যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম লিটন বলেন, ইউনিয়ন ও উপজেলা যুবলীগের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে সম্মলনের মাধ্যমে প্রার্থীদের জীবন বৃত্তান্ত যাচাই-বাছাই শেষে উপজেলার ৫টি ইউনিয়ন যুবলীগের কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

  • পুঠিয়ার বেলপকুরে এক কিশোরী ধ*র্ষণের অভিযোগে এক যুবক আ*টক

    পুঠিয়ার বেলপকুরে এক কিশোরী ধ*র্ষণের অভিযোগে এক যুবক আ*টক

    পুঠিয়া (রাজশাহী)প্রতিনিধিঃ

    পুঠিয়ায় ধর্ষণের অভিযোগে রকি (২৮) নামের এক যুবকে আটক করেছে আর এমপি বেলপুকুর থানা পুলিশ। আটক রকি উপজেলার বেলপুকুর ইউনিয়নের দোমাদী গ্রামের জাকারিয়ার ছেলে। জানা-গেছে, গত বেশ কয়েক সপ্তাহ যাবত অভিযুক্ত রকি তার প্রতিবেশী এক কিশোরী (১৪) কে কুপ্রস্তাব দিয়ে আসছিল। রকির কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এর পর থেকে ভুক্তভোগী কিশোরীকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করে আসছিলো। গতকাল সন্ধ্যা ৭টার সময় রকি কিশোরীকে একা পেয়ে জোরপূর্বক বাড়ির পাশের্র একটি পাট ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। এসময় তার আত্বচিৎকারে এলাকাবাসী ছুটে এলে ধর্ষক রকি পালিয়ে যায়। পর দিন ভুক্তভোগীর বাবা বাদী হয়ে বেলপুকুর থানা একটি মামলা দায়ের করে। ঘটনার পর থেকে রকি পালাত ছিলো। মামালার পর বেলপুকুর থানা পুলিশ অভিযুক্ত রকিকে আটক করে এবং ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে তার স্বাস্থ্য পরীক্ষার জন্য রামেক হাসপাতালের ওসিসিতে পাঠায়। এ বিষয়ে বেলপুকুর থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্ত রকিকে আটক করে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।

    মাজেদুর রহমান (মাজদার)
    পুঠিয়া -রাজশাহী।

  • নড়াইলের নলিয়া গ্রামে দুই গ্রুপের সংঘ*র্ষে আহ*ত ১৭

    নড়াইলের নলিয়া গ্রামে দুই গ্রুপের সংঘ*র্ষে আহ*ত ১৭

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলের নলিয়া গ্রামে ছাগলের সঙ্গে অনৈতিক কাজের বিষয়ে জানতে প্রতিপক্ষের বাড়িতে গিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ১৭ জন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, সোমবার (১৫ জুলাই) সকালে উপজেলার নলদী ইউনিয়নের নলিয়া গ্রামে রবি খান গ্রুপ ও শওকত খান গ্রুপের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এতে রবি খান গ্রুপে আহত হয়েছেন নালিয়া গ্রামের জামশেদ খান, আকাশ মল্লিক, নান্নু মল্লিক, জরিনা বেগম, সাবিনা বেগম, সোহাগ খান, ইকবল খান ও খয়বার। অন্যদিকে, শওকত খান গ্রুপে আহত হয়েছেন ইনদাদুল খান, আসাদ খান, আজাদ মোল্যা ও মুন্নাফ খান।
    স্থানীয় সূত্রে জানা যায়, লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের নালিয়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে আগে থেকেই রবি খান গ্রুপ ও শওকত খান গ্রুপের মধ্যে বিরোধ ছিল। রোববার (১৪ জুলাই) বিকেলে শওকত খান গ্রুপের মফিজ খানের বাড়িতে থাকা এক শ্রমিকের বিরুদ্ধে পাট ক্ষেতে ছাগলের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ তোলে প্রতিপক্ষ রবি খানের লোকজন। এ নিয়ে সোমবার সকালে রবি খানের লোকজন মফিজ খানের বাড়িতে এ বিষয়ে শুনতে গেলে দুপক্ষ বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষে জড়ায়। এতে দুই নারীসহ উভয় পক্ষের অন্তত ১৭ জন আহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়। আহতের ঘটনায় সদর হাসপাতালে ১২ জন চিকিৎসাধীন রয়েছে ও বাকি ৫ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন। এ ব্যাপারে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। কোনো পক্ষই এখোনো লিখিত অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

  • খগাখড়িবাড়ী বক্স কালভাট ঝু*কিপূর্ণ হওয়ায় পথচারী  চলাচলে দূ*র্ভোগ

    খগাখড়িবাড়ী বক্স কালভাট ঝু*কিপূর্ণ হওয়ায় পথচারী  চলাচলে দূ*র্ভোগ

    মোঃ হামিদার  রহমান  নীলফামারীঃ নীলফামারী জেলার ডিমলা  উপজেলার  খগাখড়িবাড়ী ইউনিয়ন  দোহল পাড়া ৩ নং ওয়ার্ড সুইজগেট হামিজ উদ্দিন  এর  চৌপতি সংলগ্ন. পূর্বের

    নির্মিত বক্স কালভাট পানি প্রবাহের স্হানে ৩ ফিট ইটের উচু ১০ফিট প্রস্হে ইটের ড্রপ ওয়াল নির্মান করায় পানি প্রবাহ বাধা গ্রহস্থ হচ্ছে ফলে নির্মিত বক্স কালভাট ধ্বংসের পথে,।

     অপর দিকে যান বাহান চলাচলে পথচারীদের  আতঙ্ক সৃষ্টি  হচ্ছে। 

    যান বাহন ও পথচারীদের চলাচলের  ক্ষেত্রে  

    যে কোন  সময় বড় ধরনের  দূর্ঘটনার  ঘটে যাওয়ার  সম্ভবনা রয়েছে। 

    খগাখড়িবাড়ী  ইউনিয়ন  চেয়ারম্যান  জাহাঙ্গীর  আলম ও ২ নং ইউপি  সদস্য  বজলার রহমান  জানান  পার্শ্ববর্তী  এলাকার  কিছু  লোকের কারণে  কালভার্টের  দূরাবস্থা। 

    পাগলপাড়া  থেকে  ডিমলা উপজেলা আসার  একমাত্র  রাস্তা  সেটি ।

  • হারাদিঘী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় তেঁতুলিয়ায় প্রধান শিক্ষকের বিরু*দ্ধে অভিযোগের তদন্তে জেলা শিক্ষা অফিসার

    হারাদিঘী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় তেঁতুলিয়ায় প্রধান শিক্ষকের বিরু*দ্ধে অভিযোগের তদন্তে জেলা শিক্ষা অফিসার

    মুহম্মদ তরিকুল ইসলাম,তেতুলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার হারাদিঘী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান ফিরোজের বিরুদ্ধে বিদ্যালয়ের নিয়ম-কানুন ভঙ্গসহ নানা অনিয়মের গণ অভিযোগ করেছেন প্রাক্তন ছাত্র-ছাত্রীসহ স্থানীয় বাসিন্দা ও অভিভাবকেরা। চলতি বছরের গত ২৭ মে জেলা শিক্ষা অফিসার প গড়ের কাছে এই অভিযোগটি দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে প গড় জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ সাইফুল মালেক শনিবার (১৩ জুলাই) বিকাল ৩টায় ওই বিদ্যালয়ে তদন্তে আসেন। এতে অভিযোগকারীর পক্ষে ওই বিদ্যালয় থেকে অবসরে যাওয়া সহকারী শিক্ষক গিয়াস উদ্দিন ও প্রধান শিক্ষককে একই টেবিলে বসিয়ে প্রায় আড়াই ঘন্টা চলে তদন্তের কার্যক্রম।

    এ সময় দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব ও ওই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র প্রফেসর মোঃ দেলোয়ার হোসেন প্রধান, হারাদিঘী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মহিম উদ্দিন, নীলফামারী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হাজেরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ ও সাংবাদিক উপস্থিত ছিলেন।

    অভিযোগ সূত্রে জানা যায়, গত সালের জুন মাসের ১৮ তারিখ জেনারেল মিটিং এর জন্য ১৫৪ জনের স্বাক্ষরিত একটি আবেদন ওই বিদ্যালয়ে দেয়া হলে প্রধান শিক্ষক সেই আবেদনটি ওই মাসের ২১ তারিখ গ্রহন করেন। কিন্তু কোন জেনারেল মিটিং না দেয়ায় এবং বিদ্যালয় প্রধান তার রামগতিতে নানান অনিয়ম আর দুর্নীতি করার কারণে এই অভিযোগ করা হয়। অভিযোগে বলা হয়েছে, দুদকের সততা স্টোরের টাকা আত্মসাৎ, গত সালের ৬ষ্ঠ শ্রেণির ৬৪জন ছাত্র-ছাত্রীকে উপবৃত্তি দেওয়ার নামে প্রতি জনের কাছ থেকে ১৫০টাকা ও অ্যাসাইনমেন্ট এর জন্য প্রতি জনের কাছ থেকে ১০দিনের জন্য ২০টাকা করে আদায় করেন, বাংলা বিষয়ের সহকারী শিক্ষিকা শিউলী আক্তারকে মাতৃত্বকালীন ছুটি নিয়মবর্হিভুতভাবে দুই বছর দেওয়া ও তার হাজিরা খাতায় প্রধান শিক্ষক নিজেই স্বাক্ষর করা, এসএসসি পাশ ছাত্র-ছাত্রীদের কাছ থেকে বিনা রশিদে ৫০০টাকা করে নেয়া, এডহক কমিটি না দিয়ে খেয়াল খুশি মতো চলাসহ ১০টি কারণ উল্লেখ করে বিদ্যালয় প্রধানের বিরুদ্ধে অভিযোগটি করা হয়।
    তদন্তকালে জানা যায়, ওই বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষক ফেরদৌসী বেগম থাকলেও অকেজোভাবে ফেলে রাখা হয়েছে কম্পিউটার। এতে কম্পিউটার ব্যবস্থাপনায় উদ্যোগ নিচ্ছেন না প্রধান শিক্ষক। বসে বসে সরকারের বেতন খাচ্ছেন কম্পিউটার শিক্ষক। এদিকে যেকোনো কাজে এবং ছাত্র-ছাত্রীদের ইউনিক আইডি কার্ডের অজুহাতে আদায় করা হয়েছে প্রতিজনের কাছ থেকে ১৫০টাকা করে। অন্যদিকে শিউলী আক্তারকে তার মাতৃত্বকালীন ছুটিতে শিলাইকুঠি এলাকার শাহজাহান নামে এক ব্যক্তিকে প্রক্সি হিসেবে নিয়োগ দেন। তবে দুই বছর ছুটি কাটেনি জানিয়েছেন শিউলী আক্তার। এছাড়াও চলমান কমিটি থাকাকালীন সময়ে কিভাবে এলাকাবাসীর অজান্তে সভাপতি মোহাম্মদ আলীর ছেলে শরিফুল ইসলামকে শুক্রবারের দিন মসজিদে নামায পড়ার সময়ে অফিস পিয়ন হিসেবে নিয়োগ দেয়া হয়েছে অভিযোগ উঠছে। এরপর এডহক কমিটি না দেয়া নিয়েও অনেকেই বিভিন্ন মন্তব্য করেছেন। এদিকে দুদকের সততা স্টোরের কোনো ভূমিকা দেখা যায়নি বিদ্যালয়টিতে। তবে দুদকের সততা স্টোরের ৩০হাজার টাকার মধ্যে প্রায় সাড়ে ৭হাজার টাকা অবশিষ্ঠ রেখে বাকি টাকা খরচ করা হয়েছে মৌখিকভাবে জানতে পারা গেছে। প্রশংসাপত্র ও সনদপত্র বিতরণেও ছাত্র-ছাত্রীদের কাছ থেকে নেয়া হচ্ছে একঘেয়ামি টাকা।

    এলাকাবাসী রিয়াজ উদ্দিন ঠান্ডু বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিয়ম-দুর্নীতিতে ভরপুর। কখন কি পরীক্ষা নেয় বুঝা বড় দায়। প্রবেশপত্রে নেই প্রধানের স্বাক্ষর, নেই সাল, নেই কোন পরীক্ষার নাম লেখা অথচ নেয়া হচ্ছে পরীক্ষা। ছাত্র-ছাত্রীদের কাছ থেকে পরীক্ষা ফি, সেশন ফি আদায়কালে কোনো রশিদ দেয়া হচ্ছেনা। একই কথা জানিয়েছেন অনেকেই।

    বিদ্যালয়ের শিক্ষা-দীক্ষার উন্নয়নে ও অনিয়মের বিরুদ্ধে উদ্যোগ গ্রহনকারী ওই বিদ্যালয় থেকে অবসরে যাওয়া গিয়াস উদ্দিন বলেন, তার আবেদনে উল্লেখিত অভিযোগের বাহিরেও আরো অনেক অভিযোগ রয়েছে। তিনি বলেন, বিদ্যালয়ে যেদিন থেকে শাহজাহান ফিরোজ প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন তার পর থেকেই বিদ্যালয়ে অনিয়ম হওয়া শুরু হয়েছে। গোপনে সভাপতির ছেলেকে নিয়োগ, কেউ জানেনা। কোন পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছে সেটিও নোটিশ বোর্ডে টাঙানো হয়নি। অনেকেই আবেদন করতে চাইলেও আবেদন করতে পারেনি। বিদ্যালয়ের উন্নয়নের কাজে সরকার ৫লাখ টাকা বরাদ্দ দিয়েছেন অথচ সে নিজেই নামে মাত্র রংয়ের কাজ করে টাকা লোপাট করেছেন। বিভিন্ন বিষয়ে বিদ্যালয়ের প্রধানের বিরুদ্ধে এলাকায় রীতিমতো চা ল্যতা দেখা দিয়েছে।

    এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান মোঃ শাহজাহান ফিরোজ বলেন, তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেগুলোর কোনো ভিত্তি নেই। প্রতিটি অভিযোগের বিপক্ষে তার কাছে প্রমাণ রয়েছে।

    এ ব্যাপারে জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ সাইফুল মালেক বলেন, তিনি সরেজমিনে গিয়ে অভিযোগের বিষয়ে ১ম পক্ষ, ২য় পক্ষ, এলাকাবাসীর ও অভিভাবকদের কাছ থেকে জেনেছেন। আরও জানার রয়েছে জানিয়ছেন। উভয়পক্ষকে যার যার মতো প্রমাণ্য উপস্থাপন করতে তিন দিনের সময় দিয়েছেন। এরপর উর্ধ্বতর কর্তৃপক্ষের নিকট পরামর্শক্রমে একটি তদন্ত প্রতিবেদন দাখিল করবেন।

    মুহম্মদ তরিকুল ইসলাম।।

  • নড়াইলে ইয়া*বা ট্যাবলেটসহ একজন গ্রে*ফতার

    নড়াইলে ইয়া*বা ট্যাবলেটসহ একজন গ্রে*ফতার

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে একশত পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ শফিকুল ইসলাম মোল্যা (৪৪) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার নড়াগাতী থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ শফিকুল ইসলাম মোল্যা (৪৪) নড়াইল জেলার নড়াগাতী থানাধীন নলামারা গ্রামের মৃত আব্দুল সালাম মোল্যার ছেলে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, গতকাল নড়াইল জেলার নড়াগাতী থানাধীন পহরডাঙ্গা ইউপির অন্তর্গত চরবল্লাহাটি গ্রামের কুদ্দুস শিকদারের ভোগ দখলীয় আবাদি জমির সামনে পাকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান এর তত্ত্বাবধানে এএসআই (নিঃ) ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ শফিকুল ইসলাম মোল্যা (৪৪) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে একশত পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

  • আশুলিয়ায় ৮ বছরের শিশুর রহ*স্যজনক মৃ*ত্যু-বাড়ির সেফটি ট্যাংকি থেকে লা*শ উদ্ধার

    আশুলিয়ায় ৮ বছরের শিশুর রহ*স্যজনক মৃ*ত্যু-বাড়ির সেফটি ট্যাংকি থেকে লা*শ উদ্ধার

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়া থানাধীন ধামসোনা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ভাদাইল পূর্বপাড়া মোতালেব মিয়ার নির্মাণাধীন বাড়ির সেফটি ট্যাংকি থেকে ফারজানা নামে এক মেয়ের লাশ পাওয়া যায়।

    রবিবার (১৪জুলাই২০২৪) দুপুরে আশুলিয়া ভাদাইল পূর্ব পাড়া মোতালেব মিয়ার বাসার সেপটি ট্যাংকির ভিতরে ফারজানা (০৮) নামে মেয়েটির অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে মেয়েটিকে উদ্ধার করেন। এরপর তাকে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    উক্ত ভিকটিম শিশু রংপুর পীরগাছা সেচাকান্দির মো মানিক মিয়ার মেয়ে ফারজানা (০৮), আশুলিয়ার ভাদাইলে ইদ্রিস মোল্লার বাসায় নানির বাসায় বেড়াতে এসে এই ঘটনা ঘটে।পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তারা সবাই এখন ভারসাম্যহীন শোকাবহ তাই তারা কোন কথা বলতে পারতাছেন না।

    এলাকাবাসী জানায়, ভিকটিমের পরিবারের আত্মচিৎকারে জানতে পারে, তাদের সাথে মেয়ের সন্ধান পাওয়া যাচ্ছে না। পরবর্তীতে তার সামনের বাড়ি মোতালেব এর নির্মাণাধীন ভবনের পানির ট্যাংকির সামনে মেয়ের পায়ের জুতা দেখতে পেলে সবাই ধারণা করেন সেপটি ট্যাংকির ভিতরে থাকতে পারে। তখন ৯৯৯ জাতীয় সেবা ফোন নাম্বারে কল দিলে ফায়ার সার্ভিসের টিম এসে প্রায় ১ ঘন্টা ৩০ মিনিট চেষ্টা চালিয়ে ভিকটিমকে উদ্ধার করে।

    এলাকাবাসী ধারণা করছেন বাড়িওয়ালা মোতালেব এর অসাবধানতার কারণে এতো বড় দুর্ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে কথা বলতে চাইলে বাড়িওয়ালা বিষয়টি এড়িয়ে যাযন। এতো বড় সেফটি ট্যাংকির নিরাপদ কোনো ব্যবস্থা নেয়নি। সেপটি ট্যাংকি খোলামেলার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। অনেকেই অভিমত প্রকাশ করেন যে শিশুটিকে হত্যা করে লাশ গুমের উদ্দেশ্যে পানির ট্যাংকিতে ফেলে দিতে পারে কেউ।

    উক্ত শিশু ফারজানা (০৮)কে হত্যা করে ট্যাংকিতে ফেলে দেওয়া হয়েছে কিনা তা তদন্ত চলছে আর ময়নাতদন্তের পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে আশুলিয়া থানা পুলিশ জানায়। পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

  • কোটা বিরো*ধী আ*ন্দোলনের নামে মুক্তিযোদ্ধা  ও স্বাধীন দেশ নিয়ে ক*টুক্তিকারীদের দৃষ্টান্তমুলক শা*স্তি দাবি করেছেন- লাভলু

    কোটা বিরো*ধী আ*ন্দোলনের নামে মুক্তিযোদ্ধা ও স্বাধীন দেশ নিয়ে ক*টুক্তিকারীদের দৃষ্টান্তমুলক শা*স্তি দাবি করেছেন- লাভলু

    সুমন খান:

    স্বাধীনতা বিরোধী চক্রের চক্রান্তে ১৯৭৫ সনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মম ও নৃশংসভাবে হত্যা করা পর ১৯৭৫ সন থেকে ১৯৯৬ ও ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত রাজাকারের বংশধরেরা ক্ষমতায় থাকায় মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার কোটা সুবিধাসহ বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বন্চিত হওয়ার পাশাপাশি মুক্তিযোদ্ধা পরিবাররা অবহেলিত হয় এবং ২০০৯ সনে স্বাধীনতার স্বপক্ষের সরকার ক্ষমতায় আসার পর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের মাঝে আশার আলোর সঞ্চার হলে মুক্তিযোদ্ধা পরিবারের কোটাতে চাকরির প্রাপ্তির পথ সুগম হওয়ায় ২০১৮ সনে স্বাধীনতা বিরোধী চক্র মাথা চারা দিয়ে উঠে, কলেজ / বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মাঝে মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে নানান প্রকার বিভ্রান্ত ছড়িয়ে কোটা বিরোধী আন্দোলন শুরু করিয়ে ২০১৮ সনে কোটা বাতিলের অবৈধ ও অসাংবিধানিক পরিপত্র জারি করাতে সরকারকে বাধ্য করে। ২০২৪ সনে মহামান্য হাইকোর্টের আদেশ বলে অবৈধ ও অসাংবিধানিক পরিপত্র বাতিল হলে মুক্তিযোদ্ধার প্রজন্মের কোটা বহাল হওয়ায় রাজাকারের বংশধরদের গাত্রদাহ হয়ে উঠায় কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সরলমনা ছাত্রদের ভেতরে ছাত্র নামধারী তাদের প্রেতাত্মাদের ঢুকিয়ে দিয়ে সরলমনা ছাত্রদের সরলতাকে পুঁজি করে অত্যন্ত দুরন্তপনার পথ অবলম্বন করে মুক্তিযোদ্ধাদের ত্যাগে অর্জিত লালসবুজের পতাকা কপালে লাগিয়ে ও হাতে নিয়ে মহামান্য হাইকোর্টের আদেশকে উপেক্ষা করে মুক্তিযোদ্ধা প্রজন্মের সংরক্ষিত কোটার বিরোদ্ধে আন্দোলনে নামিয়ে দিয়ে বঙ্গবন্ধু, মুক্তিযোদ্ধা ও স্বাধীন দেশকে নিয়ে দেশাত্মবোধক গান ব্যঙ্গাত্মকভাবে পরিবেশন করে এবং অশালীন ও অশ্লীল কর্মকাণ্ডের মাধ্যমে কুঠারাঘাত করে দেশকে অকার্যকর রাষ্ট্র পরিনত করার অপপ্রয়াস চালাতে থাকে।ইহার প্রমান তাই বলে দেয় যে, মহামান্য হাইকোর্টের আপীল বিভাগ কর্তৃক পুর্বের আদেশ স্থগিত করার পরও তথাকথিত কোটা বিরোধী আন্দোলনকারীরা আন্দোলন স্থগিত না করে দেশের জনগণের জানমালের নিরাপত্তায় জীবন বাজি রেখে রোদ বৃষ্টি ঝর উপেক্ষা করে রাত দিন ২৪ ঘন্টা বিরামহীন পরিশ্রম করে আইন শৃঙ্খলার কাজে নিযুক্ত দেশপ্রেমিক পুলিশকে লক্ষ্য করে রাজাকারের বংশধরদের সংগঠন জামাত -বিএনপির নেতা কর্মীদের শ্লোগানের সহিত শুর মিলিয়ে একই শুরে ভুয়া ভুয়া ধ্বনিতে আক্রমনাত্মক হয়ে কোটা বিরোধী আন্দোলনকারীরা রাস্তায় অবস্থান করে বঙ্গবন্ধু, মুক্তিযোদ্ধা, স্বাধীন দেশকে নিয়ে অশ্লীল ও অশালীন আচরণে লিপ্ত হয় তাতে নি:সন্দেহে বলা যায় আন্দোলন কারীরা মুক্তিযোদ্ধার প্রজন্মের জন্য সংরক্ষিত কোটা বিরোধী আন্দোলনের আড়ালে রাজাকারের বংশধরদের মনো কোটায় লুকিয়ে থাকা পাকিস্তান রাষ্ট্র কায়েম করতে দেশকে অস্থিতিশীল করায় ছিল তাদের একমাত্র উদ্দেশ্য লক্ষ্যে।এই লক্ষ্য অর্জনের জন্য বঙ্গবন্ধু, দেশের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীন দেশকে নিয়ে বিভিন্ন কুঠারাঘাত করে যেভাবে হেয় করা হয়েছে তা ইতিহাসের জঘন্যতম অধ্যায়ের সূচনা করেছে। তিনি তার ফেইসবুক আইডিতে ও এক সাক্ষাৎকারে আন্দোলনকারীদের আন্দোলনকে অযৌক্তিক মনে করে তীব্র এ সমালোচনা করেন এবং নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আন্দোলনের নামে জঘন্যতম কর্মকান্ডে লিপ্ত রাজাকারের বংশধরদের ও তাদের ইন্ধন দাতাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করত: দীর্ঘদিন সুবিধা বন্চিত পিছিয়ে পরা বীর মুক্তিযোদ্ধার প্রজন্মের সংরক্ষিত কোটা বহাল রাখতে সরকারের নিকট জোর দাবী জানান।