Blog

  • জাতীয় নৃত্য প্রতিযোগিতায় ঝালকাঠির মেয়ে সুকন্যার স্বর্ণপদক জয়

    জাতীয় নৃত্য প্রতিযোগিতায় ঝালকাঠির মেয়ে সুকন্যার স্বর্ণপদক জয়

    ঝালকাঠি প্রতিনিধি :

    দেশব্যাপী জাতীয় নৃত্য প্রতিযোগিতায় ঝালকাঠির মেয়ে সুকন্যা আক্তার মারিয়া সেরার সেরা হয়ে স্বর্ণপদক জয় করেছে। সে একক লোকনৃত্য খ শাখায় প্রতিযোগিতায় অংশ নিয়ে এ সুনাম অর্জন করে। সোমবার ঢাকা জাতীয় শিল্পকলা একাডেমিতে সুকন্যার হাতে স্বর্ণপদক তুলে দেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।
    সুকন্যা ঝালকাঠির মানবিক যুবক সমাজসেবক ও জেলা শ্রমিক লীগের আহ্বায়ক মো. ছবির হোসেনের মেয়ে। সুকন্যা জেলা পর্যায়ে বিভিন্ন সময় নৃত্য প্রতিযোগিতায় অংশ নিয়ে সুনাম অর্জন করে। সুকন্যা ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

  • রোটারি ক্লাব অব চট্টগ্রাম লেইক ভিউ রোটারি বর্ষের প্রথম ক্লাব এসেম্বলি অনুষ্ঠিত

    রোটারি ক্লাব অব চট্টগ্রাম লেইক ভিউ রোটারি বর্ষের প্রথম ক্লাব এসেম্বলি অনুষ্ঠিত

    প্রেস বিজ্ঞপ্তি।।
    রোটারি ক্লাব অব চট্টগ্রাম লেইক ভিউ ২০২৪-২০২৫ রোটারি বর্ষের প্রথম ক্লাব এসেম্বলি গতকাল বিকালে নগরীর জি ই সি কপার চিমনী রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

    ক্লাবের সভাপতি, রোটারিয়ান মিঃ উত্তম কুমার ব্যানার্জীর রোটারি ক্লাব অব চট্টগ্রাম লেইক ভিউ ২০২৪-২০২৫, নতুন রোটারি বর্ষের কর্ম পরিকল্পনা উপস্থাপন করেন এবং আগামী দিনে ক্লাবের কর্মসূচী এগিয়ে নিতে দিক নির্দেশনা দেন।

    ক্লাব এসেম্বলিতে রোটারি ক্লাব অব চট্টগ্রাম লেইক ভিউ ২০২৪-২৫ রোটারি বর্ষের নির্বাচিত সভাপতি মিঃ উত্তম কুমার ব্যানার্জী, ক্লাব সেক্রেটারি মিসেস সুবর্ণা ভট্টাচার্য এবং ক্লাব ট্রেজারার তৈহিদ ইকবালকে অভিনন্দন জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন রোটারিয়ান জসিম উদ্দিন, রোটারিয়াম ডাঃ আলমগীর শুয়াইব,রোটারিয়াম তৌহিদ ইকবাল, রোটারিয়াম অনুপম চৌধুরী, রোটারিয়াম আবুল হাসেম,রোটারিয়াম সুমন বিশ্বাস প্রমুখ।

  • মাদ*ক ব্যবসায়ী রাজনকে গ্রে*ফতারের দাবিতে মানববন্ধন ও প্রতি*বাদ সভা

    মাদ*ক ব্যবসায়ী রাজনকে গ্রে*ফতারের দাবিতে মানববন্ধন ও প্রতি*বাদ সভা

    আল আমিন মোল্লা জীবননগর অফিস

    চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবখালী গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী রাজন সাংবাদিক জামাল হোসেনকে হত্যার হুমকি দেয়ার প্রতিবাদে মঙ্গলবার সকালে জীবননগরের সাংবাদিকেরা শহরের বাসস্ট্যান্ড চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন।

    জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জাহিদ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন-চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও ৭১ টিভি চ্যানেলের জেলা প্রতিনিধি এমএ মামুন,দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল,মহেশপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম,সিনিয়র সদস্য আব্দুর রহিম,জীবননগর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি নারায়ণ ভৌমিক,হাসাদহ প্রেসক্লাবের সভাপতি মতিয়ার রহমান,উথলী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নয়ন আহমেদ,মনোহরপুর ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার জমির উদ্দিন,জীবননগর সাংবাদিক সমিতির উপদেষ্টা সাংবাদিক সামসুল আলম, আতিয়ার রহমান,সদস্য নুর আলম,হাকিম আলী।

    অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,মিঠুন মাহমুদ ,সংযুক্ত আরব আমিরাতের আর টিভি প্রতিনিধি সাংবাদিক সাফায়েত উল্লাহ, রিপন হোসেন,মোতাসিন বিল্লাহরাসেল হোসেন মুন্না,আল আমিন মোল্লা, বাংলা টিভির জেলা প্রতিনিধি মামুন মোল্যা,সম্রাট হোসেন,সুমি প্রধান প্রমুখ।

  • ঢাবির প্রক্টরকে বেধ*ড়ক পি*টিয়েছে কোটা আ*ন্দোলনকারীরা

    ঢাবির প্রক্টরকে বেধ*ড়ক পি*টিয়েছে কোটা আ*ন্দোলনকারীরা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টরিয়াল বডির এক সদস্যকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে থাকা শিক্ষার্থীরা বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেছে।
    ঢাবি শিক্ষক ও সহকারী প্রক্টর অধ্যাপক ডা. আব্দুল মুহিতকে পাইপ,বাশঁ ও লাঠি-সোঁটা দিয়ে মারধরের অভিযোগ উঠেছে।

    আজ মঙ্গলবার বিকেলে ঢাবির মেডিকেল সেন্টারের সামনে আন্দোলনকারীদের মারধরের শিকার হন ফার্মাসি বিভাগের অধ্যাপক ডা. আব্দুল মুহিত।

    পরে তাকে জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

    জানাযায়, দুপুরে ঢাবি ক্যাম্পাসের শহীদ মিনার এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থীদের হাতে থাকা লাঠি-সোঁটা ফেলে শান্তিপূর্ণভাবে হলে ফিরে যাওয়ার কথা বলেন প্রক্টরিয়াল বডির শিক্ষকরা। এ সময় শিক্ষার্থীরা সোমবার ছাত্রলীগের হামলার সময় তারা কোথায় ছিলেন বলে প্রশ্ন তোলেন। অভিযোগ উঠেছে- বাগবিতণ্ডার এক পর্যায়ে শিক্ষার্থীরা ভুয়া ভূয়া বলে অধ্যাপক ডা. আব্দুল মুহিতকে মারধর করেন। এ সময় প্রক্টরিয়াল বডির অন্য সদস্যরা এগিয়ে গেলে তাদেরও লাঞ্ছিত করা হয়।

  • ঝিনাইদহে কোটা বি*রোধী শিক্ষার্থীদের উপর হা*মলায় আহ*ত ১২

    ঝিনাইদহে কোটা বি*রোধী শিক্ষার্থীদের উপর হা*মলায় আহ*ত ১২

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। মঙ্গলবার শহরের উজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে হেলমেট পরে এই হামলা চালানো হয়। হামলায় অন্তত ১২ জন কমবেশি আহত হয়েছেন। আহতদের মধ্যে আব্দুল্লাহ আল মামুন, কালীগঞ্জের মাহিন, স্টেডিয়ামপাড়ার শারমিন সুলতানা, সাথি খাতুন, আবু হুরাইরা, এলমা খাতুন, সাইদুর রহমান, রিহান ও আবু সাইদের পরিচয় পাওয়া গেছে। এরমধ্যে মাহিনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শারমিন সুলতানা জানান, কোটা বিরোধী আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার সকালে বিক্ষোভ মিছিল করার জন্য তারা শহরের উজির আলী স্কুল মাঠে জড়ো হতে থাকেন। এ সময় শহরের পায়রা চত্বর এলাকা থেকে ছাত্রলীগের একটি মিছিল লাঠি-সোটা নিয়ে পুলিশের বাঁধা উপেক্ষা করে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা চালায়। তারা হেলমেট পরে লাঠি ও লোহার রড দিয়ে শিক্ষার্থীদের মারধর করে ব্যানার কেড়ে নেয়। এ সময় ভাংচুর করে মাইক। আন্দোলনকারী শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে গেলে ছাত্রলীগ সেখান থেকে মিছিল করতে করতে শহরে চলে আসে। হামলায় তাদের ১২ জন শিক্ষার্থী আহত হন বলে তারা দাবী করেন। এ ঘটনার পর থেকে এলাকার থমথমে অবস্থা বিরাজ করছে। আহত আরেক শিক্ষার্থী মাহিন অভিযোগ করেন, পুলিশ প্রহরায় ছাত্রলীগের কর্মীরা তাদের উপর হামলা চালালেও পুলিশ তাদের কিছুই বলেনি। বরং তাদের সহায়তা করেছে। ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি সজিব ও সাধারণ সম্পাদক আল ইমরানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তারা ফোন রিসিভ করেননি। পুলিশের বক্তব্য জানতে ঝিনাইদহ অতিরিক্তি পুলিশ সুপার ইমরান জাকারিয়ার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহীন উদ্দীন জানান, সকালে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের শহরের উজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে জড়ো হয়। সেময় ছাত্রলীগের নেতা কর্মীরা একটি মিছিল নিয়ে যাওয়ার পর একটু উত্তেজনা সৃষ্টি হয়। এরপরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।

  • চলে গেলেন অধ্যক্ষ যোবদুল হক

    চলে গেলেন অধ্যক্ষ যোবদুল হক

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন ‘প্রফেসর মো. যোবদুল হক’। ১৬ জুলাই, বুধবার সকালে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    ‘প্রফেসর যোবদুল হক’ স ছিলেন মানুষ গড়ার কারিগর-গুণী শিক্ষক, দক্ষ প্রশাসক, লেখক, একজন সজ্জন মানুষ। চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ, মৌলভীবাজার সরকারি কলেজ, বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, রাজশাহী নিউ গভ.ডিগ্রী কলেজের সফল অধ্যক্ষ হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালকও ছিলেন। কিছুদিন মহাপরিচালকের (ভারপ্রাপ্ত) দায়িত্বও পালন করেন। চাঁপাইনবাবগঞ্জের কৃতী এই মানুষটি বসবাস করতেন রাজশাহীর উপশহরে। বেশ কয়েকটি গ্রন্থও রচনা করছিলেন তিনি।

    দেশের বিভিন্ন কলেজে বহুদিন শিক্ষকতা করেছেন। তৎকালীন সময়ে পরীক্ষায় অসুদপায় অবলম্বন তথা নকল প্রতিরোধে গুরুত্বপূর্ণ অবদান রাখেছেন তিনি। চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অবকাঠামো উন্নয়ন, শিক্ষার গুনগত মান উন্নয়ন, শিক্ষাক্ষেত্রে অবদান অস্বীকার করার মত নয়। রম গুণী এই মানুষটির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন তার সহকর্মী, শিক্ষক, অভিভাবকসহ সর্বস্তরের মানুষ।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • নড়াইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট-এর সমাপনী অনুষ্ঠান

    নড়াইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট-এর সমাপনী অনুষ্ঠান

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইল জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা, নড়াইলের আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১২-১৫ জুলাই চার দিন ব্যাপী এই টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাঃ মেহেদী হাসান, পুলিশ সুপার, নড়াইল। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, সোমবার (১৫ জুলাই) অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, জেলা প্রশাসক, নড়াইল ও পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। চ্যাম্পিয়ন হয় নবগঙ্গা ডিগ্রী কলেজ এবং রানার্স আপ হয় বল্লারটোপ কলেজ। চ্যাম্পিয়ন দলকে ৩০,০০০/- টাকা প্রাইজমানি ও ট্রফি প্রদান করা হয় । টুর্নামেন্টে ছয় গোল করে সেরা গোলদাতা হিসেবে পুরস্কৃত হন নবগঙ্গা ডিগ্রি কলেজের আশিক এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট হিসেবে পুরস্কৃত হন একই কলেজের ফেরদৌস মিতুল । সেরা গোলরক্ষক হিসেবে পুরস্কৃত হন বল্লারটোপ কলেজের নাসিম।
    এ সময় শাশ্বতী শীল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক); আঞ্জুমান আরা, মেয়র, নড়াইল পৌরসভা; মোঃ কামরুজ্জামান, জেলা ক্রীড়া অফিসার, নড়াইল; আশিকুর রহমান মিকু, সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থা, নড়াইলসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

  • পুঠিয়ার বেলপুকুরে হাসুয়ার আঘা*তে,এক কলেজ ছাত্র নিহ*ত

    পুঠিয়ার বেলপুকুরে হাসুয়ার আঘা*তে,এক কলেজ ছাত্র নিহ*ত

    পুঠিয়া (রাজশাহী)প্রতিনিধিঃ

      পুঠিয়ার বেলপুকুরে হাসুয়ার আঘাতে মাহাফুজুর রহমান রতন (১৯) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে।

    নিহত কলেজ ছাত্র রতন উপজেলার বেলপুকুর ইউনিয়নের

    জোতভাগিরতপুর গ্রামের মাসেম আলী ছেলে ও বেলপুকুর আইডিয়ার ডিগ্রী কলেজের ছাত্র। জানাগেছে, সোমবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় রতন গরুর ঘাস কাটার জন্য জোতবাগিরতপুর বিলে যায়। এসময় রতন পাশর্বতী আগ লা উত্তর পাড়া গ্রামের আলাউদ্দিন আলীর ছেলে তারিকু লকে ফোন দেয়। ফোন পেয়ে তারিকুল উক্ত বিলে গিয়ে রতনের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। তাদের বাকবিত ন্ডার এক পর্যায়ে তারিকুল হাসুয়া দিয়ে রতনের ডান পায়ে উরুতে আঘাত করে।

    হাসুয়ার আঘাতে রতনে ডান পায়ের উরুর রগ কেটে রক্ত বের হতে শুরু করে। এসময় এলাকাবাসী ও রতনের আত্বীয়-স্বজনেরা তাকে গুরুতর জখম অবস্থায় রামেক হাস পালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা

    করেন। খবর পেয়ে বেলপুকর আরএমপি থানা পুলিশ রাজশাহী মহানগরের লক্ষীপুর রামেক হাসপালের সামনে থেকে তারিকুলকে আটক করে থানায় নিয়ে আসে। এ ব্যাপা রের বেলপুকুর আরএমপি থানার দায়িত্ব প্রাপ্ত এসআই আক্তার বলেন, মৃতের বাবা মাসেম আলী বাদি হয়ে থানায় এক টি হত্যা মামলা দায়ের করেছে। সেই মামলায় তারিকু লকে আটক করা হয়েছে।

    নিহত রতনের ময়না তদন্ত শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

    মঙ্গলবার সকালে আটক তারিকুলকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে এই কর্মকর্তা জানান।# 

    মাজেদুর রহমান (মাজদার) 
    পুঠিয়া রাজশাহী। 

  • মহিমাগঞ্জে প্রধান গ্রুপের সার্ভার স্টেশনে আ*গুন

    মহিমাগঞ্জে প্রধান গ্রুপের সার্ভার স্টেশনে আ*গুন

    রেজুয়ান খান রিকন:
    গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ বাজার এলাকায় প্রধান গ্রুপের মূল কার্যালয়ের সার্ভার স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপন দল উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তারা ঘণ্টা দুয়েক অবস্থান করে সার্ভার রুমটি পরিদর্শন শেষে নিরাপদ ঘোষণা করলেও আগুনের সূত্রপাতের কারণ বলতে পারেনি।

    সোমবার (১৫ জুলাই, ২০২৪) রাত সাড়ে ৯টার দিকে মহিমাগঞ্জের সোনারপাড়ায় (বটতলী) অবস্থিত প্রধান গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান নেহান গ্রুপ এর নিজস্ব ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনায় সার্ভার স্টেশনটির গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের ক্ষতি হয়েছে। তবে এ রিপোর্ট লেখকালে ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।

    জানা গেছে, দিনশেষে প্রধান কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা চেলে গেলে রাত সাড়ে ৯টার দিকে সার্ভার স্টেশন রুম থেকে কালো ধোঁয়া ও দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এর কিছু পরেই সেখানে আগুনের শিখা দেখে ভবনের নিরাপত্তায় থাকা ও স্থানীয়রা ভীত হয়ে পড়ে। তারা নিজেরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টাকালে ফায়ার সার্ভিসকে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এর ফলে ভবনটির অন্যান্য কক্ষ আগুন থেকে রক্ষা পায়।

    প্রধান গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এবং নেহান গ্রপের নির্বাহী পরিচালন জাকিরুল ইসলাম ডলার জানান, মূল্যবান বিদেশী যন্ত্রাংশে সাজানো সার্ভার স্টেশন থেকে দুটি প্রতিষ্ঠানই পরিচালিত হত। এ রুম সংলগ্ন মূল ডকুমেন্টস রুমটি ক্ষতিগ্রস্থ না হলেও সার্ভার স্টেশনটি সম্পূর্ণ অকেজো হয়ে পড়েছে এবং ব্যবসায়িক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঠিক কত টাকার ক্ষতি হয়েছে এবং কীভাবে আগুনের সূত্রপাত তা এখনও জানা যায়নি।

    উল্লেখ্য, ভবনটিতে প্রধান ও নেহান গ্রুপের প্রধান কার্যালয় এবং সহযোগী প্রতিষ্ঠান নেহান ট্রেডার্স, নেহান করপোরেশন ও নেহান এগ্রো ইন্ডাস্ট্রিজের মূল কার্যালয় অবস্থিত।

  • জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার নির্বাচিত হলেন ডিএসবি’র সাদ্দাম হোসেন

    জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার নির্বাচিত হলেন ডিএসবি’র সাদ্দাম হোসেন

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টার।।
    চট্টগ্রাম জেলায় পুলিশের শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন পটিয়া থানায় কর্মরত ডিএসবির এএসআই (নি:) সাদ্দাম হোসেন।
    চট্টগ্রাম জেলায় সু নামের সাথে চাকুরী করে আসছে তারেই ধারাবাহিকতা কর্মদক্ষতার উপর ভিত্তি করে গত রবিবার (১৪ জুলাই ) মাসিক কল্যাণ সভায় চট্টগ্রাম পুলিশ সুপার এস. এম. শফিউল্লাহ্  তাকে শ্রেষ্ঠ অফিসার হিসেবে সম্মাননা স্মারক প্রদান করেন। চট্টগ্রাম পুলিশ লাইন্সের মাসিক কল্যাণ সভায় সম্মাননা স্মারক প্রদানকালে জেলার ও বিভিন্ন থানা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।

    চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার নির্বাচিত হওয়ায় এএসআই (নি:) সাদ্দাম হোসেন বলেন, পুলিশ সুপারের কাছ থেকে পুরস্কার পেয়ে আমি আনন্দিত। ভবিষ্যতে ও সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবো। যে মানদন্ডে আমাকে পুরস্কৃত করা হলো তাতে আমার কর্মক্ষেত্রে ও সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে আইনি সেবা পৌঁছে দেওয়ার দায়বদ্ধতা বেড়ে গেল।এজন্য মহান আল্লাহ্ ও জেলা পুলিশ কর্তৃপক্ষকে বিশেষ কৃতজ্ঞতা জানায়।

    উল্লেখ্য, চট্টগ্রামের পটিয়া থানার এএসআই (নি:) সাদ্দাম হোসেন ডিএসবির দায়িত্বতে থাকা অবস্থায় অগ্রিম বিভিন্ন রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি/গোয়েন্দা তথ্য প্রদানে বিশেষ অবদান রাখায় ও উত্তম কাজের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস. এম. শফিউল্লাহ্।