Blog

  • তানোরে বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

    তানোরে বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালক (অনূর্ধ-১৭) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় উপজেলার কামারগাঁ ইউনিয়ন পরিষদ (ইউপি) ৩ গোলে তালন্দ ইউনিয়ন পরিষদকে (ইউপি) পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। গত সোমবার (১৫ জুলাই) বিকেলে উপজেলা সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী-১ (গোদাগাড়ী- তানোর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত ফাইনাল খেলায় বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাইনুল ইসলাম স্বপন, উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, প্যানেল চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, ভাইস চেয়ারম্যান তানভীর রেজা প্রমুখ।
    এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খান সালমান হাবীব, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বার্নাবাস হাঁসদাক, কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং শতশত দর্শকেরা উপস্থিত ছিলেন।
    এদিকে, একইদিন (সোমবার) দুপুরে উপজেলা প্রশাসনিক ভবনের হলরুমে পর্যায়ক্রমে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা এবং উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এসব সভাতেও প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী।#

  • নড়াইল শেখ রাসেল ক্রীড়া চক্র পৌর মেয়র আনজুমান আরা সভাপতি নির্বাচিত

    নড়াইল শেখ রাসেল ক্রীড়া চক্র পৌর মেয়র আনজুমান আরা সভাপতি নির্বাচিত

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    বিনা প্রতিদ্বন্দ্বিতায় নড়াইল শেখ রাসেল ক্রীড়া চক্রের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন নড়াইল পৌর মেয়র আনজুমান আরা। গতকাল শেখ রাসেল ক্রীড়া চক্রের এক সাংগঠনিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ১৫ সদস্যের এই কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফুটবল কোচ কার্ত্তিক দাস। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, কমিটির সহ সভাপতি প্রলয় কীর্ত্তণীয়ার সভাপতিত্বে ওই সভায় বক্তব্য দেন সহকারি কোচ আশীষ দাস,সাংবাদিক হাফিজুল নীলূ,সাংস্কৃতিক কর্মী মো.মহিউদ্দীন,ফুটবলার সবুজ বিশ্বাস,কাজল সরকার,ইরান শেখ,জাহিদ হোসেন, চিন্ময় সরকার, তন্ময় সরকার প্রমুখ।
    প্রসঙ্গত শেখ রাসেল ক্রীড়া চক্র প্রতিষ্ঠার পর নড়াইল ডিএফএ আয়োজিত প্রথম বিভাগ ফুটবল লীগে পর পর ৬ বার অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। সেই ধারাবাহিকতা বজায় রেখে চলেছে এই ক্লাবটি।
    চলতি বছরে ডিএফএ আয়োজিত প্রথম বিভাগ ফুটবল লীগে প্রথম খেলায় শেখ রাসেল ক্রীড়া চক্র বগুড়া আবাহনী ক্রীড়া চক্রকে ৯-০ গোলে বিধ্বস্ত করে পূর্ণ পয়েন্ট ঘরে তোলে। খেলায় দলের চিন্ময় ৩টি গোল করেন। এছাড়া সবুজ বিশ্বাস,সুমন ২টি করে এবং ইরান ও রানা ১টি করে গোল করেন। খেলাটি জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল ইসলাম,পুলিশ সুপার মোহাম্মদ মেহেদী হাসান,পৌর মেয়র আনজুমান আরা, জেলা ক্রীড়া অফিসার মো.কামরুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি আইউব খান বুলু,সহকারি সাধারণ সম্পাদক কৃঞ্চপদ দাশ,ডিএফএর সাধারণ সম্পাদক আব্দুর রশীদ মন্নুসহ কয়েক”শ দর্শক উপভোগ করেন।

  • বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহর নায়বে আমীর হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহর ইন্তে*কাল

    বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহর নায়বে আমীর হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহর ইন্তে*কাল

    আনোয়ার হোসেন
    স্বরূপকাঠি উপজেলা প্রতিনিধি //

    উপমহাদেশের অন্যতম ইসলাম ধর্মীয় প্রতিষ্ঠান ছারছীনা দরবার শরীফের পীর সাহেব বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমির, হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।

    মঙ্গলবার (১৬ জুলাই) দিবাগত রাত ২টা ১১ মিনিটে তিনি রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৭০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

    তার লাশ ঢাকার মহাখালির গাউসুল আজম মসজিদে নেওয়া হয়েছে। সেখান থেকে তার কফিন ছারছীনা শরীফে নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পীর সাহেবের সফর সংগী মাওলানা সাইদুর রহমান। ছারছীনা কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ বর্তমান নুরানী মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা শরাফত আলী ও ছারছীনা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রুহুল আমীন অফসারী জানিয়েছেন আজ রাতে তার কফিন ছারছীনা শরীফে নিয়ে আসা হবে। আগামী কাল ববৃহস্পতিবার জোহর নামাজবাদ ছারছীনা শরীফে জানাজা অনুষ্ঠিত হবে। পীর সাহেবের মৃত্যুর খবর রাতেই ছারছীনা শরীফে পৌছিলে তা অল্প সময়ের মধ্যে গোটা এলাকায় ছড়িয়ে পড়ে। গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।

    পীর সাহেব শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ ছারছীনা দরবার শরীফ ও উপমহাদেশের শ্রেষ্ঠ ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান ছারছীনা দারুসুন্নাত আলিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা শাহ নেছারউদ্দিন (রহ.) এর দৌহিত্র। মাওলানা শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহ সারা বাংলাদেশে দুই হাজার দ্বীনিয়া মাদরাসাসহ অসংখ্য ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। পীর সাহেব কেবলা দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। কয়েকদিন আগে অসুস্থজনিক কারণে তিনি রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে পরে সেখান থেকে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে এবং সর্বশেষ গ্রীন রোডস্থ সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

    তার মৃত্যুতে সাবেক মঃস্য ও প্রানী সম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শম রেজাউল করিম এমপি, পিরোজপুর- ২ আসনের সংসদ সদস্য মো. মহিউদ্দিন মহারাজ, সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামীলগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএমএ আউয়াল, সাবেক সংসদ সদস্য ও আওয়ামীলীগের জাতিয় পরিষদের সদস্য অধ্যক্ষ মো.শাহ আলম, নেছারবাদ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, পৌরসভার মেয়র মো. গোলাম কবির গভীর শোক প্রকাশ করেছেন।

    মরহুম পীর সাহেব কেবলার রুহের মাগফিরাত কামনায় সকল পীর ও মুহিব্বীনদের নিকট দোয়া কামনা করছেন হযরত পীর সাহেব কেবলার বড় সাহেবজাদা আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হোসাইন।

  • ধামইরহাটে পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামানের গাছ রোপন

    ধামইরহাটে পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামানের গাছ রোপন

    আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি :

    নওগাঁর ধামইরহাটে ঐতিহ্যবাহী আলতাদিঘী জাতীয় উদ্যানে শোভাবর্ধনকারী গাছের চারা রোপন করা হয়েছে। ১৭ জুলাই বিকেল সাড়ে ৫ টায় জাতীয় উদ্যান এলাকায় পর্যটক আকর্ষণকারী কৃষ্ণচুড়া, বকুল, সোনালী, পলাশ, কাঞ্চন ফুলের গাছসহ ডেওয়া, মহুয়া গাছের চারা রোপন করেন পরিকল্পনা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার এম.পি। এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী আলতাদিঘীর বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন। গাছের চারা রোপনকালে উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ইউএনও আসমা খাতুন, পৌর মেয়র আমিনুর রহমান, রেঞ্জ কর্মকর্তা একেএম ফরহাদ জাহান, ওসি বাহাউদ্দিন ফারুকী, বনবিট অফিসার আনিসুর রহমান, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মোজাম্মেল হক, সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, প্যানেল মেয়র মেহেদী হাসান, ইউপি প্যানেল চেয়ারম্যান আবু জাফর, ইউপি সদস্য ছানাউল হক, উপজেলা প্রেসক্লাব সভাপতি এম এ মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।
    পাইকবান্দা রেঞ্জ কর্মকর্তা একে এম ফরহাদ জাহান জানান, আলতাদিঘী জাতীয় উদ্যানকে আরও পর্যটক আকর্ষন করতে দিঘীর চারিধারে ও গুরুত্বপূর্ণ স্থানে কাঠগোলাপ, চন্দ্রপ্রভা, থুজা, রঙ্গন, পরবী,মৌচন্দ্রা, চেরীফুল,জুই, বেলী, শিউলি ফুলের চারা রোপণ করা হবে।

    আবুল বয়ান
    ধামইরহাট নওগাঁ প্রতিনিধি ।

  • লালমনিরহাটে ফেন্সিডিল, মোটরসাইকেলসহ দুইজন আ*টক 

    লালমনিরহাটে ফেন্সিডিল, মোটরসাইকেলসহ দুইজন আ*টক 

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।

    লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ৩৬ বোতল অবৈধ ফেন্সিডিল, ০১টি কালো-হলুদ রংয়ের টিভিএস মোটর সাইকেল সহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক । গত(১৭ই জুলাই)২০২৪ইং লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম, এর নের্তৃত্বে  এসআই ফেরদৌস সরকার, সঙ্গীয় ফোর্সসহ জেলার কালীগঞ্জ থানাধীন ৮নং কাকিনা ইউপির রুদ্রেশ্বর মৌজাস্থ জনৈক আনছার আলী (৫০), এর বসতবাড়ীর অনুমান ১০গজ দক্ষিণে কাকিনা বাজার হইতে রংপুরগামী পাকা রাস্তার উপর হইতে ৩৬ বোতল ফেন্সিডিল ১টি মোটরসাইকেলসহ ২জন মাদক ব্যবসায়ী আটক করেন ডিবি পুলিশ  ।

    আটককৃত  আসামী রেজ্জাক আলী(৩৬),পিতা আফজাল হোসেন, ও আসামী শাহানুরী আক্তার(২৫),পিতা- আবুল কালাম, মাতা উভয় সাং-মহাস্থানগড় (বাগান পাড়া),০৯নং ওয়ার্ড, ইউপি-রাইনগর,থানা-শিবগঞ্জ,জেলা-বগুড়া। এ বিষয়ে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলার রুজুর করা হয়।লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম, জানান গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানাধীন ৮নং কাকিনা ইউপির রুদ্রেশ্বর মৌজায় বিশেষ অভিযান চালিয়ে ৩৬ বোতল ফেন্সিডিল ১টি মোটরসাইকেলসহ ২জন মাদক ব্যবসায়ী আটক করেন ডিবি পুলিশ  ।

    হাসমত উল্লাহ।

  • পুঠিয়ায় পূর্ব শ*ত্রুতার জেরে মসজিদের ইমামকে হ*ত্যার চেষ্টা

    পুঠিয়ায় পূর্ব শ*ত্রুতার জেরে মসজিদের ইমামকে হ*ত্যার চেষ্টা

    পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ

    পুঠিয়ায় আব্দুর রহমান (৬০) নামের এক মসজিদের ইমামকে পূর্ব শত্রুার জেরে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে এক ব্যক্তি। বুধবার (১৭ জুলাই) দুপুর ১টার দিকে এ ঘটনাটি ঘটে। ভুক্তভোগী মসজিদের ইমাম উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের কাশিয়াপুকুর গ্রামের মৃত লবির উদ্দিনের ছেলে। পরে গুরুতর জখম অবস্থায় মসজিদের সভাপতি ও মুসল্লীরা তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। জানাগেছে, আব্দুর রহমান কাশিয়াপুকুর পুরাতন জামে মসজিদের ইমাম ও মোয়াজ্জেমের দায়িত্ব পালন করে আসছেন। প্রতিদিনের ন্যায় বুধবার যোহরের নামাজের আযান দেওয়ার জন্য আব্দুর রহমান মসজিদে গিয়ে আযান দেন। যোহরের নামাজের আযানের সময় ১টা নির্দ্ধারন থাকায় তিনি ১টা বাজার ৩মিনিট আগে আযান দেন। আব্দুল জব্বার নামের এক মুসল্লী মসজিদে প্রবেশ করে ৩মিনিট আগে আযান দেওয়ায় ক্ষিপ্ত হয়ে ইমাম আব্দুর রহমানকে গালিগালাজ শুরু করে। এসময় তাদের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে আব্দুল জব্বার ইমাম আব্দুর রহমানকে হাসুয়াদিয়ে মাথায় আঘাত করে। হাসুয়ার আঘাতে ইমাম আব্দুর রহমান গুরুতর আহত হলে মসজিদের সভাপতিসহ মুসল্লীরা তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ বিষয়ে মসজিদের সভাপতি খোরশেদ আলম জানান, আব্দুল জব্বার বদমেজাজী ও উগ্র আচরণ করে। সে গ্রামে এর আগে এ ধরনের একাধিক ঘটনা ঘটিয়েছে। আজ আমাদের ইমাম সাহেবকে সে হত্যার উদ্দেশ্যে হাসুয়া দিয়ে আঘাত করেছে। আমিসহ আমাদের মসজিদের মুসল্লীরা তাকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসলে তার মাথায় ৯টি সিলাই দেওয়া হয়। প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার দাবি করছি। বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান বলেন, মৌখিক ভাবে তারা আমাকে জানিয়েছে। থানায় অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে এ কর্মকর্তা জানান #

    মাজেদুর রহমান( মাজদার) 
    পুঠিয়া,রাজশাহী। 

  • নিহ*ত শিক্ষার্থীদের স্মরণে গাজীপুরে গায়েবানা জানাজা

    নিহ*ত শিক্ষার্থীদের স্মরণে গাজীপুরে গায়েবানা জানাজা

    গাজীপুর প্রতিনিধিঃ
    কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে আন্দোলন করতে যেয়ে পুলিশ ও ছাএলীগের গুলিতে নিহত শিক্ষার্থীদের স্মরণে গায়েবানা জানাজা করেছে গাজীপুর মহানগর ও জেলা বিএনপি। বুধবার দুপুর ২টার দিকে নগরীর রাজবাড়ী রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত জানাজার নামাজে নিহতদের রুহের মাগফেরাত কামনা করা হয়।

    এতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, ডা: রফিকুল ইসলাম বাচ্চু ডা: মাজহারুল আলম, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান, বিএনপি নেতা এড.শহীদুজ্জামান,রাকিব উদ্দিন সরকার পাপ্পু,এড. আব্দুস সালাম, বশির আহম্মেদ বাচ্চু,ভিপি জয়নাল আবেদীন তালুকদার, সাংবাদিক দেলোয়ার হোসেন,আব্দুর রহিম কালা, মহানগর জিয়া পরিষদের সভাপতি এড.সাইফুল ইসলাম মোল্লা, মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাসিবুর রহমান মুন্না, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহীনসহ বিএনপি ও এর অঙ্গদলসমূহের বিপুল সংখ্যক নেতাকর্মী।

    রাসেল শেখ
    গাজীপুর

  • মুক্তিযোদ্ধা সংসদের কোটা বিরো*ধী আ*ন্দোলনকারীদের প্রতিরো*ধে আগৈলঝাড়ায় কর্মসূচি ঘোষণা

    মুক্তিযোদ্ধা সংসদের কোটা বিরো*ধী আ*ন্দোলনকারীদের প্রতিরো*ধে আগৈলঝাড়ায় কর্মসূচি ঘোষণা

    বি এম মনির হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-

    বরিশালের আগৈলঝাড়া মুক্তিযোদ্ধা সংসদের কোটা বিরোধী আন্দোলনকারীদের প্রতিরোধে কর্মসূচি ঘোষণা। তৃতীয় শক্তির মদদে সহিংস আন্দোলন যে কোন মূল্যে প্রতিহত করার অঙ্গিকার। কোটা বিরোধী সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকে এতদিন স্বাভাবিকভাবে দেখলেও বর্তমানে স্বাধীনতা বিরোধী তৃতীয় পক্ষের উস্কানী আর মদদে রাজপথে উত্তপ্ত পরিস্থিতি আর সংঘাতে প্রাণহানীর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আগৈলঝাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দরা। তৃতীয় শক্তির মদদে কোটা বিরোধী আন্দোলনকারীদের প্রতিহত করতে এবার রাজপথে কর্মসূচি ঘোষণা দিয়েছেন আগৈলঝাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দরা। কর্মসূচি ঘোষণা উপলক্ষে ১৭ জুলাই বুধবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধ সংসদ কার্যালয়ে মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবু তাহের মিয়ার সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাবাসন ইউনিট কমান্ডার ও আগৈলঝাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক (অব) লিয়াকত আলী হাওলাদার, সাবেক দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম সরদার, সাবেক ত্রাণ ও পুনর্বাসন কমান্ডার বখতিয়ার সিকদার, অর্থ বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক, সদস্য লিয়াকত আলী বক্তিয়ার, আলহাজ্ব বাবুল আহম্মেদ প্রমুখ। সভায় আগামী ২০ জুলাই শনিবার সকাল দশটায় মুক্তিযোদ্ধা সংসদ থেকে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যসহ সন্তান কমান্ডের সদস্যগন এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির জনগনকে নিয়ে বিক্ষোভ মিছিল করে কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে কোটা বিরোধী প্রতিবাদ সমাবেশ করার ঘোষণা দেন তারা। নেতৃবৃন্দরা বলেন- দেশ স্বাধীন হলে মুক্তিযোদ্ধারা কোন কোটা পাবেন এমন উদ্যেশ্য নিয়ে জীবন বাজী রেখে দেশ স্বাধীন করতে মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করেননি তারা। “আমরা বাঙ্গালী” এই শ্লোগানে যুদ্ধ করে দেশ স্বাধীন হয়। পরে সরকার তাদের বীরের মর্যাদা প্রদান করে রাষ্ট্রিয় সম্মান দিয়েছেন। চাকুরীতে মেধার সাথে তাদের সন্তানদের কোটার সুবিধা দিয়েছেন। স্বাধীনতার ৫৩ বছর পরে আজ হঠাৎ করে কোটা বিরোধী আন্দোলন শুরু হলো। তারা প্রশ্ন রেখে বলেন এই আন্দোলন কেন? কাদের স্বার্থে এই আন্দোলন? কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা এখন নিজেদের গায়ে “রাজাকার’ প্লেকার্ড লাগিয়ে, শ্লোগান দিয়ে রাজপথে আন্দোলনে নামছে। এমনকি জাতির পিতাকে কটুক্তি করতেও তারা ছাড় দিচ্ছেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে বিকৃত করে উপস্থাপন করে আন্দোলন চাঙ্গা করতে মরিয়া হয়ে এখন আন্দোলন চালাচ্ছে কাদের মদদে ? স্বাধীনতার বিপক্ষের শক্তি ওই আল বদর, রাজাকার, আল শামস্, স্বাধীনতা বিরোধী জামাত-বিএনপির ইন্ধনে কোটার নামে আন্দোলন করে রাষ্ট্রিয় সম্পদ নস্ট করে দেশে অরাজকতা তৈরী করে ঘোলা জলে মাছ শিকার করতে চাইছে। এটা কোন রকমইে মুক্তিযোদ্ধারা হতে দেবে না। স্বাধীনতার পক্ষের শক্তিকে সাথে নিয়ে দেশ বিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত করারও ঘোষণা দেন মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দরা।
    নেতৃবৃন্দরা আরও বলেন- এর আগে সরকার এক নির্বাহী আদেশে কোটা পদ্ধুতি বিলুপ্ত করলেও মাহামান্য হাই কোর্ট সরকারের সেই নির্বাহী আদেশ অবৈধ ঘোষণা করে রায় প্রকাশ করে। ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে প্রধান বিচারপতির নেতৃত্বে আদেশ দেয়ার জন্য এক মাসের স্থগিতাদেশ প্রদান করেছেন। এমনকি আদালত কোটা বিরোধী আন্দোলনকারীদের পক্ষভুক্ত হয়ে আদালতে তাদের দাবি-দাওয়া পেশ করা এবং প্রয়োজনে কোট পদ্ধুতি সংসকারের জন্য মতামত দিতে বললেও তারা সর্বোচ্চ আদালতের নির্দেশ অমান্য করে আন্দোলনের নামে জালাও পোড়াও করছে। যাতে প্রান হানীও ঘটছে। দেশের সর্বোচ্চ শিক্ষাঙ্গনের শিক্ষার্থীদের কাছ থেকে আদালত অবমামনা করে কাদের স্বার্থে এই আন্দোলন করছে।

  • প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষা অফিসার মনিকা পারভীন এর নিয়মিত পরিদর্শন

    প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষা অফিসার মনিকা পারভীন এর নিয়মিত পরিদর্শন

    স্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহে শিক্ষার মানোন্নয়নে প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষা ব্যবস্থা পরিস্থিতির নিয়মিত দেখভাল করতে বিদ্যালয় পরিদর্শন করছেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন।

    তিনি উপজেলার পরানগন্জ সরকবি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনসহ মীরকান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন একই দিনে বিদ্যালয় মাঠে আয়োজিত ইউনিয়ন পর্যায়ে ফাইনাল খেলার ট্রফি বিতরণ করেন এবং গত ১৬ জুলাই চর লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন এবং বিদ্যালয়ের চারদিকে সবুজ আর সবুজে সমারোহ পরিচ্ছন্ন পরিবেশ দেখে মুগ্ধ হন।

    বিদ্যালয়গুলো পরিদর্শন শেষে শ্রেণি কক্ষে গিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে তার মূল্যবান বক্তব্য তুলে ধরেন।এরপর প্রতিটি ক্লাস পরিদর্শনে যান। শিক্ষার্থীদের শিক্ষামূলক ও নৈতিক মূল্যবোধ উন্নয়নের জন্য উপদেশ দেন। প্রতিটি ক্লাস পরিদর্শন শেষে ঝড়ে পড়া শিক্ষার্থীদেরসহ অনিয়মিত শিক্ষার্থীদের কিভাবে নিয়মিত স্কুলে উপস্থিতিতে আগ্রহী করা যায় সে ব্যাপারে শিক্ষকদের সাথে পরামর্শ করেন। বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের প্রতি সকলকে আন্তরিক হতে বলেন।উনার বিদ্যালয় পরিদর্শন বিদ্যালয়ের মান উন্নয়নে সজাগ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন স্কুলের শিক্ষকগণ।

  • দীর্ঘদিন লিজমানি বকেয়া অর্পিত সম্পত্তি নবায়নে এসিল্যান্ডের পরিদর্শন

    দীর্ঘদিন লিজমানি বকেয়া অর্পিত সম্পত্তি নবায়নে এসিল্যান্ডের পরিদর্শন

    স্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহ সদরে দীর্ঘদিন লিজমানি বকেয়া আছে এমন অর্পিত সম্পত্তি নবায়নে লিজ নেওয়া মালিকদের তাগিদ দেওয়াসহ আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন সহকারী কমিশনার ভূমি এসিল্যান্ড আসাদুজ্জামান রণি। বুধবার (১৭ জুলাই) সকালে উপজেলার
    সুতিয়াখালী ও বেলতলীতে অবস্থিত আশ্রয়ণ কেন্দ্র পরিদর্শন ও দীর্ঘদিন লিজমানি বকেয়া আছে এমন অর্পিত সম্পত্তি নবায়নে লিজ নেওয়া মালিকদের লিজ নবায়নের আবেদন দেন।

    সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রণি
    দীর্ঘদিন লিজমানি বকেয়া আছে এমন অর্পিত সম্পত্তি
    সরজমিনে তদন্ত করে খুব দ্রুত রেকর্ডপত্র যাচাই/মূল্যায়নপূর্বক লিজমানি সম্পত্তির নবায়ন করে সরকারের রাজস্ব আদায়ে সহযোগীতা চান। একই দিনে তিনি সুতিয়াখালী ও বেলতলীতে অবস্থিত আশ্রয়ণ কেন্দ্রে বসবাসকারীদের খোজ খবর নেন এবং বিভিন্ন সমস্যার সমাধানের আশ্বাস দেন।