Blog

  • রংপুরের তারাগঞ্জ উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী’র বৃক্ষরোপণ অভিযান ২০২৪ অনুষ্ঠিত

    রংপুরের তারাগঞ্জ উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী’র বৃক্ষরোপণ অভিযান ২০২৪ অনুষ্ঠিত

    গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ জুন ২০২৪ তারিখে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৪ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৪ উদ্বোধন করেছেন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক, বিএএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি মহোদয়ের নির্দেশনায় বৃক্ষরোপণ অভিযান-২০২৪ আয়োজন এবং বাহিনীর একাডেমি/ব্যাটালিয়ন/জেলা/উপজেলা কার্যালয় ও ক্লাব-সমিতিতে বৃক্ষরোপণ কার্যক্রম গ্রহণ করা হয়।
    উক্ত নির্দেশানার আলোকে ২৫ জুলাই তারিখ রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী’র বৃক্ষরোপণ অভিযান/২৪ অনুষ্ঠিত হয়। তারা উপজেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্তৃক ৭৫ টি ফলজ বনজ ও ঔষুধী বৃক্ষরোপণ আয়োজন করেন। উক্ত অনুষ্ঠানে তারাগঞ্জ উপজেলার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জনাব রতন কুমার রায়, উপজেলা প্রশিক্ষক জনাব মোঃ শফিউর ইসলাম, সকল ইউনিয়ন দলনেতা ইউনিয়ন দলনেত্রী ও আনসার কমান্ডার উপস্থিত ছিলেন।

  • কুড়িগ্রামে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত

    কুড়িগ্রামে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত

    গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ জুন ২০২৪ তারিখে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৪ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৪ উদ্বোধন করেছেন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক, বিএএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি মহোদয়ের নির্দেশনায় বৃক্ষরোপণ অভিযান-২০২৪ আয়োজন এবং বাহিনীর একাডেমি/ব্যাটালিয়ন/জেলা/উপজেলা কার্যালয় ও ক্লাব-সমিতিতে বৃক্ষরোপণ কার্যক্রম গ্রহণ করা হয়।
    উক্ত নির্দেশানার আলোকে মঙ্গলবার (৩০ জুলাই) সকালে কুড়িগ্রাম জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কার্যালয় এবং উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়সমূহে একযোগে ইউনিয়ন দলনেতা-দলনেত্রীদের মাঝে ৭০৭ টি বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ভেষজ গাছের চারা বিতরণ করা হয়। সেই সাথে জেলা ও উপজেলা কার্যালয় প্রাঙ্গন এবং ক্লাবসমূহেও বৃক্ষরোপণ করা হয়।
    বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কুড়িগ্রামের জেলা কমান্ড্যান্ট মোঃ নাহিদ হাসান জনি প্রধান অতিথি হিসেবে জেলা কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী জেলা কমান্ড্যান্ট মোঃ ইবনুল হক, কুড়িগ্রাম সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেনসহ জেলা কর্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন দলনেতা ও দলনেত্রীরা।

  • তানোরে ৪টি ডিপ  অবৈধ দখলমুক্ত কৃষকদের মাঝে স্বস্তি

    তানোরে ৪টি ডিপ অবৈধ দখলমুক্ত কৃষকদের মাঝে স্বস্তি

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরে দীর্ঘদিন পর বিক্ষুদ্ধ কৃষকেরা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) ৪টি গভীর নলকুপ (ডিপ) অবৈধ দখলমুক্ত করেছেন। গত ৩০ জুলাই মঙ্গলবার উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) ধানুরা মাঠে এসব গভীর নরকুপ উদ্ধার করা হয়েছে। এদিকে এসব গভীর নলকুপ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকার কৃষকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টির পাশাপাশি পরম স্বত্তি বিরাজ করছে। কৃষকদের দাবি স্কীমভুক্ত কৃষকদের মতামতের ভিত্তিতে অপারেটর নিয়োগ ও সমিতির মাধ্যমে গভীর নলকুপগুলো পরিচালনা করা হোক।
    স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবত এসব গভীর নলকুপের অপারেটরদের বিতাড়িত করে রাজনৈতিক পরিচয়ের হোমরা-চোমরাগণ অপারেটরের দায়িত্ব পালন করেছে। এসয় তারা সাধারণ কৃষকদের জিম্মি করে সেচ চার্জ
    আদায়ের নামে রিতিমতো চাঁদাবাজি ও কৃষকদের শোষণ করেছেন।তাদের দমন-নিপিড়নে কৃষক সমাজ রিতিমতো অতিষ্ঠ হয়ে উঠেছিল।তারই বহিঃপ্রকাশ ঘটেছে গভীর নলকুলগুলো অবৈধ দখলমুক্তর মধ্যদিয়ে।
    জানা গেছে,দেশে কাবুলিওয়ালা প্রথা ও জমিদারি শাসন ব্যবস্থা বিলুপ্ত হয়েছে বহুকাল আগেই, জমিদারি শাসন ব্যবস্থায় কৃষক শোষণের কথা শোনা গেলেও, সেরকম চিত্রই যেনো শত বছর পর মিলল তানোরের কামারগাঁ ইউনিয়নের (ইউপি) মাঠে মাঠে। সেচের কাজে নিয়োজিত বিএমডিএ’র গভীর নলকূপের একশ্রেণীর কথিত অপারেটর জমিদারের উমেদারের ভূমিকায় যেনো অবতীর্ণ হয়েছেন। তাদের হাতে জিম্মি হয়ে পড়েছে ইউপির হাজার হাজার কৃষক। কিন্ত্ত বিএমডিএ’র কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার মিলছে না। অথচ তাদের অপতৎপরতার কারণে সরকারের উন্নয়ন চিত্র চাপা পড়ে যাচ্ছে। সরকারি দল ও স্থানীয় সাংসদের বিপক্ষে নেতিবাচক মনোভাব সৃষ্টি হচ্ছে এলাকার সাধারণ মানুষের মাঝে বলে শোনা যাচ্ছে।
    স্থানীয়রা জানান, তানোরের কামারগাঁ ইউনিয়নের (ইউপি) জেল নম্বর ১৬৫৫ ও ১৮১ নম্বর দাগে অবস্থিত গভীর নলকুপের বৈধ অপারেটর রেজাউল ইসলাম বাবু। কিন্ত্ত অপারেটর বাবুর কোনো ক্ষমতা নাই, তাকে একঘরে করে গভীর নলকুপ পরিচালনা করছে রাজনৈতিক পরিচয়ের আব্দুল মজিদ। স্কীমের কৃষকেরা অভিযোগ করে বলেন, জোরপুর্বক গভীর নলকুপ অবৈধ দখল ও কৃষকের কোনো মতামত না নিয়ে আব্দুল মজিদ ভুয়া কমিটি করে কৃষকদের রীতিমতো শোষণ করে চলেছেন। এবিষয়ে জানতে চাইলে আব্দুল মজিদ এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি সমিতির সভাপতি হিসেবে দায়িত্বপালন করছেন মাত্র। কিন্ত্ত জামায়াত-বিএনপি মতাদর্শীরা তার গভীর নলকুল দখল করেছে। তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন। এবিষয়ে তানোর থানার এসআই (দারোগা) মুজিবুর রহমান বলেন, অভিযোগ হয়েছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#

  • কোটা বিরোধী আন্দোলনে সন্তান হারিয়ে দিশেহারা মা- প্রধানমন্ত্রী’র কাছে সহযোগিতা কামনা

    কোটা বিরোধী আন্দোলনে সন্তান হারিয়ে দিশেহারা মা- প্রধানমন্ত্রী’র কাছে সহযোগিতা কামনা

    এস মিজানুল ইসলাম, বিশেষ সংবাদদাতা ॥
    দেশে কোটা আন্দোলনে নিহত হয়েছেন বানারীপাড়ার পূর্ব বেতাল গ্রামের আল আমিন রনি (২৪)।
    তিনি মা মেরনিা বেগম এবং ছোট ভাইকে নিয়ে ঢাকার মহাখালীর একটি বাড়িতে বসবাস করতেন। মা অন্যের বাড়িতে গৃহপরিচারিকা এবং নিজে দিনে একটি ওয়ার্কশপের পাশাপাশি রাতে ফুটপান্ডার ডেলিভারি ম্যানের কাজ করতেন রনি। বাড়িতে তার স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা।

    নিহত রনির মা মেরিনা বেগম জানান, ঘটনার দিন দুপুরে মায়ের কাছ থেকে একশ টাকা নিয়ে বাসা থেকে বের হয় রনি। বিকেলে মা শোনতে পান কোটা আন্দোলনের সময় তাঁর সন্তান গুলিবিদ্ধ হয়েছেন। খবর পেয়ে ছুটে যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
    সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টায় রনি মৃত্যুবরণ করেন। রনির মামা রিয়াদ জানান, ‘বানারীপাড়ার চাখার শেরে বাংলা একে ফজলুল হক কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে রনি। তার বাবা ছালাম ফকির মহামারি করোনার সময় মৃত্যুবরণ করেন । বাবার মৃত্যুর পর সংসারের হাল ধরে রনি। মা এবং একমাত্র ছোট ভাইকে নিয়ে ঢাকায় চলে যান।

    বাবার মৃত্যুর পর রনির মা এবং ছোট ভাইয়ের আশ্রয় হয় নানা-নানির ঘরে। সেখানে একটি টিনসেট বিল্ডিংও বানিয়েছেন তিনি। তবে ঘরের কাজ এখনো সম্পন্ন হয়নি। আশা ছিল এ বছরই ঘরের সব কাজ শেষ করবেন। সেই আশা আর পুরণ হলো না। অকালে কোটাবিরোধী আন্দোলনে ঝড়ে গেলো তার প্রাণ।

    আল আমিন রনি সংসারে আয়ের একমাত্র উৎসই ছিল। তাকে হারানোর পর অন্ধকার নেমে আসছে পরিবারে। কিভাবে চলবে তাদের সংসার এ নিয়ে দুঃশ্চিন্তায় পরিবার। তাই দেশের প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতার জন্য আবেদন করছেন সন্তান হারা বিধবা মেরিনা বেগম।

  • নড়াইলে ২ হাজার ৮৯০ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন শাক-সবজির আবাদ

    নড়াইলে ২ হাজার ৮৯০ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন শাক-সবজির আবাদ

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি

    চলতি মৌসুমে জেলার ৩ উপজেলায় ২ হাজার ৮শ’৯০ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন শাকসবজির আবাদ হয়েছে।এ তিন উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে ১০ হেক্টর বেশি জমিতে সবজি চাষ হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, এখানে শাকসবজি চাষের লক্ষ্যমাত্রা ছিল ২হাজার ৮৮০ হেক্টর জমিতে। আবাদকৃত জমিতে ৫৩ হাজার ৫শ’৩৯ টন সবজি উৎপাদনের সম্ভাবনা রয়েছে বলে কৃষি বিভাগ সূত্রে জানা গেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তা নীপু মজুমদার জানান,নড়াইল সদর উপজেলায় ১ হাজার ৩শ’ ৬৫ হেক্টর, কালিয়া উপজেলায় ৭শ’ ৭০ হেক্টর এবং লোহাগড়া উপজেলায় ৭শ’ ৫৫ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন শাকসবজি আবাদ হয়েছে।
    নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: আশেক পারভেজ বলেন, এ জেলার গোবরা,দূর্গাপুর,বিছালীসহ কয়েকটি এলাকা সবজি চাষের জন্য উর্বর ক্ষেত্র।অন্যান্য বছরের ন্যায় এবারও এ জেলায় গ্রীষ্মকালীন সবজির আবাদ ভালো হয়েছে।লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে।শাকসবজির চাষ বৃদ্ধির লক্ষ্যে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের সার্বিক সহযোগিতা প্রদান করা হয়েছে। শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে চলতি বছর গ্রীষ্মকালীন শাকসবজির বাম্পার ফলনের সম্ভবনা রয়েছে বলে তিনি জানান।

  • পটিয়ায় ছাত্রলীগ নেতাকে কু*পিয়ে জখম: ইউপি চেয়ারম্যানের ভাই কারাগারে

    পটিয়ায় ছাত্রলীগ নেতাকে কু*পিয়ে জখম: ইউপি চেয়ারম্যানের ভাই কারাগারে

    পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ার হুলাইন ছালেহ নুর ডিগ্রী কলেজের ছাত্রলীগ নেতা মোহাম্মদ ইনকনকে কুপিয়ে জখমের ঘটনায় ফৌজুল আজিম রুপু (২৭) নামের একজনকে কারাগারে প্রেরণ করা হয়েছে। সে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের দক্ষিণ হুলাইন গ্রামের মৃত আবুল হাশেমের পুত্র এবং হাবিলাসদ্বীপ ইউপি চেয়ারম্যান ফৌজুল কবির কুমারের ছোট ভাই। ৩০ জুলাই মঙ্গলবার দুপুরে পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট তাররাহুম আহমদের আদালতে আত্মসর্পন করতে গেলে বিচারক শুনানী শেষে রুপুকে কারাগারে প্রেরনের নির্দেশ দেন। রুপু জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নে ছাত্রলীগ নেতা মোহাম্মদ ইনকনের সঙ্গে কিশোর গ্যাং লিডার ফৌজুল আজিম রুপুসহ স্থানীয়দের বেশ কিছু যুবকের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে গত ১ ফেব্রুয়ারি রুপুর নেতৃত্বে ২০-৩০ জনের সন্ত্রাসী গ্রুপ অতর্কিতভাবে হামলা চালায়। হামলার এক পর্যায়ে সন্ত্রাসীরা ছাত্রলীগ নেতাকে দাড়ালো কিরিচ দিয়ে কুপিয়ে রক্তাক্ত করেন।  এ ঘটনায় পটিয়া থানায় একটি মামলা রেকর্ড হয়। ওই মামলার ১নং আসামী ফৌজুল আজিম রুপু। দীর্ঘদিন সে পলাতক থাকার পর ৩০ জুলাই মঙ্গলবার আদালতে আত্মসর্পন করতে গেলে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। পটিয়া উপজেলা মৎস্যজীবি লীগের আহবায়ক সাইফুল ইসলাম সাইফু জানিয়েছেন, ফৌজুল আজিম রুপু এলাকার চিহ্নিত একজন কিশোর গ্যাং লিডার। তার নেতৃত্বে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছিল। হাবিলাদ্বীপ ইউনিয়নে কিশোর গ্যাংয়ের উৎপাতের কারণে এলাকার লোকজন অতিষ্ঠ।  
    পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের আইনজীবি নুর মিয়া জানিয়েছেন, ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় মামলার ১নং আসামী কিশোর গ্যাং লিডার ফৌজুল আজিম রুপুকে কারাগারে পাঠানো হয়েছে।

  • সাংবাদিক সবুজ এর উপর হা*মলা ; প্রেসক্লাবের নিন্দা

    সাংবাদিক সবুজ এর উপর হা*মলা ; প্রেসক্লাবের নিন্দা

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছা প্রেসক্লাবের সহযোগী সদস্য সাংবাদিক আশরাফুল ইসলাম সবুজ এর উপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার রাতে বাসায় যাওয়ার সময় পথিমধ্যে দুর্বৃত্তরা এ হামলা করে। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত সাংবাদিক সবুজ কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে প্রেসক্লাবের সদস্যরা
    হাসপাতালে সাংবাদিক সবুজ কে দেখতে যান এবং তার চিকিৎসার খোঁজ নেন। এদিকে এ হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এ ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বিবৃতিতে দিয়েছেন পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট এফএমএ রাজ্জাক, সহ সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক এন ইসলাম সাগর, কোষাধ্যক্ষ এস এম বাবুল আক্তার, সাবেক সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, জি এ গফুর, সাবেক সাধারণ সম্পাদক এস এম আলাউদ্দিন সোহাগ, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, বি সরকার, আলাউদ্দিন রাজা, এম আর মন্টু, নজরুল ইসলাম, প্রমথ রঞ্জন সানা, ইমদাদুল হক, আব্দুর রাজ্জাক বুলি, কৃষ্ণ রায়, আবুল হাশেম, অমল মন্ডল, পূর্ণ চন্দ্র মন্ডল, বদিউজ্জামান, আল শাহরিয়ার, শাহজামান বাদশা, খোরশেদ আলম ও উজ্জ্বল দাশ।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।

  • জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রামাণ্যচিত্র প্রদর্শন ও মতবিনিময় অনুষ্ঠিত

    জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রামাণ্যচিত্র প্রদর্শন ও মতবিনিময় অনুষ্ঠিত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রামাণ্যচিত্র প্রদর্শন ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্যের উপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রমের উপর মতবিনিময় অনুষ্ঠিত হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এ কর্মসূচীর আয়োজন করে। অনুষ্ঠানে মৎস্য অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম ও জাতীয় মৎস্য সপ্তাহের সপ্তাহব্যাপী কর্মসূচি তুলে ধরেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। মৎস্য সম্পদের উন্নয়ন ও প্রযুক্তি উদ্ভাবনে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর সাফল্য তুলে ধরেন ইনস্টিটিউট এর লোনাপানি কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মাসুদুর রহমান। শস্য মৎস্য ও প্রাণী সম্পদ খাতে কৃষি ঋণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন কৃষি ব্যাংকের ব্যবস্থাপক হাদিসুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা এ কে এম শরিফুল আলম রুবেল, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাশ, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান ও পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদার। বক্তব্য রাখেন মেরিন ফিশারিজ কর্মকর্তা কাওছার আহমেদ আকন, এসডিএফ কর্মকর্তা নাসিম আনসারি, ক্ষেত্র সহকারী রণধীর সরকার, প্রেসক্লাবের সহ সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, আলাউদ্দিন রাজা ও প্রকাশ ঘোষ বিধান।।

  • পটিয়া প্রেসক্লাবের উদ্যোগে রাষ্ট্রীয় শোক দিবস পালিত

    পটিয়া প্রেসক্লাবের উদ্যোগে রাষ্ট্রীয় শোক দিবস পালিত

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টার:
    কোটা আন্দোলনের ইস্যুতে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন
    জেলায় সহিংতায় নিহতের স্মরণের চট্টগ্রামের পটিয়া প্রেসক্লাবের উদ্যোগে
    রাষ্ট্রীয় শোক দিবস পালন করা হয়েছে। ৩০ জুলাই মঙ্গলবার বিকেলে প্রেসক্লাব
    মিলনায়তনে সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে
    মুনাজাত পরিচালনা করেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এটিএম তোহা। এসময়
    উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম কাদের, অর্থ সম্পাদক
    বিকাশ চৌধুরী, প্রচার সম্পাদক মহিউদ্দিন চৌধুরী, দপ্তর সম্পাদক মোরশেদ
    আলম, কার্যকরি সদস্য কাউছার আলম, গিয়াস উদ্দিন, রনি কান্তি দেব,
    আবদুল্লাহ আল নোমান, সাংবাদিক হেলাল উদ্দিন নীরব, শহীদুল ইসলাম।
    সাম্প্রতিক সময়ে কোটা আন্দোলনের ইস্যুতে দেশের বিভিন্ন জেলায় যে সহিংতা
    হয়েছে তা খুবই দু:খজনক। আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের
    সুস্থতা কামনা করেন।

  • পটিয়া প্রেসক্লাবের উদ্যোগে রাষ্ট্রীয় শোক দিবস পালিত

    পটিয়া প্রেসক্লাবের উদ্যোগে রাষ্ট্রীয় শোক দিবস পালিত

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টার:
    কোটা আন্দোলনের ইস্যুতে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন
    জেলায় সহিংতায় নিহতের স্মরণের চট্টগ্রামের পটিয়া প্রেসক্লাবের উদ্যোগে
    রাষ্ট্রীয় শোক দিবস পালন করা হয়েছে। ৩০ জুলাই মঙ্গলবার বিকেলে প্রেসক্লাব
    মিলনায়তনে সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে
    মুনাজাত পরিচালনা করেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এটিএম তোহা। এসময়
    উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম কাদের, অর্থ সম্পাদক
    বিকাশ চৌধুরী, প্রচার সম্পাদক মহিউদ্দিন চৌধুরী, দপ্তর সম্পাদক মোরশেদ
    আলম, কার্যকরি সদস্য কাউছার আলম, গিয়াস উদ্দিন, রনি কান্তি দেব,
    আবদুল্লাহ আল নোমান, সাংবাদিক হেলাল উদ্দিন নীরব, শহীদুল ইসলাম।
    সাম্প্রতিক সময়ে কোটা আন্দোলনের ইস্যুতে দেশের বিভিন্ন জেলায় যে সহিংতা
    হয়েছে তা খুবই দু:খজনক। আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের
    সুস্থতা কামনা কররেন।