আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরে খরার কবলে পড়েছে বৃষ্টি নির্ভর আমণখেত। এতে ফসলহানির আশঙ্কা করছে কৃষকেরা। একই সঙ্গে উপজেলার বিভিন্ন এলাকায় বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট দেখা দিযেছে। অধিকাংশ নলকূপ থেকে পানি উঠছে না। আবার যেগুলোতে উঠছে তাতে এক গ্লাস পানি তুলতে হাঁসফাঁস অবস্থা।এদিকে বেশ কিছুদিন ধরে বৃষ্টি না হওয়ায় বৃষ্টি নির্ভর
আমণখেত খরার কবলে পড়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বাধাইড় ইউপির গাল্লা, হরিশপুর, বৈদ্যপুর, জুমারপাড়া, সাইধাড়া, কলমা ইউপির বংপুর, চৈতপুর,বিল্লী, মুন্ডুমালা পৌর এলাকা, পাঁচন্দর ইউপির বিভিন্ন মাঠে বিপুল পরিমাণ আমণখেত খরার কবলে পড়েছে। এতে কৃষকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, উপজেলায় মোট আবাদ যোগ্য জমি আছে ২৩ হাজার ৯৯৩ হেক্টর, সেচের আওতায় জমি রয়েছে ২২ হাজার ৩৩২ হেক্টর। সেচ বহির্ভূত জমি আছে এক হাজার ৬৬১ হেক্টর, এক ফসলী জমি রয়েছে ৩৪৪ হেক্টর, দুই ফসলী জমি রয়েছে ৪ হাজার ৫৪০ হেক্টর, তিন ফসলী জমি রয়েছে ১৯ হাজার ১০৯ হেক্টর। কামারগাঁ ইউপির ছাঐড় গ্রামের কৃষক আব্দুল,আয়ুব আলী ও ওয়াসিম আলী বলেন, বেশ কিছুদিন ধরে বৃষ্টি না হওয়ায় খরার কবলে পড়ে আমণখেত ফেটে চৌচির, দু’চারদিনের মধ্যে কাঙ্খিত বৃষ্টি না হলে ফসলহানির আশঙ্কা করা হচ্ছে বাধাইড় ইউপির কৃষক শফিকুল ইসলাম, সাদিকুল ইসলাম ও দুরুল হুুুদা জানান, তারা প্রতিবছর রোপাআমণ চাষ করে থাকেন। এই অঞ্চলে একটা সময় শ্রাবন মাস জুড়েই রোপা-আমণ রোপণ করা হতো। কিন্তু এখন আলু চাষের জন্য আষাঢ় ও শ্রাবনের প্রথম সপ্তাহের মধ্যেই রোপণ প্রায় শেষ হয়ে যায়। উপজেলার আদর্শ কৃষক নুর মোহাম্মাদ বলেন, অতীতে শ্রাবন মাস জুড়েই জমিতে আমণের চারা রোপন করা হতো। কিন্তু ইদানিং আলু চাষের জন্য আগাম রোপণ করা হচ্ছে। কারণ রোপনের আগেই আলুর জন্য জমি লীজ হয়ে যায়। এসব টার্গেট করে কৃষকরা বীজও আগাম করেন। তিনি বলেন, রোপা-আমণ পুরোপুরি বৃষ্টি নির্ভর ফসল। কিন্তু জলবায়ুর বিরুপ প্রভাবের কারনে একদিন বৃষ্টি হচ্ছে তো ছয় সাত দিন বৃষ্টির দেখা নেই। গত ২০ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত গড় তাপমাত্রা ছিলো প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস সঙ্গে ছিল প্রচন্ড রোদ ও ভ্যাবসা গরম।
এবিষয়ে বাধাইড় ইউনিয়ন (ইউপি)
চেয়ারম্যান আতাউর রহমান বলেন, তার ইউপির প্রায় পুরো আমণখেত খরার কবলে পড়েছে। এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ বলেন, এবারে রোপা
আমণের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় সাড়ে ২১ হাজার হেক্টর।
তিনি বলেন, শ্রাবন মাস জুড়েই রোপা-আমণের চারা রোপণ করে থাকেন কৃষকরা। বৃষ্টি না হলে অবশ্যই সেচের ব্যবস্থা করে আমণখেত রক্ষা করা হবে, এখোনি কৃষকদের হতাশ হবার কিছু নাই।#
Blog
-

তানোরে খবার কবলে বৃষ্টি নির্ভর আমণখেত
-

নড়াইলে দিন দিন বস্তা পদ্ধতিতে সবজি চাষ জনপ্রিয় হয়ে উঠছে
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইলে দিন দিন বস্তা পদ্ধতিতে সবজি চাষ জনপ্রিয় হয়ে উঠছে। জলাবদ্ধ ও পতিত জমিতে কম খরচে বেশি মুনাফা পাওয়ায় কৃষকরা ঝুঁকছেন বস্তা পদ্ধতিতে সবজি চাষে। আর এ পদ্ধতিতে অপার সম্ভাবনা দেখছেন কৃষি সংশ্লিষ্টরা। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, মঙ্গলবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, পৌরসভার ধোপাখোলা গ্রামে নড়াইল-ফুলতলা সড়কের পাশে বস্তা পদ্ধতিতে সবজি চাষের কাজে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। মাটিভরা বস্তায় সবজি গাছ লাগানো হয়েছে। সারি সারি বস্তা শোভা পাচ্ছে রাস্তার পাশে। আর তার উপরে মাচায় ঝুলছে করলা, লাউ, কুমড়া, চিচিঙ্গাসহ নানা প্রকার সবজি।
ধোপাখোলা গ্রামের কৃষক স্বপন বিশ্বাস বলেন, এ পদ্ধতিতে সবজি চাষ করে আমি অনেক লাভবান হয়েছি। চাষ পদ্ধতি সম্পর্কে তিনি বলেন, ৩০ কেজি মাটির সাথে পরিমাণ মতো জৈব সার, খৈল ও রাসায়নিক সারের মিশ্রণ বস্তায় ভরে প্রায় তিন ফুট উঁচু করা হয়। কয়েক দিন পর তাতে লাউ, চিচিঙ্গা, উচ্ছে, করলা, ঝিঙেসহ বিভিন্ন প্রকার সবজির বীজ বপন অথবা চারা রোপণ করা হয়। বস্তা ও ডিপির ৪ থেকে ৬ ফুট উঁচুতে তৈরি করা হয় বাঁশের চালি বা মাচা।
নড়াইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) কৃষিবিদ বলেন, জলাবদ্ধ, অনাবাদি, চাষ অনুপযোগী পতিত জমিতে কম খরচে বেশি মুনাফা পাওয়ায় ধোপাখোলা গ্রামের কৃষকরা বস্তা পদ্ধতিতে সবজি চাষে ব্যাপক সফলতা পেয়েছে।
ইতোমধ্যে কেউ কেউ বাণিজ্যিকভাবে এ পদ্ধতিতে সবজি চাষ শুরু করেছেন। এভাবে সবজি চাষে একদিকে যেমন ভালো ফলন হচ্ছে, অপরদিকে বাজারের চাহিদাও মিটছে। কৃষকদের দিন দিন বস্তা পদ্ধতিতে সবজি চাষ জনপ্রিয় হয়ে উঠছে। -

মহেশপুরে একতা ক্লিনিক মালিকের বিরুদ্ধে এক গর্ভবতীকে আটকিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ
শহিদুল ইসলাম,
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ- ঝিনাইদহের মহেশপুরে নেপা ইউপির বাকোশপোতা বাজারে অবস্থিত নিউ একতা প্রাইভেট হাসপাতালের মালিক রাসেল মাহামুদের বিরুদ্ধে কাকলি (১৯) নামের এক গর্ভবতী মহিলাকে সিজার করার নামে আটক রেখে জোর পুর্বক নগদ ৪ হাজার টাকা হাতিয়ে নেওয়ায় গর্ভবতীর মামা জাকির হোসেন বাদী হয়ে ক্লিনিক মালিক রাসেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়ে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে গত ২৯ জুলাই ২০২৪ ইং দিবাগত রাত ৩ ঘটিকার সময় উপজেলার কাজীরবেড় ইউপির কাজীরবেড় গ্রামের আয়ুব হোসেনের ছেলে জাকির হোসেন তার ভাগ্নি মোছাঃ কাকলি খাতুন (১৯)কে সন্তান ডেলিভারির জন্য নেপা বাকোশপোতা বাজারে অবস্থিত নিউ একতা প্রাইভেট হাসপাতালে নিয়ে ভর্তি করে। এসময় ক্লিনিক মালিক তাদেরকে ভালো ডাক্তার দ্বারা সিজার করবেন বলে আশস্ত করেন। কিন্তু ভোর ৫টা বেজে গেলেও কোন ডাক্তার না আশায় ততক্ষন রোগীর অবস্থা আশংকাজনক হয়ে পড়ে। এসময় স্বজনরা রোগীর অবস্থা আশংকাজনক হওয়ায় ওখান থেকে অন্যত্রে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ক্লিনিক মালিক রাসেল মাহামুদ তাদেরকে ক্লিনিকের রুমে তালাবদ্ধ করে আটকিয়ে রেখে ২০ হাজার টাকার দাবি করে। এবিষয়ে জাকির হোসেন বলেন অনেক ঠেলা ঠেলির এক পর্যায়ে পরে ১০ হাজার টাকার দাবি করে। তখন কাছে থাকা ৪ হাজার টাকা দিয়ে ওখান থেকে মুক্তি পেয়ে পার্শ্ববর্তী জীবননগর উপজেলার জীবননগর শহরে অবস্থিত কেয়ার সনো সেন্টারে নিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী দ্রত সিজার করানো হয়। বর্তমানে মা ও বাচ্চা আশংখ্যাজনক অবস্থায় রয়েছে। এঘটনায় কাকলি খাতুনের মামা জাকির হোসেন বাদি হয়ে এই অন্যায়ের প্রতিকার চেয়ে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ কর্মকর্তার নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। বিষয়টি নিয়ে স্বরজমিন তদন্ত করলে এলাকার একাধিক ব্যক্তি জানান একজন ক্লিনিক মালিক হয়ে রোগীর সাথে এহেন আচারণ খুবই দুঃখজনক। তার বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহন করা উচিৎ। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান রাসেলের ক্লিনিকের লাইসেন্স থাকলে তার কোন স্থায়ী ভাবে ডাক্তার নেই সে ভাড়াটিয়া ডাক্তার দ্বারা রোগীর চিকিৎসা সেবা দিয়ে থাকে। এছাড়া রাসেল নিজেই রক্ত প্রসাব ও আলটাসোনো পরিক্ষা নিরিক্ষা করে থাকে যার কোন বৈধতা নেই। এলাকাবাসি এই প্রতারণার বিচারের দাবি জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে। এবিষয়ে নিউ একতা ক্লিনিক মালিক রাসেল মাহামুদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান গত ২৯ জুলাই গভীর রাতে কাকলি নামের ঐ মেয়েটি আমার ক্লিনিকে সন্তান ডেলিভারীর জন্য ভর্তি হয়। ভর্তির পরে সিজারের জন্য সার্বিক ব্যবস্থা সহ ডাক্তার ভাড়া করি, এবং তাকে চিকিৎসা সেবা প্রদান করি। ডাক্তার আসতে একটু দেরি হওয়ায় তারা এখান চলে যাওয়ার চেষ্টা করলে আমার চিকিৎসা খরজ বাবদ টাকার দাবি করি, তখন তারা ৪ হাজার টাকা দিয়ে আমার এখান থেকে চলে যায়। এবিষয়ে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ কর্মকর্তা মোহাম্মদ হেদায়েত বিন সেতু’র সাথে কথা বললে তিনি জানান এঘটনায় জাকির হোসেন নামের এক ব্যক্তির একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত প্রমান পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। -

মাদক মামলায় যাবৎজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মজনু সরকার’কে আটক করেছে র্যাব-১২
প্রেস বিজ্ঞপ্তি
মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘ একযুগ ধরে পলাতক আসামী মজনু সরকার’কে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
১। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম, অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় অদ্য ৩১ জুলাই ২০২৪ খ্রিঃ রাত্রী ০০.১৫ ঘটিকায় র্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় র্যাব-১২’র সদর কোম্পানি ও র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর এর যৌথ আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন ভুঁইয়াগাতী বাজার এলাকায়” একটি অভিযান পরিচালনা করে রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানার মামলা নং-৭, তারিখ-১০/০২/২০১২ খ্রি. জিআর-২৬/১২, এসসি নং-২০২/১২, ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১), টেবিল ৩(খ); মাদক মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক যাবজ্জীবন সশ্রম কারাদন্ড সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত ০১ জন পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
২। গ্রেফতারকৃত আসামি মোঃ মজনু সরকার (৪৫), পিতা-মৃত মোহাম্মদ আলী @ মোবার আলী, সাং-তিলকপাড়া, থানা-মিঠাপুকুর, জেলা-রংপুর।
৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি উক্ত মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে স্বীকার করেছে। সে মামলা রুজুর পর বিজ্ঞ আদালত হতে জামিন নিয়ে নিজের নাম পরিচয় গোপন করে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে সুকৌশলে মাদক ব্যবসা অব্যাহত রেখেছিল বলে স্বীকার করেন। তার নামে রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানায় এবং রংপুর জেলার মিঠাপুকুর থানায় পৃথক ০২ টি মামলা রয়েছে।
৪। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য রংপুর জেলার মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ এর নিকট সোপর্দ করা হয়েছে।
-

মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
মোঃ লিটন মাহমুদ,
মুন্সীগঞ্জ প্রতিনিধি: “ভরবো মাছে মোদের দেশ-গড়বো স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আজ বুধবার মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
টঙ্গীবাড়ী উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের কার্যালয়ের চত্বর থেকে র্যালী বের হয়, র্যালী শেষে উপজেলা পরিষদের পুকুরে পোনা অবমুক্ত করণ,জেলেদের মাঝে কার্ড বিতরণ, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো: আসলাম হোসাইন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আরিফুল ইসলাম হাওলাদার, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ববি মিতু। উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাম্মত নিগার সুলতানা’র সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী মো: নাহিদ খান,মহিলা ভাইস চেয়ারম্যান এমিলি পারভীন,টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা সোয়েব আলি,কৃষি কর্মকর্তা জয়নুল আবেদিন, কামারখাড়া ইউপি চেয়ারম্যান লুতফর হালদার খুকু,হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজেরা বেগম, ভারপ্রাপ্ত পাচগাও ইউপি চেয়ারম্যান আবু সিদ্দিক বেপারী আপ্পু,কে-শিমুলিয়া ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান, সাংবাদিক আপন সরদার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কর্মচারী সহ আরো অনেকে।সভায় বক্তারা বলেন, আমরা মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ । দেশীয় প্রজাতির মাছ উৎপাদনের দিকে মৎস্য চাষিদের মনোযোগী হতে হবে এবং অবৈধ উপায়ে মাছ ধরা থেকে বিরত থাকতে হবে।
আলোচনা সভা শেষে ৩ জন মৎস্য চাষিকে পুরস্কৃত করা হয়। -

শান্তি সম্প্রীতির ঐক্যতান ঐতিহ্যবাহী কবাডি খেলা অনুষ্ঠিত
বেতাগী (বরগুনা) প্রতিনিধি
দেশর চলমান সংকট সামনে রেখে বরগুনার বেতাগীতে নতুন প্রজন্মক উজ্জীবিত করত ‘সকল সহিংসতা ও বৈষম্যের হউক অবসান উপজলা গড়ি শান্তি সম্প্রীতির ঐক্যতান’- এ শ্লাগান অনুষ্ঠিত হয় কাবাডি প্রতিযাগিতা।
বুধবার (৩১ জুলাই ) বিকল যুব ফারাম বেতাগী উপজলার আয়াজনে প্রত্যান্ত পল্লী হোসনাবাদ ইউনিয়নর খাঁনের হাট বাজার মাঠ বর্ণাঢ্য আয়াজন এ কাবাডি প্রতিযাগিতার খেলা ও পুরুস্কার বিতরণ করা হয়।
নাগরিক জীবনর ব্যস্ততায় হারিয় যাওয়া এ ঐতিহ্যবাহী খেলা দেখতে খাঁনের হাট বাজার মাঠ জড়া হয় কয়ক শতাধিক দর্শক ও ক্রীড়া প্রেমী।
খেলায় অংশ নেয় যুব ফোরাম একাদশ বনাম হাসনাবাদ যুব টিম। এ সময় সমাপনী খেলায় হোসনাবাদ যুব টিমক পরাজিত কর যুব ফোরাম একাদশ চ্যাম্পিয়ন হয়।
বেতাগী উপজলা নির্বাহী অফিসার ফারুক আহমেদের সভাপতিত্ব এতে প্রধান অতিথি উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরুস্কার তুলে দেন বেতাগী উপজলা পরিষদ চেয়ারম্যান মো: খলিলুর রহমান খান।
বেতাগী উপজলা যুব ফোরাম এর আহ্বায়ক মা: খাইরুল ইসলাম মুনা’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন, বেতাগী প্রসক্লাবর সভাপতি সাইদুল ইসলাম মন্টু, বেতাগী নাগরিক ফোরামের সভাপতি লায়ন মা: শামীম সিকদার, বরগুনা জেলা নাগরিক প্লাটফর্মর সদস্য মা: রফিকুল ইসলাম, হোসনাবাদ ইউনিয়নর ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মা: সিদ্দিকুর রহমান, যুব ফারাম এর সদস্য মা: সুমন মিয়া ও মা: ইমাম প্রমুখ।
এ সময় বেতাগী উপজলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ বলেন, এ গ্রামীণ ঐতিহ্যর এক সময়ের জনপ্রিয় খেলা কাবাডি এখন অনকটাই বিলুপ্তির পথে। তাই গ্রামের কাঁচা রাস্তায়, মাঠ, বাগান বা খেলা জমজমাট ও উৎসবমুখর পরিবেশে হতো কাবাডি খেলা। কি কাললর আবর্ত সেই খেলা এখন আর দেখা যায় না। তাই জনপ্রিয় এ খেলাটি টিকিয় রাখতে হবে।
-

মধুপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
“ভরবো মাছে মোদের দেশ, গরবো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্যে শোভাযাত্রা, আলোচনা সভা,পুরস্কার বিতরণ, মাছের পোনা অবমুক্ত করণের মধ্যে দিয়ে টাঙ্গাইলের মধুপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার(৩১ জুলাই) সকাল ১১,টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো.ইয়াকুব আলী। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সজীব আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা শাকুরা নাম্নী, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ বিপ্লব কুমার পাল, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আতিয়ার রহমান, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ,সাংবাদিক সহ বিভিন্ন মৎস্য চাষী ও খামার মালিকরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন বর্তমান সরকারে আমলে মৎস্য চাষে বাংলাদেশ অনেক এগিয়েছে। যা বিএনপি জামায়াত শাসনের সময় মৎস্য শিল্প তেমন উন্নত হয় নি। সরকারের স্মার্ট সিধান্তে মৎস্য এগিয়ে যাচ্ছে। দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হচ্ছে। ফলে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হচ্ছে। তাই আধুনিক প্রযুক্তি ব্যাবহার করে মাছ চাষ করে দেশকে এগিয়ে নিয়ে যাবে এই আশাব্যাক্ত করেন বক্তারা।
আলোচনা সভা শেষে সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে মধুপুর থানা পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। -

উজিরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন
মোঃ জুনায়েদ খান সিয়াম উজিরপুর প্রতিনিধিঃ “ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের উজিরপুরে ব্যাপক আয়োজনে মৎস্য সপ্তাহ ২০২৪ উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে ৩১ জুলাই বুধবার , উদ্বোধনী অনুষ্ঠান র্যালি,আলোচনা সভা, সফল মৎস্য চাষীকে মৎস্য পুরস্কার প্রদান, উপজেলার গুরুত্বপূর্ণ জলাশয় মাছের পোনা অবমুক্তকরন,মৎস্য সেক্টরে বর্তমান সরকার অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা পরিষদের মোঃ হাফিজুর রহমান ইকবাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি হাসনাত জাহান খান, ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম সিপন মোল্লা, উজিরপুর পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী,উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, উজিরপুর মডেল থানার সাব ইন্সপেক্টর মোঃ ওসমান গনি, বীর মুক্তিযোদ্ধা মোঃ আকরাম হোসেন প্রমুখ। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, জেলে, মাছ চাষীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ।
এর আগে ৩০ জুলাই উজিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উজিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার এর সভাপতিত্বে এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উজিরপুর সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি আঃ রহিম সরদার, সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম, দপ্তর সম্পাদক মোঃ জুনায়েদ খান সিয়াম, ক্রীড়া সম্পাদক সুদেব মন্ডল, উজিরপুর প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নুরুল ইসলাম,সাবেক সভাপতি মোঃ মুহাসীন মিয়া লিটন, সাধারণ সম্পাদক মোঃ নাসির শরীফ, সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগন ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় মৎস্যকর্মকর্তা জানান, জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে ৩০ জুলাই হতে ৫ আগষ্ট পর্যন্ত গৃহিত কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি আলোচনা সভা, মাছের পোনা অবমুক্তকরণ,পুকুরের পানির রাসায়নিক গুনাগুন পরীক্ষা, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাইকিং সহ প্রচার-প্রচারনা চালানো হচ্ছে। অনুষ্ঠানে বক্তারা নিষিদ্ধ জাল ব্যবহার ও বিষ প্রয়োগে মাছ নিধন বন্ধ করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
-

তেঁতুলিয়া সীমান্তে সন্দেহ*জনক চলাফেরা, তরুণী আ*টক
মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :
তেঁতুলিয়া সীমান্তে সন্দেহজনক চলাফেরা, তরুণী আটক
পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে অবৈধ পথে আসা সানজিদা রুমা (২৩) নামে এক ভারতীয় তরুণীকে আটক করেছে বিজিবি।মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরের দিকে ভজনপুর ইউনিয়নের বামনপাড়ায় বিচ্ছিন্নভাবে হাঁটতে দেখে সন্দেহ হলে স্থানীয়রা তাকে আটক করে তেঁতুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
বিজিবি ও স্থানীয়রা জানায়, বোরখা পড়ে ভারতীয় ওই তরুণীর চলাফেরা এবং হিন্দি কথায় সন্দেহ হলে তাকে আটক করে ভজপনুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে খবর দেওয়া হয়। খবর পেয়ে বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার নাম সানজিদা রুমা এবং তার বাড়ি ভারতের মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় বলে জানায় সে। তার বাবা সেললু একজন অভিনেতা। মায়ের নাম শান্তি রানী। তার বাবা মুসলিম এবং নানা বাড়ি পঞ্চগড় জানালেও ঠিকানা বলতে পারেনি সে। এছাড়া পরিবারের কারও মোবাইল ফোন নাম্বারও দিতে পারেনি। মুম্বাইয়ের বান্দ্রা থেকে কিভাবে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি আসে এবং কিভাবে পঞ্চগড় আসে কিছুই জানাতে পারেনি ওই নারী। এ সময় তার কথা অসংলগ্ন এবং রহস্যময় মনে হওয়ায় তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
তেঁতুলিয়া মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সুজয় কুমার রায় বলেন, অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় এক নারীকে আটক করে থানায় আনা হয়েছে। বিজিবির পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জিয়াউল হক বলেন, যেহেতু ওই তরুণী অবৈধ অনুপ্রবেশ করেছে, তাই তাকে আটক করে তেঁতুলিয়া মডেল থানায় দেওয়া হয়েছে। অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের করা হবে।
-

বিএসটিআই’র কর্মকর্তা এবং কর্মচারী ক্যাটাগরিতে ২টি শুদ্ধাচার পুরষ্কার গ্রহণ
প্রেস বিজ্ঞপ্তি
বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর ‘এপিএ’ তে প্রথম স্থানের পুরষ্কার গ্রহণ এবং বিভাগীয়/আ লিক/জেলা পর্যায়ে কর্মকর্তা এবং কর্মচারী ক্যাটাগরিতে ২টি শুদ্ধাচার পুরষ্কার গ্রহণ
অদ্য ৩০.০৭.২০২৪ খ্রিঃ তারিখে বিএসটিআই এর প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে মহাপরিচালক (গ্রেড-১) এস এম ফেরদৌস আলম মহোদয়ের সভাপতিত্বে বিএসটিআই’র আওতাধীন ১১ (এগারো) টি বিভাগীয় ও জেলা অফিসের সাথে প্রধান কার্যালয়ের ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষরিত হয়। একই সাথে ২০২২-২৩ অর্থবছরে বিএসটিআই’র আওতাধীন ১১ (এগারো) টি অফিসসমূহের মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি মূল্যায়নে এপিএ তে পূর্বের ধারাবাহিকতায় বিএসটিআই, রংপুর প্রথম স্থান অর্জন করায় রংপুর বিএসটিআই’র বিভাগীয় উপপরিচালক (পদার্থ) ও অফিস প্রধান মুবিন-উল-ইসলাম পুরষ্কার গ্রহণ করেন। এছাড়া ব্যক্তি পর্যায়ে কর্মকর্তা ও কর্মচারীদের শুদ্ধাচার চর্চার স্বীকৃতিস্বরুপ বিভাগীয়, আ লিক ও জেলা পর্যায়ে গ্রেড-২ হতে গ্রেড-৯ ক্যাটাগরিতে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর প্রকৌঃ মোঃ জাহিদুর রহমান, সহকারী পরিচালক (সিএম) এবং গ্রেড-১০ হতে গ্রেড-১৬ ক্যাটাগরিতে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর জনাব লিটন কুমার রায়, ডাটা এন্ট্রি অপারেটর কে শুদ্ধাচার পুরষ্কার প্রদান করা হয়। বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয় জনস্বার্থে এই শ্রেষ্ঠত্বের সুনাম অক্ষুন্ন রাখতে সচেষ্ট থাকবে। সেই সাথে অত্র বিভাগের সকল সরকারী ও বেসরকারী অফিস এবং স্টেকহোল্ডারসহ সাধারণ জনগণের আন্তরিক এবং প্রাতিষ্ঠানিক সহযোগীতা একান্তভাবে কামনা করেন।