Blog

  • কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সংঘ*র্ষ আহ*ত ২০০

    কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সংঘ*র্ষ আহ*ত ২০০

    মোঃতরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে,
    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত গণমিছিল কর্মসূচিতে সংঘর্ষ,এতে অন্তত ২০০ ছেলে, মেয়ে শিক্ষার্থী ও অনান্য পেশার লোক আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

    তাদের মধ্যে ছয়জন গুলিবিদ্ধ হয়ে হসপিটালে ভর্তি। বেশ কয়েকজনকে চাপাতি দিয়ে কোপানো হয়েছে।

    শনিবার (৩ আগস্ট) দুপুর ১ টার দিকে কুমিল্লা নগরীর পুলিশ লাইন এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে।  

    প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল ১০টার দিকে কুমিল্লা জিলা স্কুলে সামনে গণমিছিল পালন করতে আসেন শিক্ষার্থীরা। এসময় মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা নিউমার্কেট সড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেন। পরে শিক্ষার্থীরা মিছিল নিয়ে সঙ্গবদ্ধ হয়ে পুলিশ লাইনে’র দিকে গেলে সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরাদের সাথে সংঘর্ষ বাধে পরে আহতদের পুলিশ উদ্ধার করে কুমিল্লার বিভিন্ন হাসপাতালে পাঠায়। গুলিবিদ্ধদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
     
    সংঘর্ষ চলাকালে হামলায় প্রাণ বাঁচাতে দিগ্বিদিক ছুটতে থাকেন সকলে। তাদের মধ্যে অনেক নারী শিক্ষার্থী দৌড়ে গিয়ে পুলিশ লাইনের ভেতর আশ্রয় নেন। পরে তাদের পুলিশ ভ্যানে করে ওই এলাকা থেকে উদ্ধার করা করা হয়।  

    এর আগে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে চলে যাওয়ার সুযোগ দেওয়া হয়।

    এ বিষয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বেশ কয়েকবার ফোন করা হলেও তারা কেউই ফোন না তোলায় কারও বক্তব্য পাওয়া যায়নি।

    এদিকে চান্দিনায় এসিল্যান্ডের গাড়ি পোড়ানো হয়েছে। আন্দোলনকারীরা কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে।

  • সুন্দরগঞ্জে মোটরসাইকেল দু*র্ঘটনায় নিহ*ত ছাত্রলীগ নেতা সামুর দাফন সম্পন্ন

    সুন্দরগঞ্জে মোটরসাইকেল দু*র্ঘটনায় নিহ*ত ছাত্রলীগ নেতা সামুর দাফন সম্পন্ন

    গাইবান্ধা প্রতিনিধিঃ

    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মোটরসাইকেল ও সিএনজি মুখোমুখী সংঘর্ষে আহত ছাত্রলীগ নেতা সামিউল ইসলাম সামু (৩৯) মারা গেছেন।(ইন্না-লিল্লাহে ওয়া…….রাজেউন।) মৃত্যুকালে তিনি ১ ছেলে, স্ত্রী, বাবা, মা, ভাইবোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

    পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে ছাত্রলীগ নেতা সামিউল ইসলাম সামু তার ২ বন্ধুকে সাথে নিয়ে আত্নীয়ের বাড়ি যাওয়ার পথে কুড়িগ্রামের ফুলবাড়িয়া গড়ের মাথা নামক স্থানে পৌঁছিলে একটি সিএনজির সাথে মুখোমুখী সংঘর্ষের মত মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। এসময় সামু মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ ঘটনায় সামুসহ আরও ৪ জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেন। পরে সামুর শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার এয়ার এম্বুলেন্স যোগে ঢাকার বেসরকারি নিউরোসাইন্স হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল আনুমানিক ৭টার সময় তিনি মারা যান।

    নিহত সামিউল ইসলাম সামু সুন্দরগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড বাইপাস মহল্লার দলিল সমিতির সভাপতি মোঃ রেজাউল করিম লাল মিয়ার ছেলে। তিনি সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও সুন্দরগঞ্জ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। ওইদিন রাত সাড়ে নয়টার সময় তাকে তার পারিবারিক কবরস্থানে নামাজে জানাজা শেষে দাফন করা হয়। তার অকাল মৃত্যুতে জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠন গভীর শোক জানিয়েছেন। অপরদিকে তার মৃত্যুতে উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহজাহান মিঞা ও সাধারণ সম্পাদক এ মান্নান আকন্দসহ কর্মরত সকল সাংবাদিক গভীর শোক জানানোসহ নিহতের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

  • জাতির পিতার সমাধিতে জাতীয় প্রেসক্লাব নেতৃবৃন্দের শ্রদ্ধা  

    জাতির পিতার সমাধিতে জাতীয় প্রেসক্লাব নেতৃবৃন্দের শ্রদ্ধা  

    শেখ সাইফুল ইসলাম কবির. বিশেষ প্রতিনিধি:

    শোকাবহ আগস্টের তৃতীয় দিনে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় প্রেসক্লাব নেতৃবৃন্দ।

    আজ শনিবার (৩ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন (এমপি) ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত অন্যান্য সদস্যদের  সাথে নিয়ে জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

    পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ ১৯৭৫-এর ১৫ আগস্ট নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।

    এসময় জাতীয় প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, কোষাধ্যক্ষ সাহেদ চৌধুরী, সদস্য শাহানাজ সিদ্দিকী সোমা, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাছিমুন আরা হক মিনু, বাংলাদেশ সাংবাদিক কল্যান ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদল সহ প্রেসক্লাবের প্রায় ৪০ জন সদস্য উপস্থিত ছিলেন।

  • রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মায় তলিয়ে গেলো ১৫ জেলের নৌকা ও মাছ ধরার জাল

    রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মায় তলিয়ে গেলো ১৫ জেলের নৌকা ও মাছ ধরার জাল

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : দক্ষিণা ঝড় ও ভারী বৃষ্টিতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় জেলেদের নৌকা-জালসহ পদ্মানদীতে ডুবে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার পর হঠাৎ করেই বৃষ্টির সাথে ঝড় হাওয়া শুরু হয়।

    এতে করে গোদাগাড়ী পৌর এলাকার মাটিকাটা দেওয়ান পাড়া এলাকায় পদ্মানদীর তীরে জেলেদের প্রায় শতাধিক নৌকা ঘাটে বাঁধা ছিলো। প্রবল বৃষ্টি ও ঝড়ে স্রোতের কবলে পড়ে প্রায় ১৫ জন জেলের নৌকা পানির নিচে তলিয়ে যায়। এতে করে প্রতিটি জেলে প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

    নৌকা হারিয়ে ক্ষতিগ্রস্থ জেলেরা হলেন, মাদারপুর দেওয়াপড়া এলাকার সাইফুলের ছেলে আরমান ও সুরমান, আব্দুল বারীর ছেলে বাবু বাঘা, সফিকুল ইসলামের ছেলে মুরসালিন, আব্দুস সালামের ছেলে মহবুল ইসলাম, নইমুদ্দিনের ছেলে সাব্বির হোসেন, আতার উদ্দিনের ছেলে সুমন আলী, সেফান আলীর ছেলে মূলক চাঁন ও সাহাবুল, মতিউরের ছেলে কবির হোসেন ও শুকুরুদ্দীনের ছেলে কামাল উদ্দিন।

    দেওয়ানপাড়া এলাকার জেলে জামাল উদ্দীন জানান, আমার জেলে জীবনে কোন বছর এমন পানি ও দক্ষিণা ঝড় দেখিনি। তবে এবার প্রচন্ড বৃষ্টি ও ঝড়ের কারনে নদী তীরে বাঁধা প্রায় ১৫টি নৌকা তলিয়ে গেছে। সকালে নদী তীরে এসে দেখি নৌকা গুলি নাই। পরে যেখানে নৌকা বাঁধা ছিলো সেখানে পানির নিচে অনেক খোঁজাখুঁজি করেও পাইনি। ধারণা করা হচ্ছে স্রোতের তরে ভেসে গেছে যা আর পাওয়া সম্ভব না।

    জেলে মুরসালিন বলেন, আমরা এনজিও থেকে কিস্তি নিয়ে ও মাহজনদের নিকট থেকে টাকা নিয়ে নৌকা- জাল বানিয়ে এই বর্ষা মৌসুমে নদীতে মাছ ধরতে যায়। অন্যান্য সময় নদীতে মাছ তেমন পাওয়া না গেলেও এই মৌসুমের অপেক্ষায় থাকি। এই মৌসুমে বেশী মাছ পাওয়ায় সারা বছরের ইনকাম কোন রকম হয়। তবে হঠাৎ এই ঝড়ে নৌকা গুলো পানির তলে হারিয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছি। মাথায় এখন চিন্তা কি করে কিস্তি চালাবো ও মহাজনদের কাছ থেকে নেওয়া টাকা পরিশোধ করবো। সরকারের পক্ষ থেকে যদি কোন সহযোগিতা পাওয়া যেতো তাহলে আমাদের কিছুটা ক্ষতি পুষিয়ে উঠা সম্ভব হতো।

    এ বিষয়ে গোদাগাড়ী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বরুণ কুমার মন্ডন বলেন, নীতিমালা অনুযায়ী মাছ ধরার সময় কোন জেলে যদি আহত হয় সেক্ষেত্রে ৩০ হাজার নিহত হলে ৫০ হাজার টাকা দেওয়ার বিধান রয়েছে। অন্যান্য ক্ষেত্রে দেওয়ার কোন নিয়ম নেই। তবে যারা ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের নাম ঠিকানা দিলে কোন সুযোগ থাকলে তা দেখা হবে বলে জানান।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে

    ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে

    দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে।
    শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে যুবলীগের যুগ্ম আহবায়ক আবুল মিয়ার সঞ্চালনায় ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আমিরুল হকের সভাপতিত্বে প্রস্ততি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
    সুনামগঞ্জ ৫ ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও জেলা পরিষদের সদস্য আব্দুল খালেক, ছাতক উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, দোহালীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু, বোগলাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহাম্মদ আলী আপন, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ, মান্নারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইজ্জত আলী তালুকদার, বোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মিলন খাঁন, উত্তর কুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগের আহবায়ক বিল্লাল আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মো. সফর আলী, বীর মুক্তিযোদ্ধা মো.নুরুল ইসলাম, এডভোকেট সাইদুর রহমান ছায়াদ, আওয়ামীলীগ নেতা সফিকুল ইসলাম বাবুল, বসির উদ্দিন, ভুপতি দাস, মোহাম্মদ আলী, আলী হোসেন, আনোয়ার হোসেন, উপজেলা সেচ্ছাসেবকলীগ নেতা মো.ছালিক মিয়া,কামরুজ্জামান ভুইয়া রুবেল, যুবলীগ নেতা বুলবুল আহমদ, শাহজালাল, রতন লাল দাস, ছাত্রলীগ নেতা মো.সাদিকুল ইসলাম, নিউটন দাস সয়ন, বজলুর রহমান প্রমুখ।

  • তানোরের কামারগাঁ ইউপি চেয়ারম্যান মিন্টুর চমক

    তানোরের কামারগাঁ ইউপি চেয়ারম্যান মিন্টুর চমক

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরের কামারগাঁ ইউনিয়ন পরিষদ (ইউপি) উপ-নির্বাচনে বিনা প্রতিদন্দীতায় নির্বাচিত হয়েছেন ইউপি আওয়ামী লীগের সাবেক সম্পাদক ও বিশিষ্ট ব্যবায়ী সুফি কামাল মিন্টু। এদিকে দায়িত্ব গ্রহণের আগেই
    ইউপির ৬টি বির্তকিত ও বিরোধপুর্ণ গভীর নলকুপ পরিচালনায় সমিতি গঠন করে চমক দেখালেন চেয়ারম্যান মিন্টু। স্থানীয় সাংসদের নির্দেশনায়, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার( ইউএনও) সার্বিক সহযোগীতায় এসব গভীর নলকুপের সমিতি গঠন করে সর্ব মহলে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান মিন্টু।অথচ দীর্ঘদিন যাবত অনেকে অনেক প্রতিশ্রুতি দিলেও এসব গভীর নলকুপের সমিতি গঠন করতে পারেনি। কারণ গভীর নলকুপগুলো ছিল সোনার ডিম পাড়া রাজহাঁস। তবে মিন্টু সে পথে হাঁটেনি, তিনি কৃষকের কথা বিবেচনা করে কৃষকের দীর্ঘদিনের দাবী পুরুন করেছেন।
    জানা গেছে, গত ১ আগষ্ট বৃহস্পতিবার উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) ধানোরা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে ৬টি গভীর নলকুপ স্কীমের কৃষকদের নিয়ে মতবিনিময় সভা আয়োজন করা হয়। এদিন মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি এবং উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান,তানোর বিএমডিএ’র সহকারী প্রকৌশলী জামিনুর রহমান ও কামারগাঁ ইউপি চেয়ারম্যান সুফি কামাল মিন্টুপ্রমুখ। এদিকে দীর্ঘদিন পর গভীর নলকুপ পরিচালনায় সমিতি গঠন ও অবৈধ দখলমুক্ত হবার খবর ছড়িয়ে পড়লে এলাকার কৃষকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টির পাশাপাশি পরম স্বত্তি বিরাজ করছে। এতে এলাকার কৃষকেরা স্থানীয় সাংসদের প্রতি চির কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
    স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবত এসব গভীর নলকুপের অপারেটরদের বিতাড়িত করে রাজনৈতিক পরিচয়ের হোমরা-চোমরাগণ সাধারণ কৃষকদের জিম্মি করে সেচ চার্জ আদায়ের নামে রিতিমতো চাঁদাবাজি ও কৃষকদের শোষণ করেছেন।তাদের দমন-নিপিড়নে কৃষক সমাজ রিতিমতো অতিষ্ঠ হয়ে উঠেছিল।
    এদিকে গভীর নলকুপ নিয়ে কৃষকদের হয়রানি-শোষণের ঘটনা স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর দৃষ্টিগোচর হলে, তিনি প্রতিটি গভীর নলকুপ পরিচালনায় স্কীমভুক্ত কৃষকের মতামতের ভিত্তিত্বে সমিতি গঠনের নির্দেশ দেন। সাংসদের সেই নির্দেশনার আলোকেই গভীর নলকুল পরিচালনায় সমিতি গঠন করা শুরু হয়েছে। কৃষক সজিব রহমান, রেজাউল ইসলাম ও বুলবুল বলেন, তাদের দীর্ঘদিনের দাবী পুরুণ হয়েছে, এই জন্য তারা সংশ্লিষ্ট সকলের কাছে চিরকৃতজ্ঞ। এবিষয়ে জানতে চাইলে সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না বলেন, কৃষকদের জন্যই গভীর নলকুপ, কাজেই স্কীমভুক্ত কৃষকেরা যেভাবে চাইবে, গভীর নলকুপ সেই ভাবে পরিচালিত হবে,তারা কৃষকের পক্ষে।তিনি বলেন, উপজেলার সকল গভীর নলকুপে সমিতি গঠন করা হবে।#

  • নলছিটিতে হতদরিদ্র পরিবারের  মাঝে ছাগল বিতরন

    নলছিটিতে হতদরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরন

    ঝালকাঠি প্রতিনিধিঃ

    মিতু সেতু এডুকেশন এন্ড চ্যারিট্যাবল সোসাইটি’র উদ্যোগে আজ ১ আগস্ট -২০২৪ নোজঃ বৃহস্পতিবার সকাল ১১ টায় ছাগল বিতরন করা হয়। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অথার্য়নে মোল্লারহাট ইউনিয়নের ১৮ জন হতদরিদ্র পরিবারের মাঝে ৩৬ টি ছাগল প্রদান করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন মিতু সেতু এডুকেশন এন্ড চ্যারিট্যাবল সোসাইটির নির্বাহী পরিচালক মোঃ নুরুজ্জামান আকন। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন কুলকাঠি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এইচএম আখতারুজ্জামান, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ মোফাজ্জল হোসেন, সুবিদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল মান্নান সিকদার, সাংবাদিক মোঃ আমির হোসেন, এইচএম সিজার, ইউনিয়ন সমাজ কর্মী মোঃ জাকির হোসেন প্রমুখ।
    ছাগল বিতরন শেষে সুবিধাভোগীদের প্রশিক্ষণ প্রদান করা হয়।

  • জানা গেল সেই ‘ভারতীয় তরুণীর’ পরিচয়

    জানা গেল সেই ‘ভারতীয় তরুণীর’ পরিচয়

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় জেলা প্রতিনিধি :
    গত ৩০ জুলাই (মঙ্গলবার) ‘পঞ্চগড় বাংলাদেশের অংশ জানেন না সীমান্ত পার হয়ে আসা ‘ভারতীয়’ এই তরুণী’ শিরোনামে ‘সময় সংবাদে’ সংবাদ প্রকাশের পর সানজিদা রুনা (২৩) নামে সেই তরুণীর পরিচয় শনাক্ত হয়েছে। নিজেকে ভারতীয় নাগরিক পরিচয় দিলেও তিনি বাংলাদেশের নাগরিক বলে

    সংবাদ দেখে বৃহস্পতিবার (১ আগষ্ট) সকালে প্রয়োজনীয় কাগজপত্র ও ছবিসহ প্রমাণ নিয়ে ঢাকা থেকে পঞ্চগড় আদালতে আসেন তার বাবা আলমগীর হোসেন হাওলাদার। তার দাবি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্য হারিয়ে রোগে ভুগছেন তার মেয়ে।

    মেয়েকে নিজ জিম্মায় জামিন দেয়ার আবেদন করেন আলমগীর। পরে কাগজপত্র ও প্রমাণাদি বিচার বিশ্লেষণ করে রুনাকে ১০ হাজার টাকা বন্ডে আইনজীবী ও তার বাবার জিম্মায় জামিন দেন আদালত। একই সঙ্গে ১০ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন প্রাপ্তিসহ আসামী হাজিরের জন্য দিন ধার্য করেন।

    বাবা আলমগীর হোসেন হাওলাদার জানান, তাদের বাড়ি ঢাকার দক্ষিণখান এলাকার গাওয়াইর এলাকায়। ভালোবেসে লালমনিরহাট এলাকার এক তরুণকে বিয়ে করেন ২০১৬ সালে। বিয়ের পর ৫ বছর পরে ২০২১ সালে তাদের সংসারে আসে একটি কন্যা সন্তান। নাম রাখা হয় সিনথিয়া স্মৃতি। ওই সন্তান প্রসবের পরেই তার মানসিক সমস্যা দেখা দেয়। তাকে মানসিক হাসপাতালেও রাখা হয়। চলে চিকিৎসা সেবা। তবে বারবার পালিয়ে যাওয়ায় পূর্ণ চিকিৎসা করাতে পারেনি।

    সামাজিক যোগাযোগের মাধ্যমে হিন্দি সিনেমা সিরিয়াল দেখার পাশাপাশি ভারতীয় বন্ধুদের সঙ্গে ও কথা বলেন এই তরুণী। তাদের কাছ থেকেই হিন্দি আয়ত্ব করেন।

    গত সোমবার (২৯ জুলাই) রাতে বাড়ি থেকে পালিয়ে কালো বোরখা পরে মঙ্গলবার (৩০ জুলাই) সকালে পঞ্চগড়ে আসেন রুনা। খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি।

    তরুণীর বাবা বলেন, ‘ সংবাদে আত্মীয় স্বজনরা তার সংবাদ দেখে আমাকে অবগত করলে আমিও তা দেখে নিশ্চিত হই। পঞ্চগড়ে এসে সব ডকুমেন্ট জমা করে আমার মেয়েকে ঢাকায় বাড়িতে নিয়ে যাচ্ছি।’

    এর আগে গত মঙ্গলবার (৩০ জুলাই) তরুণী দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের বামন পাড়া এলাকায় আটক হওয়ার পর হিন্দি ভাষার কথার পাশাপাশি নিজেকে ভারতীয় পরিচয় দেন। তবে বৃহস্পতিবার (১ আগস্ট) আদালতে বাবার সঙ্গে অর্নগল বাংলা ও ঢাকার আঞ্চলিক ভাষায় কথা বলেন রুনা।

    মঙ্গলবার ভারতীয় সীমান্ত অতিক্রম করে অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে মেয়েটির বিরুদ্ধে মামাল হয় তেঁতুলিয়া মডেল থানায়। বৃহস্পতিবার আদালতে বাংলাদেশি হিসেবে তার বাবা সব তথ্য প্রমাণ উপস্থাপন করলে আদালত তাকে তার বাবার জিম্মায় জামিন দেন।

  • কোটা সংস্কার আন্দোলনে গুলিতে আহত সেলিমের মৃত্যুতে  নলছিটিতে শোকের ছায়া

    কোটা সংস্কার আন্দোলনে গুলিতে আহত সেলিমের মৃত্যুতে নলছিটিতে শোকের ছায়া

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ গ্রহণ করতে গিয়ে গুলিতে গত ১৮ জুলাই আহত হয়েছিলেন নলছিটি উপজেলার ৫ নং ওয়ার্ড নিবাসী সেলিম তালুকদার। দীর্ঘ ১৩ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে ,৩১ জুলাই রাতে তিনি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

    সেলিম তালুকদার ছিলেন BGMEA University of Fashion & Technology এর ১৮১ ব্যাচের Apparel Manufacture & Merchandising (AMM) বিভাগের ছাত্র। মাত্র ২৬ বছর বয়সী এই তরুণের মৃত্যুতে তার পরিবার, বন্ধুবান্ধব ও সহপাঠীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, ১৮ জুলাই অনুষ্ঠিত আন্দোলনের সময় পুলিশের গুলিতে গুরুতর আহত হন সেলিম। পরে তাকে তড়িৎ চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আইসিইউতে ১৩ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে ৩১ জুলাই রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

    মৃত্যুকালে সেলিম তার নববিবাহিত স্ত্রীকে রেখে গেছেন, যাদের বিয়ের এক বছরও পূর্ণ হয়নি। তার মৃত্যুর সংবাদে স্ত্রী ও পরিবারের সদস্যরা শোকে বিহ্বল। সেলিমের বন্ধুবান্ধব ও সহপাঠীরা তাকে একজন সৎ, পরিশ্রমী এবং উদ্যমী যুবক হিসেবে স্মরণ করছে।

    মোহাম্মদ সেলিম তালুকদারের জানাজা আগামীকাল সকাল ১০ ঘটিকায় তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। পরিবার ও আত্মীয়-স্বজনদের আহ্বান, সকলেই তার জন্য দোয়া করবেন এবং মহান আল্লাহর দরবারে তার আত্মার মাগফিরাত কামনা করবেন। আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ স্থানে স্থান দিন।

    নিহতের ভাই, সহপাঠী ও নলছিটির সাধারণ শিক্ষার্থীরা এটিকে রাষ্ট্রীয় হত্যাকান্ড আখ্যায়িত করে বিচারের দাবি জানিয়েছেন।

  • তানোরে প্রতারণার শিকার হয়ে নিঃস্ব কৃষক পরিবার

    তানোরে প্রতারণার শিকার হয়ে নিঃস্ব কৃষক পরিবার

    আলিফ হোসেন,তানোর
    রাজশাহীর তানোরে এক আদিবাসির প্রতারনায় ভুমিহীন এক কৃষক পরিবার নিঃস্ব হয়ে পথে বসেছে। এঘটনায় গ্রামবাসির মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে।উপজেলার পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) মোহনপুর গ্রামে এই ঘটনা ঘটেছে।
    এ ঘটনায় গত ২৯ জুলাই সোমবার ভুক্তভোগী উপজেলার মোহনপুর গ্রামের এলাহী বক্সের পুত্র রইস
    উদ্দিন বাদি হয়ে কচুয়া গ্রামের কমলা কর্মকারের পুত্র দুলাল কর্মকারের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন।
    উপজেলার জেল নম্বর ৮০ মৌজা কচুয়া, আরএস খতিয়ান নম্বর ০৭, আরএস দাগ নম্বর ১৮১, শ্রেণী ধানী,পরিমাণ ০.৩৬০০ একর জমি রয়েছে। বাদী রইস উদ্দিনের লিখিত অভিযোগে বলা হয়েছ, উক্ত তফশীল বর্ণিত ভিপি সম্পত্তি তিনি সরকারি নিয়ম অনুযায়ী লীজ গ্রহণ করেছেন। যাহার ভিপি কেস নম্বর ৩১/৮৮ ইং। সরকারি বিধি মোতাবেক তিনি নিয়মিত খাজনা-খারিজ পরিশোধ ও শান্তিপুর্ণ ভাবে ভোগদখল করে আসছেন। রইস উদ্দিন জানান, তার বাড়ি থেকে জমির দুরুত্ব বেশী হওয়ায় তিনি আদিবাসি দুলাল কর্মকারকে জমি দেখভাল করার দায়িত্বে রাখেন। দুলাল সেখানে টিনের চালা তুলে জমি দেখভাল করার পাশাপাশি চোলাই মদ বিক্রি ও সেবন করে।
    এদিকে ওই জমি হাতিয়ে নিতে মোহনপুর গ্রামের এক সার ও দাদন ব্যবসায়ী প্রভাবশালী নানা তৎপরতা শুরু করে। দাদন ব্যবসায়ীর নেপথ্যে মদদে দুলাল তার স্ত্রীকে নিয়ে সেখানে উঠে বসবাস শুরু করে। এখন দুলাল ওই জায়গা থেকে না নেমে জোরপুর্বক দখল ও কোনো কাগজপত্র ছাড়াই নিজের বলে দাবি করছে। আর তাকে সাহস দিচ্ছেন সুদখোর সার ব্যবসায়ী।
    এ ঘটনায় পাঁচন্দর ইউনিয়ন পরিষদে (ইউপি) লিখিত অভিযোগ করা হয়। অভিযোগের প্রেক্ষিতে গ্রাম আদালত রইস উদ্দিনের পক্ষে রায় দেন।কিন্ত্ত অবৈধ দখলদার দুলাল সম্পত্তির দখল না ছেড়ে উল্টে রইস উদ্দিনকে ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন।। এমনকি সম্পত্তিতে গেলে রইস উদ্দিনকে জানে মেরে ফেলা হবে বলেও হুমকি দেয়া হচ্ছে।এবিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।এবিষয়ে পাঁচন্দর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুল মতিন বলেন, উক্ত সম্পত্তি রইস উদ্দিনের, কিন্তু দুলাল কর্মকার জোরপুর্বক দখল করেছে।এবিষয়ে জানতে চাইলে দুলাল কর্মকার অভিযোগ অস্বীকার করে বলেন,রইস উদ্দিনের কাছে থেকে ৫৫ হাজার টাকায় তিনি এসব জমি কিনে নিয়েছেন।#