Blog

  • মোরেলগঞ্জে ১২ বসতঘরে আগুন আইন-শৃঙ্খলার চরম অবনতি , মৎস্য ঘের দখল, আওয়ামী লীগ আত্মগোপনে

    মোরেলগঞ্জে ১২ বসতঘরে আগুন আইন-শৃঙ্খলার চরম অবনতি , মৎস্য ঘের দখল, আওয়ামী লীগ আত্মগোপনে

    শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা প্রতিশোধের আগুনে জ্বলছে । বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মুখে ক্ষমতা ছেড়ে শেখ হাসিনার দেশ ত্যাগের পর গত ৫ আগস্ট থেকেই উপজেলার সর্বত্র মারপিট, ভাংচুর, লুট, চুরি, দখল ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে চলছে।

    ইতোমধ্যে মোরেলগঞ্জে কমপক্ষে ১২টি বসতবাড়িতে অগ্নিসংযোগ, ইউনিয়ন পরিষদ ভাংচুর, লুট, বহু দোকান বন্ধ করে দেওয়া ও মৎস্য ঘের দখলের ঘটনা ঘটেছে। থানা পুলিশ নির্লিপ্ত থাকায় অবাধে চলছে এসব তাণ্ডব। বাড়িঘর ছেড়ে আত্মগোপনে চলে গেছেন আওয়ামী ঘরানার নেতা, কর্মী ও জনপ্রতিনিধিরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় বিব্রতকর অবস্থার মধ্যে রয়েছেন বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ।
    খোঁজ নিয়ে জানাগেছে, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পটপরিবর্তনের পর উপজেলার ১৬টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের বৃহস্পতিবার পর্যন্ত বসতবাড়িতে অগ্নিসংযোগ, শতাধিক ঘের দখল, পঞ্চকরণ ইউনিয়ন পরিষদ কার্যালয় ভাংচুর, শতাধিক পরিবারের লোকজন বাড়ি শূন্য হয়ে পড়েছে। রামচন্দ্রপুর ইউনিয়নের কাটাবুনিয়া গ্রামে মঙ্গলবার রার্তে ইউপি সদস্য শ্রমীক লীগ নেতা বাহার ফকির, আওয়ামী লীগ নেতা মুনসুর ফকির, হারুন ফকির, এসকেন্দার ফকির গ্রাম পুলিশ মোস্তফা খানসহ ৫ বসতবাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে বিভিন্ন মালামাল লুট করে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাতে মধ্য বরিশাল গ্রামে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা জামান, মজিবুল বয়াতী ও পূর্ব চিপাবারইখালী গ্রামে একটি বসতবাড়ি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। একই রাতে কেসি চালিতাবুনিয়া গ্রামের ফারুক হাওলাদারের বসতঘর ভাংচুর শেষে পুড়িয়ে দেওয়া হয়।

    এর আগে,মঙ্গলবার দিবাগত রাতে ফাসিয়াতলা গ্রামের নুরুজ্জামান আকন, মনির আকন, বড়পরি গ্রামের ইউপি সদস্য মহিদুল ইসলাম, কাটাবুনিয়া গ্রামের বাহার ফকির, মুনসুর ফকির, হারুন ফকির, এসকেন্দার ফকির ও গ্রাম পুলিশ মোস্তফা খানের বসতবাড়ির মালামাল লুট করে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।

    ক্ষতিগ্রস্ত গ্রাম পুলিশ মোস্তফা খানের স্ত্রী মিনা বেগম ও ইউপি মেম্বার বাহার ফকির বলেন, রাত ১১টার দিকে ৪০ থেকে ৫০ জনের একটি বাহিনী একযোগে ৪টি ঘরের মালামাল লুট করে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে তারা ৩টি গরু, ৫০ টি হাস ও ঘরের যাবতীয় মামলামাল ট্রাকে তুলে নিয়ে যায়। মোরেলগঞ্জে বাসস্টান্ড সংলগ্ন ব্যবসায়ী মোঃ তাজুল ইসলাম এর ক্রয়কৃত জমি গত ৮ আগষ্ট গভীর রাতে কাঠের স্থাপনা ভাংচুর করে জমি দখল করার চেষ্টা করে । জানাগেছে, মোঃ হাবিবুল্লা তালুকদার পিং- আঃ করিম তালুকদার ১৫/২০ জনের একটি দল রাতের আধারে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।

    এ জমি দখলের চেষ্টা টের পেয়ে আশপাসের লোকজন ঘটনাস্থল আসলে তাদেরকে অস্ত্রশস্ত্র দিয়ে ভয়-ভীতি দেখায়। ততক্ষনে দুষ্কৃতিকারীর জনসাধারনের টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।গ্রাম পুলিশ মোস্তফা খানের স্ত্রী মিনা বেগম জানান, রাত ১১টার দিকে ২০-থেকে ২৫ জনের একটি সংঘবদ্ধদল প্রথমে আওয়ামী লীগ নেতা মুনসুর ফকিরের বাড়ি পর পর ৪টি ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পরে গ্রাম পুলিশ মোস্তফা খানের পাকা ভবনে পেট্রোল দিয়ে আগুন দেয় বিভিন্ন মামলামাল লুট করে নিয়ে যায়। এখনও ওই গ্রামের ৯টি পরিবারের কিছু মানুষ বাড়ি ছাড়া নারীরা থাকলে তারা রয়েছে আতংকে। বনগ্রাম ইউনিয়নের ইউপি সদস্য যুবলীগ নেতা রমেশ মুখাজির বাড়িতে অগ্নিসংযোগ, খাউলিয়া ইউনিয়নের সাবেক নারী সংরক্ষিত ইউপি সদস্য শাহানাজ বেগম, ইউপি সদস্য মহিদুল ইসলাম, ফাসিয়া তলা গ্রামের মনিরুজ্জামান আকন, তার ভাই মনির আকন, প্রধান শিক্ষক মোস্তফা মাষ্টার ও মজিবুল বয়াতির বসতবাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ছাড়াও মঙ্গলবার দিনে ও রাতে বারইখালী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান বিপুর বাড়িতে হামলা, নিশানবাড়িয়া ইউনিয়নের সাবেক মেম্বর ফরিদুল ইসলাম, মনিরুজ্জামান জসিম মৃধা, মো. আনোয়ার হোসেন, লুৎফর চৌকিদার ও ফারুক দফাদার, কামরুল ইসলাম পলাশের বাড়িতে হামলা ভাংচুর ঘটনা ঘটেছে।

    তেলিগাতি ইউপি চেয়ারম্যান মোর্শেদা আক্তার বলেন, তার দুটি মৎস্য ঘেরের মাছ লুট করে নিয়েছে ও বসতবাড়ি থেকে গরু ও ছাগল নিয়ে গেছে। এছাড়াও ঢুলিগাতি ৪টি দোকান ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এখনও বাড়ি ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন অনেকে।

    পঞ্চকরণ ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক মজুমদার জানান, মঙ্গলবার বিকেলে কতিপয় লোকজন তার ইউনিয়ন পরিষদে ঢুকে কয়েকটি কক্ষ ভাংচুর চালিয়েছে। ইউনিয়ন যুবলীগ নেতা বদিউজ্জামান মজুমদারের মৎস্য ঘেরের মাছ লুট করে নিয়েছে। ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য আবদুল লতিফ হাওলাদারের মৎস্য ঘের দখল করে নিয়েছে দুর্বৃত্তরা। এদিকে বহরবুনিয়া ইউনিয়নের প্রায় শতাধিক মৎস্য ঘের দখল হওয়ার খবর পাওয়া গেছে।
    মোরেলগঞ্জ থানার কার্যক্রম বন্ধ থাকার করনে ওই এলাকার জনসাধারনের মনে আতঙ্ক বিরাজ করছে।

    এবিষয়ে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা শাহাদাৎ হোসাইন বলেন, অনাকাঙ্খিত যা কিছু ঘটছে এর কোন ঘটনার সাথে জামায়তে ইসলামী বা ছাত্র শিবিরের কোন সংশ্লিষ্টতা নেই। আমরা বিভিন্ন এলাকায় পাহারা বসিয়েছি।

    এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল হক বাবুল বলেন, জেলা বিএনপির নির্দেশনা অনুযায়ী নেতাকর্মীরা গ্রামে গ্রামে সাধারণ মানুষের জান মাল রক্ষার্থে কমিটি করে পাহারা দিচ্ছেন। এ দেশ রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। কোন নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা রয়েছে। তবে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করছি।

  • নলছিটিতে পুড়িয়ে ফেলা মুক্তিযোদ্ধা সংসদ সংস্কার করে দিয়েছেন স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা

    নলছিটিতে পুড়িয়ে ফেলা মুক্তিযোদ্ধা সংসদ সংস্কার করে দিয়েছেন স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা

    ঝালকাঠি প্রতিনিধি : মোঃ নাঈম মল্লিক

    শেখ হাসিনার পতনের পরে ঝালকাঠির নলছিটিতে দুর্বৃত্তরা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের আগুন দিয়ে পুড়িয়ে দেয়। সেই পুড়ে যাওয়া ভবনটি স্বেচ্ছাশ্রমে সংস্কার করে দিয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। শনিবার সকাল থেকে ভবনের ভেতরে পুড়ে যাওয়া মালামাল সরিয়ে নতুন করে সংস্কার করে দেন তাঁরা। এছাড়াও ভবনের সামনে ও ভেতরে রং করে ভবনটিতে মুক্তিযোদ্ধাদের বসার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। পুড়ে যাওয়া ভবনটি দেখতে আসেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কাজী বাকে আলীসহ কয়েকজন বীর মুক্তিযোদ্ধারা। তাঁরা নতুন করে ভবনটি সংস্কার করে দেওয়ায় দলীয় নেতাকর্মীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তৌহিদ আলম মান্না, সাধারণ সম্পাদক সাইদুল কবির রানা ও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন খান।
    উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তৌহিদ আলম মান্না বলেন, আমাদের নেতা জিয়াউর রহমান ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। আমরা মুক্তিযুদ্ধকে ধারণ করে রাজনীতি করি। মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়টি দুর্বৃত্তরা রাতের আঁধারে পুড়িয়ে দেয়। খবর পেয়ে আমরা এসে নতুন করে অফিসটি সংস্কার করে দিয়েছি।
    নলছিটি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কাজী বাকে আলী বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মান নষ্ট করা যাবে না। পুড়িয়ে দেওয়া অফিসটি আবারো সংস্কার হচ্ছে দেখে আমি আনন্দিত। স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা এখানে স্বেচ্ছায় কাজ করছেন, আমি তাদের ধন্যবাদ জানাই।

  • মধুপুরের ট্রাফিক সিস্টেম নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবী ছাত্র ছাত্রীদের মাঝে ছাতা বিতরণ

    মধুপুরের ট্রাফিক সিস্টেম নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবী ছাত্র ছাত্রীদের মাঝে ছাতা বিতরণ

    আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

    টাঙ্গাইলের মধুপুরর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায়
    চতুর্থ দিনের মতো ট্রাফিক সিস্টেম নিয়ন্ত্রণে দায়িত্ব পালনরত শিক্ষার্থীদের মাঝে শনিবার ১০ আগস্ট দুপুরে মধুপুর বাসস্ট্যান্ড এলাকায় আনারস চত্ত্বরে ট্রাফিক ব্যবস্থার শৃঙ্খলা ফেরাতে স্বেচ্ছাসেবী ছাত্র ছাত্রীদের মাঝে ছাতা বিতরণ করেন মধুপর ওয়ালটন প্লাজার কর্মকর্তাগন। এসময় উপস্হিত ছিলেন ওয়ালটন প্লাজার টাঙ্গাইল এরিয়ার সেলস ম্যানেজার
    মোঃ আল মাসুর রহমান, ওয়াল্টন প্লাজা মধুপুরের ব্রাঞ্চ ম্যানেজার আবুল হাসান, এসি সেলস মনিটরিং
    মোঃ সরোয়ারদি সহ অন্যান্য কর্মকর্তাগন।
    যানজট নিরসনে ট্রাফিকের কাজ করে যাচ্ছেন মধুপুরের সাধারণ শিক্ষার্থীরা। রাষ্ট্র ও দেশ সংস্কারে এমন কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। মধুপুরের ট্রাফিক নিয়ন্ত্রণে নিরলস ভাবে কাজ করে ভুয়সি প্রশংসা কুঁড়িয়েছেন তারা। অনেকেই তাদের এই কাজে সন্তুষ্ট হয়ে খাবার ও পানি হাতে তুলে দিচ্ছেন।
    সকাল থেকে বিকেল পর্যন্ত মধুপুর বাসস্ট্যান্ড এলাকায় যানজট নিরসনে নিরলস ভাবে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতে দেখা যায় সাধারণ শিক্ষার্থী, বিভিন্ন স্কুল-কলেজের রোভার স্কাউট সহ আনসার সদস্যদের। দেশজুড়ে চলমান সংকটময় মুহূর্তে বাংলাদেশ পুলিশ সদস্যরা যখন কর্মবিরতিতে আছেন ঠিক সেই মুহূর্তে শিক্ষার্থীদের এই ভূমিকা পালন করতে দেখে খুশি পথচারী ও সাধারণ মানুষ।
    সড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি রাস্তা পরিষ্কার করা এবং রাত জেগে গুরুত্বপূর্ণ স্থাপনা পাহারার এমনকাজে মুগ্ধ সর্বসাধারন। নতুন প্রজন্মের হাতেই ঘুরে দাঁড়াবে বাংলাদেশ এমন প্রত্যাশা সাধারণ মানুষের।

  • উজিরপুরের বাজার মনিটরিংয়ের কাজ করছে শিক্ষার্থীরা

    উজিরপুরের বাজার মনিটরিংয়ের কাজ করছে শিক্ষার্থীরা

    মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বাজার মনিটরিংয়ের কাজ করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

    শনিবার (১০ আগস্ট) দিনব্যাপী উপজেলার বিভিন্ন হাট বাজারে মনিটরিংয়ের করেন তারা।

    শিক্ষার্থীরা পণ্যের গুণগত মান যাচাই এবং ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা হচ্ছে কিনা তার তদারকি করতে দেখা গেছে। এছাড়াও প্রতিটি দোকানে মূল্য তালিকা আছে কিনা তা খতিয়ে দেখা হয়। যেসব দোকানে কোনো মূল্য তালিকা টানানো নেই সেসব দোকানিকে সতর্ক করছেন তারা।

    শিক্ষার্থীরা জানান, আমরা ভোক্তাদের কথা শুনছি। তারা জানিয়েছেন, আগের চেয়ে কম দামে পণ্য বিক্রি হচ্ছে। বাজারগুলোতে সিন্ডিকেট এবং চাঁদার সংস্কৃতি না থাকায় কম দামে পণ্য বিক্রি করতে পারছেন বিক্রেতারা।

    বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন উজিরপুর উপজেলা শাখার সমন্বয়করা বলেন, কোটা সংস্কার আন্দোলন এখন রাষ্ট্র সংস্কার আন্দোলনে রূপ নিয়েছে। এই রাষ্ট্রের প্রতিটি স্তর সমস্যায় জর্জরিত। আমরা এই রাষ্ট্রের সংস্কার না হওয়া পর্যন্ত আমাদের সকল কার্যক্রম চালিয়ে যাব। এর অংশ হিসেবে আজ বাজার মনিটরিং , পরিষ্কার পরিচ্ছন্নতা,রাস্তার দু’পাশের দখল অপসারণ, ট্রাফিক ব্যবস্থার কাজ করে যাচ্ছি। সাধারণ মানুষ যাতে ভোগান্তিতে পড়তে না হয়।

    শিক্ষার্থীদের এসব কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন সর্বস্তরের মানুষ। বাজারে আসা বেশ কয়েকজন ক্রেতা জানান, শিক্ষার্থীদের এই উদ্যোগটা খুবই ভালো লেগেছে। প্রশাসনের নিস্ক্রিয়তার সুযোগে ব্যবসায়ীরা অসদুপায় অবলম্বন করতে চাইত, কিন্তু শিক্ষার্থীদের মনিটরিংয়ের ফলে চাইলেও তারা তা করতে পারছেন না। শিক্ষার্থীদের অনেক ধন্যবাদ।

    উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন বলেন, নতুন করে দেশ সাজানোর কারিগর শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন রয়েছে। শিক্ষার্থীদের এই মনিটরিং,পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ট্রাফিক ব্যবস্থা এর কাজে আমরা সহযোগিতা করছি। আমাদের উপজেলা প্রশাসকের সকল কাজেও শিক্ষার্থীরা সহযোগীতা করবে।

  • নলছিটি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক কমিটি গঠন

    নলছিটি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক কমিটি গঠন

    ঝালকাঠি প্রতিনিধি: মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন উপলক্ষে শনিবার (১০ আগস্ট) বেলা ১১টায় শহরে অবস্থিত সমিতির অফিস কক্ষে এক সভার আয়োজন করা হয়।
    সভায় সভাপতিত্ব করেন সাবেক প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান মল্লিক। সভায় বক্তব্য দেন, শিক্ষক এমদাদ হোসেন, নাসির হোসেন, আব্দুস সত্তার, সারা পারভিন রিঙ্কু ও লায়লা আনজুমানার, জাহিদুল ইসলামসহ আরো অনেকে। বক্তারা বর্তমান পরিস্থিতে পুরাতন কমিটি ভেঙ্গে একটি আহবায়ক কমিটি গঠনের পক্ষে মত প্রকাশ করেন। সভায় উপস্থিত নলছিটি উপজেলার বিভিন্ন প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগন ও সহকারী শিক্ষকদের সর্বসম্মত সিদ্ধান্তক্রমে মোঃ নাজমুল হায়দার বাদলকে আহবায়ক ও মো. রিয়াজ মোর্শেদ তালুকদারকে সদস্য সচিব করে আহবায়ক কমিটি গঠন করা হয়। পরবর্তীতে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে।

  • ৪ দফা দাবি লক্ষ্মীপুরে সনাতন ধর্মালম্বীদের বিক্ষো*ভ

    ৪ দফা দাবি লক্ষ্মীপুরে সনাতন ধর্মালম্বীদের বিক্ষো*ভ

    নাজিম উদ্দিন রানা:
    দেশব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন বাসভবনে অগ্নিসংযোগ ও মন্দিরে হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানব বন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন হিন্দু সম্প্রদায়।
    শনিবার (১০ আগস্ট) বিকালে শহরের প্রেস ক্লাবের সামনে ঘন্টা ব্যাপি এই কর্মসূচি পালন করা হয়। এ সময় আন্দোলনকারীরা ৪ দফা দাবি জানান৷
    তাদের দাবিগুলো হলো,

    ১. সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করতে হবে।

    ২. সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন করতে হবে।

    ৩. সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত সকল প্রকার হামলা প্রতিরোধে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।

    ৪. সংখ্যালঘুদের জন্য ১০ শতাংশ সংসদীয় আসন বরাদ্দ করতে হবে।

    পরে মানব বন্ধন শেষে বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

    সমাবেশে উপস্থিত ছিলেন, শহর জামায়াতের আমির আবুল ফারাহ্ নিশান, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, সাধারণ সম্পাদক এড. মিলন মন্ডল, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন দেবনাথ, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি শিমুল সাহা, জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি রাজ বিজয় চক্রবর্তী, সাধারণ সম্পাদকর ঝুটন কুরীসহ অন্যান্যরা।

    এসময় বক্তারা বলেন, জন্মসূত্রে এই দেশ আমাদের সবার। এখানে আমাদের নিরাপত্তা চাই। দেশে যে সরকারই ক্ষমতায় আসুক আমাদের সমস্যা নেই৷ কিন্তু আমাদের বাসস্থান ও ধর্মীয় স্থাপনার নিরাপত্তা চাই৷

  • তেঁতুলিয়ায় বাজার মনিটরিং করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

    তেঁতুলিয়ায় বাজার মনিটরিং করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

    মুহম্মদ তরিকুল ইসলাম,তেতুলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ ও খাদ্যের মান নিশ্চিত করতে বাজার মনিটরিং করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। শুক্রবার (৯ আগস্ট) বিকেলে উপজেলা শহরের তেঁতুলিয়া চৌরাস্তা কাঁচা বাজারের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ও দ্রব্যমূল্যের তালিকা মনিটরিং করেন তাঁরা।

    এ সময় তারা তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ব্যবসায়ীদের বাড়তি দামে পণ্য বিক্রি না করতে অনুরোধ করেন। একই সময় তারা বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় গিয়ে খাদ্যের মান দেখেন এবং পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান। এছাড়াও তেঁতুলিয়া চৌরাস্তা কাঁচাবাজার ঘুরে শিক্ষার্থীরা দোকানে টাঙ্গানো মূল্য তালিকা ও সেই অনুযায়ী পণ্য বিক্রি হচ্ছে কিনা সেটি মনিটরিং করেন। এসময় তাঁরা কাউকে চাঁদা না দিতেও পরামর্শ দেন।

    দেশে স্বাভাবিক অবস্থা ফিরে আসার আগ পর্যন্ত এমন কর্মসূচি চলবে বলে জানান শিক্ষার্থীরা।

    উক্ত মনিটরিং কর্মসূচিতে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও শিক্ষার্থী হযরত আলী, রাগিব ইশরাক প্রেয়াস, মোক্তারুজ্জামান মোক্তার, জাকারিয়া আহমেদসহ বিভিন্ন শিক্ষার্থীরা।

    এদিকে আজো জেলা শহরের বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে তারা জেলার পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় উপজেলা শিক্ষার্থীদের দেখা গেছে বাজার মনিটরিং করতে।

    মুহম্মদ তরিকুল ইসলাম।।।

  • দেশের মানুষ কে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই- মাওলানা আবুল কালাম আজাদ

    দেশের মানুষ কে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই- মাওলানা আবুল কালাম আজাদ

    পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি

    ছাত্রজনতার আন্দোলনে আওয়ামী লীগের ১৫ বছরের দুঃশাসন থেকে দেশের মানুষ মুক্ত হয়েছে উল্লেখ করে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ বলেন বিগত ১৫ বছর আওয়ামী লীগ জুলুম নির্যাতন আর ভোট ডাকাতি করে স্বৈরাচারী কায়দায় ক্ষমতায় ছিল। বিগত ১৫ বছর তাদের হামলা মামলা আর নির্যাতনের কারণে কেউ ঘুমাতে পারে নাই। মানুষের কথা বলার অধিকার ছিল না, তাদের সীমাহীন দুঃশাসনের কারণে অনেক রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সুফল পায়নি দেশের মানুষ। ছাত্রজনতা আন্দোলনের মধ্য দিয়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছি উল্লেখ করে জামায়াতের কেন্দ্রীয় এ নেতা বলেন এখন মানুষ তাদের অধিকার ফিরে পেয়েছে। নতুন স্বাধীনতার সুফল মানুষের কাছে পৌঁছে দিতে হবে। হামলা ভাংচুর লুটপাট করে ছাত্রজনতার এ অর্জন কোন ভাবেই যাতে ম্লান না হয় সেদিকে লক্ষ রাখতে হবে। তিনি বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাংচুর লুটপাটে বিশ্বাসী নয়। দলটি দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করতে চাই। দেশের মানুষ কে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন এই মুহূর্তে দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জামায়াতের নেতাকর্মীরা মন্দির এবং মানুষের বাড়ি পাহারা দিচ্ছে উল্লেখ করে তিনি পুলিশ ও প্রশাসনের সবাই কে নির্ভয়ে কাজ করার আহবান জানান। তিনি শুক্রবার সকালে পাইকগাছা উপজেলা সদরের জিরোপয়েন্ট এলাকায় দলীয় পথ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। সংগঠনের উপজেলা আমীর মাওলানা আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা সিনিয়র নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, উপজেলা সেক্রেটারি মাওলানা আবু সাঈদ, পৌর আমীর ডাঃ জি এম আসাদুল হক, সেক্রেটারি মিজানুর রহমান, অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ, কাজী তমজীদ আলম, এডভোকেট শাহ আলম, ফিরোজ আহমেদ, রুহুল আমিন, এডভোকেট আব্দুস সালাম, আবু সাঈদ, সোহাগ, মাওলানা শামসুর রহমান, শফিয়ার রহমান, মনিরুল ইসলাম, ইবাদুল ইসলাম, হাফিজুর রহমান ও জামিরুল ইসলাম।

    ইমদাদুল হক
    পাইকগাছা,খুলনা ।।

  • নড়াইলে বিএনপির শান্তি সমাবেশে জাহাঙ্গীর আলম দলের নির্দেশনা মেনে চলার নির্দেশ

    নড়াইলে বিএনপির শান্তি সমাবেশে জাহাঙ্গীর আলম দলের নির্দেশনা মেনে চলার নির্দেশ

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নড়াইলের কালিয়া উপজেলা শাখা গতকাল বিকেলে স্থানীয় ডাকবাংলো চত্বরে শান্তি সমাবেশ করেছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নেতা ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। তিনি বলেন গত কয়েকদিন দিন আগে সিঙ্গাপুরি চিকিৎসাধীন ছিলাম। তারপরও নড়াইলের নড়াগাতি থানার নাশকতার মামলার আসামি আমি ।
    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, সভায় সভাপতিত্ব করেন কালিয়া উপজেলা বিএনপির আহবায়ক সরদার আনোয়ার হোসেন। বক্তব্য দেন বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান মিলু,আবু রেজাই রাব্বী কামাল প্রমুখ।

    প্রধান অতিথির বক্তব্যে বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন বিগত ১৭ বছরের রাজত্বকালে শেখ হাসিনা সরকার বিএনপির কোন মেধাবী সন্তানকে সরকারি চাকুরি দেয়নি। অত্যাচার, নির্যাতন,নাশকতা মামলা দিয়ে ঘর ছাড়া করেছে। ফ্যাসিষ্ট এই সরকারের পতন হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দেশে অর্ন্তবতীকালীণ সরকার গঠন হওয়ায় মানুষ মনের ভাবপ্রকাশের সুযোগ পেয়েছে। এক দফা দাবি আদায়ের আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে তিনি বলেন,দেশে আয়না ঘর নামে নতুন একটি অত্যাচারের কক্ষ খোলা হয়েছে। সেই কক্ষে বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মিদের আটকে রেখে অমানুষিক নির্যাতন চালানো হয়েছে। পঙ্গু করে দেওয়া হয়েছে তাদের মেধা।

    তিনি বলেন,আমি সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকা অবস্থায় এই জালেম সরকার আমার নামেও নাশকতা মামলা দিয়েছে। হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। পরিবারের সদস্যদের কাছে তাদের মৃতদেহ পর্যন্ত দেওয়া হয়নি। তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন দেশকে সামনের দিকে এগিয়ে নিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা আমাদের কঠোরভাবে মেনে চলতে হবে। নির্দেশনা অবমাননাকারীদের দল থেকে বহিস্কার করা হবে। সুবিধাবাদী কোন লোক যেন দলে অনুপ্রবেশ করতে না পারে। দলের চেয়ারম্যান বলেছেন হিন্দু ভাইদের প্রতি সহানুভূতিসহ নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। তাদের সঙ্গে বন্ধু সূলভ আচরণ করতে হবে।

    শান্তি সমাবেশ শুরুর আগে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে কয়েক হাজার নেতাকর্মী বাদ্যযন্ত্র বাজিয়ে সমাবেশ স্থলে জড়ো হতে শুরু করেন। এক পর্যায়ে সমাবেশ স্থল জনসমুদ্রে পরিণত হয়। সমাবেশস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর কোন সদস্যকে দেখা না গেলেও সমাবেশ হয়েছে শান্তিপূর্ণ। ###

  • পাইকগাছায় দুর্বৃ*ত্তদের হামলায় সাবেক ইউপি সদস্য নিহ*ত

    পাইকগাছায় দুর্বৃ*ত্তদের হামলায় সাবেক ইউপি সদস্য নিহ*ত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন সাংস্কৃতিক জোটের সহকারী সমন্বয়ক স্বপন বিশ্বাস কে নির্মম ভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৮ আগষ্ট) দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে এ হত্যা কান্ডের ঘটনা ঘটে। এলাকাবাসী ও নিহতের পরিবার সুত্রে জানা গেছে বৃহস্পতিবার সন্ধায় বাড়ীর পার্শ্ববর্তী বাজারে চা খেতে যান। সেখান থেকে আসার সময় রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে দুর্বৃত্তরা তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে বাড়ীর পার্শ্ববর্তী সরদার বাড়ীর সামনে ওয়াপদার রাস্তার উপর ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে রাস্তার উপর পড়ে থাকতে দেখে দ্রুত সোলাদানা বাজারে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে আসেন।এ সময় চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে।দ্রুত বিষয়টি উদঘাটন করে স্বপন বিশ্বাসের হত্যাকারীকে সনাক্ত করে আটক পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।