Blog

  • ঝিনাইদহে এমপিওভুক্ত কলেজ স্কুল ও  মাদ্রাসার ৬’শ সভাপতি পলাতক

    ঝিনাইদহে এমপিওভুক্ত কলেজ স্কুল ও মাদ্রাসার ৬’শ সভাপতি পলাতক

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহে এমপিওভুক্ত স্কুল কলেজের বেশির ভাগ সভাপতি গা ঢাকা দিয়েছেন। ফলে শিক্ষক কর্মচারীদের বেতন নিয়ে জটিলতা সৃষ্টি হয়। সৃষ্ট জটিলতা নিরসনের জন্য মন্ত্রনালয় থেকে বিশেষ উদ্যোগ গ্রহন করা হচ্ছে। শিক্ষা মন্ত্রনালয়ের সুত্রমতে এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার সভাপতির মৃত্যু, পলাতক বা যে কোন কারণে অনুপস্থিতির ফলে সৃষ্ট সমস্যা সমাধান করবেন জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারগন। তারা সভাপতির পরিবর্তে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার সীটে সাক্ষর করবেন। এদিকে ঝিনাইদহের ৬ উপজেলায় এমপিওভুক্ত কলেজ, স্কুল ও মাদ্রাসার সংখ্যা রয়েছে ৬২৭টি। এর মধ্যে জেলায় মোট স্কুলের সংখ্যা ৪৮৮, কলেজ ২৭টি ও মাদ্রাসা ১১২টি রয়েছে। ঝিনাইদহ জেলা শিক্ষা বিভাগ সুত্রে জানা গেছে, বেশির ভাগ এমপিওভুক্ত কলেজ, স্কুল ও মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ছিলেন সরকারী সমর্থক নেতাকর্মী। ছাত্র জনতার আন্দোলনে সরকারের পতন ঘটলে জনরোষ এড়াতে জেলার এমপিওভুক্ত কলেজ, স্কুল ও মাদ্রাসার বেশির ভাগ সভাপতি পালিয়ে আছেন। এক সপ্তার বেশি তাদের কোন খোজ নেই। ফলে শিক্ষক কর্মচারীদের বেতন অনিশ্চিত হয়ে পড়ে। এদিকে বেতন সীটে সভাপতির সক্ষর জটিলতা দেখা দিলে শিক্ষা মন্ত্রনালয় বিশেষ উদ্যোগ গ্রহন করে। মহেশপুরের শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ শওকাত আলী জানান, এমপিওভুক্ত কলেজ, স্কুল ও মাদ্রাসার বেতন জটিলতা নিরসনে মন্ত্রনালয় থেকে আজই একটি চিঠি এসেছে। চিঠিতে ঝিনাইদহ জেলা প্রশাসক বা তার প্রতিনিধি ও উপজেলা নির্বাহী অফিসারগন শিক্ষকদের বেতন সীটে সাক্ষর করতে পারবেন। এই সার্কুলার জারি হওয়ার পর শিক্ষক কর্মচারীরা হাফ ছেড়ে বেচেছেন। বিষয়টি নিয়ে ঝিনাইদহ জেলা ভারপ্রাপ্ত শিক্ষা আজহারুল ইসলাম জানান, এমন খবর তিনিও শুনেছেন। তবে যারা পলাতক সেখানে নতুন কমিটি গঠন করা হবে। আপাতত জেলা প্রশাসক বা তার প্রতিনিধি ও উপজেলা নির্বাহী অফিসারগন শিক্ষকদের বেতন সীটে সাক্ষর করবেন বলে তিনি জানান।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।।

  • হাম*লা, দখ*লদারি ও স*ন্ত্রাসের বিরুদ্ধে রাঙ্গাবালীতে ছাত্রদের বিক্ষো*ভ

    হাম*লা, দখ*লদারি ও স*ন্ত্রাসের বিরুদ্ধে রাঙ্গাবালীতে ছাত্রদের বিক্ষো*ভ

    রফিকুল ইসলাম, রাঙ্গাবালী (পটুয়াখালী),
    স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের পর সন্ত্রাস, চাঁদাবাজ, দখলদারিত্ব ও সংখ্যালঘুদের উপাসনালয়ে উদ্দেশ্য প্রনোদিত হামলার প্রতিবাদে পটুয়াখালীর রাঙ্গাবালীতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।
    মঙ্গলবার দুপুরে বাহেরচর বাজার চৌরাস্তা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। মিছিলে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শত শত ছাত্র-ছাত্রী অংশ নেন।
    বিক্ষোভ মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা কলেজের শিক্ষার্থী তানজিমুল আবিদ, পটুয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থী মুনশি মুহম্মদ সুইম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাবিত মাহমুদ, কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী মেসবাফুল আলম হৃদয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রবিউল হাসান নয়ন।
    এসময় শিক্ষার্থীরা বলেন, এদেশে কোন লেজুড়বৃত্তিক রাজনীতি চলবেনা। মানুষের ওপর হামলা, নির্যাতন, বাড়ি-ভেঙে দেয়া, লুটপাট কিংবা দখলদারত্ব ও চাঁদাবাজি চলবেনা। এক স্বৈরাচারকে বিদায় করে অন্য কোন স্বৈরাচারকে ক্ষমতায় আনার জন্য ছাত্র সমাজ আন্দোলন করেনি। স্বৈরাচার শেখ হাসিনা সরকার ছাত্রদের ২৫ দিনের আন্দলনে দেশ ছেড়ে পালিয়েছে। সুতরাং এখন যারা লুটপাট, দখলদারি ও চাঁদাবাজি করছেন তাদেরকে প্রতিহত করতে ২৫ মিনিটও সময় লাগবেনা। তাই হানাহানি ও বিভেদ ভুলে সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করুন।

    রফিকুল ইসলাম
    রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি।।

  • নড়াইলে ট্রাফিক পুলিশকে ফুলেল শুভেচ্ছা

    নড়াইলে ট্রাফিক পুলিশকে ফুলেল শুভেচ্ছা

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি

    নড়াইলের মহাসড়কে ট্রাফিক পুলিশ কাজে ফেরায় ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি মুখ করিয়ে স্বাগত জানিয়েছে সাধারণ জনতা। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, মঙ্গলবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১২ টার দিকে কালনা-যশোর মহাসড়কের লক্ষীপাশা চৌরাস্তা এলাকায় ট্রাফিক পুলিশকে স্বাগত জানানো হয়। এসময় ট্রাফিক লোহাগড়া থানার ইনচার্জ পুলিশ পরিদর্শক (টিআই) ফারুক আল-মামুন ভুঁইয়া, সার্জেন্ট লিপিকা মন্ডল সহ অন্যান্য ট্রাফিক পুলিশ সদস্য এবং স্থানীয় জনতা উপস্থিত ছিলেন। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, সরেজমিনে দেখা যায়, মঙ্গলবার সকাল থেকে লোহাগড়া উপজেলায় ট্রাফিক পুলিশের কার্যক্রম শুরু হয়। শহরের গুরুত্বপূর্ণ স্থানে যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ব্যস্ত সময় পার করছেন পুলিশ সদস্যরা। এছাড়া সাধারণ মানুষের মাঝেও স্বস্তি ফিরেছে।
    এ বিষয়ে ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) ফারুক আল-মামুন ভুঁইয়া বলেন, যেহেতু নতুন করে বিল্পবের মাধ্যমে বাংলাদেশে নতুন সরকারের সূচনা হয়েছে। আমরাও নতুন রূপে সততা ও নিষ্ঠার সাথে ফিরে এসেছি। আমরা জনগণকে সততা ও নিষ্ঠার সঙ্গে সেবা দিতে চাই। আমাদের পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। দেশের সার্বিক কারণে কতিপয় স্বার্থন্বেষী মহলের কারণে আমাদের জীবনের ঝুঁকি ছিল। এজন্য আমরা কর্মবিরতিতে ছিলাম, কিন্তু নিয়মিত অফিস করেছি। যার ফলে কাজে ফিরতে একটু দেরি হয়েছে। তবে আমরা কর্মে ফেরাই জনগণের মাঝে স্বস্তির নিঃশ্বাস ফিরেছে, সাধারণ জনগণ আমাদের ফুল ও মিষ্টি দিয়ে বরণ করে নিয়েছে।###

  • শার্শার পুটখালী  সীমান্ত থেকে অজ্ঞাত ব্যক্তির ম*রদেহ উদ্ধার

    শার্শার পুটখালী সীমান্ত থেকে অজ্ঞাত ব্যক্তির ম*রদেহ উদ্ধার

    আজিজুল ইসলামঃ যশোরের শার্শা উপজেলার পুটখালী সীমান্ত থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে বিজিবি।

    মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরের দিকে পুটখালি সীমান্তের ইছমতি নদীর পাড় থেকে এ মরদেহটি উদ্ধার করে তারা। পরে বিজিবি পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

    ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে: কর্নেল খুরশিদ আনোয়ার জানান, ২ দিন আগে কে বা কারা তাকে কুপিয়ে হত্যা করে লাশ ইছামতি নদীর তীরে রেখে যায়। নিহত ব্যক্তি স্থানীয় নয়। তার গায়ে একাধিক কোপের চিহ্ন রয়েছে। আমরা নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পুলিশের কাছে হস্তান্তর করেছি।

    বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, বিজিবির কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশটি যশোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। ধারণা করা হচ্ছে দুই দিন আগে দুষ্কৃতকারীরা তাকে কুপিয়ে হত্যা করে লাশ নদীর পাড়ে ফেলে রেখে যায়। লাশের গায়ে একাধিক কোপের চিহ্ন রয়েছে।

  • নিসচা চট্টগ্রাম উত্তর জেলা শাখার উদ্যোগে  রাউজানে  পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

    নিসচা চট্টগ্রাম উত্তর জেলা শাখার উদ্যোগে রাউজানে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

    মহিউদ্দিন চৌধুরী।
    নিজস্ব প্রতিনিধি।।
    চট্টগ্রামের রাউজান পৌরসভার মুন্সীর ঘাটার আগে বিপ্লবী মাষ্টার দ্যা সূর্য সেন গেইট থেকে কাগতিয়া সড়ক হয়ে সৃজনি উচ্চ বিদ্যালয় পর্যন্ত (রাউজান পৌরসভার ৬নং ওয়ার্ড) ও রাউজানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রাস্তার ময়লা আর্বজনা ও ডাস্টবিনে ফেলে রাখা ময়লা আবর্জনা পরিষ্কার করেছেন নিসচা চট্টগ্রাম উত্তর জেলা শাখা। এতে এলাকা বাসির প্রশংসায় ভাসছেন নিসচা কর্মীরা।

    ১১ আগষ্ট ২০২৪ইং রবিবার বিকাল ৪ টা হতে রাত ৮ টা পর্যন্ত চলে ময়লা আবর্জনা পরিচ্ছন্নতার কাজ।

    দেশের ক্লান্তিলগ্নে পৌরসভার কাজ বন্ধ থাকায় ডাষ্টবিনের ময়লা আবর্জনা পরিচ্ছন্নতা কর্মী দায়িত্ব পালন না করাই প্রায় ৪-৫ দিনের ময়লা পরে আছে এসব স্থানে নিসচা চট্টগ্রাম উত্তর জেলা শাখার কর্মীরা এ বিষয়ে খবর পেয়ে আজ দ্রুত পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালনের উদ্যাগ গ্রহন করে।

    নিসচা চট্টগ্রাম উত্তর জেলা শাখার আহ্বায়ক জয় দাশ গুপ্ত বলেন, দেশের এই ক্লান্তিলগ্নে অনেক চেষ্টার পরেও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী খুঁজে না পেয়ে আমরা নিসচা সদস্যরা নিজেরা পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করার সিদ্ধান্ত নিয়েছি।

    এসময় গুরুত্ব পূর্ণভুমিকা পালন করেন, বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজসেবক, বিকাশ দাশ গুপ্ত তিনি,নিসচা চট্টগ্রাম উত্তর জেলা শাখার প্রধান পৃষ্ঠপোষক ও উপদেষ্টা এবং নিসচা কেন্দ্রীয় কমিটির কার্যকরি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। জানা যায়, তিনি রাউজান পৌরসভা নির্বাচন ২০২১ এ রাউজান পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক স্বতন্ত্র কাউন্সিলর পদপ্রার্থী ছিলেন, করোনা কালিন সময়ে অসহায় মানুষকে ত্রান সহায়তা প্রধান সহ বিভিন্ন সামাজিক কাজে নিজেকে সব সময় নিয়োজিত রাখেন।

    সাবেক এই স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী বিকাশ দাশ গুপ্ত বলেন, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এর নির্দেশে সারা বাংলাদেশে ১২০টিরও বেশি শাখা একযোগে সড়কে ট্রাফিক পুলিশের ভুমিকা পালন করছে ও ময়লা আর্বজনা পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালনসহ সড়কে শৃঙ্খলা আনায়ন ও যানজট নিরসনে যারা কাজ করছেন তাদের কোমল পানিও খাদ্য বিতরণ সহ নানা মুখি উদ্যোগ নিয়ে কাজ করে যাচ্ছে, আমাদের সকলের দায়িত্ব নিজ অবস্থান থেকে দেশের জন্য কাজ করে যাওয়া।

    এ সময় উপস্থিত থেকে আবর্জনা পরিস্কার পরিচ্ছন্নতা কাজে ভুমিকা রাখেন, নিসচা চট্টগ্রাম উত্তর জেলা শাখার আহ্বায়ক জয় দাশ গুপ্ত, কার্যকরি সদস্য অন্তর দাশ, প্রকাশ দে,পার্থ দাশ, জয়ন্ত দাশ গুপ্ত গাড়ীচালক মোঃ সাজু প্রমুখ।

    এছাড়াও চট্টগ্রামের বিভিন্ন মোড়ে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন ও পরিষ্কার পরিচ্ছন্নতায় অংশগ্রহণ করেছে নিসচা চট্টগ্রাম উত্তর জেলা শাখা।

  • আজ থাকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ পূর্ণমাত্রায় চালু

    আজ থাকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ পূর্ণমাত্রায় চালু

    শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:
    আজ মঙ্গলবার (১৩ আগস্ট ২০২৪ খ্রি.) পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
    জনগণের আস্থা অর্জন করা জাতীয় জরুরি সেবা ৯৯৯ পূর্ণমাত্রায় চালু হয়েছে।
    ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রাজধানীর অনেক থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুড়িয়ে দেওয়া হয় পুলিশের কাজে ব্যবহৃত গাড়িও। অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম ও নথি লুট করা হয়। এরপর পুলিশি ব্যবস্থা প্রায় ভেঙে পড়ে। বন্ধ হয়ে যায় পুলিশি সেবা।
    এ ছাড়া পুলিশে সংস্কারের ১১ দফা দাবিতে আন্দোলন শুরু করেন পুলিশ সদস্যদের একাংশ। দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি পালন করেন তাঁরা। এরই মধ্যে গতকাল রোববার রাতে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠক হয় আন্দোলনরত পুলিশ সদস্যদের। বৈঠক শেষে তাঁরা কর্মবিরতি প্রত্যাহারে ঘোষণা দেন।

  • বাবুগঞ্জে মা*দক ব্যাবসার ঘটনাকে কেন্দ্র করে যুবদল কর্মীর হাতে নিহ*ত বৃদ্ধ

    বাবুগঞ্জে মা*দক ব্যাবসার ঘটনাকে কেন্দ্র করে যুবদল কর্মীর হাতে নিহ*ত বৃদ্ধ

    কে এম সোহেব জুয়েল ঃ মাদক ব্যাবসার ভাগাভাগিকে কেন্দ্র করে যুবদল নেতা ও তার সহযোগী লোকজনের হামলার স্বীকার হয়ে সুলতান হাওলাদার ৬৫ নামের এক বৃদ্ধের মৃত্যুর হয়েছে বলে অভিযোগ উঠেছে।

    ওই বৃদ্ধের মৃত্যুদেহ গতকাল সোমবার ১২ আগষ্ট পোষ্টমার্টাম শেষে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে থেকে নিয়ে এসে নিজ বাড়িতে দাফন করা হয়েছে বলে পরিবার সুত্রে যানা গেছে।

    ১১ আগষ্ট রবিবার বেলা পৌনে ১২ টার দিকে বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ঘটক চর গ্রামে এমন ঘটনা ঘটে। স্হানীয় সুত্রে জানাগেছে নিহতের ছেলে মনিরুজ্জামান জুয়েল অসৎ সঙ্গের সাথে জড়িয়ে পরে মাদক ব্যাবসায় ধাবিত হয়ে পরেন। ৫ আগষ্ট শেখ হাসিনার পতনের পর রবিবার ১১ আগষ্ট বেলা পৌনে ১২ দিকে জুয়েলের কাছে মাদক ব্যাবসার ভাগ চাইতে বাড়িতে যান বকশির চর গ্রামের সেকান্দার ডাক্তারের ছেলে উপজেলা যুবদলের সদস্য সচিব ওবায়দুল ও তার সহযোগি হাকিম মাষ্টারের তিন ছেলে সোহেল, জুয়েল,মনির ও রহমান শিকদারের পুত্র আলামিন সহ বেশ কয়েক জন। এ নিযে জুয়েলের বৃদ্ধ বাবা সুলতান হাওলাদারের সাথে কথা কাটাকাটি হয় এবায়দুল ও তার সহযোগীদের। কথা কাটাকাটি এক পর্যায় জুয়েলের বৃদ্ধ বাবাকে মারধর করে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিলে ঘটনা স্হানেই বৃদ্ধের মৃত্যু হয় বলে জানিয়েছেন বৃদ্ধের পরিবারের লোকজন।

    অপর দিকে নিহতের ছেলে মনিরুজ্জামান জুয়েলের স্ত্রী সাদিয়া আফরিন জানান, তার স্বামী অনেক আগেই মাদকের ব্যাবসা ছেড়ে দিয়ে ইজিবাইক চালিয়ে সংসার চালাতে চেষ্টা করলেও কিন্তু তার পিছু ছারচেননা যুবদল নেতা ও তার সহযোগীরা। তাকে দিয়ে মাদক ব্যাবসা করানোর অপচেষ্টায় তার পিছু লেগেই আছেন তারা। এতে রাজি না হলে জুয়েলের ব্যাটারি চালিত ইজিবাইকে ইয়াবা রেখে পুলিশের হাতে ধরি দেয় তারা।

    তিনি আরো বলেন, গত ৫ আগষ্ট শেখহাসিনা সরকার পতনের পর পুনরায় জুয়েলকে দিয়ে মাদক ব্যাবসা চালানোর জন্য মরিয়া উঠেন এবায়দুল ও তার সহযোগিরা তারি ধারাবাহিকতা ১১ আগষ্ট রবিবার বেলা ১১ দিকে তার (জুয়েলের) বাড়িতে আসেন তারা। এ নিয়ে জুয়েলের বাবা সুলতান হাওলাদারের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পরে এবায়দুল ও তার সহযোগিরা বৃদ্ধ সুলতানকে মারধর করে মাটিতে ধাক্কা দিয়ে ফেলিয়ে দেয় এ ঘটনায় বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন জুয়েলের স্ত্রী সাদিয়া সহ তার পরিবারের লোকজন। এ ঘটনায় বরিশাল বিমান বন্দর থানায় হত্যা মামলার প্রস্হতির কথা জানিয়েছেন নিহতের পুত্র জুয়েল।

  • লা*শ হয়ে ফেরা সাজু পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় 

    লা*শ হয়ে ফেরা সাজু পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় 

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় 

    সাজু মিয়া (২৬)। বাড়ি পঞ্চগড়। সন্তান সম্ভাবা স্ত্রীকে রেখে জীবিকার তাগিদে গাজীপুরে যান জুলাই মাসের ২৪ তারিখে। সারা দেশে সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলন শুরু হলে তাতে যোগ দেন সাজু মিয়া। বাড়ি থেকে আসার তিন দিনের মাথায় তার স্ত্রীর কোলজুড়ে আসে এক পুত্র সন্তান। নাম রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদের নামানুসারে আবু সাঈদ। কিন্তু সেই সন্তানের মুখ আর দেখা হলো না তার। বাড়িতে ফিরলেন লাশ হয়ে। 

    সোমবার (১২ আগস্ট) বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় সাজু মিয়াকে। এর আগে রোববার (১১ আগস্ট) দিবাগত রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সাজু মিয়া আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ হন গত ৫ আগস্ট। তার মৃত্যুতে গ্রামের বাড়িতে বইছে মাতম। নবজাতক সন্তান নিয়ে দিশেহারা তার স্ত্রী শারমিন আক্তার।

    সাজু মিয়ার বাড়ি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের টোকরাভাষা মিরপাড়া গ্রামে। বাবার নাম আজাহার আলী। চার ভাই-বোনের মধ্যে সাজু ছিলেন সবার বড়। তিনি গাজীপুরের একটি টেক্সটাইল মিলে চাকরি করে সংসার চালাতেন।

    সাজু মিয়া ২০১৫ সালে স্থানীয় একটি বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। এরপর অভাবের সংসারের হাল ধরতে টেক্সটাইল মিলে কাজ শুরু করেন। তিনি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের গণঅধিকার পরিষদের অঙ্গসংগঠন শ্রমিক অধিকার পরিষদের পঞ্চগড় জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্বেও ছিলেন

    সোমবার বিকেলে সাজু মিয়ার বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির উঠোনে রাখা হয়েছে সাজুর লাশ। শেষ বারের মতো তাকে দেখতে আসেন আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে পরিবেশ। বিলাপ করছেন তার দুই বোনসহ ও মা-বাবা। ঘরের ভেতর ১৬ দিন বয়সি ছেলেকে নিয়ে বসে আছেন তার স্ত্রী।  

    কান্নারত অবস্থায় তিনি বলেন, এই ছোট বাচ্চাকে নিয়ে কোথায় যাবো আমি, আমার ছেলেকে কে মানুষ করবে? আমি বিচার চাই, আমার স্বামীর খুনিদের বিচার চাই।

    জানা গেছে, গত ৫ আগস্ট সরকার পতনের দাবিতে গাজীপুরের মাওনা থেকে একটি মিছিল বের হয়। সেই মিছিলে বন্ধুদের সঙ্গে নিয়ে যোগ দিয়েছিলেন সাজু মিয়া। মাওনা থেকে ছাত্রজনতা মিছিলটি নিয়ে গণভবনের দিকে রওনা হয়। ওই সময় ময়মনসিংহ থেকে সাতটি পিকআপে করে আসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি করা হয়। এ সময় দুই দফা সাজুর পিঠে গুলি লাগে। এতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

    সাজুর বাবা আজহার আলী বলেন, সাজু এই সংসার চালাতো। এখন কে এই পরিবারের হাল ধরবে। ছেলেটা আমার তার সন্তানের মুখ দেখার জন্য হাসপাতালে ছটফট করেছিলো, কিন্তু দেখতে পারলো না। বারবার বলেছিলো- আমি বাঁচবো না আমার ছেলেকে একবার দেখতে চাই। আমরা তাকে তার ছেলের মুখ দেখাতে পারিনি।

    সাজুর মা বলেন, হাসপাতালে থেকে ফোনে আমার ছেলে আমাকে বলেছিলো- কান্না করিও না মা, তোমার ছেলে শহীদ হবে। তুমি শহীদের মা হবা। শুধু আমার ছেলেকে দেখে রেখো, মানুষের মতো মানুষ করো।

    পঞ্চগড় জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মাহফুজার রহমান বলেন, এটি একটি হৃদয় বিদারক ঘটনা। সন্তানের মুখ দেখারও সুযোগ পাননি আমাদের সহযোদ্ধা সাজু। আমরা অনুরোধ করবো সকলেই যেন তার পরিবারের খোঁজ রাখেন এবং দাবি থাকলো এই হত্যাকাণ্ডের বিচার যেন দ্রুতই করা হয়।

  • শরণখোলায় দেশের ডাক’র প্রতিনিধি নাজমুল শেখ ওপর সন্ত্রা*সী হাম*লা

    শরণখোলায় দেশের ডাক’র প্রতিনিধি নাজমুল শেখ ওপর সন্ত্রা*সী হাম*লা

    এস.এম. সাইফুল ইসলাম কবির,বিশেষ প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক নাজমুল ইসলাম শেখ গুরুতর আহত হয়েছেন। তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নাজমুল ঢাকা থেকে প্রকাশিত দৈনিক দেশের ডাক পত্রিকার শরণখোলা প্রতিনিধি হিসেবে দায়ীত্ব পালন করছেন।

    আহত সাংবাদিক নাজমুল শেখ জানান, পেশাগত দায়ীত্ব পালন করে সোমবার সন্ধ্যায় তাফালবাড়ি বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এসময় উপজেলার চালিতাবুনিয়া গ্রামের আজীজ পিয়নের ছেলে আলাউদ্দীনের নেতৃত্বে ৪/৫ জন সন্ত্রাসী তার উপড় হামলা চালায়।

    গুরুতর আহত অবস্থায় তাকে স্বজনরা শরণখোলা হাসপাতালে ভর্তি করেন। পূর্ব শত্রুতার জ্বের ধরে হামলা করা হয়েছে বলে ধারণা করেন তিনি।

    শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক পল্লব বিশ্বাস জানান, আহত সাংবাদিকের ডান হাতে,কানে ও বাম পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

  • লক্ষ্মীপুরে সাংবাদিকদের সাথে জামায়াত ইসলামী নেতাকর্মীদের মতবিনিময়

    লক্ষ্মীপুরে সাংবাদিকদের সাথে জামায়াত ইসলামী নেতাকর্মীদের মতবিনিময়

    নাজিম উদ্দিন রানা:
    লক্ষ্মীপুরের জেলার কর্মরত সাংবাদিকদের সাথে জেলা জামায়াত ইসলামী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মতবিনিময় সভা করা হয়েছে । এসময়ে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে সাংবাদিকদের সম্মানে নৈশভোজের আয়োজন করে জেলা জামায়াতে ইসলামী ।

    জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর এর সেক্রেটারী ডক্টর মুহাম্মদ রেজাউল করিম সভাপতিত্বে মতবিনিময় ও নৈশভোজে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের আমীর এস ইউ এম রুহুল আমিন ভূইয়া, নায়েবে আমীর এ আর হাফিজ উল্যা, সেক্রেটারী মাওলানা ফারুক হোসাইন নুরনবী, সহকারী সেক্রেটারি মাওলানা মো: নাসির উদ্দীন ও এডভোকেট মহসিন কবির মুরাদ,শহর আমীর এডভোকেট আবুল ফারাহ্ নিশান, লক্ষ্মীপুর বারের সাবেক সভাপতি এডভোকেট শাহাদাত হোসেন, জেলা ছাত্র শিবির সভাপতি এমরান পাটোয়ারী ও সেক্রেটারি মো: ফরিদ উদ্দিন, শহর জামায়াতের সেক্রেটারী মাওলানা মোঃ জহিরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

    এসময় প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলসহ জেলার কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।