Blog

  • বাআঁচড়ায় বিএনপির অবস্থান কর্মসূচি

    বাআঁচড়ায় বিএনপির অবস্থান কর্মসূচি

    আজিজুল ইসলাম, বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা: ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে সারা দেশের ন্যায় শার্শার বাগআঁচড়ায় অবস্থান কর্মসূচি পালন করেছে স্থানীয় ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

    বুধবার (১৪ আগস্ট) সকাল থেকে বাগআঁচড়া ময়ুরী সিনেমা হলের সামনে শার্শা উপজেলা বিএনপির সদস্য ও বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে দিনব্যাপী এই কর্মসূচি পালন করেছে তারা। এর আগে খন্ড খন্ড মিছিল নিয়ে অবস্থান নিতে থাকেন নেতাকর্মিরা। এসময় বিভিন্ন শ্লোগানে মুখরিত হয়ে উঠে বাগআঁচড়া বাজার এলাকা।

    অবস্থান কর্মসুচিতে এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন বাবু, মোনায়েম হোসেন, আবু তাহের, জামাল উদ্দিন ও হোসেন বাবলু,কায়বা ইউনিয়ন বিএনপির আহবায়ক শাহারিয়ার কবির মুকুল, শার্শা উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক কবির হোসেন,স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব ওসি উদ্দিন, যুগ্ম আহবায়ক তৈাহিদ হোসেন,শার্শা উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, ছাত্রদল নেতা আরজু।

    এছাড়াও বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    এ সময় নেতাকর্মীরা সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি করে হত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

  • নলছিটিতে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষো*ভ মিছিল অনুষ্ঠিত

    নলছিটিতে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষো*ভ মিছিল অনুষ্ঠিত

    ঝালকাঠি প্রতিনিধি: মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার( ১৫ আগষ্ট) সকালে নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

    নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় থেকে মিছিল শুরু হয়ে নলছিটি শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষন শেষে সেলিম চত্বরে মিছিল সমাপ্তি করা হয়। এসময় নেতাকর্মীরা আওয়ামী বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

    তারা জানান, পরাজিত শক্তি আওয়ামী লীগ এখন বিভিন্ন দেশ বিরোধী যড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ১৫ আগষ্টকে ঘিরে তারা সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা করছে। তাদের প্রতিহত করতে নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল রাজপথে অবস্থান করবে।

    এসময় উপস্থিত ছিলেন, নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদুল আলম মান্না,সদস্য সচিব সাইদুল কবির রানা,নলছিটি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুজন খান,নলছিটি সরকারি ডিগ্রি কলেজের আহবায়ক রাকিব গাজী প্রমুখ।

  • নলছিটিতে গনহ*ত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচী

    নলছিটিতে গনহ*ত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচী

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    নলছিটি পৌরসভার শহীদ সেলিম চত্বরে আজ তারুণ্যের নলছিটি ইয়ুথ অর্গানাইজেশনের নেতৃত্বে শিক্ষার্থীরা গনহত্যার বিচারের দাবিতে একটি অবস্থান কর্মসূচী পালন করেছে। এই কর্মসূচীতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন শ্লোগানে মুখরিত করে তাদের দাবি জানায় নতুনভাবে নলছিটি গড়ে তোলার।

    জুলাই মাসে স্বৈরাচারী হাসিনা সরকার কর্তৃক নির্বিচারে শতশত শিক্ষার্থীকে গুলি করে হত্যা করা হয়। এই নৃশংস ঘটনার প্রতিবাদ এবং এর সাথে জড়িত সকলের বিচারের দাবিতে শিক্ষার্থীরা একত্রিত হয়ে এই কর্মসূচী আয়োজন করে।

    কর্মসূচীতে বক্তব্য রাখেন তারুণ্যের নলছিটি ইয়ুথ অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা ও কনভেনর মোঃ খালেদ সাইফুল্লাহ। তিনি বলেন, “স্বৈরাচারী সরকারকে প্রতিহত করতে হলে আমাদের সকলকে একসাথে হতে হবে। গণতন্ত্রের পথে আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে।”

    তিনি আরও ঘোষণা করেন, “নলছিটি উপজেলা থেকে সকল ধরনের অপরাধ, মাদক, চাঁদাবাজি, দখলদারি, সন্ত্রাস, ও দুর্নীতি মুক্ত করে একটি সুন্দর ও নিরাপদ উপজেলা গড়াই আমাদের অঙ্গীকার। আমাদের নলছিটি হবে এমন একটি স্থান, যেখানে সবার অধিকার এবং মর্যাদা সুরক্ষিত থাকবে।”

    এসময় উপস্থিত ছিলেন মাহফুজুর রহমান তাহমিদ, লিমন হোসেন, মেহেরাব হোসেন রিফাত, দ্বীপ, মেহেদী, রামিম, সুমি, লিমা সহ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। এছাড়াও নলছিটি ডিগ্রি কলেজ, নলছিটি মার্চেন্টস স্কুলসহ অন্যান্য স্কুল কলেজের শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশ নেয়।

    শিক্ষার্থীরা দৃঢ়ভাবে ঘোষণা দেন, যতক্ষণ না হত্যাকারীদের বিচার সম্পন্ন হবে, ততক্ষণ তাদের এই আন্দোলন চলবে।

  • বাগেরহাটের ফকিরহাটে সেনাবাহিনীর উর্দ্ধতন কর্মকর্তাদের মতবিনিময় সভা

    বাগেরহাটের ফকিরহাটে সেনাবাহিনীর উর্দ্ধতন কর্মকর্তাদের মতবিনিময় সভা

    শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:সরকার পরিবর্তনের পর জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণের অংশ হিসেবে সার্বিক বিষয় নিয়ে মন্দির কমিটির নেতৃবৃন্দ সহ সুশীল সমাজের সাথে মতবিনিময় করেছেন ২৮ পদাতিক বরিশাল সেনানিবাসের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জোবায়ের হাসনাস।
    বৃহস্পতিবার বেলা ১১ টায় ফকিরহাট কেন্দ্রীয় কালি মন্দির চত্ত্বরে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তাবৃন্দ, বাগেরহাট জেলা পুলিশ সুপার, আবুল হাসনাত খান (পিপিএম), উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম শামীম, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ ওয়াহিদুজ্জামান বাবু, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোতোষ রায় কেষ্ট, সাধারন সম্পাদক সুমন ধর, হিন্দু, বৌদ্ধ খিষ্ট্রান ঐক্য পরিষদের সভাপতি মরারী মোহন পাল, ফকিরহাট কেন্দ্রীয় কালি মন্দিরের সভাপতি তাপস কুমার বিশ্বাস, সাধারন সম্পাদক প্রশান্ত মোদক বাবু, কোষাধ্যক্ষ অশোক কুমার ঘোষ, বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি শেখ সিরাজুল ইসলাম সহ অন্যান্যরা।
    মতবিনিময়ে বিগ্রেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জোবায়ের হাসনা বলেন, ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে সরকার পরিবর্তন হয়েছে। তাই হামলা ভাংচুর রক্ষা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহবান জানান। তিনি আরো বলেন, এখন ধীরে ধীরে সব ঠিক হয়ে আসছে। সংখ্যালঘু ও তাদের উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। অগ্নিসংযোগ, লুটপাট, জমিদখল নিয়ন্ত্রণে আসছে। চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন এবং হাট-বাজার দখল করলে সাথে সাথে সেনাবাহিনী কিংবা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেবেন। একাজে আপনাদের সহযোগিতা কামনা করছি।
    এছাড়াও এদিন কর্মকর্তাগন বিভিন্ন মন্দির সহ বিভিন্ন এলাকা পরিদর্শণ ও মতবিনিময় করেন। # ##** ছবি সংযুক্ত আছে ** ## **

  • ঘাটাইলে মন্দির পরিদর্শন করলেন বিএনপি নেতারা

    ঘাটাইলে মন্দির পরিদর্শন করলেন বিএনপি নেতারা

    মোঃ রায়হান মিয়া ঘাটাইল প্রতিনিধি
    সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মন্দির পরিদর্শন করেছেন বিএনপি নেতৃবৃন্দ।

    বুধরার বিকালে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট ওবায়দুল হক নাসির নেতাকর্মীদের সাথে নিয়ে ঘাটাইল পৌর এলাকায় হরিমন্দির পরিদর্শন করেন।

    এসময় উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা হিন্দু বৈদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সভাপতি অধীর চন্দ্র শাহা,ঘাটাইল উপজেলা বিএনপি সভাপতি মো: সিরাজুল হক সানা, ঘাটাইল উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বেলাল হোসেন, পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ করিম,পৌর বিএনপি সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন হেলালসহ ঘাটাইল উপজেলা,পৌর বিএনপির সহযোগী সংগঠন ও অঙ্গর সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

  • জীবননগর বিএনপির উদ্যোগে ”অবস্থান কর্মসূচি”

    জীবননগর বিএনপির উদ্যোগে ”অবস্থান কর্মসূচি”

    আল আমিন মোল্লা,
    জীবননগর প্রতিনিধি।।
    বুধবার( ১৪ আগস্ট) বিকালে জীবননগর বাসস্টান মুক্তমঞ্চে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে” ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী ও খুনি হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবিতে বিএনপির অবস্থান কর্মসূচি পালন করে। এ সময় উপস্থিত ছিলেন, প্রধান অতিথি: জীবননগর থানা বিএমপির সংগ্রামী সভাপতি :আনোয়ার হোসেন খোকন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন : জীবননগর থানা বিএমপির সংগ্রামী সাধারণ সম্পাদক : শাহজাহান আলী
    জীবননগর থানা বিএনপির সংগ্রামী সিনিয়র সহ-সভাপতি : আবুল কালাম আজাদ, জীবননগর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক : আয়নাল হোসেন,
    জীবননগর পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি: তাজুল ইসলাম,
    জীবননগর পৌর বিএনপির সিনিয়র সাধারণ সম্পাদক : শফি উদ্দিন,
    জীবননগর সীমান্ত বিএমপির সভাপতি : ওসমান গনি, জীবননগর সীমান্ত বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক : বদর উদ্দিন বদল,
    জীবননগর উথলি ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি :সেলিম রেজা,
    কেডি কে ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি : মনোয়ার হোসেন মাস্টার,

    জীবননগর পৌর বিএনপির সংগ্রামী সভাপতি : শাহাজান কবির, জীবননগর পৌর বিএনপির সংগ্রামী সাধারন সম্পাদক : শামসুজ্জামান ডাবলু,

    জীবননগর থানা সেক্রেটারি : কামরুল ইসলাম,

    জীবননগর পৌর যুবদলের সভাপতি : হযরত আলী, জীবননগর পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক : মনির হোসেন,

    জীবননগর থানা ছাত্রদলের সভাপতি : জিল্লুর রহমান, জীবননগর থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক : রিমন হোসেন,

    জীবননগর পৌর ছাত্রদলের সভাপতি : রাসেল হোসেন,

    এছাড়াও উপস্থিত ছিলেন, আনার হোসেন, সাকিব হোসেন,রাসেল,সাইদুর, ইত্যাদি।

  • নড়াইলে চলমান সহিংসতার ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের অবস্থান কর্মসূচি অনুষ্টিত

    নড়াইলে চলমান সহিংসতার ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের অবস্থান কর্মসূচি অনুষ্টিত

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি

    নড়াইলে চলমান সহিংসতার ও নৈরাজ্যের প্রতিবাদে জেলা যুবদলের অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বুধবার দুপুরে শহরের পুরাতন বাসটার্মিনালে থেকে এ উপলক্ষ একটি বিক্ষোভ মিছিল শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এসে শেষ হয়। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, জেলা যুবদলের সভাপতি মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম।
    এ সময় আরো বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি আসাদুজ্জামান জামান, যুগ্ম-সম্পাদক আলী হাসান, বিএনপি নেতা রিয়াজুল ইসলাম টিংকু, মফিজুর রহমান জমাদ্দার, জেলা কৃষক দলের আহ্বায়ক নবীর হোসেন, জেলা শ্রমিক দলের সভাপতি সাইদুজ্জামান আমল, লোহাগাড়া উপজেলা যুবদলের সভাপতি খান মাহমুদ আলম, লোহাগড়া পৌর যুবদলের সভাপতি নজরুল ইসলাম, লোহাগড়া উপজেলা কৃষক দলের সভাপতি আলম মোল্লা,লোহাগড়া শ্রমিক দলের সভাপতি আখতার হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তাইবুল ইসলাম, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ রুবায়াৎ তুরশেদ শিথীল প্রমূখ।এসময় দলীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

  • মোরেলগঞ্জে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর প্রথম মৃ*ত্যু বার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

    মোরেলগঞ্জে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর প্রথম মৃ*ত্যু বার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

    শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:
    বাগেরহাটের মোরেলগঞ্জে সারা দেশের ন্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন সাবেক এমপি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।বুধবার (১৪ আগস্ট)এ উপলক্ষে উপজেলার বিভিন্ন মসজিদে   আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ জামায়তে মুফাসসিরিন, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন, বাংলাদেশ মুফাসসির পরিষদ, বাংলাদেশ ছাত্র কল্যাণ পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের উদ্যোগে অনুরূপ কর্মসূচির আয়োজন করা হয়। পস্চিম সরালিয়া আল আকসা জামে মসজিদে আছর নামাজ বাদ আলোচনা ত্ত দোয়া মাহফিল অনুস্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন মোরেলগন্জ লতিফিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার আরবি প্রভাষক মুফাসিরে কোরান হযরত মাত্তলানা মোহাম্মদ তরিকুল ইসলাম সাহেব . সার্বিক পরিচালনা করেন মসজিদ সভাপতি জামায়াত নেতা জাহাংগীর হোসেন নাসির. মাত্তলানা মাহাফুজুর রহমান . মাত্তলানা মেহেদী হাসান . পেশ ইমাম মাত্তলানা মনিরুল ইসলাম সভাপতিত্বো করেন মনিরুজ্জান মনির। বক্তব্য রাখেন পৌরসভার শিবিরের সভাপতি মুহাম্মদ তাত্তহিদুল ইসলাম। এদিকে মোরেলগঞ্জ বাস স্ট্যান্ড ব্যবসায়ীদের আয়োজনে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় মোরেলগঞ্জ টাউন জামে মসজিদে সন্ধ্যা ৭টায় আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ সময়  প্রধান আলোচনা করবেন মোরেলগঞ্জ টাউন জামে মসজিদের খতিব, মাওলানা মোঃ আব্দুল মালেক আকন।এদিকে আগামী ১৬ আগস্ট জুম্মাবাদ খুলনার দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গনে অবস্থিত সিদ্দিকীয়া জামে মসজিদের মুসলি­দের উদ্যোগে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন সিদ্দিকীয়া জামেয়া-ই মাদানীয়া ট্রাস্টের চেয়ারম্যান শামীম সাঈদী। আগামী ২৪ আগস্ট (শনিবার) মাদ্রাসার উদ্যোগে অনুরূপ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, বগুড়া, পিরোজপুর ও সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ জমিয়তে মুফাসসিরিন, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন, বাংলাদেশ মুফাসসির পরিষদ, বাংলাদেশ ছাত্র কল্যাণ পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের উদ্যোগে অনুরূপ কর্মসূচির আয়োজন করা হয়েছে।। 
    ১৯৪০ সালের ২ ফেব্র“য়ারি পিরোজপুর জেলার ইন্দুরকানী গ্রামে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী জন্মগ্রহণ করেন। তার পিতা মাওলানা ইউসুফ সাঈদী যিনি একজন স্বনামধন্য ইসলামী পন্ডিত এবং ফুরফুরা দরবার শরীফের খলিফা ছিলেন। তার মায়ের নাম গুলনাহার বেগম।
    উলে­খ্য, কারাবন্দি অবস্থায় ২০২৩ সালের ১৩ আগস্ট দুপুরে গাজীপুরের কাশিমপুর কারাগারে অসুস্থতার কথা বলে কারা কর্তৃপক্ষ পরিবারকে না জানিয়ে আল্লামা সাঈদীকে শহিদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। শারীরিক জটিলতা বিবেচনা করে আল্লামা সাঈদীকে ঢাকায় উন্নত চিকিৎসার পরামর্শ দেন চিকিৎসকরা। ওই দিনই কারা কর্তৃপক্ষ তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভর্তি করার জন্য নিয়ে আসেন। এ সময় তিনি কারারক্ষীদের কাঁদে ভর দিয়ে এ্যাম্বুলেন্স থেকে নামেন এবং হাত উঁচু করে জাতীয় উদ্দেশ্যে মিষ্টি মধুর হাসি দিয়ে সালাম দেন। তবে পরিবারের সাথে তাকে দেখা করার সুযোগ দেওয়া হয়নি। ১৪ আগস্ট রাত ৮টা ৪০ মিনিটে পিজি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
    হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডাঃ এস এম মোস্তফা জামান ষড়যন্ত্র করে তাঁকে হত্যা করেছে বলে ওই সময় পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়।

  • শোক দিবসের নামে ১৫ আগস্ট আ’লীগের নৈ*রাজ্য রোধে রাঙ্গাবালীতে যুবদলের বিক্ষো*ভ কর্মসূচী 

    শোক দিবসের নামে ১৫ আগস্ট আ’লীগের নৈ*রাজ্য রোধে রাঙ্গাবালীতে যুবদলের বিক্ষো*ভ কর্মসূচী 

    রফিকুল ইসলাম :
    রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
    সারা বাংলাদেশে ১৫ আগস্ট শোক দিবসের নামে আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার যে নীলনকশা করেছে তার প্রতিবাদে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সকল ইউনিয়নে যুবদলের বিক্ষোভ সমাবেশ পালন করা হয়েছে।  বুধবার সন্ধ্যা ৭:০০ টায় উপজেলা বিএনপির কার্যালয় হতে একটি মিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় এসে শেষ হয়।  উপজেলা যুবদলের নেতৃত্বে এতে ৬ টি ইউনিয়নের অন্তত ৩ হাজার নেতাকর্মী অংশ নেয়। এই অবস্থান কর্মসূচী ১৬ আগস্ট পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানা গেছে।

    উপজেলা যুবদলের সদস্য সচিব নিয়াজ আকন বলেন, ছাত্র-জনতা ও সকল রাজনৈতিক দলের আন্দোলনে স্বৈরাচারী হাসিনার পতন হয়েছে। বাংলাদেশ থেকে একটি শাসক বার বার পালিয়ে যায় সেই শাসকের নাম হাসিনা, কারন সে খুনি।  রাঙ্গাবালীতে বিএনপির নানা সময়ের দলীয় কার্যক্রম পরিচালনা করতে দেয়নি আওয়ামী লীগের গুন্ডারা। তাই এই আগস্ট মাসে তাদের কোন শোকসভা অনুষ্ঠিত হতে পারে না, এ মাসের ছাত্র-জনতা এ দেশকে নতুন করে স্বাধীন করেছে তাই এ মাসে কোন সুখ নয়, এটা আমাদের আনন্দ উদযাপনের মাস। ১৫ আগস্ট শোক দিবসের নামে সারাদেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রম করবে আওয়ামীলীগ। এটি প্রতিহত করতে রাজপথে ১৬ আগস্ট পর্যন্ত মাঠে থাকবে উপজেলা যুবদলের নেতা কর্মী সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

  • হ*ত্যাকারীদের দৃষ্টান্তমূলক শা*স্তির দাবিতে লক্ষ্মীপুরে  বিএনপির বিক্ষো*ভ মিছিল

    হ*ত্যাকারীদের দৃষ্টান্তমূলক শা*স্তির দাবিতে লক্ষ্মীপুরে বিএনপির বিক্ষো*ভ মিছিল

    নাজিম উদ্দিন রানা:বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি আখ্যা দিয়ে শেখ হাসিনা ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

    বুধবার (১৪ আগস্ট) বিকেলে শহরে উত্তর তেমুহনী ট্রাফিক চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি দক্ষিণ তেমুহনী ট্রাফিক চত্বর গিয়ে প্রতিবাদী বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।

    বিক্ষোভ মিছিলে ছিলেন জেলা জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু,ও বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান।

    বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন,বিএনপি নেতা অ্যাডভোকেট হাফিজুর রহমান, মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন,সদস্য সচিব আব্দুল আলীম হুমায়ুন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সৈয়দ রশীদুল হাসান লিংকন,জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট মহসিন কবির স্বপন,সহ-সভাপতি পলাশ,জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক,বিসিক সহেল সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ,জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।