Blog

  • পুঠিয়ায় প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন 

    পুঠিয়ায় প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন 

    পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ

     

    পুঠিয়ায় অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন করেছে নন্দনপুর উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা। বৃহস্পতিবার (১৫ আগষ্ট) সকাল ১০ টায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এছাড়াও মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয় উক্ত বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা। মানববন্ধন চলাকালে নন্দনপুর উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন বেশ কয়েকজন ছাত্রছাত্রীরা জানায়, প্রধান শিক্ষক স্যার আমাদেরকে টেস্ট পরীক্ষায় ফেল করিয়ে প্রতি সাবজেক্টে এক হাজার টাকা করে জোরপূর্বক নিতেন। টাকা না দিলে পরীক্ষা দিতে দিবে না বলে হুমকিও দিতেন। তিনি ঠিকমত ক্লাসে আছেন না। আইসিটি ক্লাস না করিয়ে প্রত্যেকের কাছ থেকে আড়াইশো টাকা করে নিতেন। মানববন্ধন কর্মসূচিতে অংশ নেওয়া উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোজাম্মেল হক বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোয়ার হোসেন (মিম) আমাদের সবাইকে খুব চাপে রাখেন। অতিরিক্ত কাজ করিয়ে নেন। তার মনোনীত ব্যক্তিদের নিয়ে অফিস কক্ষে আড্ডা দিতেন। নিয়মিত বিদ্যালয়ে আসেন না। সহকারী শিক্ষক নজরুল ইসলামসহ একাধিক শিক্ষক বলেন, তার পছন্দের শিক্ষক মুরাদের সাথে সব সময় বিদ্যালয়ের বাইরে আড্ডা দিতেন। আমাদেরকে গুরুত্ব দিতেন না। নিয়মনীতির তোয়াক্কা না করে নিজের খেয়াল খুশি মত বিদ্যালয় পরিচালনা করতেন। এমনকি বিদ্যালয়ের কোনো হিসাব দেতেননা। যা খুশি তাই করতেন। আমাদের প্রকৃত যে ন্যায্য পাওনা সেটাও কখনোই তিনি দিতেন না। উক্ত বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আফরোজ হোসেন (ছুম্মা) এর স্ত্রী মাহবুবা আক্তার রুবি কান্না জড়িত কন্ঠে বলেন, আমার স্বামী বহুবছর এই স্কুলে সুনামের সাথে চাকুরি করেছেন। অথচ ওরা আমার স্বামীকে বহিষ্কার করেছে। এই বিষয়ে আমাদের কাছে দুটি মামলার রায় রয়েছে তবুও তারা আমার স্বামীকে স্কুলে ঢুকতে দেয়নি। পরে এই বিষয়ে টেনশনে আমার স্বামী অসুস্থ হয়ে মৃত্যুবরণ করে। আমি এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। উক্ত বিদ্যালয়ের জমিদাতা ও সাবেক পুঠিয়া উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মা বলেন, ওই প্রতিষ্ঠানের অনিয়ম-দুর্নীতির বহু ঘটনা রয়েছে কয়টি ঘটনা আপনাদেরকে বলবো। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোয়ার হোসেন মিম তিনি স্থানীয় শরিফ কাজির সাথে লিয়াজো করে প্রতিষ্ঠানে চরম অনিয়ম দুর্নীতি করেছে। এমনকি ফরম ফিলাপের টাকা ছাড়াও স্কুলের টেস্ট পরীক্ষায় ছাত্রদের ফেল করিয়ে প্রতিটি সাবজেক্টে অতিরিক্ত এক হাজার টাকা করে জোরপূর্বক নেওয়া হয়। প্রতিষ্ঠানটিতে কোন পত্রিকায় বিজ্ঞাপন না দিয়েও নিয়োগ দেয়া হয় কর্মচারী। বিদ্যালয়ের মার্কেট একজনের কাছে টাকা নিয়ে অন্য জনের কাছে দেওয়া হয় ভাড়া। ভারপ্রাপ্ত ওই প্রধান শিক্ষক অভিজ্ঞতা ছাড়াই বিগত সরকারের আমলে প্রধান শিক্ষকের পদ হাতিয়ে নিয়েছে। এছাড়াও সারাদিন বলে ওই প্রতিষ্ঠানের দুর্নীতির কথা শেষ হবে না। নন্দনপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোয়ার হোসেন মিম এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে, তার বিরুদ্ধে অভিযোর বিষয়টি অস্বীকার করেন। এ বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক শিক্ষা অফিসার লায়লা আক্তার জাহান বলেন, আমরা এখনো কোন অভিযোগ পাইনি। বিষয়গুলো ইচ্ছে করলে ম্যানেজিং কমিটি সমাধান দিতে পারে। তবে অভিযোগ যদি পাই তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

    মাজেদুর রহমান (মাজদার) 
    পুঠিয়া,  রাজশাহী। 

  • মহেশপুরে কালিগঞ্জ-জীবন নগর মহা-সড়কে ডাকাতি

    মহেশপুরে কালিগঞ্জ-জীবন নগর মহা-সড়কে ডাকাতি

    শহিদুল ইসলাম,
    মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-
    ১৪ই আগস্ট দিবাগত রাতে কালিগন্জ – জীবন নগর মহা-সড়কের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের পুরন্দরপুর- কৃষ্ণচন্দ্রপুর বাকাড়ার খাল ও বকুনডিয়া নামক স্থানে পৃথক পৃথক দুই জায়গায় রোডে গাছ ফেলে রোড আটকিয়ে ডাকাতি হয়েছে।
    তথ্যনুসন্ধানে জানা গেছে রাত ২টা থেকে ৩টা পর্যন্ত রোডে গাছ কেটে বেরিকেট দিয়ে এই ডাকাতি সংঘটিত হয় বলে জানা গেছে। সিরামিক কারখানার কাছে ও রাখালভোগা বকুনডিয়া ব্রীজের কাছে। ৪/৫ টি যাত্রীবাহি বাস ঢাকা পরিবহন থেকে ছিনিয়ে নগত অর্থ নেয়, একজন যাত্রী জানাই রয়েল পরিবহনের সুপার ভাইজারকে ডাকাত দল হাতে ধারালো অস্রদিয়ে কোপ দিলে সে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

  • ঘাটাইলে শেখ হাসিনার বিচা*রের দাবীতে  বিএনপি’র দু’গ্রুপের অবস্থান কর্মসূচি 

    ঘাটাইলে শেখ হাসিনার বিচা*রের দাবীতে বিএনপি’র দু’গ্রুপের অবস্থান কর্মসূচি 

    মোঃ রায়হান মিয়া , ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:

    বিদায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ছাত্র-জনতা গণহত্যার অভিযোগ।  হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবীতে অবস্থান কর্মসূচি পালন করছে ঘাটাইল উপজেলা বিএনপি।

    বৃহস্পতিবার বেলা ১১টায় সারাদেশের ন্যায় ঘাটাইল কলেজ মোড় বিজয় ৭১ চত্বরে বিএনপির চেয়ারপার্সোনের উপদেষ্ঠা সাবেক প্রতিমন্ত্রী  লুৎফর রহমান খান আজাদ তার কর্মী  সমর্থকদের নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। ঘাটাইল উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ আফজাল হোসেন এর সঞ্চালনায় উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হক সেন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন

    কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম, টাংগাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও ঘাটাইল পৌর সভার সাবেক মেয়র মঞ্জুরুল হক মঞ্জু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, উপজেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক মেহেরুন নাহার চৌধুরী লাকী, সাবেক ছাত্র নেতা শামীম মিয়া, পৌর যুবদলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম শহিদ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম দুলাল,  যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আরিফ সিদ্দিকী,  ছাত্র দলের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ সাগর, যুবদলের সাবেক আহবায়ক খুররম মাসুদ সিদ্দিকী, ছাত্রদলের সাবেক সভাপতি হাসানুজ্জামান তরুন, পৌর ছাত্র দলের সাবেক সভাপতি মুরাদ হাসান রুবেল ভূইয়া। 

    সাবেক প্রতিমন্ত্রী  লুৎফর রহমান খান আজাদ বলেন, আমি ঘাটাইল থেকে চারচারবারের নির্বাচিত এমপি। আমাকে ঘাটাইলবাসী ভালোবেসে বিজয়ী করেছিল। ঘাটাইলে আর কোন আওয়ামী ফ্যাসিবাদের ঠাই হবেনা।

    অপরদিকে ঘাটাইল উপজেলা বাসস্ট্যান্ড চত্বরে  কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য এডভোকেট ওবায়দুল হক নাসির তার কর্মী সমর্থকদের নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। ঘাটাইল উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক সানার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বেলাল হোসেন, ঘাটাইল পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ করিম, পৌর বিএনপি সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন হেলাল সহ উপজেলা বিএনপি, পৌর ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ বিএনপির অঙ্গ ও  সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

    কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য এডভোকেট ওবায়দুল হক নাসির বলেন, সন্ত্রাসীদের ঠাই আর ঘাটাইলে হবেনা। আওয়ামী সন্ত্রাসীদের সাথে থেকে যারা কাজ করে তারা বিএনপি’র সাথে নয়। তাদের ধরে সেনাবাহিনীর হাতে তুলে দেয়ার নির্দেশ  সমর্থকদের।

  • সাংবাদিকদের দাবি মেনে কাজ শুরু করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন

    সাংবাদিকদের দাবি মেনে কাজ শুরু করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন

    আরিফ রব্বানী।।
    ময়মনসিংহ প্রতিনিধিঃ
    অধিকার বঞ্চিত সাংবাদিকদের এক দফা দাবির প্রেক্ষিতে ময়মনসিংহ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য একযোগে সকল ধরণের কাজ শুরু করেছে। এর সুফল ভোগ করবেন লাখ লাখ মানুষ। প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মোঃ ইউসুফ আলী গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ঠিকাদারদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন। দ্রুত সময়ের মধ্যে নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য সকলকে কঠোর নির্দেশনা দেওয়া হয়। বেঁধে দেওয়া সময়ের মধ্যে কাজ শুরু এবং শেষ না করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়।

    প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, পরিবহন শাখার মহাব্যবস্থাপক শিউলী হরি, সচিব ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা সেঁজুতি ধর, প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা বুলবুল আহমেদ, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এস.এম. মাজহারুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা অসীম কুমার সাহা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জহুরুল হক, নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস, সমাজ কল্যাণ কর্মকর্তা উম্মে হালিমা, নির্বাহী প্রকৌশলী মোঃ জিল্লুর রহমান, মুহাম্মদ আজাহারুল হক ও মোঃ জসিম উদ্দিন, সহকারী সচিব মুহা. আমিনুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা কাঞ্চন কুমার নন্দী, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ মহব্বত আলী প্রমুখ বৈঠক করেন।

    কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর ফেলে রাখা কাজ দ্রুত সময়ের মধ্যে শুরু করার তাগিদ দিয়ে ঠিকাদার প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হয়। বেঁধে দেওয়া সময়ের মধ্যে কাজ শুরু না করলে সেই সব ঠিকাদারদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানান সিইও। বৈঠকে পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধনের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। নাগরিক সুবিধা নিশ্চিত করার এক দফা দাবি নিয়ে বুধবার দুপুরে সাংবাদিকরা মসিক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। সমন্বয়ক শাহ মোহাম্মদ রনি, স্বাধীন চৌধুরী, আলমগীর কবির উজ্জ্বল খান, মোঃ শিবলী সাদিক খান, মোঃ আজগর হোসেন রবীন, সজীব রাজভর বিপিন, আব্দুল কাদের চৌধুরী, মোঃ আজাহারুল আলম, জহর লাল দে প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় নগরীর প্রধান এলাকাসহ বিভিন্ন স্থানে ফেলে রাখা সড়ক ও ড্রেনের নির্মাণ কাজ দ্রুত শুরু করে নাগরিক দুর্ভোগ কমানোর বিষয়ে যৌক্তিক দাবি জানানো হয়েছিলো।

  • পটিয়া প্রেসক্লাব এর মাসিক সভায়  বাংলাদেশ শ্রীঘ্রই একটি বৈষম্য মুক্ত ও গনতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে

    পটিয়া প্রেসক্লাব এর মাসিক সভায় বাংলাদেশ শ্রীঘ্রই একটি বৈষম্য মুক্ত ও গনতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে

    পটিয়া প্রতিনিধি: পটিয়া প্রেস ক্লাবের কার্যকরী কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ১৫ আগষ্ট নোঙর রেস্টুরেন্টে বিকেলে পটিয়া প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি এটিএম তোহা সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম কাদের এর পরিচালনায় বক্তব্য রাখেন পটিয়া প্রেসক্লাব সহ-সভাপতি শফিউল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আনম সেলিম, অর্থ সম্পাদক বিকাশ চৌধুরী, প্রচার সম্পাদক মহিউদ্দিন চৌধুরী, দপ্তর সম্পাদক মোঃ মোরশেদ আলম, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সনজয় সেন, কার্যকরী সদস্য রনি কান্তি দেব, হেলাল উদ্দিন নিরব, শহিদুল ইসলাম।
    সভায় বক্তারা বলেন, নোভেল বিজয়ী চট্টগ্রামের কৃতি সন্তান অর্থনীতিবিদ ডক্টর মুহম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানানো হয়। অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে বাংলাদেশ শ্রীঘ্রই একটি বৈষম্য মুক্ত ও গনতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে। সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের স্মরণে আত্মার মাগফেরাত কামনা করা হয়। এবং পটিয়া প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ নুরুল ইসলাম এর রোগ মুক্তি কামনা দোয়া করা হয়েছে।

  • তানোরে গভীর নলকুপ  জবরদখ*লের অভিযোগ

    তানোরে গভীর নলকুপ জবরদখ*লের অভিযোগ

    আলিফ হোসেন,তানোর
    রাজশাহীর তানোরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) একটি গভীর নলকুপ জবরদখলের অভিযোগ উঠেছে।
    জানা গেছে, উপজেলার ৫৬ নম্বর চৌরখৈর হাসনাপাড়া মৌজার ৪৯২ নম্বর দাগে অবস্থিত গভীর নলকুপের অপারেটর একই গ্রামের রুহুল আমিন সরকার। তিনি দীর্ঘদিন ধরে শান্তিপুর্ণ ভাবে দায়িত্ব পালন করে আসছেন। লিখিত অভিযোগে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকার পতনের পর একটি চক্র গভীর নলকুপটি দখলে নিতে নানা অপতৎপরতা শুরু করে।
    প্রত্যক্ষদর্শীরা জানান, গত ১৪ আগষ্ট বুধবার সাত পুকুরিয়া গ্রামের শাহজাহান আলীর পুত্র ইসব আলী ও ইসমাইল আলীর নেতৃত্বে ওই গভীর নলকুপে জোরপুর্বক তালা দেয়া হয়েছে। তারা এদিন অপারেটর রুহুল আমিনকে বিভিন্ন প্রকার ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি দিয়েছে। গভীর নলকুপটি তালাবদ্ধ থাকায় কোন সেচ কাজ পরিচালনা করা যাচ্ছে না। এতে আবাদী ফসল নষ্ট হচ্ছে। এভাবে চলতে থাকলে এই মৌসুমে ধানের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এঘটনায় গ্রামে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। এবিষয়ে জানতে চাইলে ইসব আলী ও ইসমাইল আলী এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তারা গভীর নলকুপের অপারেটর পরিবর্তনের আবেদন করেছেন। তারা বলেন, স্কীমের কৃষকেরা গভীর নলকুপে তালা দিয়েছে, এখানে তাদের কোনো হাত নাই। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।#

  • নড়াইলে অনলাইন সমস্যা সমাধানে তরুণ  উদ্ভাবক – সৌরভ

    নড়াইলে অনলাইন সমস্যা সমাধানে তরুণ উদ্ভাবক – সৌরভ

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি ।।

    নড়াইল জেলার সদর উপজেলার আলাদাতপুর গ্রামের মোঃ আশরাফুল খানের ছেলে মো: আশিকুর রহমান সৌরভ। বিজ্ঞান ও তথ‍্য প্রযুক্তির প্রতি ভালোবাসা থাকায় নবম শ্রেনীতে পড়া অবস্থায় কাজ শুরু করেন তথ‍্য প্রযুক্তি নিয়ে। তারই ধারাবাহিকতায় গড়ে তুলেছেন সাইবার সেইফটি অর্গানাইজেশন নামে একটি সামাজিক সংগঠনও। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, সৌরভ দশম শ্রেণীতে পড়া অবস্থায় সে এবং তার সহযোগীরা মিলে শুরু করেন মোবাইল অ‍্যাপ তৈরির কাজ। উদ্ভাবন করেন বিভিন্ন সমাজ উন্নয়ন মূলক অ‍্যাপ। অনলাইন প্রতারণা ও বিভিন্ন সমস্যা সমাধানে তৈরী করেছেন “ঠকে গেলেন ?” নামক মোবাইল অ‍্যাপ । তার পাশাপাশি কাজ করছেন শিশু, কিশোর- কিশোরীদের অনলাইনে নিরাপত্তা নিয়ে। সৌরভ বিভিন্ন স্কুল এবং কলেজে গিয়ে অনলাইন সুরক্ষা বিষয়ে প্রশিক্ষণও দিয়ে থাকেন।
    এখনো পযর্ন্ত সৌরভ ৩ টি মোবাইল আ‍্যাপ তৈরি করেছেন যে গুলো সমাজ উন্নয়নে কাজ করছে।
    এই বিষয়ে সৌরভ বলেন, “নড়াইলে জেলাকে তথ‍্য প্রযুক্তিতে ক্ষেত্রে উন্নত করার জন‍্য কাজ করছি। নড়াইল জেলা নিয়ে অনেক প্লান করেছি আশা করি খুব তাড়াতাড়ি নড়াইল বাসি এর বাস্তব চিত্র দেখতে পারবে”।
    এছাড়াও সৌরভ ৪৩ তম এবং ৪৪ তম বিজ্ঞান মেলায় জেলা এবং উপজেলায় ১ম স্থান সহ অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন।

  • শেখ হাসিনার ফাঁ*সির দাবীতে ঝিনাইদহে ছাত্র জনতার বিক্ষোভ সমাবেশ

    শেখ হাসিনার ফাঁ*সির দাবীতে ঝিনাইদহে ছাত্র জনতার বিক্ষোভ সমাবেশ

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির দাবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জেলা ছাত্রদল পৃথক ভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বৃহস্পতিবার ঝিনাইদহ শহরের বিভিন্ন প্রান্ত থেকে দুই সংগঠনের কর্মীরা শহরের পায়রা চত্বর ও পোষ্ট অফিস মোড়ে জড়ো হয়। সেখানে তারা দিনব্যাপী অবস্থান কর্মসুচি গ্রহন করে। জেলার কালীগঞ্জ, শৈলকুপা, মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা শহরেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপি নেতাকর্মীরা পৃথক ভাবে কর্মসুচি পালন করে। তবে জেলাব্যাপী কোথায় আওয়ামী লীগের পক্ষ থেকে ১৫ই আগষ্ট পালনের খবর পাওয়া যায়নি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শারমিন সুলতানা জানান, কেন্দ্রীয় কর্মসুচি হিসেবে তারা শহরের পোষ্ট অফিস মোড়ে দিনব্যাপী অবস্থান কর্মসুচি পালন করছেন। তিনি বলেন, পতিত স্বৈরাচার ও তার দোসররা যাতে শহরেরে কাথাও ঢুকতে না পারে সে জন্য তারা সজাগ আছে। এদিকে ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি এমএম সোমেনুজ্জামান সোমেন জানান, পলাতক সাবেক প্রধানমন্ত্রী পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির দাবীতে ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে। তাছাড়া শহরে যাতে আ’লীগের কর্মীরা নাশকতা সৃষ্টি করতে না পারে সেজন্য শত শত নেতাকর্মী পাড়ায় পাড়ায় সতর্ক পাহারা বসানো হয়েছে। এদিকে ঝিনাইদহের কালীগঞ্জে ৪ দফা দাবিতে রেজিস্ট্যান্স উইক কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল ১১ টায় শহরের মেইন বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে গিয়ে সমাবেশে মিলিত হয়। এদিকে ১৫ আগস্ট ঘিরে কোন অপশক্তি যেন মাঠে না নামতে পারে সে ব্যাপারে সকাল থেকে বিকেল ৩ টা পর্যন্ত শহরে অবস্থান করবে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী মাহাফুজুর রহমান ঈশান, সানমুন হোসেন, এজাজ আহমেদ, হৃদয় হোসেন, সৈয়দা সাহারা মাহফুজ, জাহিদ হোসেনসহ অন্যান্যরা।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।

  • বঙ্গবন্ধুর ৪৯তম শাহাদাত বার্ষিকীতে শ্রদ্ধা জানাতে সমাধিতে নেতা-কর্মীদের ঢল

    বঙ্গবন্ধুর ৪৯তম শাহাদাত বার্ষিকীতে শ্রদ্ধা জানাতে সমাধিতে নেতা-কর্মীদের ঢল

    গোপালগঞ্জ প্রতিনিধিঃ

    মহান স্বাধীনতার স্থপতি, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন নানা আয়োজনের মধ্যদিয়ে দিবসটি পালন করেছে।

    দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা ১১টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পক্ষে। এরপর জেলা আওয়ামী লীগ ও সহযোগী সকল সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানায়। এরপর সমাধিসৌধে শ্রদ্ধা জানাতে হাজার-হাজার নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষের ঢল নামে।

    এর আগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও সাধারণ মানুষের অংশগ্রহণে শোক শোভাযাত্রা বের হয়। এরপর সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদের সামনের স্থায়ী মঞ্চে বঙ্গবন্ধু সহ ১৫ আগস্টে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত এবং পরে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

    এর আগে সকালে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করে কালোপতাকা উত্তোলন করা হয়। নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন। পরে সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতি বেদীতে ফুলে ফুলে ভরে ওঠে। শ্রদ্ধায় আর ভালোবাসায় তারা বঙ্গবন্ধুকে স্মরণ করেন।

    মিলাদ ও দোয়া মাহফিল শেষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্স চত্বরের স্থায়ী মঞ্চে জেলা আওয়ামী লীগের আয়োজনে শোকসভার আয়োজন করা হয়। এতে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক বাবুল শেখ বক্তব্য রাখেন।

    এসময় বক্তারা বলেন, শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। দলীয় নেতাকর্মীদের শোককে শক্তিতে রূপান্তর করার আহ্বান জানান তারা। এসময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া পৌরসভা, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতি সহ সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সন্ধ্যানদীর ভাঙ্গনের কবলে শেরেবাংলা ডিগ্রী কলেজের অংশ

    সন্ধ্যানদীর ভাঙ্গনের কবলে শেরেবাংলা ডিগ্রী কলেজের অংশ

    মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার, ঐতিহ্যবাহী শিকারপুর বন্দর টু উজিরপুর সড়কের সরকারি শেরেবাংলা ডিগ্রী কলেজের অংশ সন্ধ্যা নদীতে বিলীন হয়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে যে কোনো মুহুর্তে। ভাঙ্গন রোধ করতে না পারলে বিলীন হয়ে যেতে পারে ঐতিহ্যবাহী সরকারি শেরেবাংলা ডিগ্রী কলেজ।

    স্থানীয়রা জানান গত কয়েক মাসের ভারী বর্ষণের ফলে শিকারপুর -উজিরপুর সড়কের শেরে বাংলা ডিগ্রী কলেজ সংলগ্ন ব্রিজের পাশে ফাটল সৃষ্টি হয়, সেখান থেকে ভাঙ্গনের সূত্রপাত দেখা যায়। 

      সরকারি শেরে বাংলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান শরীফ বলেন, বিষয়টি পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিত ভাবে আবেদন করেও কোন সাড়া মেলেনি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন জনান,অতি শীঘ্রই ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।