Blog

  • শাজাহানপুরে খু*নি হাসিনার ফাঁ*সির দাবিতে বিএনপির গনঅবস্থান

    শাজাহানপুরে খু*নি হাসিনার ফাঁ*সির দাবিতে বিএনপির গনঅবস্থান

    মিজানুর রহমান মিলন,
    শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :

    স্বৈরাচার শেখ হাসিনা কর্তৃক আন্দোলনরত ছাএ জনতাকে গুলি করে গনহত্যার প্রতিবাদে খুনি হাসিনা এবং তার দোসরদের ফাঁসির দাবিতে গত বুধবার (১৪ আগষ্ট) উপজেলা বিএনপির উদ্যোগে মাঝিড়াস্থ দলীয় কার্যালয়ের সামনে দিনব্যাপী গন অবস্হান কর্মসূচি পালিত হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎতের পরিচালনায় গণঅবস্থান সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, উপজেলা বিএনপি নেতা আব্দুল হাই রনি, নুরুল আজাদ, মোজাফফর হোসেন, হাফিজার রহমান কাজল, বাদশা আলম, রফিকুল ইসলাম, আতাহার আলী কাইয়ুম,আরমান মন্ডল, শফিকুল ইসলাম, মোশারফ হাসান, এমরান হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক সোহেল আরমান রাজু, সিনিয়র যুগ্ম-আহবায়ক জিল্লুর রহমান, যুগ্ম-আহবায়ক রেজাউল করিম রেজা, সাজেদুর রহমান সাজু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজাদুর রহমান আজাদ, ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ ছোটন, ছাত্রদল নেতা শহিদুল ইসলাম, কৃষকদলের আহবায়ক রেজাউল করিম, শ্রমিকদল নেতা বাবলু মন্ডল, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ ইবনে সাউদ, সাধারন সম্পাদক ছানোয়ার,সহ-সভাপতি আব্বাস,যুগ্ম সাধারণ সম্পাদক সুমন, তোজাম্মেল, মহিলাদলের সভানেত্রী কোহিনুর বেগম, মহিলাদল নেত্রী জেমিসহ উপজেলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

  • শাজাহানপুরে “বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন” এর পক্ষ থেকে রাস্তায় রাস্তায়  বৃক্ষরোপণ

    শাজাহানপুরে “বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন” এর পক্ষ থেকে রাস্তায় রাস্তায় বৃক্ষরোপণ

    মিজানুর রহমান মিলন,
    শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :

    “আমাদের রাষ্ট্র সংস্কার থেকে শুরু করে সমাজ সংস্কার ” এর অংশ হিসাবে এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষুদ্র প্রয়াস হিসাবে

    সাধারণ শিক্ষার্থীদের পক্ষে আমরুল ইউনিয়নের কুন্দইশ গ্রামের মোঃ নাহিদুল ইসলাম নাহিদ (রাজশাহী বিশ্ববিদ্যালয়) শাজাহানপুর উপজেলার পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে গঠিত সংগঠন (UMESAS) এর প্রতিষ্ঠাতা সদস্য) এর উদ্যোগে সামাজিক কল্যাণমূলক কাজ হিসেবে গত সোমবার (১২আগষ্ট) আমরুল ইউনিয়নের পরাণবাড়িয়া বাদশার মিল ঘর থেকে শুরু করে নারচি ব্রিজ পর্যন্ত প্রায় অর্ধশতাধিক দেশজ ও ভেষজ উদ্ভিদ রোপন করেন।

    এছাড়াও জেমস (রাজশাহী বিশ্ববিদ্যালয়), ইমামুল হক (সরকারি আজিজুল হক কলেজ), আলামিন (বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট), আবু সাইম ( সৈয়দ আহম্মেদ কলেজ) সহ অসংখ্য সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতির মাধ্যমে এবং এলাকার কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ সেখানে উপস্হিত থেকে শিক্ষার্থীদেরকে সহযোগিতা করেছেন।

    সরেজমিনে দেখা যায়, সাধারণ শিক্ষার্থীদের প্রতি এলাকার সাধারণ মানুষদের যে আস্হা নিঃসন্দেহে সেটা অনেক প্রশংসার দাবীদার এবং এলাকার কৃষক, শ্রমিক সহ সকল শ্রেণী পেশার মানুষ ছাত্রদেরকে সহযোগিতা করেন এবং তাদের সামাজিক কল্যাণমূলক কাজ হিসেবে এ উদ্যেগকে সাধুবাদ জানান।

    এ সময় অনেক মানুষকে বলতে শোনা যায়, এ নতুন তরুণ প্রজন্মদের হাত ধরেই নতুন বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব হবে ইনশাআল্লাহ ।

  • শাজাহানপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

    শাজাহানপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

    মিজানুর রহমান মিলন,
    শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :

    বগুড়ার শাজাহানপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
    শুক্রবার (১৬ আগষ্ট) উপজেলার মাঝিড়া বন্দরে কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
    মোনাজাত পুর্বে শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদুৎ বলেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের দুঃশাসনে বেগম খালেদা জিয়া, তারেক রহমান সহ বিএনপি ও এদেশের সকল জনগন নির্যাতিত হয়েছিল। অধিকার চাইলেই রাজাকার বলে গুম, খুন, হত্যা সহ নেমে নানা নির্যাতন।
    এ অবস্থা থেকে দেশকে রক্ষা করতে এদেশের ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গড়ে তোলে। দ্বিতীয়বারের মত স্বাধীন করে বাংলাদেশ। তাদের রক্তের ঋণ কখনও এই জাতি শোধ করতে পারবেনা।
    মাঝিড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আজাদের সভাপতিত্বে এ দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেছ উদ্দীন, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাঝিড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম, সহক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরমান মন্ডল, মাঝিড়া ইউনিয়ন কৃষকদল সভাপতি রেজাউল করিম তথ্য সম্পাদক ইসমাইল হোসেন, স্বাস্থ্য সম্পাদক আবদুস সালাম।
    এছাড়া বিএনপি নেতা শাহ আলম,রফিক, টুকু, সামছু, রব্বানী, মিরাজুল,আলাল,আবু হাসেম, জামায়াত ইসলামী নেতা আবদুর রহমান, আতিকুর রহমান ও আবু হাসান সহ মসজিদের মুসল্লীরা এ সময় উপস্থিত ছিলেন।

  • আটোয়ারীতে ক্লুলেস ট্রিপল মা*র্ডার এ পর্যন্ত দুইজনকে গ্রেফ*তার করেছে পুলিশ

    আটোয়ারীতে ক্লুলেস ট্রিপল মা*র্ডার এ পর্যন্ত দুইজনকে গ্রেফ*তার করেছে পুলিশ

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :

    পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় এক নারী ও তার দুই শিশু সন্তানকে কুপিয়ে হত্যার এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে

    পুলিশ সুপার জানান, কাপড় ব্যবসায়ী সাদ সেলিমের মুরগীর খামারে চাকুরী করতেন নবীন ইসলাম জাহিদ, সাজ্জাদুর রহমান বাঁধন, রিমন ইসলাম ও রিফাত। সেই খামারের মুরগীর খাবার চুরি করার দায়ে তাদেরকে চাকুরি থেকে বাদ দেন সেলিম। এতে তাদের সাথে সেলিমের বিরোধ সৃষ্টি হয়। এরপর গতকাল বুধবার (১৪ আগস্ট) রাতে হত্যার উদ্দেশ্যে সেলিমের বাড়ী যায় তারা। এ সময় সেলিমকে না পেয়ে প্রথমে তার স্ত্রী ও দুই ছেলেকে দেশিয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

     

    তিনি আরও জানান, পরে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত নবীন হাতের তালু কাটার চিকিৎসা করতে বোদা ও ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে যায়। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চাচার বাড়ি থেকে নবিনকে আটক করা হয়। এরপর জিজ্ঞাসাবাদে সে হত্যার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন। পরে বৃহস্পতিবার বিকেলে রিমন ইসলামকেও আটক করা হয়।

     

    এদিকে বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে সেলিম বাদী হয়ে আটোয়ারী থানায় নবীনকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে সেই মামলায় গ্রেফতার দেখিয়ে বিকেলে নবীনকে আদালতে প্রেরণ করে পুলিশ। এছাড়া, রিফাত এখনও পুলিশের হেফাজতে রয়েছে।

     

    পুলিশ আরও জানায়, এই হত্যাকাণ্ডের জড়িত আরও দুইজনকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

  • বাগেরহাটে মোরেলগঞ্জে দুর্বৃত্তদের আগুনে বাড়ি পুড়ে ছাই ১০ দিন ধরে বাড়ি ছাড়া ইউপি মেম্বারের পরিবার

    বাগেরহাটে মোরেলগঞ্জে দুর্বৃত্তদের আগুনে বাড়ি পুড়ে ছাই ১০ দিন ধরে বাড়ি ছাড়া ইউপি মেম্বারের পরিবার

    শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:বাগেরহাটের মোরেলগঞ্জের পুটিয়া গ্রামের এক ইউপি সদস্যের বসত বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা। ঘটনার ১০ দিন অতিবাহিত হলেও এখনো বাড়িতে ফিরতে পারেনি ভূক্তভোগী পরিবার। এ ঘটনায় উর্ধ্বতন প্রশাসনের হস্থক্ষেপ কামনা করছেন ক্ষতিগ্রস্থ পরিবারটির সদস্যরা। ঘটনাটি ঘটেছে, বনগ্রাম ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্য রমেশ মূখার্জির বসত বাড়িতে। বৃহস্পতিবার বিকেলে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।

    সরজমিনে ও ক্ষতিগ্রস্থ ইউপি সদস্য রমেশ মূখার্জি গত বৃহস্পতিবার বলেন গত ৫ আগষ্ট রাজনৈতিক পট পরিবর্তনে বিকাল ৫টার দিকে তার বসত বাড়িতে হামলা করে দুর্বৃত্তরা। এতে প্রাণভয়ে আত্মরক্ষার জন্য বৃদ্ধ মাতা, স্ত্রী, সন্তানসহ স্বপরিবারে বাড়ি থেকে অন্যত্র চলে যায় তারা। ওই দিন রাত সাড়ে ১০টার দিকে আরেক দফায় ৩০/৪০ জনের একটি সঙ্গবদ্ধ দল তার পাকা বসত ঘরে ভাংচুর চালিয়ে মালামাল লুটপাট করে নিয়ে পরে তারা প্রেট্রোল দিয়ে বসত ঘরে আগুন ধরিয়ে দেয়। দুর্বৃত্তদের দেয়া আগুনে ঘরে থাকা সমস্ত মালামাল প্রয়োজনীয় কাগজপত্র দলিল মালামালসহ প্রায় ২০ লাখ ক্ষতিসাধন করেছে।

    ক্ষতিগ্রস্থ রমেশ মুখার্জির স্ত্রী সাথী মুখার্জি কান্নায় ভেঙ্গে পড়ে বলেন, ছোট মেয়ে, বৃদ্ধ শাশুরীসহ পরিবারের ৪ জন ওইদিন সন্ধায় ঘরে তালাবদ্ধ করে জীবণ বাঁচানোর জন্য এক কাপড়ে বাড়ি থেকে বের হয়ে যাই। দূর্বৃত্তদের দেয়া আগুনে আমাদের বসত ঘরটি ধাউ ধাউ করে পুড়ছে। এখনো পরিবার পরিজন নিয়ে বাড়ি ফিরতে পারিনি। প্রশাসনের কাছে ন্যায় বিচারসহ বাড়িতে ফেরার পরিবেশ সৃষ্টির জন্য সাহায্য কামনা করছি।
    এদিকে সরকারি উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে পুর্নবাসন করার দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল। #

  • মোরেলগঞ্জে বিএনপি অবস্থান কর্মসূচি সমাবেশ অনুষ্ঠিত

    মোরেলগঞ্জে বিএনপি অবস্থান কর্মসূচি সমাবেশ অনুষ্ঠিত

    শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটের মোরেলগঞ্জে বিক্ষোভ মিছিল, পথসভা ও অবস্থান কর্মসূচি সমাবেশ করেছেন জাতীয়তা বাদি দল বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
    এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে বনগ্রাম ইউনিয়ন পরিষদ চত্ত¡রে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য মোরেলগঞ্জ-শরণখোলা আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন।
    সমাবেশে উপজেলা বিএনপি নেতা বনগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার মোল্লার সভাপতিত্বে বক্তৃতা করেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম গোরা, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. মোজাফফর রহমান আলম, জেলা বিএনপি নেতা ফকির তরিকুল ইসলাম, জেলা হিন্দু বৈদ্য ঐক্যপরিষদের নেতা প্রদীপ কুমার সন্তু, উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক শিকদার ফরিদুল ইসলাম, গিয়াস উদ্দিন তালুকদার, এফ এম শামীম আহসান, আসাদুজ্জামান মিলন, হোগলাপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খেলাফত হোসেন খসরু, বনগ্রাম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাধন কুমার চক্রবর্তী, শিক্ষক অলোক কুমার কুন্ডু, বিএনপি নেতা মিজানুর রহমান ডিয়ার বক্তৃতা করেন। সভাটি সঞ্চালনা করেন বিএনপি নেতা ফকির রাসেল আল ইসলাম। #

  • পঞ্চগড় থেকে আন্তনগর ট্রেন চলাচল শুরু 

    পঞ্চগড় থেকে আন্তনগর ট্রেন চলাচল শুরু 

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় ।।

    ২৭ দিন পর পঞ্চগড় থেকে আন্তনগর ট্রেন চলাচল শুরু, খুশি যাত্রীরা

    কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংহিতার জেরে বন্ধ হয়ে যাওয়া পঞ্চগড় আন্তনগর ট্রেন চলাচল শুরু হয়েছে। দীর্ঘ ২৭ দিন পর গতকাল বৃহস্পতিবার শিডিউল মেনে পঞ্চগড় এক্সপ্রেস বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলস্টেশন থেকে ছেড়ে যায়। ট্রেন চালু হওয়ায় খুশি যাত্রীরা।

    এর আগে, কোটা সংস্কার আন্দোলনের মুখে গত ১৮ জুলাই থেকে দেশের বিভিন্ন জায়গায় ধাপে ধাপে ট্রেন চলাচল বন্ধ হয়।

    শুক্রবার (১৬ আগস্ট) স্টেশনটির বুকিং সহকারী মো.ফারুক হোসেন বলেন, দীর্ঘদিন পর ট্রেন চলাচল শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় পঞ্চগড় এক্সপ্রেস আন্তনগর ট্রেনটি। আর রাতে যায় একতা এক্সপ্রেস। এ দুই ট্রেনে যাত্রী ছিলেন ৭১৪ জন। আজ (শুক্রবার) সকাল ১০টা পর্যন্ত তিনটি ট্রেন গেছে। এ সময়ের মধ্যে যাত্রী ছিলেন ১৫০ জন।

    বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন সূত্র জানায়, ঢাকামুখী উত্তরাঞ্চলে রয়েছে ৯টি আন্তনগর ট্রেন। ট্রেনগুলো হচ্ছে একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি, রংপুর, চিলাহাটি ও বুড়িমারী এক্সপ্রেস। এদের মধ্যে পঞ্চগড় স্টেশনে চলে পঞ্চগড় এক্সপ্রেস, দোলনচাঁপা, দ্রুতযান, বাংলাবান্ধা ও একতা এক্সপ্রেস। এসব ট্রেনগুলো এ স্টেশন থেকে ছাড়ে সকাল ৬টায় দোলনচাঁপা এক্সপ্রেস (পঞ্চগড়-সাপাহাড়), সকাল ৮টা ১০ মিনিটে দ্রুতযান, সকাল সাড়ে ৮টায় বাংলাবান্ধা এক্সপ্রেস, দুপুর ১২টা ৩০ মিনিটে পঞ্চগড় এক্সপ্রেস ও রাত ৯টা ১০ মিনিটে একতা এক্সপ্রেস।

  • জীবননগর বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচি

    জীবননগর বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচি

    আল আমিন মোল্লা।

    ছাত্র উপর গুলি চালিয়ে গণহত্যাকারী ও খুনি হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবিতে জীবননগর বিএনপির উদ্যোগে ”অবস্থান কর্মসূচি”।

    বৃহস্পতিবার ( ১৫ আগস্ট) বিকালে জীবননগর বাসস্টান মুক্তমঞ্চে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে” ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী ও খুনি হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবিতে বিএনপির অবস্থান কর্মসূচি পালন করে। এ সময় উপস্থিত ছিলেন, প্রধান অতিথি: জীবননগর থানা বিএমপির সংগ্রামী সভাপতি :আনোয়ার হোসেন খোকন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন : জীবননগর থানা বিএমপির সংগ্রামী সাধারণ সম্পাদক : শাহজাহান আলী
    জীবননগর থানা বিএনপির সংগ্রামী সিনিয়র সহ-সভাপতি : আবুল কালাম আজাদ, জীবননগর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক : আয়নাল হোসেন,
    জীবননগর পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি: তাজুল ইসলাম,
    জীবননগর পৌর বিএনপির সিনিয়র সাধারণ সম্পাদক : শফি উদ্দিন,
    জীবননগর সীমান্ত বিএমপির সভাপতি : ওসমান গনি, জীবননগর সীমান্ত বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক : বদর উদ্দিন বদল,
    জীবননগর উথলি ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি :সেলিম রেজা,
    কেডি কে ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি : মনোয়ার হোসেন মাস্টার,

    জীবননগর পৌর বিএনপির সংগ্রামী সভাপতি : শাহাজান কবির, জীবননগর পৌর বিএনপির সংগ্রামী সাধারন সম্পাদক : শামসুজ্জামান ডাবলু,

    জীবননগর থানা সেক্রেটারি : কামরুল ইসলাম,

    জীবননগর পৌর যুবদলের সভাপতি : হযরত আলী, জীবননগর পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক : মনির হোসেন,

    জীবননগর থানা ছাত্রদলের সভাপতি : জিল্লুর রহমান, জীবননগর থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক : রিমন হোসেন,

    জীবননগর পৌর ছাত্রদলের সভাপতি : রাসেল হোসেন,
    চুয়াডাঙ্গা জেলা ছাত্র দলের অন্নতম সদস্য : তৌফিক উজ্জামান শ্রাবণ, জীবননগর পৌর ছাত্র দলের সিনিয়র : যুগ্ম আহবায়ক : কামরুল জামান জয,

    জীবননগর উপজেলার ১ নং সদস্য শাহেদ আল সাহাব আফ্রিদি,

    জীবননগর পৌরসভার ৮ নং ওয়ার্ড ছাত্র দলের সভাপতি : সাব্বির হোসেন রিংকু,

    জীবননগর পৌরসভার ৮ নং ওয়ার্ড ক্রিয়া সহ সভাপতি : হাবিবুর রহমান,

    জীবননগর পৌরসভার ৮ নং ওয়ার্ড ছাত্রদলের , সহ সভাপতি : শাকিল খান,

    জীবন নগর পৌর ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহবায়ক : রিমন সাহারিযা, পৌর ছাত্র দলের ১ নাম্বার সদস্য : মাফুজ রহমান,

    এছাড়াও উপস্থিত ছিলেন, আনার হোসেন, সাকিব হোসেন,রাসেল,সাইদুর, ইত্যাদি।

  • দেশে সুষ্ঠ পরিবেশ তৈরী করে নির্বাচন দেওয়ার আহ্বান লক্ষ্মীপুর জেলা বিএনপির

    দেশে সুষ্ঠ পরিবেশ তৈরী করে নির্বাচন দেওয়ার আহ্বান লক্ষ্মীপুর জেলা বিএনপির

    নাজিম উদ্দিন রানা
    অন্তর্বর্তীকালীন সরকার দেশে সুষ্ঠ পরিবেশ তৈরী করে তারপরই নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছে লক্ষ্মীপুর জেলা বিএনপির নেতাকর্মীরা।

    বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকালে শেখ হাসিনার বিচারের দাবিতে জেলা বিএনপি বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব এ্যানি চৌধুরী এই কথা বলেছেন।

    বর্তমান পরিস্থিতিতে দলীয় নেতা-কর্মীদের আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সাথে তিনি গত ১৬ বছরে গুম, খুন, হত্যা, মামলার বিচার আইনি প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করা হবে বলেও জানিয়েছেন।

    এছাড়া তিনি শান্ত লক্ষ্মীপুরকে অশান্ত করার জন্য আবু তাহেরের পুত্রদেরকে দায়ী করে বলেন, তাদের সন্ত্রাসী হামলার কারণে লক্ষ্মীপুরে ১২টি খুন হয়েছে।
    পরে একটি বিক্ষোভ মিছিল লক্ষ্মীপুর উত্তর স্টেশন থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে কালেক্টরেট স্কুলের সামনে গিয়ে শেষ হয়।
    বিএনপির বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ন আহ্বায়ক হাসিবুর রহৃান হাসিব,সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, যুগ্ন-আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন, সদস্য সচিব আব্দুল আলীম হুমায়ুন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক হাুরুনুর রশিদ হারুন, কৃষক দলের সভাপতি মাহবুব আলম মামুন, সিনিয়র সহ-সভাপতি বদরুল আকম শ্যামল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম, সাধারণ আব্দুল্লাহ আল মামুন সহ প্রমুখ।

  • আত্রাইয়ে দৃষ্টিনন্দন গ্রাফিতি আর আর্টে এ যেন সম্প্রীতির বাংলাদেশ গড়ার বার্তা 

    আত্রাইয়ে দৃষ্টিনন্দন গ্রাফিতি আর আর্টে এ যেন সম্প্রীতির বাংলাদেশ গড়ার বার্তা 

     

    আব্দুল মজিদ মল্লিক, আত্রাই (নওগাঁ) থেকে: ছাত্র আন্দোলনের চিত্র ও শিক্ষার্থীদের ত্যাগ স্মরণ করতেই নওগাঁর আত্রাই নদীর ওপর নব-নির্মিত বৃহত্তর আত্রাই সেতুর উপরের দুই পাশের দেয়ালে কেউ দেয়াল ঘষে পরিষ্কার করছেন, কেউবা সেখানে রঙের প্রলেপ দেয়া জায়গায় আঁকছেন লাল-সবুজের পতাকা। কেউবা আবার ব্যস্ত শ্লোগান লেখায়। অপেশাদার হাতের ছোঁয়ায় দৃষ্টিনন্দন গ্রাফিতি আর আর্টে এ যেন সম্প্রীতির বাংলাদেশ গড়ার বার্তা দিচ্ছেন শিক্ষার্থীরা। 

    গ্রাফিতির এ কার্যক্রমে অংশ নিচ্ছেন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে স্কুল-মাদ্রাসা পড়ুয়া শত শত ছোট বড় শিক্ষার্থীরা। সরজমিনে দেখা যায়, দেয়াল কর্ম এবং গ্রাফিতিতে স্মরণ করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের। তবে বেশিরভাগ জায়গায় স্থান পেয়েছে আত্রাই উপজেলার তারাটিয়া গ্রামের শহীদ ফাহমিন। এছাড়া শোন মহাজন আমরা অনেক জন’ আমার রঙে স্বাধীনতা, স্বাধীনতা এনেছি, আমরা দেখিনি ৭১ তবে ২৪ দেখেছি’ বিকল্প কে? কত হলো প্রাণ বলিদান’ বুকের ভেতর অনেক ঝড়’ বুক পেতেছি গুলি কর’ সবাই মিলে গড়বো দেশ, ‘স্বাধীনতার সুর্যোদয়’, ‘নতুন স্বাধীনতা ২০২৪’ সহ বিভিন্ন পোগান লেখা হয়েছে দেয়ালগুলোতে।

    গ্রাফিতি আঁকা শিক্ষার্থীদের একটি সৃজনশীল এবং প্রতিবাদী কর্মকান্ড। আমরা একটি সুন্দর বাংলাদেশ দেখতে চাই। সেজন্য সবার আগে পরিবেশ সুন্দর করা প্রয়োজন। তাই আমরা সবার জায়গা থেকে এগিয়ে এসেছি। গ্রাফিতি আঁকা অরেক শিক্ষার্থী সাব্বির মাহমুদ জানান, দেয়াল চিত্র অঙ্কন করার পাশাপাশি তারা বিভিন্ন জায়গায়৷ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা

    করেছেন। এ সময় সড়কে পড়ে থাকা হট এবং ময়লা আবর্জনা পরিষ্কার করেছেন। এ স্থানে

    যানজট নিরসন ও দুর্ঘটনা এড়াতে স্থায়ী গোল শিক্ষার্থী মারিয়া সুলতানা মিতু বলেন, দেয়ালে চত্বর নির্মাণের দাবিও জানান তিনি।

    আব্দুল মজিদ মল্লিক 
    আত্রাই (নওগাঁ) প্রতিনিধি।