Blog

  • আশুলিয়া থানায় ঢাকা-১৯ আসনের সাবেক দুই এমপিসহ ১২০ জনের বিরুদ্ধে হ*ত্যা মামলা

    আশুলিয়া থানায় ঢাকা-১৯ আসনের সাবেক দুই এমপিসহ ১২০ জনের বিরুদ্ধে হ*ত্যা মামলা

    বিশেষ প্রতিনিধিঃ কোটা নিয়ে ছাত্র আন্দোলনে ছাত্র-জনতাকে পিটিয়ে ও গুলি করে হত্যার দায়ে ঢাকা-১৯ আসন (সাভার-আশুলিয়া)-এর সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম ও তৌহিদ জং মুরাদসহ ১১৯ জনের নাম উল্লেখ করে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। মামলায় আরো অনেককে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে।

    শুক্রবার (১৬ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে মামলাটি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আশুলিয়ার বাইপাইলে নিহত আস-সাবুরের চাচাতো ভাই সাহিদ হাসান ওরফে মিঠু। নিহত আস-সাবুর (১৬) নওগাঁর মহাদেবপুর থানাধীন মহাদেবপুর গ্রামের এনাফ নায়েদ ওরফে জাকিরের ছেলে। সে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জামগড়া এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতো। স্থানীয় শাহীন স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিলো।

    উক্ত মামলায় ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, আওয়ামী লীগের সাবেক আরেক সংসদ সদস্য তালুকদার মো: তৌহিদ জং মুরাদ, আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন, পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান, আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাবউদ্দিন মাদবর, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমেদ সুমন ভূঁইয়া, সাভার উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার, আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার, যুগ্ম-আহবায়ক মঈনুল ইসলাম ভু‌ঁইয়াসহ ১২০ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা রেকর্ড করা হয়, মামলা (নং ০৭)।

    এ মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট বেলা ১১টার দিকে আস-সাবুর নিজের প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করার জন্য তাদের ভাড়া বাসা জামগড়ার শিমুলতলা থেকে বাইপাইলে যায়। দুপুর ২টার দিকে মামলার বাদী খবর পান তার ভাই আস-সাবুর মৃত অবস্থায় বাইপাইল মোড়ে পড়ে আছে। এমন খবরে লোকজন নিয়ে বাইপাইল মোড়ে গিয়ে তার ভাইয়ের ক্ষত-বিক্ষত নিথর দেহ পড়ে থাকতে দেখেন। আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সন্ত্রাসীরা তাকে পিটিয়ে ও গুলি করপ হত্যা করেছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

    এই মামলার বাদী সাহিদ হাসান ওরফে মিঠু বলেন, সাবুরের লাশ উদ্ধারের পর খোঁজখবর নিয়ে জানতে পারি এ ঘটনার দিন এক থেকে দেড় হাজার বৈষম্যবিরোধী কোটা আন্দোলনকারী বাইপাইল মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করে। এ সময় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সন্ত্রাসীরাসহ অজ্ঞাতনামা আরো আসামীরা দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে আন্দোলনকারীসহ যাকে সামনে পেয়েছে তাকেই এলোপাতাড়ি পিটিয়েছে ও গুলি বর্ষণ করেছে। আসামিদের মারপিট ও গুলিতে আস সাবু ঘটনাস্থলেই মারা যায়। আসামিরা পরস্পরের যোগাযোগসাজশে তার ভাইকে হত্যার উদ্দেশ্যে গণহারে পিটিয়ে ও গুলি করে হত্যা করে। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে গ্রামের বাড়ি মহাদেবপুর বাসস্ট্যান্ড কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে।

    আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.এফ.এম সায়েদ জানান, শুক্রবার রাতে ১২০ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করা হয়েছে। মামলার আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

    উল্লেখ্য, বৈষম্যবিরোধী কোটা আন্দোলনে গত ৪ ও ৫ আগস্ট ২০২৪ইং আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হামলায় ৩৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত ও গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে আরো অনেকেই, তবে আওয়ামী লীগ থেকে যারা নব্য বিএনপি হয়েছে তারা মিলে গেছে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীর সাথে এমন তথ্য জানায় সূত্র। তারা বিভিন্ন বাড়ি ঘর, জমি ও ব্যবসা দখল করছে, এ বিষয়ে আরও তথ্য রয়েছে, ধারাবাহিক পর্ব-১।

  • আশুলিয়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ দুইজন মা*দক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৪

    আশুলিয়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ দুইজন মা*দক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৪

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে ৪২,২২০ পিস ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ এর একটি বিশেষ দল।

    র‍্যাব-৪ সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় গত ১৬ আগস্ট ২০২৪ তারিখ বিকেলে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ৪২,২২০ পিস ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

    গ্রেফতারকৃতরা হলেন, (ক) মোজ্জামেল হক @ ইকবাল (৪৮), জেলা-চট্টগ্রাম।
    (খ) মতুর্জা আক্তার রুমা (৩৭), জেলা-চট্টগ্রাম।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা বেশ কিছুদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে ভারত আনা বিভিন্ন মাদকদ্রব্যসহ ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।

    র‍্যাব জানায়, উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে, এধরণের অভিযান অব্যাহত থাকবে।

  • আশুলিয়ায় অসামাজিক কার্যকলাপে লিপ্ত ১৫জন নারী পুরুষকে আটক-ঘটনাস্থল ভবনে তালা

    আশুলিয়ায় অসামাজিক কার্যকলাপে লিপ্ত ১৫জন নারী পুরুষকে আটক-ঘটনাস্থল ভবনে তালা

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর রোডে ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাইপাইল থেকে জিরানীসহ বিভিন্ন এলাকায় বাসা বাড়ি ও ভবনে অবৈধ ভাবে দেহব্যবসা এবং অসামাজিক কার্যকলাপ করছে একটি চক্র।

    ঢাকার আশুলিয়ায় ড্রীমল্যান্ড গেষ্টহাউজ নামের একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের দায়ে ওই হোটেল থেকে ১৫জন নারী পুরুষকে আটক করে শিক্ষার্থীরা। পরে ওই হোটেল থেকে তাদের বের করে দিয়ে তালা ঝুঁলিয়ে দেওয়া হয়। গতকাল শুক্রবার (১৬ আগস্ট) বাদ জুমা আশুলিয়ার জিরানী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

    উপস্থিত শিক্ষার্থীরা জানান, সাভারের আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে জিরানী বাজার এলাকায় ড্রীমল্যান্ড গেষ্টহাউজ নাম দিয়ে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিল একটি চক্র। এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৬ আগস্ট) জুমার নামাজের পর বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই গেস্ট হাউজে যায়। এসময় বিভিন্ন কক্ষে আপত্তিকর অবস্থায় ১৫জন নারী-পুরুষকে দেখতে পায়।

    এসময় তাদেরকে বের করে একজায়গায় জড়ো করে এবং ভবিষ্যতে এ ধরণের কার্যকলাপ করবে না মর্মে জানালে সবাইকে হোটেল থেকে বের করে দেয়া হয়। একপর্যায়ে ওই হোটেলের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা।

    জানা গেছে, সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় বাসা বাড়িতে অসামাজিক কার্যকলাপ অবাধে চলছে, বিভিন্ন সময় এদের অনেকেই আটক হলেও কিছু পুলিশ অফিসার টাকার বিনিময়ে তাদের ছেড়ে দেওয়ার অভিযোগ রয়েছে। এসবের সাথে জড়িতদের আটক করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল।

  • মুন্সীগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদের স্মরনে দোয়া ও আলোচনা

    মুন্সীগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদের স্মরনে দোয়া ও আলোচনা

    লিটন মাহমুদ মুন্সীগঞ্জ:

    মুন্সীগঞ্জে মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে বৈষম্য বিরোধী আন্দোলনে সাংবাদিক, শিক্ষার্থী ও জনতা নিহত ও আহতদের স্মরণে দোয়া আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    ১৬ আগষ্ট শুক্রবার বিকাল ৪ টার সময় মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    দোয়া ও আলোচনা সভায় মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবু সাঈদ দেওয়ান সৌরভ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের কৃতি সন্তান বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ শাহরিক চৌধুরী মানিক এর পিতা মো: আনিস চৌধুরী, সাংবাদিক কাজী বিপ্লব হাসান, রুবেল, আনিছুর রহমান রলিন,মমিন বিশ্বাস, লিটন মাহমুদ,সালমান হাসান, ফয়সাল আহমেদ, মাসুদ খান, সামছুল হুদা হিতু, রাজ মল্লিক, নাসিমা সুলতানা রিতা, কাদির খান, সাইফুল্লা ভুইয়া প্রমুখ। এছাড়াও মুন্সীগঞ্জের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    আলোচনা সভায় বৈষম্য বিরোধী আন্দোলন শহীদ শাহরিক চৌধুরী মানিক এর পিতা আনিস চৌধুরী বলেন, এ আন্দোলন সকল শহীদ হত্যার বিচার চাই। সকল শহীদ তালিকা তৈরি করে শহীদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে।

    আলোচনা শেষে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদের রুহের মাগফেরাত কামনায় ও আহতের সুস্থ্যতা কামনায় দোয়া পরিচালনায় করেন জাতীয় দৈনিক সংগ্রাম পত্রিকার প্রতিনিধি মুমিন বিশ্বাস।

  • নওগাঁর রাণীনগরে সড়ক দুর্ঘ*টনায় অজ্ঞাত নারীর মৃ*ত্যু

    নওগাঁর রাণীনগরে সড়ক দুর্ঘ*টনায় অজ্ঞাত নারীর মৃ*ত্যু

    মোঃ আব্দুল মাজিদ মল্লিক,নওগাঁ জেলা প্রতিনিধি: নওগঁর রাণীনগরে সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষে ৫৫ বছর বয়সী অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে আত্রাই-রাণীনগর মহাসড়কের রাণীনগর রেলগেটের ছোটব্রিজ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। মৃত ওই নারী সিএনজির যাত্রী ছিলেন বলে জানা গেছে। সন্ধ্যা পর্যন্ত তার কোন নাম পরিচয় পাওয়া যায়নি। তার মরদেহ রয়েছে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

    স্থানীয়রা জানান, দুপুরের দিকে রাণীনগর রেলগেট এলাকা থেকে একটি মোটরসাইকেল আত্রাইয়ের দিকে যাচ্ছিল। আর আত্রাইয়ের দিক থেকে সিএনজি আসছিল। রাণীনগর রেলগেটের ছোটব্রিজ এলাকায় পৌঁছালে সিএনজি ও মোটরসাইকেলের সংঘর্ষ বাঁধে। এতে সিএনজির ওই নারী যাত্রী ও মোটরসাইকেল চালক অমিত গুরুত্বর আহত হন। এ সময় স্থানীয় লোকজন তাদের দু’জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন। সঙ্গে সঙ্গে উন্নত চিকিৎসার জন্য মোটরসাইকেল চালক আমিতকে নওগাঁ সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।#

    আব্দুল মজিদ মল্লিক
    নওগাঁ জেলা প্রতিনিধি।

  • নলছিটিতে বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিএনপির মতবিনিময় সভা জনসমুদ্রে পরিনত

    নলছিটিতে বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিএনপির মতবিনিময় সভা জনসমুদ্রে পরিনত

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    দেশের বর্তমান পরিস্থিতিতে জেলার সর্বাত্মক শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। ঝালকাঠির নলছিটি উপজেলার ৬ নং কুশঙ্গল ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মানপাশা বাজার প্রাঙ্গণে বিকাল ৩ টা থেকেই নেতাকর্মীরা আসতে শুরু করে।
    এ সভায় বক্তব্য রাখেন কুশঙ্গল ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক রিয়াজ হোসেন,স্বেচ্ছাসেবক দল সভাপতি সাইফুল ইসলাম, যুবদল নেতা ফয়সাল হোসেন, দুলাল খান,শহিদুল ইসলাম,তাতীদল সভাপতি রুস্তম আলী হাওলাদার, কুশঙ্গল ইউনিয়ন পূজা কমিটির সভাপতি শঙ্কর আচার্য্য।
    নলছিটি উপজেলা যুবদলের আহবায়ক মোঃ সালাউদ্দিন শাহিন।
    বৈরী আবহাওয়ার কারনে বক্তব্য দিতে পারেননি অসংখ্য নেতৃবৃন্দ।
    এসময়ে ঝালকাঠী জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট শাহাদাত হোসেন বলেন।
    ঝালকাঠি জেলার সর্বস্তরের নেতাকর্মীরা নির্যাতিত নিপিড়ীত নির্বাসিত তা সত্ত্বেও সবকিছু সহ্য করে ঝালকাঠী জেলার সকল নেতাকর্মীরা আন্দোলন সংগ্রামে পিছু হটেনি।
    ছাত্রজনতা ও সর্বদলীয় গনভ্যুথ্যানে স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে। কিন্ত আমাদের নেতা তারেক রহমান কোন প্রকার সহিংসতা বা অন্যায় থেকে বিরত থাকতে বলেছেন।
    আমরা দলের দেয়া নির্দেশনা সবাই মেনে ঝালকাঠি জেলায় শান্তিপ্রিয় সহাবস্থান করছেন। কিন্ত শেখ হাসিনা ওপাড়ে বসে বাংলাদেশ কে আবার অশান্ত করার পায়তারা করছে। আমরাও রাজপথে থেকে স্বৈরাচার হাসিনার পেটোয়া বাহিনীকে প্রতিহত করবো। কোন ভাবে সহিংসতা আমরা করবো না। সংখ্যালগুদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবো। দলের মধ্যে কোন নতুন সদস্য যুক্ত করা যাবে না।

    উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ আজাদুর রহমান খান, জেলা বিএনপির দপ্তর সম্পাদক এ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, বিএনপি নেতা এ্যাডভোকেট নাসিমুল হাসান, নলছিটি বিএনপির সভাপতি এ্যাডভোকেট আনিসুর রহমান হেলাল, সাধারন সম্পাদক সেলিম গাজী, জেলা ছাত্রদলের সভাপতি গিয়াস সরদার দীপু, উপজেলা ছাত্রদল নেতা ইমরান সরদার হিরু,সহ বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা এবং জেলার বিভিন্ন নেতাকর্মীবৃন্দ।
    সারাদিন বৈরী আবহাওয়া উপেক্ষা করে মতবিনিময় সভা পরিনত হয় জনসভায়। দীর্ঘ ১৭ বছর পরে এমন জনসভা করতে পেরে উচ্ছাসিত নেতাকর্মীরা।

  • গৌরনদীতে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন জহির উদ্দিন স্বপন

    গৌরনদীতে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন জহির উদ্দিন স্বপন

    কে এম সোহেব জুয়েল ঃ গৌরনদীতে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্টিত হয়েছে ১৬ আগষ্ট শুক্রবার সন্ধ্যায় গৌরনদী উপজেলার বাসস্ট্যান্ডের চড়ুই ভাতি নামক রেস্তরায় এই কর্মসুচির আয়োজন করা হয়েছে।

    এ সময় গৌরনদী প্রেশ ক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক মোঃ জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গৌরনদী ও আগৈলঝাড়া প্রেশক্লাবের উপস্থিত সাংবাদিকদের মাঝে দিক নির্দেশনা মুলক বক্তব্য দেন বিএনপির চেয়ার পার্সন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রধান উপদেষ্টা গৌরনদী – আগৈলঝাড়া- ১ আসনের সাবেক সাংসদ মোঃ জহির উদ্দিন স্বপন। দুই ঘন্টা আলোচনা সভায় তিনি বক্তব্যে বলেন, প্রত্যেক সাংবাদিকদের মাঝে সৌহার্দ্য পুন্য আচরণ বজায় রাখা সহ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সকলকর ঔদ্ধত্য আহবান জানান। এ ছারা আরো বলেন,সাংবাদিকরা দেশের বিবেক ও চতুর্থ স্হম্ভ। তাই অপসাংবাকিতা বর্জন করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য প্রত্যেককে ঔদ্ধত্য আহবান জানান তিনি।

    এ সময় সিনয় সাংবাদিকদের মধ্য উপস্থিত থেকে বক্তব্য দেন মোঃ গিয়াস উদ্দিন মিয়া, মোঃ রিপন, খন্দকার মেঃ মনির হোসেন মিয়া, খোকন আহম্মেদ হিরা প্রমুখ। এছারাও, গৌরনদী – আগৈলঝাড়ার বিভিন্ন পত্রিকার কর্মরত শতাধিক সাংবাদিক বৃন্দ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

  • তারাগঞ্জে শিক্ষার্থীদের রঙ-তুলির আঁচড়ে বদলে গেছে দেয়ালের চিত্র

    তারাগঞ্জে শিক্ষার্থীদের রঙ-তুলির আঁচড়ে বদলে গেছে দেয়ালের চিত্র

    খলিলুর রহমান খলিল , নিজস্ব প্রতিবেদক:
    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় স্কুল-কলেজ ও বাড়ির দেয়ালে বিভিন্ন ধরনের স্লোগান লেখা হয়। তবে সেই দেয়ালগুলোতে এখন শিক্ষার্থীদের রঙ-তুলির আঁচড় পড়েছে, পাল্টে গেছে দেয়ালের চিত্র। রংপুরের তারাগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন দেয়াল বদলে গেছে চিত্রাংকনে।

    স্কুল-কলেজের শিক্ষার্থীরা দেয়াল লিখনে ব্যস্ত সময় পার করছেন। শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার কুর্শা ইউনিয়নের সড়ক সংলগ্ন তারাগঞ্জ ও /এ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের দেয়ালগুলোতে বিজয় উল্লাসের বিভিন্ন গ্রাফিতি আঁকতে দেখা যায় শিক্ষার্থীদের। দিনভর এসব দেয়ালে গ্রাফিতির কাজ করেন শিক্ষার্থীরা।

    সরেজমিনে দেখা যায়, ছাত্র আন্দোলনের পর সারা দেশে পরিষ্কার-পরিচ্ছন্নতার অংশ হিসেবে তারাগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দেয়ালে রঙ-তুলির আঁচড়ে অন্যরূপে সাজাতে শুরু করেছেন শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন বয়সী শিক্ষার্থীরা দেয়ালে লিখনে অংশ নেয়।

  • সুন্দরগঞ্জে যুব বিভাগের উদ্যোগে  র‌্যালি ও আলোচনা সভা

    সুন্দরগঞ্জে যুব বিভাগের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা

    মোঃ  আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ

    গাইবান্ধা সম্মেলনের উপজেলায় যুব বিভাগের উদ্যোগে র‌্যালি সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার জুম্মাবাদ সবুজ শিক্ষালয়ের শিক্ষক সম্মেলন কক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীসহ আব্দুল মালেকের শাহাদাত বার্ষিকী উপলক্ষে র‌্যালি সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  যুব বিভাগের উপজেলা সভাপতি অধ্যাপক ইব্রাহিম আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,  সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা জামায়াতে ইসলামের নায়েবে আমীর মাজেদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর জামায়াতের আমির মোঃ একরামুল হক, উপজেলা জামায়াতে আমির অধ্যাপক শহিদুল ইসলাম মঞ্জু, সেক্রেটারি আতাউর রহমান প্রমূখ। পরে শহীদদের উদ্দেশ্যে দোয়া পরিচালনা করা হয়।

  • শাজাহানপুরে খু*নি হাসিনার ফাঁ*সির দাবিতে বিএনপির গনঅবস্থান

    শাজাহানপুরে খু*নি হাসিনার ফাঁ*সির দাবিতে বিএনপির গনঅবস্থান

    মিজানুর রহমান মিলন,
    শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :

    স্বৈরাচার শেখ হাসিনা কর্তৃক আন্দোলনরত ছাএ জনতাকে গুলি করে গনহত্যার প্রতিবাদে খুনি হাসিনা এবং তার দোসরদের ফাঁসির দাবিতে গত বুধবার (১৪ আগষ্ট) উপজেলা বিএনপির উদ্যোগে মাঝিড়াস্থ দলীয় কার্যালয়ের সামনে দিনব্যাপী গন অবস্হান কর্মসূচি পালিত হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎতের পরিচালনায় গণঅবস্থান সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, উপজেলা বিএনপি নেতা আব্দুল হাই রনি, নুরুল আজাদ, মোজাফফর হোসেন, হাফিজার রহমান কাজল, বাদশা আলম, রফিকুল ইসলাম, আতাহার আলী কাইয়ুম,আরমান মন্ডল, শফিকুল ইসলাম, মোশারফ হাসান, এমরান হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক সোহেল আরমান রাজু, সিনিয়র যুগ্ম-আহবায়ক জিল্লুর রহমান, যুগ্ম-আহবায়ক রেজাউল করিম রেজা, সাজেদুর রহমান সাজু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজাদুর রহমান আজাদ, ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ ছোটন, ছাত্রদল নেতা শহিদুল ইসলাম, কৃষকদলের আহবায়ক রেজাউল করিম, শ্রমিকদল নেতা বাবলু মন্ডল, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ ইবনে সাউদ, সাধারন সম্পাদক ছানোয়ার,সহ-সভাপতি আব্বাস,যুগ্ম সাধারণ সম্পাদক সুমন, তোজাম্মেল, মহিলাদলের সভানেত্রী কোহিনুর বেগম, মহিলাদল নেত্রী জেমিসহ উপজেলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।