Blog

  • সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান -বিএমএসএফ’

    সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান -বিএমএসএফ’

    সুমন খান:

    ঢাকা, গত শনিবার, ১৭ আগস্ট, ২০২৪: অন্তর্বর্তীকালীন সরকারকে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের আহবান জানিয়ে নিরাপদে কাজের সুযোগ দিতে অনুরোধ জানিয়েছেন বিএমএসএফ’র কেন্দ্রীয় সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। তিনি বলেন, দেশের সাংবাদিকরা ভালো নেই; এখনও পদেপদে তারা হয়রাণী এবং ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এমনটাতো হবার কথা ছিল না। এমন পরিস্থিতি থেকে তারা উত্তরণের পথ হিসেবে সাংবাদিক সুরক্ষা আইনই কেবল সামনে দেখছেন। সাংবাদিকদের গায়ে দলীয় রং লাগিয়ে তাদের ওপর হামলা, মামলা, হয়রাণীসহ বাড়িঘর-অফিস ভাংচুর ও দখল চলছে। প্রকৃত সাংবাদিকদের কোন রাজনৈতিক দল থাকতে পারেনা; তাদের পরিচয় একটাই তারা সাংবাদিক। শুক্রবার বিএমএসএফ’র ঢাকা মহানগর উত্তর শাখা কমিটির আয়োজনে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    শুক্রবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে হোটেল পর্যটনে বাংলা টিভির স্টাফ রিপোর্টার প্রান্ত পারভেজের সঞ্চালনায় বৈঠকে বক্তব্য রাখেন বিএমএসএফ’র কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক নুরুল হুদা বাবু, সহ-সাংগঠনিক সম্পাদক আনিস লিমন, মারুফ হোসেন, আল রাফি, সুমন খান, জেএফ শাহিন, শিউলি আক্তার, সাইফুল ইসলাম একা, হাবিবুর রহমান স্বাধীন ও জাকির হোসেন প্রমূখ।

    সাংবাদিকদের দাবি,অধিকার এবং মর্যাদা রক্ষার ১৪ দফা দাবির প্রতি সমর্থনকারীদের সমন্বয়ে ঢাকা মহানগর উত্তর শাখায় ৫১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।

    কমিটিতে বাংলা টিভির স্টাফ রিপোর্টার প্রান্ত পারভেজকে আহবায়ক মনোনীত করা হয়। এছাড়া যুগ্ম আহবায়করা হলেন দৈনিক যায়যায়দিনের স্টাফ রিপোর্টে জাকির হোসেন, দৈনিক অন্যায়ের চিত্রের শাহিনা আক্তার, এশিয়ান টেলিভিশনের সিনিয়র রিপোর্টার জাকির হোসেন পাটোয়ারী, বাংলা পোর্টালের স্টাফ রিপোর্টার মাহবুব আলম, তৃতীয় মাত্রার স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম একা।

  • মুন্সীগঞ্জে কাটাখালীতে আ*গুনে ২০০ মণ পাট পু*ড়ে ছাই

    মুন্সীগঞ্জে কাটাখালীতে আ*গুনে ২০০ মণ পাট পু*ড়ে ছাই

    মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

    মুন্সীগঞ্জ পৌরসভার কাটাখালী এলাকায় জেলা খাদ্য ভবনের পাশের গোডাউনের আগুন লেগে ২০০ মণ পাট পুড়ে ছাই হয়ে গেছে। স্থাণীয় ব্যবসায়ী নুর হোসেন এর পাটের গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কি কারণে আগুন লেগেছে প্রাথমিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

    ১৭ আগষ্ট(শনিবার) দুপুর ১ টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস। পরে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।  ব্যবসায়ী নুর হোসেন জানান, ৪ বছর ধরে এখানে পাট মজুত করে ব্যবসা করে আসছি। সকালেও এসে দেখাশুনা করে গেছি।

    দুপুরে খবর পাই গোডাউনে আগুন জ্বলছে। এসে দেখি প্রায় ২০০ মণ পাট আগুনে পুড়ছে। এতে আমার ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।

    মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আ. রাকিব জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে প্রাথমিকভাবে জানা যায়নি।

  • চলে গেলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গু*লিবিদ্ধ শিক্ষার্থী মোরেলগঞ্জের শাহরিয়ার হাসান

    চলে গেলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গু*লিবিদ্ধ শিক্ষার্থী মোরেলগঞ্জের শাহরিয়ার হাসান

    শেখ সাইফুল ইসলাম কবির. বিশেষ প্রতিনিধি:
    শেখ হাসিনার সরকার পদত্যাগের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাগেরহাটের মোরেলগঞ্জের নবম শ্রেনীর শিক্ষার্থী শাহরিয়ার হাসান আলভী (১৫) নিহত হয়েছেন। গত ৪ আগস্ট রবিবার ঢাকার মিরপুর ১০ এ গুলিবিদ্ধ হন আলভী। গুলিবিদ্ধ অবস্থায় আলভীকে ঢাকার মিরপুরের আজমল হাসপাতালে নিয়ে যাওয়ার কিছু সময় পরেই নিহত হন তিনি। নিহত আলভী বাগেরহাটের মেড়েলগঞ্জ উপজেলার বেতবুনিয়া গ্রামের মো. আবুল হাসানের ছেলে।জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার দেশ টেকনিক্যাল স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী শাহরিয়ার হাসান আলভী মিরপুর ১০ এ শিক্ষার্থীদের সাথে আন্দোলন করছিলেন। ৪ আগস্ট বিকাল ৪ টার সময় মিরপুরে পুলিশের ছোড়া বুলেট এসে লাগে আলভীর বুকে। রক্তাক্ত অবস্থায় আলভীকে উদ্ধার করে তার সহপাঠীরা নিয়ে যায় মিরপুরের আজমল হাসপাতালে। কিছুক্ষন পরেই বিকাল সাড়ে ৬টার দিকে আলভী মারা যান।
    নিহত আলভীর পিতা মো. আবুল হাসান বলেন, আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। আমার গ্রামের বাড়ি বাগেরহাটের মোড়েলগঞ্জে বর্তমানে পরিবার নিয়ে মিরপুর পল্লবীতে ভাড়া বাসায় থাকি। আলভী ছাড়াও আমার সাড়ে ৮ বছরের ছোট একটা মেয়ে আছে। আমার মেয়ে আলিফা তৃতীয় শ্রেনীতে পড়াশুনা করে। আমার ছেলে আলভী ঢাকার মিরপুরের আজমল হাসপাতালে নবম শ্রেনীর শিক্ষার্থী। ৪ আগস্ট প্রতিদিনের মত আমার ছেলে আলভী তার বন্ধুদের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যায়। দুপুর গড়িয়ে বিকাল, সন্ধ্যা হয়ে গেলেও আমার ছেলের কোন সন্ধান পাই না। পরে তার সহপাঠীদের মাধ্যমে জানতে পারি আমার ছেলে পুলিশের গুলিতে ‍গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। পরবর্তীতে তার সহপাঠীদের সহযোগীতায় আমার ছেলের লাশ বাসায় আনা হয়। রাত ৯টার দিকে ঢাকা মিরপুর তবলোক মসজিদের সামনে জানাজা শেষে কালশী কবরস্থানে আমার ছেলেকে দাফন করা হয়।
    তিনি আরো বলেন, আমার ছেলে মৃত খবর শোনার পর থেকেই আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়েছে। নিজের একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় অবস্থা। তার ছেলেকে যে পুলিশ হত্যা করেছে তার সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এই সন্তানহারা অসহায় পিতা।

  • সিরাজদিখানে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

    সিরাজদিখানে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

    মুন্সীগঞ্জ প্রতিনিধি।।

    মুন্সিগঞ্জের সিরাজদিখানের বয়রাগাদী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
    গতকাল শনিবার বিকাল ৪.৩০ মিনিটে বয়রাগাদী ইউনিয়ন উদয়ন ক্লাব মাঠে এই দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    বয়রাগাদী ইউনিয়ন বিএনপির সভাপতি, হাবিব সরকারের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী,
    বয়রাগাদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট জামাল হোসেন বিপ্লবের সঞ্চালনায়, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি, খন্দকার মাহমুদুর রহমান কুট্টি যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা বয়রাগাদী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল ভূঁইয়া সিরাজদিখান উপজেলা যুবদলের আহবায়ক ইয়াছিম সুমন, যুগ্ম আহবায়ক আক্তার তালুকদার সিরাজদিখান উপজেলা ছাত্রদলের সভাপতি সাখাওয়াত হোসেন রকি উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ নাইম সহ সভাপতি আশিক শেখ সহ সভাপতি পারভেজ হোসেন, মালখানগর কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইমন চোকদার সহ উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী- পেশার মানুষ।
    এ সময় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া রোগ মুক্তি ও আন্দোলনে রুহের মাগফেরাত কামনা দোয়া পরিচালনা ও পরে উপস্থিত সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়।

  • ইদ্রিচ মিয়ার নেতৃত্বে পটিয়ায় বেগম খালেদা জিয়ার ৭৯ তম জন্ম বার্ষিকী পালন

    ইদ্রিচ মিয়ার নেতৃত্বে পটিয়ায় বেগম খালেদা জিয়ার ৭৯ তম জন্ম বার্ষিকী পালন

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টার।।
    পটিয়ায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭৯ তম জম্ম বার্ষিকী, সাম্প্রতিক বৈষম্যহীন ছাত্র আন্দোলনে শহিদ ছাত্রদের স্মরণে দোয়া মাহফিল ও মুনাজাত অনুষ্ঠিত হয়। পটিয়া বায়তুশ শরফ কমপ্লেক্সে শুক্রবার ১৬ অগাস্ট বিকেলে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে পটিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনসমূহ। বিএনপি নেতা জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ জেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি মো: ইদ্রিচ মিয়া। বক্তব্য রাখেন শ্রমিক দলে উপজেলা সভাপতি আবু জাফর চৌধুরী, বিএনপি নেতা কলিম উল্লাহ, নুরুল হক মেম্বার, বিশিষ্ট্য সমাজ সেবক ও ব্যবসায়ী হাজী মো: সৈয়দ, হাজী দীন মোহাম্মদ, শাহ আলম,আবুল কাশেম, মো; শওকত, এস এম সুমন,  মো: শাহজাহান, গিয়াস উদ্দীন, নুরুল আলম মামুন, সেলিম মাস্টার, মো: রফিক, যুবদল নেতা রুবেল প্রমূখ নেতৃবৃন্দ।

    সভায় প্রধান অতিথি আলহাজ¦ ইদ্রিচ মিয়া বিগত দিনে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের জুলুম নির্যাতনে যারা কারাবরন করেছে, গুম ও খুনের শিকার হয়েছে তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন ছাত্র জনতার এই আত্মত্যাগের মাধ্যমে আমরা যে স্বাধীনতা পেয়েছি তাকে ধরে রাখতে হবে। কেউ যাতে সন্ত্রাস ও চাঁদাবাজি করতে না পারে সেজন্য দলের নেতা কর্মীদের সজাগ থাকতে হবে। তিনি বেগম জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পূনরুদ্ধারের আন্দোলনে সকলকে একতাবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। ইদ্রিচ মিয়া বলেন, আমরা ১৯৭১ সালে যে স্বাধীনতা পেয়েছি তা হরণ করেছিল শেখ মুজিবুর রহমান আর ১৯৯০ সালে যে গণতন্ত্র পেয়েছি তা হরণ করেছিল তার কন্যা শেখ হাসিনা।

    আজ দেশে একনায়কতন্ত্রের কবর রচনা করেছে আমাদের বীর সন্তানেরা। তাদের মাধ্যমে এদেশে বৈষম্যমূক্ত রাষ্ট্র গড়ে ওঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। প্রধান অতিথি ইদ্রিচ মিয়া বলেন, আজ ব্যাংকে টাকা নেই। ১ লক্ষ টাকার বেশি গ্রাহককে টাকা দিতে পারছেনা ব্যাংকগুলো। এসব ব্যাংকের এই অবস্থা ছিলনা। ব্যাংক গুলো লুটপাট করে সরকার দেউলিয়া করে দিয়েছে। তিনি বেগম জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং শহিদ ছাত্রদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। আলোচনা সভা শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বায়তুশ শরফ মসজিদের খতিব মাওলান সারোয়ার  হোসাইন।

  • নওগাঁয় ডিসির অ*পসারনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

    নওগাঁয় ডিসির অ*পসারনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

    আব্দুল৷ মজিদ মল্লিক, নওগাঁ জেলা প্রতিনিধি : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কটাক্ষ করে ডিসির বক্তব্যের প্রতিবাদ ও অপসারণের দাবিতে নওগাঁয় মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শহরের মুক্তির মোড় শহীদ মিনারের সামনের সড়কে এ কর্মসূচী পালিত হয়।

    এসময় ছাত্র মিজানুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, মিতালি প্রামানিক, শিক্ষক সমাজের প্রতিনিধি জাহিদ রাব্বানী রাশিদ, নুসরাত জাহান জুথিসহ অন্যরা। মানববন্ধনে শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধন কর্মসূচী শেষে নওগাঁ জেলা প্রশাসক (ডিসি) গোলাম মওলা’র কুশপুত্তলিকা দাহ করে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে।

    বক্তারা বলেন- গত মাসে একটি সরকারি অনুষ্ঠানে নওগাঁ জেলা প্রশাসক (ডিসি) গোলাম মওলা মন্তব্য করেন- শিক্ষার্থীরা না বুঝে রাস্তা অবরোধ করে আন্দোলন করছে। এতে করে রাস্তাঘাটে যানজট সৃষ্টি হয় এবং আমাদের দূর্ভোগ পোহাতে হয়। আন্দোলনের কারণে রেমিটেন্স কম যাচ্ছে। অভিভাবকদের তাদের সন্তানদের ঘরে রাখার নির্দেশনামুলক বক্তব্য রাখেন। আজ একটি, দুটি লাশ রাস্তায় পরলে টকশো দিয়ে টেলিভিশন ফাঁটাই ফেলে বুদ্ধিজীবীরা। বঙ্গবন্ধুকে যখন স্বপরিবারে হত্যা করা হয়েছিল তখন তারা কোথায় ছিল। মায়া কান্না। সরকারি চাকুরিজীবি হিসেবে নয় নাগরিক হিসেবে যদি আগুন জ্বলে তবে আমারও গায়ে লাগবে। কথায় কথায় কেন আন্দোলনে নামেন, কথায় কথায় কেন ধ্বংসযঙ্গ চালানো হয়। দেশ তো ভালোই চলছে।

    ডিসির এমন বক্তব্যটি সামাজিক মাধ্যকে ছড়িয়ে পরলে শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ দেখা দেয়। এর প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচী পালন করে এবং তার অপসারণের দাবি জানায়।

    আব্দুল মজিদ মল্লিক
    নওগাঁ জেলা প্রতিনিধি।

  • সাংবাদিকদের মানববন্ধনে হাম*লা হাম*লাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি

    সাংবাদিকদের মানববন্ধনে হাম*লা হাম*লাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি

    মোঃ শহিদুল ইসলাম
    বিশেষ সংবাদদাতাঃ

    বৈষম্যবিরোধি মানববন্ধনে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা ও নারী সাংবাদিককে শ্লীলতাহানির ঘটনায় চট্টগ্রাম প্রেসক্লাবের অবৈধ কমিটির কথিত সভাপতি সালাউদ্দিন রেজাসহ ৩৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

    গত কাল বৃহস্পতিবার (১৫ আগষ্ট) রাতে নগরীর কোতোয়ালী থানায় মামলাটি(মামলা নং ৬/২৪) দায়ের করেন বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্যের সদস্য ও জাতীয় দৈনিক নতুন সময়ের সাংবাদিক ইসমাইল ইমন। এতে ১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০ জনকে আসামি করা হয়।

    আসামীরা হলেন; সালাউদ্দিন মোঃ রেজা (৫৬),দেব দুলাল ভৌমিক (৫০) চৌধূরী ফরিদ প্রকাশ সি আই ফরিদ (৫২) মোহাম্মদ আলী, রাশেদ মাহমুদ (৪৮),শহীদুল্লাহ শাহরিয়ার (৪২) নির্মল দাশ(৫৮)খোরশেদ আলম শামীম (৪৫) আজাহার মাহমুদ(৩৫) নাসির উদ্দিন হায়দার(৪০) শহীদুল সুমন(৩৫) মাসুদুল হক(৩৫) আল রহমান(৪১) তপন চক্রবর্তী (৫০) মোয়াজ্জেমুল হক, জসিম চৌধুরী সবুজ (৬৩),হেলাল সিকদার (৩৮).কুতুব উদ্দিন (৪৯) মু. শামসুল ইসলাম (৫২)।

    মামলার এজাহারে উল্লেখ করা হয়, বুধবার (১৪ আগস্ট)  বিকেলে বৈষম্য বিরোধী পেশাদার সাংবাদিক ঐক্যের ডাকে প্রেসক্লাবের অবৈধ কমিটির সদস্যদের আজীবন বহিস্কারের দাবীতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী ঘোষনা করা হয়। বিকেল ৪টা দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে) সভাপতি মোহাম্মদ শাহ নেওয়াজের সভাপতিত্বে মানববন্ধন শুরু হয়। এতে সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী সংঘটনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। মানববন্ধন চলাকালীন সময় বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি) চট্টগ্রামের আহবায়ক জাহিদুল করিম কচি’র বক্তব্যের এক পর্যায়ে আসামীরা চট্টগ্রাম প্রেসক্লাব থেকে এলোপাথাড়ি ইট পাটকেল ছুড়তে থাকে। ইটের আঘাতে বাদি ইসমাইল ইমন সহ অনেক সাংবাদিক গুরুতর আঘাতপ্রাপ্ত হয়।পরবর্তীতে ১নং আসামীর নেতৃত্বে এজাহারনামীয় আসামীরা সহ অজ্ঞাতনামা ১৫/২০ জন সন্ত্রাসী শান্তিপূর্ণ মানববন্ধনে সাংবাদিকসহ উপস্থিত জনতার উপর বৃষ্টির মত ইট পাটকেল নিক্ষেপ করে।

    ১নং আসামীর নেতৃত্বে অপর এজাহারনামীয় ২-৯ নং আসামী লোহার রড দিয়ে বাদী সহ ভিক্টিম সাংবাদিক আরিয়ান লেনিন, মোঃ রায়হান ইসলাম,ইফতেখারুল করিম চৌধূরী সাদ্দাম হোসেন,রাশেদুল ইসলাম, এম এ হান্নান রহিম, মো; ইকবাল হাসান, মাহমুদুর রহমান, মোঃ ফারুক আহমেদ সহ সবাইকে বেধড়ক পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করেন।

    পরবর্তীতে ১,৯,১২,১৩,১৪ থেকে ১৯ নং আসামী বাদী ইসমাইল ইমন, মোঃ রায়হান ইসলাম নামীয় সাংবাদিকদের পিটিয়ে মাটিতে ফেলে দেয় এবং হত্যার উদ্দ্যেশ্যে লোহার রড দিয়ে মাথায় আঘাত করলে ইসমাইল ইমন এবং রায়হান ইসলামের মাথায় রক্তাক্ত নীলা ফুলা জখম হয়। একপর্যায়ে এজাহারনামীয় ১২ ও ১৩ নং আসামী বাদী ইসমাইল ইমনের পকেট থেকে আট হাজার টাকা চুরি করে নিয়ে যায়। অপর ৭,১০,১১ ও ১২নং আসামীগণ ভিকটিম নারী সাংবাদিক রেবেকা সুলতানা রেখা চৌধূরী কাপড় টেনে ছিড়ে ফেলে এবং শরীরের স্পর্শকাতর বিভিন্ন স্থানে আঘাত করে শ্লীলতাহানি করে। আসামীগণ বিভিন্ন ভাবে সাংবাদিক নেতৃবৃন্দকে বিভিন্ন মাধ্যমে হুমকি প্রদান করে আসছেন। পরবর্তীতে মানববন্ধনে উপস্থিত সাংবাদিকরা আহত ভিক্টিমদের নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে চিকিৎসা গ্রহণ করে৷

    কোতোয়ালি থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এস এম ওবায়দুল হক জানান, বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য ও চট্টগ্রাম প্রেসক্লাবের নব গঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দের পক্ষ থেকে একটা মামলা দায়ের হয়েছে। বিষয়টা তদন্ত করে আসামিদের আইনের আওতায় আনা হবে কাউকে কোন প্রকার ছাড় দেয়া হবেনা।

  • উজিরপুরে চোর সন্দেহে গণপি*টুনিতে নিহ*ত ১,আহ*ত -১

    উজিরপুরে চোর সন্দেহে গণপি*টুনিতে নিহ*ত ১,আহ*ত -১

    উজিরপুর প্রতিনিধিঃ
    বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের দক্ষিণ বাহেরঘাট গ্রামে শনিবার রাতে চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। অপর আরেক জনকে আশঙ্কা জনক অবস্থায় পুলিশ উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

    নিহত ব্যক্তি একই এলাকা বাহেরঘাট ৯ নং ওয়ার্ডের নগেন হালদারের পুত্র সুমন হালদার (৩০)। গণপিটুনিতে আশঙ্কাজনক অবস্থায় ভক্ত বাড়ৈ(৩০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
    উজিরপুর মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

    প্রত্যক্ষদর্শী স্বপন বাড়ৈ জানান,আমি রাতে অটো গাড়ির গ্যারেজে নিয়মিতভাবে পাহারা দিচ্ছিলাম এ সময় রাত ২.৩০ দিকে এলাকায় চিহ্নিত চোর দলের সক্রিয় সদস্য সুমন দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে তখন আমি চিৎকার দিলে এলাকাবাসী তাদেরকে ধরে ফেলে, এ সময় উত্তেজিত জনতা গণধোলাই দেয় তাতে ঘটনাস্থলেই সুমন বাড়ৈ নিহত হন। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদেরকে জানান উপজেলার বাহেরঘাট গ্রামের দক্ষিন বাহের ঘাট প্রাথমিক বিদ্যালয়ের পুর্বপাশে পাকা রাস্তার সাথে সুলতান বেপারীর অটোগাড়ির গ্যারেজর সুমন হালদার রাত ২.৩০ টার দিকে বেড়া ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করলে আশেপাশের লোকজন ডাক – চিৎকার করে। এতে এলাকাবাসী সুমন হালদার ও ভক্ত বাড়ৈই কে হাতেনাতে আটক করতে সক্ষম হয়। এ সময় গণপিটুনির শিকার হয়ে সুমন হালদার ঘটনাস্থল নিহত হন ও ভক্ত বাড়ৈ কে আশঙ্কা জনগণ অবস্থা উদ্ধার করে স্বাস্থ্য কমপক্ষে ভর্তি করা হয়েছে।উজিপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ বলেন, গণপিটুনিতে নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে, এ ঘটনায় পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • নলছিটিতে ছাত্রদল ও সেচ্ছাসেবক দলের নিজ অর্থায়নে রাস্তা মেরামত

    নলছিটিতে ছাত্রদল ও সেচ্ছাসেবক দলের নিজ অর্থায়নে রাস্তা মেরামত

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    নলছিটির তালতলা ভবানিপুর সড়কের কামদেবপুর মাদ্রাসার পূর্ব পাশে, একটি ব্রিজের পাশে গর্ত হয়। পরে বিষয়টি মোল্লারহাট ইউনিয়ন ছাত্রদল ও সেচ্ছাসেবকদলের কিছু নেতা কর্মিদের নজরে পরে। তারা সিদ্ধান্ত নেয় মেরামতের জন্য ১৭ আগস্ট রোজ মঙ্গলবার দুপুর ১২ টার দিকে তারা মেরামত শুরু করে। এ সময় উপস্থিত ছিলেন সেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক লিয়ন মোল্লা,যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদ মোল্লা, মোল্লারহাট ইউনিয়ন ছাত্রদলের সহ- সভাপতি মোঃ ইব্রাহিম গাজি, ৩ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মোঃ সুজন হাওলাদার, । এসময় মোল্লারহাট ইউনিয়নের ছাত্রদল ও সেচ্ছাসেবক দলের অনেক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

    মোল্লারহাট ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মোঃ ইব্রাহিম গাজি বলেন। আমাদের ছাত্র দলের যে কোন সময় যেকোনো সামাজিক কাজ করতে আগ্রহী। আমরা আরো অনেক গুলো রাস্তা মেরামত করেছি এবং আরো কিছু বাকি আছে তা করার চেষ্টা করবো। আরো বলেন মোল্লাহাট ইউনিয়ন বাসি যে কোন সমস্যায় পরলে আমরা ছাত্রদল সবসময় তাদের পাশে আছি।

  • সন্তোষপুর রাবার বাগানের ব্যবস্হাপকের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে  মানববন্ধন  অনুষ্ঠিত

    সন্তোষপুর রাবার বাগানের ব্যবস্হাপকের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

    মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

    টাঙ্গাইলের মধুপুরের পার্শবর্তী সন্তোষপুর রাবার বাগানের ব্যবস্হাপক পরিচালক হারুন অর রশিদ এর বিরুদ্ধে কয়েকটি পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন করেছেন রাবার বাগানের সকল কর্মকর্তা ও কর্মচারীগন। শনিবার ১৭ আগস্ট দুপুরে রাবার বাগানের অফিস চত্তরে মানববন্ধনের আয়োজন করেন রাবার বাগানের সকল কর্মকর্তা ও কর্মচারী গন। মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সন্তোষপুর রাবার বাগানের প্রশাসন শাখার প্রধান নোমানুর রহমান, হিসাব শাখার ফাতেমা আক্তার উর্মী, ভারপ্রাপ্ত সুপার ভাইজার আসাদুজ্জামান, শ্রমিকদের পক্ষে বক্তব্য রাখেন ইমরান কবির প্রমুখ। এসময় উপস্থিত ,ছিলেন মাঠ ব্যাবস্হাপক আয়েন উদ্দিন,নিরাপত্তা হাবিলদার ইলিয়াস হোসেন, টেপিং সুপার ভাইজার হাবিবুর রহমান, টেপার, আবুসাইদ, মুন্জুরুল আলম,শহিদুল ইসলাম, আব্দুল হামিদ খান,মাঠকর্মী আকবর হোসেন, জাহাঙ্গীর আলম, শহিদুল ইসলাম, সহ মানববন্ধনে রাবার বাগানের সকল কর্মকর্তা কর্মচারী ও টেপার ও মাঠকর্মীগন উপস্হিত ছিলেন।
    বক্তারা বলেন আমাদের রাবার বাগানের সুনাম নষ্ট ও ব্যবস্হপনা পরিচালক হারুন অর রশিদ এর বিরুদ্ধে একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করে রাবার বাগানের সুনাম ক্ষুন্ন করে ব্যাবস্হাপকের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন তথ্য দিয়ে পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশিত করেছে যার কোন ভিত্তি নেই আমরা এ মিথ্যা সংবাদ এর প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই।