Blog

  • আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর ও ছাত্র আন্দোলনে সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায দোয়া ও আলোচনা

    আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর ও ছাত্র আন্দোলনে সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায দোয়া ও আলোচনা

    শেখ সাইফুল ইসলাম কবির. বিশেষ প্রতিনিধিআন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন জামায়াতে ইসলামী নায়েবে আমীর ও সাবেক এমপি শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রথম মৃত্যু বার্ষিকী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদের স্মরণ মোরেলগঞ্জের ১৫নং সদর ইউনিয়নে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।

    শনিবার (১৭ আগাস্ট) বিকেলে বাদুরতলা বিশারীঘাট এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ নং মোরেলগঞ্জ ইউনিয়নের সর্বস্তরের তৌহিদী জনতা এ আয়োজন করে।

    ১৫ নং মোরেলগঞ্জ সদর ইউনিয়ন জামায়াত সভাপতি মোস্তফা আল মাহমুদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোঃ আব্দুল আলীম।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে আমীর মাওলানা শাহাদাৎ হোসাইন, উপজেলা জামায়াতে নায়েবে আমীর মাষ্টার মনিরুজ্জামান। এসময় আরো উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ পৌর আমীর অধ্যাপক রফিকুল ইসলাম, ডাক্তার রেজাউল করিম সহকারী সেক্রেটারি মোরেলগঞ্জ পৌর, মোরেলগঞ্জ পৌর ছাত্র শিবিরের সাবেক সভাপতি মাওলানা হারুন অর রশিদ, মোরেলগঞ্জ সাবেক উপজেলা ছাত্র শিবিরের সভাপতি শফিউল আজম, মোরেলগঞ্জ ইউনিয়ন যুব জামায়াত সভাপতি নাঈম আহমেদ প্রমুখ।

    পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।#

  • মোরেলগঞ্জে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

    মোরেলগঞ্জে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

    শেখ সাইফুল ইসলাম কবির. বিশেষ প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জ সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আওয়ামী লীগ নেতা মো. হাফিজুর রহমানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। গতকাল রবিবার বেলা ১০ টার দিকে ক্লাশ ও পরীক্ষা বর্জন করে কলেজ চত্বরে শিক্ষার্থীরা মিছিল সমাবেশ করেন। মিছিলে তারা বলেন, ‘দফা এক দাবি এক, অধ্যক্ষের পদত্যাগ’।

    ছাত্রগণআন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পরে গত ৭ আগষ্ট থেকে হাফিজুর রহমান কলেজে অনুপস্থিত রয়েছেন। ওইদিন তিনি অধ্যাপক ছবির আহমেদকে লিখতভাবে প্রশাসনিক দায়িত্ব হস্তান্তর করে আর কলেজে ফেরেননি। কলেজটিতে ৩ হাজার ছাত্র-ছাত্রী রয়েছে।

    জানা গেছে, হাফিজুর রহমান আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি জড়িত। তিনি নিশানবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। কলেজেও তিনি দলীয় প্রভাব খাটাতেন বলে অভিযোগ ছাত্রদের।

    এবিষয়ে অধ্যক্ষের দায়িত্বে থাকা অধ্যাপক ছবির আহমেদ বলেন, ছাত্ররা ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলন করছে। তাদের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

  • মোরেলগঞ্জে বাল্য বিবাহ প্রতিরোধে সাংবাদিকদের সাথে মতবিনিময়

    মোরেলগঞ্জে বাল্য বিবাহ প্রতিরোধে সাংবাদিকদের সাথে মতবিনিময়

    শেখ সাইফুল ইসলাম কবির. বিশেষ প্রতিনিধি :বাগেরহাটের মোরেলগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ডভিশনের উদ্যোগে বাল্য বিবাহ প্রতিরোধে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার বেলা ১১টায় তুবা কমিউনিটি সেন্টারে মোরেলগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে এ মতিবিনিময় সভায় আলোচনা করেন ওয়ার্ল্ডভিশনের উপজেলা এরিয়া প্রোগ্রাম ম্যানেজার তপন কুমার মন্ডল। অন্যান্যের মধ্যে আলোচনা করেন প্রোগ্রাম অফিসার মিথিলা সরকার, ইয়াং প্রফেশনাল নন্দিতা রিসিল, মোরেলগঞ্জ প্রেসক্লাব সভাপতি মশিউর রহমনা মাসুম, সাধারণ সম্পাদক রাজীব আহসান রাজু, সহ-সভাপতি গনেশ পাল, সাংবাদিক ফজলুল হক খোকন,মোঃ শাজাহান আলী খান,মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাব সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি এইচএম শহিদুল ইসলাম ,সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামীম আহসান মল্লিক,সাবেক অর্থ সম্পাদক মোঃ রমিজ উদ্দিন সাবেক প্রচার সম্পাদক পদে এখলাস শেখ,সাংবাদিক নাজমুল হোসেন প্রমুখ। সভায় বক্তারা বলেন, বাল্য বিবাহ প্রতিরোধে করনীয় ও আইন প্রয়োগ বাস্তবায়নে বিভিন্ন দিক তুলে ধরেন। #

  • নলছিটিতে ছাত্রদলের বিক্ষো*ভ মিছিল

    নলছিটিতে ছাত্রদলের বিক্ষো*ভ মিছিল

    ঝালকাঠি প্রতিনিধি: মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে জাতীয়তাবাদী ছাত্রদলের নলছিটি উপজেলার শাখার আয়োজনে শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার(১৮ আগষ্ট) সকালে নলছিটি উপজেলা ছাত্রদলের আহবায়ক সাইদুল ইসলাম রনি ও যুগ্ম আহবায়ক আদিফ হাসানের নেতৃত্ব একটি বিশাল মিছিল শহরের শহীদ মিনার এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদিক্ষন করে।

    এসময় আরোও উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক আবদুল্লাহ আলিফুর রনি, নলছিটি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইমরান হোসেন হিরু,নলছিটি উপজেলা ছাত্রদল নেতা শাহাদাত সিকদার,যুগ্ম আহবায়ক ফরিদ হোসেন হিরা,যুগ্ম আহবায়ক ইকবাল আহমেদ হৃদয়,জাহিদুল ইসলাম হিরন।

    এসময় নেতাকর্মীরা স্বৈরাচার শেখ হাসিনার ফাঁসির দাবিতে মূহুর্মহু স্লোগান দিতে থাকেন। মিছিলে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের পাঁচ শতাধিক নেতাকর্মী অংশ নেন।

    মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তারা বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে শেখ হাসিনার নির্দেশে অনেক মায়ের বুক খালি হয়েছে। সে পালিয়ে গেলেও তার অনেক দোসর দেশের ভিতর ঘাপটি মেরে আছে। আমরা অতিসত্বর তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি, একই সাথে হাসিনাকে বিদেশ থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জোর দাবি জানাচ্ছি।

  • সাতক্ষীরায় শিক্ষার্থীদের রঙ-তুলির আঁচড়ে বদলে  গেছে দেয়ালের চিত্র

    সাতক্ষীরায় শিক্ষার্থীদের রঙ-তুলির আঁচড়ে বদলে  গেছে দেয়ালের চিত্র

    মো: আজিজুল ইসলাম(ইমরান) 

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় স্কুল-কলেজ ও বাড়ির দেয়ালে বিভিন্ন ধরনের স্লোগান লেখা হয়। তবে সেই দেয়ালগুলোতে এখন শিক্ষার্থীদের রঙ-তুলির আঁচড় পড়েছে, পাল্টে গেছে দেয়ালের চিত্র। রংপুরের তারাগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন  দেয়াল বদলে গেছে চিত্রাংকনে।

    স্কুল-কলেজের শিক্ষার্থীরা দেয়াল লিখনে ব্যস্ত সময় পার করছেন। শনিবার (১৮আগস্ট) দুপুরে সদর থানা,রাজ্জাক পার্ক,প্রেসক্লাব সহ বিভিন্ন   দেয়ালগুলোতে বিজয় উল্লাসের বিভিন্ন গ্রাফিতি আঁকতে দেখা যায় শিক্ষার্থীদের। দিনভর এসব দেয়ালে গ্রাফিতির কাজ করেন শিক্ষার্থীরা। 

     

    সরেজমিনে দেখা যায়, ছাত্র আন্দোলনের পর সারা দেশে পরিষ্কার-পরিচ্ছন্নতার অংশ হিসেবে সাতক্ষীরার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দেয়ালে রঙ-তুলির আঁচড়ে অন্যরূপে সাজাতে শুরু করেছেন শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন বয়সী শিক্ষার্থীরা দেয়ালে লিখনে অংশ নেয়।

    শিক্ষার্থীদের সাথে এবিষয়ে জানতে চাইলে তারা বলেন, আমরা এ সমাজেই বসবাস করি। আমাদের চারপাশের সৌন্দর্য আমাদেরই রক্ষা করতে হবে। একটি সুন্দর পরিবেশে আমরা আগামীর বাংলাদেশ গড়তে চাই। মনখুলে নিশ্বাস নিতে চাই।

  • উজিরপুরে সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশুদের মাঝে উপহার বিতরণ

    উজিরপুরে সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশুদের মাঝে উপহার বিতরণ

    মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ
    বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর, উজিরপুর পৌরসভা, সাতলা,হারতা ও জল্লা ইউনিয়নে ৩৪৬১ জন হতদরিদ্র শিশুদের মাঝে ১টি ছাতা,২ টি টুথপেস্ট, ২টি বিউটি সোপ, দেড় কেজি কাপড় কাচা ডিটারজেন্ট সাবান বিতরণ করা হয়। সেন্ট্রার ফর রুরাল সার্ভিস (সিআরএসএস)এর আয়োজনে ও উজিরপুর এরিয়া প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন এর সহযোগিতায় ৩ হাজার ৪ শত ৬১ জন হতদরিদ্র শিশুদের মাঝে উপহার বিতরণ করা হয়। ১৮ আগস্ট রবিবার দুপুর ১টায় শিকারপুর ইউনিয়নের দক্ষিণ শিকারপুর কেন্দ্রে সিআর এসএস কমিউনিটি ডেভোপ্লমেন্ট অফিসার সিনথিয়া তন্বী এর সঞ্চালনায় ও ওয়ার্ল্ড ভিশনের উজিরপুর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সিলভিয়া ডেইজির সভাপতিত্বে বক্তব্য রাখেন, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম, এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের স্পন্সরশিপ অফিসার ডিপল বিশ্বাস, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল হক মুন্না, সিআর এসএস সহায়তাকারী চৈতি, প্রিয়াঙ্কা, মালা, অঞ্জলি, সুমিতা, অসীম, লোরা,দিপালী ও পল্লব,প্রমুখ।

  • রিমান্ডের নামে দুই লক্ষাধিক টাকার ঘুষ বানিজ্য সাতক্ষীরা পুলিশের, ফেরত দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের

    রিমান্ডের নামে দুই লক্ষাধিক টাকার ঘুষ বানিজ্য সাতক্ষীরা পুলিশের, ফেরত দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের

    আজিজুল ইসলাম ইমরান,
    সাতক্ষীরা প্রতিনিধি ঃ রিমান্ডের নামে পুলিশের নেওয়া দুই লক্ষাধিক টাকার ঘুষ ফেরত চেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। একই সাথে মোবাইলসহ তাদের ব্যবহার্য্য বিভিন্ন জিনিস পত্র ফেরত চেয়েছেন তারা। অন্যথায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলায় আইনী সহায়তা দেওয়া আইনজীবীরা। রবিবার দুপুরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে প্রেসব্রিফিংয়ে এ কথা বলেন আইনজীবী ও বৈষম্য বিরোধীছাত্র আন্দোলনের নেতারা।
    আইনজীবী এড. শহীদ হাসান বলেন, তারা ঝুকি নিয়ে ছাত্রদের মামলায় বিনামুল্যে আইনীসহায়তা দিয়েছেন। বিবেক আর মানবতার কল্যাণে তারা এ কাজ করেছেন।
    তিনি অভিযোগ করে বলেন, ছাত্রদের বিরুদ্ধে হওয়া মামলায় রিমান্ডের নামে প্রচুর অর্থ হাতিয়ে নিয়েছেন সদর থানার ওসি মোহিদুল ইসলাম, তদন্তকারী কর্মকর্তা মোল্যা মো: সেলিমসহ অন্যান্য কর্মকর্তারা। অনতিবিলম্বে টাকা ফেরত না দিলে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণা দেন তিনি।
    বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সাতক্ষীরার অন্যতম সমম্বয়ক ইমরান হোসেন জানান, তাদের বিরুদ্ধে হওয়া ২টি মামলা এখনো চলমান রয়েছে। সরকারের ঘোষণা অনুযায়ী অনতিবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।
    বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের কাছ থেকে জানা যায়, অন্যতম সমম্বয়ক ইমরান হোসেনের কাছ থেকে ৭ হাজার,শাহারুজ্জামানের কাছ থেকে ৬ হাজার, কাজী সাকিবের কাছ থেকে ৫ হাজার, ইব্রাহিম হোসেনের কাছ থেকে ৩ হাজার টাকা ঘুষ নেন পুলিশ পরিদর্শক মোল্যা মো: সেলিম। জেলা গোয়েন্দা পুলিশের ওসি তারেক বিন আব্দুল আজিজ শিক্ষার্থী মঈনুল ইসলামের কাছ থেকে ঘুষ নেন ১৪ হাজার টাকা।
    সদর থানার ওসি মোহিদুল ইসলাম এস এম রোকনুজ্জামানের কাছ থেকে ঘুষ নেন ৩৫ হাজার টাকা। এভাবেই পুলিশ কর্মকর্তারা রিমান্ডে থাকা শিক্ষার্থীদের নির্যাতন থেকে রেহাই দেওয়ার অজুহাতে তাদের অভিভাবকদের কাছ থেকে ২ লক্ষাধিক টাকা ঘুষ নেন। এছাড়া পুলিশ শিক্ষার্থীদের ব্যবহৃত কমপক্ষে ১০টি এ্যান্ড্রয়েড ফোন কেড়ে নেন।
    প্রসঙ্গত ঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে দমন করতে সদর থানায় দুটি মামলা করে পুলিশ। একটি মামলায় আসামী করা হয় ১৮ জনকে ও আরেকটি মামলায় আসামী করা হয় ১৩ জনকে। প্রথম মামলায় ১৩ জনকে রিমান্ডে নেওয়া হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন সদর থানা পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) মোল্যা মো: সেলিম।
    এ ব্যাপারে সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী জানান, বিষয়টি আমি জেনেছি। অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

  • বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আগামী প্রজন্মকে যোগ্যতাসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে- ইদ্রিস মিয়া

    বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আগামী প্রজন্মকে যোগ্যতাসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে- ইদ্রিস মিয়া

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টার।।
    পটিয়া বায়তুশ শরফ শাহ্ জব্বারিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি ইদ্রিস মিয়া বলেছেন, বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আগামী প্রজন্মকে যোগ্যতাসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আর যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে অবশ্যই মাদ্রাসা শিক্ষার প্রতি আকৃষ্ট করতে হবে। কেননা মাদ্রাসা শিক্ষার্থীরা একাধিক বিষয়ে শিক্ষা অর্জনের সুযোগ পেয়ে থাকে। সুতারাং ধর্মীয় জ্ঞানের পাশাপাশি সাধারণ শিক্ষা এবং সমসাময়িক শিক্ষা অর্জনের মধ্যদিয়ে নিজেদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সক্ষম।
    তিনি শনিবার পটিয়া বায়তুশ শরফ শাহ্ জব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসার অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
    মাওলানা সওয়ার হোসাইন রাশেদীর সভাপতিত্বে ও মাওলানা মোহাম্মদ হোসাইনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কাজী মাহবুবুর রহমান, এস এম আরিফুজ্জামান, কাজী সাইফুদ্দিন, শেখ মুহাম্মদ হোসেন চৌধুরী, নাজমুন নাহার, আকলিমা আক্তার, মো. তসলিম চৌধুরী, মো. আবু কাউছার, শাহ জাহান, হাফেজ রফিক বিন হোসাইন, মাওলানা মুহাম্মদ তাহের প্রমুখ।

  • মাসিক উন্নয়ন সভায় ‘অবৈধ’ জনপ্রতিনিধিদেরকে ঢুকতে দেওয়া হবে না হুশিয়ারি বিএনপির

    মাসিক উন্নয়ন সভায় ‘অবৈধ’ জনপ্রতিনিধিদেরকে ঢুকতে দেওয়া হবে না হুশিয়ারি বিএনপির

    নাজিম উদ্দিন রানা:লক্ষ্মীপুরে মাসিক উন্নয়ন সভায় ‘অবৈধ’ জনপ্রতিনিধিদেরকে ঢুকতে দেওয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছে বিএনপি। শনিবার (১৭ আগস্ট) সন্ধ্যা ৬ টার দিকে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে সাংবাদিকদের উদ্দেশ্য প্রেস ব্রিফিং করে জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু জোরালো ভাবে এমন হুশিয়ারি দেন।

    বিএনপি নেতা সাহাব উদ্দিন বলেন, ভোট ছাড়াই এ সরকার জেলা পরিষদ, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচনে জনপ্রতিনিধি বানিয়েছে। এরা জনগণের ভোটে নির্বাচিত নয়। এরা ‘অবৈধ’ জনপ্রতিনিধি। রোববার (১৮ আগস্ট) লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ে উন্নয়ন সভা রয়েছে।

    সেখানে জনপ্রতিনিধিদের অংশগ্রহণ করার কথা রয়েছে। আমরা (বিএনপি) সকাল ৮ টা থেকে ডিসি অফিসের সামনে অবস্থানসহ মানববন্ধন কর্মসূচি পালন করবো।ডিসি অফিসে অবৈধ কোন জনপ্রতিনিধিকে ঢুকতে দেওয়া হবে না।

    স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের পদচ্যুত করতে হবে। তাদের পরিবর্তে সরকারের দেওয়া প্রজ্ঞাপন অনুযায়ী চেয়ারম্যান-মেয়রদের পরিবর্তে সরকারের প্রতিনিধিরা দায়িত্বে থাকবে। না হয় পুনরায় নির্বাচন দিতে হবে।

  • আত্রাইয়ে কোটা সংস্কার আন্দোলনে নিহ*ত ফাহমিদ জাফর পরিবারের মাঝে বিএনপির সমবেদনা জ্ঞাপন

    আত্রাইয়ে কোটা সংস্কার আন্দোলনে নিহ*ত ফাহমিদ জাফর পরিবারের মাঝে বিএনপির সমবেদনা জ্ঞাপন

    আব্দুল মজিদ মল্লিক,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: কোটা সংস্কার ও সরকার পতনের আন্দোলনে নিহত নওগাঁর আত্রাইয়ের মেধাবি ছাত্র ফাহমিদ জাফরের পরিবারের মাঝে সমবেনা জ্ঞাপন ও কবর  জিয়ারত করেন বিএনপি নেতা কর্মীরা।

    শনিবার (১৭আগষ্ট) বিকেলে নিহতে কবর জিয়ারত শেষে পরিবারদের মাঝে সমবেদনা জ্ঞাপন করেন। সমবেদনা জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির যুগ্ন-আহবাায়ক শেখ রেজাউল ইসলাম রেজু।

    জানা যায়, উপজেলার তারাটিয়া গ্রামের শেখ জাফরের তিন ছেলের মধ্যে মৃত ফাহমিদ ছিলেন সবার ছোট। তিনি টঙ্গী সরকারী কলেজে পড়াশোনা করতেন। গত ১৮ জুলাই বৈশম্য বিরোধী আন্দোলনে মারা যান তিনি। সমবেদনা ও কবর জিয়ারত অনুষ্ঠানে  আত্রাই থানা বিএনপি, যুবদল, ছাত্রদল, সাহাগোলা ইউনিয়ন বিএনপি ও যুবদলের নেতৃবৃ্ন্দসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

    আব্দুল মজিদ মল্লিক
    আত্রাই (নওগাঁ) প্রতিনিধি।