Blog

  • কালকিনিতে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    কালকিনিতে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    রতন দে,মাদারীপুর প্রতিনিধিঃ

    কালকিনিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে কালকিনি উপজেলা ও পৌরসভা সেচ্ছাসেবকদল ও বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ঢাকা-বরিশাল মহাসড়কের ভুরঘাটা বাসস্ট্যান্ড থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করেন এবং মহাসড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভার নতুন ভুরঘাটা বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত আলোচনায় সভা অনুষ্ঠিত হয়।

    এ সময় কালকিনি উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ শহিদুল ইসলাম বেপারীর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ নাজমুল চৌকিদার এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন পৌরসভা সেচ্ছাসেবক দলের আহবায়ক আল আমিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান মুন্সি, সাংগঠনিক সম্পাদক মোঃ মোশারফ সরদার, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা জসিম উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক নজরুল ইসলাম হাওলাদার, সদস্য সচিব সাইফুল ইসলাম, পৌর ছাত্রদলের আহবায়ক হাসান হাওলাদার, উপজেলা যুবদল নেতা মামুন সিকদার, শামীম মোল্লা, পৌর যুবদল নেতা কাওসার হোসেন নান্না,তুহিন হাওলাদার সহ উপজেলা শ্রমিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • জীবননগর উপজেলার সকল সাংবাদিকদের  সাথে বাংলাদেশ জামাযাত ইসলামীর মতবিনিময় সভা 

    জীবননগর উপজেলার সকল সাংবাদিকদের  সাথে বাংলাদেশ জামাযাত ইসলামীর মতবিনিময় সভা 

    আল আমিন মোল্লা  জীবননগর   

    জীবননগর উপজেলার সকল সাংবাদিক বৃন্দের সঙ্গে বাংলাদেশ জামাযাত ইসলামী  নেতা কর্মীরা মতবিনিময় করেন। 

    সোমবার (১৯ আগস্ট) বিকেলে শহরের বিলাস বহুল থ্রি-স্টার হোটেলে অনুষ্ঠিত এ মতবিনিময় সভা হয়।

    সভায় জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাজেদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট রুহুল আমিন।

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান। মতবিনিয়ম সভায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, জেলা তারবিয়াতি সেক্রেটারি মাওলানা ইসরাইল হোসেন, জীবননগর উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি সাখাওয়াত হোসেন, সাংগাঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, পৌর জামায়াতে ইসলামী আমির ফিরোজ আহম্মেদসহ জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিটের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

    মতবিনিয় সভায় বক্তারা বলেন, গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের ফলে স্বৈরশাসক আওয়ামী লীগের পতনের মাধ্যমে দেশে বিপ্লবী ছাত্র সমাজ দেশের নির্যাতিত জনগণ, মুক্তিকামী সুশীল সমাজ, বঞ্চিত পেশাজীবী মানুষ আরো একবার স্বাধীনতার স্বাদ গ্রহণ করেছেন। দেশে দীর্ঘ ১৬ বছর আওয়ামী দুঃশাসনের ফলে মানুষের ছিল না বাক স্বাধীনতা। সরকারের দুঃশ্বাসনের বিরুদ্ধে কারো সাহস ছিল না প্রতিবাদ করার। দেশে প্রতিটি সেক্টরে সুদ-ঘুষ আর দুর্নীতিতে পরিপূর্ণ হয়েছিল। সকল শ্রেণিপেশার মানুষ অসহায় হয়ে পড়েছিল। এখন দেশটি সবাই মিলে নতুন বাংলাদেশ তৈরি করতে হবে। জামায়াতে ইসলামীর উদ্দেশ্য ও লক্ষ্য মানুষের কল্যাণ। দেশ পরিচালনায় সৎ যোগ্য মানুষ তৈরি এবং আল্লাহর সন্তষ্টি অর্জন। আর সেই ভিশন বাস্তবায়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল স্তরের কর্মী বাহিনী কাজ করে যাচ্ছে

    বক্তারা বলেন, সংখ্যা লঘু-সংখ্যা গুরু বলে কিছু নেই। আমরা সকলেই মানুষ। তাই একজন মানুষ অপরের মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়াবে এটাই মানবিকতা

    সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রধান অতিথি রহুল আমিন বলেন, হামলা-ভাঙচুর ও লুটপাটের রাজনীতি বাংলাদেশ জামায়াতে ইসলামী করে না। তবে কোনো দলের কর্মীরা করে থাকলে তার দায়ভার তারা গ্রহণ করবে। আমরা সকলকে সহনশীল আচরণের জন্য অনুরোধ করেছি।

  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহ-তদের  চিকিৎসা দিবে বাংলাদেশ সেনাবাহিনী

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহ-তদের চিকিৎসা দিবে বাংলাদেশ সেনাবাহিনী

    সংবাদ বিজ্ঞপ্তি

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা দিবে বাংলাদেশ সেনাবাহিনী এ সম্পর্কিত এক সাংবাদ বিজ্ঞপ্তি বাংলাদেশ সেনাবাহিনী তার অফিসিয়াল ভেরিফাইড ফেসবুকে প্রকাশ করে তা নিম্নে তুলে ধরা হলো।

    সারা দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত (চিকিৎসাধীন) ছাত্রদের বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক চিকিৎসা সেবা প্রদান প্রসঙ্গে

    ঢাকা, ১৯ আগস্ট ২০২৪ (সোমবার): সারা দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত (চিকিৎসাধীন) ছাত্রদের জরুরী ও উন্নত চিকিৎসা সেবা (প্রয়োজনে সীমিত পরিসরে আর্থিক সহায়তা) প্রদানের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে জরুরী চিকিৎসা সেবা গ্রহণে আগ্রহী চিকিৎসাধীন আহত ছাত্রদের নিকটস্থ সিএমএইচ এর উল্লেখিত নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হলো –

    ঢাকা এরিয়া:
    ০১৭৬৯০৫১৬৫২, ০১৭৬৯০৫১৬৫৩, ০১৭৬৯০৫১৬৫৪, ০১৭৬৯০৫১৬৫৭, ০১৭৬৯০৫১৬৫৮

    বরিশাল এরিয়া:
    ০১৭৬৯০৭২০৭২
    ০১৭৬৯০৭২০৫৮

    সাভার এরিয়া:
    ০১৭৬৯০৯২০৭০
    ০১৭৬৯০৯২০৫৮

    কক্সবাজার এরিয়া:
    ০১৭৬৯১০২০৭০
    ০১৭৬৯১০২০৫৮

    বগুড়া এরিয়া:
    ০১৭৬৯১১২০৭০
    ০১৭৬৯১১২০৫৮

    সিলেট এরিয়া:
    ০১৭৬৯১৭২০৭০
    ০১৭৬৯১৭২০৫৮

    ঘাটাইল এরিয়া:
    ০১৭৬৯১৯২০৭০
    ০১৭৬৯১৯২০৫৮

    চট্টগ্রাম এরিয়া:
    ০১৭৬৯২৪২০৭২
    ০১৭৬৯২৪২০৫৮

    কুমিল্লা এরিয়া:
    ০১৭৬৯৩৩২০৭০
    ০১৭৬৯৩৩২০৫৮

    যশোর এরিয়া:
    ০১৭৬৯৫৫২০৭০
    ০১৭৬৯৫৫২০৫৮

    রংপুর এরিয়া:
    ০১৭৬৯৬৬২০৭০
    ০১৭৬৯৬৬২০৫৮

    উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের অতি দ্রুত সুস্থতা কামনা করছে। পাশাপাশি দেশব্যাপী আহত চিকিৎসাধীন ছাত্রদের প্রয়োজনীয় জরুরী চিকিৎসা সেবা প্রাপ্তিতে সর্বোচ্চ সহযোগিতা প্রদানে সদা তৎপর আছে ।

  • ফুলবাড়ীয়া  সাবেক এমপি আঃ মালেক সরকারসহ  ৫৯৭ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

    ফুলবাড়ীয়া সাবেক এমপি আঃ মালেক সরকারসহ ৫৯৭ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

    এ টিম সেলিম মিয়া,
    ফুলবাড়ীয়া প্রতিনিধি।।
    ময়মনিসংহের ফুলবাড়ীয়ার সাবেক সংসদ সদস্য আব্দুল মালেক সরকার, উপজেলা চেয়ারম্যান হারুন অর রশিদ হারুন, ফুলবাড়ীয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুল হক সেলিম, পৌর মেয়র গোলাম কিবরিয়াসহ আওয়ামী লীগের ৫৯৭ নেতা–কর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা হয়েছে।
    গতকাল রোববার ফুলবাড়ীয়া থানায় মামলাটি করেছেন স্থানীয় বিএনপি নেতা মো. ওমর ফারুক।
    মামলার এজাহারে বলা হয়, ৪ আগস্ট বিকেল পাঁচটার দিকে ফুলবাড়ীয়া পৌরসভার জননী সিনেমা হল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে হামলা চালানো হয়। এ সময় ময়মনসিংহ–৬ (ফুলবাড়ীয়া) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আব্দুল মালেক সরকার তার ব্যবহ্নত পিস্তল বের করে অন্য আসামিদের হামলা চালানোর নির্দেশ দেন। এ সময় পুলিশ সদস্যদের ওপর হামলা, থানার ওসির বাসভবনে হামলা, ফুলবাড়ীয়া থানায় হামলা ও গাড়ি ভাঙচুর করা হয়।  

    পুলিশ জানিয়েছে,  গতকাল রোববার বিএনপি নেতা ওমর ফারুক বাদী হয়ে ফুলবাড়ীয়া থানায় মামলাটি করেন। এতে ময়মনসিংহ-৬ আসনের সাবেক এমপি আব্দুল মালেক সরকারকে প্রধান আসামি করা হয়েছে। তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে বিগত সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে আওয়ামী লীগের দলীয় প্রার্থীকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।  

    পুলিশ সূত্র জানায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুল হক সেলিম, দলের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হারুন অর রশীদ, পৌরসভার মেয়র গোলাম কিবরিয়াসহ এজাহারে ৯৭ জনের নাম উল্লেখ করে মামলাটি করা হয়। এই মামলায় অজ্ঞাত আরও ৫০০ জনকে আসামি করা হয়েছে। পুলিশ রোববার বিকেলে অভিযোগটি মামলা হিসেবে তালিকাভুক্ত করে।

    ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুজ্জাজামান বলেন, সাবেক এমপিসহ ৯৭ জনকে তালিকাভুক্ত ও অজ্ঞাত নামা ৪০০/৫০০ জনকে আসামি করে মামলা হয়েছে।  মামলাটি তালিকাভুক্ত হয়েছে।

  • ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    ঝালকাঠি প্রতিনিধি: মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার সকালে শহরের প্রেস ক্লাবের সামনের সড়ক থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদর্ক্ষীন করে।

    এর আগে ঝালকাঠি সদর উপজেলা ও পৌর স্বেচ্ছা সেবক দলের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন। 

    ঝালকাঠি সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. হেদায়েতুল ইসলাম সোহেল এর সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জেলা যুবদলের আহবায়ক রবিউল ইসলাম তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম লিটন, সাবেক সভাপতি দ্বিন ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সরদার সাফায়াত হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আজাদুর রহমান, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মামুন খান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আসাদুজ্জামান বিপ্লব, সদস্য সচিব শামীম মৃধা। 

    সভায় বক্তারা ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে পতন হওয়া জালেম আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় দেশে এখন গনতন্ত্র ফিরে এসেছে। এ দেশে এখন শান্তি শৃঙ্খলা বজায় রয়েছে। সকল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।

  • মোরেলগঞ্জে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর মেয়রকে অপসারণ

    মোরেলগঞ্জে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর মেয়রকে অপসারণ

    শেখ সাইফুল ইসলাম কবির. বিশেষ প্রতিনিধি:

    বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পৌর মেয়রকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার ।সোমবার (১৯ আগস্ট)স্থানীয় সরকার বিভাগের জারী করা ১৩( ঘ) ও ৩২(ক)প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।এতে উপজেলা নির্বাচন -২০২৪ এর নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী খানকে ও মোরেলগঞ্জ পৌর মেয়র এ্যাডভোকেট মনিরুল হক তালুকদারকে তাদের স্ব স্ব পদ থেকে অপসারণ করে প্রশাসক নিয়োগের বিধান রেখে অধ্যাদেশ-২০২৪ এর খসড়া অনুমোদন করে স্থানীয় সরকার বিভাগ। উল্লেখ্য চলতি বছরের ৯ জুন -২০২৪ এর অনুষ্ঠিত মোরেলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মোরেলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মোঃ লিয়াকত আলী খান (আনারস) প্রতীকে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিলেন।অপরদিকে বার বার নির্বাচিত মোরেলগঞ্জ পৌর মেয়র এ্যাডভোকেট মনিরুল হক তালুকদার এই প্রথম বারের মতো মেয়রের পদ থেকে অপসারন হলেন।এদিকে উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এ প্রস্তাবিত ‘উপজেলা পরিষদ সংশোধন ১৩ (ঘ) ধারায় বলা হয়-বিশেষ পরিস্থিতিতে চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান বা মহিলা ভাইস চেয়ারম্যান বা অন্য সদস্যদের অপসারণের ক্ষেত্রে সরকারের ক্ষমতা এবং ১৩ (ঙ)-তে-বিশেষ পরিস্থিতিতে প্রশাসক নিয়োগের ক্ষমতা দেওয়া হয়েছে।একইভাবে জেলা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও অন্য সদস্যদের অপসারণ করে সেখানে প্রশাসক নিয়োগের বিধান রাখা এমনকি স্থানীয় সরকার (সিটি করপোরেশন) অধ্যাদেশ, ২০২৪’ সংশোধন করে একইভাবে ‘স্থানীয় সরকার (পৌরসভা) অধ্যাদেশ, ২০২৪’ এবং ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ ও ‘উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়া অনুমোদন করা হয়েছে বলেও জানায় স্থানীয় সরকার বিভাগ।এদিকে সারা দেশে মোট ৪৯৫ উপজেলা চেয়ারম্যান, ৩২৩ পৌরসভার মেয়র,৬০ জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করে ব্যাপক রদবদল আনতে চলেছে অন্তর্বর্তীকালীন সরকার।

  • নড়াইলের অধিকাংশজন প্রতিনিধি আত্মগোপনে

    নড়াইলের অধিকাংশজন প্রতিনিধি আত্মগোপনে

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলের অধিকাংশজন প্রতিনিধি আত্মগোপনে সেবাপ্রত্যাশীদের দুর্ভোগ।
    একসময় লোকে লোকারণ্য থাকত নড়াইলের এমপি, মেয়র ও স্থানীয় জনপ্রতিনিধিদের বাসা ও অফিস। কিন্তু এগুলো এখন নিস্তব্ধ। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে স্থানীয় এমপির ২ তলাবিশিষ্ট বাড়িটি। যাদের পদচারণায় মুখরিত থাকত বাড়িটি, তাদের কাউকেই আর প্রকাশ্যে দেখা যাচ্ছে না। আওয়ামী লীগ নেতাকর্মী ও জনপ্রতিনিধিশূন্য হয়ে পড়েছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, সূত্রমতে, ৩৯টি ইউনিয়ন, ৩টি উপজেলা ও ৩টি পৌরসভা নিয়ে গঠিত নড়াইল জেলা। প্রায় ৭ লাখ ২১ হাজার ৬৬৮ জন লোকের বসবাস। জেলার অধিকাংশ স্থানীয় সরকার প্রতিষ্ঠানে আওয়ামী লীগের জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়ে আসছে কিন্তু সরকার পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে জনপ্রতিনিধিরা হাওয়া হয়ে গেছে। ফলে সেবা প্রত্যাশীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
    শেখ হাসিনার দেশত্যাগের পরদিন থেকেই লোহাগড়া পৌরসভার মেয়র সৈয়দ মসিয়ূর রহমান, উপজেলা চেয়ারম্যান মো: ফয়জুল হক রোম,ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল লিয়নসহ অনেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অফিসে অনুপস্থিত রয়েছে।এছাড়াও নড়াইল সদর উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র,প্যানেল মেয়র, কালিয়া উপজেলা চেয়ারম্যান, কালিয়া পৌর মেয়রসহ অধিকাংশ জনপ্রতিনিধিরাই আত্মগোপনে রয়েছে। তাদের অনুপস্থিতিতে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না জনসাধারণ। এ কারণে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। প্যানেল
    আবার অনেক চেয়ারম্যান এলাকায় থাকলেও জনরোষের ভয়ে অফিসে আসছেন না। বিগত দিনে যারা অবৈধ সুযোগ-সুবিধা নিয়েছে তারাই এখন ভয়ে অফিসে আসছেন না। আবার অনেক চেয়ারম্যানরা নিজ বাসায় অফিস করছেন। যে কারণে স্থানীয় লোকজন বাসায় যেতে বিব্রতবোধ করছেন।
    লোহাগড়া পৌরসভার মঙ্গলহাটার তৌহিদুল ইসলাম বলেন বলেন, জন্মনিবন্ধন করানোর জন্য পৌরসভার আসলে মেয়র না থাকায় কাজ করতে পারছি না। কবে মেয়র আসবেন তাও কেউ বলতে পারছে না।
    লোহাগড়া উপজেলার কুচিয়াবাড়ি গ্রামের বাসিন্দা ইয়ামিন বলেন, উপজেলায় গিয়ে চেয়ারম্যানকে পাওয়া যায়নি। তিনি পলাতক রয়েছেন। আমরা চরম দুর্ভোগে রয়েছি।
    এ বিষয়ে অনেক জনপ্রতিনিধির ব্যক্তিগত মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাদের ফোন বন্ধ পাওয়া গেছে।
    নাম প্রকাশ না করার শর্তে একজন ইউপি চেয়ারম্যান বলেন, আমি বাড়িতে অবস্থান করছি। আগের মতো অফিসে যাওয়ার সুযোগ হয়নি। পরিস্থিতি ভালো হলে নিয়মিত অফিস করব।
    তবে সচেতন মহল বলেছেন জনপ্রতিনিধিরা যদি অফিস না করেন তাহলে অবিলম্বে তাদের বহিষ্কার করে নতুন প্রশাসক নিয়োগ দিয়ে জনদূভোগ কমানোর জন্য সরকারের কাছে দাবি জানান।

  • নড়াইলে স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গনজমায়েত

    নড়াইলে স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গনজমায়েত

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ

    নড়াইলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার(১৯আগষ্ট) সকালে জেলা শিল্পকলা একাডেমী চত্ত¡রে দলীয় নেতা-কর্মী সহ হাজারো সমর্থকের উপস্থিতিতে জাতীয় সঙ্গীত ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করা হয়। এর আগে সকালে বিভিন্ন এলাকার স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা মিছিল নিয়ে হাজির হন। জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খন্দকার ফসিয়ার রহমানের সভাপতিত্বে গন জমায়েতে বক্তব্য রাখেন জেলা বি এনপি উপদেষ্টা তবিবুর রহমান মনু। জেলা বি এনপি সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম,সাধারন সম্পাদক মো.মনিরুল ইসলাম,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচীব মঞ্জরুল সাঈদ বাবু প্রমুখ।

    বক্তারা দল গঠনের উপর জোর দিয়ে বলেন,বি এনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা এখন দল গঠন করবে,মানুষের কাছে যাবে। কোন মোটর সাইকেল মহড়া দেবার দরকার নেই।

  • গোদাগাড়ীতে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত, কোটা সংস্কার আন্দোলনে ২২ আহত শিক্ষার্থীকে  আর্থিক সাহায্যের আশ্বাস

    গোদাগাড়ীতে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত, কোটা সংস্কার আন্দোলনে ২২ আহত শিক্ষার্থীকে আর্থিক সাহায্যের আশ্বাস

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার আইন-শৃঙ্খলা, যৌতুক, চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ আগষ্ঠ সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ হায়াত আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, ভাইস চেয়ারম্যান সফিকুল সরকার, সহকারী কমিশনার ( ভূমি) মোঃ জাহিদ হাসান, গোদাগাড়ী মডেল থানার ওসি মোঃ আতাউর রহমান, রাজশাহী জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শাহাদুল হক, ওয়ার্কস পাটির জেলা সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল, রিশিকুল ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম টুলু, চর আষাদিয়াদহ ইউপি চেয়ারম্যান আসরাফুল ইসলাম, বাসুদেবপুর ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সিনিয়ার সাংবাদিক, কলামিষ্ট মোঃ হায়দার আলী, সুসিবিভিওর কর্মকর্তা নিরাবুল ইসলাম নিরব, গোদাগাড়ী প্রেস ক্লাবের সভাপতি এবিএম কামারুজ্জামান বকুলসহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, দপ্তরের প্রধানগণ সুধিজন উপস্থিত ছিলেন।

    উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হায়াত বলেন, গত ৫ আগষ্টের পর থেকে এখন আইন শৃঙ্খলা অনেক ভাল। গোদাগাড়ী ২২ জন কোটা সংস্কার আন্দোলনে আহত হয়েছে তাদেরকে সাহায্য করা প্রয়োজন। উপজেলা পরিষদ, সমাজ সেবা অধিদপ্তর, পুলিশের পক্ষ থেকে সাহায্য দেয়ার ব্যবস্থা করা হবে। এক শ্রেণীর অতি উৎসায়ী মানুষ, পুকুরের মাছ লুট, জমি দখল, বাড়ী, ব্যবসা প্রতিষ্ঠান ভ্যাংচুর, রাস্তা বন্ধ করে দেয়া, শিক্ষা প্রতিষ্ঠানে একজন গ্রুপ, অন্য গ্রুপের মাঝে উত্তেজনা সৃষ্টি করছে। সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। আইন শৃঙ্খলার অবনিতি করার চেষ্টা করলে, আইন হাতে তুলে নেয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। ট্রাফিক পুলিশকে দুর্ঘটনা রোধে ভিতরের রাস্তা বাদ দিয়ে মহাসড়কে বেশী দায়িত্ব পালনের নির্দেশ দেন। প্রাথমিক বিদ্যালয়ের সভাপতির সাথে দ্বন্দ্বের জন্য কিছু কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষতির সম্ভাবণা থাকলে সেখানে সর্তকতার সাথে হ্যান্ডেলিং করতেপ্রাথমিক শিক্ষা অফিসারকে নির্দেশনা দেন। চুরি, ডাকাতী এখন নেই বললে চলে আগামী ১৫ দিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে।

    গোদাগাড়ী মডেল থানার ওসি আতাউর রহমান বলেন, কোন অশান্তি চাই না সবাইকে নিয়ে ভাল থাকে চাই। যারা পুকুরের মাছ চুরি, লোকের গরু নিয়ে এসে জবাই করে খেয়েছেন, জমি দখল করছেন, অন্যের বাড়ী ঘর ভ্যাংচুর করেছেন, শিক্ষা প্রতিষ্ঠিনের ক্ষতি করছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এদের ব্যপারে জিরো টলারেন্স। থানার দুটি হোন্ডা এখনও হারিয়ে আছে কারো কাছে কোন খোঁজ থাকলে আমাদের জানাবেন। কিভাবে উদ্ধার করা যাই সে ব্যপারে পরামার্শ থাকলে দিবেন। এসব কাজ নিয়ে ব্যস্ত থাকার কারণে মাদক নিয়ে কাজ করতে পারিনি। আগামীতে মাদকের বিরুদ্ধে অভিযান চলবে। কারো জানমালের ক্ষতি করার চেষ্ট করবেন না। তিনি আরও বলেন, ২২ জন আহত শিক্ষার্থী যার যেমন খরচ হয়েছে প্রত্যেককে পুলিশের পক্ষ কিছু আর্থিক
    সাহায্য দেয়ার আশ্বাস প্রদান করে।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • নড়াইলে গুলিতে ৩ যুবক আহত

    নড়াইলে গুলিতে ৩ যুবক আহত

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি
    নড়াইলের লোহাগড়া উপজেলার সদর লোহাগড়া ইউপির কামঠানা নতুন পাড়া ব্রীজের কাছে দুর্বৃত্তের গুলিতে ৩ যুবক আহত হয়েছে। আহতদের স্থানীয়রা উদ্বার করে প্রথমে লোহাগড়া ৫০শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, রবিবার (১৮আগষ্ট) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার কামঠানা নতুন পাড়া ব্রীজের কাছে জলিল সিকদারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, উপজেলার চরকরফা গ্রামের মিজান সিকদারের ছেলে সোহাগ সিকদার(৩৫), একই গ্রামের ছোবান সিকদারে ছেলে মিঠুন সিকদার (৩২) ও ওবায়দুর সিকদারের ছেলে লিওন সিকদার (৩০)। আহতদের প্রথমে লোহাগড়া ৫০শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুরুতর আহত সোহাগ সিকদারের বুকে ও পিঠে গুলি বিব্ধ হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয় । অপর ২ জনের জখমের পরিমান কম হত্তয়ায় তাদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায়,
    বলেন ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে আমি নিজে সেখানে গিয়েছি। তবে ঘটনার কারণ এখনো জানতে পারি নাই। ###