Blog

  • চট্টগ্রামের ডিসি আবুল বাশার মোঃ ফখরুজ্জামান এর বদলি

    চট্টগ্রামের ডিসি আবুল বাশার মোঃ ফখরুজ্জামান এর বদলি

    শহিদুল ইসলাম,
    বিশেষ সংবাদদাতাঃ

    চট্টগ্রামের বিতর্কিত ও সমালোচিত জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান চট্টগ্রাম থেকে অন্যত্র বদলী ঠেকাতে সর্বশেষ আশ্রয় নিয়েছিল চট্টগ্রামের অবৈধ প্রেসক্লাব ও নীতি নৈতিকতা বিবর্জিত কিছু সাংবাদিকের। ডিসি’র বিরুদ্ধে প্রকাশ ও প্রচার হওয়া সংবাদ মুছে ফেলার শর্তে প্রেসক্লাব নিয়ে চলমান আন্দোলনকে ভিন্নখাতে নিয়ে যাওয়ার নীল নকশা তৈরী করেও শেষ রক্ষা হলোনা চট্টগ্রামের এই জেলা প্রশাসকের।

    আজ (২০ আগস্ট) চট্টগ্রামের জেলা প্রশাসককে অবিলম্বে প্রত্যাহারের দাবীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচী পালন করেন বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য ৷ এক পর্যায়ে কুখ্যাত জেলা প্রশাসককে চট্টগ্রাম থেকে প্রত্যাহার না করা পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্যের নেতৃবৃন্দ।

    এক পর্যায়ে আন্দোলন চলাকালীন সময়ে ঢাকা থেকে প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্যের নেতাদের আশ্বস্ত করে জানান, আজই চট্টগ্রামের ডিসিকে প্রত্যাহার করা হচ্ছে৷ ডিসি আবুল বাশারের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয়ার এরপরই আন্দোলনকারীরা অবস্থান কর্মসূচী সমাপ্তের ঘোষনা দেন৷

    অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বৈষম্যের শিকার হওয়া বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও অনলাইন পোর্টালের সাংবাদিকরা দীর্ঘদিন ধরে যুগপৎ আন্দোলন চালিয়ে যাচ্ছে৷ বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য চট্টগ্রাম প্রেস ক্লাব এর সম্মুখে ধারাবাহিক কর্মসূচি পালন করে যাচ্ছে। আন্দোলনকারীরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে চট্টগ্রাম প্রেস ক্লাব কমিটির বৈষম্যমূলক আচরণ এর তীব্র প্রতিবাদ জানালেও স্বৈরাচারের দোসর অবৈধ কমিটির নেতারা নিজেদের মধুর হাঁড়ি আগলে রাখতে নানান অপতৎপরতা চালিয়ে গেছে৷

    আন্দোলনে অংশ নেয়া গণমাধ্যম কর্মীরা ছিলেন অধিকার বঞ্চিত, চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দের বৈষম্যের শিকার। তারা তাদের শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে নিজেদের প্রতিবাদ আদায়ের পথে বারংবার হামলার শিকার হয়। চলমান আন্দোলন নিয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষে ছাত্র-জনতার বুকে গুলি চালানোকে আড়াল করে সংবাদ প্রচার করা ফ্যাসিবাদের দোসরদের মধ্যকার একাধিক ব্যক্তি বৈষম্যের স্বীকার আন্দোলনরত গণমাধ্যমকর্মীদের নেতা সেজে বিভিন্ন সময় জেলা প্রশাসকের সাথে আলোচনা করছেন এবং জেলা প্রশাসক তার সাজানো নাটকে তাদের এবং চট্টগ্রাম প্রেস ক্লাব নেতাদের মধ্যকার একটি গোপন মিটিং এর আয়োজন করেন। অত্যন্ত দুঃখের বিষয় হলেও সত্য যে চট্টগ্রাম জেলাপ্রশাসক অদ্যবধি আন্দোলনরত গণমাধ্যম কর্মীদের সমন্বয়ক হতে কাউকে আহবান করেন নি বৈঠকের জন্য, এমনটাই অভিযোগ আন্দোলনকারীদের পক্ষ হতে। ছাত্র-আন্দোলনে চট্টগ্রামে আন্দোলনরত ছাত্রদের গুলির নির্দেশ দাতা বিতর্কিত জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের নতুন ষড়যন্ত্রের শিকার চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বৈষম্যের শিকার আন্দোলনকারী গণমাধ্যম কর্মীরা। তারা অভিযোগ করে বলেন আন্দোলন ছিনতাইয়ের ষড়যন্ত্রে লিপ্ত চট্টগ্রাম জেলাপ্রশাসক ফ্যাসিবাদের দোসরদের সাথে আঁতাত করে বৈষম্যের শিকার অধিকার বঞ্চিত সাংবাদিকদের আন্দোলনকে অপকৌশলে ভিন্ন রুপ দেয়ার উদ্দেশ্যে চট্টগ্রাম প্রেসক্লাব সংস্কার বিরোধী ফ্যাসিবাদের দোসরদের নিয়ে একের পর এক গোপন বৈঠক করে চলেছেন। ষড়যন্ত্রের বিষয়ে নিশ্চিত হয়ে বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্যের নেতা কর্মীরা চট্টগ্রাম জেলা-প্রশাসকের বিরুদ্ধে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এর কার্য়ালয়ে স্মারক লিপি প্রদানের উদ্দেশ্যে জেলা প্রশাসকের কার্য়ালয়ের সম্মুখে অবস্থান কর্মসূচি পালন করছি।

    বক্তারা আরো বলেন, এক সময় জেলা প্রশাসক কার্যালয়ের জেলা প্রশাসকের ইশারায় কয়েকজন দূর্বৃত্ত আন্দোলনরত সাংবাদিকদের ব্যানার ছিনিয়ে নিয়ে তাদের উপর আক্রমন করে বসেন। পরবর্তীতে আন্দোলনরত গণমাধ্যম কর্মীদের পক্ষে আন্দোলনের অন্যতম সমন্বয়ক আরিয়ান লেনিনের নেতৃত্বে বিভাগীয় কমিশনাররের কার্য়ালয়ে স্মারক লিপি প্রদান করেন। স্মারক লিপি প্রদানকালে আন্দোলনকারীদের পক্ষের সমন্বয়ক আরিয়ান লেনিন জানান আমরা শত শত অধিকার বঞ্চিত সাংবাদিকের আন্দোলন নিয়ে একশ্রেণীর ফ্যাসিবাদের দালাল চক্র আন্দোলনকারীদের বিপক্ষে অবস্থান নিয়ে আন্দোলনকারীদের অনুমতি ব্যতীরেকে এবং আন্দোলনের সাথে সম্পৃক্ত নয় এমন ব্যক্তিগণ আন্দোলনকারীদের নেতা সেজে সরকারের উচ্চপর্যায়ে মিথ্যা তথ্য দিয়ে আন্দোলন বানচাল করার চেষ্টায় বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে বৈঠক করে যাচ্ছে,যার মূলে রয়েছেন এই জেলা প্রশাসক। তাদের সমন্বয়কদের অনুপস্থিতিতে আন্দোলন নিয়ে আলোচনার টেবিলে বসলে আন্দোলনকারীরা শক্ত হাতে তা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে প্রতিহত করবেন বলে গণমাধ্যম কর্মীরা এক বাক্যে জানিয়েছেন।

    উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড প্রেস কাউন্সিলের নির্বাহী কমিটির সাবেক সদস্য ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক সদস্য মঈনুদ্দিন কাদেরী শওকত।তিনি তার বক্তব্যে সাংবাদিক সাগর রুনি হত্যাকান্ডের সুষ্ঠু তদন্তপূর্বক বিচার দাবী করেন।

  • বরগুনার তালতলীতে শান্তি সম্প্রীতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বরগুনার তালতলীতে শান্তি সম্প্রীতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

    মংচিন থান তালতলী প্রতিনিধি ।।
    বরগুনার তালতলীতে বেসরকারি সংস্থা রুপান্তর আস্থা প্রকল্পের আওতায় তালতলী উপজেলা যুব ফোরামের আয়োজনে ২০শে আগস্ট মঙ্গলবার আরডিএফ প্রশিক্ষণ হলরুমে দেশের বর্তমান পরিস্থিতিতে এলাকায় শান্তি সম্প্রীতি ও সহনশীলতা বজায় রাখার লক্ষ্যে সরকারি কর্মকর্তা ও ধর্মীয় নেতা সহ বিভিন্ন শ্রেনী পেশার নাগরিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন তালতলী যুব ফোরামের সদস্য মোঃ লিমন গাজী। সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব অমিত দত্ত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মি:রতন কুমার বিশ্বাস,উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি মি: সুভাষ মিত্র,রাখাইন সমাজ উন্নয়ন সংস্থা সিনিয়র সহ-সভাপতি মি:মংথিন জো, জেলা নাগরিক প্ল্যাটফরমের সদস্য মংচিন থান, উপজেলা ইসলামী আন্দোলন সভাপতি মাওলানা মো: আফজাল হোসাইন, মো: নজরুল ইসলাম লিটু, ইমাম সমিতির সভাপতি মাওলানা আ: রাজ্জাক,মোসাম্মৎ দলি বেগম প্রমূখ। সভায় বক্তারা উল্লেখ করেন বর্তমান পরিস্থিতিতে সমাজ শান্তি সম্প্রীতি ও সহনশীলতা বজায় রাখার জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের জন্য উপস্থিত সবাই মিলেমিশে কাজ করার অংগীকার ব্যক্ত করেন। আরো উপস্থিত ছিলেন যুব ফোরামের ৩০ জন সদস্য। সহায়ক হিসেবে ছিলেন বরগুনা জেলা সমন্বয়কারী মোঃ খলিলুর রহমান ও ফিল্ড অফিসার কোহিনুর বেগম।

    মংচিন থান
    তালতলী প্রতিনিধি ।।

  • ময়মনসিংহ প্রেসক্লাবে অধিকার চাইতে গিয়ে হামলার শিকার বঞ্চিত সাংবাদিকরা, আহত-১

    ময়মনসিংহ প্রেসক্লাবে অধিকার চাইতে গিয়ে হামলার শিকার বঞ্চিত সাংবাদিকরা, আহত-১

    ময়মনসিংহ প্রতিনিধিঃ
    ময়মনসিংহ প্রেসক্লাবের বর্তমান কমিটি বিলুপ্ত করে একটি এডহক কমিটি গঠন, গঠনতন্ত্র সংশোধন,
    সভাপতি পদ থেকে জেলা প্রশাসকের অপসারণ,
    অপেশাদার সাংবাদিকদের সদস্য পদ বাতিল করে সকল পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে প্রেসম্যান ফর প্রেসক্লাব করাসহ বিভিন্ন দাবীতে ময়মনসিংহে কর্মরত অধিকার বঞ্চিত সাংবাদিকরা তাদের ন্যায্য অধিকার বাস্তবায়নের দাবী নিয়ে প্রেসক্লাবে গেলে তাদের উপর হামলা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

    মঙ্গলবার (২০ আগস্ট) ২টায় ময়মনসিংহের অধিকার বঞ্চিত সাংবাদিকরা তাদের দাবী নিয়ে প্রেসক্লাবে গেলে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আন্দোলনকারী অধিকার বঞ্চিত সাংবাদিকদের তোপের মূখে পড়েন সাধারণ সম্পাদক অমিত রায়। এসময় এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি তসলিমা রত্না নামে এক নারী সাংবাদিক গুরুতর আহত হন বলেও জানা গেছে।

    সুত্র মতে- অধিকার বঞ্চিত সাংবাদিকরা তাদের বাস্তবায়নের কথা জানালে এসময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়ের ভাড়াটিয়া সন্ত্রাসী কাইয়ুমসহ একাধিক বহিরাগত সন্ত্রাসী প্রেসক্লাবে এসে অধিকার বঞ্চিতদের লাঞ্চিত ও গুলি করে হত্যার হুমকি দিলে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করে ন্যায্য দাবীর আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করে।

    প্রেসক্লাবের সন্ত্রাসী হামলায় এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি তসলিমা রত্না গুরুতর আহত হয়। সে বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ সংবাদ পেয়ে পুলিশ ও র‍্যাবের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

    এর আগে দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোঃ রুকুনুজ্জামান রোকন দলীয় লোকজন নিয়ে এসে সাংবাদিকদের উদ্দেশ্য দীর্ঘ সময় আলোচনা কালে সাংবাদিকতায় বিএনপি’র অনুসারীদের গুরুত্ব দিয়ে আওয়ামী পন্থী সাংবাদিকদের ব্যাপক সমালোচনা করে ভবিষ্যত কমিটি ও কার্যক্রম পরিচালনার ঈঙ্গিত দিলে আন্দোলনকারীদের পক্ষে বলা হয় সাংবাদিকতার পেশায় কোন দল নেই, সবাই সাংবাদিক, কারো ব্যাক্তিগত মতাদর্শ থাকতে পারে সাংবাদিকতার পেশায় রাজনৈতিক লেজুরবৃত্তি বর্তমান প্রেসক্লাব করেছে, অধিকার বঞ্চিত সাংবাদিকদের ন্যায় সংগত দাবি বাস্তবায়ন করতে হবে এর বিকল্প নাই।

    এসময় যুবদল নেতা রুকুনুজ্জামান রোকন বলেন আগামী শুক্রবার বা শনিবারে প্রেসক্লাব ও অধিকার বঞ্চিত সাংবাদিকদের প্রতিনিধি নিয়ে আমরা আলোচনা করে সমাধানের উদ্দ্যোগ গ্রহণ করবো আমাকে ইমরান সালেহ প্রিন্স সাংবাদিকদের ঘটনার সংবাদ পেয়ে ফোন করে পাঠিয়েছেন।

    অধিকার বঞ্চিত সাংবাদিকদের দাবীগুলোর মধ্যে
    বর্তমান কমিটি বিলুপ্ত করে একটি এডহক কমিটি গঠন, গঠনতন্ত্র সংশোধন, অপেশাদার সাংবাদিকদের সদস্য পদ বাতিল করে আন্দোলনকারী সকল পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে প্রেসম্যান ফর প্রেসক্লাব করার জন্য সাধারণ সম্পাদক অমিত রায়ের পদত্যাগ,প্রেসক্লাব এর কমিটি বাতিল করে পূর্ণগঠন করাসহ বিভিন্ন উল্লেখ্য যোগ্য দাবী রয়েছে।

  • নলছিটিতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    নলছিটিতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার(২০ আগষ্ট) সকাল ১১ টায় নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক জনসভা অনুষ্ঠিত হয়। এতে সকাল থেকেই বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওর্য়াডের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সভাস্থলে আসতে থাকে।

    উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তৌহিদ আলম মান্নার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ সাইদুল কবির রানা এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, সাবেক সংসদ সদস্য বিএনপি নেত্রী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট সৈয়দ হোসেন,জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট শাহাদাত হোসেন,ঝালকাঠি বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু, নলছিটি বিএনপি নেতা গোলাম মোস্তফা ছালু, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল,পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমান।

    এসময়ে আরো উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির নেতা খন্দকার অহিদুল ইসলাম বাদল, ঝালকাঠি জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক আজাদুর রহমান খান, ঝালকাঠি জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি রবিউল ইসলাম তুহিন, জেলা ছাত্রদলের সভাপতি গিয়াস সরদার দীপু, সাধারন সম্পাদক সাইদুল কবির রানা, স্বেচ্ছাসেবক দলনেতা মেহেদী তারেক, সুবিদপুর ইউনিয়ন বিএনপি নেতা মোঃ নিজাম উদ্দিন খান, উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল,শ্রমিকদল সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ।

    এসময়ে ইলেন ভুট্টো বলেন দেশ স্বাধীন হয়েছে স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব এখন আমাদের সবার।এসময় তিনি নলছিটি উপজেলা যুবদলের সাবেক সভাপতি দুলাল তালুকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

    রফিকুল ইসলাম জামাল বলেন পরাজিত শক্তি বসে নেই ভারতে বসে ষড়যন্ত্রের নোংরা খেলায় মেতেছেন। শতশত নেতাকর্মীদের গুম করে আয়নাঘরে রেখেও তারা ক্ষ্যান্ত হয়নি।

    সভা শেষে একটি র‍্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এসময় সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার ব্যঙ্গচিত্রসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন বিষয়ের উপর ডিসপ্লে প্রদর্শন করা হয়

  • পঞ্চগড়ে রেজিষ্ট্রি অফিসের নকলনবিশদের কলমবিরতি

    পঞ্চগড়ে রেজিষ্ট্রি অফিসের নকলনবিশদের কলমবিরতি

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় : চাকরি জাতীয়করণের দাবিতে কলমবিরতি কর্মসূচি পালন করেছেন পঞ্চগড় রেজিস্ট্রি অফিসের নকলনবিশরা।

    মঙ্গলবার দুপুরে জেলা রেজিস্ট্রারের কার্যালয়ের তৃতীয় তলায় এ কর্মসূচি পালন করেন তারা।

    বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকলনবিশ) অ্যাসোসিয়েশেন পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম কর্মসূচিতে বক্তব্য রাখেন।

    তিনি বলেন, যখন যেই সরকার ক্ষমতায় আসে নকলনবিশদের চাকরি জাতীয়করণের আশ্বাস দেয়। কিন্তু ফলাফল কিছুই হয়না। আমরা রেজিষ্ট্রি অফিসের একটি গুরুত্বপূর্ণ পার্ট, অথচ দীর্ঘদিন থেকেই আমরা বঞ্চিত। আজকে আমরা কলমবিরতি দিয়েছি, আমাদের দাবি পূরণ না হলে সামনে আরো কর্মসূচি আসবে।

    এই কর্মসূচিকে সংহতি জানিয়ে জেলা রেজিষ্ট্রি অফিসের প্রধান সহকারি মুজিবুর রহমান বলেন, নকলনবিশরা অফিসে পরিশ্রম করে উপার্জন করে। তাদের মাধ্যমে সরকার ব্যাপক রাজস্ব পায়। তাদের এই যৌক্তিক দাবি পূরণ করা দরকার।

    মো.বাবুল হোসেন ।।

  • গণমাধ্যমে হামলা ন্যা*ক্কারজনক ঘটনা এটি কোন ভাবে কাম্য নই

    গণমাধ্যমে হামলা ন্যা*ক্কারজনক ঘটনা এটি কোন ভাবে কাম্য নই

    গণমাধ্যমে হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন ও সভা

    নাজিম উদ্দিন রানা:
    দেশের শীর্ষস্থানীয় মিডিয়া হাউস ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সেসহ বিভিন্ন গণমাধ্যমে হামলার ঘটনায় প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে লক্ষ্মীপুরে কর্মরত সাংবাদিকরা।
    মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরের দিকে লক্ষ্মীপুর প্রেসক্লাব হলরুমে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এরপর প্রেসক্লাব প্রাঙ্গনে মানববন্ধন করে লক্ষ্মীপুরের কর্মরত সাংবাদিকরা।
    এতে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহম্মদ হেলাল, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল,সাংবাদিক গাজী গিয়াস উদ্দিন,মীর ফরহাদ হোসেন সুমন,এম জে আলম, সাইফুল ইসলাম স্বপন,আতাউর রহমান মনির, আনিস কবির,নাজিম উদ্দিন রানা, কামাল উদ্দিন, জহিরুল ইসলাম শিবলু, পলাশ সাহা প্রমুখ।
    লক্ষ্মীপুর প্রেসক্লাবের আয়োজনে প্রতিবাদ সভার সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফরহাদ হোসেন সুমন।
    বক্তারা বলেন,
    সরকার পরিবর্তন হলেই গণমাধ্যমে হামলা চালানো হয়।পূর্বেও যখন সরকার পরিবর্তন হয়েছে,তখনও কয়েকটি মিডিয়া প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে।এটি ন্যাক্কারজনক ঘটনা। গণমাধ্যমে হামলা করে মতপ্রকাশের বাঁধা দিতে চাচ্ছে একটি দুষ্কৃতিচক্র। স্বাধীন বাংলাদেশ গঠনে মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে।
    বক্তারা আরো বলেন, মত প্রকাশের যে স্বাধীনতার কথা এখন বলা হচ্ছে, ঠিক এ সময়েই একটি চক্র গণমাধ্যম এবং গণমাধ্যম কর্মীদের উপর হামলা করছে। আর যারা হামলা করেছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি করেন বক্তারা।
    যে কোন পরিস্থিতি মোকাবিলায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সাংবাদিক নেতৃবৃন্দ।
    উল্লেখ্য, দেশের শীর্ষস্থানীয় মিডিয়া হাউজ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসিতে দুর্বৃত্তরা হামলা করেছে। সোমবার দুপুরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করা হয়।

  • মাঙ্কিপক্সের ঝুঁকি এড়াতে মোংলা বন্দরে সতর্কতা, মেডিকেল টিম গঠন

    মাঙ্কিপক্সের ঝুঁকি এড়াতে মোংলা বন্দরে সতর্কতা, মেডিকেল টিম গঠন

    শেখ সাইফুল ইসলাম কবির. বিশেষ প্রতিনিধি:বিশ্বের কয়েকটি দেশে ছড়িয়ে পড়া মাঙ্কিপক্সের ঝুঁকি এড়াতে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলায় সতর্ক ব্যবস্থা নেওয়া হয়েছে। পদক্ষেপ হিসেবে, সোমবার (১৯ আগস্ট) থেকে বন্দরে আসা বিদেশি জাহাজের নাবিকদের জাহাজ থেকে নামার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

    এছাড়া ছয় সদস্যের মেডিকেল টিম গঠন করেছে পোর্ট হেলথ কর্তৃপক্ষ।

    মেডিকেল টিমের প্রধান মোংলা পোর্ট হেলথের উপ-পরিচালক ডা. শেখ মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, বন্দর থেকে নির্দেশনা পাওয়ার পর আমরা কাজ শুরু করেছি। বন্দরে আসা বিদেশি জাহাজের নাবিকদের মাধ্যমে এ রোগ যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য সতর্ক রয়েছি।

    বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহিন রহমান জানান, মাঙ্কিপক্স ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বন্দরে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। বন্দরে আসা বিদেশি জাহাজের নাবিকদের জাহাজ থেকে নামার জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একইসঙ্গে নৌ পরিবহন মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ‘পোর্ট হেলথ’কে চিঠি দেওয়া হয়েছে। মোংলা বন্দরে আসা জাহাজের নাবিকদের মাধ্যমে দেশের অভ্যন্তরে এ রোগ যাতে প্রবেশ করতে না পারে সেজন্য ব্যবস্থা নেওয়ার জন্য চিঠিতে উল্লেখ করা হয়েছে।

    একইসঙ্গে বন্দরে জরুরি আইসোলেশন ব্যবস্থা নিতে বলা হয়েছে চিঠিতে।

  • কালকিনির শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে বই বিক্রির টাকা আ*ত্মসাৎতের অভিযোগ

    কালকিনির শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে বই বিক্রির টাকা আ*ত্মসাৎতের অভিযোগ

    রতন দে,মাদারীপুর প্রতিনিধিঃ
    মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলায় ১৯৯ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। ওই সকল বিদ্যালয়গুলোতে বঙ্গবন্ধুর নামে তিনটি বই শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রদান করা হয়। মন্ত্রণালয় থেকে দেওয়া ওই তিনটি বইয়ের দাম ৩ হাজার টাকা করে মোট ৪ লাখ ৫০ হাজার টাকা বিক্রি করা হয়। কিন্তু বইয়ের সঠিক মুল্য হওয়া কথা ছিল সর্বোচ্চ দেড় হাজার টাকা করে। আর এই অতিরিক্ত দামে বই বিক্রির ৪ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে কালকিনি উপজেলা প্রাথমিক শিক্ষ কর্মকর্তা মো. বদিউজ্জামানের বিরুদ্ধে। তবে অভিযুক্ত ওই শিক্ষা কর্মকর্তার দাবি, বইয়ের দামের ব্যাপারে ইউএনও স্যার ও ডিপিও স্যার জানে। এখনও টাকার ব্যাপারে কোন সিদ্ধান্ত হয় নাই।
    জানাযায়, ওই বই বিক্রির টাকা মাদারীপুর জেলা শিক্ষা অফিসারের কাছে থেকে শিক্ষা মন্ত্রণালয়ে যাওয়ার কথা রয়েছে। কালকিনি ও ডাসার উপজেলায় ১৯৯টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রায় ১৫০টি বিদ্যালয় থেকে এই টাকা উত্তোলন করা হয় অনেক আগেই। ২০২৩ -২৪ইং সালের অর্থ বছরের স্লিপের টাকা থেকে সহকারী শিক্ষা কর্মকর্তারা ক্লাস্টার ভিত্তিক প্রধান শিক্ষকদের কাছ থেকে জুলাই মাসে ওই টাকা উত্তোলন করে। বই তিনটির নাম ভাইয়েরা আমার-আহবানে শেখ হাসিনা, সকলের তরে সকলে আমরা, সংগ্রহ সঞ্চলনা ও সম্পাদনা নজরুল ইসলাম সাবেক প্রধান মন্ত্রীর স্পিচ রাইটার সচিব ও জিনিয়াস  প্রকাশনী।
    প্রাথমিক শিক্ষা অফিস ও বিদ্যালয় সুত্রে জানা গেছে, ৩টি বইয়ের সর্বোচ্চ দাম হবে ১৫ থেকে ১৬শ’ টাকা। আর এই তিনটি বইয়ের দুইটির দাম ৮ শত টাকা করে ১৬শ’ ও  একটি বইয়ের দাম ১৬শ’ টাকা লেখা মোট ৩ হাজার ২শ’ টাকা। তবে সরকার পতন হওয়ার পর এখনও ওই টাকা অফিসে জমা রয়েছে। এটিও কর্মকর্তারা স্লিপের টাকা থেকে নিয়ে গেছে । কিন্তু তারা বলছে ২০২৪-২৫ অর্থ বছরের স্লিপের টাকা থেকে সমন্বয় করা হবে।
    টাকা আত্নসাৎ এর ব্যাপারে নাম প্রকাশ না  করার শর্তে একাধিক প্রধান শিক্ষক জানান, শেখ মুজিবুরের নামে লেখা তিনটি বই যার দাম হবে ১৫  বা ১৬ শ’ টাকা কিন্তু সেই বইয়ের জন্য ৩ হাজার টাকা ধরা হয়েছে তাও আবার স্লিপের টাকা দিয়ে কিনতে হয়েছে। তবে সরকার পরিবর্তন হয়েছে এখন আমাদের টাকাটা ফেরত দিলে আামাদের বিদ্যালয়ের উপকার হয়। শিক্ষ কর্মকর্তা ও সহকারী শিক্ষা কর্মকর্তা স্যারেরা বলে বইয়ের টাকা মন্ত্রণালয়ে পাঠাতে হবে। যেখানে সরকারই পরিবর্তন হয়ে গেছে সেই টাকা কি ভাবে এখন নিবে বা পাঠাবে। আমাদের মনে হয় এই টাকা আত্নসাৎ করেছে তারা।
    কালকিনি  উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা চরদৌলত খান ক্লাস্টার আনিচুর  রহমান মিয়া বলেন, বঙ্গবন্ধু উপর লেখা ৩টি বইয়ের মুল্যে ২০২৩-২৪ অর্থ বছরের স্লিপের টাকা থেকে নেওয়া হয়েছে। কিন্তু ২০২৪-২৫ অর্থ বছরের স্লিপের টাকা থেকে সম্বনয় করা হবে।
    টাকা আত্নসাৎ এর অভিযোগের বিষয় জানতে চাইলে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. বদিউজ্জামান বলেন , শিক্ষা মন্ত্রণায় থেকে যে তিনটি বই এসেছে তা  প্রত্যেকটি স্কুলে দেওয়া হয়েছে কিন্তু কোন স্কুল থেকে টাকা নেওয়া হয় নাই।
    চলতি অর্থ  বছরের ( ২০২৪-২৫) স্লিপের টাকা থেকে সমন্বয় করা হবে। বইয়ের ব্যাপারে ইউএনও( কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ) স্যার ও  ডিটিও (মাদারীপুর জেলা শিক্ষা কর্মকর্তা) স্যার জানে। এখনও টাকার ব্যাপারে কোন সিদ্ধান্তু হয় নাই।
    এ ব্যাপারে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস বলেন, আমি বই এর কিছু জানি না। যদি আমার কথা বলে থাকে শিক্ষা কর্মকর্তা  তা হলে কথাটা সঠিক না। আমি শিক্ষা কর্মকর্তার কাছে জেনে নেই সে কি জন্য আমার নাম বললো।
    এ বিষয় জানতে চাইলে মাদারীপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তামস কুমার পাল বলেন, আমি বইয়ের কথা জানি তবে টাকাতো কম্পানিকে দিয়ে দেওয়ার কথা। তবে দিয়েছে কি না জানি না। মন্ত্রণায় থেকে প্রতি বছর বই দেয় আর সেই বই এর মূল্য স্লিপের টাকা থেকে পরিষদ করা হয়।

  • সুন্দরবনের উপকূলীয় মোরেলগঞ্জ টানা বৃষ্টি জোয়ারের পানিতে ২০ গ্রাম ভাসছে

    সুন্দরবনের উপকূলীয় মোরেলগঞ্জ টানা বৃষ্টি জোয়ারের পানিতে ২০ গ্রাম ভাসছে

    শেখ সাইফুল ইসলাম কবির. বিশেষ প্রতিনিধি:বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের উপকূলীয় বাগেরহাটের মোরেলগঞ্জে টানা বৃষ্টি জোয়ারের অতিরিক্ত পানিতে পৌরশহর সহ ২০ গ্রাম প্লাবিত হয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। হুমকির মুখে পড়ছে রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বেশ কিছু বাড়িঘর। এনিয়ে এই অঞ্চল দুবার প্লাবনের কবলে পড়লো।তাই শহর রক্ষা বাঁধসহ সন্ন্যাসী হয়ে ঘষিয়াখালী পর্যন্ত নদীর দু’পাড়ের স্থায়ী ভেড়িবাঁধের দাবি জানিয়েছেন স্থানীয়রা। মঙ্গলবার ( ২০ আগস্ট) সরেজমিনে দেখা গেছে, উপকূলীয় অঞ্চল উপজেলার ১৬টি ইউনিয়নসহ পৌরসভায় গত দুই দিন ধরে টানা বৃষ্টি জোয়ারে অতিরিক্ত পানিতে পানগুছি নদীর তীরবর্তী মোরেলগঞ্জ পৌর শহরের ফেরীঘাট সংলগ্ন এলাকা, বারইখালীর কাশ্মীর, বলইবুনিয়ার শ্রেণীখালী, বহরবুনিয়ার ফুলহাতা, ঘষিয়াখালী, মোরেলগঞ্জ সদর ইউনিয়নের গাবতলা গ্রামের নতুন করে আধা কিলোমিটার ধসে গেছে।

    হোগলাবুনিয়ার বদনীভাঙ্গা, সানকিভাঙ্গা, পাঠামারা, খাউলিয়া বাজারের ব্রিজসহ হুমকির মুখে অম্বিকা চরণ লাহা পাইলট উচ্চ বিদ্যালয়, বদনীভাঙ্গা আর্দশ মাধ্যমিক বিদ্যালয় ৮০নম্বর বি পাঠামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বহরবুনিয়ার এসবি মাধ্যমিক বিদ্যালয় নদীর তীরবর্তী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

    এদিকে দীর্ঘদিন ধরে পানগুছি নদী অব্যাহত ভাঙনের ফলে ফসলি জমি, বাড়িঘর গাছপালা বিলীন হয়ে নদীগর্ভে চলে যাওয়ায় নিঃস্ব হয়ে পড়েছে শত শত পরিবার।

    পৌর শহরের কাপুড়িয়া পট্টির কাঁচা বাজার কলেজ রোড, কেজি স্কুল সডক, উপজেলা প্রশাসনিক চত্বর পানিতে তলিয়ে গিয়ে শহরের দোকানিদের ক্রয়-বিক্রয় দিনে ৩ ঘন্টা বন্ধ হয়ে পড়েছে। জনজীবন হয়ে পড়েছে বিপর্যস্ত।

    বারইখালী গ্রামের মোস্তাফিজুর রহমান নান্নু, আবুল কালাম খোকন পঞ্চকরন গ্রামের জাহানারা আক্তার, খুকি বেগম জানান, জোয়ারের পানি ঢুকে ঘরবাড়ি তলিয়ে গেছে। চুলায় পানি উঠায় দুপুরের রান্না বিকেলে করতে হয় ।

    অপরদিকে মোরেলগঞ্জ শহরের ফল ব্যবসায়ী লাল মিয়া, কাপড় ব্যবসায়ী ইব্রাহিম শেখ বলেন, দুপুর ১২টা বাজলেই পানির চাপ বেড়ে যায় দোকানে ঢুকে পড়ে পানি। ৩ ঘণ্টা বসে থাকতে হয়। গ্রাম থেকে আশা ক্রেতারা চলে যায় তড়িঘড়ি করে। এ ভোগান্তির শেষ কোথায়?।নদীর তীরবর্তী ইউনিয়ন গুলোর সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার, সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির মোল্লা, বারইখালীর চেয়ারম্যান আব্দুল আউয়াল খান মহারাজ, হোগলাবুনিয়ার বীর মুক্তিযোদ্ধা আকরামুজ্জামান, বহরবুনিয়ার চেয়ারম্যান রিপন হোসেন তালুকদার বলেন, গত দুই দিনের পানির চাপে নদীর তীরবর্তী তাদের ইউনিয়নগুলো অনেক কাঁচা-পাকা রাস্তা ভেঙে গেছে। শিক্ষাপ্রতিষ্ঠান ও দেবরাজ পঞ্চকরনের অস্থায়ী বেড়িবাঁধ হুমকির মুখে পড়েছে। এভাবে এক সপ্তাহ পানির চাপ থাকলে ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে গ্রামবাসীরা।

    এ বিষয়ে মোরেলগঞ্জ পৌরসভার মেয়র অ্যাডভোকেট মনিরুল হক তালুকদার বলেন, শুধু শহর রক্ষা বাঁধ নয়। ইতোমধ্যে গাবতলা হয়ে ঘষিয়াখালী পর্যন্ত স্থায়ী ভেরিবাঁধের ট্রেন্ডার হয়েছে। ২০১৭ সালে এ প্রকল্পের প্রস্তাবনা হয়েছে। বাস্তবায়নের অপেক্ষায় শহরবাসী। বেড়িবাঁধের কাজ শুরু হলে এ সমস্যায় থাকবে না পৌরবাসী।

    নদীর তীরবর্তী সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির মোল্লা, বারইখালীর চেয়ারম্যান আব্দুল আউয়াল খান মহারাজ, হোগলাবুনিয়ার বীর মুক্তিযোদ্ধা আকরামুজ্জামান, বহরবুনিয়ার চেয়ারম্যান রিপন হোসেন তালুকদার জানান, গত দুদিনের পানির চাপে নদীর তীরবর্তী তাদের ইউনিয়নগুলো অনেক কাঁচা পাকা রাস্তা ভেঙে পড়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান দেবরাজ পঞ্চকরণের অস্থায়ী বেড়িবাঁধ হুমকির মুখে পড়েছে। এভাবে এক সপ্তাহ পানির চাপ থাকলে ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে গ্রামবাসীরা।

    বাগেরহাট জেলা পানিউন্নয়ন বোর্ডে নির্বাহী প্রকৌশলী মো. মাসুম বিল্লাহ বলেন, মোরেলগঞ্জ শহর সংলগ্ন রামপাল-মোংলা হয়ে ঘষিয়াখালী পর্যন্ত ৯৫ কিলোমিটার বেড়িবাঁধের জন্য সম্ভাব্যতা সমীক্ষার জন্য মন্ত্রাণালয়ে প্রস্তাবনা রয়েছে। এ ছাড়াও ইতোমধ্যে পানগুছি নদীর ভাঙন হতে বাগেরহাট জেলা সদর সংলগ্ন এলাকা সংরক্ষণ এবং বিষখালী নদী পুনঃখনন শীর্ষক প্রকল্পের কাজ শুরু হয়েছে। ##

  • নওগাঁয় অ*বৈধ জাল নিধনে যৌথ অভিযান

    নওগাঁয় অ*বৈধ জাল নিধনে যৌথ অভিযান

    আব্দুল মজিদ মল্লিক, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর সাপাহারে অবৈধ সুতি জাল নিধনে নওগাঁর পোরশায় বিজিবি ও মৎস অফিসের যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেনের নেতৃত্বে মৎস কর্মকর্তা মনিরুজ্জামান এবং ১৬বিজিবি নিতপুর কোম্পানির কোম্পানী কমান্ডার সুবেদার মুনসেদ আলীসহ বিজিবি’র একটি টহলদল এই অভিযানে অংশ গ্রহণ করেন
    এসময় ভারতীয় সীমান্তের মেইন পিলার ২৩০/৫৮আর এর নিকটস্থ পুনর্ভবা নদীতে অবৈধ সুতি জাল উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এতে নদিতে ১ টি সুতি জাল পাওয়া যায়। পরে সুতি জালটি সকলের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ অভিযান অব্যহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।#

    আব্দুল মজিদ মল্লিক
    নওগাঁ।