Blog

  • আত্রাইয়ে ক্যান্সার রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ

    আত্রাইয়ে ক্যান্সার রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ

    আব্দুল মজিদ মল্লিক,আত্রাই (নওগাঁ) থেকে: নওগাঁর আত্রাইয়ে ক্যান্সার, কিডনি, লিভারসিরোসিস, স্ট্রোক আক্রান্ত প্যারালাইসিস, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

    গত বুধবার উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস। 

    উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানার পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে  উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন,একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার,উপজেলা প্রতিবন্ধি সহায়তা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা পিএম কামরুজ্জামান প্রমুখ।

     অনুষ্ঠানে ২৪ জন রোগীকে ৫০ হাজার টাকা করে ১২ লাখ টাকার চেক বিতরণ করা হয়। চেকপ্রাপ্ত তিন বছর বয়সী থ্যালাসেমিয়া রোগাক্রান্ত রত্না রাণীর পিতা স্বপন কুমার বলেন,আমার মেয়েকে প্রতিমাসে নিয়মিত রক্ত দিতে হয়।

     দরিদ্র পরিবার হিসেবে আমার জন্য খুবই কষ্টকর হচ্ছিল। সমাজসেবা অধিদপ্তর থেকে এ সহায়তা পাওয়ায় আমার সন্তানের চিকিৎসায় যথেষ্ট সহায়তা হবে।

    আব্দুল মজিদ মল্লিক,
    আত্রাই (নওগাঁ) প্রতিনিধি।

  • মোংলায় মার্কেট দখল ও ২৫ লাখ টাকার মালামাট লুট  ও ক্ষতি, মামলা হলেও আটক হয়নি কেউ

    মোংলায় মার্কেট দখল ও ২৫ লাখ টাকার মালামাট লুট ও ক্ষতি, মামলা হলেও আটক হয়নি কেউ

    বায়জিদ হোসেন,
    মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
    মোংলার শিল্পাঞ্চলের দিগরাজ বাজার সংলগ্ন নাসির সুপার মার্কেট ও মার্কেট সংলগ্ন দুইটি বাড়ীতে হামলা চালিয়ে নগদ টাকা, স্বর্নলংকার, গুরুত্বপূর্ণ দলিল, মটরসাইকেল ও মালামাল লুটে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। মামলায় ১০জনের নাম উল্লেখসহ আরো ১৫/২০জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। এ মামলার কোন আসামীকে এখনও আটক করতে পারেনি পুলিশ।

    মামলার বিবরণে জানা যায়, গত ৬ আগষ্ট সকালে দিগরাজের নাসির সুপার মাকের্টের অফিসে প্রবেশ করে বসে তাদের ব্যবসায়ীক কার্যক্রম শুরু করছিলেন নাসির এন্টার প্রাইজের ক্যাশিয়ার মোঃ সোহেল। এ সময় হঠাৎ দিগরাজ এলাকার বাসিন্দা মোঃ শাহিন শেখ ২৫/৩০জনের একটি সশস্ত্র দল নিয়ে তাদের অফিস রুমে প্রবেশ করে। ক্যাশিয়ার সোহেলকে মারধর ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। পরে অফিস কক্ষে থাকা নগদ টাকা, চারটি ব্যাংক একাউন্টের চেক বই, গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ও দলিলপত্র এবং অফিসের সামনে রাখা একটি মটর সাইকেল নিয়ে যায়। এর আগে অফিস কক্ষের বিদ্যুৎ সংযোগ কেটে সিসি ক্যামেরা খুলে নিয়ে যায় হামলাকারীরা। এরপর মার্কেট সংলগ্ন দুইটি বাসায় হামলা ও ভাংচুর চালায় তারা। সেখান থেকে স্বর্ণলংকার ও বাসার যাবতীয় মালামাল লুটপাট করে নিয়ে। এ সময় মারধর করা হয় মাকেটের মালিক নাসির হাওলাদারের ছোট ভাই মশিউর ও তার স্ত্রী ও সন্তানদের। এ ঘটনার পর থানায় পুলিশি কার্যক্রম স্বাভাবিক না থাকায় মামলা করতে পারেনি ভুক্তভোগী ব্যবসায়ী। পরে ১৮আগস্ট শাহিন শেখসহ ১০জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা ১৫/২০জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে নাসির এন্টারপ্রাইজের কর্মচারী মোঃ সোহেল।

    মামলার বাদী সোহেল জানান, হামলা ও লুটপাটকারীরা মার্কেটের মালিক নাসির হাওলাদারকে মেরে ফেলার জন্য খুজতে থাকে। তিনি (নাসির) যেহেতু খুলনায় থাকে তাই তাকে না পেয়ে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। তিনি দাবী করেন, হামলাকারীরা তাদের প্রায় সাড়ে পঁচিশ লাখ টাকার মালামাট লুট ও ক্ষতি করেছেন।

    নাসির সুপার মার্কেটের মালিক নাসির হাওলাদার জানান, তার প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনায় মামলা দায়েরের পর আসামীরা ক্ষিপ্ত হয়ে ১৯আগষ্ট সকালে মার্কেটে থাকা তার সাইনবোর্ড নামিয়ে ফেলে এবং তাদের একটি সাইনবোর্ড লাগিয়ে দেয়। মার্কেটের ভাড়াটিয়াদের হুমকি ধামকি দিতে শুরু করে। নাসির আরো বলেন, হামলা ও লুটপাটকারীরা তাকে মেরে ফেলতে খোজাখুজি করছে। তাই তিনি প্রাণ বাচাতে পালিয়ে বেড়াচ্ছেন। ২০১৩সালের ১০জুন এক একর ৫৪শতক ও ১৯নভেম্বর স্ত্রী আসমার নামে ২৬শতক জমি শাহিন শেখের কাছ থেকে ক্রয় করে মার্কেটটি নির্মাণ করেন নাসির।

    মামলার এক নম্বর আসামী ও অভিযুক্ত শাহিন শেখ বলেন, নাসির হাওলাদার তার কাছ থেকে মার্কেটের জমি কিনেছিলেন। পরে সেই জমি তাকে ফেরত দেওয়ার কথা ছিলো। তিনি মার্কেটের মালিক নাসির হাওলাদারের নিকট টাকা পাবেন তাই মার্কেটটি দখলে নিয়েছেন।

    মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আজিজুল ইসলাম বলেন, লুটপাট ও হত্যার চেষ্টার ঘটনার অভিযোগ পেয়ে তদন্ত সাপেক্ষে একটি মামলা দায়ের হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতাও পাওয়া গেছে। মামলার আসামীদের আটকের চেষ্টা চলছে।

  • পিলখানায় বিডিআর বিদ্রোহে অফিসার ও সৈনিক হত্যার ঘটনায় সুনামগঞ্জে ছাত্রদলের শোকর‌্যালী

    পিলখানায় বিডিআর বিদ্রোহে অফিসার ও সৈনিক হত্যার ঘটনায় সুনামগঞ্জে ছাত্রদলের শোকর‌্যালী

    সুনামগঞ্জ প্রতিনিধি।।

    ফ্যাসিস আওয়ামীলীগ সরকারের আমলে ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় সেনা অফিসার ও জোয়ানদের হত্যার ঘটনায় সকল খুনীদের বিচারের দাবীতে এবং বিভিন্ন সময় ফ্যাসিস সরকারের হাতে নিহত সকল শহীদদের স্মরণে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের শোকর‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার সকালে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আয়োজনে শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম ও সদস্য সচিব তারেক মিয়া’র নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মীরা একত্রিত হয়ে একটি শোর র‌্যালী বের করে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে এক শোকসভা অনুষ্ঠিত হয়।

    এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আনোয়ার আলম, যুগ্ম-আহবায়ক উবায়দুল ইসলাম, যুগ্ম-আহবায়ক রমজানুল করিম পাপন, সদস্য কায়রুল হাসান সাজু, সদস্য নাঈম আহমেদ শিশির, জেলা ছাত্রদল নেতা শাহ রাহুল, আজগর, হারুন, রেজুয়ান, বাপ্পি, সাজিদুল ইসলাম, আফজাল, শাহরিয়ার নাঈম, নাঈম আহমেদ রাব্বি, আয়মানসহ জেলা ছাত্রদল ও জেলা ছাত্রদলের আওতাধীন বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

    নেতৃবৃন্দরা বলেন বিগত আওয়ামী ফ্যাসিস অবৈধ খুনী শেখ হাসিনার সরকারের শাসনামলে পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে দেশী-বিদেশী ষড়যন্ত্রে সেনাবাহিনীর অফিসার হত্যা, ২৮ অক্টোবর লগি বৈঠার তান্ডব, শাপলা চত্বরে রাতের অন্ধকারে হেফাজতের অসংখ্য নিরীহ আলেম ওলামা ও মাদ্রাসা ছাত্রকে হত্যা করা হয়েছে। গত ১৫ বছরে অসংখ্য বিরোধী দল বিএনপি,ছাত্রদল,যুবদলসহ বিভিন্ন মত ও পথের বিরোধী দলীয় অসংখ্য নেতাকর্মীদের গুম-খুন, রাষ্ট্রীয় বাহিনীগুলোকে দানবে পরিণত করার মাধ্যমে বিরোধী দলগুলোর গনতান্ত্রিক আন্দোলনকে নিষ্ঠুরভাবে দমন, হেফাজতে নির্যাতন ও হত্যা, কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়কের দাবীতে আন্দোলনে নৃশংস গনহত্যা করা হয়েছে। ঐ সমস্ত হত্যাকান্ডের সাথে যারা জড়িত আছে অবিলম্বে সঠিক তদন্ত করে খুনীদের বিচারের রায় কার্যকর করতে বর্তমান সরকারের নিকট দাবী জানান। ##

  • পঞ্চগড়ে ইউপি সদস্যের বিরুদ্ধে মানববন্ধন

    পঞ্চগড়ে ইউপি সদস্যের বিরুদ্ধে মানববন্ধন

    মুুহম্মদ তরিকুল ইসলাম,তেতুলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ইউপি সদস্য মোজাফফরের বিরুদ্ধে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ ও জুতা মিছিল পালিত হয়েছে। বুধবার (২১আগস্ট) বীরমুক্তিযোদ্ধা সকিন আলীর নেতৃত্বে উপজেলার দেবনগড় ইউনিয়নের দলুয়াগছ গ্রামে এই মানববন্ধন বিক্ষোভ সমাবেশ ও জুতা মিছিল পালিত হয়।

    এসময় এলাকার ভুক্তভোগী কামাল হোসেন সরকার (শিমুল), আইবুল হক, সাবেক ইউপি সদস্য মাঈনুল হক, আবু বক্কর ছিদ্দিক, দেবনগড় উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মতিউল ইসলাম ও সুফিয়া বেগম সহ এলাকাবাসী মানববন্ধনে উপস্থিত ছিলেন।

    মানববন্ধনে জানা যায়, আব্দুল খালেক ও শিমুলের ২৫শতক জমি জোরপূর্বক দখল করে আমন মৌসূমে রোপা রপন ও বীরমুক্তিযোদ্ধ সকিন আলীকে মিথ্যা মামলা(কাউন্টার) দিয়ে হয়রানি করা, তিন ফসলি আবাদি জমি রাস্তা বানাতে বিভিন্নভাবে সহযোগিতা করা, গ্রেফতারি পরোয়ানা থাকা সত্ত্বেও প্রকাশ্যে ঘুরে বেড়ানো এবং সরকারি প্রল্পের নামে টাকা আত্মসাৎ এর মানববন্ধন করেছে ওই ইউনিয়নের ওই ওয়ার্ডের বাসিন্দা ও ভুক্তভোগীরা।

    মানববন্ধনে ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা সকিন আলী জানান, উপজেলার ওই ইউনিয়নের ভজনপুর গের্দ্দ মৌজার এসএ ৬৫নং খতিয়ানের রেকর্ডীয় মালিক কার্তিক এর ওয়ারিশের কাছ থেকে গত ১৯৯৫ সালের ফেব্রুয়ারি মাসের ১৩ তারিখ ৬৫০-৬৫২ নং দলিলে জমি ক্রয় করেন তিনি। এরপর থেকে শান্তিপূর্ণভাবে ভোগদখলে থাকাকালীন ইউপি সদস্য আওয়ামী লীগের দলীয় ক্ষমতার অপব্যবহার দেখিয়ে জমি জবরদখল করতে আসলে ফৌজদারী মামলার সৃষ্টি হয়। তিনি আইনের আশ্রয় নিলে ওই ইউপি সদস্য একটি মিথ্যা কাউন্টার মামলা করেন। এদিকে সকিন আলীর থানায় করা জিআর ৭০/২৪ নং মামলায় ইউপি সদস্য মোজাফফরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তিনি ইউপি সদস্যকে গ্রেফতার করতে থানা পুলিশকে জোরদার দাবী জানিয়েছেন।

    ভুক্তভোগী কামাল হোসেন সরকার জানান, ভজনপুর গের্দ্দ মৌজার এসএ ৮৮নং খতিয়ানে তাদের দুই দলিলে ক্রয়কৃত রয়েছে। এছাড়াও আরোও দলিল রয়েছে তাদের। মোজাফফর মেম্বার ৭৫ শতক জমি ২বছর পূর্বে দখল করেন, এরপর আমন মৌসূমে রোপা রপনের সময় সাম্প্রতিক ২৫ শতক জমি অবৈধভাবে জবরদখল করে নেয়। পরে গ্রাম আদালতে লিখিত অভিযোগ করলে গ্রাম আদালতকে তোয়াক্কা করেননি ইউপি সদস্য মোজাফফর।

    এলাকার আব্দুল জলিল জানান, ওই মেম্বারের বিরুদ্ধে ওয়ারেন্ট চলমান আছে, তাকে গ্রেফতার করা হচ্ছে না। দেদারসে ঘুরাফেরা করছে জনসম্মুখে। অতি শিঘ্রই তাকে গ্রেফতার করা হলে উপকৃত হবেন এলাকাবাসী।

    ভুক্তভোগী সিদ্দিক ও সফিয়া বেগম জানান, তাদের তিন ফসলী জমির উপর দিয়ে রাস্তা করার ষড়যন্ত্র করছে মেম্বার, তারা কোন বিচার পাচ্ছেন না।

    এ বিষয়ে ইউপি সদস্য মোজাফফর বলেন, ওই জমি গুলো তাদের পৈত্রিক ও ক্রয়কৃত। যথেষ্ট পরিমাণ সঠিক কাগজপত্র রয়েছে। তিনি আরও বলেন, ১৯৫৭ সালে রেকর্ডীয় মালিক কার্তিক এর কাছ থেকে ১একর ৫৭শতক জমি ক্রয় করেন। তারা(সকিন আলী) ১৯৯৫ সালে জমি ক্রয় করে মালিক হতে পারেনা।

    এ ব্যাপারে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছলেমান আলী বলেন, ইউপি সদস্য মোজাফফর জমি দখল করেছেন। আব্দুল খালেক নামে এক ব্যক্তি লিখিত অভিযোগও দিয়েছেন। ইউপি সদস্যকে গ্রাম আদালতে আসার জন্য নোটিশ করা হয়েছে তিনি গ্রাম আদালতে না আসায় কোন সুরাহা করা যায়নি। তবে প্রকল্পের নামে সরকারি টাকা আত্মসাৎ করতে দেয়া হয়নি।
    এদিকে ভুক্তভোগী পরিবার সেনাবাহিনী, প্রশাসন ও পুলিশের নিকট ওই ইউপি সদস্যের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে দাবী জানিয়েছেন।

    মুহম্মদ তরিকুল ইসলাম।।।

  • তানোরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

    তানোরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

    আলিফ হোসেন,
    তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
    রাজশাহীর তানোরে নারায়নপুর দ্বিতীয় উচ্চ বিদ্যালয়ের আলোচিত প্রধান শিক্ষক আলাউদ্দিন আলীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারায়নপুর গ্রামের মৃত ইসমাইল হোসেনের পুত্র মামুনুর রশিদ বাদি হয়ে আলাউদ্দিন আলী দিগরের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন।
    এদিকে লিখিত অভিযোগে বলা হয়েছে,
    নিম্ন তফসীল বর্ণিত সম্পত্তির আরএস ২১৭ নং খতিয়ানের রেকর্ডীয় প্রজা আছমা খাতুন দিগর নামে প্রচলিত রয়েছে। আছমা খাতুনের মৃত্যুর পর। আছমার ওয়ারিশগণের কাছে থেকে এসব জমি রেজিষ্ট্রি বিক্রয় কবলা দলিলের মাধ্যমে ক্রয় করেন ইসমাইল হোসেন। যাহার দলিল নম্বর ৩৪৩৯ তারিখ ১৭/০৬/২০০২ ইং। পরবর্তীতে ইসমাইল হোসেনের মৃত্যুর পর তার পুত্র মামুনুর রশিদ ভোগদখল করে আসছেন। কিন্ত্ত বিবাদী প্রধান শিক্ষক আলাউদ্দীন এসব সম্পত্তি জবরদখলের চেষ্টা করে। এ ঘটনায় স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের উদ্যোগ নেয়া হলেও বিবাদীগণ কোনো সাড়া দেননি। ফলে বাদী নিরুপায়
    রাজশাহীর বিজ্ঞ জজ আদালতে মামলা করেন। যাহার মামলা নং-৩১/২০২৩ আঃ প্রঃ। বর্তমানে আদালতে মামলা চলমান রয়েছে এবং বিজ্ঞ আদালত বিবাদীগণকে নিম্ন বর্ণিত সম্পত্তিতে নিষেধজ্ঞাজারি করেছেন। কিন্ত্ত চলতি বছরের ৯ আগষ্ট আদালতের আদেশ অমান্য করে বিবাদীগণ ফের বাদির ভোগ-দখলীয় সম্পত্তি জবরদখল েের চেষ্টা করেছে। এ সময় বাদী তাদের বাধা দিতে গেলে বিবাদীগণ ক্ষিপ্ত হয়ে ধারালো হাসুয়া, লোহার রড, দাঁ, কোদাল, খুন্তি ও বাঁশের লাঠি ইত্যাদি দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে বাদীকে হত্যার উদ্দেশ্যে তার বাড়ি ঘেরাও করে। তবে বাদী প্রাণ বাঁচাতে পালিয়ে যায়। এসময় বিবাদীরা হুমকি দিয়ে বলে ভালো ভালো তাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যহার না করলে তাকে গ্রামছাড়া করা হবে। এবিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক আলাউদ্দিন আলী অভিযোগ অস্বীকার করে বলেন, এটা নিয়ে বসার কথা ছিল, তবে অভিযোগ হয়েছে বলে তার জানা নাই। এবিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।#

  • নড়াইল জেলা ছাত্রদলের আয়োজনে বিশাল শোক র‍্যালি

    নড়াইল জেলা ছাত্রদলের আয়োজনে বিশাল শোক র‍্যালি

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে//
    নড়াইল শহরে ছাত্রদলের বিশাল শোক র‍্যালি।
    নড়াইলে শহরে শোক জেলা ছাত্রদলের আয়োজনে শোক র‍্যালি করা হয়েছে। এতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নড়াইল জেলা শাখা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বুধবার (২১ আগস্ট) দুপুরে নড়াইল জেলা ছাত্রদলের ব্যানারে বিএনপির কার্যালয় থেকে শোক র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
    জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শাপলা চত্বরে রাতের অন্ধকারে অসংখ্য নিরীহ আলেম ও মাদ্রাসা ছাত্র হত্যা, গত ১৫ বছরে হত্যা গুম-খুন, রাষ্ট্রীয় বাহিনীকে দানবে পরিনত করার মাধ্যমে বিএনপিসহ বিরোধী দলগুলোর গণতান্ত্রিক আন্দোলনকে নিষ্ঠুরভাবে দমন, হেফাজত কর্মীদের নির্যাতন ও হত্যা, কোটা সংস্কার আন্দোলনে নৃশংস গণহত্যায় শহিদের স্মরনে নড়াইলে শোক র‌্যালি করে নড়াইল জেলা ছাত্রদল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিসহ জেলার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
    এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি জুলফিকার আলী যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত কবীর রুবেল, ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস, খন্দকার মাহমুদুর হাসান সনি প্রমুখ। এসময় জেলা উপজেলার ছাত্রদলের নেতাকর্মীসহ যুবদল, সেচ্ছাসেবক দলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

  • মোরেলগঞ্জ স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিক উদযাপন.. 

    মোরেলগঞ্জ স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিক উদযাপন.. 

    শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:

    বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার বিকেল ৪ টার দিকে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন দলের নেতাকর্মীরা।পরে কাপুড়িয়াপট্টিতে পথসভা ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেকব দল। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান রুবেল, সদস্য সচিব সাইফুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের  আহ্বায়ক মো. মনির শিকদার, সদস্য সচিব মেহেদী হাসান কুদ্দুস এসব কর্মসূচিতে নেতৃত্ব দেন।

    বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিলসহকারে দলটির নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর এ কর্মসূচিতে যোগদান করেন।

  • বিরামপুর পৌরসভার প্রশাসকের দায়িত্ব নিলেন সোহাগ চন্দ্র সাহা

    বিরামপুর পৌরসভার প্রশাসকের দায়িত্ব নিলেন সোহাগ চন্দ্র সাহা

    জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

    দিনাজপুর জেলার বিরামপুর পৌরসভায় প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহাগ চন্দ্র সাহা। মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে তিনি প্রশাসক হিসেবে দায়িত্ব বুঝে নেন। প্রশাসকরা নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে পালন করবেন এ দায়িত্ব।

    দায়িত্বভার গ্রহণ শেষে প্রথম দিনই পৌর প্রশাসক সোহাগ চন্দ্র সাহা উপজেলা পরিষদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রেল স্টেশন, পুলিশ স্টেশন, গোহাট, বাজারসহ পৌর শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এসময় পৌর প্রশাসক জনদুর্ভোগ কমাতে ও পৌর শহরে সেবার মান বৃদ্ধিতে কর্মকর্তা-কর্মচারীদের দিকনির্দেশনা দেন।

    প্রশাসক সোহাগ চন্দ্র সাহা বলেন, পৌরসভা একটি সেবাদানকারী প্রতিষ্ঠান। পৌরবাসীর ট্যাক্সের টাকায় পৌর এলাকার উন্নয়ন হয়। আমাদের প্রধান কাজ নাগরিক সেবা নিশ্চিত করা। কোনোভাবেই চাই না এই সেবা থেকে নাগরিকরা বঞ্চিত হোক কিংবা সেবা বাধাগ্রস্ত হোক। তাই সেই সেবা নিশ্চিত করার সর্বাত্মক চেষ্টা করা হবে।

    এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন, সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন, স্বাস্থ্য কর্মকর্তা ডা: গোলাম রসুল রাখি, পৌর নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কামাল হোসেন, কাউন্সিলরবৃন্দ, পৌরসভা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

    জাকিরুল ইসলাম জাকির
    বিরামপুর, দিনাজপুর।

  • রামগড়ে ওয়াদুদ ভূইয়ার পক্ষ থেকে বন্যার্তদের মাঝে শুকনো খাবার বিতরণ 

    রামগড়ে ওয়াদুদ ভূইয়ার পক্ষ থেকে বন্যার্তদের মাঝে শুকনো খাবার বিতরণ 

    এমদাদ খান রামগড় প্রতিনিধি 

    খাগড়াছড়ি জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, সাবেক সাংসদ জননেতা জনাব ওয়াদুদ ভূইয়ার পক্ষ থেকে, রামগড় বিএনপি পরিবারের উদ্যোগে বুধবার ২১শে দিবাগত রাত থেকে বুধবার সারাদিন রামগড় পৌরসভার বিভিন্ন ওয়ার্ড়ের আশ্রয় কেন্দ্র রামগড় নুরানি মাদ্রাসায়, খ্রীষ্টিয়ান স্কুল, নিউ রামগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, সহ বাড়ি বাড়ি গিয়ে বন্যার্তদের মাঝে, স্যালাইন, বিস্কিট, মুড়ি, মোমবাতি, দিয়াশলায়, সামগ্রী পৌছে দেন রামগড় বিএনপি পরিবারের নেতৃবৃন্দরা। 

    এ সময় উপস্থিত ছিলেন রামগড় উপজেলা বিএনপির সভাপতি হাফেজ আহাম্মদ ভূইয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূর হোসেন নূরু, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইলিয়াছ হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম সেলিম, পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন,পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শাফায়েত মোর্শেদ মিঠু, সহ বিভিন্ন অঙ্গ সংগঠনে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

    উপজেলা বিএনপির সভাপতি বলেন যতদিন পর্যন্ত আশ্রয় কেন্দ্র থেকে মানুষ বাড়িতে না যাবে ততদিন পর্যন্ত জননেতা ওয়াদুদ ভুঁইয়ার নির্দেশক্রমে ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।

  • লক্ষ্মীপুরে ছাত্রদলের শোক র‍্যালি

    লক্ষ্মীপুরে ছাত্রদলের শোক র‍্যালি

    লক্ষ্মীপুর প্রতিনিধি: পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে দেশি-বিদেশি ষড়যন্ত্রে সেনাবাহিনীর অফিসার হত্যা, হেফাজতে নির্যাতন ও হত্যা, কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে গণহত্যায় শহীদদের স্মরণে লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের আয়োজনে শোক র‍্যালি করা হয়েছে। বুধবার (২১ আগস্ট) সকালে র‍্যালিটি জেলা প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে শহরের গোডাউন রোড এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হয়।

    র‍্যালিতে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহীম, সিনিয়র সহ-সভাপতি আবদুর রহিম রাজন, সাংগঠনিক সম্পাদক রেজোয়ার হোসেন আকবর, দপ্তর সম্পাদক আকবর হোসেন মুন্না, পৌর সভাপতি আবুল বারাকাত সৌওরাভ, কলেজ সভাপতি হাছিবুর রহমান ওভি, সদর থানা পূর্ব ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবু, সদস্য সচিব বায়েজিদ ভূইয়া, চন্দ্রগঞ্জ থানা ছাত্রদলের সদস্য সচিব জাহেদ জাহাঙ্গীরসহ আরও অনেকে।

    সমাবেশে বক্তারা বলেন, ২৮ অক্টোবর লগি বৈঠার তান্ডব, শাপলা চত্তরে রাতের অন্ধকারে অসংখ্য নিরীহ আলেম ও মাদ্রাসা ছাত্রকে হত্যা, কোটা সংস্কার আন্দোলনে ছাত্র-জনতাদের হত্যা এবং গত ১৫ বছরে অসংখ্য গুম-খুন, রাষ্ট্রীয় বাহিনীগুলোকে দানবে পরিণত করার মাধ্যমে বিএনপিসহ বিরোধী দলগুলোর গণতান্ত্রিক আন্দোলনকে নিষ্ঠুরভাবে দমন করা হয়। এসব আন্দোলন সংগ্রামে শহীদের আমরা গভীরভাবে স্মরণ করছি। একই সাথে ঘটনার সাথে জড়িতদের শাস্তি দাবি করছি।