Blog

  • গ্রীষ্মে পানি না ছেড়ে বানায় মরুভূমি বর্ষার পানি ছেড়ে দিয়ে বন্যায় ভাসায়

    গ্রীষ্মে পানি না ছেড়ে বানায় মরুভূমি বর্ষার পানি ছেড়ে দিয়ে বন্যায় ভাসায়

    নাজিম উদ্দিন রানা: জামায়াত ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, আমরা শুনে আসছি, প্রতিবেশী দেশ ভারত আমাদের সবচেয়ে বড় বন্ধু। কিন্তু তারা গ্রীষ্মে যখন আমাদের পানির প্রয়োজন হয়, তখন আমাদেরকে পানি না দিয়ে পিপাসার্ত করে দেয়। গ্রীষ্মে পানি না ছেড়ে বানায় মরুভূমি, আর বর্ষার সময় পানি ছেড়ে দিয়ে বন্যায় ভাসায়। আমরা অবাক। ভারত কেমন বন্ধু আমাদের?

    বুধবার (২২ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের শেখের কেল্লা এলাকায় পানিবন্দি দুর্গত বাসিন্দাদের মাঝে ত্রাণ বিতরণকালে এ সব কথা বলেন তিনি।

    জামায়াতের আমির আরোও বলেন, ভারত শুকনা মৌসুমে পানি আটকিয়ে রাখে, আর বর্ষায় সময় একসাথে সব গেট খুলে দেয়।আমাদের একটা সরকার ছিল, সাড়ে ১৫ বছর। তারা বলতো আমাদের দেশকে সিঙ্গাপুর বানায় ছাড়ছে। এ হলো সিঙ্গাপুরের দৃশ্য। তারা বলতো এটা কানাডা, এ হলো কানাডার দৃশ্য।

    শফিকুর রহমান বলেন, আমাদের ছাত্র যুব সমাজ তাদের সামনে বুক পেতে দিয়ে, বুকের মধ্যে গুলি নিয়ে তাদেরকে তাড়িয়েছে বাংলার বুক থেকে। একটা শাসক সাড়ে ১৫ বছর দেশ শাসন করলো, তাকে পালাতে হবে কেন? তারা বলতো- আমাদেরকে নাকি উন্নয়নের মহাসড়কে উঠায়ছে।
    আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের থেকে জালিম বিদায় করেছেন। চিরতরে যেন এ জালিমের বিদায় হয়। আর কোন জালিমের আগমন না ঘটে। দেশ যেন সুবিচারের উপর প্রতিষ্ঠিত হয়। প্রত্যেকটা মা-বোন, ভাইয়েরা যাতে সন্মানের সাথে বসবাস করতে পারে।

    তিনি আরও বলেন, প্রত্যেক ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে ধর্মীয় অনুষ্ঠান পালন করবে। কেউ কাউকে বাঁধা দেবে না। সকল ধর্মের মানুষ তার ধর্মীয় অনুশাসন পালন করে, তাতে বাঁধা নেই।

    বক্তব্য শেষে দুর্যোগের হাত থেকে রক্ষা করতে দোয়া করেন জামায়াতের এ নেতা।

    ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নেতা দ্বীন মোহাম্মদ, সহ সেক্রেটারী মাওলানা এটিএম মাছুম, জেলা জামায়াতের আমির রুহুল আমিন ভূইয়া, নায়েবে আমির এআর হাফিজ উল্যা, সেক্রেটারী ফারুক হোসেন নুরনবী, সহ সেক্রেটারী এডভোকেট নাছির উদ্দিন মাহমুদ, মহসিন কবির মুরাদ,শহর আমির এড,আবু ফারাহ নিশান, শিবিরের জেলা সভাপতি আরমান পাটওয়ারী, সেক্রেটারী ফরিদ উদ্দিন।

  • নলছিটিতে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ ও বন্যার্তদের জন্য দোয়ার আয়োজন

    নলছিটিতে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ ও বন্যার্তদের জন্য দোয়ার আয়োজন

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে ২২ আগস্ট বৃহস্পতিবার বিকাল ৫ টায় ভারতীয় আগ্রাসন,পানি সন্ত্রাসের কারনে চলমান বন্যা পরিস্থিতিতে ভারতীয় আগ্রাসন বিরোধী বিক্ষোভ সমাবেশ ও বন্যার্তদের জন্য দোয়ার আয়োজন করে ছাত্র ও জনতা।
    ভারি বৃষ্টির প্রভাবে পানির চাপ বাড়ায় কোনো পূর্ব ঘোষণা ছাড়াই ভারতের ত্রিপুরার ডাম্বুর বাধের গেইট খুলে দেয়ায় বাংলাদেশের ফেনী,কুমিল্লা,চট্টগ্রাম প্লাবিত হয়েছে।এতে গৃহহীন হয়ে পরেছেন প্রায় দুই লক্ষ পরিবার।কোনো পূর্ব ঘোষণা ছাড়া এভাবে মধ্যরাতে বাধের গেইট খুলে বাংলাদেশকে প্লাবিত করায় ক্ষোভে উত্তাল বাংলাদেশ।এরই প্রেক্ষিতে নলছিটি উপজেলার ছাত্র ও জনতা এই বিক্ষোভ সমাবেশের ডাক দেন।
    আসরের নামাজের পরে নগরীর বাস স্ট্যান্ডে শহীদ সেলিম তালুকদার স্মৃতি চত্তরে এ বিক্ষোভ সমাবেশ করা হয়।
    এতে দোয়া পরিচালনা করেন এবং বক্তব্য রাখেন আখরপারা বাজার মসজিদের খতিব হাফেজ মাহফুজুর রহমান।ছাত্র ও স্থানীয় জনতার মধ্য থেকে বক্তব্য রাখেন বালী তাইফুর রহমান তূর্য, লিমন হোসেন,চট্টগ্রাম ইসলামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খালেদ সাইফুল্লাহ, মাহফুজুর রহমান তাহমিদ,সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
    এছাড়াও উপস্থিত ছিলেন সেচ্ছাসেবী সংগঠনের নেতা মো:মারজান,দ্বীপ,আব্দুল্লাহ,আব্দুর রহমান,মো:মিরাজ,রামিম,মো:সাইফুল,ফাইয়াজ,আ:আহাদ প্রমুখ।এসময় বক্তারা বলেন ভারত পানি সন্ত্রাসের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ করছে।তারা আন্তর্জাতিক অভিন্ন নদীগুলোতে বাধ দিয়ে বাংলাদেশের অংশকে হত্যা করেছে।শুকনো মৌসুমে তারা আমাদেরকে পানি না দিয়ে মরুভূমিতে পরিনত করেছে।নদীতে পানির প্রবাহ না থাকায় নদীর নাব্যতা হারিয়েছে, এরপর যখন বর্ষায় তারা প্লাবিত হয় তখন পানি জমিয়ে বাধ খুলে দেয়।যারফলে একই সময় অধিক পরিমানে পানির স্রোতে বাংলাদেশ প্লাবিত হয়।যাতে শত শত মিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন হয় বাংলাদেশ।কূটনৈতিক আলোচনার মাধ্যমে বাংলাদেশের সাথে সংযোগ থাকা অভিন্ন ৫৪ টি নদীর প্রতিটি নদীর ন্যায্য হিস্যার দাবিও জানান তারা।ভারত কোনোদিন বাংলাদেশের বন্ধু ছিল না,বন্ধু হলে এভাবে প্রতিবছর বাধ খুলে দিয়ে চুবিয়ে মারতে পারতো না।তাদের সাথে বানিজ্যিক, কূটনৈতিক সম্পর্ক থাকতে পারে কিন্তু কোনো মালিক-গোলাম সম্পর্ক বা স্বামী স্ত্রী সম্পর্ক থাকতে পারে না।এসময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে বলেন,মোদী জি কান খুলে শুনে নাও,বাংলাদেশ আর ভারতের গোলাম হয়ে থাকবে না।বাংলাদেশের বিরুদ্ধে প্রতিটি ভারতীয় ষড়যন্ত্র রক্ত দিয়ে হলেও রুখে দেয়া হবে।
    এসময় বক্তারা আরও বলেন, ভারতের প্রতিটি বাধের বিপরীতে বাংলাদেশকেও বাধ নির্মান করতে হবে, এবং এতে যদি নাগরিকদের শ্রম দিতে হয়,অর্থ দিতে হয় তাহলে তাও দিতে রাজি আছে বাংলাদেশের মানুষ।প্রয়োজন হলে বাংলাদেশকে আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে মামলা করতেও সরকারকে অনুরোধ করেন তারা।ভারতের রক্ষীতা বা দাস হয়ে থাকবে না বাংলাদেশ বলেও হুশিয়ারি দেন তারা।
    বন্যার্তদের জন্য মহান আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে দোয়ার মাধ্যমে শতাধিক ছাত্র ও সাধারণ মানুষের অংশগ্রহণে ঘন্টাব্যাপী এ সমাবেশ সমাপ্ত করা হয়।

  • গণমাধ্যম কর্মীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন 

    গণমাধ্যম কর্মীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন 

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :

    ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসি কমপ্লেক্সসহ বিভিন্ন গণমাধ্যমে সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তার করে শাস্তির দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  

    বুধবার দুপুরে পঞ্চগড় শহরের শেরে বাংলা পার্ক সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জাতীয় মহাসড়কের পাশে দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    বক্তারা ইস্ট ওয়েস্ট মিডিয়ায় হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, আমরা চেষ্টা করি গণমানুষের কথা বলার। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের গণমাধ্যমের সাংবাদিকরা বিভিন্ন দুর্নীতিবাজদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে গণমাধ্যমের বস্তুনিষ্ঠতা পরিবেশন ও প্রমাণ করতে সক্ষম হয়েছে। একই সাথে অন্যান্য মিডিয়া হাউজগুলোও প্রচার করে যাচ্ছে। ইস্ট ওয়েস্ট মিডিয়া হাউজের সাতটি প্রতিষ্ঠানে ন্যাক্কারজনক হামলায় দেশের স্বাধীন গণমাধ্যম হতবাক। হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচার করার দায়িত্ব বর্তমান সরকারসহ ছাত্র-জনতার কাছে দাবি।

    মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এসময় উপস্থিত ছিলেন, পরিবেশ আন্দোলন পঞ্চগড়ের সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, সিনিয়র সাংবাদিক শহিদুল ইসলাম শহীদ, পঞ্চগড় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সফিকুল আলম, সাংবাদিক শাহজালাল, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধি সরকার হায়দার,l

  • তাড়াশে ৮১ কেজি গাঁজাসহ আটক ৩

    তাড়াশে ৮১ কেজি গাঁজাসহ আটক ৩

    সিরাজগঞ্জ প্রতিনিধি :
    মাদক বিরোধী অভিযান চালিয়ে সিরাজগঞ্জের তাড়াশ থেকে ৮১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-১২) সদস্যরা। এসময় মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।

    আটককৃতরা হলো, রাজশাহী জেলার রড়মত্তপাড়া গ্রামের বাবর আলীর ছেলে মাইনুল ইসলাম (২৯), এই জেলার বেজোড়া গ্রামের আব্দুল গফফার আলীর ছেলে ফারুক হোসেন (২৮), কর্ণহার গ্রামের সাইদুল ইসলামের ছেলে জুবাইর ইসলাম (২০)।
    গতকাল
    বৃহস্পতিবার (২২ আগষ্ট) সকালে র‌্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার (অপস্ অফিসার) মো. উসমান গণি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

    প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত (২১ আগষ্ট) বুধবার সন্ধ্য্যায় সিরাজগঞ্জ-রাজশাহী মহাসড়কের জেলার তাড়াশ উপজেলার চরহামকুড়িয়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারীকে আটক করা হয়। এসময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক, ৫টি মোবাইল এবং নগদ ১০ হাজার ৫২৫ টাকা জব্দ করা হয়েছে।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে ট্রাক যোগে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল। এঘটনায় তাড়াশ থানায় মামলা ও উদ্ধারকৃত মালামালসহ তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

  • উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের বৈষম্য নিরসনে ঝিনাইদহে ম্যাটস ছাত্রদের বিক্ষোভ

    উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের বৈষম্য নিরসনে ঝিনাইদহে ম্যাটস ছাত্রদের বিক্ষোভ

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ম্যাটস ছাত্রদের বৈষম্য নিরসনে চার দফা দাবী আদায়ে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসুচি পালন করেছে ঝিনাইদহ মেডিকেল এসিসটেন্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের বৈষম্য নিরসনসহ চার দফা দাবী আদায়ে তারা শহরে বিক্ষোভ সমাবেশ করে। সকালে মিছিলটি মেডিকেল এসিসটেন্ট ট্রেনিং স্কুল থেকে শুরু করে পায়রা চত্বর ও শহীদ মিনার এলাকায় অবস্থান কর্মসুচি পালন করে। বিক্ষোভ শেষে সমাবেশে বক্তব্য রাখেন ঝিনাইদহ মেডিকেল এসিসটেন্ট ট্রেনিং স্কুলের ছাত্র তরিকুল ইসলাম, মাসুম বিল্লাহ, খালিদ সাইফুল্লাহ, রিয়াজুল ইসলাম, ইসমত আরা ও মুস্তাফিজুর রহমান। বক্তরা বলেন, অবিলম্বে দশম গ্রেডে শুন্যপদে নিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। আদালতের রায় ও মন্ত্রনালয়ের সিদ্ধান্ত মেনে স্বাস্থ্যখাত সংস্কার করতে হবে। এ ক্ষেত্রে কোন বৈষম্য মেনে নেওয়া হবে না বলে হুসিয়ারী উচ্চরণ করা হয়।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ

  • ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঝিনাইদহে ছাত্র জনতার বিক্ষোভ সমাবেশ

    ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঝিনাইদহে ছাত্র জনতার বিক্ষোভ সমাবেশ

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ভারতীয় আগ্রাসন ও সকল প্রতিষ্ঠানে অনিয়ম-দুর্নীতি বন্ধের দাবীতে বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার সকালে শহরের পায়রা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহর প্রদক্ষিন করে ছাত্র জনতার প্রতিনিধিরা সরকারের বিভিন্ন দপ্তরে দুর্নীতি বিরোধী প্রচারণা শুরু করেন। এ সময় সমন্বয়ক শারমিন সুলতানা, আবু হুরায়রা, সাইদুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, রিহান হোসেন রায়হান, নুসরাত জাহান সাথী ও এলমা খাতুন বক্তব্য রাখেন। বক্তরা বলেন, ভারতের সকল আগ্রাসনের বিরুদ্ধে এবার রুখে দাড়ানোর উপযুক্ত সময়। প্রতিবেশি পরিচয়ে ভারত পানি আগ্রাসন, সীমান্তে বাংলাদেশী হত্যা ও বাংলাদেশে মধ্যে অস্থিরতা সৃষ্টি করে ফায়দা লুটছে। সময় হয়েছে ভারতের এসব আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। বক্তরা ফারাক্কাসহ বিভিন্ন বাঁধ খুলে দিয়ে বাংলাদেশে বন্যা সৃষ্টি করে লাখ লাখ মানুষের জীবন ঝুকির মধ্যে ফেলে দিয়েছে। পায়রা চত্বরে আয়েজিত সমাবেশে সমন্বয়ক আবু হুরায়রা বলেন, ঝিনাইদহের পাসপোর্ট অফিস, শিক্ষা অফিস, জেলার সকল সাব-রেজিষ্ট্রি অফিস ও বিআরটিএ অফিসে ঘুষ দুর্নীতি বন্ধের আহবান জানান। তিনি বলেন, দুর্নীতি বন্ধ না হলে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মীরা কঠোর হতে বাধ্য হবে।

  • তানোরে স্কুলের চুরি হওয়া ল্যাবটপ উদ্ধার অতঃপর

    তানোরে স্কুলের চুরি হওয়া ল্যাবটপ উদ্ধার অতঃপর

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরের কামারগাঁ ইউনিয়নের (ইউপি) হাতিশাইল উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব থেকে রহস্যজনকভাবে চুরি হওয়া সাতটি ল্যাবটপ পরিত্যক্ত অবস্থায় বিদ্যালয় থেকেই উদ্ধার হয়েছে।এদিকে চুরি হওয়া ল্যাবটপ স্কুল থেকেই উদ্ধার হওয়া নিয়ে,জনমনে মিশ্রপ্রতিক্রিয়া দেখা দিয়েছে, বইছে মুখরুচক নানা গুঞ্জন।স্থানীয়রা জানান, ল্যাবটপ চুরির সঙ্গে স্কুলের কেউ না কেউ জড়িত থাকতে পারে। কারণ চুরির ঘটনার শুরু থেকেই প্রধান শিক্ষক আয়নাল হক রহস্যজনক ভুমিকা পালন করে চলেছে।
    অন্যদিকে গত ২১ আগষ্ট বুধবার
    সরেজমিন হাতিশাইল উচ্চ বিদ্যালয়ে দেখা গেছে, স্কুলে প্রবেশের সব দরজা বন্ধ করে মেম্বারসহ শিক্ষকরা দুজন মিস্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেন। এসময় স্কুলের মাঠে মালবোঝাই ট্রাক আটকিয়ে রাখা হয়। স্কুলের অফিস কক্ষের চেয়ারে পাঁচটি ল্যাবটপ ও টেবিলের উপরে ব্যাগে মাউসসহ কিছু তার রাখা আছে। সেই ব্যাগ নিয়ে বের হওয়ার সময় সন্দেহ হলে শিক্ষকরা তল্লাশি শুরু করেন। তল্লাশির পর ব্যাগে মাউসসহ তার পেয়ে তাদেরকে আটকে করা হয়।
    স্কুলের অফিস সহকারী মাসুদ রানা জানান, ল্যাবটপ চুরি হওয়ার পর থেকে মিস্ত্রিদের সন্দেহ করা হয়েছিল। যে চারজন মিস্ত্রি চুরি করে তারা গত মঙ্গলবার দিবাগত রাতে ল্যাবটপগুলো স্কুলে রেখে দুজন মিস্ত্রীকে বলে যায়। আমরা স্কুল থেকে স্কুলে থাকা দুজন মিস্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হলেও তারা শিকার করছিল না। দুপুরের পরে তারা শিকার করেন দুজন গোদাগাড়ী উপজেলার ও দুজন নাটোর জেলার মিস্ত্রী চুরি করেছে। যেহেতু চোরের নাম বলেছে এজন্য এদুজনকে ছেড়ে দেয়া হয়। চোরদের নাম চাইলেও দিতে অপারগতা প্রকাশ করেন স্কুলের প্রধান শিক্ষক ও অফিস সহকারী মাসুদ।মেম্বার বুলু জানান, চুরি হওয়ার পর থেকে স্কুল সংস্কার কাজের ঠিকাদারকে বলা হয়। ঠিকাদার মিস্ত্রিদের মোবাইল ট্যাগ করে চুরির বিষয়ে নিশ্চিত হন। এবিষয়ে প্রধান শিক্ষক আয়নাল হক জানান, চুরি হওয়া ট্যাবটপ পাওয়া গেছে এটাই অনেক বড় ব্যাপার। ঠিকাদারের সাথে কথা হয়েছে সে বৃহস্পতিবারে এসে সমাধান করবে। বাকি দুই মিস্ত্রিকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়ার কারনকি জানতে চাইলে তিনি কোন উত্তর না দিয়ে চুপ থাকেন। এঘটনায় মামলা করা হয়েছে কি প্রশ্ন করা হলে উত্তরে বলেন অভিযোগ দেয়া হয়েছিল।
    স্থানীয়রা জানান, মিস্ত্রিরা দীর্ঘ প্রায় তিন মাস ধরে স্কুল মেরামত কাজ করছেন তাদের আচার-ব্যবহার অনেক সুন্দর। তাছাড়া তারা তো চুরি করতে চাইলে অনেক আগেই চুরি করতে পারতো। আবার তারা যদি চুরি করে থাকে তাহলে আইনগত ব্যবস্থা না নিয়ে ছেড়ে দেয়া হলো কেন। অবশ্যই চুরির নেপথ্যে অন্যকিছু রয়েছে। সরকারি ল্যাবটপ চুরি হয়েছে মামলা না করে অভিযোগ কেন ? হয়তো প্রধান শিক্ষকের অনুগত কেউ জড়িত থাকতে পারে, বিষয়টি নিয়ে অধিকতর তদন্তের দাবি জানান এলাকাবাসী।
    ওদিকে আবার যে দুজন মিস্ত্রী ছিলো তাদেরকে মারপিট করে শিকারোক্তি নিয়ে ঠিকাদারের কথামত ছেড়ে দেয়া হয়েছে। ঠিকাদার যদি না আসে তাহলে কার বিরুদ্ধে ব্যবস্থা নিবে এমনও প্রশ্ন জনসাধারণের। স্কুলেরসব গেট বন্ধ করে নিজেরাই সবকিছু করে ছেড়ে দিয়েছে। তারা যদি চোরের নাম করে তাহলে এদুজন মিস্ত্রি কিভাবে ছাড় পায়। সবকিছুর হোতা প্রধান শিক্ষক ও মাসুদ। তারা ঘটনা ধাঁমাচাপা দিতে মরিয়া হয়ে পড়েছেন।
    এবিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, মিস্ত্রি দেরকে জিজ্ঞাসাবাদ করার পর ছেড়ে দিলে বুঝতে হবে প্রধান শিক্ষকের ইন্ধন আছে। চুরি ও উদ্ধার হওয়ার পর প্রধান শিক্ষক অবিহিত করেনি। সে একজন গোড়া ব্যক্তি নিজে যেটা বুঝে সেটাকেই সঠিক মনে করে। তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।এবিষয়ে
    শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী (তানোর) শরিফুল ইসলামের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, চুরি হওয়া ল্যাবটপ উদ্ধার হয়েছে। চোরের বা ঠিকাদারের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা জানতে চাইলে তিনি জানান স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্তের বিষয়ে কিছু বলা যাবে।এবিষয়ে
    ঠিকাদার সোহেলের ০১৭৩০১৭৮৪৪৮ মোবাইল নম্বরে ফোন দেয়া হলে একজন রিসিভ করে বলেন ভাই বাহিরে আছে। তার পরিচয় জানতে চাইলে সে জানায় আমি তার ম্যানেজার। এবিষয়ে
    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমানকে মোবাইলে বিষয়টি অবহিত করা হলে তিনি জানান, এমন ঘটনা ঘটে থাকলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#

  • র‌্যাব-১২’র অভিযানে ৮১ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার-ট্রাক জব্দ।

    র‌্যাব-১২’র অভিযানে ৮১ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার-ট্রাক জব্দ।

    প্রেস বিজ্ঞপ্তি

    র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানা এলাকা হতে ৮১ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার, ট্রাক জব্দ।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    ১। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় গত ২১ আগষ্ট ২০২৪ খ্রিঃ বিকাল ১৭.৩০ ঘটিকায় র‌্যাব-১২’র ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন চরহামকুড়িয়া গ্রামস্থ সিরাজগঞ্জ-রাজশাহীগামী মহাসড়কের উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৮১ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য গাঁজা বহন ও ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০১টি ট্রাক, ০৫টি মোবাইল ফোন এবং নগদ ১০,৫২৫ টাকা জব্দ করা হয়।

    ২। গ্রেফতারকৃত আসামিগণ ১। মোঃ মাইনুল ইসলাম (২৯), পিতা-মোঃ বাবর আলী, সাং-রড়মত্তপাড়া, ২। মোঃ ফারুক হোসেন (২৮), পিতা-আব্দুল গফফার আলী, সাং-বেজোড়া, এবং ৩। মোঃ জুবাইর ইসলাম (২০), পিতা-মোঃ সাইদুল ইসলাম, সাং-কর্ণহার, সর্ব থানা-কর্ণহার, জেলা-রাজশাহী।

    ৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিগণ দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে ট্রাক যোগে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল।

    ৪। গ্রেফতারকৃত আসামিগণের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

  • ৪র্থ দিনেও মিলেনি দূর্নীতিবাজ ডাঃ মাহবুবুর রহমানের দেখা অপসারণের দাবিতে আবারও কর্মসূচি

    ৪র্থ দিনেও মিলেনি দূর্নীতিবাজ ডাঃ মাহবুবুর রহমানের দেখা অপসারণের দাবিতে আবারও কর্মসূচি

    কে এম শহিদুল্লাহ,
    সুনামগঞ্জ প্রতিনিধি:
    সুনামগঞ্জ সদর হাসপাতালে ৪র্থ দিনেও মিলেনি দূর্নীতিবাজ তত্বাবধায়ক ডাঃ মোহাম্মদ মাহবুবুর রহমানের দেখা। বিভিন্ন পদে কর্মরত ৬৪জন কর্মীদের প্রত্যেকের ৩ মাসের বেতন প্রায় ৩০লক্ষ টাকা পরিশোধ না করেই তত্ত্বাবধায়ক ডাঃ মোহাম্মদ মাহবুবুর রহমান হাসপাতালে যোগদান করেই একদিনের নোটিশে ৬৪জন কর্মীকে চাকরিচ্যুত করায় এবং করোনা কালীন সময়ে ঐ সমস্ত কর্মীদের দিয়ে রোগীদের সেবা করিয়ে সরকারের বরাদ্দকৃত টাকা আত্মসাৎ করায় আর এমও রফিকুল ইসলামের বিরুদ্ধে দফায় দফায় মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনে সরকার পতনের পর ঐ সমস্ত কর্মীরা তাদের অধিকার ফিরিয়ে আনতে এবং হাসপাতালের দূর্নীতিবাজ তত্ত্বাবধায়ক ডাঃ মোহাম্মদ মাহবুবুর স্বপন ও আরএমও ডাঃ রফিকুল ইসলামের দূর্নীতি বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন দফায় দফায়। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে চাকুরিচূত কর্মীদের আয়োজনে ৪র্থ দিনেও মানব বন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন ৬৪জন নারী পুরুষ কর্মীরা। টানা চার দিন ধরে কর্মীদের দাবী আদায়ের আন্দোলনে কোন প্রকার সারা দিচ্ছেনা কর্তৃপক্ষরা। যার ফলে এবার সাধারণ মানুষেরাও আস্তে আস্তে ঐ সমস্ত কর্মীদের দাবী আদায়ের কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে সম্মিলিত হচ্ছেন। যতই দিন যাচ্ছে কর্মীদের দাবী আদায়ের আন্দোলন তথই শক্তিশালী হচ্ছে। অন্যদিকে অনিয়ম দুর্নীতি ধামাচাপা দিতে নতুন কৌশল অবলম্বনের চেষ্টায় মরিয়া হয়ে বিভিন্ন দ্বারপ্রান্তে ছুটছেন দূর্নীতিবাজ তত্বাবধায়ক এমন তথ্য ও পাওয়া যাচ্ছে। এখন পর্যন্ত ঐ সমস্ত অসহায় চাকুরিচ্যুত হাসপাতালের কর্মীদের কোন প্রকার শান্তনা দিতে বা আশ্বাস দিতে কোন কর্তৃপক্ষকে আন্দোলন কারীদের সামনে যেতে দেখা যায়নি? তবে অসহায় মানুষের নেয্য দাবির আন্দোলনে এবং হাসপাতালের দূর্নীতি বন্ধে করতে কঠোর অবস্থানে রয়েছেন সুনামগঞ্জের গণমাধ্যম । এমন দৃশ্য ফুঠে উঠেছে সাংবাদিকদের নিরলস ভূমিকার মাধ্যমে। হাসপাতালে অফিস চলাকালীন সময়ে তত্বাবধায়ক ডাঃ মোহাম্মদ মাহবুবুর রহমানের সাথে দেখা করতে দিনের পর দিন সাংবাদিকরা গেলে ও অফিস কক্ষে বাহিরে তালা ঝুলতে দেখা যায় সব সময় ? তিনি হাসপাতালে সময় না দিয়ে নিজের ব্যক্তিগত ব্যবসায়ী ডায়াগনস্টিক সেন্টার নিয়ে ব্যস্ত থাকেন এমন অভিযোগ উঠেছে ডাঃ মাহবুবুর রহমানের বিরুদ্ধে জানা যায় আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে তিনি সুনামগঞ্জ জেলায় কয়েকটি প্রাইভেট ব্যবসায়ী ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স এর ব্যবস্থা করেন অনিয়মের মাধ্যমে ।আওয়ামীলীগের এক বড় নেতার মাধ্যমে পরে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের উপ-পরিচালকের দায়িত্ব নিয়ে যোগদান করেন। যোগদানের পর থেকেই সদর হাসপাতালের নিয়ম কানুন উল্টো করে দেন তিনি । তিনি যোগদানের পর পাঁচ টাকার টিকিট সংগ্রহ করতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে ঔষধ ছাড়াই বাড়িতে ফিরেছেন শত শত রোগীরা এমন দৃশ্য ভেসে উঠেছে গণ মাধ্যমে। ব্যক্তিগত ব্যবসা নিয়ে ব্যস্ত এমন বহি প্রকাশ তিনি নিজেই প্রকাশ করে চলেছেন সরকারি লোগো ব্যবহার করে নিজের ভিজিটিং কার্ডের অপর পৃষ্ঠায় দুটি ডায়াগনস্টিক সেন্টারের বিজ্ঞান প্রচার করে? এসব বিষয়ে বার বার হাসপাতালে গণমাধ্যম কর্মীরা গেলে গেলে উনি সিলেটে মিটিংয়ে আছেন এমন কথা জানিয়ে দেন হাসপাতালে কর্মরত নয়ন? এসব কার্যকলাপের মধ্যে দেশে শুরু হয় বৈষম্য বিরোধী আন্দোলন। আওয়ামীলীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে ন্যায় বিচার পায়নি অসহায় চাকুরিচ্যুত কর্মীরা। সরকার পতনের পর নতুন অন্তর্ভুর্তকালীন সরকার ক্ষমতায় আসার পর অসহায় চাকুরিচ্যুত কর্মীরা তাদের অধিকার ফিরে পাবার জন্য এবং হাসপাতালের দূর্নীতি বন্ধে দূর্নীতিবাজ তত্বাবধায়ক ও আরএমওর অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে চলেছেন।
    এ ব্যাপারে হাসপাতালের আরএমও ডাঃ রফিকুল ইসলাম জানান আমি আউটসোর্সিং ব্যপারে চাকুরী দেওয়ার সময় কমিটিতে ছিলাম না যারা ছিল তারা বলতে পারবেন এই ব্যাপারে যা বলার তত্ত্বাবধায়ক স্যার বলবেন?
    এ ব্যাপারে তত্ত্বাবধায়ক ডাঃ মোহাম্মদ মাহবুবুর রহমানের সাথে অফিসে দেখা করতে গিয়ে না পেয়ে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি আমি সারাদিন ডিসি সাবের অফিসে ছিলাম এখন প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টার হিউম্যান ল্যাবে আছি আমার বক্তব্য আমি লিখে পাঠিয়ে দিচ্ছি বলে ফোন কেটে দেন।
    বর্তমান অন্তর্ভুর্তকালীণ সরকার ঐ সমস্ত দূর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবেন এবং অসহায় চাকুরিচ্যুত কর্মীদের বকেয়া বেতন উদ্ধার ও কর্মস্হলে বহাল রাখার ব্যবস্থা গ্রহণের ব্যবস্থা করবেন এমনটাই আশাবাদ ব্যক্ত করেন ভোক্তভোগী আউটসোর্সিংয়ের কর্মীরা।##

  • ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে নলছিটিতে বিক্ষোভ

    ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে নলছিটিতে বিক্ষোভ

    ঝালকাঠি প্রতিনিধি: মোঃ নাঈম মল্লিক

    ভারতীয় পানি আগ্রাসন ও আন্তর্জাতিক নদীতে বাঁধ দেয়ার প্রতিবাদে নলছিটিতে ছাত্র পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার(২২ আগষ্ট) সকালে সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় থেকে মিছিল শুরু হয়ে সেলিম চত্বরে এসে শেষ হয়। এরপর সংক্ষিপ্ত সমাবেশে ছাত্ররা ভারত বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

    এসময় তারা বলেন, ভারত প্রতিবছরের মতো এবারেও বাঁধের পানি ছেড়ে বাংলাদেশে আকস্মিক বন্যার সৃস্টি করেছে। দেশের বিভিন্ন জেলা বন্যার পানিতে প্লাবিত হয়েছে। তারা অবিলম্বে সরকারকে ভারতকে দেয়া বিভিন্ন সুযোগ সুবিধা পূর্ণবিবেচনার আহবান জানান।