মহিউদ্দিন চৌধূরী।।
পটিয়া প্রতিনিধি।।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে পটিয়া উপজেলার আশিয়া বাংলা বাজার মৌলভী মার্কেটের সামনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মোহাম্মদ সুমন,জসীম উদ্দীন,জিয়াউদ্দীন বাবলু,মোহাম্মদ হোসেন,জিল্লুর রহমান, আনোয়ার মাঝি,মোরশেদ, বখতিয়ার সহ আরো অনেকেই।
এ সময় সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে যারা শহিদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায়ও দোয়া করা হয়।
Blog
-

খালেদা জিয়ার সুস্থতা কামনায় আশিয়া ইউনিয়নে দোয়া মাহফিল
-

নলছিটিতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে ইউপি চেয়ারম্যানকে আপসারনের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। শনিবার(২৪ আগষ্ট) সকাল দশটায় উপজেলার কুলকাঠি ইউনিয়নের চেয়ারম্যান ও উপজোলা আওয়ালী লীগের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চুর বিরুদ্ধে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সকাল দশটায় কুলকাঠি ইউনিয়ন পরিষদ সম্মুখে অনুষ্ঠিত মানববন্ধনে শতশত মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন কুলকাঠী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জুলফিকার আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ খোকন মেম্বার, যুবদল সভাপতি মজিদ তালুকদার, সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান লাবু, যুবদল নেতা মোঃ খসরুল আলম,মায়েল, রুবেল,ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ কামাল হোসেন মল্লিক, কুলকাঠী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য আরিফুল ইসলাম মল্লিক এবং ছাত্র দলের সভাপতি মোঃ রাসেদ হাওলাদার,এবং এসময় কুলকাঠী ইউনিয়নের বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এসময় তারা বলেন, আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে জিরো থেকে কোটি কোটি টাকার মালিক বনে যাওয়া এই বাচ্চু এলাকায় নানান অনিয়ম ও দূর্নীতির সাথে যুক্ত ছিলেন। জড়িয়েছেন নারী কেলেংকারীতে কিন্তু ক্ষমতাসীন হওয়ায় বিভিন্ন সময় পার পেয়ে গেছেন। আমরা বর্তমান সরকারের কাছে এই চরিত্রহীন ও দূর্নীতির বরপুত্রের চেয়ারম্যান পদ থেকে বহিষ্কার ও আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
কুলকাঠি ইউনিয়ন চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চু এলাকায় না থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। স্থানীয়দের দাবি সরকার পরিবর্তন হওয়ার পর থেকেই সে গাঁ ঢাকা দিয়েছেন।
-

জলোচ্ছ্বাসে তলিয়ে গেছে সুন্দরবন,হুমকির মুখে জীববৈচিত্র্য
শেখ সাইফুল ইসলাম কবির. বিশেষ প্রতিনিধি :বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন দুই ফুট উচ্চার পানিতে ভাসছে। তীব্র জলোচ্ছ্বাসে ৪ ফুট উচ্চতায় বিপৎসীমার ওপর দিয়ে নদ নদীর পানি প্রবাহিত হওয়ায় তলিয়ে গেছে এর বেশ কিছু এলাকা।এতে ক্ষতিগ্রস্থ হয়েছে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ ও মোংলা অংশে থাকা সুন্দরবনের বেশ কিছু প্রধান অংশ।উপকূলীয় এসব অঞ্চলে নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায়,বর্তমানে এসব এলাকায় ৪ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হয়ে হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য। এরমধ্যে বনের ভেতরে নিম্নাঞ্চলে পানির চাপ আরো বেশি। গোটা সুন্দরবনই স্থান বিশেষ ২-৪ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত। তবে বন্যপ্রাণীর কোনো ক্ষয়ক্ষতি এখনো চোখে পড়েনি।বাগেরহাট জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী কুমার স্বস্তিক জানান, পূর্ণিমার গোন, অতি বৃষ্টি ও সাগর উত্তাল থাকার কারণে স্বাভাবিকের তুলনায় পানি বেড়েছে মোংলার পশুর ও মোংলা নদীতে। এই দুই নদীর পানি বিপৎসীমার ৪ ফুট ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে প্লাবিত হচ্ছে মোংলা উপকূলের নিম্নাঞ্চল।পৌর শহরের ফেরিঘাট এলাকার বাসিন্দা মো. সেলিম বলেন, গত দু-তিনদিন ধরে পানির চাপ খুব বেশি। পানিতে ফেরিঘাট তলিয়ে গেছে।
উপজেলার জয়মনিরঘোলের বাসিন্দা জামাল হালদার বলেন, পশুর নদীর পানি ঢুকে বাড়িঘর ও চিংড়ি ঘের তলিয়ে গেছে।সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির বলেন, গত তিনদিন ধরে সুন্দরবনের ভেতরে পানি বেড়েছে। তলিয়ে গেছে বনসহ করমজল পর্যটন কেন্দ্রের রাস্তাঘাট। তবে পানিতে বনের ও করমজলের বন্যপ্রাণীর কোনো ক্ষয়ক্ষতি চোখে পড়েনি।তিনি আরো বলেন, বনের ভেতরে উঁচু টিলা থাকায় সেখানে আশ্রয় নিতে পারছে বন্যপ্রাণীরা। -

বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবন জলোচ্ছ্বাসে তলিয়ে গেছে
এস.এম. সাইফুল ইসলাম কবির,বিশেষ প্রতিনিধি:বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন বাগেরহাটের মোরেলগঞ্জ মোংলায় সুন্দরবনের নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ৪ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হচ্ছে উপকূল। এরমধ্যে সুন্দরবন দুই ফুট উচ্চার পানিতে তলিয়ে গেছে। বনের ভেতরে নিম্নাঞ্চলে পানির চাপ আরো বেশি। গোটা সুন্দরবনই স্থান বিশেষ ২-৪ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত। তবে বন্যপ্রাণীর কোনো ক্ষয়ক্ষতি এখনো চোখে পড়েনি।
বাগেরহাট জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী কুমার স্বস্তিক জানান, পূর্ণিমার গোন, অতি বৃষ্টি ও সাগর উত্তাল থাকার কারণে স্বাভাবিকের তুলনায় পানি বেড়েছে মোংলার পশুর ও মোংলা নদীতে। এই দুই নদীর পানি বিপৎসীমার ৪ ফুট ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে প্লাবিত হচ্ছে মোংলা উপকূলের নিম্নাঞ্চল।
পৌর শহরের ফেরিঘাট এলাকার বাসিন্দা মো. সেলিম বলেন, গত দু-তিনদিন ধরে পানির চাপ খুব বেশি। পানিতে ফেরিঘাট তলিয়ে গেছে।
উপজেলার জয়মনিরঘোলের বাসিন্দা জামাল হালদার বলেন, পশুর নদীর পানি ঢুকে বাড়িঘর ও চিংড়ি ঘের তলিয়ে গেছে।
সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির বলেন, গত তিনদিন ধরে সুন্দরবনের ভেতরে পানি বেড়েছে। তলিয়ে গেছে বনসহ করমজল পর্যটন কেন্দ্রের রাস্তাঘাট। তবে পানিতে বনের ও করমজলের বন্যপ্রাণীর কোনো ক্ষয়ক্ষতি চোখে পড়েনি।
তিনি আরো বলেন, বনের ভেতরে উঁচু টিলা থাকায় সেখানে আশ্রয় নিতে পারছে বন্যপ্রাণীরা। #
-

আওয়ামীলীগ নেতারা দেশ ছেড়ে পালাতে গিয়ে খালে বিলে ধরা পড়ছেন জামায়াত আমীর
মশিউর রহমান,
হবিগঞ্জ প্রতিনিধি।।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ হত্যার রাজনীতিতে বিশ্বাসী। গুম, খুন, লুটপাট, মেয়েদের ইজ্জত লুন্ঠনের রাজনীতিতে বিশ্বাসী। আওয়ামী লীগ নেতাকর্মীরা দেশের মানুষের উপর, ভিন্ন মতের রাজনৈতিক নেতাকর্মীদের উপর এতোটাই নির্যাতন করেছে যে, বিচারের ভয়ে তারা পালাতে গিয়ে এখন খালে বিলে মাছের মত ধরা পড়ছেন।তিনি বলেন, গত ১৫ বছরে জামায়াতের সাবেক দুই আমিরসহ কেন্দ্রীয় ১১ জন নেতাকে জুডিসিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা করা হয়েছে। তাদের মধ্যে ৫ জনকে ফাঁসিতে ঝুলিয়ে, ৫ জনকে জেলের ভেতরে রেখে এবং ১ জনকে জেলের বাহিরে নৃশংসভাবে হত্যা করা হয়। হাজারও নেতাকর্মীকে পঙ্গু করা হয়েছে।
তিনি শনিবার সকালে হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে নিহতদের পরিবারকে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন।
হবিগঞ্জ জেলা জামায়ত আমীর আব্দুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারী কাজী মহসিন আহমেদের সঞ্চালনায় এতে বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য দেন। পরে ছাত্র আন্দোলনে নিহত হবিগঞ্জের ১৫ জনের পরিবারকে ১ লাখ টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়।
-

সুন্দরবনের উপকূলীয় বঙ্গোপসাগর উত্তাল , নিরাপদ আশ্রয়ে শত শত ফিশিংবোট
এস.এম. সাইফুল ইসলাম কবির,বিশেষ প্রতিনিধি: বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের উপকূলীয় বঙ্গোপসাগরে ৬৫ দিনের অবরোধ শেষে মাছ ধরতে গিয়ে বৈরী আবহাওয়ার কবলে পড়েছে ফিশিংবোট বহর। উত্তাল সাগরে টিকতে না পেরে উপকূলে ফিরে আসছে শত শত ফিশিংবোট ।
শরণখোলা উপজেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি আবুল হোসেন বলেন, লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া বিরাজ করছে। সাগর উত্তাল হওয়ায় মাছ ধরতে না পেরে উপকূলের দিকে ছুটছে ফিশিংবোট। ৬৫ দিনের অবরোধ শেষে ২৩ জুলাই মধ্যরাতে তাদের ফিশিংবোট বহর সাগরে মাছ ধরতে গিয়ে দুর্যোগের কবলে পড়েছে। কয়েকশ ফিশিংবোট মাছ ধরতে না পেরে মহিপুর, খেপুপাড়া, নিদ্রাসখিনা, মোরেলগঞ্জের কুমারখালী, পাথরঘাটাসহ উপকূলের বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে। এতে প্রচুর আর্থিক ক্ষতির মুখে পড়েছেন জেলে ও ফিশিংবোট মালিকরা।
শরণখোলা রাজৈর মৎস্যঘাটের আড়ৎদার কবীর হোসেন বলেন, সাগরে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করায় অনেক ফিশিংবোট সাগরে না গিয়ে ঘাটে নোঙর করেছে।
বরগুনা জেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, দীর্ঘ অবরোধ শেষে জেলে মৎস্যজীবীরা ধার দেনা করে সাগরে মাছ ধরতে গিয়ে বৈরী আবহাওয়ায় উত্তাল সাগরে জাল ফেলতে না পেরে জেলেরা বোট নিয়ে উপকূলের ঘাটে ফিরে আসছে। অনেক বোট ঘাটে নোঙর করে আছে। ফলে জেলে ও বোট মালিকদের অপূরণীয় ক্ষতি হয়েছে। সাগরে মাছ শিকারের মৌসুমে বার বার নিষেধাজ্ঞা দেওয়ায় জেলে মহাজনরা সর্বশান্ত হচ্ছে অনেকে পেশা বদলের চিন্তা ভাবনা করছে।
বাংলাদেশ ফিশিং ট্রলার মালিক সমিতির কেন্দ্রীয় সহসভাপতি ও শরণখোলার মৎস্য ব্যবসায়ী এম সাইফুল ইসলাম খোকন বলেন, দীর্ঘ ৬৫ দিনের নিষেধাজ্ঞায় মাছ ধরতে না পেরে জেলেরা অর্থকষ্টে দিন পার করেছেন এবং হয়েছেন ঋণগ্রস্ত। অবরোধের পরে মাছ শিকারের আশায় বুক বেধে সাগরে গিয়ে ঝড়ো হাওয়ার কারণে জাল ফেলতে না পেরে আবার ফিরে আসছে। প্রতি বছর অবরোধ শেষে সাগরে গিয়েই আমাদের দেশীয় জেলেরা বৈরী আবহাওয়ার কবলে পড়ে। ভারতের সঙ্গে মিল রেখে আমাদের দেশের সাগরে অবরোধ দিলে একদিকে জেলেরা ভালোভাবে মাছ ধরতে পারতো অপরদিকে বর্তমানের মতো অবরোধ শেষে দুর্য়োগের কবলে পড়তো না। #
-

বন্যার্তদের ত্রাণ বিতরণে মহালছড়িতে বৈষম্য বিরোধী ছাত্র জনতা
(রিপন ওঝা, মহালছড়ি)
সারাদেশের ন্যায় খাগড়াছড়ির মহালছড়ি জোনের আওতাধীন এলাকায় বন্যাক্রান্ত পরিস্থিতিতে ২২, ২৩ ও ২৪ আগস্ট ২০২৪ তারিখে স্বপ্ন বিলাস এগ্রোফার্মের কর্ণধার উদ্যোক্তা মোঃ খালেদ মাসুদ সাগর ও সমন্বয়ক মোঃ সাইদুর রহমান সরব উপস্থিতিতে ৪টি ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম বৈষম্য বিরোধী ছাত্র জনতা অব্যহত রেখেছে।
গত কয়েক দিনের টানা ভারী বর্ষণের কারণে চেঙ্গী নদীর পানি বিপদসীমা অতিক্রম করে, যার ফলে মহালছড়ি সদর ইউনিয়নের সিলেটিপাড়া, চট্টগ্রামপাড়া, মুসলিমপাড়া, নতুনপাড়া, শান্তিনগর, হেডম্যানপাড়া, সাতগড়িয়া, চৌংড়াছড়ির মৌমেনশাহীাপাড়া, মাইসছড়ি ইউনিয়নে লেমুছড়ি, বটতলা, পাকিজাছড়ি, জামতলি, ও মাজিস্ট্রেট পাড়া, ক্যায়াংঘাটের সাতঘড়িয়া ও মুবাছড়ি কাপ্তাইপাড়াসহ কিছু নিম্নাঞ্চল পানিতে তলিয়ে যায় এবং উক্ত স্থানে বৈষম্য বিরোধী ছাত্রজনতা পৃথক পৃথক ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যহত রয়েছে। এই বন্যার ফলে স্থানীয় জনগণ চরম দুর্ভোগে পড়ে এবং তাদের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হয়।
বৈষম্য বিরোধী ছাত্র জনতার চলমান এই উদ্যোগকে প্রশংসা করে বলেন, এই সহায়তা তাদের কঠিন সময়ে সহায়ক হয়েছে এবং তাদের পুনরায় স্বাভাবিক জীবনে ফিরতে সহায়তা করবে। ত্রাণ সামগ্রী পেয়ে স্থানীয় জনগণ গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী, মহালছড়ি জোনও ত্রাণ বিতরণের কার্যক্রম অব্যহত রেখেছে এবং মহালছড়ি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিস হতে বিভিন্ন স্থানে অফিসের কর্মকর্তা ও কর্মচারীগণ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ কার্যক্রমে মাঠ পর্যায়ে রয়েছে।
উল্লেখ্য যে, বৈষম্য বিরোধী ছাত্র জনতার পক্ষ হতে সমাজের প্রতিষ্ঠিত বিত্তবানদের প্রতি বন্যার্তদের পাশের দাঁড়ানোর জন্যে কৃতার্থ আহ্বান জানান।
-

খালেদা জিয়ার সুস্থতা কামনায় আশিয়া ইউনিয়নে দোয়া মাহফিল
পটিয়া প্রতিনিধি।।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে পটিয়া উপজেলার আশিয়া বাংলা বাজার মৌলভী মার্কেটের সামনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মোহাম্মদ সুমন,জসীম উদ্দীন,জিয়াউদ্দীন বাবলু,মোহাম্মদ হোসেন,জিল্লুর রহমান, আনোয়ার মাঝি,মোরশেদ, বখতিয়ার সহ আরো অনেকেই।
এ সময় সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে যারা শহিদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায়ও দোয়া করা হয়। -

আত্রাইয়ে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃ*ত্যু
আত্রাই (নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে বিদ্যুতায়িত হয়ে মিজানুর রহমান (২৭) নামের এক যুবক মারা গেছেন। তিনি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চরমাগুরিহাট গ্রামের আবুল কালামের ছেলে।
জানা যায়, মিজানুর রহমান আত্রাইয়ে ইন্টারনেট সংযোগ সংক্রান্ত লাইনম্যানের কাজ করতেন। গত বৃহস্পতিবার বিকেলে আত্রাই সেতু সংলগ্ন বিদ্যুতের একটি পোলে উঠে তার সংযোগ করছিলেন।
এ সময় তিনি বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটে পরেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে মিজানের স্ত্রী মুনিরা আক্তার বাদি হয়ে আত্রাই থানায় একটি মামলা করেছেন।
মামলার তদন্তকারী কার্মকর্তা আত্রাই থানার এসআই সুজন বলেন, আমরা তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করেছি এবং মামলাটি তদন্তাধিন রয়েছে।
আব্দুল মজিদ মল্লিক
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি। -

উপকূলীয় বন বিভাগ ও চট্টগ্রাম মৎস্য বন্দরের কর্মকর্তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগের ভিত্তিতে সংবাদ সম্মেলন
শহিদুল ইসলাম,
বিশেষ সংবাদদাতাঃউপকূলীয় বন বিভাগ, চট্টগ্রাম এবং চট্টগ্রাম মৎস্য বন্দরের কতিপয় কর্মকর্তার অসাধু কর্মকাণ্ডের কারণে বিসমিল্লাহ স্টিল নামক একটি প্রতিষ্ঠান আর্থিক ক্ষতির মুখে পড়েছে বলে অভিযোগ উঠেছে।
গত বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক অমিত আইচ লিখিত বক্তব্যে এই অভিযোগ করেন৷
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ১৬ মে ২০২৩ তারিখে উপকূলীয় বন বিভাগ, চট্টগ্রাম একটি অকেজো জাহাজ বিক্রয়ের জন্য জাতীয় এবং স্থানীয় পত্রিকায় দরপত্র আহ্বান করে, যেখানে বিসমিল্লাহ স্টিল সর্বোচ্চ দরদাতা হিসেবে নির্বাচিত হয়।
১৯ জুলাই ২০২৩ তারিখে জাহাজটি অপসারণের অনুমতি দেওয়া হয় এবং ২৪ জুলাই থেকে কাজ শুরু করা হয়। কিন্তু ২৬ জুলাই চট্টগ্রাম মৎস্য বন্দর কর্তৃপক্ষ বাধা প্রদান করে, কারণ হিসেবে তারা জানায়, উপকূলীয় বন বিভাগ, চট্টগ্রাম তাদের ৬৬ লাখ ২ হাজার ৩০৬ টাকা পরিশোধ করেনি। ফলে জাহাজটির মালামাল সরিয়ে নেওয়ার অনুমতি দেওয়া হয়নি।
অমিত আইচ অভিযোগ করেন, চট্টগ্রাম মৎস্য বন্দরের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান তাদের সাথে দুর্ব্যবহার করেন এবং অর্থ সংগ্রহের চাপ দেন। এ বিষয়ে উপকূলীয় বন বিভাগকে বারবার অভিযোগ করেও সমাধান মেলেনি।
সংবাদ সম্মেলনে তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতারের হস্তক্ষেপ কামনা করে দ্রুত সমাধান ও ক্ষতিপূরণ দাবি করেন। একইসাথে ভবিষ্যতে সাধারণ জনগণের সাথে প্রতারণা রোধে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।