Blog

  • পলাতক চেয়ারম্যানের কান্ড ইউপি সচিবের সহায়তায় পাগলাকানাই ইউনিয়ন পরিষদের মালামাল লুট

    পলাতক চেয়ারম্যানের কান্ড ইউপি সচিবের সহায়তায় পাগলাকানাই ইউনিয়ন পরিষদের মালামাল লুট

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়ন পরিষদের মুল্যবান মালামাল লুটের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের সচিব রোকসানা বুলবুলির সহায়তায় পলাতক চেয়ারম্যান আবু সাঈদ ট্রাক যোগে পরিষদের সব মালামাল লুট করে নিয়ে গেছে। গত বৃহস্পতিবার (২২ আগষ্ট) বিকাল সাড়ে ৪ টার দিকে প্রকাশ্যে এ ঘটনা ঘটলেও পরিষদের সচিব বুলবুলি রহস্যজনক ভাবে নীরব রয়েছেন। এ ঘটনায় সোমবার ঝিনাইদহ সদর থানায় একটি জিডি হয়েছে। জিডি সুত্রে জানা গেছে, সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদের কক্ষ থেকে কে বা করা সিসি ক্যামেরার হার্ডডিস্ক, টিভি, ফ্রিজ, এসি, খাট, গ্যাসের চুলা সহ বিভিন্ন অফিসিয়াল কাগজ লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় স্থানীয়রা কেউ মুখ না খুললেও পলাতক ইউপি চেয়ারম্যান আবু সাঈদ লোক পাঠিয়ে পরিষদের এসব মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলাম জানান, গত বৃহস্পতিবার বিকালে ট্রাক নিয়ে তালা না ভেঙ্গে মালামাল নিয়ে যায়। পরবর্তীতে বিষয়টি জানার পর ইউপি সচিব বুলবুলিকে জানানো হয়। কিন্তু তিনি এ বিষয়ে নীরব ছিলেন। পরে প্রশাসনের চাপে থানায় জিডি করতে বাধ্য হন। ইউপি সদস্য শামসুল ইসলাম বলেন, পরিষদের তিন সেট চাবি একটি চেয়ারম্যান আবু সাঈদ তার নিজের কাছে রাখতেন। আরেক সেট গ্রাম পুলিশ শরিফুলের কাছে ছিল। আরেকটা চাবির সেট ইউপি সচিব বুলবুলির কাছে ছিল। তালা না ভেঙ্গে পরিষদের মালামাল লুট হওয়ার বিষয়টি খুবই ষড়যন্ত্রমূলক বলে তিনি মনে করেন। এ বিষয়ে ইউপি সচিব রোকশানা বুলবুলি জানান, অফিসের মালামাল চেয়ারম্যান সাঈদ তার লোকজনের মাধ্যমে নিয়ে গেছেন। বৃহস্পতিবার ব্যাক্তিগত কাজ থাকায় দুপুরে চলে গেছিলাম। শনিবার সকালে অফিসে অবগত হই এবং সদর উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করি। এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী জানান, ইউনিয়ন পরিষদের মালামাল চুরির বিষয়ে অবগত হওয়ার পর থানায় জিডির জন্য ইউপি সচিবকে বলেছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণ করা হবে।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ

  • মহেশপুর সীমান্তে গুলি ছুড়ে ভারতীয় নাগরিককে ধরলো বিজিবি

    মহেশপুর সীমান্তে গুলি ছুড়ে ভারতীয় নাগরিককে ধরলো বিজিবি

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের মহেশপুর সীমান্তে গুলি চালিয়ে বিকাশ সরকার (৪১) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে ৫৮ বিজিবি। রোববার রাতে মহেশপুর উপজেলার হুদাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পেশায় নারী পাচারকারী দালাল বিকাশ সরকার নদীয়ার কল্যাণী থানার মাঝের চর কল্যাণী গ্রামের রায়মোহন সরকারের ছেলে। সোমবার মহেশপুর ৫৮ বিজিবির এক ই-মেইল বার্তায় এ খবর জানানো হয়। বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রোববার রাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে মহেশপুর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা সীমান্ত পিলার ৬০/২৯-আর হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাংগা গ্রামের হুদাপাড়া এলাকা দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে তিন বাংলাদেশী নারীকে জড়ো করা হয়েছে। খবর পেয়ে মহেশপুরের বাঘাডাংগা এলাকায় ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল পাচারের উদ্দেশ্যে রাখা তিন নারীর অবস্থান নিশ্চিত করে বিজিবি সেখানে ওৎ পেতে অপেক্ষা করতে থাকে। রাত গভীর হলে শুন্য লাইনের কাছাকাছি অজ্ঞাত এক ব্যক্তি পাখির ডাকের মতো শব্দ করে ওই নারীদের উদ্দেশ্যে সংকেত প্রেরণ করতে থাকে। দূরত্ব বেশী হওয়ার কারনে নারীরা সংকেত বুঝতে পারে না। এ সময় ভারতীয় মানব পাচারকারী বিকাশ সরকার অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ে এবং দ্রæত ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিজিবির টহল দল তাদের গ্রেফতারের চেষ্টা করলে তারা ভারত অভিমূখে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ফ্রন্ট লাইনে তিন নারী থাকায় ভারতীয় মানব পাচারকারীকে লক্ষ্য করে গুলির পরিবর্তে বিজিবি ফাঁকা গুলি চালায়। গুলির শব্দে ভারতীয় মানব পাচারকারী সদস্য আতংকিত হয়ে মাটিতে বসে পড়লে বিজিবি সদস্যরা তাকে ঘিরে ফেলে এবং তিন নারীসহ আটক করে। আটক বিকাশ সরকারের কাছ থেকে ভারতীয় আধার কার্ড এবং নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত পরিচয়পত্র উদ্ধার করেছে। জিজ্ঞাসাবাদে বিকাশ সরকার স্বীকার করেছে তিনি মানব পাচারকারী দলের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে মানব পাচারের সাথে জড়িত রয়েছে। পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা তিন বাংলাদেশী নারীকে যশোরের জাস্টিস এন্ড কেয়ার নামে একটি সংস্থার প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সোমবার সকালে ঝিনাইদহের মহেশপুর থানায় একটি মামলা হয়েছে।

  • আ.লীগ নেতা গোলাপ গ্রেপ্তারে মিষ্টি বিতরণ

    আ.লীগ নেতা গোলাপ গ্রেপ্তারে মিষ্টি বিতরণ

    রতন দে,মাদারীপুর প্রতিনিধিঃ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপের গ্রেপ্তারের খবরে মাদারীপুরের কালকিনির বিভিন্ন জায়গায় মিষ্টি বিতরণ করেছে সাধারণ জনগণ। সোমবার (২৬ আগস্ট) সকালে গোলাপের নিজ এলাকা কালকিনির উত্তর রমজানপুরসহ বেশ কয়েকটি জায়গায় এ মিষ্টি বিতরণ করা হয়।
    এর আগে গতকাল রোববার দুপুরে রাজধানীর নাখালপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। মিষ্টি বিতরণের পাশাপাশি এলাকার জনগণ গোলাপের দৃষ্টান্তমূলক শাস্তি ও দাবি করেন।
    জানা যায়, জীবিকার তাগিদে আমেরিকা গিয়ে ট্যাক্সি চালাতো গোলাপ। অতিরিক্ত আয়ের জন্য মাঝে মাঝে পিৎজা ডেলিভারিও করত সে। কিন্তু শেখ হাসিনার সান্নিধ্যে বদলে যায় গোলাপের জীবন। এলাকায় রাজনীতির সঙ্গে জড়িত না থেকেও হয়ে ওঠে আ.লীগের কেন্দ্রীয় বড় নেতা। পাশাপাশি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী। আর এরই সুবাদে কামিয়ে নিয়েছেন হাজার হাজার কোটি টাকা। ২০১৮ সালের সংসদ নির্বাচনে পেয়ে যান মাদারীপুর-৩ আসনের নৌকার টিকেট এবং হয়ে যান সংসদ সদস্য। এর পর তার দুর্নীতি যেন আকাশ ছুঁতে শুরু করে। আ.লীগ সরকারের পতনের পর গতকাল গোলাপ গ্রেপ্তার হলে তার উপযুক্ত শাস্তি দাবি করেছেন কালকিনির সচেতন মহল।
    স্থানীয় মুক্তিযোদ্ধারা তার মুক্তিযোদ্ধা সনদ নিয়েও সন্দেহ প্রকাশ করেন।
    সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আ. জলিল আকন জানান, ২০১৭ সালে মুক্তিযোদ্ধা যাচাইবাছাইকালে গোলাপকে মুক্তিযোদ্ধা হিসেবে স্থানীয় কিছু মুক্তিযোদ্ধারা সাক্ষ্য দেন। এরই প্রেক্ষিতে তাকে অন্তর্ভুক্ত করা হয়। তবে এখন শুনছি যারা সাক্ষ্য দিয়েছেন তারা গোলাপের চাপে পরে দিয়েছিলেন। যদি পুনরায় যাচাইবাছাইতে গোলাপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, তবে আমাদের কোনো আপত্তি নেই।
    স্থানীয় সচেতন মহল বলেন, গোলাপের দুর্নীতির অনেক চিত্র কালকিনিতে রয়েছে। আমাদের দাবি বর্তমান সরকার গোলাপের উপযুক্ত শাস্তি নিশ্চিত করবেন।

  • সুন্দরগঞ্জে শুভ জন্মাষ্টমী পালন

    সুন্দরগঞ্জে শুভ জন্মাষ্টমী পালন

    মোঃ আনিসুর রহমান আগুন,গাইবান্ধা থেকেঃ

    গাইবান্ধার সুন্দরগঞ্জে সনাতন ধর্মালম্বী ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫০ শুভ আর্বিভাব ও জন্মাষ্টমী উপলক্ষে উপজেলা কেন্দ্রীয় মন্দির ধর্মীয় আলোচনা সভা ও বর্ণ্যাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। 

    মঙ্গলবার সকালে এ উপলক্ষে উপজেলা কেন্দ্রীয় মন্দিরের পূজা উদযাপন কমিটির সভাপতি দীপক কুমার বাবলুর  সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, বিএনপি আহবায়ক মোঃ বাবুল আহমেদ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক ইখতিয়ার উদ্দিন ভূইয়া নিপন, থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলম পিপিএম,সহ আনুমানিক ৪৫০হতে ৫০০ জন স্থানীয় ও দলীয় নেতা কর্মীসমেত সনাতন ধর্মের লোকজন উপস্থিত ছিলেন। অপরদিকে একই ভাবে মীরগঞ্জ হাট কেন্দ্রীয় মন্দিরে শুভ জন্মাষ্টমী পালন করা হয়। এ ছাড়া উপজেলার বিভিন্ন মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫০ শুভ আর্বিভাব ও জন্মাষ্টমী পালিত হয়।

  • বন্যাকবলিত এলাকায় অসহায় মানুষের পাশে বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটি

    বন্যাকবলিত এলাকায় অসহায় মানুষের পাশে বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটি

    কে এম সোহেব জুয়েল ঃ মানুষ মানুষের জন্য দল-মত নির্বিশেষে আসুন সকলে মিলে-মিসে বন্যার্থ বানভাসি মানুষের পাশে দাড়াই…এই স্লোগানে বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটি ও এএফ বক্সিং প্রোমোশন ইন্টারন্যাশনাল লিঃ এর সৌজন্যে ত্রাণ বিতরণ চলমান কার্যক্রমে ২৬ আগষ্ট ২০২৪ সোমবার সকাল ৭.৩০মিঃ BPBS এর হেড অফিস আফতাবনগর, ঢাকা থেকে দ্বিতীয় বার পানিবন্দি ক্ষতিগ্রস্ত অসহায় বন্যার্তদের মাঝে জরুরী খাদ্য সামগ্রী, ঔষধ, পরিধেয় বস্ত্র সহ অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যাদী নিয়ে তিনটি টিমে বিভক্ত হয়ে লক্ষীপুর ও ফেনি জেলায় ত্রাণ বিতরণ করা হয়েছে।

    এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির সম্মানিত চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান, পরিচালক পর্ষদের সহ-সাধারণ সম্পাদক জনাব আর কে মন্ডল (রবিন), জনাব শহীদুল ইসলাম, জনাব এম এস রানা, জনাব মাশরাফি বিন ইউনুস, জনাব রুপম কুমার মন্ডল, মিসেস পারভীন আক্তার নিলা, বক্সার জয়নুল ইসলাম জয় সহ একদল বক্সার ও ছাত্র প্রমূখ্য।

  • বরগুনা জেলার শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) বিপুল সিকদার

    বরগুনা জেলার শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) বিপুল সিকদার

    খাইরুল ইসলাম মুন্না বেতাগী (বরগুনা) প্রতিনিধি

    বরগুনা জেলার বেতাগী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বিপুল সিকদার বরগুনা-কে ২০২৩-২৪ অর্থবছরের কর্মমূল্যায়নে জেলা প্রশাসন বরগুনা কর্তৃক সহকারী কমিশনার (ভূমি) ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নির্বাচিত করেন এবং সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেন।

    ১২ জুন ২০২৩ সালে বেতাগীতে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদানের পর থেকে প্রতিটি মুহূর্তে দায়িত্বের সাথে কর্তব্য পালন করে সাধারণ মানুষের নিকট জনপ্রিয় হয়ে উঠেন। উপকূলীয় জনপদে কিছুদিন আগে ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানে, ঘূর্ণিঝড়ে সময় ক্ষতিগ্রস্ত ও আসহায় মানুষের পাসে দাড়ান তিনি।  সর্বক্ষেত্রে সাহসীকতার সাথে দায়িত্ব পালনে প্রশংসনীয় ভূমিকা ছিল।

    জানা যায়, তার কর্মকালীন সময়ে রেকর্ড পরিমাণ সরকারি ভূমি উদ্ধার, মিসকেস নিষ্পত্তি,রাজস্ব আদায় এবং দ্রুত ও সততার সাথে সেবাগ্রহীতাদেরকে সেবা প্রদান, দ্রব্য মূল্যের বাজারদর স্থিতিশীল রাখতে নিয়মিত মোবাইল কোর্টের মাধ্যমে অসাধু ব্যবসায়িদের জরিমানা, মাদক ব্যবসায়ী, মাদক সেবীদের আইনের আওতায় এনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা, ভূমিহীন পরিবারগুলোর মধ্যে খাস জমি বরাদ্দের ব্যবস্থা করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করেন।

    সহকারি কমিশনার (ভূমি) বিপুল সিকদার বলেন, যেকোনো ভালো প্রাপ্তি কাজ করার উৎসাহ উদ্দীপনা দ্বিগুণ বাড়িয়ে দেয়। তিনি, জেলার শ্রেষ্ঠ সহকারী কমিশনার(ভূমি)হিসাবে মূল্যায়ন করার জন্য বরগুনার জেলা প্রশাসক,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), বেতাগী উপজেলা নির্বাহী অফিসারের প্রতি কৃতজ্ঞতা জানান।

  • মোরেলগঞ্জে জামায়াত ইসলামীর দোয়া অনুষ্ঠানে দুর্বৃত্তদের হামলা,  আহত ১৭ নেতাকর্মী

    মোরেলগঞ্জে জামায়াত ইসলামীর দোয়া অনুষ্ঠানে দুর্বৃত্তদের হামলা, আহত ১৭ নেতাকর্মী

    শেখ সাইফুল ইসলাম কবির.বিশেষ প্রতিনিধি।।বাগেরহাটের মোরেলগঞ্জে জামায়াতে ইসলামী আয়োজিত শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী , বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদদের স্মরণ ও বন্যা কবলিত মানুষের নাজাতের জন্য একটি দোয়া অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে।
    এতে জামায়াতের ১৭ জন নেতাকর্মী আহত হয়েছেন। রবিবার সন্ধ্যার দিকে ভাটখালী ইউনিয়ন পরিষদ মাঠে এ ঘটনা ঘটে।

    হামলায় আহত মাও: তাজুল ইসলাম (৪৯), মো. মাহাবুব সরদার (৬২), মো. দেলোয়ার খান (৫৫), মো. তারিকুল ইসলাম (২২), মো. আজিজুল ইসলাম (৩০), মো. রিয়াজুল ইসলাম (২৪) কাজী মহিবুল্লাহ, মো. শাহজালাল, রেদোয়ান হাওলাদার, মুকুল শেখ, মারুফ শেখ, শাওন শেখ, ডালিম শেখ, আকাশ শেখ, ফয়সাল শেখ, আরিফ হাওলাদার ও রমজান শেখকে রাত ৮টার দিকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    এ বিষয়ে অতর্কিত হামলার ঘটনায় রবিবার রাত ৯ টায় প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে নেতাকর্মীরা বলেন, দোয়া অনুষ্ঠানের শেষ পর্যয়ে তবারক বিতরণ কালে ১০-১২ জনের একটি দুর্বৃত্তের দল হাতুড়ী, রাম দা, লোহার রড ও দেশীয় ছুরি নিয়ে অতর্কিত হামলা চালায়। এরা বিভিন্ন জায়গায় ওৎ পেতে তিন দফায় হামলা চালায়। মাথায় আঘাত পাওয়া ৩ জনকে দ্রæত সিটি স্কান করার জন্য খুলনা চিকিৎসা নেয়ার পরামর্শ দেন মোরেলগঞ্জ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

    এদিন ইউনিয়ন ভিত্তিক দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াত নেতা অধ্যক্ষ আব্দুল আলীম। বিশেষ অতিথি ছিলেন নায়েবে আমীর মাষ্টার মনিরুজ্জামান। সভাপতিত্ব করেন পুটিখালী ইউনিয়ন জামায়াতের আমীর মো. নাজির আহমেদ। ##

  • পোরশায় ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত

    পোরশায় ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত

    পোরশা থানা প্রতিনিধি মোঃ তোফাজ্জল হোসেন

    সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ পোরশা উপজেলা নওগাঁ আয়োজিত সংস্কার ও দেশকে পূর্ণগঠনের লক্ষ্যে ইসলামী রাষ্ট্র গঠন করা তুমি বলো যারা জানে ও যারা জানেনা তারা কি পরস্পর সমান?
    নিশ্চয়ই বোধশক্তি সম্পন্ন ব্যক্তিরাই শুধু উপদেশ গ্রহণ করে সম্মেলনের ব্যানারে লিখিত এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকলকে একত্রিত হওয়ার আহ্বান জানানো হয়।

    সোমবার বেলা ১০টার দিকে পোরশা নিতপুর উপজেলা মডেল মসজিদে মাওলানা মোঃ আলাউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা ওলামা বিভাগের উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা পশ্চিমের আমির ইঞ্জিনিয়ার এনামুল হক।

    ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন আল্লাহর হুকুমে বৈষম্যবিরোধী আন্দোলনে নির্যাতন মামলা, হামলা ও দুর্নীতি থেকে দেশ আজ স্বাধীন হয়েছে। এতে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করা হয় তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
    দেশে ইসলামের শাসন প্রতিষ্ঠা করতে হবে লক্ষ্যে সবাইকে একতাবদ্ধ হতে হবে।

    তিনি আরও বলেন জামায়েত ইসলামের বাংলাদেশ প্রতিটা সদস্যকে কঠোর সাধনার মধ্য দিয়ে নেতৃত্ব প্রদান করতে হয়।
    ইসলামের বিভিন্ন বিধিবিধান পালন করতে হয় সবাইকে।

    বাংলাদেশ জামাত ইসলামী পোরশা উপজেলা শাখা সেক্রেটারি মোঃ শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- উপদেষ্টা নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, বিশেষ অতিথি ওলামা বিভাগের সভাপতি মাওলানা ফজলুল হক, জেলা সেক্রেটারি মাওলানা মোঃ সাগর আলী।
    অন্যান্যদের মধ্যে পোরশা দারুল হেদায়া মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি মাওলানা ফজলুল হক, নিদপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল বাশির, নিতপুর মহিলা আলিম মাদরাসার অধ্যক্ষ আব্দুল করিম ও মাওলানা হযরত আলীসহ ওরসা উপজেলা ওলামা মাশায়েখের সকল সদস্যরা।

  • বন্যার্তদের সহায়তায় ইমাম আইডিয়াল ফাউন্ডেশন

    বন্যার্তদের সহায়তায় ইমাম আইডিয়াল ফাউন্ডেশন

    নিজস্ব প্রতিবেদকঃ

    ফেনির বন্যা কবলিত মানুষদের সহায়তার জন্য ইমাম আইডিয়াল ফাউন্ডেশনের একটি টীম পৌছেছে। টীমের সাথে আছেন ইমাম আইডিয়াল ফাউন্ডেশন ও ন্যাচার সোর্স এনার্জি লিমিটেডের কর্নধার আলহাজ্ব সাইফুল ইসলাম ইমাম।

    প্রাথমিকভাবে ১ হাজার মানুষের জন্য খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয়েছে। এছাড়া পানি বিশুদ্ধকরন ট্যাবলেটসহ ১৪ প্রকারের মেডিক্যাল সামগ্রীও থাকবে এ সহায়তার মাঝে। একজন এমবিবিএস ডাক্তারকে সাথে নিয়ে বন্যা কবলিত মানুষদের সেবা প্রদান করা হবে।

    এ ব্যাপারে সাইফুল ইসলাম ইমাম জানান,আমার ভাই বোনেরা আজ বিপদগ্রস্ত তাই তাদের পাশে দাঁড়ানোর জন্য সাধ্যমত চেষ্টা চালিয়ে যাবো। আমি নিজেই তাদের মাঝে এ উপহার সামগ্রী পৌঁছে দিতে ছুটে এসেছি।

  • নলছিটি প্রেসক্লাবের কমিটি গঠন এনায়েত সভাপতি, সবুজ সম্পাদক

    নলছিটি প্রেসক্লাবের কমিটি গঠন এনায়েত সভাপতি, সবুজ সম্পাদক

    ঝালকাঠি প্রতিনিধি : মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটি প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। মো. এনায়েত করিমকে (যুগান্তর ও নিউ নেশন) সভাপতি এবং কে এম সবুজকে (এনটিভি ও কালের কণ্ঠ) সাধারণ সম্পাদক করা হয়েছে। শনিবার রাতে প্রেসক্লাবের এক জরুরী সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিতে এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য কর্মকর্তারা হলেন সহসভাপতি মিলন কান্তি দাস (সংবাদ), সহসাধারণ সম্পাদক কায়কোবাদ তুফান (মানবজমিন), অর্থ সম্পাদক শরিফুল ইসলাম পলাশ (ইত্তেফাক), দপ্তর সম্পাদক সাইদুল কবির রানা (এশিয়ান টিভি), নির্বাহী সদস্য আব্দুল কুদ্দুস তালুকদার (সময়ের বার্তা), শাহাদাত হোসেন মনু (ফিন্যান্সিয়াল পোস্ট ও আমাদের কণ্ঠ) ও খলিলুর রহমান মৃধা (জনতা)।