Blog

  • ৫ পুলিশের কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করা হলো

    ৫ পুলিশের কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করা হলো

    শেখ সাইফুল ইসলাম কবির,বিশেষ প্রতিনিধি:
    মঙ্গলবার (২৭ আগস্ট ২০২৪ খ্রি.) রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত পৃথক পৃথক প্রজ্ঞাপনে তাদেরকে পুনর্বহাল করা হয়।
    গত সরকারের আমলে জনস্বার্থে অবসরে পাঠানো পুলিশের পাঁচ কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করা হয়েছে।
    চাকরিতে পুর্নবহাল করা পুলিশ কর্মকর্তাগন হলেন-বাংলাদেশ পুলিশ একাডেমি সারদার সাবেক উপ-পুলিশ মহাপরিদর্শক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ বিপিএম, এনডিসি; অপরাধ তদন্ত বিভাগের সাবেক পুলিশ সুপার ড. মোহাম্মদ নাজমুল করিম খান, রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসের সাবেক পুলিশ সুপার মোঃ আলী হোসেন ফকির, অপরাধ তদন্ত বিভাগের সাবেক পুলিশ সুপার মোঃ দেলোয়ার হোসেন মিয়া ও টিডিএস, ঢাকার সাবেক পুলিশ সুপার ব্যারিস্টার মোঃজিল্লুর রহমান।
    প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনসার্থে অবসরে প্রদানের তারিখ হতে পূর্ব পর্যন্ত সময়কে কর্মরত (in duty) গণ্য করে তারা বকেয়া বেতন, ভাতাদি, পদোন্নতি এবং চাকরির অন্যান্য সুযোগ-সুবিধা বিধি মোতাবেক প্রাপ্য হবেন।

  • নলছিটিতে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

    নলছিটিতে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক
    ঝালকাঠির নলছিটিতে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার(২৭ আগষ্ট) আসরবাদ নলছিটি পাবলিক লাইব্রেরিতে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এর ৪৮ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এ দোয়া মোনাজাতের আয়োজন করা হয় ।

    এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক এবং ব্যবসায়ী সাহাদাত হোসেন, তারুণ্যের নলছিটির আহবায়ক ও প্রতিষ্ঠাতা মোঃ খালেদ সাইফুল,বিডি ক্লিন এর নলছিটি উপজেলার সমন্বয়ক মোঃ মারজান খান, উপস্থাপনায় ছিলেন  মোঃ মেহেরাব হোসেন রিফাত প্রমুখ।

    এসময় নলছিটি তারুন্যের নলছিটির প্রতিষ্ঠাতা খালিদ সাইফুল্লাহ কবি নজরুল ইসলাম এর জীবনী নিয়ে আলোকপাত করে বলেন। নজরুল ইসলাম কে আমরা ধারন করি। তার বিদ্রোহী কবিতা আজও আমাদের বিভিন্ন সময়ে অন্যায়ের বিরুদ্ধে জাগ্রত করে। তিনি ছিলেন সাম্যের কবি তিনি ছিলেন ধর্মনিরপেক্ষতার জলন্ত উদাহরন।

    আলোচনা অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। তারুণ্যের নলছিটি  কুলকাঠির ইউনিয়নের সমন্বয়ক মোঃ মিরাজ হোসেন।

  • র‌্যাব-১২’র অভিযানে ৯৯০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ ০২ জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

    র‌্যাব-১২’র অভিযানে ৯৯০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ ০২ জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

    প্রেস বিজ্ঞপ্তি

    র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানা এলাকা হতে ৯৯০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ ০২ জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    ১। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় এবং র‌্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় গত ২৬ আগস্ট ২০২৪ খ্রিঃ রাত্রি ২৩.৫৫ ঘটিকায় র‌্যাব-১২, ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল ‘‘সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন চান্দাইকোনা বাজারস্থ আল্ট্রাকেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার এর সামনে রংপুর টু ঢাকাগামী মহাসড়কের উপর’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৯৯০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ ০২ জন নারী মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০২টি মোবাইল ফোন ও নগদ ৮০০/- টাকা জব্দ করা হয়।

    ২। গ্রেফতারকৃত আসামিদ্বয় ১। মোছাঃ তানজিলা (৩৯), স্বামী- মোঃ মোতালেব হোসেন, সাং-নন্দীপুর, ২। মোছাঃ গুলশান আরা (৪২), স্বামী-মোঃ হানিফ, সাং-ফকিরপাড়া ধরেন্দা, উভয় থানা-হাকিমপুর, জেলা-দিনাজপুর।

    ৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন ক্রয়-বিক্রয় করে আসছিল।

    ৪। গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক, অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

  • ভারতে পালানের সময় ছাত্র হ*ত্যা মামলার আসামি অনিক মহেশপুর সীমান্ত থেকে গ্রেফতার

    ভারতে পালানের সময় ছাত্র হ*ত্যা মামলার আসামি অনিক মহেশপুর সীমান্ত থেকে গ্রেফতার

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ভারতে পালানের সময় ছাত্র হত্যা মামলার আসামী তারেক আহাম্মেদ অনিক (৩৪) ওরফে কিলার অনিককে ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত থেকে গ্রেফতার করেছে মহেশপুর ৫৮ বিজিবি। ওয়ার্ড যুবলীগের নেতা কিলার অনিক ঢাকা মহানগর যুবলীগের সহ-সভাপতি হাজী আবু তাহেরের ছেলে। তার বাড়ি বাড্ডা থানার উত্তর বাড্ডা এলাকার ভাওয়ালীপাড়ায়। তার বিরুদ্ধে বাড্ডা থানায় হত্যাসহ ৪টি মামলা রয়েছে। মঙ্গলবার বিজিবি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মঙ্গলবার ভোর রাতে মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করছিলেন অনিক। গোপন সুত্রে খবর পেয়ে বিজিবি সদস্যরা তাকে গ্রেফতার করে মহেশপুর থানায় সোপর্দ করে। মহেশপুরের খালিশপুর-৫৮ বিজিবির উপ-পরিচালক মেজর মোল্লা ওবায়েদুর রহমান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র হত্যা মামলার অন্যতম আসামী অনিক। তিনি মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার খবর পেয়ে মহেশপুরের মাটিলা সীমান্তে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিজিবির জিজ্ঞাসাবাদে অনিক ছাত্র হত্যাসহ একাধিক হত্যা মামলায় সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তারেক আহম্মেদ অনিক ঢাকা বাড্ডা এলাকায় কিলার অনিক নামে সমধিক পরিচিত বলে জানিয়েছেন বিজিবি’র ওই কর্মকর্তা।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ

  • ঝিনাইদহে বন্যার্তদের জন্য জেলা বিএনপির ত্রাণ সংগ্রহ শুরু

    ঝিনাইদহে বন্যার্তদের জন্য জেলা বিএনপির ত্রাণ সংগ্রহ শুরু

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    দেশের বিভিন্ন জেলায় বানভাসী মানুষের জন্য ত্রাণ সংগ্রহ করছে ঝিনাইদহ জেলা বিএনপি। মঙ্গলবার সকাল থেকে শহরের পায়রা চত্বরে অবস্থান নিয়েছে বিএনপির নেতাকর্মীরা। সেখানে শহরের বিভিন্ন স্থান থেকে আসা মানুষের কাছ থেকে খাদ্য দ্রব্য, জামাকাপড় ও ঔষধ সংগ্রহ করছে। সকাল থেকে বিকাল পর্যন্ত তারা এ ত্রাণ সংগ্রহণ করেন। আগামী ৩ দিন ত্রাণ সংগ্রহ শেষে জেলা বিএনপির পক্ষ থেকে বন্যার্তদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে জেলা বিএনপির বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা। কর্মসূচীতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি এ্যাড মুন্সী কামাল আজাদ পান্নু, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, যুগ্ম সম্পাদক আসিফ ইকবাল মাখন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিএনপির নেতাকর্মীরা জানায়, ৩ দিন নগদ টাকা বাদে খাদ্যদ্রব্য, জামাকাপড়, ঔষধসহ নানা উপকরণ আমরা সংগ্রহ করছি। ৩ দিনে যা সংগ্রহ হবে সেই সাথে বিএনপির নেতাকর্মীরা দিয়ে ৩ দিন পর আমরা বন্যাদুর্গত এলাকার মানুষের কাছে গিয়ে পৌঁছে দিয়ে আসব।

  • ঝিনাইদহে জামায়াত কর্মী হ*ত্যায় ১১ বছর পর মামলা

    ঝিনাইদহে জামায়াত কর্মী হ*ত্যায় ১১ বছর পর মামলা

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ১১ বছর পর ঝিনাইদহে জামায়াত কর্মী আব্দুস সালাম হত্যা মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার নিহত’র শ^শুর কৃষি ব্যাকের সাবেক কর্মকর্তা আবু বকর সিদ্দিক বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় মামলাটি করেন। মামলায় সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগের সভাপতি শফিকুল ইসলাম অপু, সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকি সমী, ঝিনাইদহ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এমপি আনার গুম মামলার আসামী সাইদুল করিম মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জে এম রশিদুল আলম রশিদসহ আ’লীগ ও তার অঙ্গসংগঠনের ৭০ জন নেতাকর্মীকে আসামী করা হয়েছে। এছাড়াও অজ্ঞাত দেড়’শ থেকে দুইশ জনকে আসামী করা হয়েছে। এজাহার সুত্রে জানা গেছে, ২০১৩ সালের ১৯ ফেব্রæয়ারি ইসলাম বিদ্বেষী বøগারের কটুক্তি ও সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে ঝিনাইদহ শহরে ওলামা মাশায়েখদের ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহর ঘুরে নতুন হাটখোলা সড়কে পৌছালে পুলিশের সহায়তায় আ’লীগের নেতাকর্মীরা মিছিলে থাকা ঝিনাইদহ সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার প্রভাষক জামায়াত কর্মী আব্দুস সালামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। হত্যার পর লাশের পোস্টমাটেম, জানাজা এমনকি ঝিনাইদহে লাশ দাফন করতে দেয়নি আসামীরা। মামলার বাদী আবু বকর সিদ্দিক জানান, নিহত আব্দুস সালামের দুই শিশু সন্তান আব্দুল্লাহ আল নোমান ও আব্দুল্লা আল নাবিক পিতাকে হারিয়ে অথৈ সাগরে। পড়ে তার মা তানিয়া খাতুনকে পরে বগুড়ায় বিয়ে দেওয়া হয়। তখনকার সেই দুঃসহ স্মৃতি এখনো তার দুই সন্তান বয়ে বেড়াচ্ছে। মামলার বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দিন জানান, হত্যা মামলাটি রেকর্ড করা হয়েছে। আসামী গ্রেফতারে পুলিশ তৎপরতা শুরু করেছে।

  • নড়াইলে সাবেক এমপি কবিরুল হক মুক্তি সহ ৯৮ জনের বিরুদ্ধে মামলা

    নড়াইলে সাবেক এমপি কবিরুল হক মুক্তি সহ ৯৮ জনের বিরুদ্ধে মামলা

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে//

    নড়াইলে সাবেক এমপিসহ ৯৮ জনের বিরুদ্ধে মামলা। নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য বিএম কবিরুল হক মুক্তি। নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি ও সাবেক কালিয়া উপজেলা চেয়ারম্যান খান শামীমুর রহমানসহ ৯৮ জনের নাম উল্লেখ করে বিস্ফোরক আইনে একটি মামলা হয়েছে।
    এ মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৫০ থেকে ৬০ জনকে।
    সোমবার (২৬ আগস্ট) রাতে উপজেলার নড়াগাতি থানায় মামলাটি রেকর্ড হয়েছে। মামলাটি করেছেন নড়াগাতি থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক বিশ্বাস নওশের আলী। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, মঙ্গলবার (২৭ আগস্ট) বেলা ১২টার দিকে নড়াগাতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
    বি এম কবিরুল হক মুক্তি নড়াইল-১ আসনের চারবারের সংসদ সদস্য ছিলেন এবং জেলা আওয়ামী লীগের সদস্য। খান শামীমুর রহমান দুই বার কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি নড়াগাতি থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি।
    মামলার অন্যতম আরও তিন আসামি হলেন- কেন্দ্রীয় যুব লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন, নড়াগাতি থানা আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন বশির, সাধারণ সম্পাদক ও সাবেক বাঐসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফোরকান আলী।
    মামলার এজহারে বাদী দাবি করেছেন, সাবেক সংসদ সদস্য বিএম কবিরুলহক মুক্তিসহ আসামিরা গত ১৫ আগস্ট সন্ধ্যার দিকে বিভিন্ন দেশীয় অস্ত্র, শর্টগান, বন্দুক, হাতবোমাসহ জনতাবদ্ধ হয়ে কালিয়া উপজেলার বাগুডাঙ্গা এলাকায় বেআইনি সমাবেশ করে। বিএনপির নেতাকর্মীসহ এলাকায় জনমনে ভয় ও ত্রাস সৃষ্টির জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার পতনের জন্য সরকার বিরোধী মিছিল করে বিশৃঙ্খলা সৃষ্টি করে বিএনপির নেতাকর্মীদের এবং এলাকার মানুষের মালামাল লুটপাটের চেষ্টা করে। তাদের খুন জখমের হুমকি দেয়। জনমনে ত্রাস সৃষ্টির জন্য হাতবোমার বিস্ফোরণ করে। শর্টগান ও বন্দুকের থেকে গুলি ছুড়ে জনমনে আতঙ্কের সৃষ্টি করেন। এতে ভয়ে ওই এলাকার বিএনপি নেতাকর্মীরা তাদের বাড়িঘর ছেড়ে আশপাশের গ্রামে আশ্রয় নেয়।
    এ বিষয়ে নড়াগাতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, বিস্ফোরক আইনে সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানসহ ৯৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করে একটি মামলা হয়েছে। এ মামলায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। তবে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

  • পীরগঞ্জে তাজিন আক্তারকে হ*ত্যার অভিযোগে সংবাদ সম্মেলন

    পীরগঞ্জে তাজিন আক্তারকে হ*ত্যার অভিযোগে সংবাদ সম্মেলন

    পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চন্দরিয়া খেকিডাঙ্গী গ্রামের তাজিন আক্তার (২২) নামের এক গৃহবধুকে স্বামী ও পরিবারের লোকজন হত্যা করে লাশ ফাঁশিতে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। সংবাদ সম্মেলন করেন ভিকটিমের ভাই জাকির।
    গতকাল মঙ্গলবার দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

    ভিকটিমের ভাই জাকির সংবাদ সম্মেলনে লিখিত ভাবে জানায়, গত ২৩ আগষ্ট বেলা অনুমান ৩টার সময় তার ভগ্নিপতি জুয়েল রানা মোবাইল ফোনে তার ছোট ভাইকে খবর দেয় যে, তার বোন তাজিন গলায় ফাস লাগিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে বাদী ও আত্মীয় স্বজন দ্রুত তার বোন তাজিনের বাসায় যায় এবং দেখতে পায় যে, বাড়ীর শয়ন ঘরে পাশে^ বেলকনীতে লোহার এঙ্গেলের সহিত ওড়না দিয়ে ফাস লাগানো অবস্থায় তাজিন আক্তারের লাশ জুলছে। তবে লাশের পা মাটির সাথে লেগে থাকায় ও মাথা ওড়না দিয়ে ঢাকা থাকায় তাদের সন্দেহ হয়। খবর পেয়ে পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ নামিয়ে সুরতহাল রিপোট প্রস্তুত করে। এ সময় বাদী তার লোকজন মৃত তাজিন আক্তারের শরীরে জখমের চিহ্ন দেখতে পায় বলে সংবাদ সম্মেলনে দাবী করা হয়।

    এ ব্যাপারে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল আনাম বলেন, ঘটনার বিষয়ে বিধিমোতাবেক একটি ইউডি মামলা রুজু করা হয়েছে। লাশ ময়না তদন্ত করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়া গেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এন এন রানা
    পীরগঞ্জ ঠাকুরগাঁও

  • স্বরূপকাঠিতে শিক্ষকের অপমান সইতে না পেরে শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ

    স্বরূপকাঠিতে শিক্ষকের অপমান সইতে না পেরে শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ

    আনোয়ার হোসেন,
    স্বরূপকাঠি উপজেলা প্রতিনিধি //

    স্বরূপকাঠি উপজেলার উত্তর পশ্চিম সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপমানের ঘটনায় ১০শ্রেণির শিক্ষার্থী গলায় ফাস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে।এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে উপজেলা নির্ভাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

    আজ মঙ্গলবার স্কুল চলাকালীন সময় প্রধান শিক্ষকের অপসারণ চেয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে। তাদের দাবি প্রধান শিক্ষক গ্রীন তালুকদার এর পূর্বেও শিক্ষার্থীদের সাথে খারাপ ব্যাবহার করেছে এবং ভরা মজলিসে অভিভাবকদের সামনে বসে ঐ শিক্ষার্থীকে অপমান করায় শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করে। তাই প্রধান শিক্ষককের অপসারণের দবি তুলে বিক্ষোভ করে।

    ঐ শিক্ষার্থীর বোন বলেন, আমার বোনের অপরাধ ছিলো সহপাঠীর সঙ্গে একটু কথা বলেছে। এই কারনে ভরা মজলিসে প্রধান শিক্ষক গ্রীন তালুকদার লক্ষ্য করে তার ভাতিজি সহ উপস্থিত সবার সামনে পিতা মাতাকে জড়িয়ে যা ইচ্ছে তা বলেন। এতে তার ভাতিজি অতি কস্টে শ্রেণিকক্ষে গিয়ে ফ্যানের সাতে ওড়না পেচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। বিষয়টি সহপাঠিরা দেখে ডাক চিৎকার দিলে তাকে উদ্ধার করা হয়।

    অভিযুক্ত প্রধান শিক্ষক বলেন, ওইদিন বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক নিয়ে একটি সভা চলছিল। এসময় ওই ছাত্রী দুষ্টমি করছিল। তাই তাকে সামন্য একটু বকা দিয়েছিলাম মাত্র। এতে সে শ্রেণিকক্ষে বসে আত্মহত্যার চেষ্টা করেছে।

    উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: জাহাঙ্গির আলম জানান, আমি ছুটিতে ছিলাম। আজকে শিক্ষকদের সাথে মিটিং ছিলো। শিক্ষার্থীর অভিযোগ প্রমানিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

    এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরুজ্জামান বলেন,ঐ শিক্ষার্থীর সাথে অশোভন আচরণ করার কারন জানতে চেয়ে নোটিশ করা হয়েছে।সে নোটিশের লিখিত জবাব দিয়েছে।আমরা বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

    উল্লেখ্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক গ্রীন তালুকদার গত বৃহস্পতিবার বিদ্যালয়ের অভিভাবক সভায় বসে কটাক্ষ ভাষায় ওই ছাত্রী সহ তার পিতা মাতাকে যা ইচ্ছে তা বলায় আত্মহত্যার চেষ্টা করেছিলো। অপরদিকে কিছু শিক্ষার্থীর প্রধান শিক্ষকের অপসারণ না চেয়ে বিক্ষোভ মিছিল করে। তাদের দাবি ঐ শিক্ষার্থী মিথ্যে আত্মহত্যার চেষ্টা করে শিক্ষাককে ফাঁসানোর চেষ্টা করছেন।

  • তানোরে মাছের পোনা অবমুক্ত

    তানোরে মাছের পোনা অবমুক্ত

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে সরকারি জলাশয়-পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
    জানা গেছে,২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব খাতে উপজেরা মৎস্য অফিসের উদ্যোগে সরকারি জলাশয়-পুকরে মাছের পোনা অবমুক্ত করা হয়। গত ২৭ আগস্ট মঙ্গলবার বিলকুমারি বিল ও উপজেলা পরিষদ চত্ত্বরের পুকুরে এসব মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সহকারি পরিচালক শিরিন শিলা ও উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন প্রমুখ।#