Blog

  • মসজিদের জমি দাবি করে বসতবাড়ি ভাঙচুর

    মসজিদের জমি দাবি করে বসতবাড়ি ভাঙচুর

    মো. বাবুল হোসেন পঞ্চগড় 

    পঞ্চগড় প্রতিনিধি:

    পঞ্চগড় সদর উপজেলায় মসজিদের জমি দাবি করে বসতবাড়ি ভাঙচুর এবং গাছপালা কর্তনের অভিযোগ ওঠেছে এক স্কুলশিক্ষকসহ মসজিদ কমিটির বিরুদ্ধে।

    মঙ্গলবার (২৭ আগষ্ট) পঞ্চগড় সদর থানায় অভিযোগটি করেন মো. খলিল (৬০) নামে এক ভুক্তভোগি। তিনি উপজেলার অমরখানা ইউনিয়নের জমাদারপাড়া এলাকার বাসিন্দা।

    এর আগে, গত ২৬ আগষ্ট তার বাড়িতে হামলার ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন- ওই এলাকার স্কুল শিক্ষক জমির উদ্দীন (৪০), স্থানীয় রমজান আলীর ছেলে সাত্তার (৫০), সাত্তারের ছেলে নয়ন (৩০), স্থানীয় আরফান (৫০) ও আনসার আলী (৫০)।

    অভিযোগে উল্লেখ করা হয়, পৈত্রিক সূত্রে পাওয়া জমিতে বসতবাড়ি করে আছেন খলিলের পরিবার। বাড়ির জমিটি মসজিদ সংলগ্ন হওয়ায় দীর্ঘদিন ধরে জমিটি মসজিদের দাবি করছে একটি মহল। আদালতে মামলাও চলছিলো বিষয়টি নিয়ে। তবে সুরাহা হবার আগেই বাড়িতে হামলা করে তারা। বাড়ির সীমানার অন্তত ২০টি ফলজ সুপারির গাছসহ বেশ কিছু বনজ গাছও কর্তন করে তারা।

    এ বিষয়ে অভিযুক্ত স্কুলশিক্ষক জমির উদ্দীন বলেন, আমরা কারও বাড়ি ভাঙচুর করিনি। মসজিদের জমির কিছু গাছ কেটেছি, সেখানে মক্তবের ঘর করার জন্য। এসব আমার একক সিদ্ধান্তে হয়নি।

  • মোরেলগঞ্জে ১৪২বিঘা জমির ঘের দখল নিয়ে সংঘর্ষে আহত ১৫,মামলা দায়ের আটক  ৭

    মোরেলগঞ্জে ১৪২বিঘা জমির ঘের দখল নিয়ে সংঘর্ষে আহত ১৫,মামলা দায়ের আটক ৭

    শেখ সাইফুল ইসলাম কবির. বিশেষ প্রতিনিধি :বাগেরহাটের মোরেলগঞ্জে ১৪২ বিঘা জমির বিবাদমান একটি মৎস্য ঘের দখল করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ওই ৭ জনকে আটক করেছে। মঙ্গলবার সন্ধা ৭টার দিকে জিউধরা ইউনিয়নের চন্দনতলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার(২৮ আগষ্ট) ১৪ জনকে আসামি করে থানায় মামলা দায়ের হয়েছে।

    আটককৃতরা হচ্ছেন, মানিক হাওলাদার(২০), সাজ্জাদ খান(২৬), তুহিন হাওলাদার(২০), রাজিব কাজী(২৮), রনি খান(৩৫), রিয়াজুল হাওলাদার(৩৫) ও নয়ন সিপাহি(২৮)।

    জানা গেছে, জিউধরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এমরান খানের দখলে থাকা ১৪২ বিঘা জমির ওই ঘেরটির মালিকানা লিখে দেন বাগেরহাট জেলা ছাত্রদলের এক নেতার নামে। ওই ছাত্রদল নেতা মঙ্গলবার বিকেলে ঘেরটি দখলে নিতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

    এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) মো. শাহজাহান আহমেদ বলেন, ঘের দখলকে কেন্দ্র করে মারপিটের ঘটনা ঘটেছে। হাসাপাতালে ভর্তি থাকা ৭জনকে হেফাজতে নেওয়া হয়েছে। চিকিৎসা শেষে গ্রেফতার করে কোর্টে সোপর্দ করা হবে। ##

  • মোরেলগঞ্জে মহাসড়কে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের ছাত্রদের অবরোধ

    মোরেলগঞ্জে মহাসড়কে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের ছাত্রদের অবরোধ

    শেখ সাইফুল ইসলাম কবির. বিশেষ প্রতিনিধি :বাগেরহাটেরমোরেলগঞ্জে ছাত্রদের অবরোধে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কে স্বাভাবিক যানবাহন চলাচল ব্যাহত চচ্ছে। বুধবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের শিক্ষার্থীরা।

    কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আওয়ামী লীগ নেতা মো. হাফিজুর রহমানের পদত্যাগের দাবিতে তারা আন্দোলন করছে।
    এ বিষয়ে কলেজের বর্তমান ভারপ্রপ্ত অধ্যক্ষ মাওলানা ছবির আহমেদ বলেন, কলেজে নিয়মিত ক্লাস চলছে। তবে উপস্থিতি কম। কারা সড়ক অবরোধ করে আন্দোলন করছে, তা তার (অধ্যক্ষের) জানা নেই।

    তিনি আরও বলেন, শিক্ষার্থীদের দাবি অনুয়ায়ী হাফিজুর রহমান গত ৮ আগস্ট পদত্যাগ করে ছুটিতে আছেন। এরপরেও কারা আন্দোলন করছে, তা জানা নেই। এটা কোনো ষড়যন্ত্র হতে পারে বলেও মন্তব্য করেন অধ্যক্ষ। ##

  • ঝালকাঠির নলছিটিতে ট্রাক- মোটরসাইকেল সংঘ*র্ষে নিহ*ত ১

    ঝালকাঠির নলছিটিতে ট্রাক- মোটরসাইকেল সংঘ*র্ষে নিহ*ত ১

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে ট্রাক- মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হয়েছে।

    বুধবার (২৮ অক্টোবর) বেলা ১২ টার দিকে উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের বরইতলা এলাকায় ঝালকাঠি বরিশাল সড়কে এ দূর্ঘটনা ঘটে।

    বিষয়টি নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মুরাদ আলী নিশ্চিত করেছেন।
    দূর্ঘটনায় মোঃ রিয়াজ তালুকদার (২৪) নামে একজন নিহত ও তার বন্ধ পিয়াল (২৪) আহত হয়ে ঝালকাঠি সদর হাসপাতালে আছেন।

    স্থানীয়রা জানান ১২ টার দিকে বরইতলা এলাকায় ঝালকাঠিহামী একটি ট্রাকের সঙ্গে বরিশালগামী মোটরসাইকেলের সংঘর্ষ হলে মোটরসাইকেল চালক ও তার আরোহী গুরুতর আহত হয়।

    পরে ঘটনাস্থানে থেকে স্থানীয়দের সহায়তায় আহত দুজনকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রিয়াদ তালুকদারকে মৃত ঘোষণা করেন।

    নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মুরাদ আলী বলেন ঘটনাস্থালে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয় পরবর্তী আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।

  • পঞ্চগড় সদর হাসপাতালে অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন 

    পঞ্চগড় সদর হাসপাতালে অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন 

    মোহাম্মদ বাবুল হোসেন পঞ্চগড় :

    অনিয়ম যখন নিয়ম হয়ে যায় প্রতিবাদ করা তখন দায়িত্ব হয়ে যায়, এই স্লোগানকে সামনে রেখে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সকল অনিয়মের বিরুদ্ধে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (২৮ আগস্ট) সকাল ১১ টায় সদর হাসপাতাল সংলগ্ন পঞ্চগড় সিভিল সার্জন এর কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। আয়োজনে পঞ্চগড়বাসী ব্যানারে আয়োজিত কর্মসূচিতে নেতৃত্ব দেন গণধিকার পরিষদ পঞ্চগড় এর আহ্বায়ক মোঃ মাহাফুজার রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গন অধিকার পরিষদ আফিদাবাদ ইউনিয়ন কমিটির সহ-সভাপতি মোঃ মজিবুল ইসলাম, ভুক্তভোগী মোঃ তৌকিব আহমেদ, মোঃ তানজিদ আহমেদ সহ স্থানীয় সাধারণ মানুষ। এ সময় আয়োজনের সংশ্লিষ্টরা জানান, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল নানা ধরনের অনিয়ম এ জরাজীর্ণ। এখানে সেবা গ্রহণ করতে এসে পদে পদে বিড়ম্বনার শিকার হতে হয়।হাসপাতালের স্টাফ দের দুর্ব্যবহার, সেবা প্রদানে বিড়ম্বনা, অস্বাস্থ্যকর পরিবেশ, নিম্নমানের খাবার পরিবেশন, ঔষধ স্বল্পতা প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকা সত্ত্বেও সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা বাইরের প্রাইভেট ক্লিনিকে করানো, রোগীর জরুরি সেবার পরিবর্তে রেফার্ড করা এখানকার নিত্য দিনের ঘটনা। আমরা সাধারন মানুষ এসব থেকে পরিত্রাণ চাই। আমাদের মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করা হোক। যারা এই সিন্ডিকেটের সাথে জড়িত ঐ সমস্ত কর্মকর্তা কর্মচারীদের এখান থেকে অপসারণ করে ভালো ভালো চিকিৎসক দিয়ে মান সম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবিও জানিয়েছেন ।

  • মধুপুরে ছাত্র আন্দোলনে নিহ*ত লাল মিয়ার পরিবারকে জামায়াতের সহায়তা

    মধুপুরে ছাত্র আন্দোলনে নিহ*ত লাল মিয়ার পরিবারকে জামায়াতের সহায়তা

    আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ 

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মধুপুর গোলাবাড়ি ইউনিয়নের বাসিন্দা মোঃ লাল মিয়ার পরিবারকে বাংলাদেশ জামায়াতে ইসলামী এর উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।  
    মঙ্গলবার (২৭ আগস্ট) নিহত লাল মিয়ার স্ত্রী মোছা. আল্পনা বেগমের হাতে সহায়তার এক লক্ষ টাকা তুলে দেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। নিহত লাল মিয়া মধুপুর  উপজেলাধীন গোলাবাড়ী ইউনিয়নের মাঝিরা গ্রামের বাসিন্দা।
    এ উপলক্ষ্যে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে মাঝিরা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ।
    আরো অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা উত্তর অঞ্চলের পরিচালক বোরহানুল ইসলাম, মধুপুর উপজেলা আমীর আব্দুল কাদের প্রমুখ।
    জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একদফা দাবী বাস্তবায়ন করতে গিয়ে গত ৫ই আগস্ট পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশের গুলিতে শহীদ হন লাল মিয়া।

  • রামগড়ে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ১২

    রামগড়ে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ১২

    এমদাদ খান রামগড় খাগড়াছড়ি প্রতিনিধি

    মাদক ব্যবসা ও চোরাচালানে বাধা দেয়ায়
    রামগড়ের সদ্য অপসারিত উপজেলা ভাইস চেয়ারম্যান মাদক সম্রাট মোবারক হোসেন বাদশার নেতৃত্বে বিএনপি’র নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহতদের মধ্যে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত তিনজনকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।
    বুধবার(২৮ আগস্ট) সকালে রামগড় পৌরসভার শ্মশানটিলা এলাকায় হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় পৌর শহর এলাকায় উত্তেজনা দেখা দেয়। বিক্ষুব্দ বিএনপির নেতাকর্মীরা বিকালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
    পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো: আলা উদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযোগ করে বলেন, রামগড়ের শীর্ষ মাদক ব্যবসায়ী ও সদ্য অপসারিত উপজেলা ভাইস চেয়ারম্যান মোবারক হোসেন বাদশা প্রকাশ খাড়া বাদশা’র নেতৃত্বে ২০-২৫ জনের সন্ত্রাসী আগ্নেয়াস্ত্র ও চাপাতি, চাইনিজ কুড়াল নিয়ে শ্মশানটিলা এলাকায় বিএনপির নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে কমপক্ষে ১০-১২ জন নেতাকর্মী আহত হন। আহতদের রামগড় হাসপাতালে নেওয়ার পর এদের মধ্যে চাপাতি ও চাইনিজ কুড়ালের কোপে গুরুতর আহত ১নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব মো: জাহাঙ্গীর আলম ফরহাদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, যুগ্ম আহবায়ক মো: ইউনুছ ও বিএনপি নেতা মো: মুছা মিয়াকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে রেফার করা হয়।
    সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আওয়ামীলীগের নেতৃবৃন্দের পৃষ্টপোষকতায় মাদক সম্রাট মোবারক হোসেন বাদশা প্রকাশ খাড়া বাদশা পুরো রামগড়কে মাদকের স্বর্গরাজ্যে পরিণত করে। আওয়ামীলীগ সরকারের পতনের পর স্থানীয় নেতা-কর্মীরা এলাকা ছেড়ে পালিয়ে গেলেও মাদক সম্রাট খাড়া বাদশা বহাল তবিয়তে থেকে পুনরায় মাদক ব্যবসা শুরুর পাঁয়তারা করে। বিএনপির পক্ষ থেকে সাংগঠনিকভাবে মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। নেতাকর্মীরা মাদক ব্যবসার বিরুদ্ধে মাঠে নামায় শীর্ষ মাদক ব্যবসায়ী খাড়া বাদশা ক্ষুব্দ হয়ে উঠে। এর জের ধরে তার নেতৃত্বে সন্ত্রাসীরা সংঘবদ্ধ হয়ে বুধবার বিএনপির নেতাকর্মীদের ওপর অর্তকিতভাবে হামলা চালিয়ে তাদের আহত করে।
    এদিকে, বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রামগড় উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে বুধবার বিকালে পৌর শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। দলীয় কার্যালয় হতে মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ও রামগড় উপজেলা বিএনপির সভাপতি হাফেজ আহাম্মদ ভূঁইয়ার সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন রামগড় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর হোসেন নুরু, সাংগঠনিক সম্পাদক শেফায়েত উল্যাহ, পৌর বিএনপির সভাপতি মোঃ জসীম উদ্দিন, যুগ্ম সম্পাদক সুজায়েত আলী ও সাংগঠনিক সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া প্রমুখ।

  • আত্রাইয়ে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শহীদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

    আত্রাইয়ে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শহীদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

    আত্রাই (ন‌ওগাঁ) প্রতিনিধি: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (২৮ আগস্ট) বিকেলে আত্রাই কলেজ বোর্ডিং চত্ত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে, এবং বৈষম্য কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনায় নিহত দুই পরিবারের মাঝে এক লক্ষ করে টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
    বাংলাদেশ জামায়াতে ইসলামী আত্রাই শাখার আমির ও উপজেলার পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খবিরুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ন‌ওগাঁ জেলার (পূর্ব ) বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ন‌ওগাঁ জেলা (পূর্ব) তালিমুল কুরআন সভাপতি আ: ন. ম. লুৎফর রহমান, নওগাঁ জেলা (পূর্ব) বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি নাছির উদ্দিন, নওগাঁ জেলা (পূর্ব) বায়তুলমাল সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া। এছাড়া আরও থানা সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আল গালিব,পাঁচুপুর ইউনিয়নের আমির সাহিন ইসলাম,থানা যুব বিভাগের সভাপতি এনামুল হকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

    আব্দুল মজিদ মল্লিক
    আত্রাই (ন‌ওগাঁ) প্রতিনিধি।

  • গাজীপুরে স্বামীর সাথে অভিমান করে স্ত্রীর আত্মহ*ত্যা

    গাজীপুরে স্বামীর সাথে অভিমান করে স্ত্রীর আত্মহ*ত্যা

    রাসেল শেখ,
    গাজীপুর প্রতিনিধিঃ
    গাজীপুর সদর উপজেলায় স্বামীর সাথে অভিমান করে শ্রীমতী শিল্পী সাহা (৩৩) নামে এক গৃহবধূ ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

    বুধবার (২৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের বেগমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহত শ্রীমতী শিল্পী সাহা পাবনা জেলার ঈশ্বরদী থানার পাকশি গ্রামের শ্রী রাজীব বাবু স্ত্রী। সে বর্তমানে বেগমপুর গ্রামের স্থানীয় জামাল উদ্দিনের বাড়িতে স্বামীর সঙ্গে ভাড়া থাকতেন।

    জানা গেছে, নিহতের স্বামী জামাল উদ্দিনের বাড়িতে বসবাস থেকে শ্রীপুর উপজেলার মাস্টার বাড়ি এলাকায় গ্রেট ওয়ান কোম্পানিতে চাকরি করতেন। এ সময় তাদের মধ্যে প্রায় সময় ঝগড়া ঝাটি হতো। বুধবার দুপুর দিকে স্বামীর সাথে ঝগড়া হয়। পরে স্বামী বাইরে চলে গেলে ঘরের দরজা বন্ধ করে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।

    এ সময় তার স্বামী টের পেয়ে বাসার আশপাশের লোকজনদের সহায়তা নিয়ে ঘরের  দরজা ভেঙ্গে স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। তাদের পারিবারিক জীবনে ১১ মাস বয়সের একটি ছেলে সন্তান রয়েছে।

    এ বিষয়ে জয়দেবপুর থানার এসআই রায়হান জানান, নিহতের পরিবারের সজনরা গ্রামের বাড়ি থেকে আসতেছে। আসার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • নলছিটিতে স্বেচ্ছাসেবক দলনেতার দোকানে তালা লাগিয়ে দিয়েছে শ্রমিক দলের সভাপতি

    নলছিটিতে স্বেচ্ছাসেবক দলনেতার দোকানে তালা লাগিয়ে দিয়েছে শ্রমিক দলের সভাপতি

    মো.নাঈম মল্লিক,
    স্টাফ রিপোর্টার :

    ঝালকাঠির নলছিটিতে স্বেচ্ছাসেবক দলনেতার ব্যবসা প্রতিষ্ঠানে তালা লাগানোর অভিযোগ উঠেছে উপজেলা শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমানের বিরুদ্ধে। বুধবার সকালের শহরের টিএন্ডটি সড়কে এ ঘটনা ঘটে।
    উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মেহেদী হাসান তারেক জানান, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার শাহজাহান ওমরের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজী ও শ্রমিক দলের সভাপতি মো. মিজানুর রহমানের নেতৃত্বে শ্রমিক দলের নেতাকর্মীরা মেহেদী হাসান তারেকের নলছিটির ট্রেডার্স নামের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি দেয় তারা। দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় মঙ্গলবার সকালে উপজেলা শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান লোকজন নিয়ে তারেকের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে তালা ঝুলিয়ে দেয়। বিষয়টি মেহেদী হাসান তারেকের বাবা সাবেক পৌর কাউন্সিলর তোফায়েল আহমেদ চন্দন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের কাছে অভিযোগ করেন। এরপরেও ওই ব্যবসাপ্রতিষ্ঠানের তালা খুলে দিচ্ছে না শ্রমিক দল নেতাকর্মীরা। বিষয়টি নলছিটি থানা পুলিশকে জানানো হলেও কোন প্রতিকার পাচ্ছে না ওই স্বেচ্ছাসেবক দলনেতা।
    স্বেচ্ছাসেবক দলনেতা মেহেদী হাসান তারেক অভিযোগ করেন, সকালে আমার ভাই ও মামা দোকানে বসা ছিল। এ সময় শ্রমিক দলের সভাপতি মিজানুরের নেতৃত্বে লোকজন এসে দোকানের শাটার টেনে বন্ধ করে দেয়। পরে তারা আমার ভাই ও মামাকে বের করে দিয়ে তালা মেরে দেয়। পুরো ঘটনা আমাদের দোকানের সিসিটিভির ক্যামেরায় ধারণ করা আছে।
    এ ব্যাপারে উপজেলা শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান বলেন, আমি কারো দোকান বন্ধ করেনি এবং তালাও মারিনি।