Blog

  • পানছড়িতে প্রেসক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মনিরুল ইসলাম, সম্পাদক বাশার

    পানছড়িতে প্রেসক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মনিরুল ইসলাম, সম্পাদক বাশার

    মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি

    বৈষম্যহীন সাংবাদিকতা প্রতিষ্ঠায় খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা প্রেসক্লাবে’র ১৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটি দল-মত নির্বিশেষে সাধারন জনগনের আস্থার প্রতীক হিসেবে কাজ করে যাবে বলে অঙ্গীকারবদ্ধ।

    শুক্রবার (৩০ আগস্ট) সকাল ১১টার সময় উপজেলার মায়াকানন রেস্টুরেন্টে উপস্থিত সকল সাংবাদিকদের সাথে আলোচনা ও সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।

    নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে পানছড়ি প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সময়ের সাধারন সম্পাদক মো.মনিরুল ইসলাম মাহিম কে সভাপতি, সাধারন সম্পাদক হিসেবে সৈয়দ এম এ বাশার ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. ইসমাইল কে মনোনীত করে মোট ১৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।

    কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলো, সহসভাপতি পদে এস চাঙমা সত্যজিৎ, যুগ্ন-সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন ইলিয়াছ, অর্থ-সম্পাদক: রায়হান আহমেদ,
    দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক আরিফুল ইসলাম মহিন।
    নির্বাহী সদস্য হিসাবে নতুন ধন চাকমা, শাহজাহান কবির সাজু, রাশেদুজ্জামান অলি।সাধারণ সদস্য মিঠুন সাহা, হেলাল উদ্দিন, কাজী ইসমাইল বিন ইউসুফ, মোঃ চাঁন মিয়া।

  • বরগুনায় যুব ফোরামের ৩ দিন ব্যাপি দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ শুরু

    বরগুনায় যুব ফোরামের ৩ দিন ব্যাপি দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ শুরু

    খাইরুল ইসলাম মুন্না বেতাগী (বরগুনা) প্রতিনিধি

    বৃহস্পতিবার ২৯ আগস্ট সকাল ৯.৩০ মিনিটে জাগোনারী প্রশিক্ষণ কেন্দ্রে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে আস্থা প্রকল্পের আওতায় বরগুনা সদর উপজেলা যুব ফোরামের ৩ দিন ব্যাপি সংবেদনশীল অসাম্প্রদায়িক সমাজ গঠনে যুব নেতৃত্ব এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বিষয়ক যুব ফোরামের দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে স্বাগত বক্তব্য ও উদ্বোধন করেন জেলা নাগরিক প্লাটফর্মের আহবায়ক জনাব চিত্তরঞ্জন শীল। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সদর উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহি অফিসার জনাব মোঃ শামীম মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নাগরিক প্লাটফর্মের সদস্য ও লোকবেতারের পরিচালক জনাব মনির হোসেন কামাল। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক মাহবুবুর রহমান অভি। প্রশিক্ষণে সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন রূপান্তর আস্থা প্রকল্পের সমন্বয়কারী রাবেয়া বসরী ও আস্থা প্রকল্প ক্লাস্টার ১ এর মনিটরিং এন্ড লার্নিং অফিসার রিসাত রওশন। প্রশিক্ষণে বরগুনা সদর উপজেলার ১০টি ইউনিয়ন থেকে ৩০ জন যুব সদস্য অংশগ্রহন করেন।

    এই প্রশিক্ষণের মাধ্যমে যুব ফোরামের যুবরা জীবনের নানা পরিস্থিতি মোকাবেলা, জীবন মান উন্নত করা,মানসিক শক্তি দৃঢ় করা, সমস্যার যথাযথ সমাধান খুঁজে পাওয়ার মাধ্যমে নেতৃত্বের বিকাশ ঘটাবে এবং সংবেদনশীল ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে ভূমিকা রাখবে। প্রশিক্ষণ আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী মোঃ খলিলুর রহমান, ফিল্ড অফিসার কোহিনুর বেগম ও আবিদা সুলতানা।

  • মধুপুরে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃ*ত্যু

    মধুপুরে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃ*ত্যু

    আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

    টাঙ্গাইলের মধুপুরে বংশাই নদীতে গোসল করতে নেমে ৫ম শ্রেনীতে পড়ুয়া রোহান আহমেদ (১১) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
    মৃত রোহান আহমেদ মধুপুরের বিশিষ্ট ব্যবসায়ী রূপালী ট্রেডার্সের মালিক ফারুক আহমেদ -এর বড় ছেলে। সে মধুপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র।
    জানা যায়, শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে মধুপুর পৌরসভাস্থ নিজ বাড়ি কাইতকাইয়ে রোহান তার ফুপাত ভাই- এর সাথে বাড়ির পাশে বংশাই নদীতে গোসল করতে যায়। এ সময় রোহান ও তার ফুপাত ভাই পানিতে তলিয়ে গেলে এলাকার লোকজন দৌড়ে এসে একজনকে উদ্ধার করতে পারলেও রোহানকে খুঁজে পাওয়া যায়নি।পরে নদীর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর মৃত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

  • বাগআঁচড়ায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদেরের ইন্তেকাল – রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

    বাগআঁচড়ায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদেরের ইন্তেকাল – রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

    আজিজুল ইসলাম :  যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ার বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের বার্ধক্যজনিত কারনে শুক্রবার ভোর ৪ টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহি —— রাজেউন) । 

    মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি১ স্ত্রী, দুই ছেলে ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। 

    মুক্তিযোদ্ধা  আব্দুল কাদের ঝিকরগাছা উপজেলার রাজবাড়িয়া গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে।তিনি বাগআঁচড়া বাজারে দীর্ঘ দিন ক্যাবল ব্যবসায় নিয়োজিত ছিলেন।

    শুক্রবার সকাল ১০ টায় বাগআঁচড়ার নিজ বাড়ির উঠানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিষ্টেট নুসরাত ইয়াসমিনের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ টিম।

    পরে জুম্মার নামাজ শেষে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।  বাগআঁচড়া কেন্দ্রীয় কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।

  • বাড়ির সামনে থেকে মানসিক প্রতিবন্ধীকে তুলে নিয়ে মাদক মামলায় কারাগারে পাঠালো ডিবি

    বাড়ির সামনে থেকে মানসিক প্রতিবন্ধীকে তুলে নিয়ে মাদক মামলায় কারাগারে পাঠালো ডিবি

    মো :বাবুল হোসেন পঞ্চগড় : মানসিক প্রতিবন্ধী আব্দুর রাজ্জাক (১৯) দাঁড়িয়েছিলো বাড়ির সামনের সড়কে। হঠাৎ ডিবি পরিচয়ে কয়েকজন তুলে নিয়ে যায় তাকে। এরপর মাদক মামলায় তাকে পাঠানো হয় জেলে। বাড়ির সামনে থেকে তুলে নিলেও আটকের স্থান দেখানো হয় প্রায় দুই কিলোমিটার দুরের একটি স্থান। আটকের পর উৎকোচ না পেয়ে ডিবি পুলিশ এমন নাটক সাজিয়েছে দাবি পরিবারের।

    বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের পাইকানিপাড়ায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এসব বলেন আব্দুর রাজ্জাকের পরিবারের লোকজন।

    আব্দুর রাজ্জাক ওই এলাকার ইমান আলীর ছেলে। সে একদিকে মানসিকভাবে প্রতিবন্ধী, অপরদিকে মৃগিরোগে আক্রান্ত। দীর্ঘদিন ধরেই তার চিকিৎসা চলছে। প্রতিবন্ধী হিসেবে সরকারি ভাতা ভোগিও সে।

    পরিবারের অভিযোগ, গত মঙ্গলবার (২৭ আগষ্ট) বিকেলে বাড়ির সামনের পাকা সড়কে দাঁড়িয়ে ছিলো আব্দুর রাজ্জাক। স্থানীয়দের সামনে থেকেই তাকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেয় কয়েকজন লোক। এরপর এখান থেকে দুই কিলোমিটার দুরের খালপাড়া নামক এলাকায় নিয়ে তাকে মারধর করা হয়। সেখান থেকে নিয়ে যাওয়া হয় ডিবি কার্যালয়ে। পরে সাজানো হয় মিথ্যা মাদক মামলা।

    খোঁজ নিয়ে জানা গেছে, আব্দুর রাজ্জাককে আটকের পরই পঞ্চগড় ডিবি পুলিশের এসআই মিজানুর রহমান বাদী হয়ে সদর থানায় একটি এজহার দায়ের করেন। সেখানে তিনি উল্লেখ করেন- আব্দুর রাজ্জাককে পঞ্চগড়-হাড়িভাসা সড়কের খালপাড়া থেকে আটক করা হয়েছে। এসময় তার কাছে ৮৯ পিস নেশাজাতীয় মাদকদ্রব্য টেপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়। মামলায় আব্দুর রাজ্জাকের বড় ভাই আল আমিনকেও আসামী করা হয়।

    আব্দুর রাজ্জাকের বাবা ইমান আলি বলেন, আমার প্রতিবন্ধী ছেলেকে আটকের কারণ জানতে আমি ডিবি কার্যালয়ে গিয়েছিলাম। সেখানে একজন আমার ছেলেকে ছেড়ে দেয়ার শর্তে আমার কাছে ৫০ হাজার টাকা দাবি করে। আমি দিতে পারিনি, তাই তারা মাদক মামলায় হাজতে পাঠিয়েছে আমার ছেলেকে।

    আব্দুর রাজ্জাকের মা রওশনআরা কান্নাজড়িক কণ্ঠে বলেন, আমার ছেলে একা কোথায় যেতে পারেনা। সে অসুস্থ, আমরা তার চিকিৎসার সব কাগজ পুলিশকে দেখিয়েছি তারপরও পুলিশ ছাড়লোনা। 

    স্থানীয় জসিম, তারামিয়া, ফয়জউদ্দীন বলেন, ওই ছেলের মাথার সমস্যা। কখনো সিগারেট খেতেও দেখিনি। তাকে তুলে নিলো আমাদের সামনে থেকে, আর মামলায় দেখালো দুই কিলোমিটার দুরের স্থান। ডিবি পুলিশের এমন মিথ্যাচারের নিন্দা জানাই।

    এ বিষয়ে মামলার বাদী ডিবি পুলিশের এসআই মিজানুর রহমান বলেন, মূলত তারা দুইভাই ছিলো, আমরা একজনকে ধরতে পেরেছি। আর জায়গাটা বড় বিষয়না, সেখানে পুলিশের সঙ্গে তার ধস্তাধস্তিও হয়েছে। আমরাও তার চিকিৎসার কাগজগুলো দেখেছি, মানসিক সমস্যার কাগজ পাইনি।

  • আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি’র সভাপতি হেলাল, সাধারণ সম্পাদক খাইরুল

    আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি’র সভাপতি হেলাল, সাধারণ সম্পাদক খাইরুল

    বিশেষ প্রতিনিধিঃ ঢাকা জেলার “আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। এই কমিটির মেয়াদ ২০২৪-২০২৬ইং পর্যন্ত দুই বছরের জন্য করা হয়েছে।

    গতকাল বৃহস্পতিবার ২৯ আগস্ট ২০২৪ বিকেল ৫টায় আশুলিয়ার জামগড়া চৌরাস্তা ন্যাশনাল ভুঁইয়া প্লাজা-২ এর তৃতীয় তলায় আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের অস্থায়ী কার্যালয়ে আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি করা হয়। এই কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ) কে সভাপতি ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ কহিরুল ইসলাম খাইরুলকে সাধারণ সম্পাদক, প্রতিষ্ঠাতা সিনিয়র সহ-সভাপতি শেখ ফরিদ আহমেদ চিশতিকে সিনিয়র সহ-সভাপতি এবং সহ-সভাপতি কলিম উদ্দিনকে সহ-সভাপতি করা হয়, প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক শেখ শহিদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করা হয়।

    আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবটি প্রতিষ্ঠা করা হয় ২০২১ সালে, ২বছর মেয়াদ শেষ হলে পূর্বের কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটির করা হয় এবং ২৯ আগস্ট ২০২৪ইং তারিখ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে, আজ ৩০/০৮/২০২৪ইং পূর্ণাঙ্গ কমিটির মেয়াদ ২০২৪-২০২৬ইং তারিখ পর্যন্ত দুই বছর মেয়াদে করা হয়েছে।

    উক্ত আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সদস্যের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অভিনন্দন ও শুভেচ্ছা জানান অনেকেই। উক্ত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, এই পূর্ণাঙ্গ কমিটি’র সকল সদস্যদের নাম ও পদ পদবিসহ জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে ইনশাআল্লাহ।

  • ঝিনাইদহ জজ আদালতের জিপিকে আসামী  করে ৩১ জনের বিরুদ্ধে মামলা

    ঝিনাইদহ জজ আদালতের জিপিকে আসামী করে ৩১ জনের বিরুদ্ধে মামলা

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহ জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আক্তারুজ্জামানের ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও লুটপাটের ঘটনায় ঝিনাইদহ জজ আদালতের জিপি বিকাশ কুমার ঘোষকে আসামী করে ৩১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আক্তারুজ্জামান বাদী হয়ে সদর থানায় এই মামলা করেন, যার মামলা নং ৩৩। মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে আক্তার ফার্মেসিতে বোমার বিস্ফোরন ঘটিয়ে আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীরা ভাংচুর ও লুটপাট করে। এতে দোকানে থাকা ঔষধ সংরক্ষনের একটি ফ্রিজ, দোকানের লাগানো এসি ও কম্পিউটার ভাংচুর করে। সন্ত্রাসীরা দোকানে থাকা কর্মচারীদের মারপিট করে দোকানের ক্যাশ বাক্স থেকে দেড় লাখ টাকা লুট করে নিয়ে যায়। এছাড়াও দোকানে থাকা সকল ওষুধ ও আসাবাবপত্র লুপপাট করে যার ক্ষতির পরিমান ৩০ লাখ টাকা। মামলায় ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলাম অপু, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুল ইসলাম (ফোটন), পাগলাকানাই ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ, পৌর আওয়ামী লীগের সভাপতি বাবু জীবন কুমার বিশ^াস, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা ছাত্র-লীগের সাধারণ সম্পাদক আল ইমরান, জেলা যুবলীগের আহবায়ক আশফাক মাহমুদ জনসহ ৩১ জনের নাম উল্লেখ করে ২০০/৩০০ জনকে আসামী করা হয়। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলাম অপু হুকুম দিয়ে দোকান ভাংটুর ও লুটপাট করে বলে দাবী করা হয়। ঝিনাইদহ সদর থানার ওসি মো শাহীন উদ্দিন বৃহস্পতিবার দুপুরে জানান, জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আক্তারুজ্জামানের ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স আক্তার ফার্মেসিতে ভাংচুর ও লুটপাটের ঘটনায় মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ

  • মহেশপুরে ১৫ কোটি টাকা মুল্যের ক্রিষ্টাল  মেথ আইস উদ্ধার করেছে বিজিবি

    মহেশপুরে ১৫ কোটি টাকা মুল্যের ক্রিষ্টাল মেথ আইস উদ্ধার করেছে বিজিবি

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির সদস্যরা একটি যাত্রীবাহী বাসে তল্লাসী চালিয়ে ১৫ কোটি টাকা মুল্যের ক্রিষ্টাল মেথ আইস উদ্ধার করেছে। বৃহস্পতিবার মহেশপুর-জীবননগর সড়কের ফুল মার্কেটের সামনে এই মাদক উদ্ধারের ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিকালে মহেশপুর বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, যশোর থেকে দর্শনাগামী একটি বাসে মাদকের বড় চালান আসার খবর পেয়ে বিজিবি সদস্যরা দুই ভাগে বিভক্ত হয়ে অভিযান পরিচালনা করেন। যাত্রীবাহী বাসটি জীবননগর ফুলের মার্কেটের সামনে আসলে বিজিবি টহল দল বাসটি গতিরোধ করে তল্লসী চালায়। এ সময় বাসে মালিক বিহীন একটি বক্সে ৩.০৪০ কেজি ক্রিষ্টাল মেথ আইস উদ্ধার করে। বিজিবি সুত্রে জানা গেছে, মাদক বিরোধী অভিযানের খবর পেয়ে চোরাকারবারীরা আগেভাগে পালিয়ে যায়। এ ব্যাপারে বৃহস্পতিবার বিকালে জীবননগর থানায় একটি মামলা হয়েছে।

  • শৈলকুপার ভাটই বঙ্গবন্ধু মেমোরিয়াল ডিগ্রী কলেজে সভাপতির সাক্ষর জাল করে ২৯ নিয়োগ ফুসে উঠেছে শিক্ষার্থীরা

    শৈলকুপার ভাটই বঙ্গবন্ধু মেমোরিয়াল ডিগ্রী কলেজে সভাপতির সাক্ষর জাল করে ২৯ নিয়োগ ফুসে উঠেছে শিক্ষার্থীরা

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটই বঙ্গবন্ধু মেমোরিয়াল ডিগ্রী কলেজে সভাপতির সাক্ষর জাল করে ব্যাকডেটে ২৯ জনকে অবৈধ ভাবে নিয়োগ দিয়ে প্রায় ১০ কোটি টাকার নিয়োগ বানিজ্যের গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফুঁসে উঠেছে ওই কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উপস্থিতিতে সাধারণ শিক্ষর্থীরা বিক্ষোভ মিছিলসহ অধ্যক্ষের অফিস ঘেরাও করে। তারা অধ্যক্ষ আ.খ.ম মামুনুর রশিদ ও উপাধ্যক্ষ আশরাফুল ইসলামের বিরুদ্ধে কলেজ ফান্ডের টাকা তছরুপ, নিয়োগ বানিজ্য, জাল জোচ্চুরিসহ একাধিক অভিযোগ তোলেন। শিক্ষার্থীদের পক্ষে এ সংক্রান্ত অভিযোগ পাঠ করে শোনান কলেজ ছাত্র সাব্বির হোসেন। এ সময় বৈষম্যবিরোধী আন্দোলনের ঝিনাইদহ জেলার সমন্বয়ক আবু হুরায়রা ও রিহান হোসেন রায়হান উপস্থিত ছিলেন। অভিযোগ উল্লেখ করা হয়, শৈলকুপার আ’লীগ নেতা প্রয়াত সোনা শিকদার ও তার ছেলেদের ভয় দেখিয়ে অধ্যক্ষ আ.খ.ম মামুনুর রশিদ ও উপাধ্যক্ষ আশরাফুল ইসলাম কলেজটিতে ত্রাসের রাম রাজত্ব কয়েম করে। তাদের ভয়ে কোন শিক্ষক ও কলেজের শিক্ষার্থীরা প্রতিবাদ করতে সাহস পায়নি। ২০১৯ সালে মৃত ও অন্য কলেজে চলে যাওয়া ডিগ্রি শিক্ষকের পদে ব্যাকডেটে ২০১৫ ও ২০১৮ সালে শিক্ষক নিয়োগ দিয়ে ৬০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। কলেজের প্রয়াত সভাপতি সাবেক এমপি আব্দুল হাইয়ের সাক্ষর জাল করে অধ্যাক্ষ ও উপাধ্যক্ষ টিউশন ফির ১২ লাখ টাকা পকেটস্থ করেছেন। করোনাকালীন সময়ে সরকার থেকে ফেরতকৃত এইচএসসি শিক্ষার্থীদের কেন্দ্র ফির এক লাখ ৬০ হাজার টাকা পরীক্ষার্থীদের ফেরৎ না দিয়ে আত্মসাৎ করেছেন। হাসানুজ্জামান নামে এক ব্যক্তিকে নিয়োগ দিয়ে তার কাছ থেকে নেওয়া টাকা ফান্ডে জমা না দিয়ে অধ্যক্ষ আ.খ.ম মামুনুর রশিদ ও উপাধ্যক্ষ আশরাফুল ইসলাম আত্মসাৎ করেছেন। কলেজ জাতীয়করণের পরে ফান্ডের উপর সরকারী নিষেধাজ্ঞা আরোপের পরও দুজন মিলে লাখ লাখ টাকা ভাগাভাগি করে নিয়েছেন বলে আন্দোলনরত শিক্ষার্থীরা দাবী করেন। ২০২৩ সালের ২৩ জুন বৈধ নিয়োগ বোর্ডের জাতীয় পত্রিকা, মূল কপি টেম্পারিংসহ সভাপতির সাক্ষর জাল করে ২৯ জন গোপনে নিয়েগ দিয়ে ৬ কোটি টাকার নিয়োগ বানিজ্য করেন অধ্যক্ষ আ.খ.ম মামুনুর রশিদ ও উপাধ্যক্ষ আশরাফুল ইসলাম। ফলে প্রায় ১৪ থেকে ১৫’শ শিক্ষার্থী সমৃদ্ধ কলেজটি অর্থনৈতিকভাবে দেওলিয়া হয়ে পড়েছে। এছাড়া অধ্যক্ষের নিজে ১৯৮৯ সালে এইচএসসি পরীক্ষায় কম্পার্টমেন্টাল পেয়ে পাশ করেন। তিনি অনার্সে না পড়েই আ’লীগের প্রভঅব খাটিয়ে অধ্যক্ষ হয়ে কলেজটি লুটপাটের আখড়ায় পরিণত করেছে বলে সাধারণ শিক্ষার্থীরা অভিযোগ করেন। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ আ.খ.ম মামুনুর রশিদ ও উপাধ্যক্ষ আশরাফুল ইসলামের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে দু’জনার ফোন বন্ধ পাওয়া যায়।

  • নড়াইলে পুকুরে ডুবে বাক প্রতিবন্ধী শিশুর মৃত্যু

    নড়াইলে পুকুরে ডুবে বাক প্রতিবন্ধী শিশুর মৃত্যু

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে//

    নড়াইলের পল্লীতে পুকুরে ডুবে বাক প্রতিবন্ধী শিশুর মৃত্যু। নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার পহরডাঙ্গা গ্রামে পুকুরের পানিতে ডুবে রাজন শিকদার (৮) নামে এক বাক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বুধবার (২৮ আগস্ট) বাড়ির পাশের পুকুরে ডুবে তার মৃত্যু হয়।
    নড়াগাতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান পানিতে পড়ে শিশু মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
    রাজন পহরডাঙ্গা গ্রামের শান্ত শিকদারের ছেলে।
    স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলার নড়াগাতি থানার পহরডাঙ্গা গ্রামের শান্ত শিকদারের একমাত্র ছেলে রাজন শিকদার বাকপ্রতিবন্ধী ছিল। বুধবার দুপুরে সে সকলের অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। রাজনকে ঘরে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করতে থাকে। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তার লাশ ভাসতে দেখে মৃতদেহ উদ্ধার করে স্বজনরা।