Blog

  • কালীগঞ্জে ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ কোর্স সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

    কালীগঞ্জে ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ কোর্স সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।

    লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রামে প্রফিড ফাউন্ডেশন কার্যালয়ে ফ্রি কম্পিউটার প্রশিক্ষন সমাপনী  অনুষ্ঠিত হয়।

    পিএফ আইটি ট্রেনিং সেন্টারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় প্রফিট ফাউন্ডেশন এর বাস্তবায়নে ৩ মাস ব্যাপী ফ্রি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন প্রশিক্ষণ কোর্স প্রকল্প সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পিএফ এর নিবার্হী পরিচালক মোঃ নুরুজ্জামান আহমেদ এর সভাপতিত্বে কম্পিউটার অফিস এ্যপ্লিকেশন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানের গুরুত্বারোপ করে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জের উপজেলা নিবার্হী অফিসার জনাব জহির ইমাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আব্দুর রাজ্জাকউপজেলা আইসিটি অফিসার  মোঃ মোস্তফা চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন দলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, দলগ্রাম দাখিল মাদ্রাসার সুপার মোঃ নুরুল হক, পিএফ এর চেয়ারম্যান মোছাঃ মোতাহারা বেগম  প্রমুখ।

    প্রশিক্ষণ কোর্সের সার্বিক সহযোগিতা প্রদান করেন প্রফিট ফাউন্ডেশন এর আইটি প্রশিক্ষক মোঃ শাহাবুর আলম ও নির্বাহী সদস্য মোঃ দেলোয়ার হোসেন । প্রধান অতিথি কালিগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার জহির ইমাম বলেন যে, প্রফিট ফাউন্ডেশন  ফ্রী ৩ মাস ব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম খুবই ভালো ও সুন্দর পরিবেশ ।আগামীতে আরো ব্যাপক ভাবে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম করার উৎসাহ প্রদান ও  সহযোগীতার আশ্বাস দেন। প্রশিক্ষণ কোর্স প্রকল্প সমাপনী অনুষ্ঠানে ২ জন প্রশিক্ষণার্থী সংক্ষিপ্ত বক্তব্যে প্রদান করেন। প্রশিক্ষন সমাপনী অনুষ্ঠানে ১০০ জন নারী ও পুরুষ অংশগ্রহণ করেন।

    হাসমত উল্লাহ ।।

  • উজিরপুরে সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে স্বাস্থবান শিশু প্রতিযোগিতা ও উপহার বিতরণ

    উজিরপুরে সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে স্বাস্থবান শিশু প্রতিযোগিতা ও উপহার বিতরণ

    মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নে স্বাস্থ্যবান শিশু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।এ সময় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। একই সাথে অংশগ্রহণকারী ত্রিশটি পরিবারের মাঝে বাচ্চাদের হাইজিং প্রোডাক্ট সামগ্রী বিতরণ করা হয়।  সেন্ট্রার ফর রুরাল সার্ভিস (সিআরএসএস)এর আয়োজনে ও উজিরপুর এরিয়া প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন এর সহযোগিতায়  ৩০ টি পরিবারের  শিশুদের মাঝে উপহার বিতরণ করা হয়। ৩১ আগস্ট শনিবার সকাল দশটায় মুণ্ডপাশা গ্রামে শিকারপুর ইউনিয়নের কেন্দ্রে সিআর এসএস কমিউনিটি ডেভোপ্লমেন্ট অফিসার সিনথিয়া তন্বী এর সভাপতিত্বে   বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধ স্বাস্থ্য সহকারী রকিবুল ইসলাম ও স্বাস্থ্য সহকারী নমিতা রানী ঘরামী,উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম,  এ সময় উপস্থিত ছিলেন উজিরপুর সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক জুনায়েদ খান সিয়াম,সিআর এসএস সহায়তাকারি চৈতি, প্রিয়াঙ্কা, মালা, অঞ্জলি, সুমিতা, অসীম, লোরা,দিপালী ও পল্লব প্রমুখ।

  • চারঘাট উপজেলা বিএনপির সভাপতির সাথে সাংবাদিকদের মতবিনিময়

    চারঘাট উপজেলা বিএনপির সভাপতির সাথে সাংবাদিকদের মতবিনিময়

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    রাজশাহীর চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও চারঘাট পৌরসভার সাবেক মেয়র
    জাকিরুল ইসলাম বিকুল চারঘাট উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।

    শনিবার (৩১ আগস্ট) সকাল ১১ টায় তার নিজ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক (দৈনিক সোনালী সংবাদ), চারঘাট প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান (দৈনিক মানবজমিন), চারঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি ওবায়দুল ইসলাম রবি (দি এশিয়ান এজ), চারঘাট প্রেসক্লাবের সাধারণ  সম্পাদক সনি আজাদ (দৈনিক সমকাল), চারঘাট উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবর আলী ( দৈনিক লাখকন্ঠ), চারঘাট রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইসমাইল হক (দি ক্রান্টি টুডে)।

    এসময় আরও উপস্থিত ছিলেন, ইসরাইল হোসেন সরকার (আমাদের অর্থনীতি), সজিব ইসলাম (প্রতিদিনের সংবাদ), শাহিনুর রহমান সুজন (প্রতিদিনের বাংলাদেশ), সাইফুল ইসলাম রায়হান (উত্তরা প্রতিদিন), জিল্লুর রহমান (আমাদের রাজশাহী), ইসতিয়াক আহম্মেদ (সময়ের আলো), মৌসুমি দাস (সোনালী সময়), আবু হানিফ 
    (দৈনিক বার্তা), খোরশেদ আলম (দি এশিয়ান এজ), সম্রাট আলী (প্রথম সূর্যদয়) প্রমুখ।

    মতবিনিময় সভায় জাকিরুল ইসলাম বিকুল বলেন, দীর্ঘ ১৫ বছর আওয়ামী শাসন আমলে প্রকৃত সাংবাদিকরা সংবাদ প্রকাশ করতে গিয়ে নানাভাবে হয়রানির স্বীকার হয়েছেন। কিন্তু বিএনপির দলীয় ও আমাদের নেতা দেশনায়েক তারেক রহমানের নির্দেশনা রয়েছে সাংবাদিক ও সমাজের সাধারণ মানুষের সাথে সুসম্পর্ক রেখে দেশের উন্নয়নে কাজ করতে হবে। এজন্য তিনি আ.লীগ শাসনামলের দুঃশাসন, অনিয়ম ও দূর্নীতির তথ্য সাংবাদিকদের কলমের মাধ্যমে মানুষের কাছে তুলে ধরতে অনুরোধ জানান।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী।

  • আশুলিয়া থানার সামনে ৫ আগস্ট ১৫ জনকে নৃশংস হত্যার চিত্র

    আশুলিয়া থানার সামনে ৫ আগস্ট ১৫ জনকে নৃশংস হত্যার চিত্র

    হেলাল শেখ,

    বিশেষ প্রতিনিধিঃ ঢাকার আশুলিয়া থানার সামনে একটি ভ্যানে লাশের স্তূপ করছে পুলিশ, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে থাকা একটি পোস্টার দেখে আশুলিয়া থানার সামনে ভিডিও বলে নিশ্চিত করা হচ্ছে।

    শনিবার (৩১ আগস্ট) সকাল ১০ টার দিকে আশুলিয়া থানার সামনে গিয়ে ঘটনাস্থলের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হওয়া ভিডিও’র হুবহু মিল পাওয়া যায়। এর আগে শুক্রবার (৩০ আগস্ট) সারাদিন ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়।

    উক্ত ভিডিওটি আশুলিয়া থানার সামনের ভবনের দ্বিতীয় তলা থেকে ধারণ করা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিশেষ করে ভাইরাল হওয়া ১ মিনিট ১৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, দুইজন পুলিশ সদস্যের একজনের হাত ও একজনের পা ধরে লাশ ভ্যানে নিক্ষেপ করছেন।

    এর আগে ভ্যানে লাশের স্তূপ করে কাপড় দিয়ে ঢেকে দেন হত্যাকারীরা। সর্বশেষ লাশ তুলে একটি ব্যানার দিয়ে ঢেকে দেওয়া শেষে পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা যায়। ভিডিওর ১ মিনিট ৬ সেকেন্ডে একটি পোস্টার দেখা যায়, যা স্থানীয় যুবলীগের ধামসোনা ইউনিয়ন সভাপতি ও ৭নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আবুল হোসেনের।

    সেই পোস্টারটি দেখে নিশ্চিত হওয়া গেছে যে ভিডিওটির ঘটনাস্থল আশুলিয়া থানার পাশে। ঘটনাস্থলে সরেজমিনে গিয়ে দেখা যায়, আশুলিয়া প্রেসক্লাবের পেছনের সড়ক দিয়ে থানা রোড অতিক্রম করে এসবি অফিসের দিকে যাওয়ার সময় ডান পাশের দেয়ালটি হুবহু ভিডিওর সাথে মিল পাওয়া যায়। সেই পোস্টারটি এখনো দেয়ালে রয়েছে। মহাসড়ক থেকে থানার দিকে অগ্রসর হয়ে এসবি অফিসের দিকে চৌরাস্তায় এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

    সেখানে স্থানীয় দোকানদারের সাথে কথা বলে জানা যায়, গত ৫ আগস্ট ২০২৪ইং তারিখে সকাল থেকেই নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাইপাইল এলাকায় জড়ো হতে থাকেন বৈষম্যবিরোধী কোটা আন্দোলনকারীরা। শেখ হাসিনার দেশ ত্যাগের খবরে আন্দোলনকারীরা থানার চারপাশ দিয়ে ঘিরে ফেলে। এসময় পুলিশ মসজিদের মাইক ও হ্যান্ডমাইক দিয়ে আত্মসমর্পণ করতে থাকেন।

    এরপর আত্মসমর্পণের পরেও আন্দোলনকারীরা থানার দিকে অগ্রসর হতে থাকে। এসময় পুলিশ গুলি চালাতে থাকে। তখন তারা দোকান বন্ধ করে নিরাপদ স্থানে চলে যান।

    এ ব্যাপারে আশুলিয়া থানার একাধিক পুলিশ সদস্যের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তারা কেউ মুখ খোলেননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক বাসিন্দা জানান, ওইদিন বিকেল ৪টার দিকে এই ঘটনা ঘটানো হয়েছে।

    ৫ আগস্ট বিকেল ৪টার দিকে থানায় হামলার চেষ্টা করে আন্দোলনকারীরা। এসময় পুলিশ এলোপাতাড়ি গুলি চালাতে থাকেন, বিকেল ৪টা পর থেকে চলে গোলাগুলির ঘটনা। এসময় আশপাশে আরও শতাধিক ব্যক্তি উপস্থিত থেকে নৃশংস হামলা চালায়, এতে ছাত্রসহ বেশ কিছু ব্যক্তি নিহত হোন।

    এ ব্যাপারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আরাফাতের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ঢাকা জেলা পুলিশ সুপার আহম্মদ মুঈনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকে বলেন, আজ সকালে ভিডিওটি আমি দেখেছি। এটি অ্যানালাইসিস করা হচ্ছে।

    তিনি আরো বলেন, আপনারা যেহেতু মিডিয়ায় কাজ করেন, কোনো তথ্য কিংবা সূত্র পেলে আমাদের সহযোগিতা করার অনুরোধ করছি। প্রসঙ্গত, গত ৫ আগস্ট ২০২৪ইং ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার বাইপাইল এলাকায় জমায়েত হতে থাকেন বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা। পরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের খবরে আন্দোলনকারীরা আশুলিয়া থানার দিকে অগ্রসর হয়।

    এসময় পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এঘটনায় ৫ আগস্ট ২০২৪ইং তারিখেই আশুলিয়ায় ১৫ জনের মৃত্যু হয়। (তবে ভ্যানে তোলা লাশ ভ্যান থেকে পুলিশের প্রিজন ভ্যানে উঠিয়ে আগুন ধরিয়ে দেওয়া লাশের কোন হিসাব পাইনি বলেও জানান অনেকে। উক্ত হত্যাকাণ্ডের ঘটনায় কিছু মামলা রেকর্ড করা হলেও অনেক নিহত ভিকটিমের পরিবার জানান, আমরা বাদী হয়ে মামলা করতে পারিনি। উক্ত বিষয়টি রহস্যজনক বলে মনে করছেন সচেতন মহল।

  • মুন্সীগঞ্জে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সমাবেশে পার্টির কেন্দ্রীয় কমিটির সমাবেশ অনুষ্টিত

    মুন্সীগঞ্জে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সমাবেশে পার্টির কেন্দ্রীয় কমিটির সমাবেশ অনুষ্টিত

    লিটন মাহমুদ,
    মুন্সীগঞ্জ প্রতিনিধি

    মুন্সীগঞ্জে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সমাবেশে পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ডামি নির্বাচনের হোতা নির্বাচন কমিশনের অবিলম্বে পদত্যাগ করতে হবে। পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীসমূহকে আর রাজনৈতিক নিপীড়নের জন্য ব্যবহার করা যাবে না।

    গতকাল শুক্রবার (৩০ আগস্ট) বিকাল ৩টায় মুন্সীগঞ্জ শহরের শহীদ চত্বরে অনুষ্ঠিত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সমাবেশে তিনি এসব কথা বলেন।

    সাইফুল হক বলেন, ডামি নির্বাচনের হোতা গোটা নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেছেন এবং বলেছেন নির্বাচন কমিশনের উচিৎ হবে অবিলম্বে রাষ্ট্রপতি বরাবর তাদের পদত্যাগপত্র জমা দেওয়া।
    এখনো তারা পদত্যাগ না করায় তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, মানুষের ভোটের অধিকারের বিরুদ্ধে দাঁড়িয়ে সমগ্র নির্বাচন ব্যবস্থাকে তামাশায় পরিণত করার ব্যাপারে এই নির্বাচন কমিশনেরও দায়-দায়িত্ব রয়েছে। তিনি রাজনৈতিক দলসমূহের সঙ্গে আলোচনা করে নির্বাচন ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের উদ্যোগ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান জানাচ্ছি।

    তিনি অগ্রাধিকারের ভিত্তিতে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর পুনর্গঠন করে জননিরাপত্তা নিশ্চিত করার আহবান জানান। তিনি বলেন, পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক বিরোধীদের দমনে নিপীড়নের উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না।

    তিনি বলেন, যৌক্তিক সময়ের মধ্যে অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানসহ অন্তর্বতী সরকারের কাজের রোড়ম্যাপ দেশবাসীর কাছে হাজির করারও দাবি জানিয়েছেন। তিনি অন্তর্বতী সরকারকে বিতর্কিত করার যে কোনো তৎপরতা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহবান জানিয়েছেন।

    বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মুন্সীগঞ্জ জেলা কমিটির সম্পাদক শেখ মো. শিমুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরো বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, মাহমুদ হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য রাশিদা বেগম, সাইফুল ইসলাম প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান, নাগরিক ঐক্যের নেতা আবু তালেব দেওয়ান, বিপ্লবী ছাত্র সংহতির নেতা শেখ মোহাম্মদ সৌরভ প্রমুখ।

  • ৯নং সেক্টর কমান্ডার মেজর এম.এ জলিলের সকল সম্মান ও সম্মাননার ফিরিয়ে দেওয়ার দাবিতে মতবিনিময়

    ৯নং সেক্টর কমান্ডার মেজর এম.এ জলিলের সকল সম্মান ও সম্মাননার ফিরিয়ে দেওয়ার দাবিতে মতবিনিময়

    মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে সাবেক জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের প্রতিষ্ঠাতা সভাপতি ও মহান মুক্তিযুদ্ধের ৯ নং সেক্টর কমান্ডার মরহুম বীর মুক্তিযোদ্ধা মেজর এম এ জলিল এর সকল সম্মান ও সম্মাননার দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

    ৩১ আগস্ট শনিবার বেলা ১০ টায় উজিরপুর উপজেলা ও পৌর প্রেস ক্লাবে সাবেক উজিরপুর উপজেলা চেয়ারম্যান  মোঃ আবুল কালাম আজাদ বাদল এর সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা মোঃ জাকারিয়া এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সিভিল সার্জন ও বিভাগীয় পরিচালক স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগ এবং মেজর এম এ জলিল স্মৃতি সংরক্ষণ কমিটির সদস্য সচিব ডাক্তার মোঃ আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন, যুগ্ম আহব্বায়ক জাহাঙ্গীর হোসেন বাচ্চু ফকির, বিশিষ্ট ব্যবসায়ী হাজী গোলাম মোস্তফা, সাবেক জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা কাজী মোঃ গোলাম সরোয়ার, বীর মুক্তিযোদ্ধা আয়নাল হক, উজিরপুর সাংবাদিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম, দপ্তর সম্পাদক মোঃ জুনায়েদ খান সিয়াম,  উজিরপুর উপজেলা ও পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির শরীফ, প্রমুখ। 

    এসময় মেজর এমএ জলিল এর স্মৃতি সংরক্ষণ কমিটির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ বাদল বলেন,মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী ৯ নং সেক্টর কমান্ডার মহান দেশ প্রেমিক মরহুম মেজর এম এ জলিল এর সকল সম্মান ও সম্মাননার জন্য আমাদের বিভিন্ন দাবী রয়েছে। এ সমায় মুক্তিযোদ্ধা ও সংগঠনের পক্ষে তিনি বলেন এ মহান মুক্তিযোদ্ধার সম্মানে আমাদের দাবী হল, মরহুম মেজর এম এ জলিল কে মুক্তিযুদ্ধের বীর সেনানী ৯ নং সেক্টর কমান্ডার হিসেবে স্বীকৃতি প্রদান করতে হবে। মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ উত্তম খেতাব মরহুম মেজর এম এ জলিল কে প্রদান করতে হবে।প্রস্তাবিক উজিরপুর-সাতলা সড়ক মরহুম মেজর এমএ জলিল এর নামে নামকরণ করতে হবে। লেবুখালী ক্যান্টনমেন্ট (পটুয়াখালী) এর নাম মরহুম মেজর এম এ জলিল এর নামে নামকরন করতে হবে। বরিশাল বিমান বন্দর এর নাম মরহুম মেজর এম এ জলিল এর নামে নামকরন করতে হবে। মতবিনিময় সভায় বিভিন্ন রাজনৈতিক সামাজিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন পত্রপত্রিকার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।বক্তারা বলেন মেজর এম এ জলিল তিনি উজিরপুর ও সারাদেশের সম্পদ, তাই রাজনৈতিক কারণে তাকে নিয়ে মুক্তিযুদ্ধের প্রকৃতি ইতিহাসকে বাদ দিয়ে জাতিকে কলঙ্কিত করেছে। তাই রাষ্ট্র থেকে প্রকৃত মুক্তিযুদ্ধের ইতিহাস পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। একই সাথে বিভিন্ন রাজনৈতিক কারণে যে সকল ব্যক্তি মুক্তিযোদ্ধা না হয়ে মুক্তিযুদ্ধের সুবিধা নিচ্ছে তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে।

    দেশে ভুয়া মুক্তিযোদ্ধারা ও মুক্তিযোদ্ধা সন্তান না হয়ে বিভিন্ন কোটায় সরকারি বেসরকারি চাকরি করছেন তাদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে। একই সাথে একটি নিরপেক্ষ শক্তিশালী প্রকৃত মুক্তিযোদ্ধার ইতিহাস সংরক্ষণ কমিটি করে তা প্রকাশ করতে হবে।

  • পানছড়িতে ৩ বিজিবি লোগাং জোনের উদ্যোগে দরিদ্রদের মাঝে বিভিন্ন সহযোগিতা প্রদান

    পানছড়িতে ৩ বিজিবি লোগাং জোনের উদ্যোগে দরিদ্রদের মাঝে বিভিন্ন সহযোগিতা প্রদান

    মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধি ।।

    এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে সদর দপ্তর লোগাং জোনের পক্ষ থেকে আর্থিক অনুদানসহ দরিদ্র পরিবারের মাঝে বিভিন্ন সহযোগিতা প্রদান করেছে করেছে ৩ বিজিবি লোগাং জোন এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া, পিএসসি, এএসসি।

    শনিবার (৩১ আগস্ট ) সকাল ১১ টার সময় লোগাং জোন এর সদর দপ্তরে এই সেবা মূলক কার্যক্রম সম্পন্ন করা হয়।

    অনুদান ও বিভিন্ন সহযোগিতা মূলক কার্যক্রম এর মধ্যে রয়েছে ১ জন দুস্থ গরীব ও অসহায় পরিবারকে সোলার প্যানেল, ৩ জন সেলাই কাজে অভিজ্ঞ অসহায় মহিলাদেরকে সেলাই মেশিন, ৪ টি অসহায় পরিবারকে ঢেউটিন প্রদান এবং ১ জন অসুস্থ রোগীর ঔষধ ক্রয়ের জন্য, ৫ জন অসুস্থ রোগীর চিকিৎসার জন্য, ১ জন এতিম শিশুর লেখাপড়ার জন্য, ১ জন বিধবা মহিলাকে ঘর মেরামতের জন্য, ৪০ জন বিভিন্ন অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী ও নেপালে অনুষ্ঠিতব্য দক্ষিন এশিয়ার ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্বাচিত ২ জন খেলোয়াড়কে আর্থিক অনুদান প্রদান করেন অধিনায়ক, পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া, পিএসসি, এএসসি।

    এই সময় জোন অধিনায়ক লে. কর্ণেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া, পিএসসি, এএসসি বিবিধ সামগ্রী ও আর্থিক অনুদান প্রদান শেষে এলাবার শাস্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি সকলকে আশ্বস্থ করেন।

  • বৈষম বিরোধী নারী শিক্ষার্থীদের কে অন্তর্বর্তীকালীন সরকারে অন্তর্ভুক্ত করা হোক ব্যারিস্টার নওশাদ  জমির 

    বৈষম বিরোধী নারী শিক্ষার্থীদের কে অন্তর্বর্তীকালীন সরকারে অন্তর্ভুক্ত করা হোক ব্যারিস্টার নওশাদ  জমির 

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় : বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির বলেছেন স্বৈরাচার হাসিনা হঠাও আন্দোলনে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ আমাদেরকে অভিভ’ত করেছে। সকল শিক্ষার্থীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় তারা কাজ করেছেন। দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পর নতুন বাংলাদেশ গড়ে তুলতে তারা এখনো কাজ করছে। তারা ট্রাফিকিং করেছে। তারা বাজার মুল্য নিয়ন্ত্রণের কাজ করেছে। সিন্ডিকেট ভাংতে কাজ করছে। তাদের কাছ থেকে আমরা অনেক কিছু অর্জন করেছি। অন সরকারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই মেধাবী নেতাকে উপদেষ্টা করা হয়েছে। আমি চাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংশ্লিষ্ট নারী শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হোক। তাদেরকে অন্তর্ভুক্ত করা হলে অন্তর্বর্তীকালীন সরকার আরও গতিশীল হয়ে উঠবে।

    পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলা বিএনপি’র আয়োজিত নাওয়াপাড়া হাইস্কুল মাঠে তেঁতুলিয়া উপজেলা বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে কর্মীসভা জনসুমদ্রে পরিনত হয়।

    এসময় তিনি আরও বলেন, বিএনপি এখনো সরকার গঠন করেনি। আমাদের কাছে চাঁদা বাজীর খবর আসছে। দেশ নায়ক তারেক জিয়া বলেছেন যদি বিএনপি’র কোন নেতা কর্মী চাঁদাবাজী, দখল, জুলুমের সাথে জড়িয়ে পড়ে তাদেরকে দল থেকে বহিস্কার করা হবে। তাদের তথ্য আমাদেরকে জানান। আমি আপনাদের সচেতন এবং সাবধান করতে চাই। এ ধরনের অভিযোগ পেলে সাথে সাথেই ব্যবস্থা নেয়া হবে।

    তেঁতুলিয়া উপজেলা বিএনপি’র আহ্বায়ক শাহাদৎ হোসেন রঞ্জু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা বিএনপি’র আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক, এ্যাড. আদম সুফি, এম.এ মজিদ, এ্যাড. মির্জা নাজমুল ইসলাম কাজল প্রমূখ।

    মত বিনিময় সভা সঞ্চালনা করেন তেঁতুলিয়া উপজেলা বিএনপি’র সদস্য সচিব রেজাউল করিম শাহীন।

  • পঞ্চগড়ে মাকে হ*ত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে 

    পঞ্চগড়ে মাকে হ*ত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে 

    বাবুল হোসেন পঞ্চগড় :

    পঞ্চগড় সদর উপজেলায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা মাকে হত্যার অভিযোগ উঠেছে রুস্তম আলী (৫০) নামে তারই ছেলের বিরুদ্ধে। ছেলেও মানসিক অসুস্থ বলে জানিয়েছে স্থানীয়রা। এ ঘটনায় ছেলেকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

    শুক্রবার দুপুরে উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ফুটকিপাড়া এলাকার নিজ বাড়ির ঘর থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করে পুলিশ। 

    নিহত বৃদ্ধার নাম ছালেহা বেগম (৮৫)। তিনি ওই এলাকার মৃত হান্নান আলীর স্ত্রী। মানসিক প্রতিবন্ধী মা-ছেলে একই বাড়িতে থাকতেন।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মা-ছেলে মিলেই তাদের পরিবার। তাদের বাড়িতে অন্য কেউ থাকে না। ওই বাড়িতে এলাকার লোকজনের যাতায়াতও কম। 

    এদিকে গত দুইদিন ধরে বৃদ্ধাকে এলাকায় দেখতে না পেয়ে স্থানীয়দের মাঝে কৌতূহল তৈরি হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে তাদের ঘরে গেলে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে জনপ্রতিনিধি ও পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

    পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) রঞ্জু আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, অন্তত দুই দিন আগে বৃদ্ধাকে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি তার ছেলেই তাকে খুন করেছে। তবে খুনের কারণ নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

  • আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি’র সভাপতি হেলাল শেখকে প্রাণঢালা অভিনন্দন

    আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি’র সভাপতি হেলাল শেখকে প্রাণঢালা অভিনন্দন

    নিজস্ব প্রতিনিধিঃ ঢাকা জেলার আশুলিয়া থানার “আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাব” এর পূর্ণাঙ্গ কমিটি’র ২০২৪-২০২৬ইং পর্যন্ত দুই বছরের মেয়াদ ঘোষণা করা হয়। এই কমিটির আবারও সভাপতি নির্বাচিত হওয়ায় সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ) কে আমাদের দৈনিক নতুনবাজার পত্রিকার পরিবারের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।

    উল্লেখ্য, গত বৃহস্পতিবার ২৯ আগস্ট ২০২৪ বিকেল ৫টায় আশুলিয়ার জামগড়া চৌরাস্তা ভুঁইয়া ন্যাশনাল প্লাজা-২ এর তৃতীয় তলায় “আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাব” এর অস্থায়ী কার্যালয়ে “আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি করা হয়। এই কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ) কে সভাপতি নির্বাচিত করা হয়, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ কহিরুল ইসলাম খাইরুলকে সাধারণ সম্পাদক, প্রতিষ্ঠাতা সিনিয়র সহ-সভাপতি শেখ ফরিদ আহমেদ চিশতিকে সিনিয়র সহ-সভাপতি এবং সহ-সভাপতি কলিম উদ্দিনকে সহ-সভাপতি করা হয়, প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক শেখ শহিদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক ও মোঃ আলতাব হোসেনকে যুগ্ন সাধারণ সম্পাদক করা হয়।

    আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবটি প্রতিষ্ঠা করা হয় ২০২১ সালে, ২বছর মেয়াদ শেষ হলে পূর্বের কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটির করা হয় এরপর গত ২৯ আগস্ট ২০২৪ইং তারিখে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়, ৩০/০৮/২০২৪ইং পূর্ণাঙ্গ কমিটির মেয়াদ ২০২৪-২০২৬ইং তারিখ পর্যন্ত দুই বছর মেয়াদে করা হয়েছে।

    উক্ত আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সভাপতি মোঃ সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ) বলেন, সাংবাদিকের ভাই সবাই কিন্তু কেউ অপরাধ করলে নিউজ প্রকাশে কোনো ছাড় নাই, দল যার যার সাংবাদিক সবার, কারো পক্ষে বিপক্ষে সংবাদ প্রকাশ করলে সাংবাদিক কখনো দালাল হয় না, সকল সাংবাদিক ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান এই সাংবাদিক নেতা হেলাল শেখ, তিনি আরও বলেন, সাংবাদিকরা দেশ ও জাতির কল্যাণে কাজ করেন কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে এটা নতুন কিছু নয়, সাংবাদিকরা কারো হুমকি ধামকিতে ভয় করে না। তিনি আরো বলেন, আমাদের দেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, সকল হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি, সেই সাথে সকল বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি, সবার প্রতি দোয়া কামনা করেছেন।