রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী) –
নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের উত্তর শাহাপুর গ্রামের নানার বাড়িতে বেড়াতে এসে বন্যার পানিতে নৌকা চালাতে গিয়ে নৌকা উল্টে পানিতে ডুবে মো. রাজন (১৮) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় রাজনের মামাতো বোন কানকিরহাট কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী লাবিবা (১৮), ও মামাতো ভাই, স্থানীয় উত্তর শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্র রিয়াদ (১১) পানিতে ডুবে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে । ঘটনাটি ঘটে ৩১ আগষ্ট বিকেলে। নিহত রাজন কাবিলপুর গ্রামের মো. হাবিব উল্যার পুত্র, সে বি-বাড়িয়া জেলার আখাউয়া কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।খবর পেয়ে সেনবাগ ফায়ার সার্ভিসের কর্মীগন স্থানীয় লোকজনেরন সহযোগিতায় বিপদগ্রস্ত রাজন, রিয়াদ ও লাবিবাকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাজনকে মৃত ঘোষনা করেন। এদিকে তার মামাতো বোন লাবিবা”র অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো করা হয় ।
Blog
-

সেনবাগে বন্যার পানিতে নৌকা ডুবে কলেজ ছাত্রের মৃ*ত্যূ
-

গৌরনদীর সরিকলে হিন্দু সম্প্রদায়ের সাথে শ্রী শ্রী দূর্গা পুজা নিয়ে আলচনা সভা
কেএম সোহেব জুয়েল ঃ গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের উঃ সাকোকাঠি গ্রামের পুজা মন্ডবে জাতীয়তাবাদি বিএনপির উদ্যোগে এ আলোচনা সভার কর্মসুচি করা হয়েছে।
গতকাাল ৩১ আগষ্ট শনিবার সন্ধ্যায় বাবু নিত্য নন্দ পোদ্যারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা শাখার জাতীয়তাবাদি দল বিএনপির আহবায়ক গোলাম ছরোয়ার।।
এ সময় প্রধান অতিথি মোঃ গোলাম ছরোয়ার উপস্থিতিদের মাঝে বক্তব্য বলেন, সংখ্যা লঘু সম্প্রদায় কথাটা মন থেকে মুছে ফেলতে হবে হিন্দু মুসলমান আমরা ভাই ভাই। কথায় কথায় আমরা বলে থাকি সংখ্যা লঘু এ যেন আমরা আর না বলি, আমরা একে অপরের পরিপুরক হয়ে থাকবো এবং মিলে মিশে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাব এটাই হবে আমাদের উদ্দেশ্য ও লক্ষ্য।
।
হিন্দু মুসলিম বলে কোন ভাবেই ভেদাভেদ করা যাবেনা। তাদের এই উৎসবে সার্বিক সহোযোগিতায় হাত বাড়িয়ে দিয়ে আইন শৃঙ্খলার যেন অবনতি না হয় সে দিকে সর্বদা স্বচেষ্ট থাকবো সভার উর্ধে আমরা মানব জাতি একথাটা প্রত্যেকের স্মরন রাখতে হবে।এ ছারাও তিনি বলেন, দেশ নায়ক তারেক জিয়ার স্পষ্ট নির্দেশ স্বৈরাচারী শেখহাসিনা সরকারের পতনকে পুজিে করে কেউ শত্রুতা সৃষ্টি করে দেশের মধ্যে মারামরি হানাহানি করে দেশে অস্হিরতা সৃষ্টি করলে তাকে ছার দেয়া হবেনা এমন হুশিয়ারি দেন দলের উপজেলা কমেটির আহবায়ক গোলাম ছরোয়ার মিয়া।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গৌরনদী উপজেলার বিএনপির সদস্য সচিব মোঃ হান্নান শরিফ, গৌরনদী উপজেলা জাতীয়তাবাদি স্বেচ্ছা সেবক দলের আহবায়ক মোঃ কামাল হোসেন বিপ্লব, সরিকল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন মৃধা , ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান বশার, মোঃ আনিচ হাওলাদর , মোঃ হেদায়েত মৃধা মোঃ মাকসুদ মৃধা মেঃ জসিম উদ্দিন যুবদল, মোঃ সুজন মুন্সি, মোঃ আলআমিন ছাত্র দল প্রমুখ।
-

পোরশা নিতপুরে যুব বিভাগ কমিটি গঠন
পোরশা থানা প্রতিনিধিঃ- মোঃ তোফাজ্জল হোসেন
পোরশা নিতপুরে যুব বিভাগ কমিটি গঠন করেন বাংলাদেশ জামায়তে ইসলামী সংগঠন
সভাপতিত্ব করেন মোঃ ইয়াদুল ইসলাম বাংলাদেশ জামায়াত ইসলামী (যুব বিভাগ)
মোঃ আহম্মদ হোসেন
সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলাম।
বক্তব্য বলেন যুব সমাজ যদি অক্যবদ্ধ হয়ে কাজ করি তাহলে আমাদের সমাজ টি সুন্দর সমাজ গঠন করা সম্ভব হবে ।
সে সময় কিছু কার্যক্রম গুলো উল্লেখ করে বলেন আমাদের সকল কে এক হয়ে কাজ করতে হবে।
আমার সবাই ইসলামী পথে চলবো এবং আমাদের আসে পাশে যে সকল ব্যক্তিরা মাদক সেবন করে তাদের কে ইসলামী কথা বলে বুঝাতে হবে যেনো মাদক সেবন না করে আমাদের সমাজ টি কে বাঁচাতে হবে মাদক থেকে।
এবং আপনাদের প্রতি টি গ্রামে যে বাল্যবিবাহ হয়ে থাকে তাদের কে বুঝাতে হবে অল্প বয়সে যে বিবাহ দিলে সমাজের ক্ষতি তাদের পরিবার কে বুঝাতে হবে।
আমরাই পারি এই যুব সমাজ কে ঠিক করতে।
সে সময় নতুন কমিটি গঠন করে তাদের কে বরণ করে নেন।
যুব সমাজের কমিটি সভাপতি দায়ত্ব দেন মোঃ শিহাব আলী
যুব বিভাগ, ১ নং নিতপুর ইউনিয়ন পোরশা, নওগাঁ।
মোঃ ওয়াসিম আলী
সেক্রেটারি, ১নং নিতপুর ইউনিয়ন পোরশা, নওগাঁ। -

মোরেলগঞ্জে ইয়ুথ এ্যাম্পাওয়ার্ড প্রজেক্ট-উত্তরণের উদ্যোগে ইন্টারফেস সভা অনুষ্ঠিত
শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:বাগেরহাটের মোরেলগঞ্জে উত্তরণের উদ্যোগে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর কারিগরী সহযোগিতায় এবং গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডার আর্থিক সহযোগিতায় ইন্টারফেস সভা অনুষ্ঠিত হয়েছে।৩১ আগস্ট শনিবার মোরেলগঞ্জ পৌরসভার বারইখালী মীম কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শর্মী রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ হাসান তারেক মেডিকেল অফিসার এমসিএইচ এফপি উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর মোড়েলগঞ্জ মোঃ ইউছুফ আলী প্রজেক্ট ম্যানেজার,ইয়ুথ এ্যাম্পাওয়ার্ড প্রজেক্ট ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
এসময় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আফরোজা আক্তার বানু,প্রকল্প সমন্বয়কারী, ইয়ুথ এ্যাম্পাওয়ার্ড প্রজেক্ট।
সভায় প্রধান অতিথি ডাঃ শর্মি রায় বলেন, কমিউনিটি ক্লিনিক বাংলাদেশের একটি যুগান্তকারী পদক্ষেপ,কমিউনিটি ক্লিনিক অংশিদারিত্বমূলক একটি প্রতিষ্ঠান যেখানে প্রান্তিক জনগোষ্টি স্বাস্থ্য সেবা গ্রহণ করেন। তিনি আরও বলেন উপস্থাপিত তথ্য-উপাত্ত বিশ্লেষণ পূর্বক আমি এটাই বলতে চাই আমাদের সকলের ঐকান্তিক প্রচষ্টায় কমিউনিটি ক্লিনিক গুলো আরও গতিশীল করতে হবে,যাতে করে একজন মানুষও যেন চিকিৎসা থেকে বঞ্চিত না হয়। সে যেই হোকনা কেন তাকে ,সঠিক চিকিৎসা সেবা প্রদান করতে হবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এ্যডভোকেসি, বিসিসি ও চাইল্ড প্রটেকশন কো-অর্ডিনেটর আবেদা সুলতানা, ইয়ুথ এ্যাম্পাওয়ার্ড প্রজেক্ট ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, অফিসার অনিমেষ পাল,পাপড়ি মল্লিক,মালবিকা বিশ্বাস ও মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন অফিসার শুভ প্রতিক দাস, ইয়াসিনুর রহমান,নাদিরা আক্তার, নাসরিন আক্তার,রুমা আক্তার, মানতারা, মিলন মন্ডল, মোঃ ইউসুব, সুচিত্রারানী ও রমজান শেখ প্রমূখ। -

পটিয়ায় যুবলীগ নেতার নেতৃত্বে সন্ত্রাসী হামলায় গৃহিনীসহ আহত- ৩
মহিউদ্দিন চৌধুরী।।
নিজস্ব প্রতিনিধি,পটিয়াঃ পটিয়ায় এক যুবলীগ নেতার নেতৃত্বে সন্ত্রাসী হামলা চালিয়ে এক বিধবা গৃহিনীকে পিটিয়ে রক্তাক্ত জখমের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দক্ষিণ বাণীগ্রামের মুকিম সর্দারের বাড়িতে। এ ঘটনায় আহত গৃহিনী শাহীন আকতার বাদী হয়ে পটিয়া থানায় প্রতিপক্ষ কোলাগাঁও ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি দিদারুল আলম, আইয়ুব আলী, নুরুল হকসহ অজ্ঞাতনামা ৫/৬জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদীগণ বিভিন্ন তারিখ ও সময়ে গৃহিনীর স্বামীর মৌরশীয় জায়গা জোরপূর্বক দখল করার জন্য নানাভাবে পায়তাঁরা করে আসছিল। এ নিয়ে বিবাদীগণ বাদীকে ও পরিবারের সদস্যদের মারধরসহ বিভিন্ন হুমকি ধমকি প্রদান করা আসছিল। এ বিষয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বৈঠক করলে বিবাদীগণ বৈঠকে না এসে বাদীকে গালমন্দ করে প্রাণনাশের হুমকি দেন। এরই ধারাবাহিকতায় ২৯ আগষ্ট বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার সময় বিবাদীগণ দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে বাদীর স্বামীর মৌরশীয় জায়গার উপর রান্নাঘর ও বাথরুম নির্মাণ কাজে বাধা দিলে প্রতিপক্ষগণ বাদীকে কে ঝাপটাইয়া ধরে এলোপাতারী মারধর করে। এক পর্যায়ে গাছের বাটাম দিয়ে গৃহিনীকে প্রাণে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে। এসময় এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনতাই করে নিয়ে যায়। এসময় মোঃ মহিউদ্দীন (২৩), গৃহিনীর মেয়ে কামরুন নাহার (১৭) কে মারধরে করে।
মামলার বাদী গৃহিণী শাহীনা আকতার জানিয়েছেন, শ্লীলতাহানির অভিযোগ করার পর বিবাদীরা বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে। আমার ছেলে ও মেয়েকে হত্যা, গুম করবে৷ বিষয়টি আমি থানা পুলিশকে জানিয়েছি। বর্তমানে আমার পরিবার নিরাপত্তাহীনায় রয়েছি।
পটিয়া থানার এসআই ইয়ামিন সুমন জানিয়েছেন, জায়গার বিরোধের জের ধরে গৃহিনীর মাথায় প্রতিপক্ষ আঘাত করেছে। থানায় দায়েরকৃত একটি অভিযোগ তদন্ত করা হচ্ছে। ঘটনার সত্যতা পেলে বিবাদীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
-

নড়াইল জেলা পুলিশে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনস্ মাঠে এক প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, শুক্রবার (৩০ আগস্ট) উক্ত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান। পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, খেলা আমাদের মন ও শরীরকে সুস্থ রাখে। খেলার মাধ্যমে শৃঙ্খলা শেখা যায়। নিয়মিত ডিউটির পাশাপাশি অবসর সময়ে খেলার মধ্যে মনোনিবেশ করলে ক্লান্তি ও অবসাদ দূর হয়। নড়াইল পুলিশ লাইনস্ একাদশ বনাম পুলিশ অফিস একাদশ এর মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় এক এক গোলে টাই হলে ট্রাইব্রেকারের মাধ্যমে জয় পরাজয় নির্ধারণ হয়। খেলা শেষে পুলিশ সুপার চ্যাম্পিয়ন দল নড়াইল পুলিশ লাইনস্ একাদশকে ট্রফি ও প্রতিটি খেলোয়াড়ের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন। রানার্সআপ দল পুলিশ অফিস একাদশকেও ট্রফি ও প্রতিটি খেলোয়াড়ের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন।
এ সময় মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত; তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। -

বোন সহকারী জজ তাই প্রতিবেশিদের নামে মিথ্যা মামলা দিয়ে জমি দখলের অভিযোগ
ঝিনাইদহ প্রতিনিধিঃ
বোন সহকারী জজ তাই প্রতিবেশিদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার অভিযোগ উঠেছে রাসেল আহম্মেদ নামে এক যুবকের বিরুদ্ধে। এ নিয়ে শনিবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন প্রতিবেশি হরিণাকুন্ডু উপজেলার জোড়াদহ কালীতলা গ্রামের আসাদুজ্জামান। লিখিত অভিযোগে তিনি দাবী করেন, আবু জাফর নামে এক ব্যাক্তি ১২৭৯ নং জোড়াদহ মৌজায় আরএস খতিয়ানের ৫১২২, ৫১২৩, ৫১২৯ ও ৫১৩২ নং দাগে ১০.৪৩ শতক জমি ক্রয় করে যথাক্রমে জবেদা খাতুন, রহিমা খাতুন ও কুটি নেছার কাছ থেকে। কিন্তু তিনি চার দাগ থেকে জমি দখল না করে তঞ্চকতার আশ্রয় নিয়ে ৫১২৯ ও ৫১৩২ নং দাগ দখল করছেন, তাও আবার ১০.৩৪ এর পরিবর্তে ১২ শতক। সংবাদ সম্মেলনে বলা হয়, বোন সহকারী জজ হওয়ায় ছাত্রলীগ ক্যাডার রাসেল আহম্মেদ গত ২১ আগষ্ট হরিণাকুন্ডুর আমলী আদালতে মহিলাসহ একই পরিবারের ১২ জনের নামে মিথ্যা মামলা দিয়ে পুলিশী হয়রানী করছেন। ঘটনার দিন আদৌ কোন মারামারি না হলেও শ্রেফ জমি দখলের উদ্দেশ্যে পুলিশ ও বিচার বিভাগকে প্রভাবিত করার চেষ্টা করছেন। রাসেল ও তার পিতা আবু জাফর অভিযোগকারীদের পৈত্রিক ভিটা থেকে উচ্ছেদের চেষ্টা করছেন বলেও অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে জোড়াদহ কলেজের শিক্ষার্থী ইবনে সাবিত ও মহসিন ইসলাম হৃদয় অভিযোগ করেন, তাদের বয়স ১৮ না হলেও মিথ্যা লেপটপ চুরির মামলা দিয়ে দু’জনার শিক্ষা জীবন ধ্বংস করা হচ্ছে। পুলিশের ভয়ে এই দুই ছাত্র পড়ালেখা করতে পারছে না বলে অভিযোগ। এ বিষয়ে যশোরের শার্শা উপজেলার সহকারী জজ মোছ লাভলী নাজনিন মুঠোফোনে জানান, তার পিতা এসএ রেকর্ড দেখে জমি কিনেছিলেন। ফলে আরএস রেকর্ডে ওই জমি ছুট আছে। আদালতে মামলা করলে তারা জমি ফিরে পাবেন। তিনি বলেন সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তার সবই মিথ্যা ও বানোয়াট। বরং অভিযোগকারীরাই তাদের বাড়িতে প্রবেশ করে ভাংচুর করেছে।আতিকুর রহমান
ঝিনাইদহ।। -

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় মর্টারসেল নিক্ষেপ বিজিবি’র প্রতিবাদ
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় মর্টারসেল পাওয়া গেছে। ৩১ আগষ্ট শনিবার সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার লড়াইঘাট গ্রামের একটি সীম ক্ষেতে পড়ে ছিল। ভারতীয় সীমান্তরক্ষি বিএসএফ গত ১৬ আগস্ট রাত ১০ টার দিকে এই মর্টাারসেলটি নিক্ষেপ করতে তা বাংলাদেশের মধ্যে এসে পড়ে। লড়াইঘাট গ্রামের বাসিন্দরা জানান, স্থানীয় বিজিবি ক্যাম্প থেকে প্রায় এক কিলোমিটার দুরে বিকট শব্দ হয়ে চারপাশ আলোকিত হয়ে যায়। আলো ও শব্দের উৎস জানতে না পারায় বিষয়টি স্বাভাবিক ভাবে নিয়েছিলো এলাকাবাসী। শনিবার সকালে ওই গ্রামের কৃষক নজরুল ইসলাম নাজু তার সীম ক্ষেতে গিয়ে মর্টারসেলটি দেখতে পেয়ে মহেশপুর ৫৮ বিজিবিকে খবর দেয়। বিজিবি খবর পেয়ে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করেছে। কৃষক নাজু জানান, ১৬ আগষ্ট বিকট শব্দের পাশাপাশি প্রচন্ড আলো ছড়িয়ে পড়েছিল। কিন্তু উৎস জানতে না পারায় আমরা এতোদিন গুরুত্ব দিইনি। কিন্তু শনিবার সকালে মাঠে গিয়ে মর্টারসেল দেখতে পাই। এ ব্যাপারে খালিশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর মোল্লা ওবায়দুর রহমান জানান, মর্টারসেল পাওয়ার পরপরই ভারতীয় সীমান্তরক্ষীদের কাজে প্রতিবাদ পাঠানো হয়েছে। সেই সাথে পতাকা বৈঠকের আয়াজন করা হয়েছে। তিনি জানান, ঢাকা থেকে বোম্ব ডিস্পোজাল ইউনিট এসে মর্টার সেলটি নিস্ক্রিয় করবে। -

নওগাঁয় দুর্বৃত্তদের হামলায় জামায়াত নেতা মৃত্যু
আব্দুল মজিদ মল্লিক, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর সাপাহারে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল্লাহিল কাফির মৃত্যু হয়েছে। শনিবার (৩১ আগষ্ট) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে(রামেক) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এঘটনায় আহমাদুল্লাহর নামে আরেকজন আহত হয়েছে। আব্দুল্লাহিল কাফি সাপাহার আলহেলাল ইসলামী একাডেমী এন্ড কলেজের সহকারী শিক্ষক ছিলেন। তিনি উপজেলার কাওয়াভাসা গ্রামের মাওলানা আব্দুর রহিমের ছেলে।
জানা গেছে, শুক্রবার (৩০আগষ্ট) রাত ১০টার দিকে আব্দুল্লাহ হিল কাফি ও আহমাদুল্লাহ নামের তার এক সাথী দু’জনে উপজেলার আশড়ন্দবাজার এলাকা হতে সাংগঠনিক প্রোগ্রাম শেষে মোটরসাইকেল যোগে সাপাহারে ফিরছিলেন। রাস্তায় তারা সাপাহার সদরের অদুরে সাপাহার-জবই বিল সড়কের সৈয়দপুর ব্রীজ এলাকায় পৌঁছালে দূর্বত্তরা পথরোধ করে। পরে তাদের দু’জনকে মোটরসাইকেল হতে নামিয়ে পাশের আমবাগানে নিয়ে তাদের মাথায় আঘাত করে এবং তাদের নিকট থেকে টাকাপয়সা ও মোবাইল ফোন কেড়ে নেয়। লাঠির আঘাতে আহমাদুল্লাহর মাথায় হেলমেট থাকায় তার তেমন কোন সমস্যা না হলে আব্দুল্লাহহিল কাফির মাথা ফেটে যায়। এসময় তাদের চিৎকারে লোকজন এগিয়ে আসলে মোটরসাইকেল রেখে দূর্বত্তরা পালিয়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। তবে তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাহালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীনাবস্থায় শনিবার দুপুর আড়াইটার দিকে আব্দুল্লাহহিল কাফির মৃত্যু হয়।
জামায়াত নেতা আব্দুল্লাহিল কাফির উপর অতর্কিত হামলার ঘটনায় সাধারণ জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
দূর্বৃত্তের হামলায় নিহত আব্দুল্লাহিল কাফির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা পশ্চিম এর আমির ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক, সেক্রেটারী নাজমুল হোসাইন, নওগাঁ জেলা পূর্ব জামায়াতের আমির খম আব্দুর রাকিব, সেক্রেটারি এ্যাডঃ আসম সায়েম । শোকসন্তপ্ত পরিবারের প্রতি ধৈর্যধারণের তাওফীক ও গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।
এবিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ দেবনাথ বলেন, এবিষয়ে সাপাহার থানায় একটি হত্যা সহ ছিনতাইয়ের মামলা রুজু হয়েছে।
আব্দুল মজিদ মল্লিক
নওগাঁ ।। -

খাগড়াছড়ির পানছড়িতে বিক্ষোভ সমাবেশ করেছে ইউপিডিএফ
মিথুন সাহা,
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
জামিনপ্রাপ্তদের জেল গেইট থেকে পুনঃ গ্রেফতার বন্ধ কর, আনন্দপ্রকাশ চাকমা ও কুনেন্ট চাকমাসহ জেলে বন্দী ইউপিডিএফ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী- সমর্থকদের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা-হুলিয়া প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট( ইউপিডিএফ) ও তার সহযোগী সংগঠন।
শনিবার (৩১ আগষ্ট) ২০২৪ সকাল ১১ টায় এই সমাবেশ পূজগাং বাজারে অনুষ্ঠিত হয়। মিছিল শুরু হওয়ার আগে পানছড়ির বিভিন্ন এরাকা থেকে সারিবালা ককলেজের সামনে হাজার নারীপুরুষ জড়ো হয়। মিছিলটি চেঙ্গী সারিবালা কলেজ থেকে শুরু হয়ে উপর পূজগাং বাজার হয়ে নিচের পূজগাং বাজার ঘুরে আবার উপর পূজগাং ব্রীজে এসে মিলিত হয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
মিছিল পরবর্তী সমাবেশে ইউপিডিএফ সদস্য সুরমঙ্গল চাকমার সঞ্চালনায় উইপিডিএফ সংগঠক বকুল চাকমার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাবেক পিসিপি নেতা মিঠন চাকমা এবং আরও বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পরিনিতা চাকমা, গণতান্ত্রিক যুবফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বরুন চাকমা, পিসিপি পানছড়ি সভাপতি সুনীলময় চাকমা, গণতান্ত্রিক যুবফোরাম পানছড়ি সভাপতি রিপন চাকমা।
ইউপিডিএফ সংগঠক বকুল চাকমা বলেন পার্বত্য চট্টগ্রামে যে সমস্ত ষড়যন্ত্র হয়েছে তার একমাত্র দায়ী কতিপয় সেনা কর্মকর্তা।
এযাবৎকালের পাহাড়ে দজনের অধিক গণহত্যা হয়েছে, ধর্ষনের ঘটন ঘটেছে,ভুমি বেদখল হয়েছে তার বিচার আমরা এখনো পাইনি। তিনি আরও বলেন আমাদের অধিকার নিয়ে বেঁচে থাকতে হলে আন্দোলন, সংগ্রাম,লড়াই করা ছাড়া কোন বিকল্প নেই ।যুবনেতা বরুন চাকমা বলেন,জুম্ম ধ্বংস করার সরকার সেনাবাহিনীর যে ষড়যন্ত্রের বিরুদ্ধে ইউপিডিএফ শুরু থেকে সোচ্চার ছিল। বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে ইউপিডিএফ সবচেয়ে নির্যাতনের শিকার হয়েছিল। ১৬ বছর যাবৎ ইউপিডিএফের ওপর দমন পীড়ন চালিয়ে ছিল। দেশের কোন জেলায় উপজেলায় জামিন প্রাপ্তদের জেল গেইট থেকে পুনঃবার গ্রেফতারের ঘটনা ঘটেনি কিন্তুু পার্বত্য চট্টগ্রামে সেটায় ঘটছে।
আটককৃত ২৯ জন ইউপিডিএফ সদস্যদের জামিনপ্রাপ্ত আনেককে জেলগেট থেকে সেনা ডিজিএফআই আটক করেছে।
তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে থেকে যতদিন সেনাশাসন থাকবে তত দি পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরবেনা জুম্মজনতা মুক্তি হতে পারবেনা। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তিনি ইউপিডিএফ অন্যতম নেতা আনন্দ প্রকাশ চাকমা পিসিপি নেতা কুনেন্টু চাকমা সহ জেলেবন্দী রাজবন্দী সকলে নিঃশর্ত মুক্তি এবং পাহাড় থেকে সেনাশাসন প্রত্যাহরের দাবি জানান।
সাবেক পিসিপি নেতা মিঠন চাকমা বলেন, দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হলে দেশে অন্যায় ভাবে আটককৃতদের মুক্তির কথা বললেও পার্বত্য চট্টগ্রামে ইউপিডিএফ সদস্যদের মুক্তি দেয় নি।
এখনো দেশে দুই শাসন জারি রয়েছে। পাহাড়ে এখনো জাতিগত বৈষম্য রয়ে গেছে।
তিনি আটককৃত ইউপিডিএফ সদস্য সহ দেশে রাজবন্দীদের মুক্তির দাবি জানান।পরিনিতা চাকমা বলেন, বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে পাহাড়িনারী ধর্ষনের বিচার করেনি। আজকে আমাদেরকে সকলে মিলে ধর্ষনের বিরুদ্ধে আন্দোলন করতে হবে।
ছাত্রনেতা সুনীলময় চাকমা বলেন, গত ৫ আগষ্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটলে দেশেন বিভিন্ন জায়গায় ছাত্ররা গ্রফিটি অংকন করেছে এবং সমতলে গ্রফিটি অংকনে কোন কোন বাধা দেয়নি কিন্তুু পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী বাধা দিয়েছে।
তিনি আরও বলেন, আমরা আশা করেছিলাম পাহাড়ে শান্তি আসবে, আমরা বুঝতে পারছিনা বিগত সরকারে ফ্যাসিস্ট নীতি এখোনো চলমান রয়েছে কিনা। তিনি বিগত সরকারের আমলে দায়েরকৃত সকল মিথ্যামামলা প্রত্যাহার করার আহব্বান জানান।
যুবফোরাম পানছড়ি সভাপতি রিপন ত্রিপুরা বলেন, দেশের জণগন ফ্যাসিস্ট হাসিনা সরকারেন পতনের পর মুক্ত হলেও পাহাড়ি জনগণ এখনো মুক্ত হতে পারেনি। এখনো সেনাসাশন জাড়ি রয়েছে। তিনি পাহাড় থেকে সেনাশাসন প্রত্যাহারের দাবি জানান।