সিরাজগঞ্জ প্রতিনিধি : পেশাগত সাংবাদিকদের অন্যতম সংগঠন রায়গঞ্জ প্রেসক্লাবের সিনি: সাংবাদিক আবুল কালাম বিশ্বাস (সোনার বাংলা) কে আহ্বায়ক ও আলী হায়দার আব্বাসী (মানব জমিন) কে সদস্য সচিব করে মোট ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
গতকাল বেলা ১১ টায় রায়গঞ্জ প্রেসক্লাব এর সাধারণ সভায় আহবায়ক কমিটি গঠন করা হয়। সভা শুরুর প্রথম ধাপের আলোচনায় পূর্বের কমিটি সর্বসম্মতিক্রমে বিলুপ্ত ঘোষনা করেন,প্রেসক্লাবের সভাপতি কে,এম রফিকুল ইসলাম।
এ সময় ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। আহ্বায়ক কমিটির অন্যান্যরা হলেন- যুগ্ন আহবায়ক আতিক মাহমুদ আকাশ (আজকালের খবর), কোষাধ্যক্ষ খোরশেদ আলম (সংগ্রাম),সদস্য আব্দুল্লাহ সরকার (যায়যায় দিন) আশরাফ আলী ( আমাদের সময়) ও আব্দুল লতিফ (কলম সৈনিক)।
Blog
-

রায়গঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন
-

আত্রাইয়ে প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
আত্রাই (নওগাঁ)প্রতিনিধি:
দীর্ঘ ৩৬ বছরের শিক্ষকতা পেশার অবসান ঘটিয়ে আত্রাই উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বান্দাইখাড়া উচ্চ বিদ্যালয় থেকে বিদায় নিয়ে অবসরে গেলেন বান্দাইখাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ২০২৪ সালের উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান জনাব মোঃ এমদাদুল হক সরকার।শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। একজন শিক্ষার্থী প্রকৃত মানুষ রূপে গড়ে ওঠার পেছনে বাবা-মা’র যেমন অবদান রয়েছে তেমনি শিক্ষকেরও বৃহৎ ভূমিকা রয়েছে। জীবনে চলার পথে শিক্ষকদের আশীর্বাদ আমাদের খুবই প্রয়োজন।।
বান্দাইখাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমদাদুল হক সরকারের বিদায় অনুষ্ঠান উপলক্ষে শিক্ষক কর্মচারী এবং শিক্ষার্থীরা যোগদান করেন বিদায়ী সংবর্ধনা জানানোর জন্য।এ সময় উপস্থিত ছিলেন প্রতিভা কিন্টার গার্ডেন স্কুল এর পরিচালক ও কর্মচারীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।।
আনুষ্ঠানিকতা শেষে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা মিলে সাবেক প্রধান শিক্ষক মহোদয়কে তার নিজ বাসভবনে পৌঁছে দেন।আব্দুল মজিদ মল্লিক
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি। -

ঝিনাইদহে ৬ পুলিশ কর্মকর্তাসহ ২৯ জনের বিরুদ্ধে হ*ত্যা মামলা
ঝিনাইদহ প্রতিনিধিঃ
বিচার বহির্ভুত হত্যাকান্ডের শিকার ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের জামায়াত নেতা ও মাদ্রাসা শিক্ষক ইদ্রিস আলী পান্না হত্যার ঘটনায় মামলা হয়েছে। রোববার দুপুরে হরিণাকুন্ডু আমলী আদালতে ঝিনাইদহের চাকরীচ্যুত সাবেক পুলিশ সুপার আলতাফ হোসেনসহ ৬ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেন নিহত’র ছেলে মামুনুর রশিদ। মামলায় ঝিনাইদহের সাবেক পুলিশ সুপার আলতাফ হোসেন ছাড়াও সাবেক সহকারী পুলিশ সুপার গোপিনাথ কানজিলাল, হরিণাকুন্ডু থানার সাবেক ওসি মাহাতাব উদ্দীন, হরিণাকুন্ডু থানার সাবেক এসআই শাখাওয়াত হোসেন, রামচন্দ্রপুর পলিশ ফাড়ির সাবেক এসআই অজিত কুমার ও ঝিনাইদহ ডিবি পুলিশের এসআই আমিনুল ইসলামসহ ২৯ জনকে আসামী করা হয়েছে। বাদী তার অভিযোগে উল্লেখ করেন, তার পিতা ইদ্রিস আলী পান্নাকে হত্যা ও গুমের উদ্দেশ্যে ২০১৬ সালের ৪ আগষ্ট দেবীনগর রামচন্দ্রপুর থেকে আসামীরা অপহরণ করে নিয়ে যায়। সাত দিন পর হরিণাকুন্ডু উপজেলার জোড়াপুকুর গ্রামের রাস্তায় ইদ্রিস আলী পান্নার লাশ পাওয়া যায়। এ ঘটনার সঙ্গে আ’লীগের নেতাকর্মীরা জড়িত থাকায় তাদের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। বাদীর অভিযোগটি গ্রহন করে বিজ্ঞ আদালত হরিণাকুন্ডু থানার ওসিকে এজাহার হিসেবে গ্রহন করার নির্দেশ দিয়েছেন। বাদী পক্ষে এ্যাডভোকেট ইসমাইল হোসেন আদালতে মামলা দায়ের করেন। উল্লেখ এর আগেও সাবেক পুলিশ সুপার আলতাফ হোসেন, সাবেক সহকারী পুলিশ সুপার গোপিনাথ কানজিলাল ও এসআই আমিনুল ইসলামের বিরুদ্ধে শিবির সভাপতি ইবনুল পারভেজ হত্যা মামলা দায়ের হয়েছে। -

শৈলকুপায় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মহিষগাড়ি গ্রামে অভিযান চালিয়ে মোক্তার হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে অস্ত্রসহ আটক করেছে। সে একউ উপজেলার মাইলমারি গ্রামের আছের উদ্দীন মল্লিকের ছেলে। ঝিনাইদহ র্যাব-৬ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রোববার দুপুরে র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে শৈলকুপা থানাধীন শেখপাড়া বাজার এলাকায় কতিপয় অবৈধ মাদক ব্যবসায়ী অবস্থান করছে। খবর পেয়ে র্যাব মহিষগাড়ি এলাকায় অস্থান নিয়ে অভিযান চালিয়। এ সময় একটি শুটারগান ও গুলিসহ মোক্তার মল্লিককে আটক করে র্যাব। এ ব্যাপারে শৈলকুপা থানায় রোববার দুপুরে র্যাবের পক্ষ থেকে অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।আতিকুর রহমান
ঝিনাইদহ -

সলঙ্গায় শিক্ষকের অপসারন দাবীতে সড়ক অবরোধ বিক্ষোভ
মো.সালাম,
সিরাজগঞ্জ প্রতিনিধি : সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ও শিক্ষিকা রহিমার অপসারন দাবীতে সহস্রাধীক শিক্ষার্থী-জনতা সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে।গতকাল রবিবার সকাল সাড়ে ১০ টায় রামার চর-ঘুড়কা আঞ্চলিক রাস্তার সলঙ্গা ডিগ্রী কলেজ চৌরাস্তা মোড় অবরোধ করেছে তারা।পরে অভিযুক্ত শিক্ষকদ্বয়ের অপসারন দাবীতে বিক্ষোভ মিছিলে কুরুচীপুর্ণ শ্লোগান দিয়ে সলঙ্গা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।এ ছাড়াও নারী লোভী প্রধান শিক্ষক শহিদুল ও দু:শ্চরিত্রা শিক্ষিকা রহিমার পরকীয়া, অনৈতিকতা ও অপসারনের লিফলেটও বিতরন করা হয়।সলঙ্গা বাজারের বড় ব্যবসায়ী,প্রধান শিক্ষক শহিদুল কালো টাকার দাপটে সংশ্লিষ্টদের ম্যানেজ করে নির্লজ্জভাবে ক্ষমতাকে আঁকড়ে ধরে রেখেছে বলেও অভিযোগ উঠেছে।এ বিষয়ে সপ্তাহব্যাপী বিক্ষোভ মিছিল,আলোচনা সভা,ক্লাশ বর্জন, অবরোধ,লিখিত অভিযোগসহ বিভিন্ন কর্মসুচী চলমান থাকায় প্রাচীনতম এ বিদ্যাপিঠে শিক্ষার পরিবেশ,পাঠদান ও ভাবমুর্তি নষ্ট হচ্ছে।তাদের ২ জনের কারনে অন্যান্য শিক্ষকদেরও সমাজে দাঁড়াতে প্রশ্নবিদ্ধ হতে হচ্ছে।
অনিয়ম,দুর্নীতি,অর্থ আত্মসাৎ,ক্লাশ ফাঁকি,পরকীয়াসহ নানাবিধ দুর্নীতির সাথে শহিদুল-রহিমার অনৈকতার বিচার ও তদন্ত চেয়ে সংশ্লিষ্ট দফতরে লিখিত অভিযোগ করলেও রহস্যজনক কারনে সুষ্ঠ তদন্তে কালক্ষেপন হচ্ছে বলে শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকরা প্রশ্ন তুলেছেন।
এ বিষয়ে বিদ্যালয় ম্যানেজিং কমিটির দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান জানান,৫ কর্ম দিবসের মধ্যে ভ্যাটেনারি সার্জনকে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।আশা করি সোমবার সরেজমিনে গিয়ে তিনি তদন্ত করবেন। -

নওগাঁয় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাওহিদ নামে ১৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু
আব্দুল মজিদ মল্লিক,
জেলা প্রতিনিধি নওগাঁ:
নওগাঁয় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাওহিদ নামে ১৩ বছর বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনায় নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো) অফিসের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
রোববার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে দোগাছি গ্রামে এই মৃত্যুর ঘটনা ঘটে। পরে বিক্ষুদ্ধ এলাকাবাসী বেলা ১১টার নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো) অফিসের সামনে নওগাঁ-বগুড়া আঞ্চলিক সড়ক অবরোধ করে এই বিক্ষোভ করেন। নিহত ওই শিশু সদর উপজেলার দোগাছি গ্রামের রাসেল শেখের ছেলে। সে পাশের সান্তাহার এইচএম একাডেমীতে ৬ষ্ঠ শ্রেণিতে পড়তো।
স্থানীয়রা জানান, গতকাল দোগাছী কারিগর পাড়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ লাইন রিপ্লেসের কাজ করে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা। এসময় তাদের অবহেলায় খুটি থেকে একটি তার পাশের ধানক্ষেত পর্যন্ত ঝুলে থাকে। সকাল সাড়ে ৮টার দিকে প্রাইভেট শেষ করে বাড়ি ফিরছিল ওই শিশু। এসময় ধানের ক্ষেতে কয়েকটি মাছ ভেসে থাকতে দেখে ধরতে গেলে পানিতে বিদ্যুতায়িত হয়ে থাকলে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। পরে বিক্ষুদ্ধ এলাকাবাসী বেলা ১১টার দিকে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো) অফিসের সামনে নওগাঁ-বগুড়া আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করে দোষিদের বিচার দাবি করেন। কয়েকঘণ্টা পরে বিদ্যুৎ অফিসের বিচারের আশ্বাসে সড়ক ছাড়েন এলাকাবাসী।#আব্দুল মজিদ মল্লিক
নওগাঁ জেলা প্রতিনিধি। -

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে যাচ্ছেন জেলে-পর্যটকেরা
এস. শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধিবিশ্ব ঐতিহ্য বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের দ্বার দীর্ঘ তিন মাস বন্ধের পরে আজ হতে খুলে যাবে । সুন্দরবনের জেলে বাওয়ালীরা আজ রবিবার সুন্দরবনে যাচ্ছেন মাছ, কাঁকড়া আহরণ করতে।১ সেপ্টেম্বর থেকে পুরোদমে শুরু হবে সুন্দরবনে মাছ ধরা ও পর্যটকদের আনাগোনা। এ লক্ষ্যে জেলে ও বনজীবিরা নৌকা ট্রলার নিয়ে সুন্দরবনে যাওয়ার জন্য প্রস্ততি নিয়ে বসে আছেন। অপরদিকে, নিষেধাজ্ঞায় বেকার জেলেদের খাদ্য সহায়তার জন্য মন্ত্রণালয়ে পাঠানো জেলেদের তালিকা এখন মৎস্য দপ্তর যাচাই বাছাই করছে ।
বনবিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবনে মৎস্য ও বণ্যপ্রাণীর প্রজনন বৃদ্ধির লক্ষ্যে ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সময়ে সুন্দরবনের নদী খালে মাছ ধরা ও পর্যটকদের যাতায়াত নিষিদ্ধ ঘোষণা করে বনবিভাগ। বনে মাছধরায় নিষেধাজ্ঞা দেওয়ায় বেকার হয়ে পড়ে হাজার হাজার জেলে ও পর্যটনের সাথে জড়িত বনজীবিরা। শরণখোলার পানিরঘাট এলাকার জেলে সোবাহান, বগী গ্রামের জেলে আলম, রাজাপুর গ্রামের খলিলসহ অনেক জেলে বলেন, গত তিন মাস মাছ ধরতে না পেরে অর্থ কষ্টে পরিবার পরিজন নিয়ে অর্ধাহারে তাদের দিন কেটেছে। সংসার চালাতে এনজিও এবং মহাজনের কাছ থেকে চড়া সুদে টাকা সংগ্রহ করায় তাদের ঋণের বোঝা বেড়েছে। আগামী রবিবার থেকে সুন্দরবনে যাওয়ার লক্ষ্যে নৌকা ও ট্রলারে জাল ও খাদ্যসামগ্রী বোঝাইসহ সকল প্রস্ততি সম্পন্ন করে এখন সময়ের অপেক্ষা করছেন বলে জেলেরা জানান এ ছাড়া সুন্দরবনে মাছধরা নিষেধাজ্ঞার সময় সীমা আগামীতে এক মাস কমিয়ে দুই মাস করার জন্য বনবিভাগের প্রতি দাবী জানিয়েছেন ঐ জেলেরা।
ট্যুর অপারেটর এসোসিয়েশন অব সুন্দরবন (টোয়াস)এর সেক্রেটারি নাজমুল আযম ডেভিড বলেন, সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞায় সুন্দরবনের তেমন কোন লাভ হয়নি বলে তিনি মনে করেন। তিন মাস পর্যটন বন্ধ থাকায় তাদের প্রচুর আর্থিক ক্ষতি হয়েছে। ধার দেনা ও ব্যাংকের ঋণ করে বেকার হয়ে পড়া দেড় সহস্রাধিক গরীব পর্যটন শ্রমিক পরিবারের ভরণপোষণের ব্যবস্থা করতে হয়েছে জানিয়ে টোয়াস সেক্রেটারি আরো বলেন, ১সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দ্বার খুলে দেওয়া হলেও তাতে পর্যটন ব্যবসায়ীদের তেমন একটি লাভ হবে না কারণ এখন পর্যটনের অফসিজন। নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত সুন্দরবনে পর্যটনের মৌসুম।
পূর্ব সুন্দরবন বিভাগের কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার সুরজিত চৌধুরী বলেন, কটকা পর্যটন কেন্দ্র এখন পর্যটকদের বরণ করে নেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তত । পর্যটকদের সুবিধার জন্য নির্মাণ করা হয়েছে নতুন জেটিঘাট। দীর্ঘদিন পর্যটন বন্ধ থাকায় কটকায় বণ্যপ্রাণীর আনাগোনা বেড়েছে। নানা জাতের পাখির ডাকে মুখরিত হচ্ছে বন। সকাল বিকাল মায়াবী চিত্রল হরিণসহ বণ্যপ্রাণীর ছোটাছুটি দেখা যায় বলে ঐ ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন।
পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহবুব হাসান বলেন, দীর্ঘ তিন মাসের নিষেধাজ্ঞা শেষে সুন্দরবনে জেলেদের মাছধরা ও পর্যটকের যাতায়াতের জন্য ১ সেপ্টেম্বর থেকে পাস (অনুমতিপত্র) দেওয়া শুরু হবে।
পূর্ব সুন্দরবন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মোঃ নুরুল করীম বলেন, দীর্ঘ তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আগামী ১ সেপ্টেম্বর থেকে জেলে ও বনজীবিরা সুন্দরবনে যেতে পারবেন। পর্যটকদের বরণের জন্য সুন্দরবন বিভাগ এখন প্রস্তত। তিন মাসের মাছ ধরায় নিষেধাজ্ঞার সময় বেকার জেলেদের খাদ্য সহায়তা দেওয়ার লক্ষ্যে সুন্দরবন পূর্ব বিভাগ থেকে মন্ত্রণালয়ে পাঠানো ৫ হাজার ৬শ জেলের একটি তালিকা সংশ্লিষ্ট মৎস্য দপ্তর বর্তমানে যাচাই বাছাই করছে। যাচাই কাজ শেষ হলে জেলেদের প্রণোদনা দেওয়া হবে বলে ডিএফও জানিয়েছেন। # -

স্বরূপকাঠিতে প্রধান শিক্ষক ইউএনও এর সীল স্বাক্ষর নকল করে অনুদানের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ে আবেদন
আনোয়ার হোসেন,
স্বরূপকাঠি উপজেলা প্রতিনিধি //
স্বরূপকাঠিতে শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞানগারের যন্ত্রপাতি ক্রয়ে আর্থিক অনুদান প্রাপ্তির জন্য ইউএনও এর সীল স্বাক্ষর নকল করে ভুয়া প্রত্যয়ন তৈরীর করেছেন প্রধান শিক্ষক সঞ্জয় কুমার বড়াল। সঞ্জয় কুমার বড়াল উপজেলার পূর্বজলাবাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক পদে চাকরি করছেন। তিনি স্বরূপকাঠিতে ষোলটি মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞানগারের যন্ত্রপাতি ক্রয়ের জন্য প্রতারণার আশ্রয় নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান এর প্যাড ও সিলসহ স্বাক্ষর নকল করেন। সেই সীল স্বাক্ষর ব্যবহার করে অনুদান প্রাপ্তির জন্য ইচ্ছামত প্রত্যয়নপত্র প্রস্তুত করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বরাবর দাখিল করেন শিক্ষক সঞ্জয় বড়াল। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানতে পেরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্তপূর্বক রিপোর্ট জমা দিতে নির্দেশ দেন। শিক্ষা কর্মকর্তা মো: জাহাঙ্গির আলম তদন্তে সত্যতা পেয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার আবেদন জানিয়েছেন। এ ঘটনার পর থেকে ওই শিক্ষক বিদ্যালয়ে অনিয়মিত রয়েছেন।
আমির হোসেন প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.লিয়াকত আলী হাওলাদার বলেন, তার বিদ্যালয়ে বিজ্ঞানগারের জন্য যন্ত্রপাতি ক্রয়ে এক লক্ষ টাকা সরকারি অনুদান পাওয়া যাবে। এমন একটি কথা বলেন প্রধান শিক্ষক সঞ্জয় কুমার বড়াল। আমি সরল বিশ্বাসে তাকে বিদ্যালয়ের কিছু প্রয়োজনীয় কাগজপত্র দিয়েছিলাম। বরাদ্দ আসলে তাকে কিছু চা খরচ দিলেই হবে। এই বরাদ্দ পেতে ইউএনও এর প্রত্যায়ন দরকার তা আমার জানা ছিলনা। পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে জানতে পারি সঞ্জয় কুমার বড়াল ইউএনও এর ভুয়া সীল স্বাক্ষর ব্যবহার করে আমার প্রতিষ্ঠানের নামে মন্ত্রানালয়ে অনুদানের আবেদন করেছে।
আটঘর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.নাছির উদ্দীন চৌধুরী বলেন, আমি অনুদানের বিষয়ে কিছুই জানতামনা। শিক্ষা কর্মকর্তার মাধ্যমে জানতে পেরেছি। পূর্ব জলাবাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার বড়াল আমার প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে ইউএনও এর নকল সীল স্বাক্ষর দিয়ে মন্ত্রনাল থেকে এক লক্ষ টাকা অনুদান প্রাপ্তির জন্য আবেদন করেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.জাহাঙ্গির আলম জানান, বিদ্যালয়ের বিজ্ঞানগারের জন্য যন্ত্রপাতি ক্রয়ে এক লাখ টাকা অনুদান নেয়া যায়। সে অনুদানের জন্য সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রয়োজনীয় কাগজপত্র সহ উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রত্যায়ন দরকার। পূর্বজলাবাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজ এর প্রধান শিক্ষক সঞ্জয় কুমার বড়াল তেরটি বিদ্যালয়ের কাগজপত্র সংগ্রহ করে এবং ইউএনও সীল প্যাড, স্বাক্ষর নকল করে মনগড়া প্রত্যায়ন বানিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ে অনুদানের জন্য আবেদন করেন। ইউএনও মহোদয় মন্ত্রনালয় থেকে হোয়াটসএ্যাপের মাধ্যমে ম্যাসেজে বিষয়টি জানতে পেরে আমাকে তদন্ত পূর্বক রিপোর্ট জমা দিতে বলেন। আমার তদন্তে প্রধান শিক্ষক সঞ্জয় কুমার বড়ালের বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য প্রমানিত হয়। আমি তদন্ত রিপোর্টে ওই শিক্ষকের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয়ার জন্য আবেদন জানিয়েছি।
অভিযোগের বিষয়ে জানার জন্য অভিযুক্ত সঞ্জয় কুমার বড়ালের সাথে গত দু’দিন ধরে দেখা করে কথা বলার জন্য চেষ্টা করলেও তার সাক্ষাৎ মেলেনি। এমনকি তার ব্যবহৃত ০১৭১৬-১৫৪৫৬২ ফোন নাম্বারটি বন্ধ রয়েছে।
পরে তার বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক তরুন বড়াল বলেন, শুনেছি, প্রধান শিক্ষক সঞ্জয় কুমার বড়ালের সাথে ইউএনও অফিসের সাথে একটু সমস্যা হয়েছে। স্যার শারীরিক অসুস্থতাজনিত কারন দেখিয়ে তিন দিনের ছুটিতে আছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মনিরুজ্জামান জানান, আমার স্বাক্ষর নকল করে বরাদ্দের জন্য মনমত প্রত্যায়ন বানিয়ে ওই শিক্ষক এসব করেছেন। বিষয়টি তদন্তর জন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছি। তিনি রিপোর্ট জমা দিয়েছেন। রিপোর্টে অভিযোগ প্রমাণিত হয়েছে।
-

আত্রাইয়ে বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
আব্দুল মজিদ মল্লিক,
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল রবিবার (১লা সেপ্টেম্বর) সকাল ১০ টায় বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো.আব্দুল জলিল চকলেট এর সভাপতিত্বে ও আশরাফুল ইসলাম লিটনের সঞ্চালনায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং বন্যাদুর্গত অসহায় মানুষের কষ্ট লাঘবে এবং সম্প্রতি বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ মো. রেজাউল ইসলাম রেজু।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফৌজদার সফিকুল ইসলাম বেলাল, আব্দুল মান্নান সরদার, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তছলিম উদ্দিন, সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম।যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, পারভেজ ইকবাল, কামরুল হাসান সাগর, ছাত্র দলের আহ্বায়ক শাকিল আহমেদ, সদস্য সচিব আদর, যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার সরদার সৌরভ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো.আজাদ, সদস্য সচিব মনোয়ার হোসেন লোটাস, কৃষক দলের আহ্বায়ক আসাদুজ্জামান বুলেট, আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মুঞ্জুরুল আলম, সাধারণ সম্পাদক সাহাদৎ হোসেন রকেট, মনিয়ারি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা এস এম ফারুক বকস্ সহ আত্রাই উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আব্দুল মজিদ মল্লিক
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি। -

জামায়াতকে ধ্বংস করতে গিয়ে আওয়ামী লীগ অস্তিত্ব সংকটে …মাসুদ সাঈদী
শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:বাগেরহাটের মোরেলগঞ্জে এক ওলামা সমাবেশে বক্তারা বলেছেন, ‘জামায়াতে ইসলামীকে ধ্বংস করতে গিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ অস্তিত্ব সংকটে পড়েছে । শেখ হাসিনার পরিবারতান্ত্রিক নেতৃত্বে দেশও দেউলিয়া হবার পথে হাটছিলো। দেশের মানুষ এতোদিন কারাবন্দী ছিলো। এখন সকলে মুক্ত।
শনিবার আবু হুরায়রাহ্ জামে মসজিদে ওলামা সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা শাহাদাত হোসাইন।
প্রধান অতিথি অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান ও প্রধান বক্তা প্রয়াত মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলেমাসুদ সাঈদী সকলকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, ছাত্রদের নেতৃত্বে অসংখ্য ছাত্র-ছাত্রী, শিশু, কিশোর ও যুবকের প্রাণের বিনময়ে ৫ আগষ্ট আমরা বাকস্বাধীনতা ও স্বৈরাচারমুক্ত দেশ পেয়েছি। এ অর্জন যেন কারো ভুলে হাতছাড়া না হয়।
প্রধান বক্তা হিসেবে আলোচনা রাখেন নমিনী বাগেরহাট-৪ অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল আলিম।
প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা শাখার আমির মাওলানা রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা নায়েবে আমির এডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ,,বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ মাসুদ সাঈদী, উলামা জেলা সভাপতি বাগেরহাট অধ্যাপক মাওলানা আলতাফ হোসেন,
অন্যান্যদের মধ্যে আলোচনা রাখেন পীর সাহেব আমতলী অধ্যক্ষ আবুবক্কার মোহাম্মদ আব্দুল্লাহ,,অধ্যক্ষ আমতলী ইসলামিয়া কামিল মাদ্রাসা মাওলানা বায়েজিদ হোসাইন,অধ্যক্ষ গুলিশাখালী ফাজিল মাদ্রাসা মাওলানা আব্দুল বারী,অধ্যক্ষ মোরলগঞ্জ লতিফিয়া ফাজিল মাদ্রাসা মাওলানা ড. রুহুল আমিনসহ উপজেলার বিভিন্ন আলিম মাদ্রাসার অধ্যক্ষগণ, উলামা ফোরাম নেতৃবৃন্দ,বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিন বৃন্দ,বিভিন্ন স্কুল কলেজে আরবি ও ধর্মীয় বিষয়ক শিক্ষকগন এবং ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক মক্তব সমূহের শিক্ষকবৃন্দ।
আলোচনা সভাশেষে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রুহের মাগফিরাত কামনাসহ দেশের শান্তি ও সকল শহীদদের স্মরণে দোয়া করা হয়।##**