Blog

  • সুন্দরবনের উপকূলীয় মোরেলগঞ্জে মিষ্টি মাল্টার বাম্পার ফলন,কৃষকের মুখে হাসি

    সুন্দরবনের উপকূলীয় মোরেলগঞ্জে মিষ্টি মাল্টার বাম্পার ফলন,কৃষকের মুখে হাসি

    শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি: বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের উপকূলীয় বাগেরহাটের মোরেলগঞ্জ লবণাক্ত জমিতে শস্যভাণ্ডার নামে খ্যাত উর্বর ভূমি মাল্টা সুস্বাদু ফলের মধ্যে অন্যতম। ভিটামিন সি সমৃদ্ধ এই ফলটির জন্য সুন্দরবনের উপকূলীয় মোরেলগঞ্জ এলাকা আবহাওয়া ও জলবায়ু অনুকূলের ফলে দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠেছে এর চাষ। মাল্টার বাণিজ্যিক চাষে ভাগ্য বদলেছে মোরেলগঞ্জেরঅনেক কৃষকের।ভাল দাম পেয়ে চাষির মুখে হাসির ঝিলিক ।

    সরেজমিনে গিয়ে দেখা যায়,বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়নে মাল্টার চাষাবাদ করছেন সাধারণ কৃষকরা।মিষ্টি জাতের বারি মাল্টায় বাজার ভরে উঠায় এবার বিদেশি মাল্টা জায়গা নিতে বেশ একটা।সুস্বাদু ফল মাল্টা কমলার একটি উন্নত জাত,মোরেলগঞ্জের বাণিজ্যিক পর্যায়ে মাল্টার চাষাবাদ বেড়েছে আগের তুলনায়।শুধু তাই নয়, স্থানীয় চাহিদা মিটিয়ে এই গ্রামের মিষ্টি মাল্টা পাইকারদের হাত ধরে চলে যাচ্ছে সারা দেশে। উৎপাদিত এসব মাল্টার রং সবুজ দেখতে অনেকটা মিষ্টি লেবুর মত।

    অনেকের বাড়ির আঙ্গিনায়ও হচ্ছে মাল্টার চাষ। বাণিজ্যিকভাবে মাল্টা চাষ করে দেখেছেন লাভের মুখ। শুধু তা নয় বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা আসেন মাল্টা কিনতে।
    জানা গেছে, মোরেলগঞ্জ উপজেলা কৃষি অফিস এ অঞ্চলকে অর্থনৈতিক অঞ্চল হিসাবে গড়ে তোলার জন্য শতশত চাষিদের তাদের পতিত জমি ফেলে না রাখার জন্য নানা ধরণের পরামর্শ প্রদান করে আসছেন। শুধু তাই নয়, তারা যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন সেজন্য তাদেরকে হাতে-কলমে মাল্টা চাষের উপর নানা ধরণের প্রশিক্ষণ পরামর্শ ও সহযোগীতা প্রদান করে আসছেন।

    মোরেলগঞ্জ উপজেলা মাল্টা চাষী সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অরেন্ট অফিসার হেমায়েত শিকদার,হাবিবুর রহমান, মোস্তফা, সিরাজ , ইসলামও রিপন বলেন, আমার বাড়ির পাশের ৪০ শতক জায়গায় ২০০টি মাল্টা চারা লাগিয়েছি। ইতোমধ্যে এ বছর মাল্টা বিক্রি করে এক লাখ বিশ হাজার টাকার মত আয় করেছি। কিছু মাল্টা ঝরে যাচ্ছে,বুঝতেছি না কি করা যায়।

    স্থানীয় বারি মাল্টা-১ বেশ সুস্বাদু। ক্রেতারা এর বেশ প্রশংসা করে। যেহেতু কোন ধরনের কীটনাশক ব্যবহার হয় না তাই সকলেই স্বাচ্ছন্দ্যবোধে ক্রয় করছেন। ২০১৫ সালে তিনি ওই বাগানে মাল্টা চাষ শুরু করেন। গত বছর থেকে তিনি মাল্টার ফল পাওয়া শুরু করেছেন।

    হেমায়েত শিকদারের দাবি, তিনিই এ উপজেলায় প্রথম মাল্টা চাষ শুরু করেন। ২০১৫ সালে তিনি ১ একর জমির ওপর গড়ে তুলেন তার মাল্টা বাগান। তিনি তার এ ফলদ বাগানে বারী-১ জাতের ২০০টি মাল্টা গাছ রোপন করেন। একই বাগানে তিনি সাথী ফল হিসেবে লিচু, আমলকী, কমলা, থাই সরুপা, জাম্বুরা, কাগজী লেবু, কলা, পেপেসহ বিভিন্ন ফলের চাষ করেন।

    মাল্টা চাষের ১ বছরের ব্যবধানে তার মাল্টা গাছে ফল ধরা শুরু করে। তার বাগানের প্রতিটি মাল্টা গাছে এখন ৬০/৭০ টি করে মাল্টা ঝুলছে। এ মাল্টা খেতেও বেশ মিষ্টি। বছরের ৮ মাস গাছে মাল্টা থাকবে এবং এই ৮ মাসে প্রতিটি গাছ থেকে ১৩ থেকে ১৫ কেজি মাল্টা পাওয়া যাবে। মাল্টা পাকার সাথে সাথে দুর-দুরান্ত থেকে ফল ব্যবসায়ীরা এসে বাগান থেকেই মাল্টা কিনে নিয়ে যায়।

    মোরেলগঞ্জ উপজেলা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অরেন্ট অফিসার মাল্টা চাষী হেমায়েত শিকদার জানান, গত বছরে তিনি তার মাল্টা বাগান থেকে ৮০ থেকে ৯০ হাজার টাকার মাল্টা বিক্রি করেছেন। এছাড়াও তিনি তার এ বাগান থেকে অন্য ফল বিক্রি করে বছরে ৩ থেকে সাড়ে ৩ লাখ টাকা আয় করেন।

    তিনি জানান, অবসর জীবনে তার এ বাগানের আয় তার পরিবারের স্বভাবিক খরচ মেটানোর পাশাপাশি সন্তানদের উচ্চ শিক্ষা গ্রহনেও বেশ সহায়ক হিসেবে কাজ করেছে। তার সন্তানেরা সবাই আজ উচ্চ শিক্ষায় শিক্ষিত। বড় মেয়ে ডা. রুমানা আফরোজ এমবিবিএস করার পর এফসিপিএস সম্পন্ন করেছে, ছেলে রিশাদ হাসান ম্যারিন ইঞ্জিনিয়র হিসেবে ভিয়েতনামে কর্মরত, ছোট ছেলে সফটওয়ার ইঞ্জিনিয়র । মোরেলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি সভাপতি এস.এম. সাইফুল ইসলাম কবির বলেন, কৃষককে সার, বীজ ও প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন সময় সহযোগিতা করে কৃষি বিভাগ। বিভিন্ন সীড কোম্পানি পক্ষ থেকে মাঝে মধ্যে সার ও বীজ দিয়ে গরীব কৃষকদের সহযোগিতা করতে হবে।

    মোরেলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন, আমরা চাষীদের সাথে যোগাযোগ রাখছি। তাদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করছি। মাল্টা চাষ করে অধিকাংশ কৃষকের ভাগ্য বদলেছে।

    মাল্টা একটি লাভজনক ফসল হওয়ায় মোরেলগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়নের কৃষকরা বর্তমানে প্রচুর পরিমাণে মাল্টা চাষ করছেন। বিশেষত বারি মাল্টা-১ চাষ করছেন। এখন মূলত কৃষকদের আমরা মাল্টা সঠিক সময়ে হারভেস্টিং এর বিষয়টি প্রচার করছি। বারি মাল্টা-১ সঠিকভাবে পরিপক্ক হলে ফল আকারে বড় হয়।

    ফলের বোটার দিকের কোচকানো ভাবটা কমে গিয়ে প্রায় মসৃণ হয়ে যাবে।- ফলের নিচের দিকের পয়সা আকৃতির চিহ্নটি স্পষ্ট থেকে কিছুটা অস্পষ্ট হয়ে যাবে।- ফলের রং গাঢ় সবুজ হতে হালকা সবুজ রং ধারণ করবে।বারি মাল্টা-১ আগাম হারভেস্টিং এর কারণে ফল অপরিপক্ক থাকে। ফল পর্যাপ্ত রসালো হয় না, সেই সাথে কিছুটা পানসে টক স্বাদযুক্ত হয়।

    কাজেই কৃষকদের কাছে আমাদের পরামর্শ হলো, সঠিক সময়ে বারি মাল্টা-১ হারভেস্ট করুন, এতে মাল্টার সঠিক দাম কৃষক পাবেন।

    এ বছর প্রায় ২০০ হেক্টর জমিতে মাল্টার বাণিজ্যিক বাগান গড়ে উঠেছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ২০০০ মেট্রিক টন। বাজারজাত সুবিধা বাড়ানো গেলে মাল্টা চাষের মাধ্যমে আরও কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশাবাদী। চাষিদের সকল পরামর্শ ও সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন কৃষি বিভাগ। কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ মাঠপর্যায়ে কৃষকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করে যাচ্ছে।।

  • বৈষম্য বিরোধী আন্দোলনে সকল শহীদদের প্রতি পরিবারকে ২লক্ষ করে টাকা দিয়েছে জামায়াতে ইসলাম

    বৈষম্য বিরোধী আন্দোলনে সকল শহীদদের প্রতি পরিবারকে ২লক্ষ করে টাকা দিয়েছে জামায়াতে ইসলাম

    মোল্লা মোঃ এম এ রানা নাটোর প্রতিবেদক।।

    বাংলাদেশ জামায়াতে-ইসলামী নাটোর জেলা শাখার আমীর ডক্টর মীর নূরুল ইসলাম বলেছেন, বৈষম্য বিরোধী শিক্ষার্থী-জনতা আন্দোলন শহীদ প্রায় ১ হাজার শহীদদের প্রত্যেক পরিবারকে আমরা ২ লক্ষ টাকা করে অনুদানের টাকা দিয়েছি। স্বাধীনতা আনতে যারা আহত হয়েছেন আমরা তাদের চিকিৎসার দায়িত্ব দায়িত্ব নিয়েছি। যেভাবে ট্রাইব্যুনাল বসিয়ে রাজাকার ট্যাগ লাগিয়ে অন্যায় বিচার করে সাজা দেওয়া হয়েছে, একইভাবে তাদের বিচারের মুখোমুখি করে সাজা দেওয়া হবে।

    সোমবার বিকাল ৫টার দিকে নাটোরের বাগাতিপাড়া উপজেলার মাধববাড়ীয়া উচ্চ বিদ্যালয় মাঠে বৈষম্য বিরোধী আন্দোলনে সকল শহীদদের রুহের মাগফেরাত  কামনা করে দোয়া ও আলোচনা সভায় তিনি এই কথা বলেন।

    তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার আমাদের সবাইকে রাজাকার ট্যাগ লাগিয়েছেন। আজ সেই রাজাকারের ছোবলে শেখ হাসিনা পালিয়ে মামার বাড়ী ভারতে আশ্রয় নিয়েছে। আজ আওয়ামীলীগের নেতারা পালাবার জন্য ইদুরের গর্তও খুজে পাচ্ছে না।

    তিনি বলেন, দেশ নতুন করে স্বাধীনের পর যারা লুটপাট, ভাংচুর, লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি করছেন তারা সাবধান হয়ে যান। বিগত দিনে যারা অন্যায়-অপরাধ করেছে তারা শাস্তি পেয়েছে। সুতরাং সতর্ক হয়ে যান। সকল অপরাধীদের বিচার করা হবে। 

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর দয়ারামপুর ইউনিয়ন শাখার আমীর মাওলানা জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনটির জেলা শাখার দপ্তর সম্পাদক ও বাগাতিপাড়া উপজেলা শাখার সাবেক আমীর মোঃ মুস্তাফিজুর রহমান, লালপুর উপজেলা শাখার আমীর মাওলানা আবুল কালাম আজাদ, বাগাতিপাড়া উপজেলা শাখার আমীর মাওলানা একেএম আফজাল হোসেন প্রমূখ। 

    আলোচনা সভাশেষে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। 

  • নলছিটিতে খাদ্য ভিত্তিক  পুষ্টি বিষক মেলা ও  ক্যাম্পেইন অনুষ্ঠিত

    নলছিটিতে খাদ্য ভিত্তিক  পুষ্টি বিষক মেলা ও  ক্যাম্পেইন অনুষ্ঠিত

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে খাদ্য ভিত্তিক পুষ্টি বিষয়ক মেলা ও পুষ্টি ক্যাম্পেইন অনুষ্ঠিত ।  জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে   সোম,মঙ্গল, বুধবার  এতিন দিন ব্যাপী পুষ্টি  মেলা ও পুষ্টি  ক্যাম্পেইন চলবে জানিয়েছে আয়োজকরা  ।   নলছিটি  সিদ্ধকাঠি মাধ্যমিক বিদ্যালয়  মাঠে আয়োজিত কেম্পেইনে স্কুল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করে। প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এ ক্যাম্পেইন। মানুষের দৈনিক কি পরিমাণ খাদ্য গ্রহন ও পুষ্টি মান দরকার সে সম্পর্কে আলোচনা করা হয়  । কি কি খাদ্যে কি ধরনের পুষ্টিমান রয়েছে এবং প্রতিদিন কতটুক পরিমান খাদ্য গ্রহন করা যাবে সে সম্পর্কে ধারণা দেওয়া হয়।  বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান)বরিশাল আঞ্চলিক কেন্দ্রের  আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন নলছিটি কৃষি কর্মকর্তা সানজিদ আরা শাওন। বারটানের বরিশাল আঞ্চলিক কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মোঃ আঃ মজিদের সভাপতিত্বে পুষ্টি মেলা ও কেম্পেইনে অংশগ্রহণ কারিদের মধ্যে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়।

  • ন্যাশনাল ডক্টর’স ফোরাম এনডিএফ-এর কুমিল্লা শাখার কমিটি অনুমোদন

    ন্যাশনাল ডক্টর’স ফোরাম এনডিএফ-এর কুমিল্লা শাখার কমিটি অনুমোদন

    মোঃতরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে, 

     ন্যাশনাল ডক্টরস ফোরাম-এনডিএফ’র কুমিল্লা শাখার ২০২৪-২৫ সালের নতুন কমিটি গঠিত হয়েছে। 

    গতশুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে কুমিল্লার একটি সম্মেলন কেন্দ্রে এনডিএফ’র চিকিৎসক সমাবেশে এ কমিটি ঘোষণা করা হয়। এতে বাংলাদেশ জামায়াতে ইসলামের ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ও বৈষম্য বিরোধী মতাদর্শে  সমর্থিত চিকিৎসকদের মাঝে আনন্দ উৎসাহ উদ্দীপনা দেখা যায়, বাংলাদেশের নতুন স্বাধীনতার পর এই প্রথম চিকিৎসক সংগঠনের কমিটি  কুমিল্লায় করা হয়।  এতে সাধারণ চিকিৎসক ও জনসাধারণের মধ্যেও সমর্থন বাড়বে বলে কুমিল্লা স্থানীয় কর্মরত চিকিৎসকদের ভাবনা। এই নব 

    কার্যকরী কমিটিতে সভাপতি পদে কুমিল্লার সন্তান মানবতার ফেরিওয়ালা 

    ডা. জহির উদ্দিন মোহাম্মদ বাবর এবং সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ডা. জহিরুল আলমের নাম ঘোষণা করা হয়। অনুমোদনের পর গত শুক্রবার 

    উক্ত  নতুন কমিটির নাম ঘোষণা করেন জামায়াত ইসলামীর মহানগরী আমির কাজী দ্বীন মোহাম্মদ এবং ডা. মজিবুর রহমান।  কমিটির উপদেষ্টা পরিষদে রয়েছেন ১২ জন। তারা হলেন-  প্রফেসর ডা. মোহাম্মদ বেলাল, প্রফেসর ডা. আতাউর রহমান, প্রফেসর ডা. মিজানুর রহমান,ডা. এন এম শাহাজাহান, প্রফেসর ডা. মাহবুবুল ইসলাম মজুমদার, প্রফেসর ডা. সফিকুর রহমান পাটোয়ারী, ডা. ফজলুর রহমান মজুমদার, ডা. মাহফুজুল হক, ডা. এম এ মান্নান, ডা. মোহাম্মদ আব্দুস সাত্তার, ডা. মেজর (অব) নুরুস সাফী ও ডা. মাসুদ হাসান।  কমিটির সহ-সভাপতি পদে প্রফেসর ডা. নাসির উদ্দিন মাহমুদ ও ডা. জাহাঙ্গীর আলম মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ডা. মো. জুয়েল রানা, ডা. গিয়াস উদ্দিন ও ডা. মো.আরিফ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক পদে  ডা. কাউছার হামিদ, বিজ্ঞান বিষয়ক সম্পাদক পদে ডা. শাহ আলম, অর্থ সম্পাদক পদে ডা. জাবেদ আহমেদ, সমাজসেবা সম্পাদক পদে ডা. মঞ্জুর আহমেদ সাকি, অফিস সম্পাদক পদে ডা. আল আমিন সোহাগ, প্রচার সম্পাদক পদে ডা. হাসেম আব্দুল্লাহ, সাহিত্য বিষয়ক সম্পাদক পদে ডা. মোবারক হোসেন, মহিলা ডাক্তার বিষয়ক সম্পাদক পদে ডা. সানজিদা সুলতানা, সহ-মহিলা ডাক্তার বিষয়ক সম্পাদক পদে ডা. তাসাফী বিনতে আনোয়ার, ছাত্র বিষয়ক সম্পাদক পদে ডা. আশরাফুল ইসলাম, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক পদে ডা. সাইদুর রহমান এবং সদস্য পদে ডা. আবু মোহাম্মদ, ডা. মো. সাইফুল হক, ডা. মহিউদ্দিন, ডা. আহসান উল্লাহ রুমী, ডা. জানে আলম, ডা. আবুল হাসেম মনসুর, ডা. মাকসুদ উল্লাহ, ডা. শরীফ মজুমদার, ডা. নাজমুল হোসাইন সৈকত,ডা. আয়শা কবির ও ডা. নাহিন তানিয়া। উল্লেখ্য, প্রফেসর ডা. ইউসুফ আলী ১৯৮৯ সালে  ১৯ মে ৩৫ জন নিয়ে চিকিৎসক নিয়ে  ন্যাশনাল ডক্টরস’ ফোরাম  প্রতিষ্ঠিত করেন।এনডিএফ প্রতিষ্ঠার পর থেকেই কুমিল্লায় কার্যক্রম শুরু হয় । এনডিএফ সংগটিত করেন ডা. এন এম শাহজাহান, ডা. ফজলুর রহমান মজুমদার ডা. শফিকুর রহমান পাটোয়ারী, ডা. মুজিবুর রহমান। ১৯৯৭ সালে একটি কমিটি গঠিত হয় এবং ১৯৯৯ সালে পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। আবারও কুমিল্লা চিকিৎসক সমাজের প্রাণচঞ্চল ফিরে আসবে এমটি ধারনা সাধারণত মানুষের মাঝে।

  • পঞ্চগড় চিনিকলে আবারো চুরি :  চুরি করে পালানোর সময় দুইজনকে আটক করেছে স্থানীয়রা

    পঞ্চগড় চিনিকলে আবারো চুরি : চুরি করে পালানোর সময় দুইজনকে আটক করেছে স্থানীয়রা

     

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :

    পঞ্চগড় চিনিকলে পিতলের প্রায় দেড়শ’ কেজি পাইপ চুরি করে পালানোর সময় দুইজনকে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা। সোমবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টায় মিলগেটের দক্ষিন গেটে এ ঘটনা ঘটে।

    আটক দুজন হলো- পূর্ব শিকারপুর এলাকার তসলিম উদ্দিনের ছেলে তারিকুল ইসলাম  ও একই এলাকার  অটো চালক আজাদ। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।পূর্বে ও পিতল চুরির ঘটনা ঘটলেও থেকে যায় অধরায় 

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে চিনিকলের দক্ষিণ প্রাচীরের পাশের সড়কে অটোগাড়িতে পিতলের পাইপ লোড হচ্ছিল। স্থানীয় নুরুজ্জামান বুলেট নামে একজনকে দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে অটো চালককে আটক করা হয়। অটো চালকের কথা অনুযায়ী স্থানীয়রা তারিকুল ইসলামকে তার বাড়ির পাশ থেকে ধরে আনেন। পরিস্থিতি উত্তপ্ত হলে প্রথমে পুলিশ ঘটনাস্থলে যায়, কিন্তু তারা সামলাতে না পারলে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

    অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিরুল্লা বলেন, চুরির মালামাল জব্দ করে অটোগাড়ি থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধ আইনগত ব্যবস্থা নেওয়া হবেও জানিয়েছেন তিনি

  • আত্রাইয়ে এক রাতে ৯টি গরু-ছাগল চুরি

    আত্রাইয়ে এক রাতে ৯টি গরু-ছাগল চুরি

    আব্দুল মজিদ মল্লিক, আত্রাই (নওগাঁ) থেকে : নওগাঁর আত্রাইয়ে এক রাতে এক গ্রাম থেকে তিনজন কৃষকের সাতটি গরু এবং দু‘টি ছাগল চুরির ঘটনা ঘটেছে। গত রোববার গভীর রাতে উপজেলার থাঐপাড়া গ্রামে এই চুরির ঘটনা ঘটে। এতে এলাকাবাসী আতংকিত হয়ে পরেছে।

    ওই গ্রামের জাফের আলীর ছেলে জাকির হোসেন জানান,সন্ধায় বাড়ী সংলগ্ন গোয়াল ঘরে গরু-ছাগল রেখে ঘুমিয়ে পরি। সকালে ঘুম থেকে জেগে গোয়াল ঘরে গিয়ে দেখি দু‘টি গরু ও দু‘টি ছাগল চুরি হয়ে গেছে। দু‘টি গরু প্রায় দেড় লক্ষটাকা এবং ছাগল দু‘টির প্রায় ২০হাজার টাকা দাম হবে বলে জানান তিনি।

    একই গ্রামের মৃত্যু মোহাম্মদ আলীর ছেলে সাইদার রহমান জানান, গভীর রাতে চোরেরা গোয়াল ঘরের দরজার তালা কেটে তিনটি গরু চুরি করে নিয়ে গেছে। গরু তিনটির আনুমানিক মূল্য প্রায় দুইলক্ষ টাকা হবে । এছাড়া ওই রাতেই তার ভাই রাজার গোয়াল ঘরের তালা কেটে দুইটি গরু চুরি করে নিয়ে গেছে। ওই দুটি গরুর মূল্য প্রায় দুই লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন তিনি। 

    তবে এসব চুরির ঘটনায় সোমবার সকালে আত্রাই থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

    আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন,গরু-ছাগল চুরির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। চুরির বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে এবং জরিতদের গ্রেফতার ও গরু-ছাগল উদ্ধারের চেষ্টা চলছে।#

    আব্দুল মজিদ মল্লিক 
    আত্রাই (নওগাঁ) প্রতিনিধি।

  • সিএমপি ও চট্টগ্রাম জেলার ৩০ থানার ওসিদের একযোগে বদলির আদেশ

    সিএমপি ও চট্টগ্রাম জেলার ৩০ থানার ওসিদের একযোগে বদলির আদেশ

    মোঃ শহিদুল ইসলাম
    স্টাফ রিপোর্টারঃ

    চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) ১৬ থানার মধ্যে ১৩ থানা ও চট্টগ্রাম জেলার ১৭ থানার মধ্যে ১৭ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি,দের পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।  

    গত রোববার (৮ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলি করা হয়।

    এতে সিএমপির ১৩ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) মধ্যে খুলশী থানার পরিদর্শক মো. কবিরুল ইসলাম পিবিআই, চান্দগাঁও জাহিদুল কবীর টুরিস্ট পুলিশ, কোতোয়ালীর এস এম ওবায়দুল হক ও চকবাজার মোহাম্মদ ওয়ালী উদ্দিন আকবরকে নৌ-পুলিশ, সদরঘাট থানার মোহাম্মদ ফেরদৌস জাহান ও ডবলমুরিংয়ের ফজলুল কাদের পাটোয়ারী সিআইডিতে, হালিশহর মো. কায়সার হামিদ নৌ-পুলিশ, পাহাড়তলী মোহাম্মদ কেপায়েত উল্লাহ টুরিস্ট পুলিশ, আকবরশাহ গোলম রব্বানী নৌ-পুলিশ, কর্ণফুলী মোহাম্মদ জহির হোসেন পিবিআই এবং বন্দর থানার মো. মনজুর কাদের মজুমদার, ইপিজেডের মোহাম্মদ হোছাইন ও  পাঁচলাইশ সন্তোষ কুমার চাকমাকে সিআইডিতে বদলি করা হয়েছে।

    চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ সাংবাদিকদের বলেন, আমাদের সিএমপি ১৬ থানার মধ্যে ১৩ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পুলিশ হেডকোয়ার্টার পুলিশের বিভিন্ন ইউনিটের বদলি করেছেন।

    এদিকে চট্টগ্রাম জেলার ১৭ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) মধ্যে মোহাম্মদ সহিদুল ইসলাম পিবিআই, আবদুল্লাহ আল হারুন সিআইডি, কামাল উদ্দীন সিআইডি, মো. কবির হোসেন সিআইডি, মো. মনিরুজ্জামান পিবিআই, মীর মো. নুরুল হুদা পিবিআই, মো. কামরুজ্জামান পিবিআই, জাহিদ হোসেন টুরিস্ট পুলিশ, চন্দন কুমার চক্রবর্তী পিবিআই, মির্জা মোহাম্মদ হাঁছান সিআইডি, জসীম উদ্দীন সিআইডি, মো. আছহাব উদ্দিন সিআইডি, মোল্লা জাকির হোসেন রেলওয়ে রেঞ্জ, ওবায়দুল ইসলাম সিআইডি, তোফায়েল আহমেদ টুরিস্ট পুলিশ, মিজানুর রহমান সিআইডি ও মো. রাশেদুল ইসলামকে সিআইডিতে বদলি করা হয়েছে।

    চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মো. আরিফ হোসেন সাংবাদিকদের বলেন, চট্টগ্রাম জেলার ১৭ থানার মধ্যে ১৭ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়েছিল।
    পুলিশ হেডকোয়ার্টার ১৭ জন পুলিশ অফিসারদের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে বলে জানান

  • বাবুগঞ্জে পালাক্রমে  শিশু ধ*র্ষন অতপর থানায় মামলা

    বাবুগঞ্জে পালাক্রমে শিশু ধ*র্ষন অতপর থানায় মামলা

    কে এম সোহেব জুয়েল ঃ বাবুগঞ্জে পালাক্রমে শিশু ধর্ষনের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
    ঘটনাটি ঘটেছে বাবুগঞ্জে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের ব্রাম্মনদিয়া গ্রামে। ৮ সেপ্টেম্বর রবিবার এ ঘটনা ঘটে।

    মামলা সুত্রে জানাগেছে, ধর্ষিতা স্কুল ছাত্রী বাবুগঞ্জের বীরশ্রেষ্ট জাহাঙ্গীর নগর ইউনিয়নের রহিমগঞ্জ গ্রামের ৩ নং কয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়মিত দ্বিতীয় শ্রেনীর মেধাবী ছাত্রী।

    ৮ সেপ্টেম্বর প্রতিদিনের ন্যায় বিদ্যা শিক্ষার জন্য বাড়ি থেকে স্কুলে যায় ওই ছাত্রী। স্কুল ছুটির শেষে বাড়ি ফেরার পথে একই ইউনিয়নের ব্রাম্মনদিয়া গ্রামের বাবুল বেপারির পুত্র বখাটে ফারদিন (রুবাই) ১৮ ও একই বাড়ির হালিম বেপারীর পুত্র বখাটে শাহিন বেপারী ১৭ ওই দিন বেলা ১ টার দিকে স্কুল ছাত্রীর পিছু লেগে তার (স্কুল ছাত্রীর) গতিরোধ করে হাত ধরে টেনে হেচরে ব্রাম্মনদিয়া গ্রামের মুন্সি বাড়ির মোঃ মোস্তফা ডাক্তারের মরিচ খেতের মধ্য নিয়ে মুখের ভিতরে লতা পাতা ঢুকিয়ে ওই স্কুল ছাত্রীকে উলঙ্গ করে তার ইচ্ছার বিরুদ্ধে পালা ক্রমে ধর্ষন করেন ধর্ষক ফারদিন(রুবাই) ও একই বাড়ির চাচাতো ভাই শাহীন।

    ফলে স্কুল ছাত্রী অচেতন হয়ে পরলে ধর্ষক ফারদিন ও শাহীন স্কুল ছাত্রীর শরীরে পানির ছিটা দেয় তার ফলে তিনি (স্কুল ছাত্রী) সজাগ হয়ে নিজকে উলঙ্গ অবস্থা দেখতে পেয়ে কাপর চোপর পরে দ্রুত নিজ বাড়িতে যায় ওই ধর্ষিতা স্কুল ছাত্রী।

    এবং ধর্ষক রুবাই ও শাহীনকে দ্রুত চলে যেতে দেখতে পায় তিনি। এ ঘটনা তার মাকে জানালে তিনি তার মেয়ের অসুস্থতা দেখে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার শরীরের অবস্থার অবনতি দেখতে পেয়ে ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন বলে মামলা ও পারিবারিক সুত্রে জানাগেছে।

    এ ঘটনায় ৯ সেপ্টেম্বর ২০২৪ ইং ধর্ষিতার পিতা বাদি হয়ে নাড়ি ও শিশু নির্যাতন আইন ২০০০ সংশোধন ২০২০ (৯) ৩ ধারায় বাবুগঞ্জ থানায় মামলা করেন। মামলা নং – ৪ /৯ – ২০২৪ ইং।

    এ ঘটনার প্রতিবাদ জানিয়ে প্রশাসনের সর্ব মহলে ধর্ষক ফারদিন ও ধর্ষক শাহীনকে দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করেছেন স্কুল ছাত্রী ধর্ষিতার পরিবার ও সচেতন মহলের লোকজন।

  • টাঙ্গাইলের ঘাটাইলে সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন

    টাঙ্গাইলের ঘাটাইলে সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন

    ঘাটাইল প্রতিনিধি মোঃ রায়হান মিয়া ।।
    গত ১৪ জুলাই ‘আড়াই হাজার টাকার সিসিটিভি ক্যামেরা ৩২ হাজারে ক্রয়’ এবং ১সেপ্টেম্বর ‘চেয়ারম্যানের দুর্নীতির দোকান’ শিরোনামে সমকালে দুটি প্রতিবেদন প্রকাশিত হয়। এই সংবাদের জেরে দৈনিক সমকালের ঘাটাইল প্রতিনিধি ও ঘাটাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মাসুম মিয়াকে হাত-পা বেঁধে ভেঙে ফেলার হুমকি দিয়েছেন উপজেলার সাগরদিঘী ইউনিয়নের চেয়ারম্যান মো.হাবিবুল্লাহ্।

    হুমকির প্রতিবাদ এবং চেয়ারম্যানের অপসারণের দাবীতে সোমবার ঘাটাইল উপজেলা পরিষদের সামনে সকাল ১১ টার দিকে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘাটাইল প্রেসক্লাব আয়োজিত ঘাটাইল প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সদস্য সাজ্জাদ রহমানের সঞ্চালায় মানববন্ধনে সুশীল সমাজের পক্ষ থেকে বক্তব্য রাখেন মো.আজহার উদ্দিন ও সুফিসিদ্দিকী। আজহার উদ্দিন বলেন, আওয়ামী লীগের আমলে কিভাবে ভোট চুরি করে চেয়ারম্যান হয়েছেন তা আমাদের জানা আছে। চেয়ারম্যানকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন ‘আপনি একজন আওয়ামী লীগের নেতা, এটা সবাই জানে। এখন খোলস পাল্টিয়ে জামায়াত নেতা হতে চাচ্ছেন, এটাও মানুষ দেখতেছে’।

    টাঙ্গাইল প্রেসক্লাবের সদস্য ও দেশ টিভির সাংবাদিক আতিকুর রহমান তার বক্তব্যে বলেন,আপনি কিভাবে চেয়ারম্যান হয়েছেন তা কিন্তু আমাদের জানা। আপনি এলাকায় সন্ত্রসের রাজত্ব গড়ে তুলছেন এ তথ্য এরই মধ্যে আমাদের হাতে চলে এসেছে। সাবধান হয়ে যান দুর্নীতি করে এখন আর পার পাবেন না। আপনার মুখোশ উন্মোচন করার সময় এসেছে। সাগরদিঘীর জনগণ আপনাকে ছাড়বে না। ঘাটাইল প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ কামাল হোসেন বলেন সম্প্রতি সময়ে সাগরদিঘী ইউপি চেয়ারম্যানের দুর্নীতির সংবাদ প্রকাশ করায় মাসুম মিয়াকে তিনি হাত-পা ভেঙে ফেলার হুমকি দিয়েছেন। নজরুল ইসলাম, সহসভাপতি আতা খন্দকার প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব ঘাটাইলের সভাপতি দৈনিক যায়যায়দিন ঘাটাইল প্রতিনিধি উত্তম কুমার আর্য্য,সাধারণ সম্পাদক দৈনিক ভোরের কাগজ ঘাটাইল প্রতিনিধি রবিউল আলম বাদল, সহসভাপতি দৈনিক সকালের সময় ও আনন্দ টেলিভিশন উত্তর টাঙ্গাইল প্রতিনিধি আবু মোঃ সোয়েব ডন সাংগঠনিক সম্পাদক সরোয়ার জাহান কলি, মাই টিভির ঘাটাইল প্রতিনিধি মোঃ রায়হান মিয়সসহ ঘাটাইল টাঙ্গাইল জেলা ও বিভিন্ন উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রকি মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

  • পঞ্চগড়ে বিয়ের দাবিতে বিধবার অনশন

    পঞ্চগড়ে বিয়ের দাবিতে বিধবার অনশন

    মুুহম্মদ তরিকুল ইসলাম।। তেতূলিয়া প্রতিনিধি।। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিয়ের দাবিতে অনশন শুরু করছেন এক বিধবা মহিলা। রোববার (৮ সেপ্টেম্বর) দুপুর থেকে সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের শিলাইকুঠি গ্রামের গফার উদ্দীনের ছেলে করিম উদ্দীনের বাড়িতে রিপোর্ট লেখা পর্যন্ত অবস্থান নেন ওই বিধাব মহিলা। এ দিকে ওই মহিলার অবস্থান নেওয়ার সংবাদে করিম উদ্দীনকে তার বাড়িতে দেখতে পাওয়া যায়নি।

    করিম উদ্দীনের বাড়িতে ওই মহিলা অবস্থান নিলেও কিছু সময় পর তার ভাই আবু তাহেরের বাড়িতে গোপনে রাখেন ওই বিধবা মহিলাকে। সাংবাদিকরা ওই মহিলার বক্তব্য নিতে গেলে বাঁধা প্রদান করেন আবু তাহেরের পরিবারের সদস্য সহ ইউপি সংরক্ষিত মহিলা সদস্য ফাতেমা খাতুন।

    ওই বিধবা মহিলার ছেলে জানান, আমার মায়ের সাথে তার অবৈধ সম্পর্ক আমরা সঠিক বিচার চাই। তার সাথে উপযুক্ত দেনমোহর দিয়ে বিয়ে করতে হবে। আমার মায়ের মাথায় তারা এখন নানান ধরনের কু-বুদ্ধি দিচ্ছে। বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছে। তারা আমার মাকে মানে নিতে চাচ্ছে না। এখন কোন কু-বুদ্ধির ঠাই নেই আমাদের কাছে।

    স্থানীয়রা জানায়, তাদের অবৈধ সম্পর্কের কারণে ওই বিধবা মহিলা বিয়ের দাবিতে অনশন করছে। গণ্যমান্যরা সমাধান দিতে রীতিমত হিমশিম খাচ্ছে। এ দিকে ওই মহিলাকে ইউপি সংরক্ষিত মহিলা সদস্যের উপস্থিতিতে একটি ঘরে আবদ্ধ করে রাখা হয়েছে। সাংবাদিকদের সাক্ষাৎকারে ওই মহিলাকে ঘর থেকে বের করে নিয়ে আসা হয়নি এবং ঘরের ভিতরেও সাংবাদিকদের ঢুকতে দেয়া হয়নি। বাধার সম্মুখে পড়তে হয়েছে সাংবাদিকদের।

    করিমের ছেলে জয় জানান, এটা পরিকল্পিত। উপযুক্ত তথ্য দিতে পারলে আমরা মেনে নিব। ওই ওয়ার্ডের ইউপি সদস্য নুর জামান জানা, আমরা বিষয়টি সমাধান করার চেষ্টা করছি। জানা যায়, মেয়ে পক্ষের শর্ত মানতে নারাজ ছেলে পক্ষ।

    তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজয় কুমার রায় বলেন, এখনো কোন পক্ষ অভিযোগ করেননি অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।