Blog

  • পীরগঞ্জে অবসর প্রাপ্ত প্রধান শিক্ষকের  বিরুদ্ধে কর্মচারী নিয়োগে দুর্নীতি ও অনিয়ম করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

    পীরগঞ্জে অবসর প্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে কর্মচারী নিয়োগে দুর্নীতি ও অনিয়ম করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

    পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নওডাঙ্গা রেডিয়েন দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে কর্মচারী নিয়োগে দুর্নীতি ও অনিয়ম করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ঐ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রমেশ চন্দ্র রায়। গত সোমবার সন্ধ্যায় পীরগঞ্জ প্রেস ক্লাব সভাকক্ষে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, নওডাঙ্গা রেডিয়েন দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ে অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ গত বছরের ০৯ অক্টোবর অবসর গ্রহণ করেন। তৎকালীন বিদ্যালয় পরিচালনা কমিটি সহকারী শিক্ষক রমেশ চন্দ্র রায়কে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব প্রদান করেন এবং তিনি গত ১১ আগষ্ট পর্যন্ত দায়িত্ব পালন করেন। অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক দায়িত্ব প্রদান কালে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শুধুমাত্র বিদ্যালয়ের অফিস কক্ষের চাবি ও আংশিক কাগজপত্র তাৎক্ষনিক ভাবে বুঝে দেন। অন্যান্য দাপ্তরিক কাগজ পত্র প্রদান করেননি। বিদ্যালয়ের আয়-ব্যয় এর হিসাব নিকাশ, শিক্ষক কর্মচারীর নিয়োগ-যোগদান ফাইল, চলমান রেজুলেশন বহি, মিনিষ্ট্রি অডিট রিপোর্ট, কোম্পানীর অডিট রিপোর্ট, ক্যাশ বহি এবং অন্যান্য নথি বুঝে দেওয়ার জন্য অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কামলাম আজাদকে কয়েকবার নোটিশ প্রদান করা হলেও তিনি বিভিন্ন অজুহাতে কালক্ষেপন করে বিদ্যালয়ের ক্ষতি সাধন করেছেন। বিদ্যালয়ে কর্মচারী নিয়োগে দুর্নীতি ও অনিয়ম নিয়ে দাতা, প্রতিষ্ঠাতা এবং এলাকাবাসী সম্প্রতি মানব বন্ধন ও সমাবেশ করেছেন। সেই মানব বন্ধন ও সমাবেশের প্রতিবাদে বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তা প্রচার করেছেন। যা আদৌ সত্য নয়। তিনি ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি বাবুল হোসেনকে ম্যানেজ করে কৌশলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের উপর চাপ প্রয়োগ করে তার অবসর সুবিধার ফাইল স্বাক্ষর করে নিয়েছেন। বিদ্যালয়ের এফডিআর এর বাবদ প াশ হাজার টাকা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে প্রদান করেননি। কারণ বিদ্যালয়ের এফডিআর হলো একটি ব্যাংকিং সিষ্টেম তথা এফডিআর এর সনদ কপি তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে প্রদান করেননি। অবসর প্রাপ্ত প্রধান শিক্ষকের মিথ্যা বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো সহ তার মিথ্যা বক্তব্যের মাধ্যমে জাতিকে বিভ্রান্ত করার জন্য অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের শাস্তির দাবি করেছেন সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রমেশ চন্দ্র রায়।
    এ ব্যাপারে অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অভিযোগ সত্য নয়। তিনি বিদ্যালয়ের সব কিছুই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রমেশ চন্দ্র রায়কে বুঝে দিয়ে এসেছেন।

    এন এন রানা
    পীরগঞ্জ, ঠাকুরগাঁও

  • নড়াইলের সাবেক এসপি সাদিরা খাতুন,ওসি, নেতাকর্মীসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের

    নড়াইলের সাবেক এসপি সাদিরা খাতুন,ওসি, নেতাকর্মীসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে হামলা, ভাংচুর ও চাঁদা দাবির অভিযোগে সাবেক পুলিশ সুপার সাদিরা খাতুন, লোহাগড়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন, সাবেক ওসি (তদন্ত) হারান চন্দ্র পাল, এসআই মোঃ মিজানুর রহমান, এসআই সবুর, লোহাগড়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমীন ইতি, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীসহ ৩৪জনের নামে মামলা করেছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি সোমবার (৯ সেপ্টেম্বর) লোহাগড়া উপজেলার পারশালনগর গ্রামের মোঃ মনির হোসেনের ছেলে মোঃ শরিফুল ইসলাম লোহাগড়া আমলী আদালতে মামলাটি দায়ের করলে মঙ্গলবার আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন মামলাটি আমলে নিয়ে পিবিআই যশোরকে তদন্ত করে আগামী ১৬ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন। যাহার মামলা নং এমপি-১২২/২৪ (লোহাগড়া)। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটার (পিপি) এডভোকেট ইমদাদুল ইসলাম এমদাদ।
    মামলার বিবরনে জানা গেছে, ২০২৩ সালের ১ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক দলীয় কর্মসূচি পালন করতে লোহাগড়া আর্মি ক্যাম্পের সামনে বাদীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত হয়ে শান্তিপূর্ন মিছিলের প্রস্তুতি গ্রহন করার সময় পূর্ব থেকে ওৎপেতে থাকা আসামীরা মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বিএনপির নেতাকর্মীদেও ওপর অতর্কিত হামলা করে। এসময় আসামী নড়াইলের সাবেক পুলিশ সুপার সাদিরা খাতুনের হুকুমে অন্যান্য আসামীরা বাদীসহ বিএনপির নেতাকর্মীদের শরীরের বিভিন্নস্থানে কুপিয়ে মারাত্মক জখম করে এবং বিএনপির নেতাকর্মীদের পিছু পিছু ধাওয়া করে কাজী সুলতানুজ্জামান সেলিমের বাড়ির মধ্যে প্রবেশ করে বাড়ির মধ্যে থাকা বিএনপির নেতাকর্মীদের বিভিন্ন ধরনের ২০/৩০টি মোটরসাইকেল আসামীরা পিটিয়ে ভাংচুর করে ব্যবহার অনুপযোগি করে ২০লক্ষ টাকার ক্ষতি করে এবং কিছু মালামাল লুট করে নিয়ে যায়। বাদী ফরিদপুর মেডিকেলে দীর্ঘদিন চিকিৎসাগ্রহন করে। আসামীরা যাওয়ার সময় বাদীসহ বিএনপি নেতাকর্মীদের হুমকি দিয়ে বলে চাঁদা দিবি না হলে তোদের দেশে থাকতে দেবোনা। ঘটনার সময়ে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকায় এবং আসামীদের কয়েকজন পুলিশের লোক হওয়ায় তখন লোহাগড়া থানা কর্তৃপক্ষ মামলা গ্রহন করে নাই। বর্তমান সরকারের সময় দেশে শান্তিপূর্ন পরিবেশ থাকায় আদালতে মামলা করেছেন বলে বাদী তার আরজিতে উল্লেখ করেছেন।

  • পীরগঞ্জ মহিলা সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

    পীরগঞ্জ মহিলা সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

    পীরগঞ্জ(ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে গুডনেইবারস কোষারাণীগঞ্জ মহিলা সমবায় সমিতির ২য় তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
    মঙ্গলবার দুপুরে গুডনেইবারস কোষারাণীগঞ্জ মহিলা সমবায় সমিতির’র আয়োজনে অফিস চত্তরে এই সাধারণ সভা হয়।
    গুডনেইবারস কোষারাণীগঞ্জ মহিলা সমবায় সমিতির সভাপতি মোছা: খুশি’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা সমবার অফিসার আহমেদ হোসেন,গুডনেইবারস নর্দার্ন এরিয়া হেড সিমান্ত চিসিম,পীরগঞ্জ সিডিপির ম্যানেজার বিধান মন্ডল, সমবায়ের সহকারী পরিদর্শক নুর-আলম, গুডনেইবারস কো-অপারেটিভ এর সাপোর্ট অফিসার খ.ম,আরিফুল ইসলাম, কো-অপারেটিভ ফ্যাসিলিটেটর আবু তালেব, সমিতির সম্পাদক মুক্তা রাণী রায় কোষাধ্যক্ষ চম্পা রাণী রায়সহ আরো অনেক ।
    এসময় গুডনেইবারস কোষারাণীগঞ্জ মহিলা সমবায় সমিতির প্রায় ২শত জন সমবায়ী উপস্থিত ছিলেন।

  • তানোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও কমিটি  গঠন

    তানোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও কমিটি গঠন

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের জন্য দোয়া-মিলাদ মাহফিল ও ইউপি কৃষক দলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
    জানা গেছে, গত ১০ সেপ্টেম্বর মঙ্গলবার বাধাইড় ইউপি বিএনপি এবং সহযোগী সংগঠনের উদ্যোগে উচাডাঙ্গা হাট চত্ত্বরে আয়োজিত বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া-মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক প্রভাষক নুরুল ইসলাম ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী সভাপতিত্ব করেন নুহ আলম। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা, উপজেলা কৃষক দলের আহবায়ক আব্দুর রশিদ, সদস্য সচিব আব্দুল মালেক মন্ডল, তানোর পৌর কৃষক দলের আহবায়ক আনারুল ইসলাম, সদস্য সচিব আফজাল হোসেন ও টিপু সুলতানপ্রমুখ।
    এদিকে একইদিন বাধাইড় ইউনিয়ন (ইউপি) কৃষক দলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শরিফুল ইসলামকে আহবায়ক, টিয়াকে যুগ্ম-আহবায়ক ও শুকুরুদ্দিনকে সদস্য সচিব করে আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। আহবায়ক কমিটির অন্য সদস্যরা হলেন ইব্রাহিম আলী, ভাষাণী,ওবুর আলী ও রুবেল আলী।

  • তানোরে নবাগত ওসিকে পৌর ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা

    তানোরে নবাগত ওসিকে পৌর ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা

    আলিফ হোসেন,
    তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
    রাজশাহীর তানোর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা ও স্বাগত জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল তানোর পৌরশাখার নেতৃবৃন্দ।গত ১০ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় থানা চত্বরে ওসি’র কার্যালয়ে পৌর ছাত্রদলের পক্ষে নবাগত ওসি মিজানুর রহমান এবং বিদায়ী ওসি আব্দুর রহিমকে তাঁরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তানোর পৌর ছাত্রদলের আহবায়ক শাহীন সরকার রনজুর নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন- পৌর ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ নাদিম, যুগ্ম আহবায়ক সাকিব, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শমসের সরকার ও ওয়ার্ড যুবদলের সভাপতি মোহাম্মদ হোসেন প্রমুখ।

  • বানারীপাড়ায় পাষন্ড মা ফেলে গেছে সদ্যজাত কন্যা

    বানারীপাড়ায় পাষন্ড মা ফেলে গেছে সদ্যজাত কন্যা

    মোঘল সুমন শাফকাত।।
    বানারীপাড়ায় পাষন্ড মা ফেলে গেছে সদ্যজাত কন্যা সন্তান! তবে কি কারনে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত তা এখনো নিশ্চিত ভাবে জানা যায়নি। ১০ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিড়ি পাশে নবজাতক শিশুকে কাঁদতে দেখে লোকজন। এঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে উপস্থিত জনতা বলে নবজাতক কি দোশ ছিলো! চোখ মেলে কাকে ডাকবে মা, কাকে ডাকবে বাবা, বলবে কাকে একটু দুধ দাও মা। পরে হসপিটালের সেবিকা কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফাহিম আরিফ এর নিকট নবজাতক শিশুকে হস্তান্তর করেন। এসময় নবজাতক শিশুকে এক নজর দেখতে হসপটালে হাজারো জনতার ভিড় জমে যায় এবং নবজাতকের দায়িত্ব নিতে দারিয়ে যায় শত জনতা কিন্তু নিরুপায় হসপিটালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফাহিম আরিফ।তিনি আইন মোতাবেক বানারীপাড়া থানায় সাধারন ডায়েরি করেন এবং উপজেলা সমাজসেবা অফিসার পার্থ সরথী দেওরির নিকট হস্তান্তরের সিদ্ধান্ত নেন।উপজেলা সমাজসেবা অফিসার পার্থ সরথী দেওরি সাংবাদিকদের জানান আইন মোতাবেক নবজাতকে ছোট মনি নিবাস আগৈলঝাড়ায় পাঠানোর প্রস্তুতি চলছে এবং সেখানকার উপরোক্ত তত্ত্বাবধায়ক সুশান্ত বালার দায়িত্বে পাঠানো হবে বলে জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত নবজাতক শিশু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকাদের হেফাজতে রয়েছে বলে জানা যায়।

  • ডাসারে কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের বসতবাড়ি ভাংচুর-লুটের ঘটনা গুজব

    ডাসারে কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের বসতবাড়ি ভাংচুর-লুটের ঘটনা গুজব

    রতন দে,মাদারীপুর প্রতিনিধিঃ
    প্রখ্যাত কবি ও উপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মভিটা মাদারীপুরের ডাসার উপজেলার কাজী বাকাই এলাকার মাইজপাড়া গ্রামের বসতবাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেনি বলে সরেজমিনে পরিদর্শন করে এতথ্য জানিয়েছেন উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশের নেতৃত্বে একটি টিম সরেজমিন ঘুরে এতথ্য নিশ্চিত করেন। এসময় তার সঙ্গে উপজেলা সহকারী কমিশনার ভুমি, থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল উপস্থিত ছিলেন।
    জানাগেছে, মঙ্গলবার সকালে বিভিন্ন গনমাধ্যমে প্রকাশ হয় যে উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক সোহেল হাওলাদার প্রখ্যাত কবি ও ঔপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায়ের বসতবাড়ি দখল, ভাংচুর ও লুটপাট করে। এ সংবাদ প্রকাশের পরপরই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে উপজেলা প্রশাসন চরম বিব্রতকর পরিস্থিতিতে পরেন। পরে মঙ্গলবার দুপুরে ওই ঘটনা তদন্তের জন্য সরেজমিন পরিদর্শন করেন ইউএনও। পরিদর্শন শেষে ওই ঘটনার সত্যতা না পেয়ে ক্ষুদ্ধ হন ইউএনও। তবে ওই সংবাদ প্রকাশের পর থেকেই আতঙ্কে অভিযুক্ত সোহেল হাওলাদার আত্নগোপন করেন।
    অভিযুক্ত সোহেল হাওলাদারের ভাই ইউপি সদস্য ওয়াশিম হাওলাদার জানান, কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের বসতবাড়ি দখল, ভাংচুর বা লুটপাটের কোন চিহৃ পাননি ইউএনওসহ সকল প্রশাসনের লোকজন। আমার ভাই সোহেল কবির ঘরের বারান্দায় বসে ওএমএস এর কিছু চাল বিতরন কার্যক্রম করেছিল। তাতে কিছু কুচক্রী মহল অপপ্রচার ছড়িয়েছে যে আমার ভাই ওই ঘর দখলে নিয়েছে। তবে কবির বাড়ির জমি নিয়ে ঝামেলা চলছে দীর্ঘদিন ধরে। এর সুত্র ধরে একটি কুচক্রী মহল সংবাদ কর্মীদের ভুল তথ্য দিয়ে এই সংবাদ প্রকাশ করিয়ে অপপ্রচার করা হয়েছে আমার ভাইয়ের বিরুদ্ধে। আমি তিব্র নিন্দা জানাই।
    প্রতিবেশী ছালমা বেগম জানান, কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের বসতবাড়ি জমি নিয়ে আমার সঙ্গে বিরোধ চলে আসছে। ওই বাড়ির মধ্য আমার পৈত্রিক অনেক জমি রয়েছে। আমাদের জমি আমরা বুঝে পাইনি। এই জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সোহেলকে জরিয়ে এই অপপ্রচার করা হয়েছে।
    ডাসার থানার ওসি সফিকুল ইসলাম জানান, কবির বাড়ি নিয়ে সংবাদ প্রচারের পর মুল ঘটনা জানার জন্য পুলিশ পাঠিয়েছি।
    এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার জানান, আমি কবির বাড়ি নিয়ে সংবাদ দেখে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখানে তেমন কোন আসবাপত্র,  বাড়ি ভাংচুর বা লুটের আলামত পাওয়া যায়নি। তার ঘরের ভেতরে একটি ভাঙ্গা পুরানো খাট পড়ে আছ। কিছু বই আমরা আগেই সংরক্ষণ করে রেখে দিয়েছি। আমরা কবির ঘরটি আমাদের নিয়ন্ত্রণে রেখেছি অনেক আগেই। দখলের কোন বিষয় নেই। ঘরের চাবিটা আমাদের কাছে গচ্ছিত আছে। ঘটনাটি গুজবের মত।

  • চাঁপাইনবাবগজ্ঞে বইপত্র নেই নামেই পাঠাগার

    চাঁপাইনবাবগজ্ঞে বইপত্র নেই নামেই পাঠাগার

    চাঁপাইনবাবগঞ্জ থেকে ফিরে মোঃ হায়দার আলী : চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত গোম্ভীরা গান, আমের রাজধানী, এখানে রেমিটেন্স যোদ্ধার সংখ্যাও বেশী, এখানকার মানুষ বেশ আন্তরিক, পরিশ্রমী। শিক্ষাদীক্ষায় অগ্রগামী, কেন পাঠাগারটি অবহেলিত।

    শুধু নামেই “পাবলিক লাইব্রেরী”। ভবন থাকলেও নেই কোন গ্রন্থ, জাতীয় পত্রপত্রিকা তো দূরের কথা স্থানীয় কোন পত্রিকাও নেয়া হয়না, সাপ্তাহিক, মাসিক পত্রিকাও নেই এখানে। আর তাই চার দেয়াল ও ছাঁদের সম্বন্বয়ে একটি পাঁকা ঘর থাকলেও বই-পত্রিকার অভাবে এখানে পাঠকও আসেনা । এমনই এক সাধারন পাঠাগারের সন্ধান পাওয়া গেছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নে। ৩ বছর আগে ৬ লক্ষ টাকা ব্যয়ে স্থানীয়দের জন্য পাঠাগারের একটি পাঁকা ঘর নির্মাণ করা হলেও পড়ার জন্য বরাদ্দ হয়নি কোন বই কিংবা পত্রিকা। ফলে পাঠাগারের জন্য নির্মিত ঘরটি ফাঁকা পড়ে আছে বছরের পর বছর। আর পাঠাগারটিতে বই না থাকায় নির্মাণের পর থেকে নিয়মিত খোলাও হয়না।

    সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বছরের পর বছর অবৈধ স্থাপনার দখলে ছিল সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের মহিপুর মোড়ের কিছু অংশ। পরে উপজেলা প্রশাসন স্থানীয় শিক্ষার্থীদের চাহিদার প্রেক্ষিতে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করে ‘পাবলিক লাইব্রেরী’ নির্মাণের উদ্দ্যোগ নেন। এতে ২০২০-২১ অর্থ বছরে এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় পাঠাগারের জন্য ঘর নির্মাণে বরাদ্দ দেয়া হয় ৬ লক্ষ ১৮ হাজার ৪৩৭ টাকা।

    বরাদ্দকৃত টাকা দিয়ে ইট-বালু-সিমেন্ট-রং ক্রয়, পলেস্তার করে দরজা-জানালার সম্বন্বয়ে একটি পাকা ঘর নির্মাণ করা হলেও, ক্রয় করা হয়নি কোন বই। তারপরও আনুষ্ঠানিকভাবে পাঠাগারটি উদ্বোধন করেন গোবরাতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আসজাদুর রহমান মান্নু।

    স্থানীয় শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা বলছেন, পাঠাগারের নামে উদ্বোনকৃত পাঁকা ঘরটি দীর্ঘদিন ধরে অযন্তে অবহেলায় পড়ে আছে। বিগত সরকারের তরফ থেকে ঘরটি নির্মাণ করা হলেও এখানে কোন বই নেই। যার কারণে নিয়মিত খোলা হয়না ঘরটি। বিগত বছরগুরোতে বেশ কয়েকবার শিক্ষার্থীরা উদ্যোগ নিয়ে ঘরের তালা খুললেও পড়ার জন্য তাদের সাথে আনতে হয়ছে বই। আর তাই পাঠাগারটিতে বই রাখা হলে শিক্ষার্থীরা নিয়মিত পড়তে আসবে বরে মনে করেন স্থানীয়রা। এছাড়া দৈনিক পত্রিকাগুলো এখানে রাখা হলে অনেকেই আসবে খবরা খবর জানতে। কিন্তু এসবের কিছুই নেই এখানে।

    নবাবগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী মো. মাহিনুর রহমান মাহিন বলেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে পাঠাগারটির ঘর প্রস্তুত করা হয়েছে। কিন্তু এখানে কোনো বই নেই। যার কারণে পাঠাগারটি নিয়মিত খোলা হয় না। পাঠাগারটি এখন ঢেলে সাজানোর সময় এসেছে। বই জোগানের পাশাপাশি পাঠাগারটি নিয়মিত খোলার জন্য একজন লোক প্রয়োজন। যাতে করে নিয়মিত পাঠাগারটি খোলা হয়। এতে স্থানীয় শিক্ষার্থীরা এখানে পড়া লেখা করতে পারবেন। আর যুবক ও বয়স্করা অবসর সময়ে এখানে এসে বইয়ের পাশাপাশি পত্রিকা পড়তে পারবেন।

    আসাদুজ্জামান নামে একজন ব্যবসায়ী বলেন, পাঠাগারের জন্য একটি ঘর নির্মাণ করা হয়েছে কয়েক বছর আগে। কিন্তু নির্মাণের কয়েক বছর পার হয়ে গেলেও এখানে কোনো প্রকারের বই নাই। এ কারণে নিয়মিত খোলাও হয় না ঘরটা। যদিও স্থানীয়রা উদ্যোগ নিয়ে মাঝে-মধ্যে ঘরটি খোলেন। আর এভাবে ঘর খোলা না হলে আলো বাতাসের অভাবে ঘরের ভেতর নষ্ট হয়ে যাবে। শেষ পর্যন্ত স্থানীয়রা একটি ভালো জিনিসি হারাবে। এ বিষয়টিতে নজর দেয়া প্রয়োজন কর্তৃপক্ষের।

    এ বিষয়ে পাঠাগার নির্মাণ কমিটির সভাপতি ও গোবরতলা ইউনিয়ন পরিষদের সদস্য মো. ইউসুফ আলী বলেন, স্থানীয় শিক্ষার্থীদের চাহিদার প্রেক্ষিতে ইউনিয়ন পাবলিক লাইব্রেরী নির্মাণ করা হয়। ঘরটি নির্মাণের জন্য ৬ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হলেও বই কেনার জন্য কোনো বরাদ্দ ছিলো না। তারপরেও বাড়িতে আমার ব্যক্তিগত কিছু বই ছিলো সেগুলো এখানে রেখেছি পড়ার জন্য। পাঠাগারের ঘরটি খোলার জন্য লোকবল দরকার, সেটিও নেই। ফলে পাঠাগারটি নিয়মিত খোলা হয় না।

    তবে গোবরতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রবিউল ইসলাম টিপু বলেন, পাঠাগারটি যে একেবারে বন্ধ থাকে তা কিন্তু নয়, মাঝে-মধ্যে খোলা হয়। এখানে বই থাকলে মানুষজন পড়তে আসত। বইপত্র নেই, পাঠাগারটি খোলার জন্য লোক নাই। এসব জোগান দেয়া গেলে পাঠাগারটি নিয়মিত খোলা যেতো।

    চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাছমিনা খাতুন বলেন, এ বিষয়ে আমার কোন কিছুই জানা নেই। তবে পাঠাগার থাকলে সেখানে বই থাকবে। এটাই স্বাভাবিক। কিন্তু কি কারণে এতো বছরেও সেখানে বইয়ের ব্যবস্থা করা যায়নি সে বিষয়ে খোঁজ-খবর নিয়ে শিগগিরই সেখানে বইয়ের ব্যবস্থা করা হবে। যাতে সেখানকার শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারে। তবে পাঠাগারে বই দেয়ার ব্যাপারে স্থানীয়রাও আগ্রহী হবেন বলে তিনি মনে করেন।

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।

  • মধুপুরে মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন

    মধুপুরে মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন

    আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

    টাঙ্গাইলের মধুপুরে জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেকসহ ১২জন বন্দির মামলা প্রত্যাহারসহ নি:শর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করেছে গারো কোচ সম্প্রদায়ের লোকজন।
    মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ, সার্বিক মানব উন্নয়ন সংগঠন, আচিক মিচিক সোসাইটি, ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একাংশ, কোচ আদিবাসী সংগঠন, বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের একাংশ ও গারো স্টুডেন্ট ফেডারেশনের পক্ষ থেকে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন এর মাধ্যমে টাঙ্গাইল জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। মধুপুর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে কয়েকশত গারো কোচ নারী পুরুষরা উপজেলা পরিষদ চত্বরে মানব বন্ধন শেষে এ স্মারক লিপি প্রদান করেন।
    মানব বন্ধনে উপস্থিত ছিলেন- জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সাবেক সভাপতি অজয় এ মৃ, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সহ-সভাপতি থমাস চাম্বুগং, গারো স্টুডেন্ট ফেডারেশনের মধুপুর শাখার সভাপতি তুষার নেকলা, বাগাছাসের মধুপুর শাখার লুসি রিছিল, কোচ আদিবাসী সংগঠনের নেতা ভরত বর্মন, গারো স্টুডেন্ট ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা রিসার্ড মৃ, আদিবাসী নেত্রী রোজী ম্রং, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের থানার বাইদ শাখার সভাপতি এজেজ রেমা, সাধারণ সম্পাদক রঞ্জন হাগিদক, কোচ আদিবাসী সংগঠনের সভাপতি গৌরাঙ্গ বর্মন, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রবীন চিসিম, সার্বিক মানব উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মো. মফিজ উদ্দিন, নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর নারী নেত্রী মেগি মেদিলিনা ম্রং,অরণখোলা ইউনিয়ন পরিষদের সদস্য প্রবীর কুমার বর্মণ, ইদিলপুর গ্রামের উৎপল রেমা প্রমুখ।
    মানববন্ধনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, মধুপুরের জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের খ্যাতনামা সভাপতি ইউজিন নকরেকসহ সার্বিক মানব উন্নয়ন সংগঠনের নেতৃবৃন্দের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক ভাবে গাছ চুরির মামলা করায় ৫ সেপ্টেম্বর টাঙ্গাইল আদালতে হাজিরা দিতে গেলে জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেকসহ
    ১২ জনকে জেল হাজতে প্রেরণ করেন বিজ্ঞ আদালত। বক্তারা, এই মামলাকে মিথ্যা ও ভূমিহীন আদিবাসী জনগনের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনকে দমন করার অপচেষ্টা বলে দাবি করেন। সার্বিক মানব উন্নয়ন সংগঠনের ৮৪ শতাংশ জমি নিয়ে বিবাদীর দায়ের করা মামলায় ইউজিন নকরেক সহ আরো ১১ জন জেল হাজতে রয়েছেন।

  • কালকিনি মডেল প্রেসক্লাবের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা

    কালকিনি মডেল প্রেসক্লাবের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা

    মো:মিজানুর রহমান,কালকিনি প্রতিনিধিঃ

    জনকল্যাণে সাংবাদিকতা- এই শ্লোগানকে সামনে রেখে মাদারীপুরের কালকিনিতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে গঠিত কালকিনি মডেল প্রেসক্লাব এর পূর্নাঙ্গ কমিটি ঘোষণা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার(১০ সেপ্টেম্বর)বিকেলে কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমী হলরুমে এ কমিটি ঘোষনা ও পরিচিতি সভার আয়োজন করা হয়।

    কালকিনি মডেল প্রেসক্লাবের আহবায়ক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব রকিবুজ্জামান এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ খালেকুজ্জামান। এছাড়া নবগঠিত কমিটির উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ ইয়াকুব খান শিশির।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি আবুল হোসেন একাডেমীর প্রধান শিক্ষক বিএম হেমায়েত হোসেন,কালকিনি উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন,পৌরসভার এক নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র নাসির শিকদার,বাংলাভিশন টিভি ও সমকাল পত্রিকার মাদারীপুর জেলা প্রতিনিধি ফরিদ হোসেন মুফতি, কালকিনি ফায়ার সার্ভিস স্টেশনের কমান্ডার খোকন জমাদার, কালকিনি আবুল হোসেন একাডেমির ধর্মীয় শিক্ষক আবুল বাশার বাদশা, উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি বেলাল হোসেন প্রমুখ।

    কালকিনি মডেল প্রেসক্লাবের নবগঠিত দ্বিবার্ষিক কমিটিতে দি কান্ট্রি টুডে পত্রিকার প্রতিনিধি মোঃ মিজানুর রহমান কে সভাপতি ও দৈনিক সংবাদের প্রতিনিধি আশরাফুর রহমান হাকিমকে সাধারন সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

    কমিটিতে জনবানী পত্রিকার প্রতিনিধি মাসুদ আহমেদ কাইয়ুমকে সহসভাপতি, একুশে টেলিভিশন ও দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিনিধি রকিবুজ্জামান কে যুগ্ম সাধারন সম্পাদক,আমার সংবাদের প্রতিনিধি রাজু আহমেদ কে সাংগঠনিক সম্পাদক,প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি রাজিব হোসেনকে অর্থ সম্পাদক, মাদারীপুর সময়ের প্রতিনিধি মোঃ ইশতিয়াক কে দপ্তর সম্পাদক,আলোকিত বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি রোমান বেপারীকে প্রচার সম্পাদক, প্রতিদিনের সংবাদ পত্রিকার প্রতিনিধি মেহেদী হাসান মাসুমকে সমাজসেবা সম্পাদক করা হয়।এছাড়া কালবেলার প্রতিনিধি রনি আহমেদ নিপুল,দৈনিক যায় যায় কাল পত্রিকার প্রতিনিধি আজাদ হোসেন, দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার প্রতিনিধি শামীম ওসমান এবং মোঃ ইমরান হোসেন কে কমিটিতে কার্যকরী সদস্য করা হয়।

    সাংবাদিকদের স্বার্থরক্ষা ও বৈষম্য দূরিকরণের পাশাপাশি কালকিনিতে অপরাধ নির্মূল ও জনগনের সামগ্রীক কল্যাণে কাজ করার লক্ষ্যে সংগঠনের সদস্যরা কাজ করবেন বলে আশা প্রকাশ করেন।
    সর্বোপরি কালকিনিতে সুষ্ঠু ধারার সাংবাদিকতা প্রতিষ্ঠা- জনকল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং সমাজের বিভিন্ন অনিময় ও দূর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সোচ্চার থাকার আহবান জানান বক্তারা।