Blog

  • দোয়ারাবাজারে মারধরের ঘটনায় ইউপি সদস্য উজ্জলের সাংবাদিক সম্মেলন

    দোয়ারাবাজারে মারধরের ঘটনায় ইউপি সদস্য উজ্জলের সাংবাদিক সম্মেলন

    হারুন অর রশিদ,
    দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি ::

    সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য মিজানুর রহমান উজ্জ্বলের উপর অতর্কিত হামলা ও মারধরের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

    বৃহষ্পতিবার (১২ সেপ্টেম্বার) বিকেলে উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বাগানবাড়ি গ্রামে নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

    এতে লিখিত বক্তব্যে ইউপি সদস্য মিজানুর রহমান উজ্জ্বল বলেন, উপজেলার বোগলাবাজার ইউনিয়নের আমার ওয়ার্ডের অন্তর্ভুক্ত বাগানবাড়ি সীমান্ত দিয়ে অবাধে চলছে মাদক ও চোরাই ব্যবসা। প্রশাসন ও বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতা করার সন্দেহের জের ধরে গত রবিবার সকালে সালিশ বিচারে যাওয়ার পথে ইদুকোনা গ্রামের আব্দুল মজিদের বসতঘর কাছে গেলে আগে থেকে ওত পেতে থাকা সীমান্তে মাদক ব্যবসা ও চোরাকারবারের সঙ্গে জড়িত একই গ্রামের জহিরুল, লিটন, সৌরভ, সিজেল, সোহাগসহ আরও কয়েকজন তাঁর উপর হামলে পড়ে বেধড়ক মারপিট করে। এসময় তাঁর কলেজ পড়ুয়া পুত্র নাজমুল হাসান লায়িন খবর পেয়ে তার বাবাকে উদ্ধার করতে আসলে তাকেও বেধড়ক পেটায়। পরে স্থানীয়রা আহত পিতা পুত্রকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করান।

    তিনি আরও বলেন, উপজেলা প্রশাসনকে এসব বিষয় অবগত করার সন্দেহ চোরাই কারবারিরা আমার উপর ক্ষুব্দ হয়ে তাদের দলবল দিনে আমার উপর হামলা করে, এখনো আমি আমার পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে, আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।
    উপজেলা প্রশাসনের সহযোগিতা কামনা করে মিজানুর রহমান বলেন, প্রতিনিয়ত সীমান্ত দিয়ে মাদক আসায় এলাকার যুব সমাজ নষ্ট হচ্ছে, যদি তার প্রতিকার না হয়, ভবিষ্যতের যুব সমাজ ধ্বংস হয়ে যাবে। যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে প্রশাসন ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করি।
    সংবাদ সম্মেলনে ইউপি সদস্যের পরিবারের লোকজনসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

  • মধুপুরে দোকান ভাংচুর লুটপাট অগ্নি সংযোগ পালিয়ে বেড়াচ্ছে দোকানীরা

    মধুপুরে দোকান ভাংচুর লুটপাট অগ্নি সংযোগ পালিয়ে বেড়াচ্ছে দোকানীরা

    আব্দুল হামিদ,
    মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

    টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন আলোকদিয়া ইউনিয়নের দক্ষিণ লাউফুলা চৌরাস্তা বাজারে দুর্বৃত্তরা হামলা চালিয়ে প্রায় ২০/২৫টি দোকান ভাংচুর লুটপাট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
    এদিকে দুর্বৃত্তদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে দোকানীরা। জানা যায় গত ১৭ আগস্ট সন্ধায় একদল সন্ত্রাসী বাহিনী উক্ত বাজারে দফায় দফায় হামলা চালিয়ে দোকান ভাংচুর ও লুটপাট করে দোকানের মালামাল নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা।
    মেসার্স মুন্নী ট্রেডার্সের মালিক ময়েন উদ্দিন জানান, তার দোকানের সমস্ত সার ও কীটনাশক ঔষধ ৩টি মাহিন্দ্র করে নিয়ে যায় এবং দোকানে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস আসার আগেই দোকানের আসবাবপত্র সহ চালের টিন পুড়ে ছাই হয়ে যায়। তার ১৫/১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
    এ ব্যাপারে তিনি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন বলেও জানান।
    তাদের এ হামলা থেকে রেহাই পায়নি দরিদ্র শুটকী ব্যবসায়ী সোমেস ফকির। তিনি জানান, আড়ৎ থেকে বাকিতে কাঁচা বাজার সহ বিভিন্ন মালামাল কিনে বিক্রি করে টাকা পরিশোধ করি। আমি একজন দরিদ্র মানুষ বাজারে শুটকি এবং কাঁচা তরকারি বিক্রি করে আমার সংসার চালাই। ঘটনার দিন বিভিন্ন দোকান ভাংচুরের সময় আমি ভয়ে দোকানের ঝাপ নামিয়ে দিয়ে সরে পড়ি। সন্ত্রাসীরা আমার দোকানের সকল মালামাল লুট করে নিয়ে যায়, এখন আমি আড়ৎদারের টাকা কি ভাবে পরিশোধ করবো বলেই কেঁদে ফেলে এ-ই বৃদ্ধ। এখন আমি অন্যের বাড়ীতে চেয়ে খেয়ে আমার দিন পার করছি।
    ব্যবসায়ী আব্দুল বাসেত জানান, তার শেষ ভরসাই ছিলো এই দোকান। এ দোকান দিয়েই চলে তার সংসার এবং ছেলে মেয়ের ভরণপোষণ। আমার দোকানে হামলা চালিয়ে ভাংচুর করে প্রায় ৫০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে। আমি এখন বৌ বাচ্চাদের নিয়ে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছি।
    চায়ের দোকানদার আনোয়ার হোসেন জানান, তার দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ঘরে ব্যাপক ক্ষতি করেছে। ওই দিন দুর্বৃত্তরা বাজারে প্রায় ১০-১২টি দোকান ভাঙচুর করে মালামাল নিয়ে গেছে বলে জানান এলাকাবাসী। দুর্বৃত্তদের ভয়ে এখনো তারা দোকান খুলে দোকানদারি করতে সাহস পাচ্ছে না। এমনকি তাদের হুমকিতে ব্যবসায়ীরা পালিয়ে বেড়াচ্ছে বলে জানা যায়।

  • সুন্দরগঞ্জে মাস কালাইয়ের বীজ ও সার বিতরণের উদ্বোধন

    সুন্দরগঞ্জে মাস কালাইয়ের বীজ ও সার বিতরণের উদ্বোধন

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ

    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ২০২৪-২০২৫ অর্থ বছরের খরিপ- ২/২০২৪-২০২৫ মৌসুমে মাস কালাই ফসলে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।

    বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি ইনিস্টিউটে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাশিদুল কবির, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মিজানুর রহমান, সাংবাদিক শাহজাহান মিঞা, আবু বক্কর সিদ্দিক, কৃষি উপ-সহকারী অফিসার (উদ্ভিদ সংরক্ষণ) সাদেক হোসেন প্রমূখ। পরে ২১০ জন প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ২ কেজি মাসকালাইয়ের বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি করে সার বিতরণ করা হয়। কিভাবে মাসকালাই চাষ করলে ভাল ফল পাওয়া যায় এবং লাভবান হওয়া যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

  • সুন্দরবনের উপকূলের মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে পানগুছি নদী পারাপার ১১ বছরে ৩০ জনের মৃ*ত্যু

    সুন্দরবনের উপকূলের মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে পানগুছি নদী পারাপার ১১ বছরে ৩০ জনের মৃ*ত্যু

    শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের উপকূলীয় বাগেরহাটের পানগুছি নদী তীরবর্তী উপজেলা মোরেলগঞ্জ ও শরণখোলা। নদীটিতে ব্রিজ না থাকায় সুন্দরবনের উপকূলের মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে পারাপার হতে বাধ্য হচ্ছেন এ অঞ্চলের মানুষ। এছাড়া ট্রলার মালিকদের উদাসীনতায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। স্থানীয়রা অবিলম্বে ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন।গত ১১ বছরে পানগুছি নদীতে প্রায় অর্ধশত ছোট-বড় দুর্ঘটনা ঘটেছে। এতে মারা গেছে প্রায় ৩০ জন। সবশেষ গত ২৮ মার্চ ৮০ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবির ঘটনায় নারী,শিশুসহ ১৮ জন মৃত্যু বরন করেন।

    এদিকে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, চলতি অর্থবছরে পানগুছি নদীর ওপরে ব্রিজ তৈরির একটি পরিকল্পনা নেয়া হয়েছে।

    নদী পারাপারে নৌযানটি যাত্রী নিতে পারে প্রায় ৩০ জন। কিন্তু ধারণ ক্ষমতার দ্বিগুণ মানুষ নিয়ে প্রতিনিয়ত ঝুঁকিপূর্ণভাবেই চলছে বাগেরহাটের পানগুছি নদীর ইঞ্জিল চালিত ট্রলারগুলো।

    স্থানীয়দের অভিযোগ, ব্রিজ না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে পারাপার হতে বাধ্য হন তারা। প্রায়ই ট্রলার মালিকদের স্বেচ্ছাচারিতায় অতিরিক্ত যাত্রী বোঝাই করায় ঘটছে দুর্ঘটনা।

    তাই, জনদূর্ভোগ এড়াতে দ্রুত পানগুছি নদীর ওপর ব্রিজ তৈরির দাবি জানিয়েছেন তারা।

    মোরেলগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি শহিদুল হক বাবুল বলেন,মোরেলগঞ্জ, রামপাল, মোংলা, শরনখোলা এমনকি মঠবাড়িয়া ভান্ডারিয়া ও একটা অংশের লোকজন এখান থেকে চলাফেরা করে। যে কারণে ব্রীজটা অত্যান্ত গুরুত্বপূর্ণ।’

    সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা জানালেন, পানগুছি নদীর ওপর ব্রিজ নির্মাণে একটি প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

    বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগ নির্বাহী প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন বলেন,সেতু নির্মাণ প্রকল্প গত ৪/০৫/২০২১ একনেক সভায় অনুমোদিত হয ২১/০৬/২০২১ প্রকল্পটির প্রশাসনিক আদেশ জারিহয়। ২০২১-২০২২ অর্থ বছরে প্রকল্পটির আর এডিপি তে অন্তর্ভুক্ত করা হয়েছে।

    স্থানীয় প্রশাসনের তথ্য মতে, গত ১১ বছরে পানগুছি নদীতে প্রায় অর্ধশত ছোট-বড় দুর্ঘটনা ঘটেছে। এতে মারা গেছে প্রায় ৩০ জন। সবশেষ গত ২৮ মার্চ ৮০ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবির ঘটনায় নারী,শিশুসহ ১৮ জন মৃত্যু বরন করেন।

  • মোরেলগঞ্জ ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায় প্রশাসন নিরব

    মোরেলগঞ্জ ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায় প্রশাসন নিরব

    শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:

    বাগেরহাটের সাইনবের্ড- শরণখোলা আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জে পানগুছি নদীর ফেরিতে সরকার নির্ধারিত টোলের অতিরিক্ত আদায়ের অভিযোগ উঠেছে। অতিরিক্ত টোলআদায় বন্ধ ও সরকার নির্ধারিত টোল আদায়ের দাবীতে বাগেরহাট সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী বরাবরে একাধিক বার আবেদন করেও ভূক্তভোগীরা প্রতিকার পাচ্ছেনা না বলে অভিযোগ উঠেছে।প্রশাসন নিরব ভূমিকা পালন করেন।

    বাগেরহাট সড়ক বিভাগ ফেরি দিয়ে মোট ১৩ ধরনের যানবাহনের যাতায়াতের জন্য টোল নির্ধারণ করে দেয়। এর মধ্যে ট্রেইলার ২৫০ টাকা, ভারী ট্রাক ২০০ টাকা, মিডিয়াম ট্রাক ১০০ টাকা, বড় বাস (৩১ আসনবিশিষ্ট) ৯০ টাকা, মিনি ট্রাক ৭৫ টাকা, কৃষিকাজে ব্যবহৃত যান ৬০ টাকা, মিনিবাস ৫০ টাকা, মাইক্রোবাস ৪০ টাকা, পিকআপ, জিপ ৪০ টাকা, সিডার কার ২৫ টাকা।

    এ ছাড়া তিন ও চার চাকার মোটরাইজড যান (অটো, টেম্পো, সিএনজি, অটোরিকশা, অটোভ্যান) ১০ টাকা ও মোটরসাইকেল, রিকশা, ভ্যান বাইসাইকেল ও ঠেলাগাড়ি পাঁচ টাকা নির্ধারণ করে দেয়।

    এদিকে সড়ক বিভাগের বেঁধে দেওয়া নির্ধারিত ভাড়ার তালিকা মানছে না ঠিকাদারি প্রতিষ্ঠান। ফেরি পারাপারে প্রতি যানবাহনে বেশি টোল আদায় করা হচ্ছে বলে অভিযোগ দেন ভুক্তভোগীরা। বিকল্প পথ না থাকায় চলাচলকারী যানবাহনের চালকরা অনেকটাই জিম্মি ফেরি ইজারাদারের কাছে।

    পরে (১১ সেপ্টেম্বর) বিকাল ৪টায় মোরেলগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্রদের নিয়ে সচেতন ছাত্র সমাজ ঘটনা স্থানে যান এবং ফেরি কতৃপক্ষের অনিয়ম তুলে ধরেন। এ সময় দেখা যায় সওজ সড়ক বিভাগের দেওয়া টোলের তালিকাও ছিড়ে ফেলেছে। ছাত্রদের জেরার মুখে ফেরি কতৃপক্ষ তাদের অনিয়ম স্বীকার করেন এবং পরবর্তী সময় থেকে সরকার নির্ধারিত টোলই নেওয় হবে বলে যানান।

    বাগেরহাট সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ ফরিদ উদ্দিন বলেন, বাগেরহাটের মোরেলগঞ্জসহ বিভিন্ন ফেরিঘাট ও সেতুর ইজারাদারদের সরকারনির্ধারিত টোল আদায়ের জন্য একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। সরকার নির্ধারিত টোলের অতিরিক্ত কেউ আদায় করতে পারবে না।

  • রাজারহাটে বড়শি দিয়ে মাছ শিকার করতে গিয়ে নিহ*ত 

    রাজারহাটে বড়শি দিয়ে মাছ শিকার করতে গিয়ে নিহ*ত 

    রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে দোলার খালে বড়শি দিয়ে মাছ শিকার করতে গিয়ে লাশ হয়ে ফিরলেন দিনমজুর রফিকুল ইসলাম(৪৩)।গতকাল বুধবার দুপুরে কয়েকজনসহ বড়শি দিয়ে মাছ শিকার করতে যায় সিংগারডাবড়ীহাট দোলার (নাঠুয়ামহল) খালে। দিন গড়িয়ে রাত পেড়িয়ে সকালেও বাড়ীতে না ফেরায় পরিবারের লোকজন পরিচিতদের কাছে সন্ধান চালায়।কোথায়ও সন্ধান না পেয়ে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়ঘটিকায় পরিবার ও এলাকাবাসীরা খুজতে যায় মাছ শিকারের দোলার খালে।খোঁজাখুঁজির এক পর্যায়ে রফিকুল ইসলামের মরদেহ মিলে টিটু বকশির খালে।নিহত রফিকুল ইসলাম উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের চেতনা গ্রামের মৃত অকিমউদ্দিনের পুত্র।রফিকুল ইসলামের অকালমৃত্যুতে পরিবারে নেমে আসে শোকের মাতম।মৃত্যুকালে দু বৌ ও তিন সন্তান পৃথিবীতে রেখে যান।
    খবর পেয়ে রাজারহাট থানা এসআই নিরঞ্জন চন্দ্র রায় ঘটনাস্থল পরিদর্শন ও সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।রাজারহাট থানা অফিসার ইনচার্জ(ওসি) মো: মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরিবারের আপত্তি না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে, এ সংক্রান্ত একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।#(ছবি সংযুক্ত)

    এনামুল হক সরকার
    রাজারহাট,কুড়িগ্রাম।।

  • বরগুনায় মধ্যরাতে ছাত্র আন্দোলনের দুই গ্রুপের শিক্ষার্থীদের  সংঘ*র্ষ

    বরগুনায় মধ্যরাতে ছাত্র আন্দোলনের দুই গ্রুপের শিক্ষার্থীদের সংঘ*র্ষ

    মংচিন থান বরগুনা প্রতিনিধি।।
    বরগুনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চার শিক্ষার্থী আহত হয়েছেন। বুধবার (১১ সেপ্টেম্বর) দিনগত মধ্যরাতে বরগুনা পৌরশহরের উপজেলা পরিষদ সংলগ্ন সদর রোড এলাকায় এ ঘটনা ঘটে।

    সমন্বয়কারীদের মধ্যে রেজাউল সমর্থকদের ওপর মীর নিলয় সমর্থকের শিক্ষার্থীরা হামলা করেছেন অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহতরা হলেন- আরিফ, আশিক, মহিবুল্লাহ ও আবু হানিফ। তাদের মধ্যে আরিফের অবস্থা গুরুতর হওয়ায় তাকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    খোঁজ নিয়ে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধিদের বরগুনায় আগমন উপলক্ষ্যে ঘোষিত কর্মসূচি সফল করতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের একটি সভা আয়োজন করা হয়।

    এতে উভয় পক্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধিদের বরগুনায় আগমন কর্মসূচি বাতিল করা হলে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে বিগত সময়ের বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তার একপর্যায়ে বাকবিতণ্ডা সৃষ্টি হয়।

    পরবর্তীতে উভয়পক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে বের হয়ে বরগুনা পৌর শহরের উপজেলা পরিষদ সংলগ্ন সদর রোড এলাকায় গেলে তাদের মধ্যে সংঘর্ষ হয়। পরে পুলিশের উপস্থিতিতে আহতদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের মধ্যে মো. রেজাউল বলেন, কেন্দ্রীয় প্রতিনিধিদের আগমন উপলক্ষ্যে আমরা সবাই একত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে একটি সভায় যোগ দেই।

    এ সময় গত ৪ আগস্টের কর্মসূচি বরগুনায় কী কারণে বন্ধ হয়েছিল তা নিজেদের মধ্যে আলোচনা হলে মির নিলয়ের নাম উঠে আসে। তাতে নিলয় ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরবর্তীতে আমরা বের হয়ে সদর রোড এলাকায় গেলে আমাদের ওপর হামলা চালানো হয়। রাতে থানায় কোনো অভিযোগ না দিলেও ভুক্তভোগী শিক্ষার্থীরা আজ থানায় অভিযোগ দেবেন বলেও জানান তিনি।

    অপরদিকে বরগুনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের মধ্যে মীর নিলয় অভিযোগ অস্বীকার করে বলেন, ছাত্র আন্দোলনের শুরু থেকেই আমাদের ভূমিকা ছিল। বরগুনা শহরে ব্যবসায়ীদের খাজনা নিয়ে একটি সমস্যা চলছিল।

    এ বিষয়ে আমাদের সঙ্গে অনেক ব্যবসায়ীরাই কথা বলেছেন। তাদের সে সমস্যার সমাধানও হয়েছে। এতে ওরা (রেজাউল সমর্থকরা) আমাদের বলেন, আমরা বরগুনা বাজার থেকে অনেক টাকা পয়সা নিয়েছি।

    এ ছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরগুনায় দুটি গ্রুপ আছে। এর একটি গ্রুপ ৫ আগস্টের পর থেকেই আমাকে নিয়ে বিভিন্ন অপপ্রচার চালায়। গতকাল কেন্দ্রীয় প্রতিনিধিদের আগমন উপলক্ষ্যে তাদের সমন্বয়ে আরেকটি গ্রুপ খোলা হয়। সেখানে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ব্যবসায়ীদের সংঙ্গে তোলা একটি সেলফি ওই গ্রুপে দিয়ে আমাদের দালাল বলে উল্লেখ করা হয়।

    পরে গতকাল রাতে আমরা একত্রে ছিলাম। এ সময় রেজাউল আমাদের নানা ধরনের উসকানিমূলক কথা বলেন। এতে উভয় পক্ষে তর্কবিতর্কসহ আমাকে একটি ধাক্কা দিলে উভয় পক্ষে ধাক্কাধাক্কি হয়। পরে আমি সবাইকে থামিয়ে ফিরে এসে ফেসবুকে দেখি, আমাদের মধ্যে মারামারি হয়েছে এবং তাদের কয়েকজন হাসপাতালে ভর্তি।

    বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে যে ঘটনা ঘটেছে এতে রেজাউল একটি অভিযোগ দিবেন বলেছেন। তবে এখনো কেউ কোনো অভিযোগ জানাননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

    মংচিন থান
    বরগুনা প্রতিনিধি

  • পীরগঞ্জ থেকে বন্যার্তদের জন্য সহায়তা পাঠালেন মডেল স্কুলের শিক্ষার্থীরা

    পীরগঞ্জ থেকে বন্যার্তদের জন্য সহায়তা পাঠালেন মডেল স্কুলের শিক্ষার্থীরা

    পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বন্যার্তদের জন্য প্রধান উপদেষ্টার ত্রান তহবিলে ১২ হাজার টাকা সংগ্রহ করে পাঠিয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলমের মাধ্যমে এ টাকা পাঠিয়েছেন তারা। এ সময় মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারুল বেগম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সহকারি শিক্ষক রাজিউর রহমান রাজা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

  • পীরগঞ্জে নিষিদ্ধ রিং জাল আটক

    পীরগঞ্জে নিষিদ্ধ রিং জাল আটক

    পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রায় ২ হাজার ফুট মাছ ধরার নিষিদ্ধ চায়না রিং জাল উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা খালিদ মোশারফের নেতৃত্বে উপজেলার বৃদ্ধিগাঁও বিলে অভিযান পরিচালনা করে ঐসব অবৈধ রিং জাল আটক করা হয়।
    গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইসফাকুল করীরের উপস্থিতিতে এসব অবৈধ জাল পুড়ে ফেলা হয়।

  • পীরগঞ্জে প্রধান শিক্ষকের দূর্নীতির বিচার দাবীতে মানববন্ধন

    পীরগঞ্জে প্রধান শিক্ষকের দূর্নীতির বিচার দাবীতে মানববন্ধন

    পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবাদুল ইসলামের নারী কেলেংকারী, নিয়োগের নামে বানিজ্য, স্বেচ্ছাচারিতা ও নানা অনিয়ম-দ্যূনীতি বিচারের দাবীতে মানববন্ধন ও মিছিল সমাবেশ করেছেন ছাত্র-জনতা। গতকাল বুধবার সকালে উপজেলার লোহাগাড়া বাজারে এ কর্মসূচী পালন করেন তাঁরা।
    মানববন্ধন ও সমাবেশ চলাকালে বক্তব্য দেন, অভিভাবক রাকিবুল বারী শুভ, রাজু তালুকদার, রবিউল ইসলাম, ইমতিয়াজ আলম, রাসেল আল হাসান, প্রাক্তন শিক্ষার্থী শাহিন, শিক্ষার্থী রুপম প্রমূখ। অবিলম্বে প্রধান শিক্ষকের বিচার দাবী করেন বক্তারা। অন্যাথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী দেয়া হয় সমাবেশ থেকে। পরে লোহাগাড়া বাজারে মিছিল করেন তাঁরা। মিছিলে প্রধান শিক্ষকের নারী কেলেংকারী ও নানা অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে শ্লোগান দেয়া হয়।
    এ বিষয়ে প্রধান শিক্ষক এবাদুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়।