Blog

  • যশোরের শার্শার বাগআঁচড়ায় বিএনপির আঞ্চলিক  কার্যালয়ের উদ্বোধন

    যশোরের শার্শার বাগআঁচড়ায় বিএনপির আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন

    আজিজুল ইসলাম, যশোরঃ যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় শুক্রবার বিকালে জামতলা ও টেংরা ওয়ার্ড বিএনপির স্থানীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়।
    আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) অফিস উদ্বোধন করেন উপজেলা বিএনপি নেতৃবৃন্দ।

    বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব খায়রুজ্জামান মধু।
    আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আবুল হাসান জহির।
    শার্শা উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য আশরাফুল আলম বাবু, সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান সাগর, মনিরুল ইসলাম মনি,সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওয়াছি উদ্দিন,ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খাঁন প্রমুখ।

    এ সময় শার্শা উপজেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন বাবু, শার্শা উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক,আনোয়ার হোসেন, মোনায়েম হোসেন, আবু তাহের, জামাল উদ্দিন ও হোসেন বাবলু,বিএনপি নেতা আলমগীর হোসেন,মসলেম আলী,শার্শা উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক কবির হোসেন, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব ওসি উদ্দিন, যুগ্ম আহবায়ক তৈাহিদ হোসেন, ছাত্রদল নেতা আরজুসহ স্থানীয় বিএনপি ও তার অংগ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

  • পঞ্চগড়ে আল আমিনের, শেষ দেখা ছাত্র আন্দোলনে

    পঞ্চগড়ে আল আমিনের, শেষ দেখা ছাত্র আন্দোলনে

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :

    সন্ধান নেই পঞ্চগড়ের আল আমিনের, শেষ দেখা ছাত্র আন্দোলনে

    নিখোঁজ আল আমিনের মেয়ে ও স্ত্রী

    গত এক মাসেরও বেশি সময় ধরে খোঁজ নেই পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটির। সেই কষ্টেই ভাসছেন পরিবারের সবাই। তাদের আহাজারি আর দীর্ঘশ্বাসে ভারি হয়ে আছে চারপাশ। এ সবের কোনো কিছুই স্পর্শ করছে না শিশু আফরিন আক্তারকে। চার বছরের অবুঝ শিশু চারপাশে শুধু খুঁজে ফিরছে বাবার মুখ। অব্যক্ত বেদনায় ভরা চোখের ভাষায় সে যেন বলতে চাইছে, বাবা কোথায়? কখন ফিরবে বাবা?

    আফরিনের বাবা আল আমিন পেশায় ব্যাটারিচালিত ইজিবাইক চালক। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিলেন তিনি। সেদিনের পর থেকে তিনি বাড়ি ফেরেননি। বিভিন্ন স্থানে সন্ধান করেও খোঁজ না পেয়ে দিশেহারা তার পরিবার।

    পরিবার জানায়, গত ৫ আগস্ট (সোমবার) আল আমিন ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। যান পঞ্চগড় শহরের দিকে। সেদিন পরিবারকে না বলেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত হয়েছিলেন তিনি। দুপুরে স্ত্রী সুমি আক্তারের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন তিনি। এরপর থেকেই আল আমিনের সন্ধান মিলছে না।

    নিখোঁজ আল আমিন পঞ্চগড় পৌরশহরের দর্জিপাড়া গ্রামের মনু মিয়ার ছেলে। মা-বাবা, স্ত্রী ও চার বছরের সন্তান আফরিন আক্তারকে নিয়েই তার সংসার। বাবা মনু মিয়া অসুস্থ্য হওয়ায় পরিবারটির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন আল আমিন। তার মা বুদ্ধি প্রতিবন্ধী।

    গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেন আল আমিন বলে জানিয়েছে পরিবার

    নিখোঁজ আল আমিনের স্ত্রী সুমি আক্তার বলেন, ‘৫ আগস্ট দুপুরের পর থেকে আমার স্বামীর কোনো খবর পাওয়া যাচ্ছে না। অনেকে বলেছিল, সে আন্দোলনে গেছে। সেদিন বিকেলে একটি আন্দোলনের ছবি পেয়েছি। আমার স্বামী আন্দোলনে গিয়েছিল। এখন তাকে পাওয়া যাচ্ছে না। আমরা বিভিন্ন স্থানে অভিযোগসহ থানায় জানিয়েছি। বিষয়টি কেউ গুরুত্বসহকারে দেখছে না।’

    তিনি আরো বলেন, ‘আমার ছোট মেয়েটি গত একমাস ধরে তার বাবাকে খুঁজে বেড়াচ্ছে। বারবার কান্না করছে। বাবা বেঁছে আছে নাকি মারা গেছে সে কথা তো ওকে বলতে পারছি না। আমি এখন কী করবো বুঝতে পারছি না। আমি (সরকার ও প্রশাসন) সহায়তা কামনা করছি, তারা যেন আমাদের পাশে দাঁড়ান। তারা যেন আমার স্বামীকে জীবিত বা মৃত ফিরিয়ে এনে দেন।’

    আল আমিনের বাবা মনু মিয়া বলেন, ‘আমার একমাত্র সন্তান সে। তাকে কোনোভাবে পাওয়া যাচ্ছে না। পুলিশ বলছে, বিষয়টি দেখছি, কিন্তু একমাস পার হয়ে গেছে। আমরা খুব কষ্টে দিন পার করছি।’ 

    এ সময় কান্নায় ভেঙে পড়েন আল আমিনের বুদ্ধি প্রতিবন্ধী মা রুনা বেগম। তিনি সন্তানকে ফিরিয়ে দিতে অনুরোধ করছিলেন বারবার।

    পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় বলেন, ‘এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’

  • পটিয়ায় কেলিশহর আর্বাণ কো অপারেটিভের নির্বাচন সম্পন্ন।। সভাপতি- আশীষ দে, সম্পাদক রূপন কুমার দে

    পটিয়ায় কেলিশহর আর্বাণ কো অপারেটিভের নির্বাচন সম্পন্ন।। সভাপতি- আশীষ দে, সম্পাদক রূপন কুমার দে

    মহিউদ্দীন চৌধুরী।।
    পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী দি কেলিশহর আর্বাণ কো অপারেটিভ সোসাইটি লিমিটেডের ত্রি-বার্ষিক ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ২০২৪ সম্পন্ন হয়েছে।

    এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন আশীষ দে (চেয়ার প্রতিক) এবং সম্পাদক নির্বাচিত হয়েছেন রূপন কুমার দে। যিনি চাকা মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করে ভোট পেয়েছেন ২১২২ ভোট এবং তার নিকটতম আরেক প্রার্থী প্রদীপ কুমার দেব নারু মাছ মার্কা নিয়ে পেয়েছেন ১৮৬৪ ভোট।

    শুক্রবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। স্বতঃস্ফূর্ত ভাবেই সকাল থেকে ভোটাররা কোন ধরনের ঝামেলা ছাড়ায় ভোট প্রদান করেন।

    ভোট গননা শেষে বিকাল ৫টায় ফলাফল ঘোষণা করেন উপজেলা সমবায় কর্মকর্তা ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ রাসেল চৌধুরী।

    অন্যপদে নির্বাচিতরা হলেন, সহ সভাপতি পদে মৃদুল দে (দেয়াল ঘড়ি), পরিচালক পদে বিধান কুমার দে(শাপলা ফুল), বিজন দে (ফুটবল), মোঃ মিজানুর রহমান (ক্রিকেট ব্যাট), ছোটন দে (হাতি), উত্তম দাশ (ডাব), পলাশ দে (কলস) মার্কা নিয়ে জয়লাভ করেন।

    এদিকে নির্বাচন সুষ্ঠু করতে শুক্রবার সকাল থেকেই পুলিশ কঠোর অবস্থানে ছিলেন। এছাড়াও প্রশাসনের পাশাপাশি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলম, সদস্য সচীব আব্দুর রহিম সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন

  • একতাই শক্তি একতাই বল নামে নতুন সেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ

    একতাই শক্তি একতাই বল নামে নতুন সেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে “একতাই শক্তি,একতাই বল” নামের একটি নতুন অরাজনৈতিক সেচ্ছাসেবি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে আজ শুক্রবার।
    নলছিটি বাস স্ট্যান্ডের শহীদ সেলিম তালুকদার স্মৃতি চত্তরে তাদের এক আলোচনা সভার মাধ্যমে সংগঠনের আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা হয়।
    এতে প্রধান উপদেষ্টা হিসেবে দিপু তালুকদার সহকারী উপদেষ্টা হিসেবে রমজান হোসেন কে এবং সভাপতি হিসেবে মো:গোলাম রাব্বি খলিফা,সাধারণ সম্পাদক হিসেবে রাকিব খানকে দায়িত্ব প্রদান করে প্রায় চল্লিশ সদস্যের কমিটি গঠন করা হয়।
    মো:রমজান হোসেনের পরিচালনায় সূচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি গোলাম রাব্বি খলিফা,দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন মো:দিপু তালুকদার। এসময় তারা বলেন,আমাদের লক্ষ হলো সমাজের সকল ভালো কাজের সাথে থাকা,সেচ্ছায় শ্রম দিয়ে বিভিন্ন ভালো কাজ করা,তাদের দের কাজের ভিতরে অন্যতম থাকবে গরিব অসহায় মানুষদের সহয়োগিতা করা,রক্তদানে কাজ করা,নগরীর পরিচ্ছন্নতা নিয়ে কাজ করা,দেশের বন্যার্তদের উদ্ধার,ত্রান-সাহায্য সহ দেশের কল্যানে কাজ করা।এছাড়াও শিক্ষায় গতিশীলতা বাড়াতেও তাদের কার্যক্রম থাকবে। এর মধ্যে প্রতিটি স্কুলে কুইজ প্রতিযোগিতার আয়োজন,স্কুলের আাঙিনায় গাছ লাগানো সহ অন্যান্য কো কারিকুলাম এক্টিভিটির মাধ্যমে দ্রুতই তাদের কার্যক্রম শুরু হতে যাচ্ছে বলেও জানান বক্তারা।

  • বন্যাপরবর্তী অসহায় মানুষের সহায়তার লক্ষ্যে  ” স্বাধীন বাংলা বক্সিং X-360 ফাইট নাইট – ব্যাক টু দ্যা প্যাভিলিয়ন 4

    বন্যাপরবর্তী অসহায় মানুষের সহায়তার লক্ষ্যে ” স্বাধীন বাংলা বক্সিং X-360 ফাইট নাইট – ব্যাক টু দ্যা প্যাভিলিয়ন 4

    কে এম সোহেব জুয়েল ঃ ১৪ই সেপ্টেম্বর ২০২৪ শনিবার বিকেল ৪ টায় ঢাকার যমুনা ফিউচার পার্কের ইস্ট কোর্টে একটি ইন্টারন্যাশনাল বক্সিং খেলার জমজমাট ইভেন্টের আয়োজন উপলক্ষে ১২ই সেপ্টেম্বর ২০২৪ বৃহস্পতিবার বিকেলে স্বনামধন্য হোটেল সিক্স সিজন, গুলশান-২ ঢাকায় একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটি (বিপিবিএস) এর সহ সাধারণ সম্পাদক আর কে মন্ডল (রবিন), সভাপতিত্ব করেন বিপিবিএস এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ওয়াল্ড বক্সিং কমিশন WBC এর কমিশনার জনাব আসাদুজ্জামান, USA থেকে আসা স্বনামধন্য বক্সার পল পিয়ার্স, বাংলাদেশে কিংবদন্তি আব্দুল মোতালেব।
    অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট গুণীজন ও ক্রীড়াবিদগণ।

    বিপিবিএস’র এবারের ইন্টারন্যাশনাল বক্সিং এই ইভেনটি বন্যার্তদের জন্য উৎসর্গ করা হবে।
    এই ইভেন্টের মূল লক্ষ্য হচ্ছে : বন্যা পরবর্তী অসহায় মানুষের জন্য আর্থিক সহায়তা করা।

    অনুষ্ঠানের সভাপতি ও বিপিবিএস এর চেয়ারম্যান জনাব আসাদুজ্জামান এবং সহ-সাধারণ সম্পাদক আর কে মন্ডল (রবিন) বক্তব্যে বলেন : আন্তর্জাতিক বক্সিং খেলার এই জমজমাট ইভেন্ট আয়োজনের জন্য অবশ্যই বাংলাদেশ সম্ভাবনার একটি প্রমাণ।
    বক্তারা আরো বলেন যে, শুধু বক্সিংকে প্রচার করাই মূল উদ্দেশ্য নয়, আমরা ভবিষ্যতে বাংলাদেশের বক্সিং যোদ্ধাদের নিয়ে বিশ্বমঞ্চে উজ্জ্বল হওয়ার জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করার কর্মযুদ্ধ চালিয়ে যাচ্ছি।
    বিপিবিএস সংগঠনটির প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন : দেশীয় প্রতিভা লালন পূর্বক আন্তর্জাতিক মানসম্মত বক্সার তৈরি করে আন্তর্জাতিক বক্সিং ক্রিড়া অঙ্গনে লাল-সবুজের পতাকা বাংলাদেশ বিজয়ের সাথে মাথা উঁচু করে দাঁড়াবে এটাই আমাদের প্রায়াশ।।

  • চেয়ারম্যান আবদুর রশিদ দৌলতী কৃষক দলের  কেন্দ্রীয়  সহ সাংগঠনিক সম্পাদক মনোনীত

    চেয়ারম্যান আবদুর রশিদ দৌলতী কৃষক দলের  কেন্দ্রীয়  সহ সাংগঠনিক সম্পাদক মনোনীত

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টার।।
    বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) হিসেবে মনোনীত হয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রশিদ দৌলতী। 

    বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। 

    এতে বলা হয়েছে, জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) হিসেবে মনোনীত করা হয়েছে আবদুর রশিদ দৌলতী চেয়ারম্যানকে। জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। সংগঠনকে সুসংগঠিত ও শক্তিশালী করতে যথাসাধ্য প্রচেষ্টা চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন দলটির শীর্ষ নেতারা। 

    এ সিদ্ধান্ত আজ ১২ সেপ্টেবর ২০২৪ থেকে কার্যকর হবে।  কৃষক কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক শফিকুল ইসলাম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

  • বাবুগঞ্জে রাতের আধারে চার শতাধিক লাউয়ের সাথে গাছ কেটেছে অজ্ঞাত নামা দুষ্কৃতকারীরা

    বাবুগঞ্জে রাতের আধারে চার শতাধিক লাউয়ের সাথে গাছ কেটেছে অজ্ঞাত নামা দুষ্কৃতকারীরা

    কে এম সোহেব জুয়েল ঃ বাবুগঞ্জে রাতের আধারে চার শতাধিকেরও অধিক ছোট বড় লাউয়ের সাথে গাছ কেটে ফেলেছে অজ্ঞত নামারা দুষ্কৃতকারী লোকজন। এ বিষয় থানায় অভিযোগ করেছেন সবজি বাগানের মালিক মিঠু খান।

    ঘটনাটি ঘটেছে বাবুগঞ্জের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ হাবিবুর রহমান মিঠু ৪৬ খানের বেলায়। মিঠু জাহাঙ্গীর নগর ইউনিয়নের তিলের চর গ্রামের মৃত মোঃ আলেফ খানের পুত্র।

    তিনি ( মিঠু) জানায় তার নিজ বাড়ির সন্নিকটে রাস্তার পশ্চিম পাশে পৈত্রিক সম্পত্তিতে প্রদর্শনি রুপে বাবুগঞ্জ কৃষি অফিসের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে তাদের মতাবলম্বনে একশত লাউ গাছের চারা রোপন করেন তিনি।

    কিন্তু ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত আনুমানিক ১১ থেকে সকাল ৫ ঘটিকার মধ্য অজ্ঞত নামা কতিপয় দুষ্কৃতকারীরা তার লাউয়ের বাগানে অনধিকার ভাবে প্রবেশ করে রোপন কৃত ফলজ ১ শত টি লাউ গাছ লাউয়ের সাথে কেটে ফেলায় দের লক্ষাধিক টাকার অধিকতর ক্ষতি গ্রস্হ হন তিনি (মিঠু)।

    ১৩ সেপ্টেম্বর শুক্রবার সকালে ঘুম থেকে জেগে লাউ ক্ষেতে গেলে গাছ গুলি কাটা দেখতে পান মিঠু।
    স্হানীয়দের ঘটনাটি বল্লে তারা অনেকেই সরজমিনে গিয়ে লাউ গাছ গুলি কাটা দেখতে পেয়ে দুঃখ প্রকাশ করে দ্রুত আইনি সহয়তা নিতে পরামর্শ দেন তারা।

    তাদের পরামর্শ ক্রমে লাউ গাছের মালিক ১৩ সেপ্টেম্বর শুক্রবার সকালে বাবুগঞ্জ থানায় ফলজ লাউয়ের গাছ নিধন অজ্ঞতনামা দুষ্কৃতকারীদের নামে অভিযোগ দায়ের করেন মিঠু এমনটি জানিয়েছেন তিনি।

    অপরদিকর বাবুগঞ্জ উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মহিবুল্লা ঘটনা জানতে পেরে সরজমিনে এসে বলেন, প্রদর্শনি রুপে রাস্তার পাশে অনাবাদি জমিতে সবজি রোপনে পরামর্শ দেই সবজি খেতের মালিক মিঠু খানকে তারি ধারাবাহিকতায় এই অনবাদি জমিতে আমার সার্বিক সহোযোগিতায় মিঠু খান একশত লাউ গাছের চরা রোপন করে পরিচর্যায় সফল উদ্যক্তা হিসেবে বিবেচিত হন তিনি। কিন্তুু কতিপয় অজ্ঞতানামা দুষ্কৃতকারী গাছগুলি কেটে ফেলায় চরম কষ্ট পেয়ে দুঃখ প্রকাশ করে বলেন, এরা দেশের দুষমন নিজেরাতো কাজের মনযোগি হবেননা অন্যের কাজেও ব্যাঘাত সৃস্টি করাই তাদের এক মাত্র কাজ।

    তাই এদেরকে অতি দ্রুত খুঁজে আইনের আওতায় আনতে প্রশাসনের সর্ব মহলে বিচারের দাবি জানিয়েছেন কৃষি সহকারী কর্মকর্তা মোঃ ফরিদ উদ্দিন মোল্লা সহ স্হানীয় সচেতন মহলের লোকজন।

  • নলছিটির পূর্ব মালিপুর বাইতুস সালাম জামে মসজিদের কমিটি গঠন

    নলছিটির পূর্ব মালিপুর বাইতুস সালাম জামে মসজিদের কমিটি গঠন

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটি পৌর এলাকার পূর্ব মালিপুর বাইতুস সালাম জামে মসজিদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মো. মজিবর রহমানকে সভাপতি, আব্দুল মজিদ খানকে সাধারণ সম্পাদক ও মো. কামাল উদ্দীন হাওলাদারকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়। সম্প্রতি মসজিদের মুসল্লিদের বৈঠকে সবসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
    কমিটির উপদেষ্টারা হলেন আব্দুস সত্তার হাওলাদার, মো. হানিফ হাওলাদার, মুনছুর আলী হাওলাদার, মো. বাবুল শরীফ, কামাল হাওলাদার, মো. জাহিদ হোসেন, সহিদুল ইসলাম, মো. মোশাররফ হোসেন ও মো. মকবুল হোসেন গাজী। মসজিদ পরিচালনা কমিটিতে আরো রয়েছেন সিনিয়র সভাপতি মো. তোফাজ্জেল হোসেন তালুকদার, সহসভাপতি কে এম আসলাম উদ্দিন, সহসাধারণ সম্পাদক মাসুদ গাজী, সহকোষাধ্যক্ষ মো. শহিদুল হক তালুকদার। পুরাতন কমিটি ভেঙে দেওয়ায় এলাকার মুসল্লিরা খুশ। তাঁরা নতুন কমিটিকে স্বাগত জানিয়েছেন।

    নলছিটিতে চালের ডিলারের কাছে চাঁদাদাবির অভিযোগ
    ঝালকাঠি প্রতিনিধি \
    ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির এক চালের ডিলারের কাছে চাঁদাদাবির অভিযোগ পাওয়া গেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী চালের ডিলার গোপাল বণিক শুক্রবার সকালে ঝালকাঠি জেলা বিএনপির আহŸায়ক ও সদস্যসচিবের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
    অভিযোগে তিনি দাবি করেন, ভৈরবপাশা ইউনিয়নের ষাইটপাকিয়া বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় তাকে চালের ডিলার নিয়োগ করা হয়। আওয়ামী লীগ সরকার পরিবর্তন হওয়ার পরে স্থানীয় যুবদলের নেতা পরিচয় দিয়ে রকি, সোহেল মেকার, এনায়েত ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদ খান তাদের বাড়িতে যায়। এসময় তাঁরা চালের ডিলারশীপ তাদের নামে লিখে দিতে চাপ দেয়। লিখে না দিলে বিপদে পড়তে হবে বলেও তাঁরা হুমকি দিয়ে আসে। পরে তাঁরা গত ৯ সেপ্টেম্বর ভৈরবপাশা বাজারে তাঁর বড়ভাই বিমল বণিকের দোকানে গিয়ে স্থানীয় বিএনপি নেতা কামরুল বাসার আক্কাস, বশির ও কবির হোসেন চালের ব্যবসার অর্ধেক টাকা প্রতিবার বিতরণকালে তাদের দিতে হবে বলে জানান। অন্যথায় ডিলারশীপ বাতিল করে দেওয়ার হুমকি দেন। এ অবস্থায় তিনি নিরুপায় হয়ে পড়েছেন। তাই জেলা বিএনপির নেতৃবৃন্দের কাছে তিনি লিখিত অভিযোগ প্রদান করেন।
    এ ব্যাপারে ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন বলেন, এ ধরণের কোন ঘটনাই ঘটেনি। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে।
    ঝালকাঠি জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন, আমি স্পস্ট করে বলে দিয়েছি, যে যার ব্যবসা সেইভাবে করবে। এখন কোন সমস্যা নেই। গোপাল বণিক তাঁর ডিলারশীপ নিজেই পরিচালনা করবেন, কেউ বাঁধা দিবে না।

  • নলছিটিতে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নলছিটিতে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

    ঝালকাঠি প্রতিনিধি: মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে ‘বৈষম্যহীন, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ায় যুবদলের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৫ টায়  নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে এতে প্রধান অতিথি ছিলেন, ঝালকাঠি জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. রবিউল হোসেন তুহিন।

     

    উপজেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন শাহিন এর সভাপতিত্বে এ বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব এডভোকেট আনিচুর রহমান খান, যুগ্ন আহবায়ক আনিচুর রহমান খান পান্নু, যুগ্ন আহবায়ক মো. এনামুল হক সাজু, যুগ্ন আহবায়ক সেলিম হাচান খান, যুগ্ন আহবায়ক জাহিদুল ইসলাম জাহিদ।

    সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা যুবদলের  সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম লাভলু।

    এছাড়া আরও বক্তব্য রাখেন যুগ্ন-আহবায়ক জিয়াউল কবির মিঠু, যুগ্ম আহবায়ক রেদোয়ান হক, শহর যুবদলের আহবায়ক রুস্তম শরীফ,সিনিয়র যুগ্ন আহবায়ক বশির তালুকদার, যুগ্ম আহবায়ক বায়েজিদ জোমাদ্দার, সদস্য সচিব সালাউদ্দিন রাজন প্রমুখ।

    মতবিনিময় সভায় এনামুল হক সাজু বলেন, শেখ হাসিনা তার শাসনামলে যুবদল নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদের বাড়ি ছাড়া করেছিল। অনেক নেতাকর্মীদের ব্যবসা-বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়েছে। সরকারের জুলুমের বিরুদ্ধে রাস্তায় নামলে হামলা-মামলার শিকার হতে হয়েছে। শেখ হাসিনার পতনের পর দেশে রাজনৈতিক দলগুলোর মতপ্রকাশের স্বাধীনতা পেয়েছে। আগামীতে জনসমর্থন নিয়ে যুবদল মানুষের অধিকার প্রতিষ্ঠার পক্ষে কাজ করে যাবে। 

    এসময় আরো উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবদলের নেতাকর্মীরা।

  • জীবননগর সচেতন ছাত্র সমাজ মাদক মুক্ত সমাজ চাই  প্রতিবাদে মানববন্ধন

    জীবননগর সচেতন ছাত্র সমাজ মাদক মুক্ত সমাজ চাই প্রতিবাদে মানববন্ধন

    আল আমিন মোল্লা

    আজ সকালে জীবননগর মুক্ত মঞ্চের সামনে তরুণ প্রজন্ম বেধেছে জোট মাদকের বিরুদ্ধে গড়ে তুলবে প্রতিরোধ ছাত্র জনতা লড়বে সোনার বাংলা গড়বে মাদক মুক্ত সমাজ চাই।

    জীবননগর সচেতন ছাত্র সমাজ মাদক মুক্ত সমাজ চাই প্রতিবাদে মানববন্ধন করেন এসময় উপস্থিত ছিলেন,

    বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আল হাসান, চুয়াডাঙ্গা জেলা জজ কোর্টের আইনজীবী এআর রাজ, সাংবাদিক আল আমিন মোল্লা চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সর্বকনিষ্ঠ সদস্য , মো: তৌফিকুজ্জামান (শ্রাবণ) , জীবননগর পৌর ছাত্রদলে যুগ্ম আহবায়ক রিমন শাহারিয়া ,

    পৌর ছাত্রদলে যুগ্ম আহবায়ক কামরুজ্জামান সিদ্দিকী জয় , পৌর ছাত্রদলের অন্যতম সদস্য মাহফুজুর রহমান , ৮নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি সাব্বির হোসেন রিংকু ,

    ৪ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি শাহিন, সীমান্ত ইউনিয়ন ছাত্রনেতা লিমন , শামিম, রায়পুর ইউনিয়ন ছাত্রনেতা তবিবুর,সচেতন ছাত্র সমাজের অন্যতম শিক্ষার্থী- শিমুল , আলমাছ আনান‌, নাঈম শেখ।

    এসময় বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা জজ কোর্টের আইনজীবী এ আর রাজ বলেন প্রশাসন আপনারা যা করেছেন না করেছেন এটা ভুলে যান।

    মনে রাখবেন বৈষম্য বিরোধী ছাত্র জনতা কিভাবে সাইজ করে দিয়েছে এটা মনে রাখবেন মাদকের হপ্তা নিয়ে তাদের পাশে থাকা বন্ধ করুন।

    এলাকার প্রত্যেকটা মাদক ব্যবসায়ী সেগুলা আপনারা ভালোভাবেই জানেন মাদক ব্যবসা করে আসছে তাদের তালিকা আপনাদের কাছে আছে।

    তাদেরকে সেই তালিকা অনুযায়ী আইনের আওতায় আনতে হবে অন্যথায় ছাত্র-জনতা কিন্তু আপনাদেরকে সহসাই ছাড় দেবে না।

    এবং আরো বলেন যারা মাদক ব্যবসা বা চোরা কারবাড়ি করে তাদেরকে দয়া করে কেউ নেতৃত্ব পদে আনবেন না এদের কারণে দলের ভাবমূর্তি নষ্ট হয়ে যাবে অনেক ভালো ভালো ছাত্র ও জনতা আছে অন্যথায় কোন মাদক ব্যবসায়ীকে দলে আনবেন না।